পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়34 minutes
মোট প্রশ্ন৫৯
সিলেবাস
পার্ট-১) বাংলা সাহিত্যের আধুনিক যুগ - শওকত আলী, শওকত ওসমান, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শহীদ কাদরী, শহীদুল্লা কায়সার, শামসুজ্জামান খান, শামসুদ্দীন আবুল কালাম, শামসুর রাহমান, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, সত্যেন সেন, সত্যেন্দ্রনাথ দত্ত, সমর সেন, সরদার জয়েন উদ্দিন, সানাউল হক, সিকান্দার আবু জাফর, সিরাজুল ইসলাম চৌধুরী, স্বর্ণকুমারী দেবী, সোমেন চন্দ, হরপ্রসাদ শাস্ত্রী, সুকান্ত ভট্টাচার্য, সুকুমার রায়, সুধীন্দ্রনাথ দত্ত, সুনীতিকুমার চট্টোপাধ্যায়, সুফিয়া কামাল, সেলিনা হোসেন, সেলিম আল দীন, সৈয়দ আলী আহসান, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী, সৈয়দ ওয়ালীউল্লাহ, সৈয়দ মুজতবা আলী, সৈয়দ শামসুল হক, হাসান আজিজুল হক, হাসান হাফিজুর রহমান, হুমায়ুন আজাদ, হুমায়ুন কবির, হুমায়ূন আহমেদ, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। পার্ট-২) ক) কম্পিউটার পেরিফেরালস: কি-বোর্ড, মাউস, ওসিআর ইত্যাদি। খ) কম্পিউটারের অঙ্গসংগঠন: সিপিইউ, হার্ড ডিস্ক, এএলইউ ইত্যাদি। গ) কম্পিউটারের পারঙ্গমতা। ঘ) দৈনন্দিন জীবনে কম্পিউটার: কৃষি, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা ইত্যাদি। ঙ) কম্পিউটারের নম্বর ব্যবস্থা। [পার্ট-১ সোর্সঃ যেকোনো গাইড বই, সৌমিত্র শেখর বা অন্য কোন একাডেমিক ব্যক্তির বই। পার্ট-২ সোর্সঃ যেকোনো গাইড বই, SSC & HSC বোর্ড বই।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৫৯ প্রশ্ন

.
নিচের কোনটি সৈয়দ শামসুল হকের উপন্যাস নয়?
  1. ক) অনুমপ দিন
  2. খ) দেয়ালের দেশ
  3. গ) খেলারাম খেলে যা
  4. ঘ) আমার যত গ্লানি
ব্যাখ্যা
রশীদ করীমের উপন্যাস 'আমার যত গ্লানি' (১৯৭৩)। 'অনুমপ দিন', 'দেয়ালের দেশ', 'খেলারাম খেলে যা' (১৯৭৯) সৈয়দ শামসুল হকের উপন্যাস। উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
'কুহু ও কেকা' কাব্যগ্রন্থের রচয়িতা-
  1. ক) বিহারীলাল চক্রবর্তী
  2. খ) সত্যেন্দ্রনাথ দত্ত
  3. গ) সৈয়দ শামসুল হক
  4. ঘ) হুমায়ুন আজাদ
ব্যাখ্যা
সত্যেন্দ্রনাথ দত্ত একজন বাঙালি কবি ও ছড়াকার। তার কবিতায় ছন্দের কারুকাজ, শব্দ ও ভাষা যথোপযুক্ত ব্যবহারের কৃতিত্বের জন্য তাকে ছন্দের যাদুকর নামে আখ্যায়িত করা হয়। তাঁর রচিত কাব্যগ্রন্থ- সবিতা, সন্ধিক্ষণ, বেণু ও বীণা, হোমশিখা, ফুলের ফসল, কুহু ও কেকা, তুলির লিখন, মনিমঞ্জুষা, অভ্র-আবীর, হসন্তিকা, বেলা শেষের গান, বিদায় আরতি।‌ অনুবাদ সম্পাদনা- তীর্থ সলীল, তীর্থ রেণু, ফুলের ফসল।
.
'পল্লী সমাজ' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত-
  1. ক) উপন্যাস
  2. খ) নাটক
  3. গ) ছোটগল্প
  4. ঘ) প্রবন্ধ
ব্যাখ্যা
'পল্লী সমাজ' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত- উপন্যাস। এছাড়াও তাঁর অন্যান্য উপন্যাস- বড়দিদি, বিরাজ বৌ, পন্ডিতমশাই, পরিনীতা, চন্দ্রনাথ, শ্রীকান্ত, দেবদাস, চরিত্রহীন, দত্তা, গৃহদাহ বামুনের মেয়ে, দেনা পাওনা, নব-বিধান, পথের দাবী, শেষ প্রশ্ন, শুভদা, বিপ্রদাস, নিষ্কৃতি, বৈকুন্ঠের উইল, অরক্ষণীয়া, শেষের পরিচয় ইত্যাদি। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
.
'কোথাও কোনো ক্রন্দন নেই' কাব্যগ্রন্থের রচয়িতা-
  1. ক) সত্যেন সেন
  2. খ) হুমায়ুন কবির
  3. গ) শহীদ কাদরী
  4. ঘ) সোমেন চন্দ
ব্যাখ্যা
শহীদ কাদরী (১৯৪২-২০১৬) ছিলেন বাংলাদেশী কবি ও লেখক। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ চারটি। ১৯৭৩ সালে বাংলা কবিতায় অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার অর্জন করেন। ২০১১ সালে ভাষা ও সাহিত্য বিভাগে বাংলাদেশের ২য় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক লাভ করেন। তাঁর কাব্যগ্রন্থগুলো হলো- উত্তরাধিকার, 'তোমাকে অভিবাদন, প্রিয়তমা', কোথাও কোনো ক্রন্দন নেই, আমার চুম্বনগুলো পৌঁছে দাও।
.
বাংলাদেশের 'ফোকলোর সংগ্রহমালা' সম্পাদনা করেন-
  1. ক) হুমায়ুন কবির
  2. খ) সৈয়দ আলী আহসান
  3. গ) সুধীন্দ্রনাথ দত্ত
  4. ঘ) শামসুজ্জামান খান
ব্যাখ্যা
শামসুজ্জামান খান হলেন একজন বাংলাদেশী অধ্যাপক, লোক সংস্কৃতি ও পল্লীসাহিত্য গবেষক এবং বাংলা একাডেমির প্রাক্তন মহাপরিচালক। তাঁর সবচেয়ে উল্লেখযোগ্য কর্ম হল 'বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা' শিরোনামে ৬৪ খণ্ডে ৬৪ জেলার লোকজ সংস্কৃতির সংগ্রহসালা সম্পাদনা এবং ১১৪ খণ্ডে বাংলাদেশের 'ফোকলোর সংগ্রহমালা' সম্পাদনা। ২০০৯ সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে ভূষিত করে।
.
'গাছপাথর' ছদ্মনামে লিখতেন-
  1. ক) শামসুজ্জামান খান
  2. খ) সিরাজুল ইসলাম চৌধুরী
  3. গ) সরদার জয়েনউদ্দিন
  4. ঘ) সৈয়দ আলী আহসান
ব্যাখ্যা
সিরাজুল ইসলাম চৌধুরী একজন বাংলাদেশি লেখক, প্রাবন্ধিক ও শিক্ষক। বাকস্বাধীনতা, মানবিক অধিকার, পরিবেশ সুরক্ষা, দুর্নীতি প্রতিরোধ এবং সামাজিক ন্যায়বিচার বিষয়ক আন্দোলনের পুরোধা। দীর্ঘকাল তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে অধ্যাপনা করেছেন। স্বাধীনতা-উত্তর বাংলা প্রবন্ধ সাহিত্য যাদের নিরলস অবদানে সমৃদ্ধ, তিনি তাঁদের মাঝে অন্যতম। তিনি মার্কসবাদী চিন্তা-চেতনায় উদ্বুদ্ধ, প্রগতিশীল ও মুক্তমনা। তিনি নতুন দিগন্ত পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। ১৯৮০-এর দশকে 'গাছপাথর' ছদ্মনামে তিনি দৈনিক সংবাদ পত্রিকায় সামাজিক ও রাজনৈতিক বিষয়ে সাপ্তাহিক প্রতিবেদন লিখে খ্যাতি অর্জন করেন।‌ শিক্ষায় অবদানের জন্য তিনি ১৯৯৬ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হন।
.
'কাঁকরমণি' শওকত ওসমান রচিত-
  1. ক) নাটক
  2. খ) উপন্যাস
  3. গ) গল্পগ্রন্থ
  4. ঘ) প্রবন্ধগ্রন্থ
ব্যাখ্যা
'কাঁকরমণি' শওকত ওসমান রচিত- নাটক। এছাড়াও তাঁর অন্যান্য নাটক হলো- আমলার মামলা, পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা, তস্কর ও লস্কর, বাগদাদের কবি ইত্যাদি। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
.
'অর্কেষ্ট্রা' কাব্যগ্রন্থের রচয়িতা-
  1. ক) হুমায়ুন কবির
  2. খ) সুধীন্দ্রনাথ দত্ত
  3. গ) স্বর্ণকুমারী দেবী
  4. ঘ) হরপ্রসাদ শাস্ত্রী
ব্যাখ্যা
সুধীন্দ্রনাথ দত্ত (৩০ অক্টোবর ১৯০১ - ২৫ জুন ১৯৬০) বাংলা ভাষার একজন প্রধান আধুনিক কবি। বিংশ শতকের ত্রিশ দশকের যে পাঁচ জন কবি বাংলা কবিতায় রবীন্দ্র প্রভাব কাটিয়ে আধুনিকতার সূচনা ঘটান তাদের মধ্যে সুধীন্দ্রনাথ অন্যতম। তাকে বাংলা কবিতায় 'ধ্রুপদী রীতির প্রবর্তক' বলা হয়। সুধীন্দ্রনাথের কাব্যগ্রন্থ ছয়টি- তন্বী (১৯৩০), অর্কেষ্ট্রা (১৯৩৫), ক্রন্দসী (১৯৩৭), উত্তরফাল্গুনী (১৯৪০), সংবর্ত (১৯৫৩), দশমী (১৯৫৬)। এছাড়াও তাঁর দুটি প্রবন্ধ গ্রন্থ আছে- স্বগত (১৯৩৮), কুলায় ও কালপুরুষ (১৯৫৭)। তাঁর অনুবাদগ্রন্থ- প্রতিধ্বনি( ১৯৫৪)।
.
‘বহুরূপী' কার রচিত গ্রন্থ?
  1. ক) সুধীন্দ্রনাথ দত্ত
  2. খ) সুকুমার রায়
  3. গ) সোমেন চন্দ
  4. ঘ) হুমায়ুন কবির
ব্যাখ্যা
সুকুমার রায় একজন ছড়াকার ও শিশুসাহিত্যিক। তার রচিত শিশুতােষ গ্রন্থ- 'আবােল-তাবোল' (১৯২৩), হ-য-ব-র-ল (১৯২৪), পাগলা দাশু (১৯৪০), বহুরূপী (১৯৪৪), ব্যাঙের সমুদ্র দেখা, খাইখাই। উল্লেখ্য উপেন্দ্রকিশোর রায় চৌধুরী তার পিতা, সত্যজিৎ রায় তার ছেলে। উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১০.
'কয়েকটি কবিতা' কাব্যগ্রন্থের রচয়িতা-
  1. ক) সমর সেন
  2. খ) কায়কোবাদ
  3. গ) আবুল ফজল
  4. ঘ) সোমেন চন্দ
ব্যাখ্যা
সমর সেন ছিলেন একজন উল্লেখযোগ্য বাংলাভাষী স্বাধীনতা-উত্তর কালের ভারতীয় কবি এবং সাংবাদিক।তিনি বিখ্যাত সাহিত্যিক ও শিক্ষাবিদ দীনেশচন্দ্র সেনের পৌত্র। তাঁর পাঁচটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। এগুলো হচ্ছে কয়েকটি কবিতা, গ্রহণ, নানা কথা, খোলা চিঠি, এবং তিন পুরুষ। তাঁর রচিত গদ্যগ্রন্থ- বাবু বৃত্তান্ত।
১১.
নিচের কোনটি ‌সুফিয়া কামালের কাব্যগ্রন্থ‌ নয়?
  1. ক) মায়া কাজল
  2. খ) উদাত্ত পৃথিবী
  3. গ) অভিযাত্রিক
  4. ঘ) মতিজানের মেয়েরা
ব্যাখ্যা
মতিজানের মেয়েরা সেলিনা হোসেনের গল্পগ্রন্থ। আর বাকিগুলো সুফিয়া কামালের কাব্যগ্রন্থ‌। সুফিয়া কামালের প্রথম কাব্যগ্রন্থ‌ সাঁঝের মায়া। 'তাহারেই পড়ে মনে' কবিতাটি সুফিয়া কামালের সাঁঝের মায়া কাব্যগ্রন্থের অন্তর্গত। এছাড়াও তাঁর অন্যান্য কাব্যগ্রন্থ হলো- মায়া কাজল, মন ও জীবন, উদাত্ত পৃথিবী, অভিযাত্রিক, মৃত্তিকার ঘ্রাণ, মোর জাদুদের সমাধি পরে। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
১২.
'মাকড়সা' নাটকের রচয়িতা-
  1. ক) সিকান্দার আবু জাফর
  2. খ) সেলিম আল দীন
  3. গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের
  4. ঘ) সরদার জয়েনউদ্দিন
ব্যাখ্যা
সিকান্দার আবু জাফর একজন বাঙালি কবি, সঙ্গীত রচয়িতা, নাট্যকার ও সাংবাদিক। তিনি ভারত বিভাগোত্তর কালে প্রকাশিত সাহিত্য পত্রিকা সমকাল সম্পাদনার জন্য বিশেষভাবে খ্যাত। তাঁর রচনাবলি কাব্যগ্রন্থ- প্রসন্ন প্রহর, বৈরী বৃষ্টিতে, তিমিরান্তিক, বৃশ্চিক লগ্ন, বাংলা ছাড়। তাঁর রচিত নাটক - সিরাজউদ্দৌলা, মহাকবি আলাওল, শকুন্ত উপাখ্যান, মাকড়সা। তাঁর রচিত উপন্যাস- মাটি আর অশ্রু, পূরবী, নতুন সকাল এবং কিশোর উপন্যাস- জয়ের পথে, নবী কাহিনী।
১৩.
'আলমগড়ের উপকথা' উপন্যাসের রচয়িতা-
  1. ক) আবুল মনসুর আহমেদ
  2. খ) সৈয়দ মুজতবা আলী
  3. গ) শামসুদ্দিন আবুল কালাম
  4. ঘ) শামসুজ্জামান খান
ব্যাখ্যা
'আলমগড়ের উপকথা' উপন্যাসের রচয়িতা- শামসুদ্দিন আবুল কালাম। তাঁর রচিত অন্যান্য উপন্যাস- দুই মহল, কাঞ্চনমালা, কাশবনের কন্যা, জয়মঙ্গল, সমুদ্রবাসর, নবান্ন ও কাঞ্চনগ্রাম ইত্যাদি। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
১৪.
'পুঁই ডালিমের কাব্য' শামসুদ্দীন আবুল কালাম রচিত-
  1. ক) কাব্যগ্রন্থ
  2. খ) উপন্যাস
  3. গ) গল্পগ্রন্থ
  4. ঘ) প্রবন্ধগ্রন্থ
ব্যাখ্যা
'পুঁই ডালিমের কাব্য' শামসুদ্দীন আবুল কালাম রচিত- গল্পগ্রন্থ। তাঁর রচিত অন্যান্য গল্পগ্রন্থ- অনেক দিনের আশা, ঢেউ, পথ জানা নেই, দুই হৃদয়ের তীর, শাহের বানু ইত্যাদি। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
১৫.
'খুন ও ভালোবাসা' উপন্যাসের রচয়িতা-
  1. ক) শওকত ওসমান
  2. খ) শামসুজ্জামান খান
  3. গ) সেলিনা হোসেন
  4. ঘ) হুমায়ুন আজাদ
ব্যাখ্যা
'খুন ও ভালোবাসা' উপন্যাসের রচয়িতা- সেলিনা হোসেন। এছাড়াও তাঁর অন্যান্য উপন্যাস- জলোচ্ছ্বাস, হাঙর নদী গ্রেনেড, যাপিত যৌবন, নীল ময়ূরের যৌবন, পোকা মাকড়ের ঘরবসতি, নিরন্তর ঘন্টাধ্বনি, আগষ্টের একরাত, কাঁটাতারের প্রজাপতি, গায়ত্রী সন্ধ্যা, অপেক্ষা, গেরিলা ও বীরাঙ্গনা, ঘুমকাতুরে ঈশ্বর, পূর্ণছবির মগ্নতা, ভালোবাসা প্রীতিলতা, কালকেতু ও ফুল্লরা, খুন ও ভালোবাসা ইত্যাদি। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
১৬.
'রূপালি স্নান' কবিতার রচয়িতা-
  1. ক) সুফিয়া কামাল
  2. খ) শামসুর রাহমান
  3. গ) সত্যেন সেন
  4. ঘ) সানাউল হক
ব্যাখ্যা
কলকাতা থেকে বুদ্ধদেব বসু সম্পাদিত 'কবিতা' পত্রিকায় তাঁর 'রূপালি স্নান' প্রকাশ করে বৃহত্তর বাংলায় তাঁর আত্মপ্রকাশ ঘটে। 'রূপালি স্নান' কে বলা যায় শামসুর রাহমানের আগমনী কবিতা। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
১৭.
'আমার প্রতিদিনের শব্দ' কাব্যগ্রন্থের রচয়িতা-
  1. ক) আহসান হাবীব
  2. খ) শামসুর রাহমান
  3. গ) সৈয়দ আলী আহসান
  4. ঘ) সুফিয়া কামাল
ব্যাখ্যা
'আমার প্রতিদিনের শব্দ' কাব্যগ্রন্থের রচয়িতা- সৈয়দ আলী আহসান। এছাড়াও তাঁর অন্যান্য কাব্যগ্রন্থ- একক সন্ধ্যায় বসন্ত, অনেক আকাশ, সহসা সচকিত, উচ্চারণ, আমার প্রতিদিনের শব্দ, প্রেম যেখানে সর্বস্ব ইত্যাদি। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
১৮.
'লালসালু' উপন্যাসের প্রকাশকাল-
  1. ক) ১৯৪৮
  2. খ) ১৯৫৪
  3. গ) ১৯৬৪
  4. ঘ) ১৯৪৪
ব্যাখ্যা
'লালসালু' উপন্যাসের রচয়িতা সৈয়দ ওয়ালীউল্লাহ। এটি তাঁর শ্রেষ্ঠ রচনা এবং এটি ১৯৪৮ সালে প্রকাশিত হয়। চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো উপন্যাস দুটি সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত মনোসমীক্ষণমূলক উপন্যাস। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
১৯.
'বৃত্রসংহার' প্রবন্ধের রচয়িতা-
  1. ক) হেমচন্দ্র বন্দোপাধ্যায়
  2. খ) সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
  3. গ) সিকান্দার আবু জাফর
  4. ঘ) সিরাজুল ইসলাম চৌধুরী
ব্যাখ্যা
বৃত্রসংহার' প্রবন্ধের রচয়িতা- সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। যাত্রা, বৈজিকতত্ত্ব, বাল্যবিবাহ, সৎকার ইত্যাদি তাঁর রচিত প্রবন্ধ। কণ্ঠমালা, মাধবীলতা, জালপ্রতাপ চাঁদক্ষ তাঁর রচিত উপন্যাস। পালামৌ তাঁর রচিত ভ্রমণ কাহিনী। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
২০.
'রসুল বিজয়' কাব্যগ্রন্থের রচয়িতা-
  1. ক) শেখ ফয়জুল্লাহ
  2. খ) সরদার জয়েনউদ্দিন
  3. গ) সোমেন চন্দ
  4. ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা
'রসুল বিজয়' কাব্যগ্রন্থের রচয়িতা- সরদার জয়েনউদ্দিন। গোরক্ষবিজয় কাব্যগ্রন্থ রচয়িতা- শেখ ফয়জুল্লাহ। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
২১.
সৈয়দ শামসুল হকের প্রথম প্রকাশিত গল্প -
  1. ক) উদয়াস্ত
  2. খ) রক্ত গোলাপ
  3. গ) নিষিদ্ধ লোবান
  4. ঘ) শীত বিকেল
ব্যাখ্যা
সৈয়দ শামসুল হকের প্রথম প্রকাশিত গল্প - উদয়াস্ত। এছাড়াও তাঁর অন্যান্য ছোটগল্প- তাস, শীত বিকেল, আনন্দের মৃত্যু, রক্ত গোলাপ ইত্যাদি। তার প্রথম প্রকাশিত উপন্যাস 'দেয়ালের দেশ'। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
২২.
'বনস্পতি' গল্পের রচয়িতা কে?
  1. ক) সত্যেন্দ্রনাথ দত্ত
  2. খ) শহীদ কাদরী
  3. গ) সোমেন চন্দ
  4. ঘ) হুমায়ুন কবির
ব্যাখ্যা
সোমেন চন্দ্র রচিত গল্প- বনস্পতি, ইঁদুর, দাঙ্গা, সংকেত, স্বপ্ন ইত্যাদি। উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২৩.
'নামহীন গোত্রহীন' হাসান আজিজুল হক রচিত-
  1. ক) কাব্যগ্রন্থ
  2. খ) উপন্যাস
  3. গ) গল্পগ্রন্থ
  4. ঘ) প্রবন্ধ
ব্যাখ্যা
'নামহীন গোত্রহীন' হাসান আজিজুল হক রচিত- গল্পগ্রন্থ। এছাড়াও তাঁর অন্যান্য গল্পগ্রন্থ- আত্মজা ও একটি করবী গাছ, জীবন ঘষে আগুন, পাতালে হাসপাতালে, সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য, আমরা অপেক্ষা করছি, রাঢ়বঙ্গের গল্প, রোদে যাবো ইত্যাদি। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
২৪.
'বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা' সম্পাদনা করেন-
  1. ক) শহীদ কাদরী
  2. খ) শামসুজ্জামান খান
  3. গ) সৈয়দ শামসুল হক
  4. ঘ) হুমায়ুন আজাদ
ব্যাখ্যা
শামসুজ্জামান খান হলেন একজন বাংলাদেশী অধ্যাপক, লোক সংস্কৃতি ও পল্লীসাহিত্য গবেষক এবং বাংলা একাডেমির প্রাক্তন মহাপরিচালক। তাঁর সবচেয়ে উল্লেখযোগ্য কর্ম হল 'বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা' শিরোনামে ৬৪ খণ্ডে ৬৪ জেলার লোকজ সংস্কৃতির সংগ্রহসালা সম্পাদনা এবং ১১৪ খণ্ডে বাংলাদেশের 'ফোকলোর সংগ্রহমালা' সম্পাদনা। ২০০৯ সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে ভূষিত করে।
২৫.
নিচের কোনটি কম্পিউটারের অংশ নয়?
  1. ক) ডাটা
  2. খ) মেমোরি
  3. গ) সফটওয়্যার
  4. ঘ) মোবাইল ফোন
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
২৬.
নিচের কোনটি কম্পিউটার পেরিফেরাল?
  1. ক) অপারেটিং সিস্টেম
  2. খ) মাদারবোর্ড
  3. গ) প্রসেসর
  4. ঘ) মনিটর
ব্যাখ্যা

কম্পিউটার পেরিফেরাল বলতে ঐ সকল হার্ডওয়্যারকে বোঝায় যেগুলো কম্পিউটারের সাথে যুক্ত থেকে কম্পিউটারের কার্যপরিধি ও কার্যক্ষমতা বৃদ্ধি করে।
কম্পিউটার পেরিফেরালকে তিনভাগে ভাগ করা হয়-
১. কম্পিউটার স্টোরেজ
২. ইনপুট যন্ত্রপাতি
৩. আউটপুট যন্ত্রপাতি

২৭.
কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা হয়-
  1. ক) মাদারবোর্ড
  2. খ) রোম বোর্ড
  3. গ) র‍্যাম বোর্ড
  4. ঘ) সিস্টেম ইউনিট
ব্যাখ্যা
মাদারবোর্ড হল ব্যক্তিগত কম্পিউটারের মত জটিল ইলেকট্রনিক সিস্টেম এর মূল সার্কিট বোর্ড(পিসিবি)। মাদরবোর্ডকে কখনও কখনও মেইনবোর্ড বা সিস্টেম বোর্ড-ও বলা হয়।
২৮.
নিচের কোনটি ইনপুট-আউটপুট ডিভাইস নয়?
  1. ক) টাচ স্ক্রিন
  2. খ) পেনড্রাইভ
  3. গ) মডেম
  4. ঘ) মনিটর
ব্যাখ্যা
যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস। যেমনঃ কি-বোর্ড, মাউস ইত্যাদি। আর যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস। যেমনঃ প্রিন্টার, মনিটর, প্লটার ইত্যাদি। আবার এমনও কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে। যেমনঃ পেনড্রাইভ, টাচ স্ক্রিন, মডেম।
২৯.
নিচের কোনটি ইনপুট ডিভাইস?
  1. ক) পেনড্রাইভ
  2. খ) ওসিআর
  3. গ) প্রিন্টার
  4. ঘ) মডেম
ব্যাখ্যা
যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস। যেমনঃ কি-বোর্ড, মাউস ইত্যাদি। আর যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস। যেমনঃ প্রিন্টার, মনিটর, প্লটার ইত্যাদি। আবার এমনও কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে।
৩০.
ইউনিকোডের সাহায্যে একটি ক্যারেক্টার প্রকাশ করতে কতটি বিটের দরকার হয়?
  1. ক) ৮
  2. খ) ১৬
  3. গ) ৩২
  4. ঘ) ৬৪
ব্যাখ্যা
ইউনিকোডের সাহায্যে একটি ক্যারেক্টার প্রকাশ করতে কমপক্ষে ২ বাইট বা ১৬ বিট দরকার। এই কোডের মাধ্যমে ৬৫,৫৩৬টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়।
৩১.
নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারি মেমোরি?
  1. ক) হার্ডডিস্ক
  2. খ) পেন ড্রাইভ
  3. গ) র‍্যাম
  4. ঘ) ফ্লপি ডিস্ক
ব্যাখ্যা
যে মেমােরি সিপিইউ এর গাণিতিক ও যুক্তি অংশের সাথে যুক্ত থাকে, তাকে প্রাইমারি মেমােরি বা প্রধান মেমােরি (Main Memory) বলা হয়। এই মেমোরিকে প্রাথমিক স্টোরেজ (Primary Storage) হিসাবেও উল্লেখ করা হয়। চলমান প্রােগ্রাম, ডেটা, নির্দেশ, প্রক্রিয়াকরণের ফলাফল ইত্যাদি সংরক্ষণে এটি ব্যবহৃত হয়। প্রাথমিক মেমােরিকে অত্যন্ত দ্রুতগতিসমম্পন্ন হতে হয়। এজন্য এর ধারণক্ষমতা তুলনামূলকভাবে কম হয় কিন্তু খরচ বেশি হয়। সিপিইউ এর গাণিতিক/যৌক্তিক অংশ যখন যে গণনা করে তার জন্য প্রয়ােজনীয় উপাত্ত ও নির্দেশ সহায়ক মেমােরি হতে সাময়িকভাবে প্রাইমারি মেমােরিতে উত্তোলন করে রাখা হয়। যেমন- র‌্যাম (RAM)।
৩২.
(10010111)2 = (কত)16?
  1. ক) 67
  2. খ) 98
  3. গ) 96
  4. ঘ) 97
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৩৩.
মডেম একটি-
  1. ক) রিলে মেশিন
  2. খ) কনভারসন টুল
  3. গ) অপটিক্যাল ফাইবার
  4. ঘ) পাওয়ার কানেকশন টুল
ব্যাখ্যা
মডেম (মড্যুলেটর-ডিম্যুলেটর) হল একটি যন্ত্র যা একটি প্রেরিত এনালগ সংকেতকে ডিজিটাল তথ্যে রূপান্তর করে এবং ডিজিটাল তথ্যকে পাঠানোর সময় এনকোড করে এনালগ সংকেত হিসেবে প্রেরণ করে।
৩৪.
নৈব্যক্তিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করতে কোনটি ব্যবহার করা হয়?
  1. ক) OMR
  2. খ) OICR
  3. গ) OCR
  4. ঘ) MIRC
ব্যাখ্যা
OMR হল Optical Mark Reader. এটি পেন্সিল বা কালির দাগ বোঝাতে পারে। নৈব্যক্তিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন, জনমত জরিপ, আদমশুমারীর কাজে ব্যবহৃত হয়।
৩৫.
চিঠির পিনকোড, ইলেকট্রিক বিল ইত্যাদি পড়ার জন্য কোনটি ব্যবহার করা হয়?
  1. ক) OCR
  2. খ) OMR
  3. গ) MICR
  4. ঘ) OICR
ব্যাখ্যা
OCR হল Optical Character Recognition.
চিঠির পিনকোড, ইলেকট্রিক বিল ইত্যাদি পড়ার জন্য OCR ব্যবহার করা হয়। এটি শুধু দাগই বোঝেনা বিভিন্ন রঙের পার্থক্যও বোঝে।
৩৬.
বাংলাদেশে প্রথম টেলি ব্যাংকিং ব্যবস্থা প্রথম চালু করে-
  1. ক) National Bank
  2. খ) Grindlays Bank
  3. গ) Standard Chartered Bank
  4. ঘ) American Express Bank
ব্যাখ্যা
টেলি ব্যাংকিং কথাটির অর্থ হলো টেলিফোন ব্যাংকিং। অর্থাৎ টেলিফোনের মাধ্যমে যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হয় তাকে টেলিফোন ব্যাংকিং বা টেলি ব্যাংকিং বলা হয়। এর মাধ্যমে একজন গ্রাহক তার ব্যাংক সীমিত পরিসরে একাউন্ট ব্যালেন্স ট্রানজেকশন, ইলেকট্রনিক বিল পেমেন্ট, ফান্ড ট্রান্সফার ইত্যাদি কাজ করার সুবিধা গ্রহণ করতে পারে। বিশ্বের বিভিন্ন দেশে এই সেবা চালু থাকলেও বাংলাদেশে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক প্রথম এই সেবা চালু করে।
৩৭.
Flash memory is-
  1. ক) Non-removable
  2. খ) Non-volatile
  3. গ) Non-portable
  4. ঘ) Volatile
ব্যাখ্যা
বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলে যে সকল মেমোরিতে সংরক্ষিত ডাটা মুছে যায় না তাকে Non-Volitile মেমোরি বলে। যেমন হার্ডডিস্ক, রম, ফ্লাশ মেমোরি ইত্যাদি।
৩৮.
নিচের কোন মেমোরিটি Non-volatile?
  1. ক) SRAM
  2. খ) DRAM
  3. গ) ROM
  4. ঘ) SD-RAM
ব্যাখ্যা
বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলে যে সকল মেমোরিতে সংরক্ষিত ডাটা মুছে যায় তাকে Volitile মেমোরি বলে। যেমন DRAM, SRAM, SD-RAM.
৩৯.
নিচের কোনটি অপটিক্যাল ডিস্ক?
  1. ক) মেমোরি ডিস্ক
  2. খ) ম্যাগনেটিক ডিস্ক
  3. গ) বহুমুখী ডিজিটাল ডিস্ক
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
অপটিক্যাল ডিস্ক - সিডি, ডিভিডি।
৪০.
নিচের কোনটি আউটপুট ডিভাইস?
  1. ক) স্পিকার
  2. খ) ওসিআর
  3. গ) মাউস
  4. ঘ) কিবোর্ড
ব্যাখ্যা
কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট প্রাপ্ত ইনপুটকে ব্যবহারকারীর দেওয়া নির্দেশ অনুযায়ী প্রক্রিয়াকরণের কাজ সম্পন্ন করে। প্রক্রিয়াকরণের কাজ সম্পন্ন হলে তার ফল পাওয়া যায়। একে বলে আউটপুট। প্রক্রিয়াকরণের পর যে সকল যন্ত্রের সাহায্যে ফল পাওয়া যায় তাদেরকে বলা হয় আউটপুট ডিভাইস। যেমনঃ মনিটর, প্রিন্টার, স্পিকার, প্রোজেক্টর, প্লটার, হেডফোন ইত্যাদি।
৪১.
নিচের কোনটি অস্থায়ী মেমোরি?
  1. ক) রম
  2. খ) র‍্যাম
  3. গ) হার্ডডিস্ক
  4. ঘ) পেনড্রাইভ
ব্যাখ্যা
কম্পিউটারে যতক্ষণ বিদ্যুৎ প্রবাহ চালু থাকে , ততক্ষণ র‍্যামে তথ্যসমূহ সংরক্ষিত থাকে। বিদ্যুৎ প্রবাহ বন্ধ হওয়ার সাথে সাথে র‍্যাম তার সমস্ত তথ্য মুছে ফেলে। এজন্য র‍্যামকে কম্পিউটারের অস্থায়ী (Volatile) মেমোরি বলে।
৪২.
নিচের কোন মাধ্যমটির তথ্য ধারন ক্ষমতা সবচেয়ে বেশি?
  1. ক) ফ্লপি ডিস্ক
  2. খ) কমপ্যাক্ট ডিস্ক
  3. গ) ডিজিটাল ভিডিও ডিস্ক
  4. ঘ) মডেম
ব্যাখ্যা
ডিভিডি যা ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক (Digital Versatile Disc) নামেও পরিচিত, এক ধরনের অপটিকাল ডিস্ক-ভিত্তিক উপাত্ত সংরক্ষণের ফরম্যাট। আধুনিক ডিজিটাল যুগের অনেক বেশি তথ্য রাখার চাহিদা থেকে এর সৃষ্টি।
৪৩.
CD-ROM এর পুর্ণরূপ কি?
  1. ক) Computer Disk Run Only Memory
  2. খ) Computer Drive Read Only Memory
  3. গ) Compact Disc Read Only Memory
  4. ঘ) Compact Drive Read Only Memory
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৪৪.
DVD এর পুর্ণরূপ কি?
  1. ক) Digital Versatile Disk
  2. খ) Digital Version Disk
  3. গ) Digital Video-audio Disk
  4. ঘ) Distance Version Disk
ব্যাখ্যা
ডিভিডি যা ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক (Digital Versatile Disc) নামেও পরিচিত, এক ধরনের অপটিকাল ডিস্ক-ভিত্তিক উপাত্ত সংরক্ষণের ফরম্যাট। আধুনিক ডিজিটাল যুগের অনেক বেশি তথ্য রাখার চাহিদা থেকে এর সৃষ্টি।
৪৫.
কম্পিউটার সিপিইউ (CPU) - এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে?
  1. ক) এএলইউ (ALU)
  2. খ) কন্ট্রোল ইউনিট (control unit)
  3. গ) রেজিস্টার সেট (Register set)
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
সিপিইউ- এর ৩ টি অংশ। যথা- Control Unit, Arithmetic Logic Unit (গাণিতিক যুক্তি অংশ) and Memory/Register.
৪৬.
কোনটি গননা পদ্ধতি নয়?
  1. ক) ডেসিমেল
  2. খ) বাইনারি
  3. গ) বিসিডি
  4. ঘ) হেক্সাডেসিমেল
ব্যাখ্যা
BCD এর পূর্ণ রূপ হলো 'Binary Coded Decimal '। ডেসিমেল সংখ্যার প্রতিটি অঙ্ককে (০ থেকে ৯ পর্যন্ত) সমতুল্য চার-বিট বাইনারি দ্বারা প্রতিস্থাপন করার পর প্রাপ্ত কোডকে BCD কোড বলে। অন্যকথায় BCD কোড একটি ৪-বিট বাইনারি ভিত্তিক কোড। BCD কোড কোন সংখ্যা পদ্ধতি নয়।
৪৭.
৭৯০ সংখ্যাটি কোন ধরনের সংখ্যা হতে পারবে না?
  1. ক) দশমিক
  2. খ) হেক্সাডেসিমেল
  3. গ) অক্টাল
  4. ঘ) সবগুলো হতে পারবে
ব্যাখ্যা
অক্টাল সংখ্যা পদ্ধতিতে ০-৭ পর্যন্ত অংক ব্যবহার করা হয় তাই ৭৯০ অক্টাল নাম্বার হতে পারবে না।
৪৮.
(৪৫)১০ = (?)
  1. ক) ৫৩
  2. খ) ৫৪
  3. গ) ৫৫
  4. ঘ) ৫৬
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৪৯.
3A সংখ্যাটির বাইনারি কত?
  1. ক) 111010
  2. খ) 101010
  3. গ) 111011
  4. ঘ) 101111
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৫০.
৩ এবং ২ যোগ করার পর নিচের কোনটি উত্তর হবে?
  1. ক) (১১০১)
  2. খ) (১১১০)
  3. গ) (০১০১)
  4. ঘ) (১০১০)
ব্যাখ্যা

৩+২ = (৫)১০ = (১০১)

৫১.
কম্পিউটার নিচের কোন ভাষাটি ব্যবহার করে?
  1. ক) প্রসেসিং
  2. খ) বাইনারি
  3. গ) কিলোবাইট
  4. ঘ) প্রতিনিধিত্বমূলক
ব্যাখ্যা
ডিজিটাল ইলেকট্রনিক যন্ত্রপাতির লজিক গেটে এই সংখ্যাপদ্ধতির ব্যাপক প্রয়োগ রয়েছে। তাছাড়া প্রায় সকল আধুনিক কম্পিউটারে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। বাইনারি পদ্ধতিতে প্রতিটি অঙ্ককে বিট বলা হয়।
৫২.
(111111110)2=(?)10
  1. ক) 255
  2. খ) 510
  3. গ) 512
  4. ঘ) 256
ব্যাখ্যা

111111110 = 1×28 + 1×27 +1×26 +1×25 +1×24 +1×23 +1×22 +1×21 +0x20 = 256 + 128 + 64 + 32 +16 +8 +4 +2 +0 = 510

৫৩.
কী বোর্ডের কোন বোতাম চাপলে কী-চাপ কোন মানদন্ড ব্যবহারের মাধ্যমে সংশ্লিষ্ট বিটে পরিণত হয়?
  1. ক) ANSI
  2. খ) ASCII
  3. গ) EBCDIC
  4. ঘ) ISO
ব্যাখ্যা
ANSI এর পূর্ণরূপ হল American National Standards Institute. এটি ৮ বিটের একটি নিউমেরিক কোড। কী বোর্ডের কোন বোতাম চাপলে কী-চাপ সাধারনত আনসি কোডের মাধ্যমে সংশ্লিষ্ট বিটে রূপান্তরিত হয়।
৫৪.
USB এর পূর্ণরূপ কি?
  1. ক) United Serial Bus
  2. খ) Universal Strategic Bus
  3. গ) Universal Serial Bus
  4. ঘ) Uninterrupted Strategic Bus
ব্যাখ্যা
Universal Series Bus ডিভাইসের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইউএসবি(USB)। বিভিন্ন ডিভাইস যেমন: মোবাইল, প্রিন্টার, স্ক্যানার, কিবোর্ড, মাউস সহ অন্যান্য অনেক ইলেকট্রনিক্স ডিভাইস কানেকশন দেয়ার জন্য এটি বহুল পরিমানে ব্যবহার করা হয়।
৫৫.
নিচের কোনটি কম্পিউটার প্রিন্টারের প্রকারভেদ নয়?
  1. ক) Laser
  2. খ) Dot Matrix
  3. গ) Duel Core
  4. ঘ) Ink jet
ব্যাখ্যা
বিভিন্ন ধরনের প্রিন্টারঃ চেইন প্রিন্টার, ড্রাম প্রিন্টার,ডেইজি হুইল প্রিন্টার, ডট মেট্রিক্স প্রিন্টার, লেজার প্রিন্টার, ইঙ্কজেট প্রিন্টার, থার্মাল প্রিন্টার, স্থিরবিদ্যুৎ প্রিন্টার।
৫৬.
নিচের কোনটি কম্পিউটার মেমোরির সবচেয়ে বড় ইউনিট?
  1. ক) কিলোবাইট
  2. খ) পেটাবাইট
  3. গ) টেরাবাইট
  4. ঘ) গিগাবাইট
ব্যাখ্যা

১ পেটাবাইট = ১০ টেরাবাইট
১ টেরাবাইট = ১০ গিগাবাইট
১ গিগাবাইট = ১০ কিলোবাইট
১ কিলোবাইট = ১০ বাইট

৫৭.
বর্তমানে বাংলাদেশে নিচের কোনটিতে MICR Technology ব্যবহার করা হচ্ছে?
  1. ক) জাতীয় পরিচয় পত্র
  2. খ) পাসপোর্ট
  3. গ) ব্যাংকের চেকবই
  4. ঘ) সবগুলোতেই ব্যবহৃত হচ্ছে
ব্যাখ্যা
MICR হলো Magnetic Ink Character Recognition। MICR চেক ব্যাংক লেনদেনের জন্য নিরাপদ এবং সময় সাশ্রয়ী। মূলত MICR চেক ব্যাংক আধুনিকীকরণ প্রক্রিয়ার অন্যতম একটি অংশ।
৫৮.
যে স্থায়ী মেমোরিতে প্রোগ্রাম করা যায় এবং প্রয়োজনে মুছে ফেলা যায় তা হলো-
  1. ক) RAM
  2. খ) ROM
  3. গ) PROM
  4. ঘ) EPROM
ব্যাখ্যা
EPROM (erasable programmable read-only memory) is programmable read-only memory (programmable ROM) that can be erased and re-used.
৫৯.
নিচের কোনটি ১গিগাবাইট এর সমান?
  1. ক) ১০ বাইট
  2. খ) ১০ বাইট
  3. গ) ১০ বাইট
  4. ঘ) ১০ বাইট
ব্যাখ্যা

১ গিগাবাইট = ১০ মেগাবাইট = ১০ কিলোবাইট = ১০ বাইট