পরীক্ষা আর্কাইভ

First Security Bank Ltd. - Probationary Officer

পরীক্ষাUnlistedতারিখ১৯ ফেব্রুয়ারি, ২০২১সময়24 minutes৪৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৫০
সিলেবাস
First Security Bank Ltd. -19.02.2021 Post Name: Probationary Officer
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

First Security Bank Ltd. - Probationary Officer

Unlisted · ১৯ ফেব্রুয়ারি, ২০২১ · ৫০ প্রশ্ন

.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) নথিপত্র
  2. খ) ণথিপত্র
  3. গ) নতিপত্র
  4. ঘ) নথিপত্ত
সঠিক উত্তর:
ক) নথিপত্র
উত্তর
সঠিক উত্তর:
ক) নথিপত্র
ব্যাখ্যা
শুদ্ধ বানান - নথিপত্র

• নথিপত্র (বিশেষ্য) 
- মিশ্র শব্দ (হিন্দি নথি+ সংস্কৃত পত্র) 
অর্থ: কোন বিষয়ে এক সঙ্গে গেঁথে রাখা কাগজপত্র; দলিল দস্তাবেজ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
নিচের কোন শব্দটি তৎসম?
  1. ক) হাত
  2. খ) নক্ষত্র
  3. গ) দারোগা
  4. ঘ) চুলা
সঠিক উত্তর:
খ) নক্ষত্র
উত্তর
সঠিক উত্তর:
খ) নক্ষত্র
ব্যাখ্যা
• উৎস বিবেচনায় বাংলা শব্দভান্ডারকে চার শ্রেণিতে বিভক্ত করা যায়; তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি। এর মধ্যে তৎসম ও তদ্ভব শ্রেণিকে নিজস্ব উৎসের এবং দেশি ও বিদেশি শ্রেণিকে আগন্তুক উৎসের শব্দ হিসেবে গণ্য করা হয়।

• তৎসম শব্দ: প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ সেগুলােকে তৎসম শব্দ বলে। যথা: পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ। সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকেও তৎসম শব্দ বলা হয়। যথা: অধ্যাদেশ, গণপ্রজাতন্ত্রী, মহাপরিচালক, সচিবালয় ইত্যাদি।

নক্ষত্র (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = ন+√ক্ষি+ত্র
অর্থ: রাতে মহাকাশে দৃশ্যমান আলোকবিন্দুর মতো জাজ্বল্যমান মহাজাগতিক গ্যাসীয় বস্তু, তারা, তারকা। 

• অন্যদিকে, 
চুলা - সংস্কৃত শব্দ 'চুল্লি' থেকে উদ্ভূত তদ্ভব শব্দ। 
দারোগা - ফারসি শব্দ 
হাত - সংস্কৃত শব্দ 'হস্ত' থেকে উদ্ভূত তদ্ভব শব্দ। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ) এবং  আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
“ডালে ডালে কুসুম ভার” এখানে ‘ভার’ কোন অর্থ প্রকাশ করেছে?
  1. ক) সমূহ
  2. খ) বোঝা
  3. গ) গুরুত্ব
  4. ঘ) বিষাদ
সঠিক উত্তর:
ক) সমূহ
উত্তর
সঠিক উত্তর:
ক) সমূহ
ব্যাখ্যা
ভার (বিশেষ্য):
- দায়িত্ব (গুরুভার)।
- বোঝা (ভারবাহী পশু)।
- চাপ (ঋণের ভার)
- সমূহ; রাশি (কুসুমভার, কেশভার)
- বাঁক (ভারযষ্টি)।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
‘বিধবা’ শব্দের বিপরীত লিঙ্গ কী?
  1. ক) বহুপত্মীক
  2. খ) সাধবা
  3. গ) বিপত্মীক
  4. ঘ) অধবা
অনির্ধারিত
ব্যাখ্যা
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ) অনুসারে, বিধবা = নিত্য স্ত্রীবাচক শব্দ। 
নিত্য পুরুষবাচক শব্দ - কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি।
নিত্য স্ত্রীবাচক শব্দ - কুলটা, সতীন, অর্ধাঙ্গিনী, বিধবা, অসূর্যম্পশ্যা, অরক্ষণীয়া, সপত্নী ইত্যাদি।

আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি অনুসারে, 
বিধবা (বিশেষ্য) = যে নারীর স্বামী মৃত। 
বিপত্মীক (বিশেষণ) = পত্নী নেই এমন।
বহুপত্মীক (বিশেষণ) = এক জনের অধিক পত্নী আছে এমন। 
অধবা (বিশেষণ) = স্বামীহীন, বিধবা। 

যেহেতু বিধবা নিত্য স্ত্রীবাচক শব্দ এবং বিধবা(বিশেষ্য) এর অনুরূপ বিশেষ্য বাচক কোন বিপরীত লিঙ্গ নেই তাই প্রশ্নটি বাতিল করা হলো।
.
‘চতুষ্পদ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কী?
  1. ক) চতু+পদ
  2. খ) চতুঃ+পদ
  3. গ) চতুষ+পদ
  4. ঘ) চতু+সপদ
সঠিক উত্তর:
খ) চতুঃ+পদ
উত্তর
সঠিক উত্তর:
খ) চতুঃ+পদ
ব্যাখ্যা
‘চতুষ্পদ’ শব্দের সন্ধি বিচ্ছেদ = চতুঃ+পদ

• বিসর্গযুক্ত ই-ধ্বনি বা উ-ধ্বনির পর ক,খ,প,ফ থাকলে সন্ধির ফলে বিসর্গ ( ঃ) স্থানে ষ্ হয়। এবং বিসর্গযুক্ত অ-ধ্বনি বা আ- ধ্বনির পর ক,খ,প,ফ থাকলে সন্ধির ফলে বিসর্গ(ঃ) স্থানে স-ধ্বনি হয়। স পরবর্তী ব্যঞ্জনে যুক্ত হয়।

ইঃ + ক = ই + ষ্ক - আবিঃ + কার = আবিষ্কার
ইঃ + প = ই + ষ্প - নিঃ + পত্তি = নিষ্পত্তি, নিঃ + পন্ন = নিষ্পন্ন
ইঃ + ফ = ই + ষ্ফ - নিঃ + ফল= নিষ্ফল
উঃ + ক = উ + ষ্ক - দুঃ + কৃতি = দুষ্কৃতি,  চতুঃ +কোণ = চতুষ্কোণ
উঃ + প = উ + ষ্প - চতুঃ + পদ = চতুষ্পদ,  ভ্রাতুঃ + পুত্র = ভ্রাতুষ্পুত্র
অঃ + ক = অ + স্ক - তিরঃ +কার = তিরস্কার,  পুরঃ + কার = পুরস্কার
আঃ + ক = আ + স্ক - ভাঃ + কর = ভাস্কর
অঃ + প = অ + স্প - বাচঃ + পতি = বাচস্পতি

উৎস: ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
.
‘প্রদীপ নিভে গেল’ বাক্যটি কোন কালের?
  1. ক) নিত্যবৃত্ত অতীত
  2. খ) সাধারণ অতীত
  3. গ) পুরাঘটিত অতীত
  4. ঘ) ঘটমান অতীত
সঠিক উত্তর:
খ) সাধারণ অতীত
উত্তর
সঠিক উত্তর:
খ) সাধারণ অতীত
ব্যাখ্যা
সাধারণ অতীত: অতীত কালে যে কাজ সম্পন্ন হয়ে গিয়েছে বােঝায়, তাকে সাধারণ অতীত কাল বলে।
- ‘প্রদীপ নিভে গেল’ - সাধারণ অতীত কালের উদাহরণ।

অন্যদিকে, 
নিত্যবৃত্ত অতীত: অতীত কালে যে ক্রিয়া সাধারণ অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয়, তাকে নিত্যবৃত্ত অতীত কাল বলে।
- আমরা তখন রোজ সকালে গ্রামের নদী তীরে বেড়াতাম।

পুরাঘটিত অতীত: অতীতের যে ক্রিয়া বহু পূর্বেই ঘটে গেছে এবং পরে আরাে কিছু ঘটনা ঘটেছে, তার কালকে পুরাঘটিত অতীত কাল বলে।
- ঘন্টা বাজার পর তারা বিদ্যালয়ে পৌঁছেছিল - পুরাঘটিত অতীত 

 ঘটমান অতীত: যে ক্রিয়া অতীত কালে চলছিল বুঝায়, তাকে ঘটমান অতীত বলে।
- বাচ্চারা মাঠে খেলছিলো - ঘটমান অতীত।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
মৌলিক শব্দ কোনটি?
  1. ক) গোলাপ
  2. খ) শীতল
  3. গ) নেয়ে
  4. ঘ) গৌরব
সঠিক উত্তর:
ক) গোলাপ
উত্তর
সঠিক উত্তর:
ক) গোলাপ
ব্যাখ্যা
গঠনগত দিক থেকে শব্দকে ২ শ্রেণিতে ভাগ করা যায়।
যথা - মৌলিক শব্দ ও সাধিত শব্দ।

মৌলিক শব্দ: যেসব শব্দকে বিশ্লেষণ করা যায় না বা ভাঙ্গা যায় না, তাদেরকে মৌলিক শব্দ বলে।
যেমন - গোলাপ, নাক, লাল, চাঁদ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
‘শশাঙ্ক’ শব্দের ব্যাসবাক্য কী হবে?
  1. ক) শশের অঙ্ক
  2. খ) অঙ্কের শশ
  3. গ) অঙ্কে শশ যার
  4. ঘ) শশ অঙ্কে যার
সঠিক উত্তর:
ঘ) শশ অঙ্কে যার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শশ অঙ্কে যার
ব্যাখ্যা
• যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কোন অর্থ বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
- শশাঙ্ক একটি বহুব্রীহি সমাস।
- যার ব্যাসবাক্য হলো - শশ অঙ্ক যার।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'বিস্কুট' কোন ভাষার শব্দ?
  1. ক) ফরাসি
  2. খ) ইংরেজি
  3. গ) পর্তুগীজ
  4. ঘ) চীনা
সঠিক উত্তর:
খ) ইংরেজি
উত্তর
সঠিক উত্তর:
খ) ইংরেজি
ব্যাখ্যা
বিস্কুট  (বিশেষ্য) 
- ইংরেজি ভাষা থেকে আগত শব্দ। 
অর্থ: ময়দা, চিনি, মাখন প্রভৃতির তৈরি তন্দুরে সেঁকা শুকনো য় মচমচে খাদ্যবস্তু, buiscuit। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১০.
‘ভুষন্ডির কাক’ বাগধারাটির অর্থ কী অর্থে ব্যবহৃত?
  1. ক) নিরেট মূর্খ
  2. খ) দীর্ঘজীবী
  3. গ) নিষ্ক্রিয় দর্শক
  4. ঘ) কপটচারী
সঠিক উত্তর:
খ) দীর্ঘজীবী
উত্তর
সঠিক উত্তর:
খ) দীর্ঘজীবী
ব্যাখ্যা
ভূষণ্ডির কাক = দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি/দীর্ঘজীবী/বিচক্ষণ ব্যক্তি।

কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
কূপমুন্ডক = সীমাবদ্ধ জ্ঞান।
ডাকাবুকো = নির্ভীক। 
পায়া ভারি - অহঙ্কার।
কানকাটা - বেহায়া।
বকধার্মিক - ভণ্ড।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১১.
Fill In the blanks: Country X will never stabilize its economy if it does not ___ its disastrous inflationary spending practices.
  1. ক) exacerbate
  2. খ) curtail
  3. গ) strengthen
  4. ঘ) maximize
সঠিক উত্তর:
খ) curtail
উত্তর
সঠিক উত্তর:
খ) curtail
ব্যাখ্যা
প্রশ্নে উল্লেখিত বাক্য সমূহের মধ্যে - 

Exacerbate - উত্তেজিত করা।
curtail -কাটছাঁট করা।
strengthen - শক্তিশালী হওয়া বা করে তোলা।
maximize - সর্বোচ্চ পরিমাণে বাড়ানো; চরমে তোলা।

Context অনুসারে শূন্যস্থান টিতে curtail শব্দটি বসালে বাক্যটি অর্থপূর্ণ হয়। 
 Country X will never stabilize its economy if it does not curtail its disastrous inflationary spending practices.
অর্থ: X দেশটি তার বিপর্যয়মূলক মুদ্রাস্ফীতিমূলক ব্যয় না কমালে কখনই তার অর্থনীতিতে স্থিতিশীলতা আসবে না।
- যেকোন দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে চাইলে ব্যয় কমাতে হয়।

সুতরাং সঠিক উত্তর হবে - curtail.
১২.
A slight ___ of the soil's settling rate caused the building's foundation to ____ which led to the building being deemed unusable.
  1. ক) estimation, settle
  2. খ) deviation, bulge
  3. গ) miscalculation, shift
  4. ঘ) Permutation, stabilize
সঠিক উত্তর:
গ) miscalculation, shift
উত্তর
সঠিক উত্তর:
গ) miscalculation, shift
ব্যাখ্যা
অপশন প্রদত্ত শব্দগুলোর অর্থ - 
ক)
Estimation - মূল্যায়ন; বিবেচনা।
Settle - উপনিবেশ স্থাপন করা

খ)
Deviation - বিচ্যুতি; স্বাভাবিক পথ থেকে সরে আসা; পার্থক্য
Bulge - স্ফীতি; বিস্ফোট; স্ফীত অংশ; সংখ্যা বা আয়তনের সাময়িক বৃদ্ধি

গ)
Miscalculation - ভুল হিসাব করা/গোণা।
Shift -  স্থান বা স্বভাবের পরিবর্তন; বদল; অপবর্তন।

ঘ)
Permutation -  বিন্যাস পরিবর্তন
Stabilize - সুস্থিত বা অতেজস্ক্রিয় অবস্থা সৃষ্টি করা।

Context অনুসারে শূন্য স্থানে কেবল মাত্র অপশন Miscalculation, Shift এই দুটি শব্দ বসালে বাক্যটি অর্থ পূর্ণ হবে।
A slight miscalculation of the soil's settling rate caused the building's foundation to shift which led to the building being deemed unusable.
১৩.
The more she learnt ___ the American civil war, the more fascinated with it is became.
  1. ক) of
  2. খ) in
  3. গ) at
  4. ঘ) with
সঠিক উত্তর:
ক) of
উত্তর
সঠিক উত্তর:
ক) of
ব্যাখ্যা
Learn of/about something অর্থ কোন বিষয় সম্পর্কে জানা বা অবহিত হওয়া। তাই এখানে of/about  বসবে।
বাক্যের অর্থঃ আমেরিকা গৃহযুদ্ধ সম্পর্কে সে যত জানতে লাগল, সে তত আরো আকৃষ্ট হতে লাগল।
১৪.
Wordsworth introduced the readers _____ a new kind of poetry.
  1. ক) for
  2. খ) about
  3. গ) in
  4. ঘ) to
সঠিক উত্তর:
ঘ) to
উত্তর
সঠিক উত্তর:
ঘ) to
ব্যাখ্যা
to help someone experience something for the first time অর্থাৎ কাউকে নতুন কোনো কিছুর সাথে পরিচিত করা অর্থে  Introduction to ব্যবহৃত হয়।
যেমন: When were you first introduced to sailing?

সুতরাং সঠিক উত্তর হবে - to.
to দ্বারা শূন্যস্থান পূরণ করলে ,Wordsworth introduced the readers to a new kind of poetry - এই বাক্যটির অর্থ দাঁড়ায় - Wordsworth নতুন এক ধরনের কবিতার সাথে পাঠকদের পরিচয় করিয়ে দিয়েছিলেন।
১৫.
Kavita is accustomed ____ doing work under any type of circumstances.
  1. ক) for
  2. খ) of
  3. গ) with
  4. ঘ) to
সঠিক উত্তর:
ঘ) to
উত্তর
সঠিক উত্তর:
ঘ) to
ব্যাখ্যা
কোনো কিছুতে অভস্ত্য থাকা বুঝাতে accustomed to, appropriate preposition হিসাবে ব্যবহৃত হয়। 
সুতরাং সঠিক উত্তর হবে - to. 
- Kavita is accustomed to doing work under any type of circumstances.
অর্থ: কবিতা যেকোন ধরনের পরিস্থিতিতে কাজ করতে অভ্যস্ত।
১৬.
LIGHT: BLIND
  1. ক) Voice: vibration
  2. খ) language: deaf
  3. গ) tongue: sound
  4. ঘ) speech: dumb
সঠিক উত্তর:
ঘ) speech: dumb
উত্তর
সঠিক উত্তর:
ঘ) speech: dumb
ব্যাখ্যা
Light -  আলোকবিশিষ্ট; উজ্জ্বল, আলো।
Blind - অন্ধ; দৃষ্টিশক্তিহীন।

ঘ) অপশনে - 
Speech -  বাকশক্তি; বাচন; বাচনভঙ্গি।
Dumb -  বোবা; মূক; বাকশক্তিহীন।

- যিনি Blind তার চোখে Light থাকে না । তেমনিভাবে যিনি Dumb তার মুখে Speech থাকে না।
সুতরাং সঠিক উত্তর - speech: dumb
________________________________________________________________

প্রশ্নে প্রদত্ত  অন্য অপশন গুলোর অর্থ - 
ক)
Voice - কণ্ঠনিঃসৃত ধ্বনি; কণ্ঠস্বর; গলা।
Vibration - স্পন্দ; স্পন্দন; পরিস্পন্দন; কম্পন; স্ফুরণ।

খ)
Language - ভাষা; মানুষের মনোভাব, অনুভূতি প্রকাশের ধ্বনিনির্ভর মাধ্যম।
Deaf -  বধির; কালা; কানে খাটো। 

গ)
Tongue - জিহ্বা।
Sound -  শব্দ; ধ্বনি
১৭.
Caravan: desert:
  1. ক) Boat: Cruise
  2. খ) Book: Newspaper
  3. গ) Midnight: Noon
  4. ঘ) Wheel: Car
সঠিক উত্তর:
ক) Boat: Cruise
উত্তর
সঠিক উত্তর:
ক) Boat: Cruise
ব্যাখ্যা
Caravan - মোটরযানের পিছনে সংলগ্ন, আবৃত গাড়িবিশেষ; কারাভাঁ
Desert - মরুভূমি।

অপশনে - ক)
Boat - নৌকা।
Cruise - নৌভ্রমণ 
 
মরুভূমিতে যাতায়াতের জন্য যেমন Caravan বা এক ধরণের গাড়ি বিশেষ ব্যবহৃত হয়, তেমনিভাবে Cruise বা নৌভ্রমণের জন্য Boat বা নৌকা ব্যবহৃত হয়। 

প্রশ্ন প্রদত্ত অন্যান্য অপশন গুলোর মধ্যে - 
ঘ) 
Wheel -  চাকা।
Car - গাড়ি।

খ)
Book - বই।
Newspaper - পত্রিকা।

গ)
Midnight - মধ্যরাত্রি।
Noon - দুপুর।
১৮.
Change the voice of sentence: When I am alone, I hear the footsteps of my friend in my imagination.
  1. ক) The footsteps of my friend heard by me, when I am alone.
  2. খ) The footsteps of my friend is heard by me, when I am alone.
  3. গ) The footsteps of my friend are heard by me, when I am alone.
  4. ঘ) The footsteps of my friend was heard by me, when I am alone.
সঠিক উত্তর:
গ) The footsteps of my friend are heard by me, when I am alone.
উত্তর
সঠিক উত্তর:
গ) The footsteps of my friend are heard by me, when I am alone.
ব্যাখ্যা
বাক্যের মূল অংশ হচ্ছে: I hear the footsteps of my friend. 
বাক্যের object হচ্ছে - the footsteps of my friend যার head word হচ্ছে footsteps যা plural. সুতরাং, verb ও plural form এ বসাতে হবে।
আর মূল বাক্যটি যেহেতু present form এ দেয়া আছে তাই passive form এর বাক্যটিও present form এ হবে।  

তাই সঠিক উত্তর গ) The footsteps of my friend are heard by me, when I am alone.
১৯.
Movies are not watched by him.
  1. ক) He did not watch movies
  2. খ) He did not watched movies
  3. গ) He does not watch movies
  4. ঘ) He is not watched movies.
সঠিক উত্তর:
গ) He does not watch movies
উত্তর
সঠিক উত্তর:
গ) He does not watch movies
ব্যাখ্যা
প্রশ্ন প্রদত্ত বাক্যটি passive voice এবং present indefinite tense এ আছে।
Present indefinite tense এর passive form কে active করার structure হলোঃ
Object কে subject + auxiliary/ br verb + main verb এর base form + subject কে object.

সুতরাং, সঠিক উত্তর হবে, He does not watch movies.
২০.
He is too important for tolerating any delay
  1. ক) to tolerate
  2. খ) with tolerating
  3. গ) at tolerating
  4. ঘ) to tolerating
সঠিক উত্তর:
ক) to tolerate
উত্তর
সঠিক উত্তর:
ক) to tolerate
ব্যাখ্যা
Subject + auxiliary verb + Too যুক্ত sentence গঠন করার নিয়ম হচ্ছে - 
Subject+ verb + too + adj / adv + (for + personal object) + to + verb-এর base form + extension.
নিয়মানুযায়ী অপশন গুলোর মধ্যে একমাত্র সঠিক উত্তর হচ্ছে to tolerate.
২১.
The performance of our players was rather worst than I had expected.
  1. ক) bad as I had expected
  2. খ) worse than I had expected
  3. গ) worse than expectation
  4. ঘ) worst than was expected
সঠিক উত্তর:
খ) worse than I had expected
উত্তর
সঠিক উত্তর:
খ) worse than I had expected
ব্যাখ্যা
প্রশ্ন প্রদত্ত বাক্যটিতে than দ্বারা তুলনা বোঝানো হয়েছে। When two items/people/ ideas are compared, a comparative degree is used.
তাই than এর পূর্বে comparative word ব্যবহার হবে। তাই worst এর comparative form হিসাবে worse বসবে (bad -worse - worst) এবং than এর পর subject আনতে হবে। 
তাই সঠিক উত্তর, worse than I had expected.
২২.
The tea-estate administration is in such mess there is no leader to set the things right.
  1. ক) in such a mess here
  2. খ) in such a mess that there
  3. গ) in a such mess that here
  4. ঘ) with such a mess that there
সঠিক উত্তর:
খ) in such a mess that there
উত্তর
সঠিক উত্তর:
খ) in such a mess that there
ব্যাখ্যা

প্রশ্নে মূলত দুইটি বাক্য আছে। তাদেরকে complex sentence এ রূপান্তর করতে হবে, যাতে বাক্যটির একটি অংশ principal clause এবং বাকি অংশ subordinate clause হয়। 
এজন্য উভয় sentence এর মাঝে that বসে that clause গঠন করবে।
such যখন predeterminer হিসেবে ব্যবহৃত হয়, তখন এর পরে a/an বসে।

তাই সঠিক উত্তর, খ) in such a mess that there.

২৩.
Antonym of PIQUE is -
  1. ক) Hurt
  2. খ) Irk
  3. গ) Joy
  4. ঘ) Huff
সঠিক উত্তর:
গ) Joy
উত্তর
সঠিক উত্তর:
গ) Joy
ব্যাখ্যা
Pique (verb intransitive)
English Meaning:  feeling of irritation or resentment resulting from a slight, especially to one's pride.
Bangla Meaning: 
(১) কারো অহংকার বা আত্মসম্মানে আঘাত করা।
(২) (ঔৎসুক্য) জাগিয়ে তোলা।
৩) pique oneself on something গর্ব অনুভব করা: She piqued herself on being very charming. □ (noun) গর্ব, অহংকার, উৎসাহ নিবৃত্ত না-হওয়ার অনুভূতি; ঘৃণা: He left the meeting in a fit of pique.

প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
Hurt - আঘাত/চোট পাওয়া/লাগা; আঘাত দেওয়া।
Irk - বিরক্ত/উত্ত্যক্ত করা ।
Joy - আনন্দ; গভীর হর্ষ।
Huff - ক্রোধাবেশ; রোষাবেশ।

সুতরাং বোঝা যাচ্ছে অর্থগত দিক থকে কেবল মাত্র Joy শব্দটি PIQUE শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে। 
তাই সঠিক উত্তর - Joy.

Source: Accessible Dictionary.
২৪.
''Clique'' means
  1. ক) A group of animals
  2. খ) A group of birds
  3. গ) A group of people
  4. ঘ) A group of fish
সঠিক উত্তর:
গ) A group of people
উত্তর
সঠিক উত্তর:
গ) A group of people
ব্যাখ্যা
Clique (noun)
English Meaning: A narrow circle of persons associated by common interests or for the accomplishment of a common purpose; -- generally used in a bad sense.
Bangla Meaning: (সাধারণত মন্দার্থে) একই স্বার্থে আবদ্ধ ক্ষুদ্র দল।

সুতরাং সঠিক উত্তর হবে -  A group of people.

Source: Accessible Dictionary.
২৫.
Idiom "A slap on the wrist' means?
  1. ক) Hard Punishment
  2. খ) Beating someone
  3. গ) Warning of Small Punishment
  4. ঘ) Make someone sad
সঠিক উত্তর:
গ) Warning of Small Punishment
উত্তর
সঠিক উত্তর:
গ) Warning of Small Punishment
ব্যাখ্যা
"A slap on the wrist''
English Meaning: a mild reprimand or punishment
Bangla Meaning: মৃদ্যু বা সামান্য তিরস্কার বা শাস্তি দেয়া।

প্রশ্নে উল্লেখিত অপশনগুলোর মধ্যে - 
Hard Punishment - কঠোর শাস্তি।
Beating someone - কাউকে প্রহার করা।
Warning of Small Punishment - শাস্তি সম্পর্কে সতর্ক করা 
Make someone sad - কাউকে দুঃখী করা।

সুতরাং প্রদত্ত অপশন গুলোর মধ্যে Warning of Small Punishment, idiom 'A slap on the wrist' এর অর্থ প্রকাশ করে, তাই এটি সঠিক উত্তর।
২৬.
If the sum of the interior angels of a regular polygon measures 1440°, how many sides does the polygon have?
  1. ক) 10 sides
  2. খ) 8 sides
  3. গ) 12 sides
  4. ঘ) 9 sides
সঠিক উত্তর:
ক) 10 sides
উত্তর
সঠিক উত্তর:
ক) 10 sides
ব্যাখ্যা
Question: If the sum of the interior angels of a regular polygon measures 1440°, how many sides does the polygon have?

Solution: 
দেয়া আছে,
একটি সুষমভুজের অন্ত:কোণের সমষ্টি 1440°
n সংখ্যক বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের সকল অন্তঃস্থ কোনের সমষ্টি
= (n - 2) × 180°

প্রশ্নমতে,
(n - 2) × 180° =1440°
n - 2 = 1440°/180°
n - 2 = 8
n = 2 + 8
n = 10
২৭.
If the mean of numbers 28, x, 42, 78 and 104 is 62, what is the mean of 48, 62, 98, 124 and x?
  1. ক) 58
  2. খ) 390
  3. গ) 78
  4. ঘ) 310
সঠিক উত্তর:
গ) 78
উত্তর
সঠিক উত্তর:
গ) 78
ব্যাখ্যা
Question: If the mean of numbers 28, x, 42, 78 and 104 is 62, what is the mean of 48, 62, 98, 124 and x?

Solution: 
এখানে,
(28 + x + 42 + 78 + 104)/5 = 62
252 + x = 62 × 5
252 + x = 310
x = 310 - 252 
x = 58

48, 62, 98, 124 এবং 58 এর গড় = (48 + 62 + 98 + 124 + 58)/5
                                                  = 390/5
                                                  = 78
২৮.
If the difference between the circumference and diameter of a circle is 60cm, then the radius of the circle is-
  1. ক) 7cm
  2. খ) 9cm
  3. গ) 10cm
  4. ঘ) 14cm
সঠিক উত্তর:
ঘ) 14cm
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 14cm
ব্যাখ্যা
Question: If the difference between the circumference and diameter of a circle is 60cm, then the radius of the circle is- 

Solution: 
ধরি 
বৃত্তের ব্যাসার্ধ r 
বৃত্তের ব্যাস = 2r
বৃত্তের পরিধি = 2πr

এখন 
2πr - 2r = 60
⇒ 2r(π - 1) = 60
⇒ r{22/7) - 1} = 30
⇒ r (22 - 7)/7 }=30
⇒ r(15/7) = 30
⇒ r = 30 (7/15)
    r = 14

বৃত্তের ব্যাসার্ধ r = 14
২৯.
The average age of a group of 10 students was 20. The average age increased by 2 years when two new students joined the group. What is the average age of the two new students who joined the group?
  1. ক) 22 years
  2. খ) 30 years
  3. গ) 40 years
  4. ঘ) 32 years
সঠিক উত্তর:
ঘ) 32 years
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 32 years
ব্যাখ্যা
Question: The average age of a group of 10 students was 20. The average age increased by 2 years when two new students joined the group. What is the average age of the two new students who joined the group?

Solution: 
10 জন ছাত্রের গড় বয়স = 20 বছর 
10 জন ছাত্রের মোট বয়স = (20 × 10) বছর 
                                        = 200 বছর 

12 জন ছাত্রের গড় বয়স = 22 বছর  
12 জন ছাত্রের মোট বয়স = (22 × 12) বছর 
                                       =  264 বছর 
2 জন ছাত্রের মোট বয়স = (264 - 200) বছর 
                                       = 64 বছর 
2 জন ছাত্রের গড় বয়স = 64/2 = 32 বছর
৩০.
A triangular plot with sides of 25 feet, 40 feet and 55 feet is to be surrounded by a fence built on pillars set 5 feet apart. How many pillars will be required to surround the plot?
  1. ক) 21
  2. খ) 22
  3. গ) 23
  4. ঘ) 24
সঠিক উত্তর:
ঘ) 24
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 24
ব্যাখ্যা
Question: A triangular plot with sides of 25 feet, 40 feet and 55 feet is to be surrounded by a fence built on pillars set 5 feet apart. How many pillars will be required to surround the plot?

Solution:  
ত্রিভুজ ক্ষেত্রটির পরিসীমা
=  (25 + 40 + 55) ফুট
= 120 ফুট

একটি পিলার থেকে অন্য পিলারের দূরত্ব = 5 মিটার 

মোট পিলার লাগবে
= (120/5) টি  
=  24 টি
৩১.
Which of the following is the lowest positive integer that is divisible by 8, 9, 10, 11 and 12?
  1. ক) 7920
  2. খ) 5940
  3. গ) 3960
  4. ঘ) 2970
সঠিক উত্তর:
গ) 3960
উত্তর
সঠিক উত্তর:
গ) 3960
ব্যাখ্যা

Question: Which of the following is the lowest positive integer that is divisible by 8, 9, 10, 11 and 12?

Solution: 
ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 8, 9, 10, 11 এবং 12 এর ল.সা.গু 
8 = 2 × 2 × 2
9 = 3 × 3
10 = 2 × 5
11 = 1 × 11 
12 = 2 × 2 × 3

8, 9, 10, 11 এবং 12 এর ল.সা.গু  = 2 × 2 × 2 × 3 × 3 × 5  × 11 = 3960

৩২.
As the price of mango has reduced 20%, it is now possible to buy 2 more mangoes at Tk.12. What is the current price of 50 mangoes?
  1. ক) Tk. 50
  2. খ) Tk. 40
  3. গ) Tk. 30
  4. ঘ) Tk. 60
সঠিক উত্তর:
ঘ) Tk. 60
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Tk. 60
ব্যাখ্যা
Question: As the price of mango has reduced 20%, it is now possible to buy 2 more mangoes at Tk.12. What is the current price of 50 mangoes?

Solution:
ধরি,
1টি আমের পূর্বমূল্য = x টাকা 
20% কমে 
1টি আমের বর্তমানমূল্য = x - x এর 20%
                                     = x - 20x /100
                                      = 80x/100
                                      = 0.8x

প্রশ্নমতে,
(12/0.8x) - (12/x) = 2 
(15/x) - (12/x)  = 2
(15 - 12)/x = 2
3/x = 2
2x = 3
x = 3/2 
x = 1.5 

1টি আমের বর্তমানমূল্য = 1.5 × 0.8 = 1.2 টাকা
50টি আমের বর্তমানমূল্য = 1.2 × 50 টাকা
                                        = 60 টাকা
৩৩.
A hat contains 12 cards marked with a star and 18 unmarked cards. What is the probability that one card selected at random will be marked with a star?
  1. ক) 3/5
  2. খ) 2/5
  3. গ) 2/3
  4. ঘ) 5/2
সঠিক উত্তর:
খ) 2/5
উত্তর
সঠিক উত্তর:
খ) 2/5
ব্যাখ্যা
Question: A hat contains 12 cards marked with a star and 18 unmarked cards. What is the probability that one card selected at random will be marked with a star?

Solution: 
তারকা চিহ্নিত কার্ড = 12 টি 
অচিহ্নিত কার্ড = 18টি 
মোট কার্ডের সংখ্যা = (12 + 18) টি = 30 টি 

তারকা চিহ্নিত কার্ড হওয়ার সম্ভাবনা = 12/30
                                                        = 2/5
৩৪.
A rectangular room that is 8 meters by 5 meters is to be carpeted using carpet costing $12.50 per square meter. How much will the carpet cost?
  1. ক) $40
  2. খ) $500
  3. গ) $100
  4. ঘ) $480
সঠিক উত্তর:
খ) $500
উত্তর
সঠিক উত্তর:
খ) $500
ব্যাখ্যা
Question: A rectangular room that is 8 meters by 5 meters is to be carpeted using carpet costing $12.50 per square meter. How much will the carpet cost?

Solution:
দেয়া আছে,
ঘরের দৈর্ঘ্য = 8 মিটার 
ঘরের প্রস্থ = 5 মিটার 
ঘরের ক্ষেত্রফল = (8 × 5) = 40 বর্গমিটার  

মোট খরচ = (40 × 12.50) = $500
৩৫.
The original funding to build a housing development was $1.75 billion. The funding was increased to $2.5 billion. By what percentage was the original funding increased?
  1. ক) 38%
  2. খ) 52%
  3. গ) 43%
  4. ঘ) 71%
সঠিক উত্তর:
গ) 43%
উত্তর
সঠিক উত্তর:
গ) 43%
ব্যাখ্যা
Question: The original funding to build a housing development was $1.75 billion. The funding was increased to $2.5 billion. By what percentage was the original funding increased?

Solution: 
নির্মাণ ব্যয় বাড়ে = (2.5 - 1.75) = 0.75 বিলিয়ন ডলার 

নির্মাণ ব্যয় শতকরা বাড়ে = {(0.75/1.75) × 100}%
                                       = 42.85%
                                       ≈ 43%
৩৬.
If x is an integer and y = 7x + 5, which of the following CANNOT be a divisor of y?
  1. ক) 10
  2. খ) 11
  3. গ) 12
  4. ঘ) 14
সঠিক উত্তর:
ঘ) 14
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 14
ব্যাখ্যা
Question : If x is an integer and y = 7x + 5, which of the following CANNOT be a divisor of y?

Solution:
ধরি
x = 1, 2, 3, 4,................
x = 1 হলে, y = 7x + 5 = 7 × 1 + 5 = 12 , যা 12 দ্বারা বিভাজ্য 
x = 2 হলে, y = 7x + 5 = 7 × 2 + 5 = 19 , যা 19 দ্বারা বিভাজ্য 
x = 3 হলে, y = 7x + 5 = 7 × 3 + 5 =26 , যা 13 দ্বারা বিভাজ্য 
x = 4 হলে, y = 7x + 5 = 7 × 4 + 5 =33 , যা 11 দ্বারা বিভাজ্য 
x = 5 হলে, y = 7x + 5 = 7 × 5 + 5 =40, যা 10 দ্বারা বিভাজ্য 
.....................................................................................
...................................................................................

7x + 5 সংখ্যাটি 14 দ্বারা বিভাজ্য নয়
৩৭.
Which number is divisible by 2, 3, 4 and 6 but is not divisible by 5?
  1. ক) 138
  2. খ) 644
  3. গ) 1020
  4. ঘ) 1428
সঠিক উত্তর:
ঘ) 1428
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1428
ব্যাখ্যা
Question: Which number is divisible by 2, 3, 4 and 6 but is not divisible by 5?

Solution: 
অপশন টেস্ট:
অপশন ক) 138 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয় 
অপশন খ) 644 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়
অপশন গ) 1020সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য 
অপশন ঘ) 1428 সংখ্যাটি  2, 3, 4 এবং 6 দ্বারা বিভাজ্য 5 দ্বারা বিভাজ্য নয়
৩৮.
What is the average (arithmetic mean) of the values 39, 40, 39, 45, 42, 35, 47?
  1. ক) 39
  2. খ) 41
  3. গ) 45
  4. ঘ) 47
সঠিক উত্তর:
খ) 41
উত্তর
সঠিক উত্তর:
খ) 41
ব্যাখ্যা
Question: What is the average (arithmetic mean) of the values 39, 40, 39, 45, 42, 35, 47?

Solution: 
সংখ্যাগুলোর গড় = (39 + 40 + 39 + 45 + 42 + 35 + 47)/7
                            = 287/7
                             = 41
৩৯.
A wall 8m long, 6m high and 22.5cm thick is made up of bricks, each measuring 25cm × 11.25cm × 6cm. The number of bricks required was-
  1. ক) 7200
  2. খ) 6400
  3. গ) 6000
  4. ঘ) 5600
সঠিক উত্তর:
খ) 6400
উত্তর
সঠিক উত্তর:
খ) 6400
ব্যাখ্যা
Question: A wall 8m long, 6m high and 22.5cm thick is made up of bricks, each measuring 25cm × 11.25cm × 6cm. The number of bricks required was-

Solution: 
দেয়ালের দৈর্ঘ্য l = 8m = 800cm
দেয়ালের উচ্চতা h = 6m = 600cm
দেয়ালের প্রস্থ b = 22.5cm

দেয়ালের আয়তন = lbh
 =800 × 600 × 22.5
=10800000 cm3

ইটের দৈর্ঘ্য l = 25cm
ইটের প্রস্থ b = 11.25cm
ইটের উচ্চতা h = 6cm
ইটের আয়তন =lbh
=25 ×11.25 × 6
=1687.5cm3

ইটের সংখ্যা = 10800000/1687.5
=6400 টি
৪০.
If loga2 = a and loga5 = b, then loga50 =
  1. ক) a + b
  2. খ) a + b2
  3. গ) ab2
  4. ঘ) a + 2b
সঠিক উত্তর:
ঘ) a + 2b
উত্তর
সঠিক উত্তর:
ঘ) a + 2b
ব্যাখ্যা
Question: If loga2 = a and loga5 = b, then loga50 =

Solution: 

loga2 = a
loga5 = b

loga50 = loga(2 × 52)
          = loga2 + loga52
          = loga2 + 2loga5
            = a + 2b
৪১.
Which of the following is not an Islamic Bank?
  1. ক) Union Bank Ltd.
  2. খ) Exim Bank Ltd.
  3. গ) First Security Islamic Bank Ltd.
  4. ঘ) Bank Al-Falah Ltd.
সঠিক উত্তর:
ঘ) Bank Al-Falah Ltd.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Bank Al-Falah Ltd.
ব্যাখ্যা
• Bank Al-Falah Ltd পাকিস্তান ভিত্তিক একটি আন্তর্জাতিক প্রচলিতধারার ব্যাংক।
-  Afghanistan, Bangladesh, Bahrain and the UAE  ব্যাংকটির শাখা রয়েছে।

অন্যদিকে,
- Union Bank Ltd, Exim Bank Ltd, First Security Islamic Bank Ltd এই ব্যাংকগুলো ব্যক্তি মালিকানাধীন খাতে  শরিয়াভিত্তিক ইসলামি ব্যাংক।

সূত্র: সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ওয়েবসাইট
৪২.
What is the Statutory Liquidity Ratio (SLR) & Cash Reserve Ratio (CRR) for the Islamic scheduled commercial banks in Bangladesh?
  1. ক) 18%
  2. খ) 20%
  3. গ) 11%
  4. ঘ) 4%
অনির্ধারিত
ব্যাখ্যা
Statutory Liquidity Ratio (SLR) এবং Cash Reserve Ratio (CRR) দুটি ভিন্ন রেট। 
সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে। 
 
Statutory Liquidity Ratio (SLR)                     
Traditional Banking :  13%    
Islamic Banking :  5.5%    
 
Cash Reserve Ratio (CRR)
Traditional Banking : 4.0%
Islamic Banking : 4.0%
 
Source: Bangladesh Bank Website
৪৩.
Which of the following is not a bank or finance company?
  1. ক) Barclays
  2. খ) BNP Paribas
  3. গ) Lufthansa
  4. ঘ) HSBC
সঠিক উত্তর:
গ) Lufthansa
উত্তর
সঠিক উত্তর:
গ) Lufthansa
ব্যাখ্যা
Lufthansa জার্মানির একটি  বিমান সংস্থা।

অন্যদিকে,
- Barclays যুক্তরাজ্যের একটি ব্যাংকের নাম।
- BNP Paribas ফ্রান্স ভিত্তিক ইউরোপের একটি আন্তর্জাতিক ব্যাংক।
- Hongkong and Shanghai Banking Corporation Limited (HSBC) একটি আন্তর্জাতিক ব্যাংক।

সূত্র: সংশ্লিষ্ট সংস্থাগুলোর ওয়েবসাইট
৪৪.
How frequently does the central bank announce monetary policy in Bangladesh?
  1. ক) Yearly
  2. খ) Quarterly
  3. গ) Monthly
  4. ঘ) Half yearly
সঠিক উত্তর:
ঘ) Half yearly
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Half yearly
ব্যাখ্যা
• ২০২২ সাল থেকে পুনরায় বছরে দুইবার মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। 
• ২০১৯ সাল থেকে বছরে একবার মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। 
• ২০০৬ সাল থেকে বছরে দুইবার মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। 

সূত্র: বাংলাদেশ ব্যাংক
৪৫.
Freetown is the capital of
  1. ক) Senegal
  2. খ) Guinea
  3. গ) Sierra Leone
  4. ঘ) Liberia
সঠিক উত্তর:
গ) Sierra Leone
উত্তর
সঠিক উত্তর:
গ) Sierra Leone
ব্যাখ্যা
• সিয়েরা লিওনের রাজধানী Freetown.

অন্যদিকে,
- সেনেগালের রাজধানী Dakar.
- গিনির রাজধানী Conakry.
- লাইবেরিয়ার রাজধানী Monrovia.

সূত্র: Britannica
৪৬.
Which technology is used in compact disks?
  1. ক) Mechanical
  2. খ) Electrical
  3. গ) Electro Magnetic
  4. ঘ) Laser
সঠিক উত্তর:
ঘ) Laser
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Laser
ব্যাখ্যা
CD-ROM একটি অপটিক্যাল মিডিয়া বা ডিস্ক যা একটি বিশেষ ধরনের সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। এতে লেজার প্রযুক্তি ব্যবহার করা হয়।
Optical storage, electronic storage medium that uses low-power laser beams to record and retrieve digital (binary) data.
In optical-storage technology, a laser beam encodes digital data onto an optical, or laser, disk in the form of tiny pits arranged in a spiral track on the disk’s surface. 

উৎস : ব্রিটানিকা, নবম-দশম শ্রেণীর (উন্মুক্ত বিশ্বঃ) কম্পিউটার ও আইসিটি বই।
৪৭.
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন, বর্তমানে গুরুত্বহীন]
How much is the foreign exchange reserve of Bangladesh as of January 2021?
  1. ক) $2,400 Million
  2. খ) $42,670 Million
  3. গ) $27,450 Million
  4. ঘ) $65,895 Million
অনির্ধারিত
ব্যাখ্যা
২০২২ সালের অক্টোবর মাস পর্যন্ত বাংলাদেশের বর্তমান রিজার্ভের পরিমাণ -  ৩৫,৮০৮ মিলিয়ন ডলার।
 
উৎস : বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট
৪৮.
What is the name of Turkish currency?
  1. ক) Lira
  2. খ) Euro
  3. গ) Florin
  4. ঘ) Pound
সঠিক উত্তর:
ক) Lira
উত্তর
সঠিক উত্তর:
ক) Lira
ব্যাখ্যা
• তুরস্কের মুদ্রার নাম Turkish lira.

অন্যদিকে,
- ইউরোজোনের মুদ্রার নাম Euro.
- ব্রিটেনের মুদ্রার নাম British pound.

সূত্র: Britannica
৪৯.
Dhaka Stock Exchange was founded in
  1. ক) 1996
  2. খ) 1954
  3. গ) 1991
  4. ঘ) 1974
সঠিক উত্তর:
খ) 1954
উত্তর
সঠিক উত্তর:
খ) 1954
ব্যাখ্যা
১৯৫৪ সালে গঠন করা হয় ইস্ট পাকিস্তান স্টক এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন লিমিটেড।
- নব গঠিত দি ইস্ট পাকিস্তান স্টক এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশনের প্রথম চেয়ারম্যান ছিলেন সাদ্রি ইস্পাহানী।
- ১৯৫৬ সালের ১ সেপ্টেম্বর স্টক এক্সচেঞ্জের আনুষ্ঠানিকভাবে লেনদেন শুরু হয় নারায়ণগঞ্জ কো-অপারেটিভ ভবনে।
- ১৯৬২ সালের ২৩ শে জুন একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে এটির পুনঃনামকরণ করা হয় ইস্ট পাকিস্তান স্টক এক্সচেঞ্জ লিমিটেড।
- আবার ১৯৬৪ সালের ১৪ জুন ইস্ট পাকিস্তান স্টক এক্সচেঞ্জ লিমিটেড এর নাম পরিবর্তন করে রাখা হয় “ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড”।

সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড
৫০.
How many goals are there in Sustainable Development Goals (SDG)
  1. ক) 12
  2. খ) 13
  3. গ) 25
  4. ঘ) 17
সঠিক উত্তর:
ঘ) 17
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 17
ব্যাখ্যা
• সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলনে ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) নির্ধারণ করা হয়।
- এসডিজির লক্ষ্যমাত্রাসমূহ ২০১৬-২০৩০ সময়ের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যস্থির করা হয়।

• এসডিজির ১৭টি লক্ষ্য হলো:
অভীষ্ট-১. দারিদ্র্য নির্মূল
অভীষ্ট-২. ক্ষুধামুক্তি
অভীষ্ট-৩. সুস্বাস্থ্য
অভীষ্ট-৪. মানসম্মত শিক্ষা
অভীষ্ট-৫. লিঙ্গ সমতা
অভীষ্ট-৬. বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
অভীষ্ট-৭. সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
অভীষ্ট-৮. উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
অভীষ্ট-৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
অভীষ্ট-১০. বৈষম্য হ্রাস
অভীষ্ট-১১. টেকসই শহর ও জনগণ
অভীষ্ট-১২. পরিমিত ভোগ ও উৎপাদন
অভীষ্ট-১৩. জলবায়ু বিষয়ে পদক্ষেপ
অভীষ্ট-১৪. সামুদ্রিক বাস্তুসংস্থান
অভীষ্ট-১৫. স্থলভাগের জীবন
অভীষ্ট-১৬. শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান 
অভীষ্ট-১৭. অভিষ্টের জন্যে অংশীদারিত্ব

সূত্র: SDG ওয়েবসাইট