পরীক্ষা আর্কাইভ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

পরীক্ষাগুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভারতারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন৩২
সিলেবাস
পরীক্ষা - ১৩ বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি ----------------- টপিক: i) জাতিসংঘ (গঠনের ইতিহাস, মূল অঙ্গ, তহবিল ও কর্মসূচী, নোবেল পুরস্কার এবং সাধারণ তথ্যাবলী), ii) বিশ্বব্যাংক, IMF, WTO, UNCTAD. iii) আন্তর্জাতিক - আঞ্চলিক গুরুত্বপূর্ণ সংস্থা: UNHCR, WHO, EU, NATO, Commonwealth, NAM, OIC, APEC, Arab League, ASEAN, BIMSTEC, BRICS, G-7, G-20, G-77, GCC, OPEC, SAARC ইত্যাদি। iv) সাম্প্রতিক আন্তর্জাতিক বিষয়াবলি [নম্বর কাভার - ৬]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার · তারিখ অনির্ধারিত · ৩২ প্রশ্ন

.
কোন চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ সমূহ অবাধে চলাচলা করা যায়?
  1. রোম চুক্তি
  2. ব্রাসেলস চুক্তি
  3. ম্যাসট্রিক্ট চুক্তি
  4. শেনজেন চুক্তি
ব্যাখ্যা
European Union:
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ সালে।
- সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৬টি।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি।
- ইইউ দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া , স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।

⇒ শেনজেন চুক্তি (Schengen):
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।

উল্লেখ্য,
⇒ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপিয়ান দেশগুলো তাদের অর্থনৈতিক পুনর্গঠনের জন্য একটি অর্থনৈতিক জোট গঠনের প্রয়োজনীয়তা উপলদ্ধি করে।
• ১৮ এপ্রিল, ১৯৫১ সালে প্যারিসে এক চুক্তির মাধ্যমে ইউরোপিয় কয়লা ও ইস্পাত পরিষদ (ECSE- European Coal and Steel Community) গঠিত হয়।
• ২৫ মার্চ, ১৯৫৭ সালে বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস্, ইতালি ফ্রান্স ও সাবেক পশ্চিম জার্মানী এ ৬টি রাষ্ট্রের মধ্যে 'রোম চুক্তি' স্বাক্ষরিত হয়। এ চুক্তি অনুযায়ী ১৭ জানুয়ারি, ১৯৫৮ সালে European Economic Community (EEC) এবং Euratom প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে EEC একটি একক ইউরোপিয় অর্থনীতি গঠন করার প্রয়াস চালায়।
- ১৯৬৫ সালে সম্পাদিত 'ব্রাসেলস চুক্তি' সংগঠনটিকে European Community (EC) রূপান্তরিত করে।
• ১৯৯২ সালে স্বাক্ষরিত 'ম্যাসট্রিক্ট চুক্তি'র ভিত্তিতে EC রূপান্তরিত হয়ে বর্তমান ইউরোপিয়ান ইউনিয়ন European Union (EU) হিসেবে প্রতিষ্ঠা পায়।

উৎস: EU ওয়েবসাইট।
.
Group of 77 কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
  1. ১৯৬৪ সালে
  2. ১৯৮৪ সালে
  3. ১৯৯৭ সালে
  4. ২০০৯ সালে
ব্যাখ্যা
Group of 77:
- জাতিসংঘের উন্নয়নশীল দেশগুলোর জোট হচ্ছে G-77।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ জুন, ১৯৬৪।
- বর্তমান সদস্য দেশ: ১৩৪টি।
- এ জোট গঠনের মূল উদ্দেশ্য হলো জাতিসংঘের যেকোন উদ্যোগ বা ফোরামে সমষ্টিগতভাবে উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ আদায়।

উল্লেখ্য,
- ১৯৬৪ সালে UNCTAD এর প্রথম সম্মেলনে G-77এর আত্নপ্রকাশ ঘটে।
- UNCTAD এবং G-77 শুধু একই বছর প্রতিষ্ঠিত হয় নি, উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ সংরক্ষণ করাও ছিল উভয় সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য।
- মূলত G-77 প্রতিষ্ঠার ক্ষেত্রে UNCTAD এর ভূমিকা অগ্রগণ্য।

উৎস: i) G-77 ওয়েবসাইট।
ii) UNCTAD ওয়েবসাইট।
.
BRICS-এর ধারণা প্রদান করেন কে?
  1. Ban Ki-moon
  2. Robert Zoellick
  3. Jim O'Neill
  4. Andrew Walker
ব্যাখ্যা
BRICS:
- ব্রিকস একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- পূর্বনাম: ব্রিক (BRIC)।
- এর কোনো সদরদপ্তর নেই।

⇒ ১৬তম ব্রিকস শীর্ষ সম্মেলন ২০২৪ সালের ২২-২৪ অক্টোবর রাশিয়ার কাজানে অনুষ্ঠিত হয়।
- বর্তমানে ব্রিকসের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে রাশিয়া।

উল্লেখ্য,
- BRICS-এর ধারণা প্রদান করেন আমেরিকান বহুজাতিক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান শ্যাক্স (Goldman Sachs)-এর অর্থনীতিবিদ জিম 'নিল (Jim O'Neill)।
- তিনি "BRICS" শব্দটি ব্যবহার করে, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার উজ্জ্বল অর্থনৈতিক সম্ভাবনাকে তুলে ধরেছিলেন।
- তার মতে, এই দেশগুলোর দ্রুত বৃদ্ধি এবং ভবিষ্যতে বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সম্ভাবনা রয়েছে।

উৎস: i) BRICS ওয়েবসাইট।
ii) BBC. [link]
.
কোন দেশ প্রথম ওপেক (OPEC) গঠনের উদ্যোগ গ্রহণ করেছিল?
  1. ভেনিজুয়েলা
  2. কুয়েত
  3. ইরাক
  4. ইরান
ব্যাখ্যা
OPEC:
- OPEC-এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- OPEC তেল রপ্তানীকারক দেশসমূহের একটি আন্তঃরাষ্ট্রীয় সংগঠন।
- এটি পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা।
- প্রধান উদ্দেশ্য: সদস্য দেশসমূহের পেট্রোলিয়ামের নীতি নির্ধারণ ও সমন্বয় এবং বৈশ্বিক তেলের দাম নির্ধারণ ও নিয়ন্ত্রন করা।

উল্লেখ্য,
- ওপেক গঠনের প্রস্তাবক দেশ ভেনেজুয়েলা।
- প্রতিষ্ঠার স্থান: বাগদাদ, ইরাক।
- প্রতিষ্ঠিত হয়: সেপ্টেম্বর, ১৯৬০ সালে।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- প্রতিষ্ঠাকালীন এ সংস্থার সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)।
- বর্তমান সদস্য: ১২টি।
- সদস্য দেশগুলো হলো: আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনিজুয়েলা।

উৎস: OPEC ওয়েবসাইট।
.
জাতিসংঘ প্রতিষ্ঠার পেছনে প্রধান ভূমিকা পালনকারী ব্যক্তি কে ছিলেন?
  1. ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
  2. লিয়নিড ব্রেজনেভ
  3. জোসেফ মার্শাল টিটো
  4. আব্রাহাম লিংকন
ব্যাখ্যা
ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট:
- মার্কিন ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট।
- তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২তম প্রেসিডেন্ট।
- তিনি একমাত্র প্রেসিডেন্ট যিনি ৪ মেয়াদে ১২ বছর (১৯৩৩ - ১৯৪৫) ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন।

উল্লেখ্য,
- ১৯৪২ সালের ১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক সম্মেলন অনুষ্ঠিত হয়।
- জাতিসংঘ নামটির ধারণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট।

ওয়াশিংটন ঘোষণা:
- ১৯৪২ সালের ১ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল, সোভিয়েত এবং চীনের প্রতিনিধিসহ ওয়াশিংটনে এক বৈঠকে মিলিত হন এবং ওই বৈঠককেই 'জাতিসংঘ ঘোষণা' হিসেবে অভিহিত করা হয়।

উৎস: Britannica.
.
World Trade Organization (WTO) -এর সর্বশেষ রাউন্ড কোনটি? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. উরুগুয়ে রাউন্ড
  2. টোকিও রাউন্ড
  3. জেনেভা রাউন্ড
  4. দোহা রাউন্ড
ব্যাখ্যা
WTO:
- WTO-এর পূর্ণরূপ: World Trade Organization.
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য: ১৬৬টি দেশ।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা।
- প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT).

⇒ GATT থেকে WTO-তে পরিবর্তন:
- ১৯৯৫ সালে WTO (World Trade Organization) প্রতিষ্ঠিত হওয়ার পর, GATT এর কার্যক্রম WTO এর মধ্যে চলে যায়।
- WTO আরও ব্যাপক এবং শক্তিশালী বাণিজ্য কাঠামো তৈরি করেছে।
- GATT ছিল এক ধরনের চুক্তি, কিন্তু WTO একটি আন্তর্জাতিক সংস্থা যা বাণিজ্য সম্পর্কিত সকল চুক্তি এবং নিয়মাবলী বাস্তবায়ন ও সমাধান নিশ্চিত করে।
- General Agreement on Tariffs and Trade (GATT) প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে এবং কার্যকর হয় ১৯৪৮ সালে।

উল্লেখ্য,
দোহা রাউন্ড:
- দোহা রাউন্ড হলো WTO সদস্যদের মধ্যে বাণিজ্য আলোচনার সর্বশেষ রাউন্ড, যার মূল লক্ষ্য হল বাণিজ্য বাধা কমানো এবং সংশোধিত বাণিজ্য নিয়ম প্রবর্তন করে আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থার বড় ধরনের সংস্কার সাধন।
- এই রাউন্ডটি প্রায় ২০টি বাণিজ্য ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করে এবং আধা-সরকারিভাবে "দোহা উন্নয়ন এজেন্ডা" নামে পরিচিত, কারণ এর প্রধান উদ্দেশ্য হল উন্নয়নশীল দেশগুলির বাণিজ্য সম্ভাবনা উন্নত করা।
- ২০০১ সালের নভেম্বরে কাতারের দোহায় অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার চতুর্থ মন্ত্রী পর্যায়ের সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই রাউন্ডটি চালু করা হয়েছিল। 

উৎস: World Trade Organization ওয়েবসাইট।
.
দুর্নীতির ধারণা সূচক-২০২৪ অনুসারে, বিশ্বের সবচেয়ে কম দুর্নীতির দেশ কোনটি?
  1. দক্ষিণ সুদান
  2. ডেনমার্ক
  3. সোমালিয়া
  4. ফিনল্যান্ড
ব্যাখ্যা
দুর্নীতির ধারণা সূচক-২০২৪:
- জার্মান ভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা Transparency International (TI) প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করে।
- সর্বশেষ ফেব্রুয়ারি, ২০২৫-এ জার্মানির বার্লিন থেকে দুর্নীতির ধারণাসূচক (সিপিআই) প্রতিবেদন-২০২৩ প্রকাশ করেছে টিআই।

⇒ বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ:
1. ডেনমার্ক,
2. ফিনল্যান্ড,
3. সিঙ্গাপুর,
4. নিউজিল্যান্ড,
5. লুক্সেমবার্গ, নরওয়ে ও সুইজারল্যান্ড।

⇒ বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ:
1. দক্ষিণ সুদান,
2. সোমালিয়া,
3. ভেনিজুয়েলা,
4. সিরিয়া,
5. ইয়েমেন, লিবিয়া, ইরিত্রিয়া, গিনি।

উৎস: Transparency International ওয়েবসাইট।
.
সানফ্রান্সিসকো সম্মেলনে কতটি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিল?
  1. ২৯টি
  2. ৪৪টি
  3. ৫০টি
  4. ৫৬টি
ব্যাখ্যা
সানফ্রান্সিসকো সম্মেলন:
- ১৯৪৫ সালের ২৫ এপ্রিল - ২৬ জুন পর্যন্ত সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়।
- এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বশক্তির মধ্যে সহযোগিতা প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ উদ্যোগ।
- এটি জাতিসংঘ প্রতিষ্ঠা সম্মেলন হিসেবেও পরিচিত।

⇒ এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল জাতিসংঘ প্রতিষ্ঠার জন্য একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করা, যা যুদ্ধ এবং সংঘাত প্রতিরোধ করবে এবং বিশ্বের শান্তি ও নিরাপত্তা বজায় রাখবে।
- এই সম্মেলনে প্রধানভাবে মিত্র শক্তি বা Allied Powers-এর ৫০টি দেশ অংশগ্রহণ করে, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল: যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, চীন, ফ্রান্স।
- ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যসহ অধিকাংশ প্রতিষ্ঠাতা রাষ্ট্র জাতিসংঘ সনদ অনুমোদন করে এবং একে স্বীকৃতি প্রদান করে।
- আনুষ্ঠানিকভাবে জন্ম হয় জাতিসংঘের।
- সেজন্য ২৪শে অক্টোবর জাতিসংঘের জন্ম দিনকে সারা বিশ্বব্যাপী জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়।

উৎস: i) Britannica. [link]
ii) UN ওয়েবসাইট।
.
UNDP-এর "Human Development Report" কী বিষয় নিয়ে আলোচনা করে?
  1. আয়, শিক্ষা, এবং গড় আয়ু
  2. খাদ্য নিরাপত্তা, শিক্ষা, এবং শান্তি
  3. আয়, স্বাস্থ্য, এবং শান্তি
  4. শান্তি, নিরাপত্তা, এবং বৈদেশিক সম্পর্ক
ব্যাখ্যা
UNDP (United Nations Development Programme):
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী বা UNDP জাতিসংঘ সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ২২ নভেম্বর, ১৯৬৫।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- বর্তমান প্রশাসক: আচিম স্টেইনার।

⇒ Human Development Report (HDI) রিপোর্ট প্রকাশ করে UNDP।
- HDI হলো একটি পরিমাপের সূচক, যা একটি দেশের মানব উন্নয়নের বিভিন্ন মাত্রার মূল্যায়ন করে।
- এটি মূলত তিনটি প্রধান দিক নিয়ে গঠিত:
• জীবনকাল: এটি একটি দেশের নাগরিকদের গড় আয়ু মূল্যায়ন করে।
• শিক্ষা: এটি সাক্ষরতার হার এবং শিক্ষার স্তর বিবেচনা করে।
• জীবনযাত্রার মান: এটি মাথাপিছু আয় (GNI per capita) এর ভিত্তিতে মূল্যায়ন করা হয়।

উৎস: UNDP ওয়েবসাইট।
১০.
যুক্তরাষ্ট্র কত সালে WHO থেকে বেরিয়ে যাবে?
  1. ২০২৫ সালে
  2. ২০২৬ সালে
  3. ২০২৭ সালে
  4. ২০২৮ সালে
ব্যাখ্যা
WHO:
- WHO-এর পূর্ণরূপ: World Health Organization.
- WHO জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ৭ এপ্রিল, ১৯৪৮।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক: টেড্রোস আধানম গেব্রেইসাস।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৬১টি দেশ।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: জাতিসংঘের উদ্যোগে International Health Conference।
- বিশ্বব্যাপী উন্নত ও স্বাস্থ্যসম্মত ভবিষ্যৎ গড়ে তোলাই এই সংস্থার প্রধান কাজ।

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্র ২০২৬ সালের ২২ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে বেরিয়ে যাবে বলে জানিয়েছে জাতিসংঘ।
- করোনা মহামারি মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা নিয়ে ক্ষুব্ধ ছিলেন ট্রাম্প। মহামারির সময়ই ২০২০ সালের জুলাইয়ে তিনি সংস্থাটি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের উদ্যোগ নেন। কিন্তু জো বাইডেন ক্ষমতায় আসার পর ২০২১ সালের জানুয়ারিতে সেই সিদ্ধান্ত বাতিল করেন।

উৎস: i) WHO ওয়েবসাইট।
ii) Al Jazeera. [link]
১১.
জাতিসংঘ সনদে স্বাক্ষরকারী ৫১তম সদস্য রাষ্ট্র কোনটি?
  1. পোল্যান্ড
  2. সুইজারল্যান্ড
  3. ডেনমার্ক
  4. ফিনল্যান্ড
ব্যাখ্যা
জাতিসংঘ সনদ (UN Charter):
- ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- ১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে অনুষ্ঠিত সানফ্রান্সিসকো সম্মেলনে ৫০টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সনদের রচয়িতা: আর্চিবাল্ড ম্যাকলিশ (Archibald Macleish)।
- সনদে মোট ১১১টি অনুচ্ছেদ ও ১৯টি অধ্যায় রয়েছে।

উল্লেখ্য,
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য পোল্যান্ড সানফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত ছিলো না।
- ৫১তম দেশ হিসেবে পোল্যান্ড ১৯৪৫ সালের ১৫ অক্টোবর জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
- সনদ স্বাক্ষরের পূর্বে পোল্যান্ড জাতিসংঘ সনদে স্বাক্ষর করায় পোল্যান্ডকেও জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য বিবেচনা করা হয়।
- জাতিসংঘের বর্তমান সদস্য ১৯৩টি।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
১২.
NATO-ভুক্ত কয়টি দেশ উত্তর আমেরিকায় অবস্থিত?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
ব্যাখ্যা
NATO:
- NATO-এর পূর্ণরূপ:North Atlantic Treaty Organisation.
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আটলান্টিক চুক্তির উপর ভিত্তি করে স্বাক্ষরিত একটি আন্তঃসরকারি সামরিক জোট।
- পশ্চিম ইউরোপে সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করার একটি উপায় হিসেবে সংগঠনটি গঠিত হয়েছিল।
- এই সংগঠনের মূলমন্ত্র হল "A mind unfettered in deliberation".

উল্লেখ্য,
- প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে।
- মুসলিম দেশ: আলবেনিয়া ও তুরস্ক।
- সর্বশেষ ৩২তম সদস্য হলো সুইডেন।

উল্লেখ্য,
⇒ ন্যাটোর সদস্য দেশ:
- বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, গ্রীস, তুরস্ক, জার্মানি, স্পেন, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, পোল্যান্ড, বুলগেরিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, আলবেনিয়া, ক্রোয়েশিয়া, মন্টিনিগ্রো, উত্তর মেসিডোনিয়া, ফিনল্যান্ড, সুইডেন।
- এর মধ্যে ৩০টি দেশ ইউরোপের অন্তর্ভুক্ত এবং ২টি দেশ উত্তর আমেরিকায় অবস্থিত: যুক্তরাষ্ট্র ও কানাডা।

উৎস: NATO ওয়েবসাইট।
১৩.
UNHCR-এর কাজ কী?
  1. যুদ্ধবিরতি প্রতিষ্ঠা
  2. আন্তর্জাতিক বাণিজ্য নীতির উন্নয়ন
  3. শান্তিরক্ষা মিশন পরিচালনা
  4. শরণার্থীদের সুরক্ষা প্রদান
ব্যাখ্যা
UNHCR:
- UNHCR-এর পূর্ণরূপ: United Nations High Commissioner for Refugees বা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।
- UNHCR শরণার্থী, আশ্রয় প্রার্থীদের এবং বিভিন্ন ধরনের বাস্তুচ্যুত মানুষের অধিকার রক্ষা ও তাদের সহায়তা প্রদানে কাজ করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপীয় শরণার্থীদের সেবার প্রেক্ষাপটে UNHCR গঠিত হয়।
- এর মূল লক্ষ্য হলো যুদ্ধ, সংঘাত, অত্যাচার, এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের নিরাপত্তা এবং সহায়তা নিশ্চিত করা।

⇒ প্রতিষ্ঠাকাল: ১৪ ডিসেম্বর, ১৯৫০।
- সদরদপ্তর: জেনেভা, সুইজাল্যান্ড।
- বর্তমান হাইকমিশনার: ফিলিপ্পো গ্রান্ডি।
- কার্যক্রম: বিশ্বের ১৩৫টি দেশে।

উল্লেখ্য,
- সংস্থাটি ১৯৫৪ এবং ১৯৮১ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উৎস: UNHCR ওয়েবসাইট।
১৪.
ASEAN এর প্রথম চুক্তি কোনটি?
  1. Treaty of ASEAN
  2. Treaty of Amity and Cooperation
  3. Treaty of ASEAN Cooperation
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
ASEAN:
- ASEAN এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- ASEAN জোটের বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)।

⇒ Treaty of Amity and Cooperation:
- ASEAN এর প্রথম চুক্তি Treaty of Amity and Cooperation।
- Treaty of Amity and Cooperation ১৯৭৬ সালের ২৪শে ফেব্রুয়ারি প্রথম আসিয়ান শীর্ষ সম্মেলনে স্বাক্ষরিত হয়।
- এই চুক্তি মূলত দক্ষিণ-পূর্ব এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা এবং সহযোগিতা প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে ছিল।

উল্লেখ্য,
- ২০২৪ সালের অক্টোবরে ৪৪তম ASEAN শীর্ষ সম্মেলন লাওসে অনুষ্ঠিত হয়েছে।

উৎস: i) ASEAN ওয়েবসাইট।
ii) NTI ওয়েবসাইট। [link]
১৫.
কোন সম্মেলনে নিরাপত্তা পরিষদের গঠন ও ভোটদান পদ্ধতি নিয়ে আলোচনা হয়?
  1. জেনেভা সম্মেলনে
  2. ভিয়েনা সম্মেলনে
  3. তেহরান সম্মেলনে
  4. ইয়ান্টা সম্মেলনে
ব্যাখ্যা
ইয়াল্টা সম্মেলন (Yalta Conference):
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয় যখন সুনিশ্চিত তখন ১৯৪৫ সালের ৪-১১ ফেব্রুয়ারি সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়ার ইয়াল্টাতে মিত্রপক্ষীয় তিন রাষ্ট্রপ্রধান রুজভেল্ট, চার্চিল ও স্ট্যালিন এক বৈঠকে মিলিত হন।
- সেখানে তাঁদের মধ্যে আন্তর্জাতিক সমস্যা সম্পর্কে আলোচনা হয়।
- এটি ক্রিমিয়া সম্মেলন নামেও পরিচিত।
- এই সম্মেলনে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের 'ভেটো ক্ষমতা' (Veto Power) নির্ধারিত হয়।
- এ সম্মেলনে নিরাপত্তা পরিষদের গঠন ও ভোটদান পদ্ধতি নিয়ে আলোচনা হয়। 

উল্লেখ্য,
- ভোটদান পদ্ধতি নিয়ে একটি মীমাংসায় উপনীত হয়েছিলেন শীর্ষ নেতারা।
- বলা হলো যে, প্রস্তাবিত জাতিসংঘ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার দাযিত্ব থাকবে নিরাপত্তা পরিষদের হাতে।
- নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য থাকবে এবং তাদের অনুমোদন ছাড়া বিশ্ব শান্তি ও নিরপত্তার কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।
- পরবর্তীকালে এটাকে বলা হয়েছে ভেটো শক্তি (Veto Power)।
- এ সম্মেলনে স্ট্যালিন নিরাপত্তা পরিষদের সকল প্রস্তাবে ভেটো ক্ষমতা ব্যবহারের দাবি প্রত্যাহার করতে সম্মত হন।
- স্থির হয় যে, কেবলমাত্র অপ্রণালীগত প্রস্তাবে যেমন বিশ্বশান্তি রক্ষা, যুদ্ধ বন্ধ ইত্যাদি প্রশ্নে ভেটো ক্ষমতা ব্যবহার করা যাবে।

উৎস: i) History.com
ii) আধুনিক ইউরোপের ইতিহাস - ২, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৬.
১৯৪৯ সালে "London Declaration" এর মাধ্যমে কোনটি প্রতিষ্ঠিত হয়?
  1. United Nation
  2. European Union
  3. Commonwealth
  4. World Bank
ব্যাখ্যা
Commonwealth:
- কমনওয়েলথ (Commonwealth) মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশিক দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য ব্রিটেনের নেতৃত্বে গড়ে উঠেছে কমনওয়েলথ।
- এ সংস্থার মূল লক্ষ্য হল কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা সমৃদ্ধি করা।
- এর সিদ্ধান্ত গৃহীত হয় সর্বসম্মতিক্রমে।
- ব্রিটেনের রাজা বা রানী হলেন এ সংস্থার প্রধান।

⇒ প্রতিষ্ঠিত হয়: ১৯৪৯ সালে।
- বর্তমান সদস্য ৫৬টি।
- সদরদপ্তর: মার্লবোরো হাউস, লন্ডন।

⇒ ১৯ নভেম্বর, ১৯২৬ সালে 'বেলফোর ঘোষণার' (Balfour Declaration) মাধ্যমে ব্রিটিশ কমনওয়েলথ অব নেশনস (British Cmmonwealth of Nations) ধারণার গোড়াপত্তন হয়।
- ১১ ডিসেম্বর, ১৯৩১ সালে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক 'স্ট্যাটিউট অব ওয়েস্ট মিনিস্টার' (Statute of Westminster) আইন অনুমোদিত হয়।
- এ আইনের মাধ্যমে উপনিবেশগুলোর পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় এবং আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ কমনওয়েলথ স্বতন্ত্র মর্যাদা লাভ করে।
- ২৮ এপ্রিল, ১৯৪৯ সালে 'লন্ডন ঘোষণা'র (Landon Declaration) মাধ্যমে কমনওয়েলথ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
- তবে এ সময় সংস্থাটি থেকে ব্রিটিশ শব্দটি বাদ দিয়ে 'কমনওয়েলথ অব নেশনস' (Commonwealth of Nations) করা হয়।

উৎস: Commonwealth ওয়েবসাইট। [link]
১৭.
২০২৫ সালে কোন দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করে?
  1. ডেনমার্ক
  2. সোমালিয়া
  3. পাকিস্তান
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
নিরাপত্তা পরিষদ (UN Security Council):
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (United Nations Security Council বা UNSC) হলো জাতিসংঘের প্রধান সংস্থা যা আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত।
- এর প্রধান দায়িত্ব হলো বিশ্বজুড়ে শান্তি বজায় রাখা এবং সংঘাত প্রতিরোধ করা।
- নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫ (৫টি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য)।
- স্থায়ী সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র। এই পাঁচ পরাশক্তিকে একত্রে পি-৫ নামে অভিহিত করা হয়।
- অস্থায়ী সদস্য: ডেনমার্ক (২০২৬), গ্রিস (২০২৬), সোমালিয়া (২০২৬), পাকিস্তান (২০২৬), পানামা (২০২৬), আলজেরিয়া (২০২৫), গায়ানা (২০২৫), কোরিয়া (২০২৫), সিয়েরা লিওন (২০২৫), স্লোভেনিয়া (২০২৫)।

উল্লেখ্য,
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় ২ বছরের জন্য।
- ডেনমার্ক, গ্রিস, সোমালিয়া, পাকিস্তান, পানামা এই ৫টি দেশ ১ জানুয়ারি, ২০২৫ তারিখে ২ বছরের জন্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশ হিসেবে যোগদান করে।
 
উৎস: UN Security Council ওয়েবসাইট।
১৮.
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-এ সর্বশেষ কোন দেশ সদস্যপদ লাভ করে? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. লিচেনস্টাইন
  2. ইউক্রেন
  3. সুরিনাম
  4. লিবিয়া
ব্যাখ্যা
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF):
- IMF-এর পূর্ণরূপ: The International Monetary Fund.
- IMF গঠনের সিদ্ধান্ত হয়: ৪ জুলাই, ১৯৪৪।
- IMF আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে: ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সাল। 
- প্রতিষ্ঠার স্থান: নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: Bretton Woods Conference।
- IMF কার্যক্রম শুরু করে: মার্চ, ১৯৪৭।
- বর্তমান সদস্য: ১৯১টি।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- এর রিজার্ভ মুদ্রা: ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।

উল্লেখ্য,
- ২১ অক্টোবর, ২০২৪-এ সর্বশেষ লিচেনস্টাইন IMF-এর ১৯১তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে।

উৎস: IMF ওয়েবসাইট।
১৯.
Non-Aligned Movement (NAM) এর ‘Bandung Conference’ কবে অনুষ্ঠিত হয়েছিল?
  1. ১৯৫৪ সালে
  2. ১৯৫৫ সালে
  3. ১৯৫৯ সালে
  4. ১৯৬১ সালে
ব্যাখ্যা
Non-Aligned Movement (NAM):
- Non-Aligned Movement বা জোট-নিরপেক্ষ আন্দোলন একটি আন্তর্জাতিক সংগঠন যা তৃতীয় বিশ্বের দেশগুলোর স্বার্থ এবং আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করার জন্য গঠিত হয়।
- এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধকালীন পুঁজিবাদী দেশসমূহের জোট ন্যাটো এবং সমাজতান্ত্রিক দেশসমূহের জোট ওয়ারশ থেকে নিরপেক্ষ হিসাবে আন্দোলনের জন্য প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল বান্দুং কনফারেন্সের প্রেক্ষিতে ন্যাম গঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১ সেপ্টেম্বর, ১৯৬১।
- বর্তমান সদস্য: ১২১টি।
- সর্বশেষ দক্ষিণ সুদান।
- চেয়ারম্যান: ইলহাম ইলিয়েভ।

উল্লেখ্য,
- প্রথম সম্মেলনটি অনুষ্ঠিত হয় ১৯৬১ সালে তৎকালীন যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে।
- এ আন্দোলন গড়ার মূল নায়ক ছিলেন যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট জোসেফ ব্রোজ টিটো, ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, মিসরের প্রেসিডেন্ট গামাল আবদুল নাসের, ঘানার প্রেসিডেন্ট কোয়ামি ইনকোমো এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকর্ণ। একে বলা হতো পঞ্চ-উদ্যোগ।

⇒ ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল ইন্দোনেশিয়ার বান্দুং-এ এশিয়া ও আফ্রিকার ২৯টি দেশের অংশগ্রহণে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে স্নায়ুযুদ্ধকালীন সময়ে তৃতীয় বিশ্বের দেশগুলোর ভূমিকা, শান্তি বজায় রাখা, অর্থনৈতিক উন্নয়ন ও উপনিবেশবাদ থেকে মুক্তির বিষয়ে আলোচনা হয়।
- বান্দুং সম্মেলনের নেতৃবৃন্দ জোট নিরপেক্ষ অবস্থা অবলম্বনের নীতি গ্রহণ করে।
- এর অংশ হিসেবে ভারতের জওহরলাল নেহেরু, ইন্দোনেশিয়া ড. আহমেদ সুকর্ণ, মিশরের গামাল আবদেল নাসের প্রমুখ নেতৃত্ববৃন্দের উদ্যোগে জোট নিরপেক্ষ আন্দোলন গঠনের বিষয়ে আলোচনা হয়।
- ১৯৬১ সালের ১-৬ সেপ্টেম্বর ২৫টি দেশের অংশগ্রহণে সাবেক যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেড শহরে প্রথম NAM শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উৎস: NAM ওয়েবসাইট।
২০.
১ জানুয়ারি ২০২৫ কোন দেশ ICC'র ১২৫তম সদস্য হয়?
  1. আর্মেনিয়া
  2. ইউক্রেন
  3. সিরিয়া
  4. ফিলিস্তিন
ব্যাখ্যা
ICC:
- ICC-এর পূর্ণরূপ: International Criminal Court বা আন্তর্জাতিক অপরাধ আদালত।
- প্রতিষ্ঠিত হয়: ১৭ জুলাই, ১৯৯৮ (রোম সংবিধির মাধ্যমে)।
- কার্যক্রম শুরু করে: ১ জুলাই, ২০০২।
- সদরদপ্তর: হেগ নেদারল্যান্ডস।
- এর সদস্য: ১২৫টি।
- ১২৫তম সদস্য: ইউক্রেন।

উল্লেখ্য,
- ইউক্রেন ১ জানুয়ারি ২০২৫ তারিখে ICC'র ১২৫তম সদস্য পদ লাভ করে

⇒ যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ, গণহত্যা এবং আগ্রাসনের অপরাধ বিচার করার জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি) তৈরি করা হয়েছিল।
- এটি সদস্য রাষ্ট্রের নাগরিকদের বা তাদের ভূখণ্ডে অন্য দেশের দ্বারা সংগঠিত অপরাধের বিচার করতে পারে।

উৎস: International Criminal Court ওয়েবসাইট।
২১.
দক্ষিণ আমেরিকা অঞ্চলের কোন দেশটি OIC-এর সদস্য?
  1. চিলি
  2. বলিভিয়া
  3. সুরিনাম
  4. ভেনিজুয়েলা
ব্যাখ্যা
OIC:
- OIC-এর পূর্ণরূপ: The Organisation of Islamic Cooperation.
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- এটি একটি ইসলামি সহযোগিতা সংস্থা।
- গঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
- ১৯৭২ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ওআইসি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি।
- বর্তমান সদস্য: ৫৭টি।
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা।
- এর অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি এবং ফরাসি।

উল্লেখ্য,
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC- এর সদস্য।

⇒ ১৯৬৯ সালের ২১ আগস্ট জেরুজালেমের পবিত্র মসজিদুল আকসায় অগ্নিসংযোগ করে ইসরায়েল।
- সমগ্র মুসলিম বিশ্বে প্রতিক্রিয়া দেখা দিলে এ সময় ১৪টি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা মিসরের রাজধানী কায়রোতে এক বৈঠকে মিলিত হন।
- ওই বছরের ২২-২৫ সেপ্টেম্বর মরক্কোর রাবাতে ২৫টি মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়।
- সম্মেলনে সব রাষ্ট্রের প্রতিনিধির সিদ্ধান্তে ২৫ সেপ্টেম্বর ওআইসি গঠন করা হয়।
- মূলত আল-আকসা মসজিদে ইসরায়েলের অগ্নিকান্ডের প্রেক্ষিতে ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর ওআইসি গঠন করা হয়।
- ২০১১ সালের ২৮ জুন ইসলামী সম্মেলন সংস্থার নাম পরিবর্তন করে ইসলামী সহযোগিতা সংস্থা (Organization of Islamic Co-operation) রাখা হয়।

উৎস: OIC ওয়েবসাইট।
২২.
জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (UNCTAD)-এর সদরদপ্তর -
  1. জেনেভা
  2. হেগ
  3. জুরিখ
  4. দাভোস
ব্যাখ্যা
UNCTAD:
- UNCTAD এর পূর্ণরূপ: United Nations Conference on Trade and Development বা জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন।
- এটি জাতিসংঘের একটি বিশেষ সংস্থা।
- এটি ১৯৬৪ সালে যাত্রা শুরু করে।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৫।
- সংস্থাটি বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে।
- এটি সাধারণ পরিষদের অধীনে গঠিত একটি সংস্থা যা অর্থনীতি ও টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক অর্থনীতিতে উন্নয়নশীল দেশগুলো ন্যায্যতা নিশ্চিতকরণে কাজ করে।

উৎস: UNCTAD ওয়েবসাইট।
২৩.
APEC-এর প্রতিষ্ঠা মূলত কোন দেশের উদ্যোগে হয়েছিল?
  1. চীন
  2. জাপান
  3. কানাডা
  4. অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
APEC:
- APEC-এর পূর্ণরূপ Asia-Pacific Economic Cooperation.
- APEC এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্যিক জোট।
- এটি গঠিত হয় ১৯৮৯ সালে।
- প্রতিষ্ঠাতা দেশ: ১২টি।
- বর্তমান সদস্য দেশ: ২১টি।
- সদর দপ্তর: সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।

⇒ APEC-এর প্রতিষ্ঠা মূলত অস্ট্রেলিয়ার উদ্যোগে হয়েছিল।
- প্রতিষ্ঠিত হয়: অস্ট্রেলিয়ার ক্যানবেরায়।
- অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বব হক APEC -এর উদ্যোক্তা ছিলেন।

উল্লেখ্য,
- ১৯৮৯ সালের ৩১ জানুয়ারি অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী বব হক কোরিয়ার সিউলে একটি বক্তৃতার সময় APEC-এর প্রতিষ্ঠার কথা উল্লেখ করেন।
- ১৯৮৯ সালের নভেম্বরে, ১২টি দেশ মিলে এপেক প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু করে।
- প্রতিষ্ঠাতা সদস্য ছিল: অস্ট্রেলিয়া; ব্রুনাই দারুসসালাম; কানাডা; ইন্দোনেশিয়া; জাপান; দক্ষিণ কোরিয়া; মালয়েশিয়া; নিউজিল্যান্ড; ফিলিপাইন; সিঙ্গাপুর; থাইল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্র।

উৎস: APEC ওয়েবসাইট।
২৪.
কোন প্রটোকল গৃহীত হওয়ার মাধ্যমে আরব লীগ প্রতিষ্ঠিত হয়?
  1. আলজিয়ার্স প্রটোকল
  2. আলেকজান্দ্রিয়া প্রটোকল
  3. রিয়াদ প্রটোকল
  4. দোহা প্রটোকল
ব্যাখ্যা
আরব লীগ (League of Arab States ):
- আরব লীগ (Arab League) হলো মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক এবং রাজনৈতিক সংগঠন।
- উদ্দেশ্য: আরব দেশগুলোর মধ্যে সহযোগিতা, ঐক্য এবং নিরাপত্তা প্রতিষ্ঠা।
- আরব লীগের সনদ স্বাক্ষরিত হয় এবং আরব লীগ প্রতিষ্ঠিত হয়: ২২ মার্চ, ১৯৪৫।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৭টি (মিশর, ইরাক, লেবানন, সৌদি আরব, সিরিয়া, জর্ডান এবং ইয়েমেন)।
- বর্তমান সদস্য দেশ: ২২টি (কুয়েত, লেবানন, ফিলিস্তিন, কাতার, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ওমান, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, ইরাক, আলজেরিয়া, মরোক্কো, সুদান, জিবুতি, মিশর, ইয়েমেন, মৌরিতানিয়া, কমোরোস, সোমালিয়া)।
- ১৯৪৪ সালে আলেকজান্দ্রিয়া প্রটোকল গৃহীত হওয়ার পর ২২ মার্চ, ১৯৪৫ সালে কায়রোতে প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- বর্তমান মহাসচিব: মিশরের আহমেদ আবুল ঘেইত।

উৎস: i) Arab League ওয়েবসাইট।
ii) EEAS ওয়েবসাইট। [link]
২৫.
জাতিসংঘের বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি কে?
  1. কে এম কায়সার
  2. আনোয়ারুল করিম চৌধুরী
  3. এএইচএস আতাউল করিম
  4. সৈয়দ আনোয়ারুল করিম
ব্যাখ্যা
জাতিসংঘ ও বাংলাদেশ:
 স্বাধীনতার পর ১৯৭২ সালের ৮ আগস্ট বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদের জন্য আবেদন করে।
- ১৯৭২ সালের ১৭ অক্টোবর জাতিসংঘে পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে।
- বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভ করে ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সাল।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।

⇒ জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিবৃন্দ:
- ১ম :স্থায়ী প্রতিনিধি সৈয়দ আনোয়ারুল করিম (এস এ করিম) (১৮ সেপ্টেম্বর ১৯৭৪),
- ২য় স্থায়ী প্রতিনিধি: কে এম কায়সার,
- ১০ম স্থায়ী প্রতিনিধি: আনোয়ারুল করিম চৌধুরী।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
২৬.
'DeepSeek AI' কোন দেশের বুদ্ধিভিত্তিক প্রতিষ্ঠান?
  1. যুক্তরাষ্ট্র
  2. দক্ষিণ কোরিয়া
  3. চীন
  4. জাপান
ব্যাখ্যা
DeepSeek AI:
- DeepSeek AI একটি বেসরকারি চীনা বুদ্ধিভিত্তিক প্রতিষ্ঠান।
- কোম্পানিটি প্রতিষ্ঠা হয়েছিল: জুলাই, ২০২৩।
- এটি প্রতিষ্ঠা হয়েছিল দক্ষিণ-পূর্ব চীনের শহর হাংঝুতে। 
- প্রতিষ্ঠাতা: লিয়াং ওয়েনফেং (Liang Wenfeng)।

উল্লেখ্য,
- ডিপসিকের কার্যক্রম চ্যাটজিপিটির মতই।
- বিশ্লেষকেরা সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন এআই মডেলের তুলনায় কম খরচে চীনের এআই মডেলের উত্থান নতুন চ্যালেঞ্জ তৈরি করবে।
- এর ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের এআই খাতে বিনিয়োগের ধারা বদলে যেতে পারে।

উৎস: i) DeepSeek AI.
ii) BBC.
২৭.
২০২৪ সালে 'FIFA The Best' পুরুষ খেলোয়াড় হয়েছেন -
  1. ভিনিসিয়াস জুনিয়র
  2. রদ্রি
  3. লিওনেস মেসি
  4. কিলিয়ান এমবাপ্পে
ব্যাখ্যা
The Best FIFA Football Awards™ 2024:
- কাতারের দোহায় ডিসেম্বর, ২০২৪-এ অনুষ্ঠিত হয়েছে 'দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস ২০২৪'।
- ফিফার বর্ষসেরা পুরস্কার চালু হয় ১৯৯১ সালে।

⇒ ২০২৪ সালে 'ফিফা দ্য বেস্ট':
- বর্ষসেরা পুরুষ খেলোয়াড়: ভিনিসিয়াস জুনিয়র (ব্রাজিল)।
- বর্ষসেরা নারী খেলোয়াড়: আইতানা বোনমাতি (স্পেন)।
- পুরুষ গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ (আর্জেন্টিনা)।
- বর্ষসেরা নারী গোলকিপার: অ্যালিসা নায়েহার
- বর্ষসেরা পুরুষ কোচ: কার্লো আনচেলত্তি।
- বর্ষসেরা নারী কোচ: এমা হেইস।
- পুসকাস অ্যাওয়ার্ড: আলেহান্দ্রো গারনাচো।
- ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: থিয়াগো মাইয়া (ইন্টারনাসিওনাল, ব্রাজিল)।

অন্যদিকে,
- Ballon d'Or 2024 বর্ষসেরা পুরুষ খেলোয়াড়: রদ্রি (স্পেন, ম্যানচেস্টার সিটি)।

এছাড়াও,
⇒ ১৯৯১ সাল থেকে ফিফা বর্ষসেরা পুরস্কার দেওয়া হচ্ছে। ২০০৯ সাল পর্যন্ত এ ধারায় বর্ষসেরা পুরস্কার দিলেও এরপর বদলে যায় পদ্ধতি। ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত ব্যালন ডি’অরের সঙ্গে মিলে যৌথভাবে দেওয়া হয় এই পুরস্কারটি। ২০১৬ সালে ব্যালন ডি’অর থেকে আলাদা হয়ে যাত্রা শুরু করে ফিফা দ্য বেস্ট অর্থাৎ বর্তমান সংস্করণ। 

উৎস: FIFA ওয়েবসাইট।
২৮.
জাতিসংঘের কোন মহাসচিব মরণোত্তর নোবেল পুরস্কার লাভ করেন?
  1. Kofi Annan
  2. Kurt Waldheim
  3. Boutros Boutros-Ghali
  4. Dag Hammarskjold
ব্যাখ্যা
দ্যাগ হ্যামারশোল্ড:
- জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব ছিলেন দ্যাগ হ্যামারশোল্ড।
- তিনি সুইডেনের অধিবাসী ছিলেন।
- তিনি ১৯৫৩ থেকে ১৯৬১ সাল পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন।
- ১৯৬১ সালে তিনি বিমান দুর্ঘটনায় মারা যান।
- ১৯৬১ সালে তিনি মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

এছাড়াও,
- জাতিসংঘের ২জন মহাসচিব নোবেল পুরস্কার লাভ করে।
- এরা হলেন: দ্যাগ হ্যামারশোল্ড ও কফি আনান।
- বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও উন্নত শান্তিপূর্ণ বিশ্ব নিশ্চিৎকরণে অবদান রাখার জন্য কফি আনান ২০০১ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন।

উৎস: UN ওয়েবসাইট।
২৯.
BIMSTEC-এর প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
  1. ব্যাংকক
  2. কাঠমান্ডু
  3. নে পাই তাও
  4. কলম্বো
ব্যাখ্যা
BIMSTEC:
- BIMSTEC-এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co- Operation বা বঙ্গোপসাগরীয় অঞ্চলের আঞ্চলিক সংস্থা।
- এটি একটি অর্থনৈতিক সংগঠন।
- ৬ জুন ১৯৯৭ সালে ব্যাংকক ঘোষণার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- BIMSTEC এর সর্বশেষ সদস্য দেশ নেপাল ও ভুটান। ২০০৪ সালের ফেব্রুয়ারিতে নেপাল ও ভুটান পূর্ণ সদস্য হয়।

⇒ প্রতিষ্ঠিত হয়: ৬ জুন, ১৯৯৭।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি (বাংলাদেশ-ভারত-শ্রীলঙ্কা-থাইল্যান্ড)।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি (বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান)।
- সদরদপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- বর্তমান মহাসচিব: ইন্দ্রমণি পান্ডে।

উল্লেখ্য,
- BIMSTEC-এর প্রথম শীর্ষ সম্মেলন ২০০৪ সালের জুলাইতে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।
৩০.
'World Economic Outlook' প্রতিবেদন নিম্নের কোন সংস্থা দ্বারা প্রকাশিত হয়?
  1. World Bank
  2. IMF
  3. WTO
  4. UNCTAD
ব্যাখ্যা
World Economic Outlook:
- 'World Economic Outlook' প্রতিবেদন প্রকাশ করে IMF।
- বিশ্বব্যাপী অর্থনৈতিক অবস্থার পর্যালোচনা এবং ভবিষ্যতের অর্থনৈতিক প্রবণতার পূর্বাভাস প্রদান করে।
- এই রিপোর্টে IMF সদস্য দেশগুলির সামষ্টিক অর্থনীতির বর্তমান অবস্থা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, কর্মসংস্থান, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচকের বিশ্লেষণ থাকে। 
- সর্বশেষ প্রকাশ: এপ্রিল, ২০২৪।

⇒ 'World Economic Outlook' প্রতিবেদন অনুযায়ী, মাথাপিছু আয়ে শীর্ষ দেশ:
1. লুক্সেমবার্গ।
2. আয়ারল্যান্ড।
3. সুইজারল্যান্ড।
4. নরওয়ে।
5. সিঙ্গাপুর।

উৎস: IMF ওয়েবসাইট।
৩১.
সম্প্রতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 'ইতিমাদ' উৎক্ষেপণ করেছে কোন দেশ? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. যুক্তরাষ্ট্র
  2. রাশিয়া
  3. ইরান
  4. তুরস্ক
ব্যাখ্যা
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 'ইতিমাদ':
- সম্প্রতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 'ইতিমাদ' উৎক্ষেপণ করেছে ইরান।

উল্লেখ্য,
- ইরান ফেব্রুয়ারি, ২০২৫-এ একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে।
- নতুন ক্ষেপণাস্ত্রের নাম দেওয়া হয়েছে ‘ইতেমাদ’, যার বাংলা অর্থ বিশ্বাস বা আস্থা।
- এটি প্রায় ১ হাজার ৭০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। 
- নতুন ক্ষেপণাস্ত্রসহ ইরানের অন্যান্য ক্ষেপণাস্ত্র দেশটির প্রধান শত্রু ইসরায়েলে আঘাত হানতে সক্ষম।

উৎস: The Economic Times.
৩২.
বিশ্বব্যাংক সর্বপ্রথম কোন দেশকে ঋণ দেয়?
  1. ভারত
  2. মেক্সিকো
  3. ফ্রান্স
  4. কানাডা
ব্যাখ্যা
বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক বলতে IBRD (International Bank for Reconstruction and Development) কে বুঝানো হয়।
- বিশ্বব্যাংক গঠনের সিদ্ধান্ত হয় ১৯৪৪ সালের ৪ জুলাই।
- যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে ২৯টি দেশ ব্রেটন উডস চুক্তিতে স্বাক্ষর করে।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- সর্বশেষ সদস্য দেশ নাউরু; ১২ এপ্রিল, ২০১৬ সাল।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ।

উল্লেখ্য,
- বিশ্বব্যাংকের প্রথম ঋণ গ্রহীতা দেশ ফ্রান্স। ফ্রান্স ১৯৪৭ সালে এই ঋণ নিয়েছিল।

এছাড়াও,
- বিশ্বব্যাংক এর উদ্দেশ্য মধ্য আয়ের দেশ গুলোকে ঋণ প্রদান ও উপদেষ্টা হিসেবে কাজ করে।
- বিশ্বব্যাংকের সর্বোচ্চ ঋণ গ্রহীতা দেশ ভারত।

উৎস: World Bank ওয়েবসাইট।