পরীক্ষা আর্কাইভ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

পরীক্ষানতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাসতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৫০
সিলেবাস
বিষয় - মানসিক দক্ষতা টপিকসমূহ: ১. ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning): i) ভাবার্থ অনুধাবন ও সঠিক শব্দ চয়ন; ii) সাদৃশ্য ও বৈসাদৃশ্য নির্ণয়; iii) সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা; iv) সাংকেতিক বিন্যাস ও পুনর্বিন্যাস; v) সম্পর্ক ও বিশেষত্ব নির্ণয়। ২. সমস্যা সমাধান (Problem Solving): i) ট্রেন, দূরত্ব ও গতি সংক্রান্ত সমস্যা; ii) নৌকা ও স্রোত সংক্রান্ত সমস্যা; iii) সময় ও কাজ সংক্রান্ত সমস্যা; iv) দিন, তারিখ, মাস ও বছর নির্ণয় সংক্রান্ত সমস্যা; v) ঘড়ি বিষয়ক সমস্যা; vi) নল ও চৌবাচ্চা সংক্রান্ত সমস্যা; vii) অন্যান্য গাণিতিক সমস্যা। ------------------------- [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস · তারিখ অনির্ধারিত · ৫০ প্রশ্ন

.
CURATOR : ART :: ?
  1. Carpenter: Wood
  2. Archivist: Documents
  3. Referee: Laws
  4. Pilot: Plane
সঠিক উত্তর:
Archivist: Documents
উত্তর
সঠিক উত্তর:
Archivist: Documents
ব্যাখ্যা

প্রশ্ন: CURATOR : ART :: ?

সমাধান:
সঠিক উত্তর: খ) Archivist: Documents

• এখানে সম্পর্কটি হলো 'তত্ত্বাবধায়ক এবং তিনি যা সংরক্ষণ বা দেখাশোনা করেন'।
- একজন কিউরেটর (Curator) যেমন মিউজিয়াম বা গ্যালারিতে শিল্পকর্ম (Art) প্রদর্শন ও সংরক্ষণের দায়িত্ব পালন করেন।
- তেমনি একজন আর্কাইভিস্ট (Archivist) আর্কাইভে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নথিপত্র (Documents) বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করেন।

.
১২ জন লোক একটি কাজ ২০ দিনে করতে পারে। কাজটি ১৫ দিনে শেষ করতে হলে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে?
  1. ৪ জন
  2. ৫ জন
  3. ৬ জন
  4. ৯ জন
সঠিক উত্তর:
৪ জন
উত্তর
সঠিক উত্তর:
৪ জন
ব্যাখ্যা

প্রশ্ন: ১২ জন লোক একটি কাজ ২০ দিনে করতে পারে। কাজটি ১৫ দিনে শেষ করতে হলে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে?

সমাধান:
২০ দিনে কাজটি করতে লোক লাগে = ১২ জন
∴ ১ দিনে কাজটি করতে লোক লাগে = (১২ × ২০) জন
∴ ১৫ দিনে কাজটি করতে লোক লাগে = (১২ × ২০) / ১৫ জন
= ১৬ জন

∴ নতুন লোক নিয়োগ করতে হবে = (১৬ - ১২) জন
= ৪ জন

.
বুদ্ধিবৃত্তিক সক্ষমতা পরিমাপের সূচক হিসেবে ব্যবহৃত 'IQ' পূর্ণরূপ কোনটি?
  1. Intelligence Quality
  2. Intelligence Quotient
  3. Intellectual Quotient
  4. Intellectual Query
সঠিক উত্তর:
Intelligence Quotient
উত্তর
সঠিক উত্তর:
Intelligence Quotient
ব্যাখ্যা

প্রশ্ন: বুদ্ধিবৃত্তিক সক্ষমতা পরিমাপের সূচক হিসেবে ব্যবহৃত 'IQ' পূর্ণরূপ কোনটি?

সমাধান:
• মনোবিজ্ঞানে মানুষের বুদ্ধিমত্তা বা মেধা পরিমাপের জন্য যে সূচকটি ব্যবহার করা হয়, তাকে সংক্ষেপে 'IQ' বলা হয়।
- এর পূর্ণরূপ হলো 'Intelligence Quotient'।

• গাণিতিক সূত্রের মাধ্যমে এটি এভাবে নির্ণয় করা হয়:
IQ = (Mental Age/Chronological Age) × 100
এখানে, Mental Age = মানসিক বয়স
Chronological Age = প্রকৃত বয়স

- আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, ১০০ স্কোরকে একজন স্বাভাবিক বুদ্ধিমত্তার মানুষের গড় মান হিসেবে ধরা হয়।
- এটি কোনো নির্দিষ্ট তথ্য বা জ্ঞানের পরীক্ষা নয়, বরং এটি মানুষের নতুন কিছু শেখার এবং সমস্যা সমাধানের সহজাত ক্ষমতাকে নির্দেশ করে।

উৎস: ব্রিটানিকা [link]

.
দেয়ালঘড়িতে ৩টা ৩০ মিনিটে ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে?
  1. ৭০.৫°
  2. ৭৫°
  3. ৭৮°
  4. ৮০°
সঠিক উত্তর:
৭৫°
উত্তর
সঠিক উত্তর:
৭৫°
ব্যাখ্যা

প্রশ্ন: দেয়ালঘড়িতে ৩টা ৩০ মিনিটে ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে?

সমাধান:
এখানে,
ঘণ্টা = ৩
মিনিট = ৩০

আমরা জানি,
θ = |(১১ × মিনিট - ৬০ × ঘণ্টা)/২|
= |(১১ × ৩০ - ৬০ × ৩)/২|
= |(৩৩০ - ১৮০)/২|
= |১৫০/২|
= ৭৫°

∴ নির্ণেয় কোণ = ৭৫°

.
একটি ফুলদানির ভেতরে একটি গোলাপ ফুল আছে। ফুলদানিটি একটি টেবিলের উপরে রাখা। টেবিলটি একটি ঘড়ির নিচে অবস্থিত। তাহলে নিচের কোন বাক্যটি উপরের বর্ণনার জন্য প্রযোজ্য হবে?
  1. গোলাপটি ঘড়ির উপরে আছে
  2. গোলাপটি ঘড়ির নিচে আছে
  3. ঘড়িটি ফুলদানির ভেতরে অবস্থিত
  4. টেবিলটি গোলাপের উপরে অবস্থান করছে
সঠিক উত্তর:
গোলাপটি ঘড়ির নিচে আছে
উত্তর
সঠিক উত্তর:
গোলাপটি ঘড়ির নিচে আছে
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ফুলদানির ভেতরে একটি গোলাপ ফুল আছে। ফুলদানিটি একটি টেবিলের উপরে রাখা। টেবিলটি একটি ঘড়ির নিচে অবস্থিত। তাহলে নিচের কোন বাক্যটি উপরের বর্ণনার জন্য প্রযোজ্য হবে?

সমাধান:
বর্ণনা অনুযায়ী অবস্থানের ক্রম হলো:
১. সবার উপরে আছে ঘড়ি।
২. ঘড়ির নিচে টেবিলটি অবস্থিত।
৩. টেবিলের উপরে ফুলদানিটি অবস্থিত।
৪. ফুলদানির ভেতরে গোলাপটি অবস্থিত।

যেহেতু টেবিলটি ঘড়ির নিচে এবং গোলাপটি সেই টেবিলের উপরের ফুলদানিতে আছে, তাই যুক্তিগতভাবে গোলাপটিও ঘড়ির নিচেই অবস্থিত।

সঠিক উত্তর: খ) গোলাপটি ঘড়ির নিচে আছে

.
২০০ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ঘণ্টায় ৭২ কি.মি. গতিবেগে চললে, ১৬০ মিটার দৈর্ঘ্যের একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
  1. ১২ সেকেন্ড
  2. ১৮ সেকেন্ড
  3. ২৪ সেকেন্ড
  4. ৩০ সেকেন্ড
সঠিক উত্তর:
১৮ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
১৮ সেকেন্ড
ব্যাখ্যা

প্রশ্ন: ২০০ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ঘণ্টায় ৭২ কি.মি. গতিবেগে চললে, ১৬০ মিটার দৈর্ঘ্যের একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?

সমাধান:
ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব = ট্রেনের দৈর্ঘ্য + সেতুর দৈর্ঘ্য
= (২০০ + ১৬০) মিটার
= ৩৬০ মিটার

দেওয়া আছে,
ট্রেনের গতিবেগ = ৭২ কি.মি./ঘণ্টা 
= (৭২ × ১০০০) / (৬০ × ৬০) মিটার/সেকেন্ড
= ২০ মিটার/সেকেন্ড

ট্রেনটি,
২০ মিটার অতিক্রম করে = ১ সেকেন্ডে 
∴ ১ মিটার অতিক্রম করে = ১/২০ সেকেন্ডে 
∴ ৩৬০ মিটার অতিক্রম করে = (১ × ৩৬০)/২০ সেকেন্ডে 
= ১৮ সেকেন্ডে

∴ ট্রেনটির ১৮ সেকেন্ড সময় লাগবে।

.
He was so _______  that he did not ever raise his voice in argument.
  1. rude
  2. aggressive
  3. timid
  4. outspoken
সঠিক উত্তর:
timid
উত্তর
সঠিক উত্তর:
timid
ব্যাখ্যা

প্রশ্ন: He was so ——— that he did not ever raise his voice in argument.

সমাধান:
সঠিক উত্তর: timid, যার অর্থ লাজুক, শান্ত স্বভাব। 
- বাক্যটি হবে- He was so timid that he did not ever raise his voice in argument.
- বাক্যের অর্থ: সে এত লাজুক/ভীতু ছিল যে তর্কে কখনো কণ্ঠস্বর উঁচু করেনি।

অন্যান্য অপশন:
aggressive = আক্রমণাত্মক।
outspoken = স্পষ্টবাদী।
rude = অভদ্র।

.
একটি ড্রামের ৭/১০ অংশ তেল দ্বারা পূর্ণ হতে একটি পাম্পের ১৪ মিনিট সময় লাগে। বাকি অংশ পূর্ণ করতে পাম্পটির আরও কত সময় লাগবে?
  1. ৩ মিনিট
  2. ৬ মিনিট
  3. ৮ মিনিট
  4. ৯ মিনিট
সঠিক উত্তর:
৬ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
৬ মিনিট
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ড্রামের ৭/১০ অংশ তেল দ্বারা পূর্ণ হতে একটি পাম্পের ১৪ মিনিট সময় লাগে। বাকি অংশ পূর্ণ করতে পাম্পটির আরও কত সময় লাগবে?

সমাধান:
দেওয়া আছে,
১৪ মিনিটে পূর্ণ হয় = ৭/১০ অংশ
∴ অবশিষ্ট অংশ = ১ - (৭/১০)
= (১০ - ৭)/১০ 
= ৩/১০ অংশ

পাম্পটির,
৭/১০ অংশ পূর্ণ করতে সময় লাগে = ১৪ মিনিট 
∴ ১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ করতে সময় লাগে = ১৪/(৭/১০) = ১৪ × (১০/৭) মিনিট
∴ ৩/১০ অংশ পূর্ণ করতে সময় লাগে = ১৪ × (১০/৭) × (৩/১০) মিনিট
= ৬ মিনিট

∴ বাকি অংশ পূর্ণ করতে পাম্পটির ৬ মিনিট সময় লাগবে।

.
নিচের কোন শব্দযুগলটি ভিন্ন?
  1. True, False
  2. Love, Affection
  3. Sharp, Blunt
  4. Deep, Shallow
সঠিক উত্তর:
Love, Affection
উত্তর
সঠিক উত্তর:
Love, Affection
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন শব্দযুগলটি ভিন্ন?

সমাধান:
• অপশনে উল্লিখিত অপশনগুলোর মধ্যে -

False- মিথ্যা.
True- সত্য।
- বিপরীত অর্থ প্রকাশ করছে।

Love- ভালোবাসা
Affection প্রেম।
- সমার্থক অর্থ প্রকাশ করছে।

Deep- গভীর
Shallow- অগভীর।
- বিপরীত অর্থ প্রকাশ করছে।

যেহেতু, (খ) অপশনে Synonym রয়েছে এবং অন্য অপশনগুলোতে Antonym রয়েছে তাই (খ) অপশনটি ভিন্ন।

১০.
একটি নৌকা স্রোতের অনুকূলে ৪ ঘণ্টায় যে পথ অতিক্রম করে, স্রোতের প্রতিকূলে একই দূরত্ব ৬ ঘণ্টায় অতিক্রম করে ফিরে আসতে পারে। স্রোতের বেগ ২ কি.মি./ঘণ্টা হলে স্থির পানিতে নৌকার বেগ কত?
  1. ৬ কি.মি./ঘণ্টা
  2. ১০ কি.মি./ঘণ্টা
  3. ১৪ কি.মি./ঘণ্টা
  4. ১৬ কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
১০ কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
১০ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি নৌকা স্রোতের অনুকূলে ৪ ঘণ্টায় যে পথ অতিক্রম করে, স্রোতের প্রতিকূলে একই দূরত্ব ৬ ঘণ্টায় অতিক্রম করে ফিরে আসতে পারে। স্রোতের বেগ ২ কি.মি./ঘণ্টা হলে স্থির পানিতে নৌকার বেগ কত?

সমাধান:
মনে করি, স্থির পানিতে নৌকার বেগ = x কি.মি./ঘণ্টা
দেওয়া আছে, স্রোতের বেগ = ২ কি.মি./ঘণ্টা
∴ স্রোতের অনুকূলে নৌকার বেগ = (x + ২) কি.মি./ঘণ্টা
এবং স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = (x - ২) কি.মি./ঘণ্টা

আমরা জানি,
দূরত্ব = গতিবেগ × সময়

যেহেতু উভয় ক্ষেত্রে দূরত্ব সমান,
প্রশ্নমতে,
৪(x + ২) = ৬(x - ২) 
⇒ ৪x + ৮ = ৬x - ১২ 
⇒ ৬x - ৪x = ৮ + ১২
⇒ ২x = ২০
⇒ x = ২০/২ 
∴ x = ১০

∴ স্থির পানিতে নৌকার বেগ ১০ কি.মি./ঘণ্টা।

১১.
আকাশ, রহিমের চেয়ে বয়সে বড় কিন্তু সাইদের চেয়ে ছোটো। সাকিব, ইকবালের চেয়ে বড় কিন্তু রহিমের চেয়ে ছোটো। এদের মধ্যে সবচেয়ে বয়স্ক কে?
  1. আকাশ
  2. রহিম
  3. সাইদ
  4. সাকিব
সঠিক উত্তর:
সাইদ
উত্তর
সঠিক উত্তর:
সাইদ
ব্যাখ্যা

প্রশ্ন: আকাশ, রহিমের চেয়ে বয়সে বড় কিন্তু সাইদের চেয়ে ছোটো। সাকিব, ইকবালের চেয়ে বড় কিন্তু রহিমের চেয়ে ছোটো। এদের মধ্যে সবচেয়ে বয়স্ক কে?

সমাধান:
বর্ণনা অনুযায়ী বয়সের ক্রম সাজালে পাই:
• আকাশ রহিমের চেয়ে বড় কিন্তু সাইদের চেয়ে ছোট:
রহিম < আকাশ < সাইদ

• সাকিব ইকবালের চেয়ে বড় কিন্তু রহিমের চেয়ে ছোট:
ইকবাল < সাকিব < রহিম

এখন দুটি সম্পর্ককে একত্রে সাজালে পাই:
ইকবাল < সাকিব < রহিম < আকাশ < সাইদ

∴ এদের মধ্যে সবচেয়ে বয়স্ক সাইদ।

১২.
এখন জুন মাস হলে এখন থেকে ৫০ মাস পর কোন মাস হবে?
  1.  অক্টোবর
  2. মে
  3. আগস্ট
  4. সেপ্টেম্বর
সঠিক উত্তর:
আগস্ট
উত্তর
সঠিক উত্তর:
আগস্ট
ব্যাখ্যা

প্রশ্ন: এখন জুন মাস হলে এখন থেকে ৫০ মাস পর কোন মাস হবে?

সমাধান:
বর্তমান মাস = জুন

যে কোনো মাস হতে ১২ মাস পর পর (১৩তম মাসে) একই মাস পাওয়া যায়।
অর্থাৎ আগামী ১৩, ২৫, ৩৭ এবং ৪৯তম মাস হবে জুন মাস।

৪৯ তম মাস হবে জুন।
৫০ তম মাস হবে জুলাই।
৫১ তম মাস হবে আগস্ট।

সুতরাং ৫০ মাস পর হবে আগস্ট মাস।

১৩.
একটি ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বলেন, 'তার ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে।' ছবির পুরুষের সঙ্গে উক্ত মহিলার সম্পর্ক কী?
  1. মা
  2. খালা
  3. বোন
  4. ফুফু
সঠিক উত্তর:
বোন
উত্তর
সঠিক উত্তর:
বোন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বলেন, 'তার ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে।' ছবির পুরুষের সঙ্গে উক্ত মহিলার সম্পর্ক কী?

সমাধান:
ধাপে ধাপে সম্পর্কটি বিশ্লেষণ করি:
- মহিলার 'দাদার একমাত্র ছেলে' হলেন মহিলার নিজের বাবা।
- ছবির পুরুষের 'ভাইয়ের বাবা' মানে হলো ওই পুরুষেরও নিজের বাবা।
- এখন বাক্যটি দাঁড়ায়: "পুরুষের বাবা হলো মহিলার বাবা।"

যেহেতু পুরুষ এবং মহিলার বাবা একই ব্যক্তি, সেহেতু ছবির পুরুষের সাথে মহিলার সম্পর্ক হলো ভাই-বোন।

∴ ছবির পুরুষের সঙ্গে উক্ত মহিলার সম্পর্ক বোন।

১৪.
একটি লাইনে কিছু ছাত্র দাঁড়িয়ে আছে। রনি ঐ লাইনের উভয় প্রান্ত থেকেই ১৫তম অবস্থানে থাকলে, ঐ লাইনে মোট কতজন ছাত্র আছে?
  1. ২৭ জন 
  2. ২৯ জন 
  3. ৩০ জন 
  4. ৩১ জন 
সঠিক উত্তর:
২৯ জন 
উত্তর
সঠিক উত্তর:
২৯ জন 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি লাইনে কিছু ছাত্র দাঁড়িয়ে আছে। রনি ঐ লাইনের উভয় প্রান্ত থেকেই ১৫তম অবস্থানে থাকলে, ঐ লাইনে মোট কতজন ছাত্র আছে?

সমাধান:
আমরা জানি,
সারি বা লাইনের মোট সংখ্যা = (এক প্রান্ত থেকে অবস্থান + অন্য প্রান্ত থেকে অবস্থান) - ১

এখানে,
বাম/এক প্রান্ত থেকে রনির অবস্থান = ১৫তম 
ডান/অন্য প্রান্ত থেকে রনির অবস্থান = ১৫তম

সুতরাং, লাইনে মোট ছাত্র আছে = (১৫ + ১৫) - ১
= ৩০ - ১ 
= ২৯ জন

∴ ঐ লাইনে মোট ২৯ জন ছাত্র আছে।

১৫.
'ঙ, ঞ, ণ, ...' ধারাটির পরবর্তী অক্ষর কী হবে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: 'ঙ, ঞ, ণ, ...' ধারাটির পরবর্তী অক্ষর কী হবে? 

সমাধান:
বাংলা বর্ণমালার ব্যঞ্জনবর্ণগুলো পাঁচটি বর্গে (ক, চ, ট, ত, প) বিন্যস্ত। প্রতিটি বর্গের পঞ্চম বা শেষ বর্ণগুলোকে নাসিক্য বর্ণ বলা হয়।
ক খ গ ঘ ঙ ⇒ ঙ হচ্ছে ক বর্গীয় ধ্বনির শেষ ধ্বনি 
চ ছ জ ঝ ঞ ⇒ ঞ হচ্ছে চ বর্গীয় ধ্বনির শেষ ধ্বনি
ট ঠ ড ঢ ণ ⇒ ণ হচ্ছে ট বর্গীয় ধ্বনির শেষ ধ্বনি
ত থ দ ধ ন ⇒ হচ্ছে ত বর্গীয় ধ্বনির শেষ ধ্বনি

'ঙ, ঞ, ণ, ...' ধারার পরবর্তী অক্ষর হবে 'ন'।

১৬.
একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে ১০ মিনিট ও ১৫ মিনিটে পূর্ণ হতে পারে। নল দুটি একসাথে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে?
  1. ২ মিনিট
  2. ৩ মিনিট
  3. ৪ মিনিট
  4. ৬ মিনিট
সঠিক উত্তর:
৩ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
৩ মিনিট
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে ১০ মিনিট ও ১৫ মিনিটে পূর্ণ হতে পারে। নল দুটি একসাথে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে?

সমাধান:
প্রথম নল ১ মিনিটে পূর্ণ করে = ১/১০ অংশ
দ্বিতীয় নল ১ মিনিটে পূর্ণ করে = ১/১৫ অংশ

∴ নল দুটি একত্রে ১ মিনিটে পূর্ণ করে = (১/১০ + ১/১৫) অংশ
⇒ একত্রে ১ মিনিটে পূর্ণ করে = (৩ + ২)/৩০ অংশ   [১০ ও ১৫ এর লসাগু ৩০]
⇒ একত্রে ১ মিনিটে পূর্ণ করে = ৫/৩০ অংশ = ১/৬ অংশ

এখন,
১/৬ অংশ পূর্ণ হয় = ১ মিনিটে
∴ সম্পূর্ণ চৌবাচ্চাটি (১ অংশ) পূর্ণ হতে সময় লাগে = ৬ মিনিট

অতএব, চৌবাচ্চার অর্ধেক (১/২ অংশ) পূর্ণ হতে সময় লাগবে = (৬/২) মিনিট 
= ৩ মিনিট।

১৭.
আমি কক্ষে থাকাকালীন এক বৃদ্ধ দম্পতি এবং তাঁদের সাথে আরও দুই দম্পতি প্রবেশ করলেন। যদি ঐ দুই দম্পতির প্রত্যেকের সাথে দুইজন করে সন্তান থাকে, তবে বর্তমানে কক্ষে মোট কতজন লোক আছে?
  1. ৯ জন
  2. ১০ জন
  3. ১১ জন
  4. ১৩ জন
সঠিক উত্তর:
১১ জন
উত্তর
সঠিক উত্তর:
১১ জন
ব্যাখ্যা

প্রশ্ন: আমি কক্ষে থাকাকালীন এক বৃদ্ধ দম্পতি এবং তাঁদের সাথে আরও দুই দম্পতি প্রবেশ করলেন। যদি ঐ দুই দম্পতির প্রত্যেকের সাথে দুইজন করে সন্তান থাকে, তবে বর্তমানে কক্ষে মোট কতজন লোক আছে?

সমাধান:
বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি, অর্থাৎ ৩টি দম্পতি মিলে = ৩ × ২ = ৬ জন
মোট সন্তান = ২ দম্পতি × ২ জন করে সন্তান = ৪ জন
আমি নিজে = ১ জন

∴ মোট লোকসংখ্যা = ৬ + ৪ + ১ = ১১ জন

১৮.
০.৪ × ০.০২ × ০.০০৮ = ? 
  1. ০.০০৬৪
  2. ০.০০০৬৪
  3. ০.০০০০৬৪
  4. ০.০০০০০৬৪
সঠিক উত্তর:
০.০০০০৬৪
উত্তর
সঠিক উত্তর:
০.০০০০৬৪
ব্যাখ্যা

প্রশ্ন: ০.৪ × ০.০২ × ০.০০৮ = ?

সমাধান:
০.৪ × ০.০২ × ০.০০৮ = ০.০০০০৬৪

- যে সংখ্যাগুলো গুণ করতে হবে সেসব সংখ্যায় দশমিকের পর মোট যত ঘর আছে, গুণফলেও দশমিকের পর ঠিক তত ঘর থাকবে। 
- গুনফলের অংক সংখ্যা যদি দশমিকের ঘরের চেয়ে কম হয়, তবে বাম পাশে প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসাতে হয়।

১৯.
ভৌগোলিক অবস্থানের দিক থেকে কোনটি ভিন্ন?
  1. ভিয়েতনাম
  2. বাংলাদেশ
  3. পাকিস্তান
  4. ভারত
সঠিক উত্তর:
ভিয়েতনাম
উত্তর
সঠিক উত্তর:
ভিয়েতনাম
ব্যাখ্যা

প্রশ্ন: ভৌগোলিক অবস্থানের দিক থেকে কোনটি ভিন্ন?

সমাধান: 
সঠিক উত্তর: ক) ভিয়েতনাম
- ভিয়েতনাম দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবস্থিত একটি দেশ। অন্যদিকে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত—এই তিনটি রাষ্ট্রই দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত।

• দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো হলো- কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ফিলিপাইন এবং পূর্ব তিমুর।
এবং
• দক্ষিণ এশিয়ার দেশ ৮টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং আফগানিস্তান।

২০.
ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটা একদিনে কতবার মিলিত হয়?
  1. ১৮ বার
  2. ২২ বার
  3. ২৪ বার
  4. ২০ বার
সঠিক উত্তর:
২২ বার
উত্তর
সঠিক উত্তর:
২২ বার
ব্যাখ্যা

প্রশ্ন: ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটা একদিনে কতবার মিলিত হয়?

সমাধান:
সাধারণভাবে মনে হতে পারে যে প্রতি ঘণ্টায় কাঁটা দুটি একবার মিলিত হয়, অর্থাৎ ২৪ ঘণ্টায় ২৪ বার। কিন্তু প্রকৃতপক্ষে, ১১টা থেকে ১টার মধ্যে কাঁটা দুটি কেবল একবার (ঠিক ১২টার সময়) মিলিত হয়।

ফলে প্রতি ১২ ঘণ্টায় কাঁটা দুটি ১১ বার মিলিত হয়।

যেহেতু একদিন = ২৪ ঘণ্টা, 
সেহেতু ২৪ ঘণ্টায় কাঁটা দুটি মিলিত হবে = (১১ × ২) বার = ২২ বার।

∴ ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটা একদিনে ২২ বার মিলিত হয়।

এছাড়া,
- প্রতি ঘণ্টায় দুইবার ঘড়ির মিনিটের কাঁটা এবং ঘণ্টার কাঁটা পরস্পর লম্বভাবে অবস্থান করে।
- প্রতি এক ঘণ্টায় ১ বার ঘড়ির মিনিটের কাঁটা ও ঘণ্টার কাঁটা পরস্পর ১৮০° কোণে অবস্থান করে।

২১.
নিচের শব্দগুলো ইংরেজি অভিধান অনুসারে সাজালে কোন ক্রমটি পাওয়া যাবে?
1. Sound, 2. Shock, 3. Sharp, 4. Share, 5. Shark
  1. 45123
  2. 41253
  3. 41523
  4. 45321
সঠিক উত্তর:
45321
উত্তর
সঠিক উত্তর:
45321
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের শব্দগুলো ইংরেজি অভিধান অনুসারে সাজালে কোন ক্রমটি পাওয়া যাবে?
1. Plane, 2. Player, 3. Plenty, 4. Place, 5. Plain

সমাধান:
শব্দগুলোকে ইংরেজি অভিধানের ক্রমানুসারে সাজালে পাই,
Share (4)
Shark (5)
Sharp (3)
Shock (2)
Sound (1)

∴ সঠিক ক্রম: 45321

২২.
অর্পিতার জন্ম ২৯ ফেব্রুয়ারি। নিচের কোন সালটি তার জন্মগ্রহণের সাল হতে পারে?
  1. ১৯৯৮
  2. ২০০৪
  3. ২০০৬
  4. ২০১০
সঠিক উত্তর:
২০০৪
উত্তর
সঠিক উত্তর:
২০০৪
ব্যাখ্যা

প্রশ্ন: অর্পিতার জন্ম ২৯ ফেব্রুয়ারি। নিচের কোন সালটি তার জন্মগ্রহণের সাল হতে পারে?

সমাধান:
ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হয় যখন বছরটি লিপ ইয়ার বা অধিবর্ষ হয়।

- যদি বছরটি ৪ দ্বারা বিভাজ্য হয়, তবে সেটি অধিবর্ষ (লিপ ইয়ার)।
- অপশনে প্রদত্ত সালগুলোর মধ্যে শুধুমাত্র ২০০৪ সালটি ৪ দ্বারা বিভাজ্য।

সুতরাং, ২০০৪ সালটি লিপ ইয়ার।

অতএব, অর্পিতার জন্মগ্রহণের সাল ২০০৪ হতে পারে।

২৩.
একটি পুকুরে কচুরিপানা প্রতিদিন দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। যদি পুকুরটি কচুরিপানা দিয়ে ঢেকে যেতে ৪০ দিন লাগে তবে অর্ধেক পুকুরটি ঢেকে যেতে কত দিন লাগবে?
  1. ২০ দিন
  2. ২৭ দিন
  3. ১০ দিন
  4. ৩৯ দিন
সঠিক উত্তর:
৩৯ দিন
উত্তর
সঠিক উত্তর:
৩৯ দিন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পুকুরে কচুরিপানা প্রতিদিন দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। যদি পুকুরটি কচুরিপানা দিয়ে ঢেকে যেতে ৪০ দিন লাগে তবে অর্ধেক পুকুরটি ঢেকে যেতে কত দিন লাগবে?

সমাধান:
কচুরিপানা প্রতিদিন দ্বিগুণ হয়। এর অর্থ হলো, আজকের দিনে পুকুরটি যতটুকু পূর্ণ, তার ঠিক আগের দিন পুকুরটি তার অর্ধেক পূর্ণ ছিল।

দেওয়া আছে, সম্পূর্ণ পুকুর (১ অংশ) পূর্ণ হতে সময় লাগে = ৪০ দিন।
অর্থাৎ,
৪০তম দিনে পুকুরটি পূর্ণ ছিল = ১ বা সম্পূর্ণ অংশ।
∴ তার আগের দিন অর্থাৎ (৪০ - ১) = ৩৯তম দিনে পুকুরটি ছিল = ১/২ অংশ বা অর্ধেক।

∴ অর্ধেক পুকুরটি ঢেকে যেতে ৩৯ দিন সময় লাগবে।

২৪.
১২ মিটার দৈর্ঘ্যের একটি সুতা দিয়ে একবার একটি আয়তক্ষেত্র এবং একবার একটি বর্গক্ষেত্র তৈরি করা হলো। নিচের কোনটি সঠিক?
  1. আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের চেয়ে বেশি
  2. বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের চেয়ে বেশি
  3. উভয়ের ক্ষেত্রফল সমান
  4. তথ্য অপর্যাপ্ত, তাই নির্ণয় করা সম্ভব নয় 
সঠিক উত্তর:
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের চেয়ে বেশি
উত্তর
সঠিক উত্তর:
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের চেয়ে বেশি
ব্যাখ্যা

প্রশ্ন: ১২ মিটার দৈর্ঘ্যের একটি সুতা দিয়ে একবার একটি আয়তক্ষেত্র এবং একবার একটি বর্গক্ষেত্র তৈরি করা হলো। নিচের কোনটি সঠিক?

সমাধান:
যেহেতু একই সুতা ব্যবহার করা হয়েছে, তাই আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র উভয়ের পরিসীমা হবে ১২ মিটার।

বর্গক্ষেত্রের ক্ষেত্রে:
এক বাহুর দৈর্ঘ্য = ১২ ÷ ৪ = ৩ মিটার
∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ৩ = ৯ বর্গমিটার

আয়তক্ষেত্রের ক্ষেত্রে:
ধরি, দৈর্ঘ্য ৪ মিটার এবং প্রস্থ ২ মিটার, যেহেতু পরিসীমা = ২(৪ + ২) = ১২ মিটার)
∴ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = ৪ × ২ = ৮ বর্গমিটার

দেখা যাচ্ছে, একই পরিসীমা হওয়া সত্ত্বেও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল (৯ বর্গমিটার) আয়তক্ষেত্রের ক্ষেত্রফল (৮ বর্গমিটার) অপেক্ষা বেশি।  

• পরিসীমা ও ক্ষেত্রফল সংক্রান্ত জ্যামিতিক বৈশিষ্ট্যসমূহ:
- একই পরিসীমা বিশিষ্ট চতুর্ভুজগুলোর মধ্যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সর্বদা সর্বোচ্চ হয়।
- আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের মান যত কাছাকাছি হবে, তার ক্ষেত্রফল তত বাড়বে; আর যখন দৈর্ঘ্য ও প্রস্থ সমান হয়, তখন সেটি বর্গক্ষেত্রে পরিণত হয়।
- যদি কোনো সুতা দিয়ে বৃত্ত তৈরি করা হয়, তবে তার ক্ষেত্রফল বর্গক্ষেত্রের চেয়েও বেশি হবে।

২৫.
One man's meat is another man's______.
  1. bread
  2. poison
  3. Feast
  4. medicine
সঠিক উত্তর:
poison
উত্তর
সঠিক উত্তর:
poison
ব্যাখ্যা

প্রশ্ন: One man's meat is another man's______.

সমাধান:
One man's meat is another man's poison.
- এটি একটি খুবই বিখ্যাত ইংরেজি প্রবাদ (proverb)। 
- যার অর্থ হলো: কারও পৌষ মাস, কারও সর্বনাশ।

ভাবার্থ: একজনের কাছে যা অত্যন্ত পছন্দের বা আনন্দদায়ক, অন্যজনের কাছে তা অপছন্দের বা ক্ষতিকর হতে পারে। মানুষের রুচি ও প্রয়োজনের ভিন্নতা বোঝাতে এই প্রবাদটি ব্যবহৃত হয়।

∴ শূন্যস্থানে সঠিক শব্দটি হবে 'poison'।

২৬.
একটি ফুটবল টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করে। প্রতিটি দল একে অপরের সাথে একবার করে খেললে মোট কতটি খেলা অনুষ্ঠিত হবে?
  1. ১৬টি
  2. ২৪টি
  3. ২৮টি
  4. ৩১টি
সঠিক উত্তর:
২৮টি
উত্তর
সঠিক উত্তর:
২৮টি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ফুটবল টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করে। প্রতিটি দল একে অপরের সাথে একবার করে খেললে মোট কতটি খেলা অনুষ্ঠিত হবে?

সমাধান:
আমরা জানি, n সংখ্যক দল একে অপরের সাথে একবার করে খেললে মোট ম্যাচের সংখ্যা সমাবেশ বা nCr সূত্রের মাধ্যমে নির্ণয় করা যায়। যেহেতু একটি ম্যাচের জন্য ২টি দলের প্রয়োজন হয়, তাই r = ২।

এখানে, মোট দলের সংখ্যা n = ৮
একত্রে নেওয়া দলের সংখ্যা r = ২

∴ মোট ম্যাচের সংখ্যা = C
= ৮!/{২! × (৮ - ২)!} 
= (৮ × ৭ × ৬!)/(২ × ১ × ৬!) 
= (৮ × ৭)/২ 
= ২৮

∴ ওই টুর্নামেন্টে মোট ২৮টি খেলা অনুষ্ঠিত হবে।

২৭.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. মৃগ
  2. কুরঙ্গ
  3. গজ
  4. সুনয়ন
সঠিক উত্তর:
গজ
উত্তর
সঠিক উত্তর:
গজ
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি ব্যতিক্রম?

সমাধান:
• 'হরিণ' শব্দের সমার্থক শব্দ:
- মৃগ, কুরঙ্গ, সারঙ্গ, সুনয়ন।

• 'হাতি' এর সমার্থক শব্দ:
- গজ, দ্বিপ, দ্বিরদ, ঐরাবত হস্তী, করী, দন্তী, দন্তাবল, দ্রুমারি ইত্যাদি।

∴ যেহেতু অন্য তিনটি শব্দ হরিণকে বোঝাচ্ছে এবং 'গজ' হাতিকে বোঝাচ্ছে, তাই 'গজ' শব্দটি এখানে ব্যতিক্রম।

২৮.
৬০, ৪০-এর কত শতাংশ?
  1. ৮০%
  2. ১২০%
  3. ১৫০%
  4. ১৬০%
সঠিক উত্তর:
১৫০%
উত্তর
সঠিক উত্তর:
১৫০%
ব্যাখ্যা

প্রশ্ন: ৬০, ৪০-এর কত শতাংশ?

সমাধান:
ধরি, ৪০-এর ক% = ৬০ 
⇒ ৪০ × (ক/১০০) = ৬০ 
⇒ ৪০ক = ৬০ × ১০০ 
⇒ ৪০ক = ৬০০০ 
⇒ ক = ৬০০০/৪০
⇒ ক = ১৫০

∴ ৬০ হলো ৪০-এর ১৫০%

২৯.
'সিয়াম ফাহিমের চেয়ে লম্বা।' 'আরাফাত সিয়ামের চেয়ে লম্বা।' 'ফাহিম আরাফাতের চেয়ে খাটো নয়।' যদি প্রথম দুটি উক্তি সত্য হয়, তাহলে তৃতীয় উক্তিটি—
  1. সত্য
  2. আংশিক সত্য
  3. মিথ্যা
  4. অনিশ্চিত
সঠিক উত্তর:
মিথ্যা
উত্তর
সঠিক উত্তর:
মিথ্যা
ব্যাখ্যা

প্রশ্ন: 'সিয়াম ফাহিমের চেয়ে লম্বা।' 'আরাফাত সিয়ামের চেয়ে লম্বা।' 'ফাহিম আরাফাতের চেয়ে খাটো নয়।' যদি প্রথম দুটি উক্তি সত্য হয়, তাহলে তৃতীয় উক্তিটি—

সমাধান:
প্রথম দুটি উক্তি বিশ্লেষণ করলে পাই:
১. সিয়াম > ফাহিম (সিয়াম ফাহিমের চেয়ে লম্বা)
২. আরাফাত > সিয়াম (আরাফাত সিয়ামের চেয়ে লম্বা)
সুতরাং, তিনজনের উচ্চতার ক্রম হবে: আরাফাত > সিয়াম > ফাহিম।

অর্থাৎ, আরাফাত সবার চেয়ে লম্বা এবং ফাহিম সবার চেয়ে খাটো।

তৃতীয় উক্তিতে বলা হয়েছে: 'ফাহিম আরাফাতের চেয়ে খাটো নয়'।
কিন্তু উপরের ক্রম অনুযায়ী দেখা যাচ্ছে ফাহিম প্রকৃতপক্ষে আরাফাতের চেয়ে খাটো।
∴ তৃতীয় উক্তিটি মিথ্যা।

৩০.
একটি বাক্সে ৪টি সাদা, ৬টি কালো এবং ৫টি লাল বল আছে। বাক্সটি থেকে একটি বল দৈবভাবে তুললে বলটি কালো হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/৩
  2. ২/৫
  3. ৩/৫
  4. ১/৪
সঠিক উত্তর:
২/৫
উত্তর
সঠিক উত্তর:
২/৫
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বাক্সে ৪টি সাদা, ৬টি কালো এবং ৫টি লাল বল আছে। বাক্সটি থেকে একটি বল দৈবভাবে তুললে বলটি কালো হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
এখানে মোট বলের সংখ্যা = ৪ (সাদা) + ৬ (কালো) + ৫ (লাল) = ১৫টি।
অনুকূল ফলাফল বা কালো বলের সংখ্যা = ৬টি।

∴ কালো বল হওয়ার সম্ভাবনা = অনুকূল ফলাফল/মোট ফলাফল
= ৬/১৫
= ২/৫

৩১.
Reading : Knowledge :: Work : ?
  1. Power
  2. Employment
  3. Fatigue
  4. Experience
সঠিক উত্তর:
Experience
উত্তর
সঠিক উত্তর:
Experience
ব্যাখ্যা

প্রশ্ন: Reading : Knowledge :: Work : ?

সমাধান:
এখানে শব্দগুলোর মধ্যে 'প্রক্রিয়া এবং তার ফলাফল' (Process and Result) সম্পর্ক বিদ্যমান।

পড়া (Reading) হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে জ্ঞান (Knowledge) অর্জিত হয়।
একইভাবে, কাজ (Work) হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে অভিজ্ঞতা (Experience) অর্জিত হয়।

∴ সঠিক উত্তর 'Experience'

৩২.
একটি চিড়িয়াখানায় কিছু সিংহ এবং কিছু উটপাখি আছে। চিড়িয়াখানার কর্মী ১২টি মাথা এবং ৩২টি পা গণনা করলেন। সেখানে কতটি সিংহ ছিল?
  1. ৪টি
  2. ৮টি
  3. ১৬টি
  4. ১২টি
সঠিক উত্তর:
৪টি
উত্তর
সঠিক উত্তর:
৪টি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চিড়িয়াখানায় কিছু সিংহ এবং কিছু উটপাখি আছে। চিড়িয়াখানার কর্মী ১২টি মাথা এবং ৩২টি পা গণনা করলেন। সেখানে কতটি সিংহ ছিল?

সমাধান:
ধরি,
সিংহের সংখ্যা = x
উটপাখির সংখ্যা = y

মোট মাথা: x + y = ১২ ...............(১)
মোট পা: ৪x + ২y = ৩২ ...............(২)

সমীকরণ (২) থেকে সরলীকরণ করে পাই,
৪x + ২y = ৩২ 
বা, ২x + y = ১৬   [২ দ্বারা ভাগ করে]
বা, y = ১৬ - ২x

সমীকরণ (১)-এ y এর মান বসাই,
x + (১৬ - ২x) = ১২
বা, x + ১৬ - ২x = ১২ 
বা, - x = ১২ - ১৬ 
বা, - x = - ৪ 
∴ x = ৪

∴ সুতরাং, সিংহের সংখ্যা = ৪টি।

৩৩.
"জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে আজ ——— বৃদ্ধির প্রয়োজন।"
- প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচির মূল দর্শন অনুযায়ী শূন্যস্থানে কোনটি বসবে?
  1. সম্পদ
  2. শিক্ষা
  3. উৎপাদন
  4. জনসংখ্যা
সঠিক উত্তর:
উৎপাদন
উত্তর
সঠিক উত্তর:
উৎপাদন
ব্যাখ্যা

প্রশ্ন: "জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে আজ ——— বৃদ্ধির প্রয়োজন।"
- প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচির মূল দর্শন অনুযায়ী শূন্যস্থানে কোনটি বসবে?

সমাধান:
সঠিক উত্তর: গ) উৎপাদন
• ১৯৭৭ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক মুক্তির লক্ষ্যে ১৯ দফা কর্মসূচি প্রণয়ন করেন। এই কর্মসূচির ৭ম দফায় সরাসরি উল্লেখ করা হয়েছে: "জাতীয় জীবনের সকল ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা হইবে।"
- তাঁর এই দর্শনের মূল ভিত্তি ছিল—পরনির্ভরশীলতা কমিয়ে দেশীয় সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে স্বনির্ভরতা অর্জন করা।
∴ শূন্যস্থানে সঠিক শব্দটি হবে 'উৎপাদন'।

• ১৯ দফা কর্মসূচির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যসমূহ:
- এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশে 'খাল খনন' ও 'গ্রাম সরকার' ব্যবস্থার সূচনা হয়।
- এটি মূলত একটি উন্নয়নমুখী রাজনৈতিক ও অর্থনৈতিক ইশতেহার ছিল।
- এর অন্যতম প্রধান লক্ষ্য ছিল জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন।

অন্যান্য অপশন:
- শিক্ষা: ১৯ দফার অন্যতম লক্ষ্য নিরক্ষরতা দূরীকরণ হলেও, 'প্রতিটি ক্ষেত্রে বৃদ্ধি' শব্দটি উৎপাদনের সাথে যুক্ত ছিল।
- সম্পদ: সম্পদ আহরণের কথা থাকলেও কর্মসূচির মূল পরিভাষা ছিল উৎপাদনশীলতা।
- জনসংখ্যা: জিয়াউর রহমানের কর্মসূচিতে জনসংখ্যা বৃদ্ধির বদলে 'জনসংখ্যা নিয়ন্ত্রণ' (Population Control) এর ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল।

উৎস: বাংলাপিডিয়া [link]

৩৪.
একটি বাক্সে কিছু ৫০ টাকা, কিছু ২০ টাকা এবং কিছু ১০ টাকার নোট আছে যার আর্থিক মূল্য ৬৬০ টাকা। ঐ বাক্সে ২০ টাকার নোট ১০টি থাকলে সর্বোচ্চ কতটি ৫০ টাকার নোট আছে?
  1. ৭টি
  2. ৯টি
  3. ১০টি
  4. ১১টি
সঠিক উত্তর:
৯টি
উত্তর
সঠিক উত্তর:
৯টি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বাক্সে কিছু ৫০ টাকা, কিছু ২০ টাকা এবং কিছু ১০ টাকার নোট আছে যার আর্থিক মূল্য ৬৬০ টাকা। ঐ বাক্সে ২০ টাকার নোট ১০টি থাকলে সর্বোচ্চ কতটি ৫০ টাকার নোট আছে?

সমাধান:
দেওয়া আছে,
২০ টাকার নোট ১০টি = (১০ × ২০) টাকা 
= ২০০ টাকা

বাকি থাকে = (৬৬০ - ২০০) = ৪৬০ টাকা

৪৬০ টাকার মধ্যে সর্বোচ্চ ৫০ টাকার নোট হতে পারে = ৯ × ৫০ + ১০
অর্থাৎ ৯ টি ৫০ টাকার নোট ও ১ টি ১০ টাকার নোট

∴ সর্বোচ্চ ৫০ টাকার নোট = ৯টি

৩৫.
যদি ৮ × ৬ = ৩০৪০ এবং ৫ × ৭ = ৩৫২৫ হয়, তবে ৯ × ৫ = ?
  1. ৪৫২৫
  2. ৩০৪৫
  3. ২৫৪৫
  4. ৪৮৩৫
সঠিক উত্তর:
২৫৪৫
উত্তর
সঠিক উত্তর:
২৫৪৫
ব্যাখ্যা

প্রশ্ন: যদি ৮ × ৬ = ৩০৪০ এবং ৫ × ৭ = ৩৫২৫ হয়, তবে ৯ × ৫ = ?

সমাধান:
৮ × ৬ = ৩০৪০
এখানে দ্বিতীয় সংখ্যাটির সাথে ৫ গুণ করে আগে বসানো হয়েছে (৬ × ৫ = ৩০)। তারপর প্রথম সংখ্যাটির সাথে ৫ গুণ করে পরে বসানো হয়েছে (৮ × ৫ = ৪০)।

৫ × ৭ = ৩৫২৫
একইভাবে, দ্বিতীয় সংখ্যা ৭ × ৫ = ৩৫ আগে এবং প্রথম সংখ্যা ৫ × ৫ = ২৫ পরে বসেছে।

৯ × ৫ = ?
এই নিয়ম অনুযায়ী, ৫ × ৫ = ২৫ আগে বসবে এবং ৯ × ৫ = ৪৫ পরে বসবে।

∴ ৯ × ৫ = ২৫৪৫ হবে।

৩৬.
একজন ব্যক্তির বেতন ৫% কমেছে। কিন্তু এক বছর পর তা আবার ৫% বেড়েছে। মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে?
  1. ৫% বৃদ্ধি
  2. ৫% হ্রাস
  3. ০.২৫% হ্রাস
  4. অপরিবর্তিত থাকবে
সঠিক উত্তর:
০.২৫% হ্রাস
উত্তর
সঠিক উত্তর:
০.২৫% হ্রাস
ব্যাখ্যা

প্রশ্ন: একজন ব্যক্তির বেতন ৫% কমেছে। কিন্তু এক বছর পর তা আবার ৫% বেড়েছে। মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে?

সমাধান:
মনে করি, ব্যক্তির প্রাথমিক বেতন = ১০০ টাকা।
৫% কমার পর বেতন হয় = ১০০ - ৫ = ৯৫ টাকা

এক বছর পর ৯৫ টাকার ওপর ৫% বৃদ্ধি পায়।
∴ বেতন বৃদ্ধি পায় = ৯৫ এর ৫% 
= (৯৫ × ৫) / ১০০ টাকা
= ৪.৭৫ টাকা

∴ বর্তমানে বেতন হলো = ৯৫ + ৪.৭৫ = ৯৯.৭৫ টাকা
মোটের উপর বেতন হ্রাস পেয়েছে = ১০০ - ৯৯.৭৫ = ০.২৫ টাকা বা ০.২৫%

∴ মোট বেতন = ০.২৫% হ্রাস পেয়েছে

৩৭.
মনে করুন, আপনার বাড়িতে একটি অপরিচিত লোক এসেছে। সে আপনার নিকট আপনার সম্পর্কে কিছু তথ্য জানতে চাচ্ছে। তখন আপনি কী করবেন?
  1. তার পরিচয় এবং তথ্য চাওয়ার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হবেন
  2. তার কাছে কোনো তথ্য প্রদান করতে সরাসরি অস্বীকৃতি জানাবেন
  3. তাকে সন্দেহ করে তার সাথে অত্যন্ত রূঢ় বা খারাপ ব্যবহার করবেন
  4. কোনো কথা না বলে তাকে দেখামাত্রই ঘরের দরজা বন্ধ করে দিবেন
সঠিক উত্তর:
তার পরিচয় এবং তথ্য চাওয়ার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হবেন
উত্তর
সঠিক উত্তর:
তার পরিচয় এবং তথ্য চাওয়ার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হবেন
ব্যাখ্যা

প্রশ্ন: মনে করুন, আপনার বাড়িতে একটি অপরিচিত লোক এসেছে। সে আপনার নিকট আপনার সম্পর্কে কিছু তথ্য জানতে চাচ্ছে। তখন আপনি কী করবেন?

সমাধান:
সঠিক উত্তর: ক) তার পরিচয় এবং তথ্য চাওয়ার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হবেন
•  সামাজিক ও ব্যক্তিগত নিরাপত্তার ক্ষেত্রে এটিই সবচেয়ে যুক্তিযুক্ত পদক্ষেপ। কোনো অপরিচিত ব্যক্তিকে ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য দেওয়ার আগে তার পরিচয় এবং তিনি কেন সেই তথ্যটি চাচ্ছেন তা যাচাই করে নেওয়া একজন সচেতন মানুষের লক্ষণ।
- সরাসরি খারাপ ব্যবহার করা যেমন শিষ্টাচার বহির্ভূত, তেমনি পরিচয় না জেনে তথ্য দেওয়াও ঝুঁকিপূর্ণ। তাই পরিস্থিতি বুঝে যৌক্তিক সিদ্ধান্ত নেয়াই শ্রেয়।

৩৮.
তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে ৩, ৯ এবং ১২ ঘণ্টায় সম্পন্ন করতে পারে। দুইটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘণ্টায় কতটুকু কাজ করতে পারবে?
  1. ৪/৯
  2. ৫/১২
  3. ৩/৮
  4. ৭/১২
সঠিক উত্তর:
৪/৯
উত্তর
সঠিক উত্তর:
৪/৯
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে ৩, ৯ এবং ১২ ঘণ্টায় সম্পন্ন করতে পারে। দুইটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘণ্টায় কতটুকু কাজ করতে পারবে?

সমাধান:
মেশিন তিনটি এক ঘণ্টায় যথাক্রমে কাজ করতে পারে ১/৩, ১/৯ এবং ১/১২ অংশ।
এখানে বেশি ক্ষমতাসম্পন্ন মেশিন হলো প্রথম দুইটি মেশিন (কারণ ৩ ও ৯ ঘণ্টা সময় অন্যটির চেয়ে কম)।

∴ এরা একত্রে এক ঘন্টায় সর্বোচ্চ কাজ করতে পারে = (১/৩) + (১/৯) অংশ 
= (৩ + ১)/৯ অংশ
= ৪/৯ অংশ

∴ দুইটি মেশিন এক ঘন্টায় সর্বোচ্চ ৪/৯ অংশ কাজ করতে পারবে।

৩৯.
জাপানের সাথে 'ইয়েন' যেভাবে সম্পর্কিত, রাশিয়ার সাথে তেমনি কোনটি সম্পর্কিত?
  1. পাউন্ড
  2. লিরা
  3. রুবল
  4. ইউরো
সঠিক উত্তর:
রুবল
উত্তর
সঠিক উত্তর:
রুবল
ব্যাখ্যা

প্রশ্ন: জাপানের সাথে 'ইয়েন' যেভাবে সম্পর্কিত, রাশিয়ার সাথে তেমনি কোনটি সম্পর্কিত?

সমাধান:
- জাপানের মুদ্রার নাম ইয়েন (Yen)।
- রাশিয়ার মুদ্রার নাম রুবল (Ruble বা Rouble)।
অতএব, জাপানের সাথে 'ইয়েন' যেভাবে সম্পর্কিত (দেশের জাতীয় মুদ্রা), রাশিয়ার সাথে তেমনি 'রুবল' সম্পর্কিত।

অন্যান্য অপশন: 
- পাউন্ড: যুক্তরাজ্যের মুদ্রা।
- লিরা: তুরস্কের মুদ্রা।
- ইউরো: ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশের মুদ্রা।

৪০.
চিত্রে x = 2y/7 হলে, y° = কত?
  1. 100°
  2. 120°
  3. 140°
  4. 150°
সঠিক উত্তর:
140°
উত্তর
সঠিক উত্তর:
140°
ব্যাখ্যা

প্রশ্ন: চিত্রে x = 2y/7 হলে, y° = কত?

সমাধান:
আমরা জানি, একটি সরলরেখার ওপর উৎপন্ন কোণদ্বয়ের সমষ্টি 180°।
চিত্রানুসারে, x + y = 180 ...............(1)

দেওয়া আছে, x = 2y/7
সমীকরণ (1)-এ x এর মান বসিয়ে পাই,
(2y/7) + y = 180 
⇒ (2y + 7y)/7 = 180
⇒ 9y/7 = 180
⇒ 9y = 180 × 7
⇒ 9y = 1260
⇒ y = 1260/9 
∴ y = 140°

৪১.
কোন জোড়াটি ব্যতিক্রম?
  1. Mass : Kilogram
  2. Humidity : Hygrometer
  3. Temperature : Kelvin
  4. Current : Ampere
সঠিক উত্তর:
Humidity : Hygrometer
উত্তর
সঠিক উত্তর:
Humidity : Hygrometer
ব্যাখ্যা

প্রশ্ন: কোন জোড়াটি ব্যতিক্রম?

সমাধান:
সঠিক উত্তর: ঘ) Humidity : Hygrometer

•  ক, খ, এবং গ অপশনে প্রতিটি জোড়ার দ্বিতীয়টি হলো প্রথমটি পরিমাপের একক (Unit)।
- ভরের (Mass) আন্তর্জাতিক বা SI একক হলো কিলোগ্রাম (kg)।
- বৈজ্ঞানিক পরিমাপে তাপমাত্রার (Temperature) একক হিসেবে কেলভিন (K) ব্যবহার করা হয়।
- বিদ্যুৎ প্রবাহ বা কারেন্ট পরিমাপের একক হলো অ্যাম্পিয়ার (A)।

• অন্যদিকে, অপশন ঘ জোড়ার দ্বিতীয়টি (Hygrometer) হলো প্রথমটি (Humidity) পরিমাপের যন্ত্র (Instrument)।
- তাই এ জোড়াটি ব্যতিক্রম।

৪২.
রাফি একটি পথের অর্ধেক পথ ঘণ্টায় 10 কি.মি. বেগে এবং বাকি অর্ধেক ঘণ্টায় 15 কি.মি. বেগে চলে। পুরো পথ অতিক্রম করতে তার সময় লাগলো 5 ঘণ্টা। সম্পূর্ণ পথের দূরত্ব কত?
  1. 45 কি.মি.
  2. 60 কি.মি.
  3. 74 কি.মি.
  4. 90 কি.মি.
সঠিক উত্তর:
60 কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
60 কি.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: রাফি একটি পথের অর্ধেক পথ ঘণ্টায় 10 কি.মি. বেগে এবং বাকি অর্ধেক ঘণ্টায় 15 কি.মি. বেগে চলে। পুরো পথ অতিক্রম করতে তার সময় লাগলো 5 ঘণ্টা। সম্পূর্ণ পথের দূরত্ব কত?

সমাধান:
মনে করি, সম্পূর্ণ পথের দূরত্ব = 2x কি.মি।
সুতরাং অর্ধেক পথ = x কি.মি।

১ম অর্ধেক পথ অতিক্রম করতে সময় লাগে = x/10 ঘণ্টা 
২য় অর্ধেক পথ অতিক্রম করতে সময় লাগে = x/15 ঘণ্টা

আমরা জানি, সময় = দূরত্ব/গতিবেগ।

প্রশ্নমতে,
(x/10) + (x/15) = 5 
⇒ (3x + 2x)/30 = 5 
⇒ 5x/30 = 5 
⇒ 5x = 30 × 5
⇒ 5x = 150
⇒ x = 150/5 
∴ x = 30

সম্পূর্ণ পথের দূরত্ব = 2x = 2 × 30 = 60 কি.মি.

৪৩.
যদি একটি ঘড়ি প্রতিদিন ১৫ মিনিট করে সময় পিছিয়ে যায়, তাহলে কতদিন পর ঘড়িটি পুনরায় সঠিক সময় দেখাবে?
  1. ৩৬ দিন
  2. ৪৮ দিন
  3. ৬০ দিন
  4. ৭২ দিন
সঠিক উত্তর:
৪৮ দিন
উত্তর
সঠিক উত্তর:
৪৮ দিন
ব্যাখ্যা

প্রশ্ন: যদি একটি ঘড়ি প্রতিদিন ১৫ মিনিট করে সময় পিছিয়ে যায়, তাহলে কতদিন পর ঘড়িটি পুনরায় সঠিক সময় দেখাবে?

সমাধান:
ঘড়ির মোট সময় = ১২ ঘণ্টা = (১২ × ৬০) = ৭২০ মিনিট
৭২০ মিনিট পিছিয়ে গেলে ঘড়িতে আবার সঠিক সময় পাওয়া যাবে।

দেওয়া আছে, ঘড়িটি প্রতিদিন ১৫ মিনিট করে পিছিয়ে যায়।

এখন,
১৫ মিনিট পিছিয়ে যেতে সময় নেয় = ১ দিন
∴ ১ মিনিট পিছিয়ে যেতে সময় নেয় = ১/১৫ দিন
∴ ৭২০ মিনিট পিছিয়ে যেতে সময় নেয় = ৭২০/১৫ = ৪৮ দিন

∴ ঘড়িটি ৪৮ দিন পর পুনরায় সঠিক সময় দেখাবে।

৪৪.
একটি ১২০ ফুট লম্বা রশি এমনভাবে কেটে দু'ভাগ করা হল যেন ছোট অংশ বড় অংশের এক-পঞ্চমাংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত?
  1. ২০ ফুট
  2. ৩০ ফুট
  3. ৪৫ ফুট
  4. ১৫ ফুট
সঠিক উত্তর:
২০ ফুট
উত্তর
সঠিক উত্তর:
২০ ফুট
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ১২০ ফুট লম্বা রশি এমনভাবে কেটে দু'ভাগ করা হল যেন ছোট অংশ বড় অংশের এক-পঞ্চমাংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত?

সমাধান:
মনে করি,
বড় অংশ = ক ফুট 
∴ ছোট অংশ = (ক এর ১/৫) = ক/৫ ফুট

প্রশ্নমতে,
ক + (ক/৫) = ১২০ 
⇒ (৫ক + ক)/৫ = ১২০ 
⇒ ৬ক/৫ = ১২০ 
⇒ ৬ক = ১২০ × ৫
⇒ ৬ক = ৬০০
⇒ ক = ৬০০/৬ 
∴ ক = ১০০

সুতরাং, ছোট অংশের দৈর্ঘ্য = ১০০/৫ = ২০ ফুট।

৪৫.
সুশিক্ষিত লোক মাত্রই —————
  1. মেধাবী
  2. শিক্ষাবিদ
  3. অহংকারী
  4. স্বশিক্ষিত
সঠিক উত্তর:
স্বশিক্ষিত
উত্তর
সঠিক উত্তর:
স্বশিক্ষিত
ব্যাখ্যা

প্রশ্ন: সুশিক্ষিত লোক মাত্রই —————

সমাধান:
সঠিক উত্তর: ঘ) স্বশিক্ষিত

• 'সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত' উক্তিটি প্রমথ চৌধুরীর 'বই পড়া' প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে।
- প্রমথ চৌধুরীর মতে, স্কুল-কলেজের শিক্ষা মানুষকে কেবল পথ দেখিয়ে দেয়, কিন্তু প্রকৃত সুশিক্ষা অর্জনের দায়িত্ব ব্যক্তির নিজের।
- যে ব্যক্তি সত্যিকার অর্থে সুশিক্ষিত (ভালোভাবে শিক্ষিত, সভ্য, মার্জিত, চরিত্রবান), সে শুধু অন্যের দেওয়া শিক্ষায় থেমে থাকে না — নিজের মধ্যে শিক্ষার আলো জ্বালিয়ে রাখে, নিজেকে নিজে শেখে, জীবনভর শেখার প্রক্রিয়া চালিয়ে যায়। এটাই স্বশিক্ষিত হওয়ার লক্ষণ।

অন্যান্য অপশন:
ক) মেধাবী: সুশিক্ষিত হওয়ার জন্য মেধা সাহায্য করে, কিন্তু সব সুশিক্ষিত লোক মেধাবী নয়। মেধা জন্মগত, সুশিক্ষা অর্জিত।
খ) শিক্ষাবিদ: শিক্ষাবিদ মানে শিক্ষক বা শিক্ষাক্ষেত্রের বিশেষজ্ঞ। সুশিক্ষিত হওয়া আর শিক্ষাবিদ হওয়া এক নয়।
গ) অহংকারী: এটি সুশিক্ষার বিপরীত। সুশিক্ষিত মানুষ সাধারণত বিনয়ী ও নম্র হয়, অহংকারী নয়।

৪৬.
একটি বাস সকাল ১০ : ৩০ মিনিটে রওনা দেয় এবং পরের দিনের দুপুর ৩ : ১০ মিনিটে গন্তব্যে পৌঁছায়। বাসটি গন্তব্যে পৌঁছাতে কত সময় লেগেছে?
  1. ২২ ঘণ্টা ৪০ মিনিট
  2. ২৯ ঘণ্টা ১০ মিনিট
  3. ২৬ ঘণ্টা ২০ মিনিট
  4. ২৮ ঘণ্টা ৪০ মিনিট
সঠিক উত্তর:
২৮ ঘণ্টা ৪০ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
২৮ ঘণ্টা ৪০ মিনিট
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বাস সকাল ১০ : ৩০ মিনিটে রওনা দেয় এবং পরের দিনের দুপুর ৩ : ১০ মিনিটে গন্তব্যে পৌঁছায়। বাসটি গন্তব্যে পৌঁছাতে কত সময় লেগেছে?

সমাধান:
মোট সময় = (সকাল ১০ : ৩০ মিনিট থেকে রাত ১২ : ০০ মিনিট) + (রাত ১২ : ০০ মিনিট থেকে দুপুর ৩ : ১০ মিনিট)

সকাল ১০ : ৩০ থেকে রাত ১২ : ০০ পর্যন্ত সময় = ১৩ ঘণ্টা ৩০ মিনিট
রাত ১২ : ০০ থেকে দুপুর ৩ : ১০ পর্যন্ত সময় = ১৫ ঘণ্টা ১০ মিনিট

∴ মোট সময় = ১৩ ঘণ্টা ৩০ মিনিট + ১৫ ঘণ্টা ১০ মিনিট
= ২৮ ঘণ্টা ৪০ মিনিট

৪৭.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. থিম্পু
  2. নিউ ইয়র্ক
  3. কলম্বো
  4. অটোয়া
সঠিক উত্তর:
নিউ ইয়র্ক
উত্তর
সঠিক উত্তর:
নিউ ইয়র্ক
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি ব্যতিক্রম?

সমাধান:
এখানে,
- থিম্পু (Thimphu) - ভুটানের রাজধানী।
- কলম্বো (Colombo) - শ্রীলঙ্কার বাণিজ্যিক রাজধানী।
- অটোয়া (Ottawa) - কানাডার রাজধানী।

অন্যদিকে,
-  নিউ ইয়র্ক (New York) - যুক্তরাষ্ট্রের একটি প্রধান শহর, কিন্তু এটি রাজধানী নয় (যুক্তরাষ্ট্রের রাজধানী হলো ওয়াশিংটন ডি.সি.)।

∴ যেহেতু অন্য তিনটি কোনো না কোনো দেশের রাজধানী শহর, তাই 'নিউ ইয়র্ক' শব্দটি এখানে ব্যতিক্রম।

৪৮.
একটি চৌবাচ্চার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা ০.৪ মিটার। ঐ চৌবাচ্চাটির আয়তন কত?
  1. ০.৬৪ ঘনমিটার
  2. ৬৪ ঘনমিটার
  3. ০.০৬৪ ঘনমিটার
  4. ১.২ ঘনমিটার
সঠিক উত্তর:
০.০৬৪ ঘনমিটার
উত্তর
সঠিক উত্তর:
০.০৬৪ ঘনমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চৌবাচ্চার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা ০.৪ মিটার। ঐ চৌবাচ্চাটির আয়তন কত?

সমাধান:
দেওয়া আছে,
চৌবাচ্চার দৈর্ঘ্য = ০.৪ মিটার,
চৌবাচ্চার প্রস্থ = ০.৪ মিটার এবং
চৌবাচ্চার উচ্চতা = ০.৪ মিটার

∴ চৌবাচ্চার আয়তন = (দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা) ঘন একক
= (০.৪ × ০.৪ × ০.৪) ঘনমিটার
= ০.০৬৪ ঘনমিটার

৪৯.
নিচের কোন এলোমেলো শব্দকে সাজালে মানবদেহের একটি অঙ্গের বা নালির নাম হয়?
  1. ETBABLE
  2. RETERU
  3. PELTAI
  4. ENOPHT
সঠিক উত্তর:
RETERU
উত্তর
সঠিক উত্তর:
RETERU
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন এলোমেলো শব্দকে সাজালে মানবদেহের একটি অঙ্গের বা নালির নাম হয়?

সমাধান:
সঠিক উত্তর: (খ) RETERU → URETER
• RETERU → URETER (ইউরেটার বা মূত্রনালি - এটি বৃক্ক থেকে মূত্রথলিতে মূত্র বহনকারী নালি)।
- URETER (ইউরেটার) হলো মানবদেহের একটি গুরুত্বপূর্ণ নালি, যা কিডনি থেকে মূত্রাশয়ে (bladder) মূত্র বহন করে।

৫০.
একটি বহু নির্বাচনী প্রশ্নমালায় ৮০টি প্রশ্ন আছে। প্রতি প্রশ্নের ৪টি বিকল্প উত্তর আছে। পরীক্ষার্থী ৩২টি প্রশ্নের উত্তর সঠিকভাবে দেয়। বাকি প্রশ্নগুলো অনুমান করে উত্তর দেয়। পরীক্ষার্থী ঐ পরীক্ষায় কত নম্বর পেয়েছিল? 
  1. ৩২
  2. ৪৪
  3. ৪০
  4. ৫০
সঠিক উত্তর:
৪৪
উত্তর
সঠিক উত্তর:
৪৪
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বহু নির্বাচনী প্রশ্নমালায় ৮০টি প্রশ্ন আছে। প্রতি প্রশ্নের ৪টি বিকল্প উত্তর আছে। পরীক্ষার্থী ৩২টি প্রশ্নের উত্তর সঠিকভাবে দেয়। বাকি প্রশ্নগুলো অনুমান করে উত্তর দেয়। পরীক্ষার্থী ঐ পরীক্ষায় কত নম্বর পেয়েছিল?

সমাধান:
পরীক্ষার্থী ৩২টি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়েছে। সুতরাং সঠিক উত্তর থেকে প্রাপ্ত নম্বর = ৩২
বাকি প্রশ্নের সংখ্যা = ৮০ - ৩২ = ৪৮টি

যেহেতু প্রতিটি প্রশ্নের ৪টি বিকল্প উত্তর আছে, অনুমান করে উত্তর দিলে প্রতিটি প্রশ্নে সঠিক হওয়ার সম্ভাবনা = ১/৪
অনুমান করা প্রশ্ন থেকে সঠিক উত্তর = ৪৮ × ১/৪ = ১২টি

সুতরাং, পরীক্ষার্থীর মোট প্রাপ্ত নম্বর = ৩২ (নিশ্চিত সঠিক) + ১২ (অনুমান থেকে সঠিক)
= ৪৪ নম্বর