পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন১২
সিলেবাস
পরীক্ষা - ২৭ [মোট নম্বর - ৫০] টপিক: বিষয়ভিত্তিক ফাইনাল পরীক্ষা: বাংলা
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ১২ প্রশ্ন

.
'পদস্খলন' - শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. পদ + খলন
  2. পদঃ + খলন
  3. পদ্‌ + সলন
  4. পদঃ + স্থলন
সঠিক উত্তর:
পদঃ + খলন
উত্তর
সঠিক উত্তর:
পদঃ + খলন
ব্যাখ্যা
• অঘোষ অল্পপ্রাণ ও অঘোষ মহাপ্রাণ কণ্ঠ্য কিংবা ওষ্ঠ্য ব্যঞ্জন (ক, খ, প, ফ) পরে থাকলে অ বা আ ধ্বনির পরস্থিত বিসর্গ স্থলে অঘোষ দন্ত্য শিশ ধ্বনি (স্) হয় এবং অ বা আ ব্যতীত অন্য স্বরধ্বনির পরস্থিত বিসর্গ স্থলে অঘোষ মূর্ধন্য শিশ্ ধ্বনি (ষ) হয়।

যেমন:
- নমঃ + কার = নমস্কার। 
- পদঃ + খলন = পদস্খলন। 
- নিঃ + কর = নিষ্কর।
- দুঃ + কর = দুষ্কর ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
’ক্ষিতি' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. পৃথ্বী
  2. অবনী
  3. অদিতি
  4. নীর
সঠিক উত্তর:
নীর
উত্তর
সঠিক উত্তর:
নীর
ব্যাখ্যা
'পানি' এর সমার্থক শব্দ:   
- নীর, জল, বারি, অম্বু, জীবন ইত্যাদি।

'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ:
- বসুন্ধরা, অদিতি, অবনী, ক্ষিতি, পৃথ্বী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম (২০২২ সংস্করণ)।
.
'থ বনে যাওয়া' - বাগধারাটির অর্থ কী?
  1. হঠাৎ বিপদ দেখা
  2. দিশাহারা হয়ে পরা
  3. স্তম্ভিত হওয়া
  4. মন্দ ভাগ্য
সঠিক উত্তর:
স্তম্ভিত হওয়া
উত্তর
সঠিক উত্তর:
স্তম্ভিত হওয়া
ব্যাখ্যা
• 'থ বনে যাওয়া' বাগধারাটির অর্থ হচ্ছে 'স্তম্ভিত হওয়া'।

অন্যদিকে: 
- ইঁদুর কপালে - মন্দ ভাগ্য।
- অন্ধকার দেখা - দিশাহারা হয়ে পরা।
- আকাশ ভেঙ্গে পরা - হঠাৎ বিপদ দেখা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'খোয়াবনামা’ উপন্যাসের বিষয়বস্তু কী?
  1. মুক্তিযুদ্ধ
  2. ভাষা আন্দোলন
  3. সিপাহী বিদ্রোহ
  4. ১৯৪৩ সালের মন্বন্তর
সঠিক উত্তর:
১৯৪৩ সালের মন্বন্তর
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৩ সালের মন্বন্তর
ব্যাখ্যা
খোয়াবনামা:
- আখতারুজ্জামান ইলিয়াস রচিত মহাকাব্যোচিত উপন্যাস খোয়াবনামা (১৯৯৬)।
- উপন্যাসটির বিষয়বস্তুতে বাংলার নিম্নবিত্ত শ্রমজীবী মানুষের জীবানালেখ্যসহ
- ফকির-সন্যাসী বিদ্রোহ,
- আসামের ভূমিকম্প,
- তেভাগা আন্দোলন,
- ১৯৪৩ সালের মন্বন্তর,
- পাকিস্তান আন্দোলন ও সাম্প্রদায়িক দাঙ্গা ইত্যাদি ঐতিহাসিক উপাদান এই উপন্যাসে নিপুণভাবে উপস্থিত করা হয়েছে।

আখতারুজ্জামান ইলিয়াস:

- তিনি একজন কথাসাহিত্যিক।
- বাংলা ভাষা ও বাংলা সাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৮২ সালে ‘বাংলা একাডেমি পুরস্কার’ লাভ করেন। 
- তিনি ১৯৯৫ সালে 'খোয়াবনামা' উপন্যাসের জন্য ‘সাদত আলী আখন্দ পুরস্কার’ লাভ করেন। 
- তিনি ১৯৯৬ সালেকলকাতার ‘আনন্দ পুরস্কার’  লাভ করেন।

 তাঁর সাহিত্যকর্ম:
উপন্যাস:
- চিলেকোঠার সেপাই,
- খােয়াবনামার।

ছােটগল্প:
- অন্য ঘরে অন্য স্বর,
- খোয়ারি,
- দুধভাতে উৎপাত,
- দোজখের ওম।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
.
'প্রতিশব্দ' ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়?
  1. বাক্যতত্ত্ব
  2. রূপতত্ত্ব
  3. অর্থতত্ত্ব
  4. ধ্বনিতত্ত্ব
সঠিক উত্তর:
অর্থতত্ত্ব
উত্তর
সঠিক উত্তর:
অর্থতত্ত্ব
ব্যাখ্যা
ব্যাকরণের আলোচ্য বিষয়:
- ব্যাকরণের আলোচ্য বিষয় বিভক্ত হয় অন্তত চারটি ভাগে।
যথা:
১। ধ্বনিতত্ত্ব,
২। রূপতত্ত্ব,
৩। বাক্যতত্ত্ব,
৪। অর্থতত্ত্ব।

অর্থতত্ত্ব:
- ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়, সেই অংশের নাম অর্থতত্ত্ব।
- একে বাগর্থতত্ত্বও বলা হয়।
- বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগ্‌ধারা প্রভৃতি বিষয় অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত। 
- এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা থাকে।

অন্যদিকে: 
ধ্বনিতত্ত্ব:
- ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি।
- লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয়, তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভুক্ত।
- ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বাগ্যন্ত্র, বাগ্যন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি।

রূপতত্ত্ব:
- রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয়।
- এই আলোচনায় বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ ইত্যাদি স্থান পায়।
- বিশেষ গুরুত্ব পায় শব্দগঠন প্রক্রিয়া।

বাক্যতত্ত্ব:
- বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করা হয়।
- বাক্যের নির্মাণ এবং এর গঠন বাক্যতত্ত্বের মূল আলোচ্য।
- বাক্যের মধ্যে পদ ও বর্গ কীভাবে বিন্যস্ত থাকে, বাক্যতত্ত্বে তা বর্ণনা করা হয়।
- এছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়।
- কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন প্রভৃতিও বাক্যতত্ত্বে আলোচিত হয়ে থাকে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি(২০২২ সংস্করণ)।
.
'অশ্ব-রথ-হস্তী-পদাতিক সৈন্যের সমাহার' - কে এক কথায় কি বলে?
  1. শাদ্বল
  2. চতুরঙ্গ
  3. সংসপ্তক
  4. স্কন্দাবার
সঠিক উত্তর:
চতুরঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
চতুরঙ্গ
ব্যাখ্যা
• 'অশ্ব-রথ-হস্তী-পদাতিক সৈন্যের সমাহার' কে এক কথায় বলে 'চতুরঙ্গ'।

অন্যদিকে:
- তৃনাচ্ছাদিত ভূমি = শাদ্বল।
- সৈনিকদের বিশ্রাম শিবির = স্কন্দাবার।

গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ নিম্নরূপ:
- নিতান্ত দগ্ধ হয় যে সময়ে = নিদাঘ।
- মাসের শেষ দিন = সংক্রান্তি।
- চৈত্র মাসের উৎপন্ন ফসল = চৈতালি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'বুদ্ধিমান' শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
  1. বুদ্ধি + মতুপ্
  2. বুদ্ধি + মান
  3. বুদ্ধি+বধুপ
  4. বুদ্ধি + ইমন
সঠিক উত্তর:
বুদ্ধি + মতুপ্
উত্তর
সঠিক উত্তর:
বুদ্ধি + মতুপ্
ব্যাখ্যা
• বতুপ্ (বৎ) এবং মতুপ্ (মৎ)-প্রত্যয় [প্রথমার এক বচনে যথাক্রমে ‘বান্ এবং ‘মান্’ হয়।
যেমন: 
- দয়া + বতুপ্ = দয়াবান ৷
- বুদ্ধি + মতুপ্ = বুদ্ধিমান।
- গুণ + বতুপ্ = গুণবান।
- শ্ৰী + মতুপ্ = শ্রীমান।

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- 'বুদ্ধিমান' এর প্রকৃতি প্রত্যয়, 'বুদ্ধি + মৎ'। 

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২) বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
.
‘অগ্নি’ শব্দের সমার্থক নয় -
  1. হুতাশন
  2. পাবক
  3. অংশু
  4. বহ্নি
সঠিক উত্তর:
অংশু
উত্তর
সঠিক উত্তর:
অংশু
ব্যাখ্যা

• 'আগুন' শব্দের সমার্থক শব্দ:
- অগ্নি, অনল, বহ্নি, পাবক, হুতাশন।

• 'কিরণ' শব্দের সমার্থক শব্দ:
- রশ্মি, শিখা, আলোকচ্ছটা, কর, প্রভা, দীপ্তি, জ্যোতি, অংশু

উৎস:  বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

.
'জগতে কীর্তিমান হয় সাধনায়।' - এখানে 'সাধনায়' কোন কারকে কোন বিভক্তি?
  1. কর্তায় প্রথমা
  2. কর্মে সপ্তমী
  3. করণে সপ্তমী
  4. করণে প্রথমা
সঠিক উত্তর:
করণে সপ্তমী
উত্তর
সঠিক উত্তর:
করণে সপ্তমী
ব্যাখ্যা
করণ কারক:
- 'করণ' শব্দটির অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়।
- ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে।
- বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কীসের দ্বারা' বা কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা- ই করণ কারক।

যেমন:
- নীরা কলম দিয়ে লেখে। (উপকরণ = কলম)।
- 'জগতে কীর্তিমান হয় সাধনায়।' (উপায় = সাধনায়)।
- 'এ সাবানে কাপড় কাচা চলবে না'। (উপকরণ  = সাবান)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১০.
'মহুয়া পালার' - চরিত্র নয় কোনটি?
  1. হুমরা বেদে
  2. মলুয়া
  3. নদের চাঁদ
  4. সাধু
সঠিক উত্তর:
মলুয়া
উত্তর
সঠিক উত্তর:
মলুয়া
ব্যাখ্যা
মহুয়া পালা: 
- নমশূদ্রদের ব্রাহ্মণ কবি দ্বিজ কানাই ১৬৫০ খ্রিষ্টাব্দের দিকে মহুয়া পালা রচনা করেন বলে অধ্যাপক দীনেশচন্দ্র সেনের ধারণা।
- এই পালার কাহিনির সঙ্গে কবির ব্যক্তিগত প্রেমবঞ্চনার বেদনার সাদৃশ্য রয়েছে।
- এটি ময়মনসিংহ গীতিকার অন্যতম পালা।
- মহুয়ার পালার প্রধান কয়েকটি চরিত্র হলো:
- মহুয়া, নদের চাঁদ, হুমরা বেদে, সাধু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
মুহম্মদ আবদুল হাই রচিত ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থ কোনটি?
  1. ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব
  2. ধ্বনিবিজ্ঞানের কথা
  3. আধুনিক বাংলা ধ্বনিবিজ্ঞান
  4. সাহিত্য ও ধ্বনিবিজ্ঞান
সঠিক উত্তর:
ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব
উত্তর
সঠিক উত্তর:
ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব
ব্যাখ্যা
ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব:
- বাংলা ভাষার ধ্বনির গঠন, উচ্চারণ ও ব্যবহারবিধি সংক্রান্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা-বিশে­ষণ দিয়ে রচিত 
- ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থটি মুহম্মদ আবদুল হাইকে  আন্তর্জাতিক খ্যাতি দান করে।
- ভাষাতত্ত্বের মৌলিক বিষয় নিয়ে এরূপ উচ্চমানসম্পন্ন গবেষণাগ্রন্থ দুই বাংলার মধ্যে তিনি প্রথম রচনা করেন। 
- ধ্বনিবিজ্ঞানী হিসেবে গ্রন্থটি তাঁকে খ্যাতির শীর্ষে পৌঁছে  দেয়।

মুহম্মদ আবদুল হাই:
- মুহম্মদ আবদুল হাই একজন শিক্ষাবিদ, সাহিত্যিক, গবেষক, ভাষাবিজ্ঞানী।
- তিনি ২৬ নভেম্বর ১৯১৯ সালে মুর্শিদাবাদের রাণীনগর থানার মরিচা গ্রামে জন্ম গ্রহণ করেন।
- তাঁর রচিত গ্রন্থ ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব (১৯৬৪)।

 তাঁর রচিত গ্রন্থ:
- সাহিত্য ও সংস্কৃতি,
- তোষামোদ ও রাজনীতির ভাষা,
- ভাষা ও সাহিত্য,
- ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব,
- বাংলা সাহিত্যের ইতিবৃত্ত প্রভৃতি।

উৎস:
১) বাংলাপিডিয়া।
২)বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
আনী-প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ -
  1. বেঙ্গমী
  2. ক্ষত্রিয়ানী
  3. বালিকা
  4. যোগিনী
সঠিক উত্তর:
ক্ষত্রিয়ানী
উত্তর
সঠিক উত্তর:
ক্ষত্রিয়ানী
ব্যাখ্যা
• আনী-প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ হলো:
- ইন্দ্র - ইন্দ্রানী,
- মাতুল - মাতুলানী,
- ক্ষত্রিয় - ক্ষত্রিয়া,
- শূদ্র - শূদ্রানী ইত্যাদি।
 
• 'ঈ-প্রত্যয়' যোগে গঠিত বাংলা স্ত্রীবাচক শব্দ হলো
- ভাগনে-ভাগনী,
- বেঙ্গমা-বেঙ্গমী ইত্যাদি।

• ঈনী এবং নী প্রত্যয় যোগে গঠিত সংস্কৃত স্ত্রীবাচক শব্দ:
- মায়াবী - মায়াবিনী,
- কুহক - কুহকিনী,
- যোগী - যোগিনী।

অন্যদিকে:
- সাধারণ স্ত্রীবাচক শব্দ, বালক-বালিকা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।