ব্যাখ্যা
------------------------------------
• "শির নেহারি' আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!" বাক্যেটি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার অন্তর্গত।
বাক্যটির অর্থ:
'শির' শব্দের অর্থ হলো= মাথা বা মস্তক,
’নেহারি’ শব্দের অর্থ- দেখে; প্রত্যক্ষ করে।
'আমারি' শব্দের অর্থ= আমার,
'নতশির' অর্থাৎ = নত-মস্তক,
'শিখর' শব্দের অর্থ চূড়া
'হিমাদ্রি' এখানে হিমালয় অর্থে ব্যবহৃত।
- শব্দগুলোর অর্থের সমন্বয় বাক্যটির অর্থ দাঁড়ালো :আমার মাথা দেখে হিমালয়ের চূড়াও নতমস্তক।
- এখানে কবির প্রবল আত্নবিশ্বাস ফুটে উঠেছে যার জন্য হিমালয় ও তার কাছে মাথা নত করে।
উৎস: একাদশ-দ্বাদশ শ্রেণির সাহিত্যপাঠ, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ।