পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়40 minutes
মোট প্রশ্ন৫৬
সিলেবাস
পার্ট-১) বাংলাদেশের জাতীয় বিষয়াবলি : প্রাচীনকাল হতে সম-সাময়িক কালের ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস: ভাষা আন্দোলন; ১৯৫৪ সালের নির্বাচন; ছয়-দফা আন্দোলন, ১৯৬৬; গণ অভ্যুত্থান ১৯৬৮-৬৯; ১৯৭০ সালের সাধারণ নির্বাচন; অসহযোগ আন্দোলন ১৯৭১; ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ; স্বাধীনতা ঘোষণা; মুজিবনগর সরকারের গঠন ও কার্যাবলি; মুক্তিযুদ্ধের রণকৌশল; মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা; পাক বাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশের অভ্যুদয়। পার্ট-২) 1) Definition of Values Education and Good Governance; 2) Relation between Values Education and Good Governance; 3) General Perception of Values Education and Good Governance; 4) Importance of Values Education and Good Governance in the life of an individual as a citizen as well as in the making of society and national ideals;
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৫৬ প্রশ্ন

.
বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা কে করেন?
  1. ক) আলী মর্দান খলজি
  2. খ) তুঘরিল খান
  3. গ) শামসুদ্দিন ফিরোজ শাহ
  4. ঘ) ইখতিয়ারউদ্দীন মুহাম্মদ বখতিয়ার খলজি
ব্যাখ্যা
বখতিয়ার খলজী তের শতকের প্রথম দিকে নদীয়া জয় করেন এবং বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন। [সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, নবম - দশম শ্রেণী]
.
প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়?
  1. ক) ১৯৫০ সালে
  2. খ) ১৯৪৫ সালে
  3. গ) ১৯৪৮ সালে
  4. ঘ) ১৯৫৪ সালে
ব্যাখ্যা
১৯৩৯ সালে ফ্রান্সিস ফ্লাউড-কে চেয়ারম্যান করে ভূমি রাজস্ব কমিশন নিয়োগ দেওয়া হয়। রাজস্ব আয়কারী সকল সম্পত্তি সরকার কর্তৃক হুকুমদখলের সুপারিশসহ এই কমিশন ১৯৪০ সালে তার প্রতিবেদন পেশ করে। এই কমিশনের সুপারিশমালার ওপর ভিত্তি করেই পূর্ববঙ্গ জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন ১৯৫০ পাশ হয়। এভাবেই চিরস্থায়ী বন্দোবস্ত আইনের ১৬৩ বছর পর সকল রাজস্ব আয়কারী বিষয়াদিসহ জমিদারি প্রথা বাতিলপূর্বক ভূমি ব্যবস্থা সরাসরি সরকারের নিয়ন্ত্রণাধীন চলে যায়। [Source: Banglapedia]
.
বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়ার দাবিতে প্রথম ধর্মঘট কখন হয়?
  1. ক) ৭ মার্চ ১৯৪৯
  2. খ) ১১ মার্চ ১৯৪৮
  3. গ) ১১ মার্চ ১৯৪৭
  4. ঘ) ১৭ মার্চ ১৯৪৭
ব্যাখ্যা
ভাষা আন্দোলনের ইতিহাসে ১৯৪৮ সালের ১১ মার্চ একটি স্মরণীয় দিন। গণপরিষদের ভাষা-তালিকা থেকে বাংলাকে বাদ দেওয়া ছাড়াও পাকিস্তানের মুদ্রা ও ডাকটিকেটে বাংলা ব্যবহার না করা এবং নৌবাহিনীতে নিয়োগের পরীক্ষা থেকে বাংলাকে বাদ দিয়ে উর্দুকে রাখার প্রতিবাদস্বরূপ ওইদিন ঢাকা শহরে সাধারণ ধর্মঘট পালিত হয়। ধর্মঘটিদের দাবি ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা এবং পূর্ব পাকিস্তানের সরকারি ভাষা হিসেবে ঘোষণা করা। [সূত্র: বাংলাপিডিয়া]
.
৬-দফা দাবি কোথায় উত্থাপিত হয়?
  1. ক) ঢাকা
  2. খ) লাহোর
  3. গ) দিল্লি
  4. ঘ) চট্টগ্রাম
ব্যাখ্যা
পশ্চিম পাকিস্তানের বিরোধীদলীয় নেতারা তাসখন্দ-উত্তর রাজনীতির গতিধারা নিরূপণের উদ্দেশ্যে ১৯৬৬ সালের ৬ ফেব্রুয়ারি লাহোরে এক জাতীয় সম্মেলন আহবান করেন। আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে শেখ মুজিবুর রহমান সম্মেলনে যোগদানের জন্য ৪ ফেব্রুয়ারি লাহোর পৌঁছেন। পরদিন সাবজেক্ট কমিটির সভায় তিনি পূর্ব পাকিস্তানের জনগণের দাবি হিসেবে ‘ছয়দফা’ প্রস্তাব পেশ করেন এবং তা সম্মেলনের আলোচ্যসূচির অন্তর্ভুক্ত করার দাবি জানান। [উৎসঃ বাংলাপিডিয়া]
.
বাংলাদেশের স্বাধিনতার ঘোষণাপত্র জারি করা হয়-
  1. ক) ৭ মার্চ ১৯৭১
  2. খ) ২৬ মার্চ ১৯৭১
  3. গ) ১০ এপ্রিল ১৯৭১
  4. ঘ) ১৭ এপ্রিল ১৯৭১
ব্যাখ্যা
১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ১০ এপ্রিল ১৯৭১ স্বাধীনতার ঘোষণাপত্র খসড়া প্রণয়ন ও আনুষ্ঠানিকভাবে জারি করা হয় এবং ১৭ এপ্রিল অধ্যাপক ইউসুফ আলী আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করেন। [সূত্র : বাংলাপিডিয়া ]
.
মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?
  1. ক) ক্যাপ্টেন এম মনসুর আলী
  2. খ) তাজউদ্দীন আহমদ
  3. গ) এ. এইচ. এম কামারুজ্জামান
  4. ঘ) খন্দকার মোশতাক আহমদ
ব্যাখ্যা
মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র, সরবরাহ, ত্রাণ ও পুনর্বাসন এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন এ এইচ এম কামারুজ্জামান। [সূত্রঃ বাংলাপিডিয়া]
.
মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে কয়টি ফোর্স গঠন করা হয়েছিল?
  1. ক) ২ টি
  2. খ) ৩ টি
  3. গ) ৪ টি
  4. ঘ) ৫ টি
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে ৩ টি ফোর্স গঠন করা হয়েছিল। ফোর্স তিনটি হলো- জেড ফোর্স, এস ফোর্স এবং কে ফোর্স। [সূত্র: বাংলাপিডিয়া]
.
মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে?
  1. ক) নিতুন কুন্ডু
  2. খ) হামিদ্দুজ্জামান
  3. গ) জাহানারা পারভীন
  4. ঘ) তানভির কবির
ব্যাখ্যা
মুজিবনগর স্মৃতিসৌধ বাঙালির স্বাধীনতা যুদ্ধ ও আত্মত্যাগের প্রতীক। ২০.১০ একর জমির উপর স্মৃতিসৌধটি স্থাপিত। ২৩টি কংক্রিটের ত্রিকোণাকার স্তম্ভ সমন্বয়ে এ স্মৃতিসৌধ নির্মিত। স্থপতি তানভীর কবিরের নকশায় এ সৌধটিকে উদীয়মান সূর্যের প্রতীক বলে মনে হয়। ২৩টি স্তম্ভ পাকিস্তানের ২৩ বছর শাসনের প্রতীক। এই ২৩ বছরে বাঙালি জাতি ধীরে ধীরে যে সংগ্রাম গড়ে তোলে, তার প্রতীকও ২৩টি স্তম্ভ। [সূত্র: বাংলাপিডিয়া]
.
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ১১ টি সেক্টরে ভাগ করা হয়। এর মধ্যে কোন সেক্টরটি ব্যতিক্রম?
  1. ক) ১ নং
  2. খ) ৬ নং
  3. গ) ১০ নং
  4. ঘ) ১১ নং
ব্যাখ্যা
১০ নং সেক্টরটি ব্যতিক্রম। এই সেক্টরে কোন নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেন না। নৌ-কমান্ডো বাহিনী নিয়ে এই সেক্টর গঠিত হয়। এই বাহিনী গঠনের উদ্যোক্তা ছিলেন ফ্রান্সে প্রশিক্ষণরত পাকিস্তান নৌবাহিনীর আট জন বাঙালি নৌ-কর্মকর্তা।
১০.
বাংলাদেশে মর্যাদা অনুসারে ৩য় বীরত্বসূচক খেতাব-
  1. ক) বীর প্রতীক
  2. খ) বীর উত্তম
  3. গ) বীর বিক্রম
  4. ঘ) বীর শ্রেষ্ঠ
ব্যাখ্যা
বাংলাদেশে মর্যাদা অনুসারে ৩য় বীরত্বসূচক খেতাব বীর বিক্রম। ১৫ ডিসেম্বর, ১৯৭৩ সালে মুক্তিযোদ্ধাদের খেতাব প্রদান করেছিল। ৭ জন বীরশ্রেষ্ঠ, ৬৮ জন বীর উত্তম, ১৭৫ জন বীর বিক্রম এবং ৪২৬ জন কে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছিল। [Source: Banglapedia]
১১.
মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশী ব্যাক্তি কোন দেশের নাগরিক?
  1. ক) ইতালি
  2. খ) নেদারল্যান্ড
  3. গ) রাশিয়া
  4. ঘ) সুইজারল্যান্ড
ব্যাখ্যা
[উইলিয়াম উডারল্যান্ড - বীরপ্রতীক] ডব্লিউ এ এস ওডারল্যান্ড একমাত্র বিদেশি যাঁকে বাংলাদেশ সরকার ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত করেছে। অস্ট্রেলিয়া ওডারল্যান্ডের পিতৃভূমি হলেও ১৯১৭ সালের ৬ ডিসেম্বর তাঁর জন্ম হল্যান্ডের (নেদেরল্যান্ড) রাজধানী আমস্টারডামে। [সূত্র: প্রথম আলো]
১২.
মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত উপন্যাস ‘রাইফেল রুটি আওরাত’ উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) শওকত ওসমান
  2. খ) আনিসুল হক
  3. গ) সৈয়দ শামসুল হক
  4. ঘ) আনোয়ার পাশা
ব্যাখ্যা
আনোয়ার পাশা রচিত কাব্যঃ নদী নিঃশেষিত হলে, সমুদ্র শৃঙ্খলতা উজ্জয়িনী, অন্যান্য কবিতা। তার রচিত গল্পগ্রন্থ - নিরুপায় হরিণী। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর প্রথম উপন্যাস রচনা করেন। রাইফেল রোটি আওরাত- ১৯৭১ সালের এপ্রিল লেখা শুরু করে জুনে শেষ করেন। [উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য]
১৩.
১৯৭২ সালের ৩০ জানুয়ারি নিখোঁজ ও শহীদ হন-
  1. ক) জহির রায়হান
  2. খ) মুনির চৌধুরী
  3. গ) আব্দুল হাই
  4. ঘ) মাহবুবুল আলম
ব্যাখ্যা
১৯৭২ সালের ৩০ জানুয়ারি চলচ্চিত্র নির্মাতা ও লেখক জহির রায়হান নিখোঁজ হয়েছিলেন ঢাকার মিরপুরে। পরবর্তীতে উদ্‌ঘাটিত হয়েছে জহির রায়হান অন্তর্ধান রহস্যের। [সূত্র: প্রথম আলো]
১৪.
‘শিখা চিরন্তন’ কোথায় অবস্থিত অবস্থিত?
  1. ক) ঢাকা সেনানিবাস
  2. খ) সোহরাওয়ার্দী উদ্যান
  3. গ) শেরেবাংলা নগর
  4. ঘ) সাভার
ব্যাখ্যা
শিখা চিরন্তন স্বাধীনতাসংগ্রামের জ-লন্ত স্মারক, বাঙালির শৌর্যবীর্য আর অহংকারের প্রতীক। এটি রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন ঐতিহাসিক রেসকোর্স ময়দান) অবস্থিত। ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ স্থানে দাঁড়িয়ে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ দেন। [সূত্র: কালের কণ্ঠ]
১৫.
‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?
  1. ক) বাংলা ১১০৬ সালে
  2. খ) বাংলা ১১৭৬ সালে
  3. গ) বাংলা ১২৭৬ সালে
  4. ঘ) বাংলা ১৩৭৬ সালে
ব্যাখ্যা
ছিয়াত্তরের মন্বন্তর নামক দুর্ভিক্ষ ঘটেছিল বাংলা সন ১১৭৬-এ (১৭৭০ খ্রিস্টাব্দে)। তখন ছিল আঠারো শতকের চরম অর্থনৈতিক মন্দার বছর। [উৎসঃ বাংলাপিডিয়া]
১৬.
চাকমা বিদ্রোহ কোন সমকালের মধ্যে সংঘটিত হয়?
  1. ক) ১৭৭৭ - ১৭৮৭ সাল
  2. খ) ১৭৬৫ - ১৭৭৫ সাল
  3. গ) ১৭৮৩ - ১৭৯৩ সাল
  4. ঘ) ১৭৯৯ - ১৮০৯ সাল
ব্যাখ্যা
১৭৭৬ খ্রিস্টাব্দের মধ্যভাগে চাকমারা প্রথমবার বিদ্রোহ ঘোষণা করে। এই বিদ্রোহের নায়ক ছিলেন চাকমা দলপতি রাজা সের দৌলত ও তাঁর সেনাপতি রামু খাঁ। প্রথম বিদ্রোহের পর রামু খাঁর পুত্র জানবকস খাঁর নেতৃত্বে ১৭৮২ সালে ও ১৭৮৪ সালে দুটি বিদ্রোহ হয়। এরপর দ্বিতীয় শের দৌলত খাঁর নেতৃত্বে ১৭৮৭ সালে আরেকটি বিদ্রোহ হয়। [সূত্র: কালের কণ্ঠ]
১৭.
দিনেমাররা ভারতবর্ষে ‘ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ গঠন করে কত সালে?
  1. ক) ১৫৯০ সালে
  2. খ) ১৬১০ সালে
  3. গ) ১৬২০ সালে
  4. ঘ) ১৬৭৬ সালে
ব্যাখ্যা
ডেনমার্কের অধিবাসীদের বলা হয় দিনেমার। ১৬২০ সালে দিনেমাররা ভারতবর্ষে বাণিজ্য করার জন্য ‘ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ গঠন করে এবং দক্ষিণ ভারতের তাঞ্জোর জেলার দিবাঙ্কুরে বাণিজ্য কুঠি স্থাপন করে.১৬৭৬ সালে তারা তারা বাংলার শ্রীরামপুরে তাদের বাণিজ্যকুঠি স্থাপন করে। ১৮৪৫ সালে ইংরেজদের কাছে তাদের বাণিজ্যকুঠি বিক্রি করে তারা ভারতবর্ষ থেকে চিরতরে বিদায় নেয়। [সূত্র: একাদশ-দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রথম পত্র, অধ্যাপক মোঃ গোলাম মোস্তফা]
১৮.
বক্সারের যুদ্ধে কে পরাজিত হন?
  1. ক) মীর কাশিম
  2. খ) সুজাউদ্দৌলা
  3. গ) শাহ আলম
  4. ঘ) ফররুখশিয়ার
ব্যাখ্যা
অযোদ্ধার নবাব সুজাউদ্দৌলা ও মুঘল সম্রাট শাহ আলমের সহায়তায় গড়ে তোলা মীর কাশিমের সম্মিলিত বাহিনীর সাথে ১৭৬৪ খ্রিষ্টাব্দে বিহারের বক্সার নামক স্থানে ইংরেজ বাহিনীর যে যুদ্ধ সংঘটিত হয় তাই বক্সারের যুদ্ধ নামে খ্যাত। এ যুদ্ধে মীর কাশিম শোচনীয়ভাবে পরাজিত হন। [সূত্র: একাদশ-দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রথম পত্র, অধ্যাপক মোঃ গোলাম মোস্তফা]
১৯.
বিধবা বিবাহ আইন পাশ করেন কে?
  1. ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. খ) রাজা রামমোহন রায়
  3. গ) লর্ড ডালহৌসি
  4. ঘ) লর্ড বেন্টিঙ্ক
ব্যাখ্যা
লর্ড ডালহৌসি বিধবা বিবাহ আইন পাশ করে হিন্দু বিধবা বিয়েকে আইনসংগত করেন। এ বিষয়ে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ডালহৌসিকে সাহায্য করেন। [সূত্র: একাদশ-দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রথম পত্র, অধ্যাপক মোঃ গোলাম মোস্তফা]
২০.
‘সিপাহী বিদ্রোহের কারণ’ বইটির লেখক কে?
  1. ক) সৈয়দ আহমদ খান
  2. খ) সৈয়দ আমীর আলী
  3. গ) নওয়াব আব্দুল লতিফ
  4. ঘ) মাওলানা মোহাম্মদ আলী
ব্যাখ্যা
১৮৫৭ সালের স্বাধীনতা সংগ্রামের পর মুসলমানরা ব্রিটিশ সরকারের বিরাগভাজন হয়ে পড়ে। কেননা সরকারের ধারণা ছিল, সংগ্রামের মূলে মুসলমানরা দায়ী। ইংরেজ সরকারের এ মনোভাব পরিবর্তনের জন্য সৈয়দ আহমদ খান ‘সিপাহী বিদ্রোহের কারণ’ ও ভারতের রাজ ভক্ত মুসলমান’ নামে দুইটি বই লিখেন। [সূত্র: একাদশ-দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রথম পত্র, অধ্যাপক মোঃ গোলাম মোস্তফা]
২১.
পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়-
  1. ক) দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে
  2. খ) লাহোর প্রস্তাবের ভিত্তিতে
  3. গ) দিল্লি কনভেনশনের মাধ্যমে
  4. ঘ) চৌদ্দ দফার ভিত্তিতে
ব্যাখ্যা

লাহোর প্রস্তাবে মোহাম্মদ আলী জিন্নাহ তার দ্বিজাতিতত্ত্বের চূড়ান্ত ব্যাখ্যা তুলে ধরেন। তবে, লাহোর প্রস্তাবে সরাসরি পাকিস্তান রাষ্ট্রের কথা বলা হয়নি, বরং ভারতের উত্তর-পশ্চিম ও পূর্ব এলাকাসমূহের মতো যে সকল অঞ্চলে মুসলমানগণ সংখ্যাগরিষ্ঠ, সে সব অঞ্চলে ‘স্বাধীন রাষ্ট্রসমূহ’ (স্টেটস্) গঠন করার কথা বলা হয়েছে। তবে, ১৯৪৬ সালে দিল্লীতে অনুষ্ঠিত মুসলিম লিগের একটা কনভেনশনে জিন্নাহ ‘সার্বভৌম পাকিস্তান রাষ্ট্র’ গঠনের কথা বলেন।
নবম-দশম শ্রেণির বইতে, এক লাইনে দিল্লির ঐ কনভেনশন এবং আরেক লাইনে দ্বিজাতিতত্ত্বের কারণে পাকিস্তান সৃষ্টির কথা বলা হয়েছে।
এই প্রশ্নের উত্তর এক কথায় দেয়াটা কঠিন। ‘পাকিস্তান সৃষ্টি’ সুদীর্ঘ সময় ধরে চলে আসা অনেকগুলো ঘটনা এবং রাজনৈতিক চিন্তার চূড়ান্ত পরিণতি। নির্দিষ্ট কোন সম্মেলন তথা অনুষ্ঠানে সরাসরি নেয়া কোন সিদ্ধান্ত থেকে দেশভাগ হয়নি। সার্বিকভাবে বিবেচনা করলে পাকিস্তানের সৃষ্টির পেছনে দ্বিজাতিতত্ত্ব মূল উদ্দীপনা হিসেবে কাজ করেছে। আবার এই দ্বিজাতিতত্ত্বও পূর্ণাঙ্গ রূপ লাভ করতে অনেক সময় নিয়েছে। আমরা সঠিক উত্তর হিসেবে ‘ক) দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে’ এটাকে ধরলাম।
বিসিএসেও এমন প্রশ্ন প্রায়ই দেয়া হয় যেগুলো নিয়ে তাত্বিকদের মধ্যেও দীর্ঘদিন ধরে তর্ক চলে আসছে। এই প্রশ্নেও তেমনি চাইলেই তর্ক করা সম্ভব।
সুত্রঃ ইতিহাস বোর্ড বই, বাংলাপিডিয়া এবং Live MCQ এডমিন প্যানেল।

২২.
লক্ষ্মৌ চুক্তি স্বাক্ষরিত হয়-
  1. ক) ৭ জানুয়ারি ১৯১৪
  2. খ) ১৭ মার্চ ১৯১৫
  3. গ) ১৬ ডিসেম্বর ১৯১৬
  4. ঘ) ১৯ ডিসেম্বর ১৯১৬
ব্যাখ্যা
১৯১৬ সালে কংগ্রেস ও মুসলিম লীগ ভারতের শাসনতান্ত্রিক সরকারের নীতির প্রশ্নে লক্ষ্মৌ শহরে যে চুক্তি সম্পাদন করেন তা-ই ইতিহাসে লক্ষ্মৌ চুক্তি নামে খ্যাত। এ চুক্তির উদ্দেশ্য হচ্ছে - জাতীয় ঐক্য গড়ে তোলা, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগীতা বৃদ্ধি, স্বরাজ অর্জন ইত্যাদি। [সূত্র: একাদশ-দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রথম পত্র, অধ্যাপক মোঃ গোলাম মোস্তফা]
২৩.
‘ইয়ং বেঙ্গল’ গোষ্ঠীর মুখপত্ররূপে কোন পত্রিকা প্রকাশিত হয়?
  1. ক) বঙ্গদূত
  2. খ) জ্ঞানান্বেশণ
  3. গ) জ্ঞানাংকুর
  4. ঘ) সংবাদপ্রভাকর
ব্যাখ্যা
'জ্ঞানান্বেষণ'(১৮৩১) পত্রিকাটির প্রথম সম্পাদক দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়।যা 'ইয়ং বেঙ্গল' গোষ্ঠীর মুখপত্ররূপে প্রকাশিত হয়। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
২৪.
অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন-
  1. ক) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  2. খ) এ কে ফজলুল হক
  3. গ) খাজা নাজিমউদ্দীন
  4. ঘ) আবুল হাশেম
ব্যাখ্যা
অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী (১৯৪৬-৪৭ সালে)। [সূত্র: বাংলাপিডিয়া]
২৫.
‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠন করে-
  1. ক) গণতান্ত্রিক যুবলীগ
  2. খ) তমুদ্দুন মজলিশ
  3. গ) মুসলিম লীগ
  4. ঘ) সাংস্কৃতিক সংসদ
ব্যাখ্যা
রাষ্ট্রভাষা নিয়ে বিতর্ক শুরু হলে ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে ‘তমদ্দুন মজলিস’ নামে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে উঠে। ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে নূরুল হক ভূঁইয়াকে আহবায়ক করে তমদ্দুন মজলিস ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠন করে। [সূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণী]
২৬.
পূর্ববাংলার জন্য পাকিস্তানের মোট জাতীয় আয় থেকে কত অংশ ব্যয় করা হতো?
  1. ক) ষাট ভাগ
  2. খ) সাতাশ ভাগ
  3. গ) পঁচিশ ভাগ
  4. ঘ) পনেরো ভাগ
ব্যাখ্যা
পাকিস্তানের মোট জনসংখ্যার ৬০ ভাগের বসবাস ছিল পূর্ব পাকিস্তানে। জাতীয় আয়ের মাত্র ২৭ ভাগ ব্যয় করা হতো এ অঞ্চলের জন্য। [সূত্র: ইতিহাস বই, এইচএসসি]
২৭.
মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনী মিলে ‘যৌথ কমান্ড’ গঠন করে-
  1. ক) ১৯৭১ সালের ২১ নভেম্বর
  2. খ) ১৯৭১ সালের ২৫ নভেম্বর
  3. গ) ১৯৭১ সালের ২১ মার্চ
  4. ঘ) ১৯৭১ সালের ৭ মার্চ
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের শুরু থেকেই ভারত বিভিন্নভাবে বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করে। ১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনী মিলে ‘যৌথ কমান্ড’ গঠন করে। ৬-১৬ ডিসেম্বর মুক্তিবাহিনীর সাথে ভারতের সেনা, নৌ, বিমানবাহিনীও পাকিস্তান হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে। যৌথ বাহিনীর দুর্বার আক্রমণে পর্যুদস্ত পাকিস্তানি হানাদার বাহিনী অবশেষে আত্মসমর্পণে সম্মত হয়। [সূত্র: একাদশ -দ্বাদশ শ্রেণীর (উন্মুক্ত) ইতিহাস বই]
২৮.
২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা বাণী কার নিকট প্রেরণ করা হয়?
  1. ক) এম. এ রব
  2. খ) এম.এ জি ওসমানী
  3. গ) এম. এ হান্নান
  4. ঘ) তাজউদ্দিন আহমদ
ব্যাখ্যা
২৬ মার্চ (১৯৭১) প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চট্টগ্রামস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এম.এ. হান্নানের নিকট বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা বাণী প্রেরণ করেন। [সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা]
২৯.
ভারতে আশ্রয় গ্রহণকারী শরণার্থীদের জন্য কোন সরকার আন্তর্জাতিক ত্রাণ তৎপরতায় অংশ নেয়?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) যুক্তরাজ্য
  3. গ) সংযুক্ত আরব আমীরাত
  4. ঘ) চিন
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত যুক্তরাজ্য সরকার নিরপেক্ষ অবস্থান গ্রহণ করে। যুক্তরাজ্যের নীতির মূল লক্ষ্য ছিল পাকিস্তানের কাঠামোর অভ্যন্তরে বাঙালির স্বাধীকার সমস্যার সমাধান করা। বাংলাদেশের ঘটনায় ব্রিটেন সরকারিভাবে উৎকণ্ঠা প্রকাশ করে এবং ভারতে আশ্রয় গ্রহণকারী শরণার্থীদের জন্য ব্রিটিশ সরকার আন্তর্জাতিক ত্রাণ তৎপরতায় অংশগ্রহণ করে। [সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা]
৩০.
জাতিসংঘে যুক্তরাষ্ট্র কর্তৃক পাকিস্তানের পক্ষে যুদ্ধ বিরতি প্রস্তাবে ভেটো দানকারি দেশ হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
  1. ক) ভারত
  2. খ) চীন
  3. গ) সোভিয়েত ইউনিয়ন
  4. ঘ) ফ্রান্স
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব আনলে সোভিয়েত ইউনিয়ন তিন তিনবার ভেটো দেয়। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে ৭ম নৌবহর প্রেরণ করলে তার পাল্টা ভারত মহাসাগরে অবস্থিত সোভিয়েত ইউনিয়নের ২০তম নৌবহর ৭ম নৌবহরের পিছু নেয়। [সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা]
৩১.
পূর্ববাংলা আইন পরিষদের সভা কোথায় অনুষ্ঠিত হতো?
  1. ক) ঢাকা মেডিকেলের হোস্টেলে
  2. খ) জগন্নাথ হলের অডিটরিয়ামে
  3. গ) সংসদ ভবনে
  4. ঘ) কার্জন হলে
ব্যাখ্যা
মেডিকেল হোস্টেলের নিকটেই ছিল জগন্নাথ হলের অডিটোরিয়াম যেখানে পূর্ব বাংলা আইন পরিষদের সভা বসত। [সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা]
৩২.
বীরশ্রেষ্ঠ সিপাহি মোহাম্মদ হামিদুর রহমান কত নং সেক্টরে যুদ্ধ করেন?
  1. ক) ২ নং সেক্টর
  2. খ) ৩ নং সেক্টর
  3. গ) ৪ নং সেক্টর
  4. ঘ) ৭ নং সেক্টর
ব্যাখ্যা
২৫ মার্চ রাতে পাকবাহিনীর আক্রমণের মুখে সিপাহি মোহাম্মদ হামিদুর রহমান সেনানিবাস ত্যাগ করে গ্রামের বাড়িতে চলে আসেন। পরে তিনি বর্তমান মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার দক্ষিণ-পশ্চিম সীমান্তে ধলই নামক স্থানে মুক্তিবাহিনীতে যোগ দেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এ জেলা ৪ নং সেক্টরের অধীন ছিল। [সূত্র: বাংলাপিডিয়া]
৩৩.
মুক্তি যুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনধিত্ব করেন কে?
  1. ক) জেনারেল মোহাম্মদ আতাউল গণি ওসমানি
  2. খ) গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার
  3. গ) তাজউদ্দিন আহমেদ
  4. ঘ) আব্দুর রব
ব্যাখ্যা
ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের চীফ অব স্টাফ মেজর জেনারেল জ্যাকব পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের খসড়া দলিল নিয়ে অপরাহ্ণ এক ঘটিকায় ঢাকা বিমানবন্দরে অবতরণ করেন। লেফটেন্যান্ট জেনারেল অরোরা এক হেলিকপ্টার বহরে তাঁর সহকর্মীদের নিয়ে বিকাল চারটায় ঢাকা বিমানবন্দরে পৌঁছেন। মুক্তিবাহিনীর প্রতিনিধিত্ব করেন ডেপুটি চীফ অব স্টাফ গ্রুপ-ক্যাপ্টেন এ.কে খন্দকার। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকাল পাঁচটা এক মিনিটে রমনা রেসকোর্সে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) যৌথ কম্যান্ডের পক্ষে লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা এবং পাকিস্তান বাহিনীর পূর্বাঞ্চলীয় কম্যান্ডের পক্ষে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজী পাকিস্তানের আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন। [উৎসঃ বাংলাপিডিয়া]
৩৪.
কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
  1. ক) মইনুল হোসেন
  2. খ) হামিদুর রহমান
  3. গ) শামীম শিকদার
  4. ঘ) হামিদুজ্জামান খান
ব্যাখ্যা
১৯৫৭ সালে আওয়ামী লীগ মন্ত্রিসভার আমলে শিল্পী হামিদুর রহমানের পরিকল্পনা ও নকশা অনুযায়ী মেডিকেল হোস্টেল প্রাঙ্গণের একাংশে শহীদ মিনার তৈরির কাজ শুরু হয়। [সূত্র: বাংলাপিডিয়া]
৩৫.
সম্রাট শাহজাহানের কোন পুত্র বাংলার শাসনকর্তা ছিলেন?
  1. ক) দারা
  2. খ) শাহ সুজা
  3. গ) মুরাদ
  4. ঘ) আওরঙ্গজেব
ব্যাখ্যা
শাহ সুজা (১৬৩৯-১৬৬০) সুবাহ-বাংলার মুগল ভাইসরয়। তিনি ছিলেন সম্রাট শাহজাহান ও সম্রাজ্ঞী মমতাজ মহলের দ্বিতীয় পুত্র। শাহজাহান ইসলাম খান মাসহাদীকে দরবারে ডেকে পাঠান এবং শাহ সুজাকে ১৬৩৯ খ্রিস্টাব্দে বাংলার সুবাহদার নিযুক্ত করেন। ১৬৪২ খ্রিস্টাব্দে তাঁকে ঊড়িষ্যা প্রদেশের দায়িত্বও অর্পণ করা হয়। ১৬৩৯-১৬৬০ খ্রিস্টাব্দ পর্যন্ত বিশ বছরের কিছু অধিক সময় ধরে তিনি প্রদেশ দুটি শাসন করেন। [সূত্র: বাংলাপিডিয়া]
৩৬.
মুহাম্মদ ঘুরী ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে দ্বিতীয় তারাইনের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
  1. ক) ১১৯০ সালে
  2. খ) ১১৯২ সালে
  3. গ) ১২০৬ সালে
  4. ঘ) ১২১২ সালে
ব্যাখ্যা
The Battle of Terain took place on 9 and 12 near the present town of Thanesvara in present-day Haryana , near the city of Tarain. This place is located 3 km north of Delhi. These wars took place between the Ghuri forces led by Muhammad Ghuri and the Chauhan Rajput forces led by Prithviraj Chauhan . [source: to A Chronology of Global Collect who in Conflict: in From the World-Ancient to Modern in Middle in East to the (English)]
৩৭.
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?
  1. ক) পূর্ব জার্মানি
  2. খ) রাশিয়া
  3. গ) পোল্যান্ড
  4. ঘ) যুক্তরাজ্য
ব্যাখ্যা
ইউরোপীয় দেশগুলোর মধ্যে সর্বপ্রথম পূর্ব জার্মানি ১১ জানুয়ারি ১৯৭২ সালে বাংলাদশেকে স্বীকৃতি দান করে। তাছাড়া রাশিয়া ২৪ জানুয়ারি ১৯৭২ ; পোল্যান্ড ১২ জানুয়ারি ১৯৭১ ও যুক্তরাজ্য ৪ ফেব্রুয়ারি ১৯৭২ তারিখে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। [সূত্র: বাংলাদেশ প্রতিদিন]
৩৮.
মুক্তিযুদ্ধকালীন প্রকাশিত ডাকটিকেটের ডিজাইনার কে ছিলেন?
  1. ক) বিপি চিতনিশ
  2. খ) বিমান মল্লিক
  3. গ) মইনুল ইসলাম
  4. ঘ) এম এ হুদা
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকার বেশ কয়েকটি ফিল্ড পোস্ট অফিস চালু করে এবং মুক্তাঞ্চলের ডাকঘরসমূহের নিয়ন্ত্রণ গ্রহণের পর পরিবহণ ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে ডাকবিভাগকে ন্যস্ত করে। ডাকটিকিট ডিজাইনার বিমান মল্লিক আটটি ডাকটিকিটের ডিজাইন করেন এবং তা ১৯৭১ সনের জুনে মুজিবনগর সরকারের কাছে পাঠান এবং সেগুলি বাংলাদেশ মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টির জন্য বিশ্বের বিভিন্ন দেশে বিতরণের ব্যবস্থা নেওয়া হয়। [সূত্র: বাংলাপিডিয়া]
৩৯.
সভ্য সমাজের মানদন্ড হলো-
  1. ক) গণতন্ত্র
  2. খ) বিচার ব্যবস্থা
  3. গ) সংবিধান
  4. ঘ) আইনের শাসন
ব্যাখ্যা
যথার্থ আইনের শাসন গণতান্ত্রিক সরকারের ভিত্তি হিসাবে কাজ করে। যে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, জনসাধারণের জান-মালের নিরাপত্তা বজায় থাকে, সমাজের সকল মানুষ সমান আইনগত ও বিচারিক সুবিধা পেয়ে থাকে - এমন সমাজকে বলা হয় সভ্য সমাজ। [সূত্রঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণীর বোর্ড বই]
৪০.
সুশাসনের পূর্বশর্ত হলো-
  1. ক) অর্থনৈতিক উন্নয়ন
  2. খ) অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন
  3. গ) সামাজিক উন্নয়ন
  4. ঘ) রাজনৈতিক উন্নয়ন
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৪১.
'বিশেষ চাহিদার জনগোষ্ঠী' কারা?
  1. ক) উপজাতি
  2. খ) ভিক্ষুক
  3. গ) ভূমিহীন
  4. ঘ) প্রতিবন্ধী
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৪২.
আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয়-
  1. ক) আইনের যথার্থ প্রয়োগ
  2. খ) শক্তিশালি আমলাতন্ত্র প্রতিষ্ঠা
  3. গ) নিয়ন্ত্রিত গণতন্ত্র
  4. ঘ) গণমাধ্যমের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা
ব্যাখ্যা
আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয় - আইনের যথার্থ প্রয়োগ। [সূত্রঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণীর বোর্ড বই]
৪৩.
‘আইনের চোখে সকলে সমান’ উক্তিটি কে করেছেন?
  1. ক) অধ্যাপক হ্যারল্ড জে. লাস্কি
  2. খ) লর্ড ব্রাইস
  3. গ) অধ্যাপক ডাইসি
  4. ঘ) অধ্যাপক হারমান ফাইনার
ব্যাখ্যা
‘আইনের চোখে সকলে সমান’ উক্তিটি কে করেছেন অধ্যাপক ডাইসি। [সূত্রঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণীর বোর্ড বই]
৪৪.
সুশাসনের জন্য অপরিহার্য নয় কোনটি?
  1. ক) বহুদলীয় ব্যবস্থা
  2. খ) স্বাধীন বিচার ব্যবস্থা
  3. গ) নিরপেক্ষ ও স্বাধীন গণমাধ্যম
  4. ঘ) জবাব্দিহিতামূলক সরকার
ব্যাখ্যা
[সূত্রঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণীর বোর্ড বই]
৪৫.
কেউ অবৈধভাবে সম্পদের পাহাড় গড়ে তুললে তার বিরুদ্ধে মামালা করে-
  1. ক) সুশীল সমাজ
  2. খ) সরকারি কর্মকমিশন
  3. গ) দুর্নীতি দমন কমিশন
  4. ঘ) পুলিশ প্রশাসন
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৪৬.
মূল্যবোধ শিক্ষার সাথে সুশাসনের সম্পর্ক কোনটিকে প্রভাবিত করে?
  1. ক) রাজনৈতিক উন্নয়ন
  2. খ) নৈতিক উন্নয়ন
  3. গ) রাষ্ট্রীয় উন্নয়ন
  4. ঘ) অর্থনৈতিক উন্নয়ন
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৪৭.
মূল্যবোধের কোন উপাদান নিশ্চিতকরণের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠিত হয়?
  1. ক) দায়িত্বশীলতা
  2. খ) জবাবদিহিতা
  3. গ) স্বচ্ছতা
  4. ঘ) উপরের সবগুলোই
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৪৮.
একটি জাতির সভ্যতা-সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক কোনটি?
  1. ক) সুশাসন
  2. খ) শৃংখলাবোধ
  3. গ) মূল্যবোধ
  4. ঘ) ঔচিত্যবোধ
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৪৯.
সুশাসন নিশ্চিতকরণে কোনটি জরুরি?
  1. ক) গণতান্ত্রিক পরিবেশ
  2. খ) সহাবস্থান
  3. গ) স্বৈরতন্ত্র
  4. ঘ) অর্থনৈতিক উন্নয়ন
ব্যাখ্যা
গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠার প্রাণ। সুশাসনের জন্য গণতান্ত্রিক ব্যবস্থার বিকল্প নেই। [সূত্র: পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণী]
৫০.
নিচের কোনটি বাহ্যিক মূল্যবোধের অন্তর্ভুক্ত?
  1. ক) সাহসিকতা
  2. খ) সত্যকে সত্য বলা
  3. গ) রাজনৈতিক সহনশীলতা
  4. ঘ) শ্রমের মর্যাদা
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৫১.
অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে-
  1. ক) দুর্নীতি দূর হয়
  2. খ) বিনিয়োগ বৃদ্ধি পায়
  3. গ) আইনের শাসন প্রতিষ্ঠিত হয়
  4. ঘ) নৈতিক অবক্ষয় রোধ হয়
ব্যাখ্যা
সুশাসন প্রতিষ্ঠিত না হলে রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ঠ হয়। রাজনৈতিক দলগুলোর সহিংস আচরণ এবং হরতাল, জ্বালাও-পুড়াও নীতি অবলম্বনের ফলে অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্থ হয়। উন্নয়ন সহযোগী দাতা সংস্থাগুলো মুখ ফিরিয়ে নেয়, বিদেশি উদ্যোক্তারা এসব দেশে শিল্প কারখানা স্থাপনে বা পুঁজি বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলে। [সূত্র: পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণী]
৫২.
কোন প্রতিষ্ঠানের সফলতা কীসের ওপর নির্ভর করে?
  1. ক) শাসনকার্য
  2. খ) ফলপ্রসূ শাসনকার্য
  3. গ) ব্যাক্তিস্বার্থ
  4. ঘ) স্বজনপ্রীতি
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৫৩.
নাগরিকের কর্তব্যকে কয় ভাগে ভাগ করা যায়?
  1. ক) দুই ভাগে
  2. খ) তিন ভাগে
  3. গ) চার ভাগে
  4. ঘ) পাঁচ ভাগে
ব্যাখ্যা
অধিকার ভোগ করতে গিয়ে নাগরিকরা যা সব দায়িত্ব পালন করে, তাকে কর্তব্য বলে। নাগরিকের কর্তব্যকে দুই ভাগে ভাগ করা যায় —নৈতিক কর্তব্য ও আইনগত কর্তব্য। [পৌরনীতি ও নাগরিকতা, নবম-দশম শ্রেণী]
৫৪.
‘স্বাধীনতা বলতে যদি আত্মবিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা বুঝায় তা হলে তা নিশ্চিত ভাবেই আইনের দ্বারা সৃষ্টি হয়’ - উক্তিটি কার?
  1. ক) ম্যাকাইভার
  2. খ) হল্যান্ড
  3. গ) লক
  4. ঘ) রিচি
ব্যাখ্যা
[সূত্র: পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণী]
৫৫.
পারিবারিক ও সম্পত্তি সংক্রান্ত আইনের উৎস কোনটি?
  1. ক) প্রথা
  2. খ) ধর্মগ্রন্থ
  3. গ) বিচারকের রায়
  4. ঘ) রাষ্ট্রপতির আদেশ
ব্যাখ্যা
পারিবারিক ও সম্পত্তি সংক্রান্ত আইনের উৎস ধর্মগ্রন্থ। [সূত্র: পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণী]
৫৬.
‘একটি দেশের সার্বিক স্তরের কার্যাবলি পরিচালনার জন্য অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রশাসনিক কর্তৃত্বের চর্চার বা প্রয়োগের পদ্ধতিই হলো সুশাসন’ উক্তিটি করেছেন-
  1. ক) কফি আনান
  2. খ) বিশ্ব ব্যাংক
  3. গ) UNDP
  4. ঘ) হালফ্যানি
ব্যাখ্যা
[সূত্র: পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণী]