পরীক্ষা আর্কাইভ

English Wizard

পরীক্ষাEnglish Wizardতারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
Exam-05 [Video Section এ ভিডিয়ো লেকচার ১৩, ১৪, ১৫, ১৬ ও ১৭ (মোট - ১২টি ভিডিয়ো) দেখুন।] Exam Topics: - Kinds of Adjective, Adverb, Preposition & Conjunction [বিসিএস প্রিলি সিলেবাসের Part A] - Uses of Articles & Other Determiners [Part A+D] - Uses of Conjunctions [Part A] - Synonyms & Antonyms (A-I) [Part F]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

English Wizard

English Wizard · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
Their friendly behaviour pleased the guest. Here what kind of adjective is the word ‘friendly’?
  1. ক) Qualitative Adjective
  2. খ) Quantitative Adjective
  3. গ) Adverb of Manner
  4. ঘ) Demonstrative Adjective
ব্যাখ্যা
যে Adjective দ্বারা noun/pronoun এর দোষ, গুণ, অবস্থা প্রকাশ করে সেটাকে Qualitative Adjective বলে।
এখানে friendly দ্বারা behaviour - noun এর একটি গুণ প্রকাশ করছে তাই এটি - Qualitative Adjective.

বেশিরভাগ ক্ষেত্রে ly-যুক্ত শব্দ Adverb of Manner হয়ে থাকে। কিন্তু মনে রাখতে হবে Adjective+ly = Adverb 
Noun+ly = Adjective 
যেহেতু Friend শব্দটি Noun, তাই friendly হচ্ছে Adjective.
.
Uncountable noun can be modified with –
  1. ক) A few
  2. খ) many
  3. গ) much
  4. ঘ) None of these
ব্যাখ্যা
কিছু determiner কেবল uncountable noun কে modify করে।
যেমন : little, a little, very little, much ইত্যাদি। 

A few এবং many দ্বারা কেবল countable noun কে modify করা হয়।
.
Which sentence doesn’t include a possessive adjective?
  1. ক) His cat is very cute. 
  2. খ) Ours is a beautiful country.
  3. গ) My name is Ozymandias, king of kings.
  4. ঘ) He is my friend who came here.
ব্যাখ্যা
Possessive Adjective: my, our, your ইত্যাদি সব সময় Adjective হিসেবেই ব্যবহৃত হয়। Possessive adjective - এরপরে সর্বদা noun বসে ৷

Double Possessive: mine, ours, yours ইত্যাদি সব সময় Pronoun হিসেবেই ব্যবহৃত হয়।

আর Its এবং His এ দুটির Possessive এবং Double Possessive এর Form একই। তাই এগুলো কোন Noun কে Modify করলে Adjective হবে, নচেৎ Pronoun হবে।
যেমন-
My brother is sick. = Adjective
This book is mine. = Pronoun
Ours is a beautiful country. = Pronoun
His is a new pen. = Pronoun
His pen is new. = Adjective
.
He swims well. The underlined word refers to -
  1. ক) Adverb of Place
  2. খ) Adverb of Frequency
  3. গ) Adverb of Manner
  4. ঘ) Adverb of Order
ব্যাখ্যা
Adverb of manner:
- An adverb of manner is an adverb (such as quickly or slowly) that describes how and in what way an action, denoted by a verb, is carried out.
- These adverbs are also called manner adverbs or manner adverbials. i.e. They dress elegantly. 

- প্রদত্ত প্রশ্নে, বলা হচ্ছে, সে ভালো সাঁতার কাটে। এখানে সে কেমন সাঁতার কাটে এটা বর্ণিত হচ্ছে। 
- সুতরাং সঠিক উত্তর হবে  Adverb of Manner. 

Source: Cambridge Dictionary 
.
Regarding his age, we know nothing. The underlined word is -
  1. ক) a preposition
  2. খ) a conjunction
  3. গ) an adjective
  4. ঘ) an adverb
ব্যাখ্যা
Regarding (preposition)
Meaning: relating to somebody/something; about somebody something

Regarding এখানে about বা সম্বন্ধে অর্থে Preposition হিসেবে ব্যবহৃত হয়েছে।
বাক্যের অর্থ - তার বয়স সম্পর্কে, আমরা কিছুই জানি না

Source: Oxford Dictionary
.
Which type of conjunction is used in a compound sentence?
  1. ক) Subordinating conjunctions
  2. খ) Coordinating conjunctions
  3. গ) Correlative conjunctions
  4. ঘ) Both খ & গ
ব্যাখ্যা
There are three basic types of conjunctions:

1. Coordinating conjunctions:
যা and, or, but, ইত্যাদি দ্বারা সমমানের দুইটি word, phrase বা clause এর মধ্যে সংযোগ স্থাপন করে।

2. Subordinating Conjunctions:
যে Conjunction একটি clause এর শুরুতে বসে অন্য clause এর স্থান, কাল, ধরণ, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে।
যেমন: when, how, if, lest, etc…

3. Correlative Conjunctions: পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত conjunction গুলোই Correlative Conjunctions.
যেমন: as ….. as ; either ….. or; not only ... but ... also etc.

• Compound sentence এ Coordinating conjunctions এবং Correlative conjunctions দুই ধরণের conjunction ই ব্যবহৃত হয়।
• Subordinating Conjunctions ব্যবহৃত হয় - complex sentence.
.
Choose the appropriate article: The vacation came to ____ close.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) zero article
ব্যাখ্যা
Close, hurry, headache, temper ইত্যাদি এর পূর্বে a বসে।
.
Richard _____ great was a mighty king of England.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) zero article
ব্যাখ্যা
Proper Noun এর সাথে Adjective থাকলে তার পূর্বে the বসে।
.
The rest of the people were leading a very miserable life. Which one is not a determiner in the sentence?
  1. ক) The rest of
  2. খ) the 
  3. গ) a
  4. ঘ) very
ব্যাখ্যা
Determiner এর প্রধান কাজ হচ্ছে noun/pronoun কে determine করা, অর্থাৎ Noun/Pronoun এর নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্ধারণ করা।

Determiners can be of following types - 
Articles (নির্দিষ্টতা, অনির্দিষ্টতা ) - a, an, the 
Demonstrative (ইঙ্গিতসূচক নির্দিষ্টতা)- this, that, these, those 
Possessive (অধিকারবাচক নির্দিষ্টতা)- my, your, his, her etc.
Quantifier (সংখ্যা বা পরিমাণবাচক)- some, few, one, two, The rest of etc. 
 
প্রদত্ত বাক্যে very - determiner নয়। এটি বাক্যে adverb হিসেবে ব্যবহৃত হয়।

Article সাধারণত determiner হিসেবে ব্যবহৃত হয়।
১০.
I let them go out lest I __ be bothered.
  1. ক) should not
  2. খ) would not
  3. গ) should
  4. ঘ) could
ব্যাখ্যা
বাক্যের অনুবাদ : আমি তাদের বাইরে যেতে দিলাম যাতে আমি বিরক্ত না হই।
lest এর পরের Clause এ ‍should/might বসে। 
lest নিজেই Negative হওয়ায় এর পর আর কোনো negative শব্দ no/not/never বসে না।
তাই সঠিক উত্তর (গ)C
১১.
She walked home by herself _____ she knew that it was dangerous.
  1. ক) although
  2. খ) if
  3. গ) as
  4. ঘ) unless
ব্যাখ্যা
Although শব্দের অর্থ যদিও।
Although থাকলে দুইটি clause সাধারণত একই tense-এ থাকে এবং দুইটি বিপরীতধর্মী ধারণা প্রকাশ করে।

তাই, context অনুসারে শূন্যস্থানে - although বসবে।
১২.
Maruf speaks ______ he knew everything.
  1. ক) lest
  2. খ) but
  3. গ) as if
  4. ঘ) as
ব্যাখ্যা
• As if/ As though  'যেন' অর্থে ব্যবহার হয়।

• অবাস্তব বাক্যে As if/ As though এর Sentence Structure:

1. As if / as though এর পূর্বে present indefinite tense থাকলে As if / as though এর পরে past indefinite হয়।
এবং be verb থাকলে সবসময় were হয়।

2. As if / as though এর পূর্বে Past indefinite tense থাকলে As if / as though এর পরে past perfect হয়।
১৩.
The synonym of the word ‘Abuse’ is -
  1. ক) Reproach
  2. খ) Tribute
  3. গ) Reject
  4. ঘ) Isolated
ব্যাখ্যা
Abuse - 
১. অপব্যবহার; অন্যায় সুবিধা গ্রহণ; অমর্যাদা 
২. কুপ্রথা; কুচল; অপপ্রথা।
৩. গালাগালি; কটুকাটব্য; খিস্তি।

Reproach - 
১. নিন্দা; ভর্ৎসনা।
২. কটুবাক্য; গালাগাল।
৩. অপমানজনক অবস্থা।
৪. নিখুঁত; অনিন্দ্য।

অর্থাৎ, Abuse এর synonym হচ্ছে - Reproach.

অন্য অপশনগুলো -
Tribute - 
১. শ্রদ্ধা বা গুণমুগ্ধতা প্রকাশে কৃত; উক্ত বা প্রদত্ত কোনোকিছু; শ্রদ্ধা: 
২. এক শাসক বা সরকার কর্তৃক অন্য শাসক বা সরকার থেকে আদায়কৃত।

Reject - 
১. ফেলে দেওয়া; বাতিল করা: 
২. প্রত্যাখ্যান/অগ্রাহ্য করা

Isolated - ভিন্ন; আলগা;


Source: Accessible Dictionary
১৪.
Antonym of ‘Establish’ is - 
  1. ক) Ruin
  2. খ) Reduce
  3. গ) Defeat
  4. ঘ) Failing
ব্যাখ্যা
Establish - স্থাপন করা; প্রতিষ্ঠা করা।
Ruin - ধ্বংস করা; বিনাশ করা; সর্বনাশ; উচ্ছেদ; ক্ষয়; বিনষ্টি; গুরুতর ক্ষয়/হানি।
Reduce - কমানো; হ্রাস করা।
Defeat - পরাজিত/পরাভূত/ব্যর্থ করা। নির্মূল/নিষ্ফল করা
Failing - দুর্বলতা; ত্রুটি; বিচ্যুতি। অপারগতায়।

অর্থাৎ, Establish এর antonym হচ্ছে - Ruin.

Source: Accessible Dictionary
১৫.
Choose the antonym of the word ‘Indifferent’ -
  1. ক) Different
  2. খ) Passive
  3. গ) Wise
  4. ঘ) Alert
ব্যাখ্যা
Indifferent - নিঃস্পৃহ; অনীহ; উদাসীন; নিরুৎসুক।
Different - ভিন্ন; অন্য রকম
Passive - অক্রিয়; অপ্রতিরোধী।
Wise - জ্ঞানী; প্রাজ্ঞ; অভিজ্ঞ; বিচক্ষণ।
Alert - সতর্ক; হুশিয়ার; সজাগ; সচেতন; জীবন্ত; প্রাণবন্ত।

অর্থাৎ, Indifferent এর antonym হচ্ছে Alert.

Source: Accessible Dictionary