উত্তর
ব্যাখ্যা
রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত কয়েকটি মতবাদঃ
১. ঐশ্বরিক মতবাদ (সবচেয়ে পুরোনো) -- প্রবক্তা -- সেন্ট অগাস্টিন
২. বল প্রয়োগ মতবাদ -- তাত্ত্বিক -- ডেভিড হিউম, জেংকস, জেলীনক
৩. সামাজিক চুক্তি মতবাদ -- তাত্ত্বিক -- থমাস হবস, জন লক, জ্যাঁ জ্যাক রুশো
৪. ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ -- (আধুনিক, যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য)
সামাজিক চুক্তি মতবাদঃ
এই মতবাদের মূলকথা হলো - সমাজে বসবাসকারী জনগণের পারস্পারিক চুক্তির ফলে রাষ্ট্রের জন্ম হয়েছে।
ব্রিটিশ রাষ্ট্র দার্শনিক টমাস হবস্ ও জন লক ও ফরাসি দার্শনিক জ্যাঁ জ্যাক রুশো সামাজিক চুক্তি মতবাদের প্রবর্তক।
এ মতবাদ অনুযায়ী, রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রকৃতির রাজ্যে বসবাস করত। তারা প্রকৃতির নিয়মানুযায়ী চলত এবং প্রাকৃতিক সুযোগ সুবিধা ভোগ করতো।
কিন্তু প্রকৃতির রাজ্যে আইন অমান্য করলে শাস্তি দেওয়ার কর্তৃপক্ষ ছিল না; ফলে সামাজিক জীবনে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
মানুষ হয়ে উঠে স্বার্থপর ও আত্মকেন্দ্রিক। একারণে মানুষের জীবন কষ্টকর ও দুর্বিষহ হয়ে পড়ে।
প্রকৃতির রাজ্যের এই অরাজকতাপূর্ণ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ নিজেদের মধ্যে চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি করে এবং নিরাপত্তার বিনিময়ে নিজেদের ওপর শাসন করার জন্য স্থায়ীভাবে শাসকের হাতে ক্ষমতা অর্পন করে।
উৎসঃ নবম-দশম শ্রেণীর পৌরনীতি বই (উন্মুক্ত)