পরীক্ষা আর্কাইভ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

পরীক্ষানতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাসতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
বিষয় - আন্তর্জাতিক বিষয়াবলি টপিক - আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক i) বৈশ্বিক দ্বন্দ্ব ও গুরুত্বপূর্ণ অঞ্চল, দ্বন্দ্বপূর্ণ সাগর ও অন্যান্য; ii) NATO, Warsaw Pact, INTERPOL, ANZUS, নিরাপত্তা সম্মেলন সমূহ; iii) নিরাপত্তা সংক্রান্ত চুক্তি; iv) বিভিন্ন গোয়েন্দা, গেরিলা ও জঙ্গী সংস্থা, বিদ্রোহী জোট; [FBI, CIA, FSB, RAW, Fairfax, মোসাদ, আমান, M16, হামাস, হিজবুল্লাহ, আল শাবাব, আইরিস রিপানলিকান আর্মি, টুপাক আমারু, ফার্ক, আবু শায়াফ, শাইনিং পাথ, M-23, উলফা, খেমারুজ, পিকেকে, ব্ল্যাক সেপ্টেম্বর, গডস আর্মি, ইসলামিক স্ট্যাট, হুথি বিদ্রোহী, লস্কর - ই তৈইব্যা, জইশ মোহাম্মদ, হিজবুত তাহরীর, JKLF, নকশাল, তানজিম আল জিহাদ, M19]। উৎস: বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, হিস্টরি.কম, সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
MI6 কী?
  1. একটি স্বেচ্ছাসেবী সংগঠন
  2. ব্রিটেনের বৈদেশিক গোয়েন্দা সংস্থা
  3. ব্রিটেনের সামরিক বাহিনী
  4. একটি দাতা সংস্থা
সঠিক উত্তর:
ব্রিটেনের বৈদেশিক গোয়েন্দা সংস্থা
উত্তর
সঠিক উত্তর:
ব্রিটেনের বৈদেশিক গোয়েন্দা সংস্থা
ব্যাখ্যা
MI6:
-  MI6 এর পূর্ণনাম -  Military Intelligence, Section 6.
- MI6 ব্রিটেনের বৈদেশিক গোয়েন্দা সংস্থা।
- এটি ১৯০৯ সালে বর্তমান রূপ লাভ করে।
- এর অফিশিয়াল নাম 'সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস'।
- এর ছয়টি সেকশনের জন্যে এটি MI6 নামে পরিচিতি লাভ করে।

সূত্র: ব্রিটানিকা।
.
'মিউনিখ নিরাপত্তা সম্মেলনের' প্রধান দুই উদ্যোক্তা হলেন -
  1. ভিক্টর চেরনোমাইর্ডিন ও জর্জ ফন ব্রোকি
  2. এভাল্ড ভন ক্লাইস্ট ও হোর্স্ট টেল্টশিক
  3. প্লিসেটস্কায়া ও মিখাইল গর্বাচেভ
  4. এভাল্ড ভন ক্লাইস্ট ও জর্জ ফন হার্টলিং
সঠিক উত্তর:
এভাল্ড ভন ক্লাইস্ট ও হোর্স্ট টেল্টশিক
উত্তর
সঠিক উত্তর:
এভাল্ড ভন ক্লাইস্ট ও হোর্স্ট টেল্টশিক
ব্যাখ্যা
• 'মিউনিখ নিরাপত্তা সম্মেলন':
- মিউনিখ নিরাপত্তা সম্মেলন সাধারণত প্রতিবছর ফেব্রুয়ারি মাসে জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র/সরকার প্রধান, আন্তর্জাতিক ও বেসরকারি সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, একাডেমিশিয়ান, বিশেষজ্ঞ প্রমুখ অংশগ্রহণ করেন। সম্মেলনে বৈশ্বিক নিরাপত্তাগত পলিসি, চ্যালেঞ্জ ও সহযোগিতা বিষয়ে আলোচনা হয়।
- ১৯৬৩ সাল থেকে মিউনিখ নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে।
- মিউনিখ নিরাপত্তা সম্মেলনের প্রধান দুই উদ্যোক্তা - এভাল্ড ভন ক্লাইস্ট ও হোর্স্ট টেল্টশিক।
- ৬০তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২৪ সালের ১৬-১৮  ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়েছে।
- স্নায়ুযুদ্ধের অবসানের পর মিউনিখ নিরাপত্তা সম্মেলনের প্রধান দুই উদ্যোক্তা এভাল্ড ভন ক্লাইস্ট ও হোর্স্ট টেল্টশিক এই সম্মেলনকে বিশ্বজনীন রূপ দেওয়ার প্রয়াসে নতুন রূপরেখা তৈরি করেন। 

উৎস: সিকিউরিটি কনফারেন্স সংস্থা ওয়েবসাইট, প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
.
জার্মানির মিউনিখ শহরে ১৯৭২ সালে গ্রীষ্মকালীন অলিম্পিক আসরে ইসরায়েলের ১১ খেলোয়াড়কে অপহরণের সাথে কোন গেরিলা সংগঠন জড়িত?
  1. ব্ল্যাক সেপ্টেম্বর
  2. ফার্ক
  3. হামাস
  4. হিজবুল্লাহ
সঠিক উত্তর:
ব্ল্যাক সেপ্টেম্বর
উত্তর
সঠিক উত্তর:
ব্ল্যাক সেপ্টেম্বর
ব্যাখ্যা
Black September:
- ফিলিস্তিন ও জর্ডানের মধ্যকার গৃহযুদ্ধ ১৯৭০ সালের সেপ্টেম্বরে শুরু হয়।
- ফিলিস্তিন ও জর্ডানের মধ্যকার গৃহযুদ্ধ ইতিহাসে আইলুল আল-আসওয়াদ বা ব্ল্যাক সেপ্টেম্বর নামে পরিচিত।
- ১০ দিনের এই যুদ্ধে পিএলও এর বহু নেতাকর্মী নিহত হয় এবং জর্ডান থেকে বহু ফিলিস্তিনিদেকে উচ্ছেদ করা হয়।
- এর প্রতিবাদস্বরূপ ব্ল্যাক সেপ্টেম্বর নামক গেরিলা সংগঠনটির উদ্ভব হয়।

এছাড়াও,
- জার্মানির মিউনিখ শহরে ১৯৭২ সালে বসেছিল গ্রীষ্মকালীন অলিম্পিকের আসর।
-  ১৯৭২ সালের ৫ সেপ্টেম্বর অলিম্পিক ভিলেজে প্রবেশ করেন কয়েকজন ‘সন্ত্রাসী’।
- অপহরণ করা হয় ইসরায়েলের খেলোয়াড়দেরকে।
- অপহরণকারী ব্যক্তিরা নিজেদের ফিলিস্তিনি মুক্তি সংগঠন ব্ল্যাক সেপ্টেম্বরের সদস্য দাবি বলে করেন।
- তাঁদের চাওয়া ছিল, ইসরায়েলের কারাগারে বন্দী থাকা কয়েকজন ফিলিস্তিনিকে মুক্তি দিতে হবে, কিন্তু তা হয়নি।
- আধুনিক অলিম্পিকের ইতিহাসে ৫ সেপ্টেম্বর একটা কালো দিন হিসেবে বিবেচিত হয়।

উৎস: ব্রিটানিকা ও প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
.
Interpol-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. রোম, ইতালি
  2. লিঁও, ফ্রান্স
  3. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  4. জেনেভা, সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
লিঁও, ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
লিঁও, ফ্রান্স
ব্যাখ্যা
ইন্টারপোল:
- Interpol-এর পূর্ণরূপ: International Criminal Police Organization.
- অপরাধীদের সনাক্তকরণ এবং গ্রেপ্তার করতে বিশ্বের দেশগুলো পরস্পরকে সহযোগিতা লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে এ আন্তর্জাতিক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ৭ সেপ্টেম্বর, ১৯২৩ (ভিয়েনা, অস্ট্রিয়া)। 
- সদর দপ্তর: লিঁও, ফ্রান্স।
- ইন্টারপোলের ভাষা: ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও আরবি।
- সদস্য সংখ্যা: ১৯৬টি।
- সর্বশেষ সদস্য: পালাউ। 

উৎস: Interpol ওয়েবসাইট।
.
বাংলাদেশে কত সালে আনুষ্ঠানিকভাবে 'হিজবুত তাহরী' কার্যক্রম শুরু করে?
  1. ২০০৩ সাল
  2. ২০০৯ সাল
  3. ২০০১ সাল
  4. ২০০৫ সাল
সঠিক উত্তর:
২০০১ সাল
উত্তর
সঠিক উত্তর:
২০০১ সাল
ব্যাখ্যা
হিযবুত তাহরীর:
- হিযবুত তাহরীর একটি ইসলামি মতাদর্শ ভিত্তিক রাজনৈতিক দল যা পৃথিবীর বিভিন্ন দেশে কার্যক্রম পরিচালনা করে থাকে। 
- বাংলাদেশে ২০০১ সাল হতে আনুষ্ঠানিকভাবে এ দলটি তাদের কার্যক্রম শুরু করে। 
- ২০০৯ সালের অক্টোবর মাসে বাংলাদেশের স্বরাষ্ট মন্ত্রণালয় কর্তৃক "জননিরাপত্তার স্বার্থে" -এ কারণ দেখিয়ে এ দলটিকে নিষিদ্ধ করা হয়। 
- ২০০০ সালে হিযবুত তাহরীর ‘লিবারেটেড ইয়ুথ’ নামে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গোপনে কার্যক্রম শুরু করে।
- হিযবুত তাহরীর পাকিস্তানসহ বিশ্বের ১৮টি দেশে নিষিদ্ধ। 

উৎস:- দৈনিক ইত্তেফাক ও বিবিসি বাংলা পত্রিকা রিপোর্ট।
.
নিচের কোনটি জঙ্গি সংগঠন হিসেবে পরিচিত?
  1. আরব গোষ্ঠী
  2. আইএস
  3. পিএলকো
  4. ওয়ারশ
সঠিক উত্তর:
আইএস
উত্তর
সঠিক উত্তর:
আইএস
ব্যাখ্যা

আইএস:
- ইসলামিক স্টেট (আইএস) বর্তমান বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ জঙ্গি সংগঠন।
- শুরুতে এর নাম ছিল ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড লেভান্ট (আইএসআইএল)।
- আইএস প্রতিষ্ঠিত হয় ২০১৩ সালের এপ্রিল মাসে। পরে এর নাম পরিবর্তন করে আইএস রাখা হয়।
- ২০১৪ সালের ২৯ জুন আইসিল খিলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেয় এবং আবু বকর আল-বাগদাদীকে খলিফা হিসেবে ঘোষণা করা হয়।

অন্যদিকের
- আরব গোষ্ঠী, পিএলকো নামে কিছুই নেই।

সূত্র:- প্রথম আলো পত্রিকা রিপোর্ট।

.
নিচের কোনটি ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা?
  1. FSB
  2. MSS
  3. ISI
  4. RAW
সঠিক উত্তর:
RAW
উত্তর
সঠিক উত্তর:
RAW
ব্যাখ্যা
RAW:
- ভারতের জাতীয় নিরাপত্তা সংস্থা- RAW
- এর পূর্ণরূপ- Research and Analysis Wing (RAW)
- এটি প্রতিষ্ঠা লাভ করে-১৯৬৮ সালে।
- RAW প্রতিষ্ঠার পূর্বে Intelligence Bureau ভারতের অভ্যন্তরীন এবং বাহ্যিক উভয় ক্ষেত্রে তৎপরতা চালাতো।

অন্যদিকে,
- FSB (Federal Security Service) রাশিয়ার সাবেক গোয়েন্দা সংস্থা কেজিবি এর উত্তরসূরী।
- ISI (Inter-Services Intelligence) পাকিস্তানের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা।
- MSS (Ministry of State Security) চীন সিভিল গোয়েন্দা সংস্থা।

সূত্র: ব্রিটানিকা ও Council on Foreign Relations।