• Present: wear, - Past: wore, - Past participle: worn.
২.
Cricket is my favorite sports- What type of sentence is this?
ক
Declarative
খ
Imperative
গ
Interrogative
ঘ
Exclamatory
ব্যাখ্যা
• The correct answer is: ক) Declarative.
• A declarative sentence is a sentence that makes a statement—any statement, from vitally important information to a minor detail. - A declarative sentence states a fact. This word can be used to describe any action or speech that makes a statement.
• এ ধরনের বাক্য তথ্য প্রদান করে বা কোন মতামত প্রকাশ করে। যেমন, "Cricket is my favorite sport." এই বাক্যটি একটি তথ্য প্রকাশ করছে, যে ক্রিকেট হলো তার প্রিয় খেলা। এর মাধ্যমে কোনো প্রশ্ন বা নির্দেশনা নেই, শুধুমাত্র একটি অবস্থা বা তথ্য দেওয়া হয়েছে।
৩.
Shakespeare is known mostly for his _____.
ক
Poetry
খ
Plays
গ
Story
ঘ
Sonnets
ব্যাখ্যা
• Shakespeare is mostly famous for his - plays. • William Shakespeare was an English dramatist. - He was born on 23 April, 1564 AD and died on 23 April, 1616 AD. - Birth place: Stratford Avon. - '1590-1616' is called the Shakespearean period.
• William Shakespeare is widely known as The Bard of Avon, National Poet of England এবং The Great Dramatist of All Time. - Dr. Samuel Johnson Shakespeare কে Poet of Human Nature হিসাবেও আখ্যায়িত করেছেন। - Shakespeare তাঁর সাহিত্যি জীবনে মোট ১৫৪ টি Sonnet এবং ৩৭টি Drama লিখেছেন। - তাঁর সাহিত্য কর্মগুলোর মধ্যে অধিক পরিচিত এবং পঠিত হচ্ছে তাঁর Drama গুলো - Drama গুলো Tragedy and Comedy এই দুইভাগে বিভক্ত।
৪.
Which of the following word is spelt wrong?
ক
Commitment
খ
Disciplinary
গ
Jewelery
ঘ
Absorption
ব্যাখ্যা
The incorrect spelling is: গ) Jewelery.
• Jewellery: (US usually jewelry) Meaning: রত্নপাথর; রত্নখচিত অলংকারাদির সমগ্র।
Other options, ক) Commitment: - অঙ্গীকার, কথা দেওয়া।
• "Could not" ব্যবহার করা হয়েছে কারণ এটি অতীতের কোনো সময়ের মধ্যে না পারা বা অসম্পূর্ণ কাজের কথা বলছে। এখানে বলা হচ্ছে, যে ব্যক্তি রিপোর্ট শেষ করতে পারেনি, তার কারণ ছিল একটি সমস্যা।
"I could not finish my report because I had a problem." Bangla: আমি রিপোর্টটি শেষ করতে পারিনি কারণ আমার একটি সমস্যা ছিল।
৬.
The quote "All that glitters is not gold" is from which play of Shakespeare?
ক
Hamelt
খ
The Merchant of Venice
গ
Othello
ঘ
Romeo and Juliet
ব্যাখ্যা
'All that glitters is not gold' is taken from - The Merchant of Venice.
• The Merchant of Venice: - উইলিয়াম শেক্সপিয়ারের একটি প্রখ্যাত নাটক। - five acts বিশিষ্ট tragy-comedy. - ১৫৯৬-৯৭ সালের দিকে এটি লেখা হয়েছিল। - এক ইহুদি সুদখোর বা A jew 'Shylock' এর কাহিনি নিয়ে এটি রচিত। - Shylock in Merchant of Venice was a Jewish moneylender.
• কাহিনি সংক্ষেপ: - এই নাটকের প্রধান চরিত্র Bassanio, যার ধনী নারী Portia কে বিয়ে করার জন্য অর্থ সাহায্যের প্রয়োজন হয়। তার বন্ধু Antonio, তাকে সাহায্য করতে ইচ্ছুক, কিন্তু Antonio এর সব সম্পদ তখনকার জন্য জাহাজে বিনিয়োগ করা ছিল। নিজের কাছে অর্থ না থাকায় ইহুদি সুদখোর Shylock এর কাছ থেকে ঋণ নেন। শাইলকের শর্ত ছিল, ঋণ শোধ না হলে Antonio এর শরীর থেকে এক পাউন্ড মাংস কেটে নেওয়া হবে।
• এদিকে, Antonio এর জাহাজডুবি হয়, এবং সে ঋণ শোধ করতে ব্যর্থ হয়। শাইলক তার প্রতিশোধ নিতে চায়, কারণ সে খ্রিস্টানদের দ্বারা বারবার অপমানিত হয়েছে। আদালতে শাইলক চুক্তি অনুযায়ী আন্তোনিওর মাংস দাবি করে। - আদালতে Portia পুরুষের ছদ্মবেশে আইনজীবী হিসেবে হাজির হয়। বুদ্ধি দিয়ে তিনি প্রমাণ করেন, শর্ত অনুযায়ী শাইলক মাংস নিতে পারে, কিন্তু রক্তপাত ঘটানো যাবে না, কারণ চুক্তিতে রক্তপাতের কথা উলেখ করা ছিল না। ফলে শাইলক হেরে যায় এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত হয়। - এই নাটকে ভালোবাসা, বন্ধুত্ব, ন্যায়বিচার এবং ক্ষমার গুরুত্বপূর্ণ দিকগুলো ফুটে উঠেছে।
• Shakespeare: - জন্মস্থান Stratford Avon. - তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor. - তাকে English national poet বলা হয়। - তাকে 'Bard of Avon' বলা হয়। - He is considered by many to be the greatest dramatist of all time.
Source: Live MCQ Lecture and Britannica.
৭.
'Out and Out' means-
ক
Total
খ
Utter
গ
Sheer
ঘ
All of them
ব্যাখ্যা
• Out and out English Meaning: complete or in every way; in every respect; thoroughly. Bangla Meaning: সম্পূর্ণরূপে; পুরোপুরি।
• Example Sentence: - That's an out-and-out lie! - The whole project was an out-and-out disaster.
অপশন বিবেচনা করে দেখা যায়, সঠিক উত্তর - All of them.
Source: Oxford Dictionary.
৮.
The synonym of 'Autography' is-
ক
Graphical thing
খ
Writing about
গ
Graph Sheet
ঘ
Painting on graph
ব্যাখ্যা
Correct answer: Writing about.
• Autography - The science of autographs; a person's own handwriting; an autograph. - A process in lithography by which a writing or drawing is transferred from paper to stone.
• Autography: Meaning: স্বহস্তে লিখন; চিত্রের অবিকল প্রতিরূপ গ্রহণ
• Autography (অটোগ্রাফি) বলতে সাধারণত নিজের হাতে লেখা বা স্বাক্ষর করা বোঝানো হয়, বিশেষত কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি বা জনপ্রিয় মানুষের নিজের স্বাক্ষর বা লেখা। তবে, এখানে যেটি পছন্দ করা হচ্ছে "Writing about", কারণ autography শব্দটি কিছুক্ষেত্রে নিজের লেখা বা স্বাক্ষর করা বোঝায়, যা "writing about" এর সাথেও সম্পর্কিত হতে পারে।
৯.
A person with the same name as another-
ক
anonymous
খ
pseudonym
গ
nickname
ঘ
namesake
ব্যাখ্যা
• Namesake (noun) - একই নামে অভিহিত ব্যক্তি বা বস্তু; একনামা। = A person with the same name as another
................................................ • Anonymous (adjective) - নামহীন বা অপ্রকাশিত নাম • Pseudonym (noun) - ছদ্মনাম • Nickname (noun) - প্রকৃত নামের অতিরিক্ত। পরিবর্তে দেওয়া নাম; উপনাম।
Complete sentence: Please inform my family of my illness.
Source: Accessible Dictionary.
১১.
Which of the following is not a Scandinavian country?
ক
Norway
খ
Sweden
গ
Netherlands
ঘ
Denmark
ব্যাখ্যা
নেদারল্যান্ডস স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র নয়।
স্ক্যান্ডিনেভিয়া: - স্ক্যান্ডিনেভিয়া ঐতিহাসিকভাবে স্ক্যান্ডিয়া, উত্তর ইউরোপের অংশ। - স্ক্যান্ডিনেভিয়া হলো ইউরোপের উত্তরে অবস্থিত একটি ভৌগোলিক অঞ্চল। - স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র মূলত ৩টি। - যথা: নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক। - দেশ তিনটি ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভাষাগত দিক থেকে পরস্পরের সাথে সম্পর্কিত।
⇒ তবে ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং ফারো আইল্যান্ডকেও অনেক ক্ষেত্রে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র হিসেব গণ্য করা হয়।
অন্যদিকে, ⇒ নর্ডিক অঞ্চল বলতে স্ক্যান্ডেনেভিয়ান দেশ + ফিনল্যান্ড + আইসল্যান্ডকে বুঝায়। - স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলো আসলে নর্ডিক অঞ্চলের মধ্যে পরে।
• নর্ডিক অঞ্চলভূক্ত দেশ ৫টি। - যথা: আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ড। - আয়তনে বৃহত্তম নর্ডিক রাষ্ট্র হলো সুইডেন।
উল্লেখ্য, - তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে পাতলা জনবহুল উত্তর অঞ্চল, মৎস্য সম্পদের একটি আপেক্ষিক সম্পদ, দীর্ঘ আয়ু এবং উচ্চ স্তরের সাক্ষরতা।
উৎস: i) Worldatlas. ii) Britannica.
১২.
Dead Sea is a _____.
ক
Sea
খ
River
গ
Lake
ঘ
Canal
ব্যাখ্যা
Dead Sea: - ডেড সি হলো একটি লবণের হ্রদ। - এটি দক্ষিণ-পশ্চিম এশিয়ার ইসরায়েল এবং জর্ডানের মধ্যে অবস্থিত।
উল্লেখ্য, ⇒ Dead Sea এর প্রধান বৈশিষ্ট্য হলো এর অত্যন্ত উচ্চ লবণাক্ততা, যা এর পানি এমনভাবে অতি লবণাক্ত করে তোলে যে, এতে কোনো জীবন্ত প্রাণী বাস করতে পারে না, তাই এর নাম "মৃত সাগর"। - এটি পৃথিবীর সবচেয়ে নীচু স্থান, প্রায় ৪৩০ মিটার (১,৪১০ ফুট) সমুদ্রপৃষ্ঠ থেকে নিচে। - পানিতে মানুষ ডুবে গেলেও ডেড সি বা মৃত সাগর এমন একটি হ্রদ যেখানে কেউ ডুবে না। - এর পানি এতটাই ঘণ যে ওই পানিতে কেউ চাইলে শুয়েও থাকতে পারে। - এতে কোন মাছ উৎপাদন হয় না। - এই হ্রদটি ইসরায়েল, পশ্চিমতীর ও জর্ডানের সীমান্ত ঘেঁষে অবস্থিত।
উৎস: Britannica.
১৩.
Which country was the first to introduce old age pensions?
ক
Italy
খ
Sweden
গ
Germany
ঘ
Greece
ব্যাখ্যা
বার্ধক্য পেনশন: - জার্মানিতে প্রথম বার্ধক্য পেনশন ব্যবস্থা চালু হয়। - ১৮৮৯ সালে জার্মানির চ্যান্সেলর অটো ভন বিসমার্ক একটি বয়স্ক সামাজিক বীমা কর্মসূচি প্রবর্তন করেন। - এটি ছিল পৃথিবীর প্রথম সামাজিক নিরাপত্তা ব্যবস্থা, যা বৃদ্ধদের আর্থিক সহায়তা প্রদান করত। - ৬৫ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের এই পেনশন সুবিধা দেওয়া শুরু হয়।
⇒ ১৮৮১ সালে, জার্মানির সম্রাট উইলিয়াম প্রথম (William I) জার্মান পার্লামেন্টে একটি গুরুত্বপূর্ণ চিঠি পাঠান।
উৎস: Social Security Administration (.gov).
১৪.
Islam Khan transferred the capital of Bengal of Dhaka from where?
ক
Rajmahal
খ
Tanda
গ
Sonargaon
ঘ
Kolkata
ব্যাখ্যা
ইসলাম খান চিশতি: - সুবাদার ইসলাম খান চিশতিকে বাংলা প্রদেশের শ্রেষ্ঠ সুবাহদার হিসেবে গণ্য করা হয়। - প্রকৃত নাম শেখ আলাউদ্দীন চিশতি।
উল্লেখ্য, - ১৬০৮ সালে সুবাদার জাহাঙ্গীর কুলি খানের মৃত্যুর পর সম্রাট জাহাঙ্গীর বিখ্যাত সুফি সেলিম চিশতীর দৌহিত্র ইসলাম খান চিশতী বাংলার সুবাদার নিয়োগ দেন। - ইসলাম খান ১৬১০ খ্রিস্টাব্দে ঢাকায় আসেন এবং বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন। - তিনি সম্রাটের নামে এর নামকরণ করেন ‘জাহাঙ্গীরনগর’।
⇒ সম্রাট জাহাঙ্গীর তাঁকে ইসলাম খান উপাধিতে ভূষিত করেছিলেন। - তিনি লোহার পুল নির্মান করেন এবং ঢাকার ধোলাই খাল খনন করেন। - বাংলার রাজধানী ঢাকা থেকে রাজমহলে স্থানান্তরিত করেন শাহ সুজা।
উৎস: i) বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ৯ম -১০ম শ্রেণি। ii) বাংলাপিডিয়া।
১৫.
Which city is called 'The city of flowering trees'?
ক
Harare
খ
Venice
গ
Pariıs
ঘ
Tokyo
ব্যাখ্যা
হারারে: - The city of flowering trees বলা হয় জিম্বাবুয়ের হারারেকে।
এছাড়াও, - Windy City বা বাতাসের শহর বলা হয় শিকাগোকে। - City of Golden gate: যুক্তরাষ্ট্রের স্যানফ্রান্সিসকো। - City of light: ফ্রান্সের প্যারিস। - City of motor cars: যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট। - City of canals: ইতালির ভেনিস। - Pink city: ভারতের জয়পুর। - Big apple: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক।
উৎস: Britannica.
১৬.
What was the former name of Bhasan Char?
ক
Char Piya
খ
Char Kodom
গ
Nijhum Dweem
ঘ
Thengar Char
ব্যাখ্যা
ভাসানচর: - ভাসানচর বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় নোয়াখালী জেলায় হাতিয়া উপজেলার অন্তর্গত চর ঈশ্বর ইউনিয়নে অবস্থিত। - এর দৈর্ঘ্য ৮ কিলোমিটার ও প্রস্থ ৪.৫ কিমি। - ভাসানচরের দূরত্ব সন্দ্বীপ উপজেলার পশ্চিম প্রান্ত থেকে ৫ কিমি এবং হাতিয়া সদর উপজেলা থেকে ২৫ কিমি। - চরটির পূর্বনাম ‘ঠেঙ্গারচর’ বা ‘জালিয়ারচর’। - জেলেদের কাছে এই চর গাঙ্গুরিয়ারচর নামেও পরিচিত।
⇒ নোয়াখালী জেলার বন বিভাগের তথ্যানুযায়ী, ভাসানচরের মোট আয়তন ১৬ হাজার একর। - এর মধ্যে জালিয়ারচরের আয়তন ছয় হাজার একর ও ঠেঙ্গারচরের আয়তন ১০ হাজার একর।
উল্লেখ্য, - ২০১৭ সালের শেষের দিকে মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গাদের বিতাড়িত করলে তারা আশ্রয়ের জন্য বাংলাদেশে আসে। - ভাসানচরকে রোহিঙ্গা বাস্তুচ্যুতদের আবাসনের স্থান হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে ‘আশ্রায়ণ-৩’ নামে একটি প্রকল্প বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে রোহিঙ্গাদের আবাসনসহ জীবন-জীবিকার জন্য আধুনিক অবকাঠামো নির্মাণ করা হয়।
উৎস: প্রথম আলো।
১৭.
World Refugee Day is celebrated on-
ক
20 June
খ
20 January
গ
20 August
ঘ
20 December
ব্যাখ্যা
বিশ্ব শরণার্থী দিবস: - World Refugee Day বা বিশ্ব শরণার্থী দিবস পালিত হয় ২০ জুন। - প্রতি বছর এ দিনে বিশ্বজুড়ে শরণার্থীদের অমানবিক অবস্থানের প্রতি আন্তর্জাতিক নেতাদের সচেতনতা সৃষ্টির জন্য দিবসটি পালন করা হয়।
উল্লেখ্য, - জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাব অনুযায়ী, ২০০১ সাল থেকে শরণার্থীদের অধিকার রক্ষায় UNHCR প্রতি বছর ২০ জুন দিবসটি পালন করে থাকে। - ১৯৫১ সালে শরণার্থীদের স্বীকৃতির বিষয়ে জাতিসংঘের সনদটি গৃহীত হয়। - ১৯৫১ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে পাস হওয়া আন্তর্জাতিক রিফিউজি কনভেনশনে স্বাক্ষরিত দেশগুলোর পাশাপাশি যারা স্বাক্ষর করেনি এবং ১৯৬৭ সালের প্রটোকলে অনুস্বাক্ষর করেনি, সেরকম অনেক দেশও বিশ্ব শরণার্থী দিবস পালন করে। - ২০০০ সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্ব শরণার্থী দিবস অনুমোদন হওয়ার আগ পর্যন্ত প্রতিবছর জুন মাসের ২০ তারিখ মূলত আফ্রিকার শরণার্থী দিবস হিসেবে পালিত হতো। - পরবর্তী সময়ে এটা বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পরিচিতি পায়।
উৎস: Britannica.
১৮.
Which of the SDG goals speaks about women empowerment?
ক
SDG 5
খ
SDG 3
গ
SDG 9
ঘ
SDG 8
ব্যাখ্যা
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG): - ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে সাসটেইনেবল ডেভেলপমেন্টস গোল (SDG) গ্রহণ করে। - এসডিজি-এর মূলনীতি: Leaving no one behind. - এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয়। - ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে লক্ষ্যস্থির করা হয়। - মেয়াদকাল: ২০১৬-২০৩০ সাল।
• এসডিজির ৫ নং লক্ষ্যমাত্রা হলো: - এসডিজি ৫ হলো "জেন্ডার সমতা অর্জন এবং সকল নারী ও মেয়েদের ক্ষমতায়ন।" - "কাউকে পিছিয়ে না দেওয়ার" অঙ্গীকারের মাধ্যমে দেশগুলি প্রথমে সবচেয়ে পিছনে থাকা লোকদের জন্য দ্রুত অগ্রগতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে । এসডিজি ৫-এর লক্ষ্য নারী ও মেয়েদের সমান অধিকার, কর্মক্ষেত্রে বৈষম্য বা কোনো সহিংসতা সহ বৈষম্য ছাড়াই মুক্তভাবে বেঁচে থাকার সুযোগ প্রদান করা। এটি লিঙ্গ সমতা অর্জন এবং সমস্ত নারী ও মেয়েদের ক্ষমতায়নের জন্য।
⇒ এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা হলো: ১. দারিদ্র্য বিলোপ; ২. ক্ষুধা মুক্তি; ৩. সুস্বাস্থ্য ও কল্যাণ; ৪. মানসম্মত শিক্ষা; ৫. লিঙ্গ সমতা; ৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন; ৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি; ৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি; ৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো; ১০.অসমতার হ্রাস; ১১. টেকসই নগর ও জনপদ; ১২. পরিমিত ভোগ ও উৎপাদন; ১৩. জলবায়ু কার্যক্রম; ১৪. জলজ জীবন; ১৫. স্থলজ জীবন; ১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান; ১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব৷
উৎস: UNDP ওয়েবসাইট।
১৯.
Which of the following is termed as the brain of the computer?
ক
Hardware
খ
CPU
গ
Software
ঘ
Motherboard
ব্যাখ্যা
সিপিইউ: - কম্পিউটারের কেন্দ্রীয় অংশ হলো সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। - সিপিইউ বলতে আগের দিনে কম্পিউটারের মধ্যবর্তী কেন্দ্রীয় অংশটিকে বোঝাত। - এখন সিপিইউ বলতে শুধু মাইক্রোপ্রসেসরকে বোঝানো হয়। - সিপিইউ (CPU) কে কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্ক বলা হয়। - সিপিইউকে তিনটি ভাগে ভাগ করা হয়। যথা- গাণিতিক যুক্তি ইউনিট, নিয়ন্ত্রণ ইউনিট এবং রেজিস্টার স্মৃতি।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২০.
Who is the proponent of the concept of Three Zeros?
ক
Amartya Sen
খ
Dr. Muhammad Yunus
গ
Simon H.Johnson
ঘ
Billgates
ব্যাখ্যা
ড. মুহাম্মদ ইউনূস: - ড. মুহাম্মদ ইউনূস বর্তমান বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। - ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ। - তিনি ক্ষুদ্রঋণ নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসেবে সমাদৃত। - অধ্যাপক ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। - মুহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
উল্লেখ্য, - ড. মুহাম্মদ ইউনূস বিশ্বজুড়ে আলোচিত তার তিন শূন্য বা থ্রি জিরো তত্ত্বের জন্য। - সেগুলো হচ্ছে দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা। - তা অর্জনে প্রয়োজন তারুণ্য, প্রযুক্তি, সুশাসন ও সামাজিক ব্যবসা।
⇒ ড. মুহাম্মদ ইউনূসের বই ‘Three Zeros’। - বইটিতে তার আলোচনার বিষয়বস্তু তিনটি বিষয়কে কেন্দ্র করে যথা— শূন্য দারিদ্র্য (Zero Poverty), শূন্য বেকারত্ব (Zero Unemployment) এবং শূন্য নিট কার্বন নির্গমন (Zero Net Carbon Emissions)। • ‘Zero Poverty’ বা শূন্য দারিদ্র্যের আলোচনায় তিনি দেখিয়েছেন, দারিদ্র্য কোনো স্বাভাবিক বা প্রাকৃতিক অবস্থা নয়, বরং এটি একটি মানবসৃষ্ট অবস্থা, যা সম্পদের অসম বণ্টনের ফলস্বরূপ তৈরি হয়েছে। • তার দ্বিতীয় ধারণা Zero Unemployment বা শূন্য বেকারত্ব। যেখানে তিনি উল্লেখ করেছেন— উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থান করা সম্ভব। কেননা আমাদের প্রত্যেকের মধ্যেই উদ্যোক্তা হওয়ার ক্ষমতা রয়েছে, কিন্তু সঠিক অর্থায়নের অভাবে অনেকেই তাদের সম্ভাবনা পূর্ণ করতে পারেন না। • তৃতীয়ত তিনি Zero net carbon emissions বা পরিবেশবান্ধব উন্নয়নের দৃষ্টিভঙ্গির কথা বলেছেন। তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সবুজ প্রযুক্তির ব্যবহার এবং পরিবেশবান্ধব অর্থনৈতিক উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
উৎস: i) Yunus Centre. ii) Yunus Social Business।
২১.
Who is the Architect of third terminal of Shahjalal International Airport?
ক
Rohani Baharin
খ
Wang Ye
গ
Mubasshar Hussein
ঘ
Shamsul Wares
ব্যাখ্যা
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল: - ২০১৭ সালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের প্রকল্পটি হাতে নেওয়া হয়। - এরপর নির্মাণকাজ শুরু হয় ২০১৯ সালের ২৮ ডিসেম্বর। - এর নির্মাণকাজ করেছে জাপানের মিতসুবিশি ও ফুজিতা এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং।
উল্লেখ্য, ⇒ তৃতীয় টার্মিনালের নকশা করেছেন রোহানি বাহারিন। - তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সিঙ্গাপুরের সিপিজি করপোরেশন প্রাইভেট লিমিটেডের স্থপতি।
এছাড়াও, ⇒ ২১ হাজার ৩০০ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত এই টার্মিনাল। - জাপানি সহযোগিতা সংস্থা জাইকা ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে। - ৭ অক্টোবর ২০২৩ সালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন করা হয়। - টার্মিনালটির যাত্রী ক্যাপাসিটি ১ কোটি ৬০ লাখ। উৎস: i) প্রথম আলো। ii) The Daily Star Bangla.
২২.
Orbis is the name of a -
ক
Brand Music
খ
Game
গ
City
ঘ
Flying Eye Hospital
ব্যাখ্যা
Orbis International: - Orbis International হলো একটি উড়ন্ত চক্ষু হাসপাতাল। - এটি একটি আন্তর্জাতিক অলাভজনক বেসরকারি সংস্থা। - এটি বিশ্বব্যাপী অন্ধত্ব প্রতিরোধ এবং চক্ষু সেবা উন্নয়নে কাজ করে। - এটি একটি যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা। - প্রতিষ্ঠিত হয়: ১৯৮২ সালে। - বর্তমান প্রেসিডেন্ট: ডেরেক হডকি। - সদরদপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
উৎস: Orbis International ওয়েবসাইট।
২৩.
Name of the bank established under Bangladesh Police Welfare Trust is -
ক
Mutual Trust Bank
খ
Community Bank Bangladesh Ltd.
গ
IFIC Bank
ঘ
Trust Bank Bangladesh Ltd.
ব্যাখ্যা
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি (Community Bank Bangladesh PLC): - কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি একটি বাংলাদেশী বাণিজ্যিক ব্যাংক। - প্রতিষ্ঠিত হয়: ২০১৯ সালে। - ব্যাংকটি বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অধীনে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। - এই ব্যংকের মূল উদ্দেশ্য হলো দেশের জনগণকে আধুনিক ব্যাংকিং সেবা প্রদান করা। - প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত।
⇒ এই বেসরকারি ব্যাংকটি ডিজিটাল ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, এবং রিটেইল ব্যাংকিং সেবা প্রদান করে থাকে। - কমিউনিটি ব্যাংক তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের পণ্য ও সেবা প্রদান করে, যেমন সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ সুবিধা, এবং আন্তর্জাতিক লেনদেনের সুযোগ। - ব্যাংকটি গ্রাহকদের সহজে এবং দ্রুত ব্যাংকিং সেবা পাওয়ার জন্য মোবাইল ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যাংকিং সেবা প্রদান করে।
উৎস: Community Bank Bangladesh PLC ওয়েবসাইট।
২৪.
Name of the best player of SAFF women championship 2024 is-
ক
Rupna Chakma
খ
Rituparna Chakma
গ
Monika Chakm
ঘ
Sabina Khatun
ব্যাখ্যা
SAFF women championship 2024: - সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৪ ২০২৪ সালের অক্টোবরে নেপালে অনুষ্ঠিত হয়। - এটি নারী সাফ চ্যাম্পিয়নশিপের ৭ম আসর। - অংশগ্রহণকারী দল: ৭টি। - মোট ম্যাচ: ১২টি। - মোট গোল: ৬২টি। - চ্যাম্পিয়ন: বাংলাদেশ। - রানার্স আপ: নেপাল। - সেরা খেলোয়াড়: ঋতুপর্ণা চাকমা। - সেরা গোলরক্ষক: রূপনা চাকমা। - ফেয়ার প্লে ট্রফি: ভুটান।
উৎস: SAFF Championship ওয়েবসাইট।
২৫.
How many electoral votes did Donald Trump get in the last US Presidential election?
ক
292
খ
272
গ
226
ঘ
312
ব্যাখ্যা
ডোনাল্ড ট্রাম্প: - ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫তম এবং ৪৭তম প্রেসিডেন্ট। - ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি, ২০২৫ তারিখে তিনি শপথ গ্রহণ করেন। - শপথ গ্রহণের দিনটিকে, ২০শে জানুয়ারি ২০২৫-কে তিনি 'মুক্তির দিন' বলে বর্ণনা করেন। - তিনি ২০২৪ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে নির্বাচনে অংশ নেন এবং প্রেসিডেন্ট নির্বাচিত হন।
⇒ মার্কিন যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্ট নির্বাচন: - ৫ নভেম্বর ২০২৪ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। - মার্কিন যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন রিপাবলিকানপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
উল্লেখ্য, - মার্কিন নির্বাচনে ইলেকটোরাল কলেজের মোট ভোটের সংখ্যা ৫৩৮। - প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী কলেজে ৩১২ ভোট পেয়েছিলেন।
উৎস: i) Britannica. ii) BBC. [link]
২৬.
নিচের কোন বানানটি শুদ্ধ?
ক
আশীষ
খ
আশিস
গ
আসিশ
ঘ
আষিশ
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'আশিস' - এটি একটি বিশেষ্য পদ। - শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।
শব্দের অর্থ: - আশীর্বাদ, - দোয়া, - শুভেচ্ছা।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৭.
'বচন' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক
ধ্বনিতত্ত্ব
খ
বাক্য প্রকরণ
গ
পদক্রম
ঘ
রূপতত্ত্ব
ব্যাখ্যা
রূপতত্ত্ব: - রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয়। - এই আলোচনায় বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ ইত্যাদি স্থান পায়। - বিশেষ গুরুত্ব পায় শব্দগঠন প্রক্রিয়া। - উপসর্গ, প্রত্যয়, শব্দগঠন, পদপরিচয়, ক্রিয়া, লিঙ্গ, পুরুষ, বচন ইত্যাদি রূপতত্ত্বের আলোচ্য বিষয়।
উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২৮.
'সংহার' শব্দটির সন্ধি বিচ্ছেদ-
ক
সং + হার
খ
সম্ + হার
গ
সঙ + হার
ঘ
সন্+ হার
ব্যাখ্যা
সন্ধির নিয়ম: - ম্- এর পর অন্তঃস্থ ধ্বনি যথা: য, র, ল, ব, কিংবা শ, ষ, স, হ থাকলে ম্- স্থলে অনুস্বার (ং) হয়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ); ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৯.
কোন বাক্যে কমার অসংগত প্রয়োগ ঘটেছে?
ক
কেউই জানেনা, সে কোথায় গেছে
খ
বেশ, তাই হবে
গ
তার কাঁধে বিরাট বোঝা, হাতে লাঠি
ঘ
তুমিও যাবে, আমিও যাব
ব্যাখ্যা
কমা (,) এর ব্যবহার: ১) বাক্য সুস্পষ্ট করতে বাক্যকে কয়েকটি ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাঝে কমা বসে। যেমন: - সুখ চাও, সুখ পাবে বই পড়ে।
৩) সম্বোধনের পরে কমা বসে। যেমন: - রশিদ, এদিকে এসো। - বেশ, তাই হবে।
৪) এক জাতীয় একাধিক বাক্য বা বাক্যাংশ পাশাপাশি ব্যবহৃত হলে কমা প্রয়োগে তাদের আলাদা করতে হয়। যেমন: - সে ক্লাসে ঢুকল, বই নিল। - তার কাঁধে বিরাট বোঝা, হাতে লাঠি।
৫) ভাবান্তরমূলক বাক্যাংশের পর কমা দিতে হয়। যেমন: - আমার মনে হয়, সে আসবে। - তার কাঁধে বিরাট বোঝা, হাতে লাঠি।
অন্যদিকে, - দুটো বাক্যের মধ্যে ভাব বা অর্থের সম্বন্ধ থাকলে সেমিকোলন বসে। যেমন: - দিনটা ভালো নয়; মাঝে মাঝে বৃষ্টি পড়ছে। - কথাটা বলা সহজ; করা কঠিন। - তুমিও যাবে; আমিও যাব।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
৩০.
নিচের কোন বিরামচিহ্নকে পদ সংযোগ চিহ্ন বলে?
ক
সেমিকোলন
খ
ড্যাস
গ
কোলন
ঘ
হাইফেন
ব্যাখ্যা
হাইফেন: - হাইফেন হচ্ছে শব্দ বা পদ সংযোগ চিহ্ন। - হাইফেন সব সময় বসে দুই বা ততোধিক শব্দের মধ্যে। - হাইফেন দ্বারা সংযুক্ত শব্দ পড়ার ক্ষেত্রে থামার বা বিরামের কোন প্রয়োজন নেই। যেমন- সোনা-রূপা-মণি-মুক্তা কোন কিছুতেই আমার লোভ নেই। [এই বাক্যে সোনা, রূপা, মণি, মুক্তা পড়ার সময় বিরতির কোন প্রয়োজন নেই]
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩১.
বাবাকে বড্ড ভয় পাই। কোন কারকে কোন বিভক্তি?
ক
কর্তৃকারকে দ্বিতীয়া
খ
কর্তৃকারকে চতুর্থী
গ
অপাদান কারকে চতুর্থী
ঘ
কর্মে দ্বিতীয়া
অনির্ধারিত
ব্যাখ্যা
• অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
অপাদান কারক: - যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।
অপাদান কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ: (ক) প্রথমা বা শূন্য বা 'অ' বিভক্তি: - মনে পড়ে সেই জ্যৈষ্ঠ দুপুরে পাঠশালা পলায়ন।
(খ) দ্বিতীয়া বা 'কে' বিভক্তি: বাবাকে বড্ড ভয় পাই।
(গ) ষষ্ঠী বা 'এর' বিভক্তি: যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়।
(ঘ) সপ্তমী বা 'এ' বিভক্তি: তিলে তৈল হয়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩২.
’সিকি’ কোন ধরনের শব্দ?
ক
অংকবাচক
খ
গণনাবাচক
গ
পূরণবাচক
ঘ
তারিখবাচক
ব্যাখ্যা
পরিমাণ বা গণনাবাচক সংখ্যা: - একাধিকবার একই একক গণনা করলে যে সমষ্টি পাওয়া যায়, তা-ই পরিমাণ বা গণনাবাচক সংখ্যা। যেমন— সপ্তাহ বলতে আমরা সাত দিনের সমষ্টি বুঝিয়ে থাকি। সপ্ত (সাত) অহ (দিনক্ষণ) = সপ্তাহ। এখানে দিন একটি একক। এরূপ—সাতটি দিন বা সাতটি একক মিলে হয়েছে সপ্তাহ।
পূর্ণসংখ্যার ন্যূনতা বা আধিক্য বাচক ‘সংখ্যা শব্দ: এক এককের চার ভাগের এক ভাগ (১/৪) = চৌথা, সিকি বা পােয়া। এক এককের তিন ভাগের এক ভাগ (১/৩) = তেহাই। এক এককের দুই ভাগের এক ভাগ (১/২) = অর্ধ বা আধ। এক এককের আট ভাগের এক ভাগ (১/৮) = আট ভাগের এক বা এক অষ্টমাংশ। তেমনি এক পঞ্চমাংশ (১/৫), এক দশমাংশ (১/১০) ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩৩.
'দারোগা' শব্দটি যে ভাষা থেকে আগত
ক
আরবি
খ
ফারসি
গ
তুর্কি
ঘ
পর্তুগিজ
ব্যাখ্যা
ফারসি ভাষা থেকে আগত আরো কিছু শব্দ হলো: - গ্রেফতার, - দারোগা, - লুঙ্গি, - সাদা, - আসমান, - কাজি, - খোয়াব ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৪.
বাংলা কাব্যের 'চিত্ররূপময়' কবি-
ক
রবীন্দ্রনাথ ঠাকুর
খ
জীবনানন্দ দাস
গ
শামসুর রহমান
ঘ
বুদ্ধদেব বসু
ব্যাখ্যা
• রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে চিত্ররূপময় বলেছেন। সুতরাং রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় জীবনানন্দ দাশ চিত্ররূপময় কবি।
জীবনানন্দ দাশ: - জীবনানন্দ দাশ ১৮৯৯ সালে বরিশালে জন্মগ্রহণ করেন। - রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে “চিত্ররূপময়” কবিতা বলে আখ্যায়িত করেছেন। - তাঁকে বলা হয়ে থাকে- ধূসরতার কবি, তিমির হননের কবি, নির্জনতার কবি, রূপসী বাংলার কবি। - ‘কবিতার কথা’ প্রবন্ধের একটি বিখ্যাত উক্তি: “সকলেই কবি নন, কেউ কেউ কবি” - “বনলতা সেন” তাঁর একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। “বনলতা সেন” কবিতার উপর আডগার এলেন পো এর প্রভাব রয়েছে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৩৫.
যদি তারে নাই চিনি গো, সে কি আমায় নেবে চিনে? এটি একটি-
ক
যৌগিক বাক্য
খ
সরল বাক্য
গ
মিশ্র বাক্য
ঘ
জটিল বাক্য
ব্যাখ্যা
জটিল বাক্য: - একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে জটিল বাক্য তৈরি হয়।
যেমন: - তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকিনা বিবির কপাল ভাঙল। - মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। - তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি। - যদি তারে নাই চিনি গো, সে কি আমায় নেবে চিনে?
উল্লেখ্য, মাধ্যমিক বাংলা ব্যাকরণের ২০১৯ সংস্করণে জটিল বাক্যকে মিশ্র বাক্যও বলা হয়েছে। এই ক্ষেত্রে দুটোই অপশনে থাকলে জটিল বাক্য উত্তর করাটা বেশি যুক্তিযুক্ত।
উৎস: মুনীর চৌধুরী ও মোফাজ্জল হায়দার চৌধুরী রচিত নবম-দশম শ্রেণির ‘বাংলা ভাষার ব্যাকরণ গ্রন্থ।
৩৬.
Ahmed sold a t-shirt for Tk. 810, and gain 8%. How much did he purchase it for?
ক
Tk. 750
খ
Tk. 875
গ
Tk. 745
ঘ
Tk. 756
ব্যাখ্যা
Question: Ahmed sold a t-shirt for Tk. 810, and gain 8%. How much did he purchase it for?
Solution: 8% লাভে ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য = (100 + 8) টাকা বা 108 টাকা
বিক্রয়মূল্য 108 টাকা হলে ক্রয়মূল্য 100 টাকা বিক্রয়মূল্য 1 টাকা হলে ক্রয়মূল্য 100/108 টাকা বিক্রয়মূল্য 810 টাকা হলে ক্রয়মূল্য (100 × 810)/108 টাকা = 750 টাকা
৩৭.
If a + b = 4 and ab = - 12, then a - b equals to-
ক
± 8
খ
± 24
গ
± 2
ঘ
± 6
ব্যাখ্যা
Question: If a + b = 4 and ab = - 12, then a - b equals to-
Solution: দেওয়া আছে a + b = 4 ab = - 12
আমরা জানি (a - b)2 = (a + b)2 - 4ab ⇒ (a - b)2 = (4)2 - 4 × (- 12) ⇒ (a - b)2 = 16 + 48 ⇒ (a - b)2 = 64 ⇒ a - b = ±√64 ∴ a - b = ±8
৩৮.
You are looking at a billboard 40 m away with an angle of elevation of 30°. At what height is the billboard?
ক
20
খ
30
গ
40
ঘ
80
ব্যাখ্যা
Question: You are looking at a billboard 40 m away with an angle of elevation of 30°. At what height is the billboard?
Solution: ধরি, উচ্চতা = XZ = h অতিভুজ = XY = 40 মিটার
প্রশ্নমতে, Sin30° = লম্ব/অতিভুজ ⇒ 1/2 = h/40 ∴ 2h = 40 মিটার h = 20
৩৯.
a, b, c, d and e are five consecutive integers in increasing order of size. Which one of the following expression is not odd?
ক
a + b + c
খ
ab + c
গ
ac + e
ঘ
ac + d
ব্যাখ্যা
Question: a, b, c, d and e are five consecutive integers in increasing order of size. Which one of the following expression is not odd?
Solution: ধরি a = 1, b = 2, c = 3, d = 4, and e = 5,
অপশন (ক) a + b + c = 1 + 2 + 3 = 6 অপশন (খ) ab + c = 1 × 2 + 3 = 2 + 3 = 5 অপশন (গ) ac + e = 1 × 3 + 5 = 3 + 5 = 8 অপশন (ঘ) ac + d = 1 × 3 + 4 = 3 + 4 = 7
আবার ধরি a = 2, b = 3, c = 4, d = 5, and e = 6,
অপশন (ক) a + b + c = 2 + 3 + 4 = 9 অপশন (খ) ab + c = 2 × 3 + 4 = 6 + 4 = 10 অপশন (গ) ac + e = 2 × 4 + 6 = 8 + 6 = 14 অপশন (ঘ) ac + d = 2 × 4 + 5 = 8 + 5 = 13
উভয় ক্ষেত্রে অপশন (গ) জোড় সংখ্যা। তাই সঠিক উত্তর হিসেবে অপশন (গ) নেওয়া হয়েছে।
৪০.
What is the angle between any two sides of an equilateral triangle?
ক
30°
খ
60°
গ
90°
ঘ
120°
ব্যাখ্যা
Question: What is the angle between any two sides of an equilateral triangle?
Solution: - যে ত্রিভুজের তিন কোণ সমান, তার বাহুগুলোও সমান হয় বলে তাকে সমবাহু ত্রিভুজ বলে। - সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান ৬০° । - সমবাহু ত্রিভুজ-কে সুক্ষ্মকোণী ত্রিভুজও বলে। - সমবাহু ত্রিভুজের মধ্যমাত্রয় পরস্পর সমান।
৪১.
Which Vitamin is not in the eggs?
ক
Vitamin-A
খ
Vitamin-B
গ
Vitamin-C
ঘ
Vitamin-D
ব্যাখ্যা
- নিম্নলিখিত চার্টটি লক্ষ্য করলে বুঝা যাউ, 'ভিটামিন সি' ডিমের মধ্যে নাই।
খাদ্যপ্রাণ বা ভিটামিন: - স্বাস্থ্য রক্ষার জন্য ভিটামিনের পরিমাণ খুব কম হলেও এর গুরুত্ব অপরিসীম। - দেহের বৃদ্ধির জন্য এবং সুস্থ থাকার জন্য ভিটামিন আবশ্যক। - সুষম খাদ্যে বিভিন্ন প্রকার উপাদান থাকে, ফলে এতে প্রচুর ভিটামিন পাওয়া যায়। - ভিটামিনকে দু'ভাগে ভাগ করা যায়। যথা- (ক) চর্বিতে দ্রবণীয় ভিটামিন ও (খ) পানিতে দ্রবণীয় ভিটামিন। - চর্বিতে দ্রবণীয় ভিটামিন: ভিটামিন 'এ', 'ডি', 'ই' এবং 'কে' । - পানিতে দ্রবণীয় ভিটামিন: ভিটামিন 'বি' কমপ্লেক্স ও 'সি' ।
উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪২.
The main component of natural gas is-
ক
Nitrogen
খ
Methane
গ
Hydrogen
ঘ
Carbon dioxide
ব্যাখ্যা
প্রাকৃতিক গ্যাস: - প্রাকৃতিক গ্যাস শক্তির একটি পরিচিত উৎস। - বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার প্রধানত জ্বালানি হিসেবে, এছাড়াও ব্যবহার রয়েছে অনেক সার কারখানায়। - গ্যাসের সাহায্যে তাপশক্তি উৎপাদিত হয় এবং তা থেকে তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত হয় বিদ্যুৎ। - ভূগর্ভ থেকে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়, কূপ খনন করে ভূগর্ভ থেকে এ গ্যাস উত্তোলন করা হয়। - পৃথিবীর অভ্যন্তরে প্রচন্ড তাপ ও চাপ এ ধরনের গ্যাস সৃষ্টির মূল কারণ। - পেট্রোলিয়াম কূপ থেকে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। - প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন গ্যাস। - এই সকল শক্তিকে জীবাশ্ম শক্তিও বলা হয়।
উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৩.
The object weight the most in-
ক
Polar Region
খ
Equatorial Region
গ
Hilltop
ঘ
Centre of Earth
ব্যাখ্যা
- বস্তুর ওজন সবচেয়ে বেশি মেরু অঞ্চলে। - একটি বস্তু যে পরিমাণ বল দ্বারা পৃথিবীর কেন্দ্রের দিকে আকৃষ্ট হয় তাকে তার ওজন বলে, বস্তুর ওজন অভিকর্ষজ ত্বরণের ওপর নির্ভরশীল। - যে স্থানে অভিকর্ষজ ত্বরণ বেশি সে স্থানে বস্তুর ওজন বেশি। - মেরু অঞ্চলে g - এর মান বেশি হওয়ায় বস্তুর ওজনও বেশি। - আবার পৃথিবীর কেন্দ্রে g এর মান শূন্য হওয়ায় বস্তুর ওজনও শূন্য।
উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি।
৪৪.
Which is not a Viral Disease?
ক
Jaundice
খ
AIDS
গ
Pneumonia
ঘ
Pink Eye
অনির্ধারিত
ব্যাখ্যা
- গ) 'Pneumonia এবং ঘ) Pink Eye' উভয় রোগই ভাইরাস ও ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে হতে পারে, তাই অপশনে দ্বৈত উত্তর থাকায় উত্তরটি নেয়া সম্ভব হচ্ছে না।
ভাইরাস: - সর্দি, ইনফ্লুয়েঞ্জা, হাম, এইডস, ডেঙ্গু, জন্ডিস, পোলিও, জলাতঙ্ক, গুটিবসন্ত, নিউমোনিয়া, জলবসন্ত, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, হেপাটাইটিস ইত্যাদি রোগ সবই ভাইরাসজনিত রোগ। - মানুষের ন্যায় অন্যান্য প্রাণীসহ গাছপালারও ভাইরাসজনিত রোগ হয়। - ভাইরাস একটি ল্যাটিন শব্দ যার অর্থ বিষ, আদিকালে রোগ সৃষ্টিকারী যে কোনো বিষাক্ত পদার্থকেই ভাইরাস বলা হত। - এরা অকোষীয় এবং আকারে এতই ছোট যে খালি চোখেতো দূরের কথা, সাধারণ অণুবীক্ষণ যন্ত্রেও দেখা যায় না। - এদেরকে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়।
ব্যাকটেরিয়া: - মানুষের অধিকাংশ মারাত্মক রোগ ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে। যেমন- যক্ষ্মা, নিউমোনিয়া, টাইফয়েড, কলেরা, ডিপথেরিয়া, আমাশয়, ধনুষ্টংকার, হুপিংকাশি, গনোরিয়া, কুষ্ঠ, টিটেনাস ইত্যাদি। - আবার ব্যাকটেরিয়া গবাদি পশু ও অন্যান্য প্রাণীদেহে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে। যেমন- গরু-মহিষের যক্ষ্মা, হাঁস-মুরগির কলেরা, ভেড়ার অ্যানথ্রাক্স, গলাফোলা, ইঁদুরের প্লেগ ইত্যাদি।
উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞান, সপ্তম শ্রেণি।
৪৫.
A train of 220 m long is moving at 45 km/h. The time taken by the train to cross a tunnel of 260 m long is-
ক
25 sec
খ
35 sec
গ
38 sec
ঘ
40 sec
ব্যাখ্যা
Question: A train of 220 m long is moving at 45 km/h. The time taken by the train to cross a tunnel of 260 m long is-
Solution: মোট অতিক্রান্ত দূরত্ব = (220 + 260) মিটার = 480 মিটার
45000 মিটার অতিক্রম করে 3600 সেকেন্ডে 1 মিটার অতিক্রম করে 3600/45000 সেকেন্ডে 480 মিটার অতিক্রম করে (3600 × 480)/45000 সেকেন্ডে = 38.4 সেকেন্ডে
কাছাকাছি উত্তর হিসাবে অপশন গ কে সঠিক উত্তর নেওয়া হয়েছে।
৪৬.
The average of a, b, c is б and a - b = 4, ab = 21; What is the value of c?
ক
6
খ
7
গ
8
ঘ
9
ব্যাখ্যা
Question: The average of a, b, c is б and a - b = 4, ab = 21; What is the value of c?
Solution: দেওয়া আছে (a + b + c)/3 = 6 a + b + c = 18
আবার a - b = 4 ab = 21
আমরা জানি (a + b)2 = (a - b)2 + 4ab (a + b)2 = (4)2 + 4×21 (a + b)2 = 16 + 84 (a + b)2 = 100 (a + b)2 = 102 a + b = 10
এখন a + b + c = 18 10 + c = 18 c = 18 - 10 c = 8
৪৭.
In how many ways can 5 people from a group of 6 people be seated around a circle table?
ক
56
খ
70
গ
120
ঘ
144
ব্যাখ্যা
Question: In how many ways can 5 people from a group of 6 people be seated around a circle table?
Solution: 5 people out of 6 = 6C5 = 6 And 5 people around a circular table = (5 - 1)! = 24
Total ways = 6 × 24 = 144
৪৮.
Which food is high in protein?
ক
Rice
খ
Beef
গ
Lentils
ঘ
Flour
ব্যাখ্যা
USDA এর তথ্য অনুসারে, প্রতি ১০০ গ্রামে প্রোটিনের পরিমাণ - • মুগ ডালে - ২৪ গ্রাম; • খাসির মাংসে - ১৭ গ্রাম; • ইলিশ মাছে - ২২ গ্রাম; • মসুর ডালে - ২৬ গ্রাম।
কৃষি তথ্য সার্ভিস (AIS) অনুসারে, - খাদ্যের আমিষের প্রধান উৎস হলো দানাশস্য, ডাল, মাছ, মাংস, ডিম ও দুধ। এদের মধ্যে আমিষের মাত্রার তারতম্য রয়েছে। - দানা শস্যের আমিষের পরিমাণ শতকরা ৬-১২ ভাগ যা ডাল শস্যে ২০-২৫ ভাগ। - মাছ, মাংস, ডিম ও দুধে আমিষের পরিমাণ যথাক্রমে শতকরা ১৮-২৫, ১৬-২৫, ১০-১৪ এবং ৩-৪ ভাগ।
উপরোক্ত আলোচনা থেকে বোঝা যাচ্ছে, 'মসুর ডালে' প্রোটিনের পরিমাণ বেশি।
- দুধে প্রধানত ল্যাকটিক অ্যাসিড (Lactic Acid) থাকে, বিশেষ করে যখন দুধ জমে বা টক হয়ে যায়।
অন্যদিকে, - আঙুর, কমলা, লেবুতে থাকে সাইট্রিক এসিড। - তেঁতুলে থাকে টারটারিক এসিড। - টমেটোতে থাকে অক্সালিক এসিড। - আমলকিতে থাকে এসকরবিক এসিড। - আপেল, আনারসে থাকে ম্যালিক এসিড।
উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি [লিঙ্ক]।
৫০.
Which one strengthens Bones and teeth?
ক
Iodine
খ
Iron
গ
Magnesium
ঘ
Phosphorus
ব্যাখ্যা
ফসফরাস (Phosphorus): - পরিমাণের দিক দিয়ে দেহে ক্যালসিয়ামের পরেই ফসফরাসের (P) স্থান। - পূর্ণবয়স্ক ব্যক্তির দেহে প্রায় ৪০০-৭০০ গ্রাম ফসফরাস থাকে। - ৮০% ফসফরাসই ক্যালসিয়ামের সাথে ক্যালসিয়াম ফসফেট নামক অজৈব লবণ আকারে হাড় ও দাঁত গঠনে অংশ নেয়। - অবশিষ্ট ২০% ফসফরাস দেহে ফসফোপ্রোটিন ও ফসফোলিপিড হিসেবে অজৈব যৌগরূপে পাওয়া যায়। - দেহে ক্যালসিয়াম ও ফসফরাসের কাজ সম্পর্কযুক্ত।
ফসফরাসের কাজ: ১। ফসফরাস ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম ফসফেট তৈরি করে এবং হাড় ও দাঁতের গঠন ও দৃঢ়তা রক্ষায় কাজ করে। ২। কোষ ঝিল্লীর উপাদান হিসেবে কোষের ভিতরে পানি ও অন্যান্য উপাদানের যাতায়াত নিয়ন্ত্রণ করে। ৩। ফসফরাস সোডিয়াম ও পটাসিয়ামের সাথে দেহরসের নিরপেক্ষতা রক্ষা করে। ৪। দেহের শক্তি সঞ্চয় ও শক্তি ব্যয়ের কাজে ভূমিকা রাখে। ৫। প্রোটিন সংশ্লেষণে (তৈরি) ফসফরাস অপরিহার্য।
উৎস: গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।