পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

পরীক্ষাশিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১৪
সিলেবাস
পরীক্ষা – ৫৮: GK – বাংলাদেশ বিষয়াবলি সাম্প্রতিক গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু ও ঘটনাবলি।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম] · তারিখ অনির্ধারিত · ১৪ প্রশ্ন

.
২০২২ সালে গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান কত?
  1. ক) ৭২ তম
  2. খ) ৭৩ তম
  3. গ) ৭৯ তম
  4. ঘ) ৮৩ তম
সঠিক উত্তর:
খ) ৭৩ তম
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭৩ তম
ব্যাখ্যা
• ‘গণতন্ত্র সূচক ২০২২’:
- ১৬৭টি দেশ-অঞ্চল নিয়ে এবারের গণতন্ত্র সূচক তৈরি করেছে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)
- এই সূচকে বাংলাদেশের অবস্থান ৭৩ তম
- সূচকে ১০-এর মধ্যে বাংলাদেশের স্কোর ৫ দশমিক ৯৯।

- এবারের গণতন্ত্র সূচকে শীর্ষ স্থানে আছে নরওয়ে।
- দ্বিতীয় অবস্থানে নিউজিল্যান্ড।
- তৃতীয় আইসল্যান্ড।
- চতুর্থ সুইডেন।
- পঞ্চম ফিনল্যান্ড।

তথ্যসূত্র: প্রথম আলো নিউজ।
.
রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক এর বর্তমান নাম কী?
  1. ক) সোনালী ব্যাংক
  2. খ) সোনালী ব্যাংক লিমিটেড
  3. গ) সোনালী ব্যাংক পিএলসি
  4. ঘ) সোনালী ব্যাংক এফএলবিসি
সঠিক উত্তর:
গ) সোনালী ব্যাংক পিএলসি
উত্তর
সঠিক উত্তর:
গ) সোনালী ব্যাংক পিএলসি
ব্যাখ্যা
• সোনালী ব্যাংক:
 - রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে ব্যাংকটির নাম হবে ‘সোনালী ব্যাংক পিএলসি’।
- ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ব্যাংকের চতুর্থ বিশেষ সাধারণ সভায় (ইজিএম) সোনালী ব্যাংক লিমিটেডকে সোনালী ব্যাংক পিএলসি হিসেবে অনুমোদন করেছে শেয়ারহোল্ডাররা।
- সংশোধিত কোম্পানি আইন ২০২০-এ সীমিতদায় কোম্পানি সনাক্তকরণ সংক্রান্ত ১১ (ক) ধারা নতুন করে যুক্ত করা হয়েছে। নতুন ধারায় সীমিতদায় পাবলিক কোম্পানির ক্ষেত্রে নামের শেষে পাবলিক সীমিতদায় কোম্পানি বা পিএলসি লেখা বাধ্যতামূলক করা হয়েছে।

উৎস: প্রথম আলো।
.
২০২৩ সালের জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি নির্বাচিত হন -
  1. ক) রহমত উল্লাহ
  2. খ) মোহাম্মদ আবদুল মুহিত
  3. গ) কাউছার হামিদ মোল্লা
  4. ঘ) মোহাম্মদ আনিছুল হক
সঠিক উত্তর:
খ) মোহাম্মদ আবদুল মুহিত
উত্তর
সঠিক উত্তর:
খ) মোহাম্মদ আবদুল মুহিত
ব্যাখ্যা
২০২৩ সালের জন্য জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি নির্বাচিত হন - মোহাম্মদ আবদুল মুহিত।

• জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশন:
- জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি বাংলাদেশ।
- জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত সর্বসম্মতিক্রমে ২০২৩ সালের জন্য জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের (পিবিসি) সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

- তিনি ২০২২ সালে কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
- সভাপতি হিসেবে বাংলাদেশের মেয়াদ শেষ হওয়ার পর কমিশনের সদস্যরা ২০২৩ সালের জন্য ক্রোয়েশিয়াকে সভাপতি এবং বাংলাদেশ ও জার্মানিকে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করে।
- নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে রাষ্ট্রদূত মুহিত আনুষ্ঠানিকভাবে ক্রোয়েশিয়ার কাছে কমিশনের সভাপতির পদ হস্তান্তর করেন।

তথ্যসূত্র: দৈনিক যুগান্তর পত্রিকা।
.
দেশের প্রথম পাতাল মেট্রোরেল MRT Line-1 এর দৈর্ঘ্য কত?
  1. ক) ৩১.২৪১ কিলোমিটার
  2. খ) ৩০.২৪১ কিলোমিটার
  3. গ) ৩১.২০ কিলোমিটার
  4. ঘ) ৩৩.১১৪ কিলোমিটার
সঠিক উত্তর:
ক) ৩১.২৪১ কিলোমিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩১.২৪১ কিলোমিটার
ব্যাখ্যা
দেশের দ্বিতীয় মেট্রোরেল প্রকল্পের নাম- MRT Line-1. এর দৈর্ঘ্য- ৩১.২৪১ কিলোমিটার।

• দেশের প্রথম পাতাল মেট্রোরেল:
- দেশের প্রথম উড়াল ও পাতাল মেট্রোরেল- MRT Line-1
- নির্মাণ ও পরিচালনায়- ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল)
- দেশের প্রথম পাতাল রেল নির্মাণ কাজের উদ্বোধন হয়- ২ফেব্রুয়ারি, ২০২৩।
- দৈর্ঘ্য ৩১.২৪১ কিলোমিটার।

- উদ্বোধন করেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- মোট ব্যয়-৫২,৫৬১.৪৩ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার দেবে ১৩ হাজার ১১১ কোটি ১১ লাখ টাকা এবং জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন (জাইকা) ৩৯,৪৫০.৩২ কোটি টাকার ব্যয়ভার বহন করবে।
- একনেক অনুমোদন দেয়- ২০১৯ সালে।
- জাপানি ফার্মের নেতৃত্বাধীন কনসোর্টিয়াম বিমানবন্দর-কমলাপুর-পূর্বাচল মেট্রো লাইন নির্মাণকাজ তদারকি করবে।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো।
.
পদ্মা সেতুর নিরাপত্তার জন্য কোন সেনানিবাস নির্মাণ করা হয়?
  1. ক) বঙ্গবন্ধু সেনানিবাস
  2. খ) শেখ রাসেল সেনানিবাস
  3. গ) অগ্রণী সেনানিবাস
  4. ঘ) আবদুল হামিদ সেনানিবাস
সঠিক উত্তর:
খ) শেখ রাসেল সেনানিবাস
উত্তর
সঠিক উত্তর:
খ) শেখ রাসেল সেনানিবাস
ব্যাখ্যা

পদ্মা সেতুর নিরাপত্তার জন্য যে সেনানিবাস প্রতিষ্ঠিত হয় - শেখ রাসেল সেনানিবাস

শেখ রাসেল সেনানিবাস হল বাংলাদেশের শরীয়তপুরের জাজিরায় অবস্থিত একটি সেনানিবাস।
পদ্মা সেতুর নিরাপত্তার জন্য এই সেনানিবাস নির্মাণ করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী এই সেনানিবাসের নাম শেখ রাসেলের নামে রেখেছে।
২০২২ সালের ২৯ মার্চ তারিখে এই সেনানিবাস উদ্বোধন করা হয়।

তথ্যসূত্র: আইএসপিআর ওয়েবসাইট।

.
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আত্মজীবনীমূলক গ্রন্থ -
  1. ক) বাল্যস্মৃতি
  2. খ) জীবনস্মৃতি
  3. গ) আমার জীবননীতি আমার রাজনীতি
  4. ঘ) আপন কথা
সঠিক উত্তর:
গ) আমার জীবননীতি আমার রাজনীতি
উত্তর
সঠিক উত্তর:
গ) আমার জীবননীতি আমার রাজনীতি
ব্যাখ্যা

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের আত্মজীবনীমূলক গ্রন্থ- আমার জীবননীতি আমার রাজনীতি।

• আবদুল হামিদের আত্মজীবনী:
- অমর একুশে বইমেলায় প্রকাশ হয়েছে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আত্মজীবনী ‘আমার জীবননীতি আমার রাজনীতি’।
- দুর্গম হাওরের নিভৃত এক পল্লী থেকে উঠে এসে রাজনীতিতে সদর্প বিচরণ ঘটিয়ে রাষ্ট্রের প্রধানের দায়িত্বে আসীনআবদুল হামিদের জীবনকথা বইয়ের মোড়কে এনেছে বাংলা একাডেমি।

- বইটির প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা।
- রাষ্ট্রপতি আবদুল হামিদ মুখবন্ধে বইটি প্রকাশের অন্যতম অনুপ্রেরণাদানকারী প্রয়াত মাইনউদ্দিন খন্দকারকে বিশেষভাবে স্মরণ করেন।
- কৃতজ্ঞচিত্তে উল্লেখ করেন বঙ্গভবনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং বাংলা একাডেমির কর্মকর্তা ও কর্মচারীদের কথা।
- বইটিতে ৩১ পৃষ্ঠা পর্যন্ত উঠে এসেছে কিশোরগঞ্জে আবদুল হামিদের শৈশবের নানা কথা।
- দ্বিতীয় অধ্যায়ে তিনি লিখেছেন মিঠামইন-ভাটির জীবন বিষয়ে।

- তৃতীয় অধ্যায়ের নাম দেওয়া হয়েছে গ্রামীণ সংস্কৃতি।
- চতুর্থ অধ্যায়ের নাম দেওয়া হয়েছে আমার পিতা।
- পঞ্চম অধ্যায়ে আছে স্কুল পর্ব। এতে ৭৩-১০০ পৃষ্ঠা পর্যন্ত ভৈরব কেবি হাই স্কুল, দুরন্তপনা, ভৈরব, চট্টগ্রাম ও রাজশাহী ভ্রমণ, মিষ্টি খাওয়ার প্রতিযোগিতা, হাজতবাস, বিদায় ভৈরব, নিকলী জিসি হাই স্কুল, নিকলীর সেই দুরন্ত দিনগুলি, একুশে ফেব্রুয়ারি উদযাপন, যতসব মজার ঘটনা, ভাটি এলাকার মহৎ ব্যক্তিবর্গ শিরোনামে বিষয়গুলো সাজিয়েছেন আবদুল হামিদ।

তথ্যসূত্র: যুগান্তর পত্রিকা।

রির্পোট প্রকাশের তারিখ ৯ ফ্রেব্রুয়ারি, ২০২৩

.
মুক্তিযুদ্ধভিত্তিক আত্মজৈবনিক গ্রন্থ ‘A Story of My Time‘ এর লেখক -
  1. ক) শরিফ উদ্দিন আহমেদ
  2. খ) মনজুরুল হক
  3. গ) বজলুর রশীদ
  4. ঘ) মোজাম্মেল হক
সঠিক উত্তর:
খ) মনজুরুল হক
উত্তর
সঠিক উত্তর:
খ) মনজুরুল হক
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধভিত্তিক আত্মজৈবনিক গ্রন্থ A Story of My Time এর লেখক – মনজুরুল হক।

• মুক্তিযুদ্ধভিত্তিক আত্মজৈবনিক গ্রন্থ:
- মুক্তিযুদ্ধভিত্তিক আত্মজৈবনিক গ্রন্থ A Story of My Time এর লেখক – মনজুরুল হক।
- লেখক মনজুরুল হকের জন্ম ঢাকায়।
- তিনি ঢাকা কলেজ থেকে মাধ্যমিক পাসের পর মস্কো বিশ্ববিদ্যালয় ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন।
- ১৯৯৪ সাল থাকে তিনি জাপানে স্থায়ীভাবে বসবাস করছেন।

- প্রথম আলোর জাপান প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
- এ ছাড়া তিনি জাপানের এনএইচকে রেডিওতে সাংবাদিকতায় যুক্ত, টোকিও বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে অধ্যাপনা করছেন ২৫ বছর ধরে।
- ইতিহাস, শিল্পকলা, সংস্কৃতি, সাহিত্য সমালোচনা নিয়ে ইতিমধ্যে তাঁর ১০টি বই প্রকাশিত হয়েছে।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো (৭ ডিসেম্বর, ২০২২)।
.
দেশের প্রথম ধান জাদুঘর অবস্থিত -
  1. ক) গাজীপুর
  2. খ) বগুড়া
  3. গ) চাদঁপুর
  4. ঘ) ময়মসিংহ
সঠিক উত্তর:
ক) গাজীপুর
উত্তর
সঠিক উত্তর:
ক) গাজীপুর
ব্যাখ্যা
দেশের প্রথম ধান জাদুঘর অবস্থিত - বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI), গাজীপুর।

• ধান জাদুঘর:
- দেশের প্রথম ধান জাদুঘর অবস্থিত - বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI), গাজীপুর।
- ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্যনিরাপত্তায় উৎপাদন বাড়াতে উদ্ভাবন হয়েছে ধানের উচ্চফলনশীল নতুন নতুন জাত। তাই হারিয়ে যেতে বসা ঐতিহ্যগুলোকে ধরে রাখতে গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) স্থাপন করা হয়েছে দেশের প্রথম রাইস মিউজিয়াম বা ধান জাদুঘর।

- এখন পর্যন্ত উদ্ভাবিত ১০৮টি ধানের জাত তাকে তাকে সাজিয়ে রাখা হয়েছে
- ব্রি উদ্ভাবিত নতুন জাতের প্রদর্শনীর পাশাপাশি এ জাদুঘরের মাধ্যমে আধুনিক ধান বিষয়ক কৃষিপ্রযুক্তি দেশি-বিদেশি পরিদর্শকদের জন্য - তুলে ধরার ব্যবস্থা করা হয়েছে। ধানের জাত ও প্রযুক্তিগুলোর নমুনা ও রেপ্লিকা স্থাপন করা হয়েছে।
- কৃষি গবেষণা ফাউন্ডেশনের সহযোগিতায় সব কটি জাত এই জাদুঘরে রাখা হয়েছে।
- জাদুঘর প্রকল্পের পরিচালক আবদুল মোমিন।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো (১৫ আগস্ট, ২০২২)।
.
পুলিৎজার পুরস্কার ২০২২ পান কোন বাংলাদেশী?
  1. ক) রফিকুল ইসলাম
  2. খ) ফাহমিদা আজিম
  3. গ) তাহমিনা আক্তার
  4. ঘ) এনামুল হক
সঠিক উত্তর:
খ) ফাহমিদা আজিম
উত্তর
সঠিক উত্তর:
খ) ফাহমিদা আজিম
ব্যাখ্যা
• পুলিৎজার পুরস্কার:
- ২০২২ সালে পুলিৎজার পুরস্কার লাভ করেন যে বাংলাদেশি - চিত্রশিল্পী ফাহমিদা আজিম।
- পুলিৎজার পুরস্কারকে সাংবাদিকতা ও প্রকাশনার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে মনে করা হয়।

- ২০২২ সালে সাংবাদিকতা ও প্রকাশনায় সবচেয়ে সম্মানজনক পুরস্কার পুলিৎজার জিতেছেন বাংলাদেশি বংশোদ্ভূত সাংবাদিক ফাহমিদা আজিম।
- ফাহমিদাই বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম আমেরিকান যিনি পুলিৎজার পুরস্কার পেয়েছেন।
- ২০২১ সালের ২৮ ডিসেম্বর ইনসাইডার ওয়েবসাইটে প্রকাশিত ‘হাউ আই এস্কেপড অ্যা চাইনিজ ইন্টার্নমেন্ট ক্যাম্প’ শিরোনামের একটি সচিত্র প্রতিবেদনের জন্য তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়।

তথ্যসূত্র: দৈনিক যুগান্তর (২২ আগস্ট, ২০২২)।
১০.
বাংলাদেশর সাথে Comprehensive Economic Partnership Agreement (CEPA) স্বাক্ষর করে কোন দেশ?
  1. ক) ভারত
  2. খ) শ্রীলংকা
  3. গ) নেপাল
  4. ঘ) সৌদি আরব
সঠিক উত্তর:
ক) ভারত
উত্তর
সঠিক উত্তর:
ক) ভারত
ব্যাখ্যা
বাংলাদেশর সাথে Comprehensive Economic Partnership Agreement (CEPA) স্বাক্ষর করে – ভারত।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ ও ভারতের মধ্যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট- সেপা) চুক্তি করে।
সেপা চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও ভারত উভয় দেশে শুল্কমুক্ত প্রবেশের সুবিধা পাবে। ফলে দুই দেশের মধ্যে বাণিজ্যে আরও গতি আসবে।

সে অনুযায়ী বাংলাদেশের প্রাপ্তির তালিকায় রয়েছে কুশিয়ারা নদীর ১৫৩ কিউসেক পানি প্রত্যাহার, জ্বালানি সহায়তা, খাদ্যপণ্য আমদানি। আর ভারতের প্রাপ্তির তালিকায় রয়েছে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার, ফেনী নদীর পানি বণ্টন।
এছাড়া ভারতের আশ্বাসের মধ্যে রয়ে গেছে বহুল প্রতীক্ষিত তিস্তা নদীর পানিবণ্টন, সমন্বিত অর্থনৈতিক অংশীদারি চুক্তি (সেপা), রোহিঙ্গা প্রত্যাবাসন ও সীমান্ত হত্যা ইস্যু।

তথ্যসূত্র: ঢাকা টাইমস (৮ সেপ্টেম্বর, ২০২২)।
১১.
দেশের প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি মহাকাশ গবেষণা কেন্দ্রের অবস্থান কোথায়?
  1. ক) হবিগঞ্জ, সিলেট
  2. খ) শ্রীপুর, গাজীপুর
  3. গ) সন্দীপ, চট্রগ্রাম
  4. ঘ) আগারগাওঁ, ঢাকা
সঠিক উত্তর:
খ) শ্রীপুর, গাজীপুর
উত্তর
সঠিক উত্তর:
খ) শ্রীপুর, গাজীপুর
ব্যাখ্যা
• মহাকাশ গবেষণা কেন্দ্র:
- দেশের প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি মহাকাশ গবেষণা কেন্দ্র অবস্থিত - শ্রীপুর, গাজীপুর।
- ডমরেটরি, অ্যাস্ট্রো অবজারভেটরি, অ্যাস্ট্রো উঠানসহ এটি হয়ে উঠেছে অনন্য এক স্থাপনা।
- শ্রীপুরের বাঘের বাজার থেকে প্রায় ৫ কিলোমিটারের পথ।
- এটিই দেশের প্রথম পূর্ণাঙ্গ মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র।
- ব্যক্তি উদ্যোগে এটি প্রতিষ্ঠা করেছেন জ্যোতির্বিজ্ঞান চর্চার অন্যতম পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মৃধা বেনু।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
১২.
বাংলাদেশের প্রথম ওপেনার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন কোন ক্রিকেটার?
  1. ক) তামিম ইকবাল
  2. খ) জাকির হাসান
  3. গ) নাঈমুর রহমান দুর্জয়
  4. ঘ) খালেদ মাসুদ
সঠিক উত্তর:
খ) জাকির হাসান
উত্তর
সঠিক উত্তর:
খ) জাকির হাসান
ব্যাখ্যা
• অভিষেক টেস্টে সেঞ্চুরি:
- বাংলাদেশের প্রথম ওপেনার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন – জাকির হাসান।
- বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেকে সেঞ্চুরি আছে আমিনুল ইসলাম বুলবুল, মোহাম্মদ আশরাফুল ও আবুল হাসান রাজুর।

- তবে জাকির তাদের সবার থেকে আলাদা, কারণ তিনি সেঞ্চুরিটা করলেন ওপেন করতে নেমে।
- জাকির আরেকটি রেকর্ডেও নাম উঠিয়েছেন। অভিষেকে টেস্টের চতুর্থ ইনিংসে সেঞ্চুরি করা ইতিহাসের কেবল দ্বিতীয় ওপেনার তিনি।
- পাকিস্তানের বিপক্ষে ১৯৭৫ সালে এই কৃতী গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ল্যান্স বাইচান।

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
১৩.
'বঙ্গবন্ধু স্যাটেলাইট-২' উৎক্ষেপণ করবে কোন দেশ?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) রাশিয়া
  3. গ) ফ্রান্স
  4. ঘ) যুক্তরাজ্য
সঠিক উত্তর:
খ) রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) রাশিয়া
ব্যাখ্যা

- বাংলাদেশ দেশের দ্বিতীয় স্যাটেলাইট 'বঙ্গবন্ধু স্যাটেলাইট-২' উৎক্ষেপণ করবে - রাশিয়া (২০২৩ সালে)।

• বঙ্গবন্ধু স্যাটেলাইট-২:
- ২০২৩ সালের মধ্যে দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ ও ব্যবহার শুরু হবে।
- দেশের দ্বিতীয় স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২’-এর ধরন নির্ধারণের জন্য ফ্রান্সের প্রাইসওয়াটারহাউসকুপার্সকে (পিডব্লিউসি) নিয়োগ দিয়েছে বিএসসিএল।
- রাশিয়ার গ্লাভকসমস 'বঙ্গবন্ধু স্যাটেলাইট ২' তৈরি এবং উৎক্ষেপণ করবে।

অপরদিকে, 
২০১৮ সালের ১২ মে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে উৎক্ষেপণের মাধ্যমে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইটের অভিজাত ক্লাবে প্রবেশ করে বাংলাদেশ।এতে বাংলাদেশের খরচ হয় ২ হাজার ৯০২ কোটি টাকা।

তথ্যসূত্র: প্রথম আলো (২০ জানুয়ারি, ২০২১)।
১৪.
দেশের প্রথম কয়লা বিদ্যুৎ কেন্দ্র -
  1. ক) বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
  2. খ) পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র
  3. গ) চুনাপুটিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
  4. ঘ) ঘোনাইগাট তাপবিদ্যুৎ কেন্দ্র
সঠিক উত্তর:
ক) বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
ক) বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
ব্যাখ্যা
• প্রথম কয়লা বিদ্যুতকেন্দ্র:
- দেশের প্রথম কয়লা বিদ্যুতকেন্দ্র - বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র।
- দিনাজপুর জেলাধীন পার্বতীপুর উপজেলার অন্তগত ভবানীপুরে বড়পুকুরিয়ায় তাপ বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত।
- এটি দেশের প্রথম কয়লা খনি থেকে কয়লা আহরন করে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপন্ন করা হয়।
- বর্তমানে ২টি ইউ্নিটের মাধ্যমে ৪৫০মে: ওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে।
- বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটি  দিনাজপুর জেলা শহর হইতে প্রায় ৫০ কিঃ মিঃ পূর্বে, পার্বতীপুর উপজেলা হইতে ১৬ কিঃ মিঃ দক্ষিণে এবং ফুলবাড়ী উপজেলা হইতে ৭ কিঃ মিঃ উত্তরে অবস্থিত।

তথ্যসূত্র: পার্বতীপুর উপজেলার ওয়েবসাইট।