পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ১৮ মার্চ, ২০২৪সময়45 minutes৭৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [১ম পর্যায়] ২৪. ০৫.২০১৯ (গ্রেড-১৩)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ১৮ মার্চ, ২০২৪ · ৮০ প্রশ্ন

.
যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবেনা?
  1. ক) ১৬
  2. খ) ১৮
  3. গ) ২০
  4. ঘ) ২২
ব্যাখ্যা
২৫% বৃদ্ধিতে তেলের মূল্য ১২৫ টাকা
১২৫ টাকায় কমাতে হবে ২৫ টাকা
∴  ১০০ টাকায় কমাতে হবে (১০০ × ২৫)/১২৫
= ২০ টাকা
.
The opposite word of 'Delete' is -
  1. ক) Delay
  2. খ) Insert
  3. গ) Trap
  4. ঘ) Injure
ব্যাখ্যা
Opposite word of ‘delete’ is - add, insert.
Source: Oxford Dictionary
.
কোন দুটি বর্ণের পর 'ণ' ও 'ষ' হয়?
  1. ক) ত, থ
  2. খ) ঋ, র
  3. গ) ট, ঠ
  4. ঘ) ই, উ
ব্যাখ্যা
ঋ, র, ষ এর পরে ণ হয়। যেমনঃ ঋণ, তৃণ, বর্ণ, বর্ণনা, ব্যাকরণ।
'ঋ' এবং ঋ-কারের পর ষ হয়। যেমনঃ ঋষি, কৃষক৷
তৎসম শব্দে 'র' এর পর 'ষ' হয়। যেমনঃ বর্ষা, বর্ষণ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি
.
যদি x + y = ১৭, এবং xy = ৬০ হয় তবে x - y এর মান কত?
  1. ক) ৯
  2. খ) ৫
  3. গ) ৭
  4. ঘ) ৮
ব্যাখ্যা
দেওয়া আছে, x + y = 17 এবং xy = 60
আমরা জানি, (x - y)2 = (x + y)2 - 4xy = 172 - 4 × 60 = 49
∴ x - y = 7
.
যদি (x−y)2 = 12 এবং xy = 1 হয়, তবে x2 + y2 = কত?
  1. ক) 13
  2. খ) 14
  3. গ) 11
  4. ঘ) 12
ব্যাখ্যা
দেওয়া আছে, (x−y)2 = 12
⇒ x2 + y2 - 2xy = 12
∴ x2 + y2 = 12 + 2×1 = 14
.
'শর্বরী' এর বিপরীত শব্দ কোনটি?
  1. ক) রজনী
  2. খ) দীন
  3. গ) রাত
  4. ঘ) দিবস
ব্যাখ্যা
শর্বরী - রাত্রি, রজনী; ক্ষণদা; নিশি
দিবস - দিন; সারাদিন; দিনমান; অহোরাত্র।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
.
কে, কোথায় প্রথম ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব পেশ করেন?
  1. ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লাহোরে
  2. খ) মিজানুর রহমান চৌধুরী, পাকিস্তান জাতীয় পরিষদে
  3. গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রেসকোর্স ময়দানে
  4. ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ধানমন্ডি ৩২ নং বাড়ীতে
ব্যাখ্যা
১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রচিত ছয়দফা দাবী কে ‘বাঙালির মুক্তির সনদ’ বা ‘ম্যাগনাকার্টা’ বলা হয়।
১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারী পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধীদলসমূহের সম্মেলনে বঙ্গবন্ধু প্রথম ছয়দফা দাবী উত্থাপন করেন। একই বছরের ১৮-১৯ মার্চ আওয়ামীলীগের ওয়ার্কিং কমিটির সভায় ছয়দফা গৃহিত হয় এবং ২৩শে মার্চ বঙ্গবন্ধু সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ছয়দফা উত্থাপন করেন। ৭ জুন ছয়দফা দিবস পালিত হয়।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া
.
৩ টি সংখ্যার গড় ৬ এবং ঐ ৩ টি সংখ্যাসহ মোট ৪ টি সংখ্যার গড় ৮ হলে চতুর্থ সংখ্যাটির অর্ধেকের মান কত?
  1. ক) ৫
  2. খ) ৬
  3. গ) ৭
  4. ঘ) ৮
ব্যাখ্যা
৪ টি সংখ্যার সমষ্টি = ৪ × ৮ = ৩২
৩ টি সংখ্যার সমষ্টি = ৩ × ৬ = ১৮
∴ চতুর্থ সংখ্যাটি = ৩২ - ১৮ = ১৪
∴ ৪র্থ সংখ্যার অর্ধেক = ৭
.
'গায়ক' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) গ +য়ক
  2. খ) গৈ + অক
  3. গ) গো + অক
  4. ঘ) গা + অক
ব্যাখ্যা
এ/ঐ এরপরে অন্য কোন স্বরধ্বনি আসলে ‘এ’ এর জায়গায় ‘অয়’ এবং ‘ঐ’ এর জায়গায় ‘আয়’ হয়। যেমনঃ 'গায়ক' এর সন্ধি -বিচ্ছেদ “গৈ + অক”।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
১০.
What is the noun of ''Accept''?
  1. ক) Acceptably
  2. খ) Acceptance
  3. গ) Accepted
  4. ঘ) Acceptable
ব্যাখ্যা
Accept অর্থ গ্রহণ করা। এটি একটি verb। এবং এর Noun form হচ্ছে - Acceptance (গ্রহণযোগ্যতা)।
Source: Oxford
১১.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) মুমুর্ষু
  2. খ) মুমূর্ষু
  3. গ) মুমূর্ষূ
  4. ঘ) মূমর্ষ
ব্যাখ্যা
মুমূর্ষু (বিশেষণ) - মরণাপন্ন; মরণোন্মুখ; মৃত্যুকাল আসন্ন এমন।
মুমুর্ষা (বিশেষ্য) - মৃত্যুর ইচ্ছা; মরণেচ্ছা; মরণ কামনা।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
১২.
a − 1/a = 3 হলে a2 + 1/a2 এর মান কত?
  1. ক) ১৪
  2. খ) ১৬
  3. গ) ১১
  4. ঘ) ১২
ব্যাখ্যা
দেওয়া আছে, a - 1/a = 3
⇒ (a - 1/a)2 = 32
⇒ a2 + 1/a2 - 2.a.1/a = 9
∴ a2 + 1/a2 = 9 + 2 = 11
১৩.
সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি -
  1. ক) পূরক কোণ
  2. খ) স্থুল কোণ
  3. গ) সরল কোণ
  4. ঘ) সূক্ষ্ম কোণ
ব্যাখ্যা
৯০ ডিগ্রি এর চেয়ে ছোটো কোণকে সূক্ষ্মকোণ বলে। সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অন্য দুইটি কোণের সমষ্টি ৯০ ডিগ্রি অর্থাৎ, এরা সূক্ষ্মকোণ।
১৪.
কোন একটি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ২/৩ অংশ মহিলা, পুরুষ শিক্ষকদের ১২ জন অবিবাহিত এবং ৩/৫ অংশ বিবাহিত। ঐ স্কুলের শিক্ষক-শিক্ষিকার সংখ্যা কত?
  1. ক) ৮০
  2. খ) ৮৫
  3. গ) ১২০
  4. ঘ) ৯০
ব্যাখ্যা
ধরি, শিক্ষক-শিক্ষিকার সংখ্যা = ক জন
∴ শিক্ষিকার সংখ্যা = ২ক/৩ জন
পুরুষ শিক্ষকের সংখ্যা = (ক - ২ক/৩) = ক/৩
∴ বিবাহিত শিক্ষকের সংখ্যা = ক/৩ এর ৩/৫ = ক/৫ জন।
প্রশ্নমতে, ক/৩ - ক/৫ = ১২ জন
⇒ (৫ক - ৩ক)/১৫ = ১২
⇒২ক = ১৮০
∴ ক = ৯০ জন
১৫.
'The Spirit of Islam' বইটির লেখক কে?
  1. ক) সৈয়দ আমীর আলি
  2. খ) হাজী মুহম্মদ মুহসীন
  3. গ) বেগম রোকেয়া
  4. ঘ) মাওলানা আবুল কালাম আজাদ
ব্যাখ্যা
উনিশ ও বিশ শতকে যে কজন মুসলিম মনিষী বাংলার মুসলমানদের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেন, তাদের মধ্যে সৈয়দ আমীর আলি অন্যতম। 'The Spirit of Islam' এবং 'A History of Saracens' তার রচিত দুটো বিখ্যাত বই। তিনি ১৮৭৭ সালে কলকাতায় সেন্ট্রাল মোহামেডান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। সৈয়দ আমির আলি প্রথম ভারতীয় হিসেবে ১৯০৯ সালে লন্ডনের প্রিভি কাউন্সিলের সদস্য হন। ১৯১২ সালে মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী
১৬.
পৃথিবীর দুইটি স্থানের দ্রাঘিমার পার্থক্য ১ ডিগ্রি হলে ঐ দুটি স্থানের সময়ের পার্থক্য কত?
  1. ক) ৪ মিনিট
  2. খ) ৫ মিনিট
  3. গ) ২০ মিনিট
  4. ঘ) ১ মিনিট
ব্যাখ্যা
পৃথিবীতে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট করে। সেজন্যেই বাংলাদেশ মূল মধ্যরেখা থেকে ৯০ ডিগ্রি পূর্বে অবস্থিত হওয়ায় বাংলাদেশের সাথে গ্রিনিচের সময়ের পার্থক্য ৯০ × ৪ = ৩৬০ মিনিট বা ৬ ঘন্টা।
উৎসঃ মাধ্যমিক ভূগোল
১৭.
Rajshahi is ______ sugar growing areas in Bangladesh.
  1. ক) one of the largest
  2. খ) largest
  3. গ) one of the larger
  4. ঘ) one of largest
ব্যাখ্যা
One of থাকলে Superlative degree-র পূর্বে the বসে। সুতরাং সঠিক বাক্যটি হবে - Rajshahi is one of the largest sugar growing areas in Bangladesh.
১৮.
There is ______ milk in the glass.
  1. ক) a little
  2. খ) a big amount
  3. গ) much
  4. ঘ) small
ব্যাখ্যা
সামান্য পরিমাণ বুঝানোর জন্য uncountable noun এর পূর্বে a little ব্যবহার করতে হয়৷ শুধু little নেতিবাচক অর্থপ্রদান করে৷ Milk গণনা করা যায় না অর্থাৎ, এটি uncountable noun. তাই এর পূর্বে a little হবে।
১৯.
Choose the word with correct spelling.
  1. ক) ricieve
  2. খ) receve
  3. গ) receive
  4. ঘ) recieve
ব্যাখ্যা
Receive - be given, presented with, or paid (something).
Source: Oxford
২০.
দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৩৭। সংখ্যা দুটি কি কি?
  1. ক) ১৮,১৯
  2. খ) ২০,২১
  3. গ) ১২, ১৩
  4. ঘ) ১৫,১৬
ব্যাখ্যা
ছোটো সংখ্যাটি = (৩৭ - ১)/২ = ১৮ এবং বড় সংখ্যাটি = (৩৭ + ১)/২ = ১৯
২১.
১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে?
  1. ক) ২৯৮ টি
  2. খ) ২৮০ টি
  3. গ) ২২৩ টি
  4. ঘ) ১৭১ টি
ব্যাখ্যা
১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে যুক্তফ্রন্টের প্রাপ্ত আসন ২২৩ টি। এর মধ্যে -
- আওয়ামী লীগ -- ১৪৩ টি,
- কৃষক শ্রমিক পার্টি -- ৪৮টি,
- নেজামে ইসলাম -- ১৯ টি এবং
- গণতন্ত্রী পার্টি - ১৩ টি আসন লাভ করে।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক
২২.
She was blessed ____ a son.
  1. ক) by
  2. খ) for
  3. গ) in
  4. ঘ) with
ব্যাখ্যা
Blessed with - to have something that someone feels special or lucky.
Example: I was blessed with good health.
She was blessed with a son.
Source: Cambridge Dictionary.
২৩.
'দেশে বিদেশে'র লেখক কে?
  1. ক) সৈয়দ মুজতবা আলী
  2. খ) ফররুখ আহমদ
  3. গ) শওকত ওসমান
  4. ঘ) সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা
সৈয়দ মুজতবা আলী বাংলা সাহিত্যের প্রথিতযশা রম্য লেখক।
তার বিখ্যাত গ্রন্থগুলো দেশে-বিদেশে, জলে ডাঙ্গায়, চাচা কাহিনী।
উৎসঃ বাংলাপিডিয়া
২৪.
The synonym of ‘Crime’ is -
  1. ক) Offence
  2. খ) Trial
  3. গ) Mistake
  4. ঘ) Thief
ব্যাখ্যা
Crime - an action or omission which constitutes an offence and is punishable by law; offence; misdemeanour.
২৫.
English ____ across the world.
  1. ক) has spoken
  2. খ) speaks
  3. গ) is speaking
  4. ঘ) is spoken
ব্যাখ্যা
English একটি ভাষা। ভাষায় লোকেরা কথা বলে থাকে বলে এখানে বাক্যটি passive হবে। তাই be verb (is) এর পরে verb এর past participle form হবে।
সুতরাং, সঠিক বাক্যটি হবে - English is spoken across the world.
২৬.
একটি সেনাবাহিনীর গুদামে ১৫০০ সৈনিকের ৪০ দিনের খাদ্য মজুদ আছে। ১৩ দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল। বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকদের আরো ৩০ দিন চললো। কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল?
  1. ক) ১২৫
  2. খ) ২০০
  3. গ) ১৫০
  4. ঘ) ২১০
ব্যাখ্যা

সবাই ১৩ দিন খেয়েছে তাই বাকি আছে = ৪০ - ১৩ = ২৭ দিন
২৭ দিনের খাবার আছে = ১৫০০ জন সৈনিকের
১ দিনের খাবার আছে = ১৫০০ × ২৭ জন সৈনিকের
৩০ দিনের খাবার আছে = (১৫০০×২৭)/৩০ জন সৈনিকের = ১৩৫০
তাহলে অন্য জায়গায় গিয়েছে = ১৫০০-১৩৫০ = ১৫০জন

২৭.
Which sentence is correct?
  1. ক) He does not know how to swim
  2. খ) He does not know to swim
  3. গ) He do not know how to swim
  4. ঘ) none of these
ব্যাখ্যা
Sentence টি Present Indefinite Tense হওয়ায় Subject ‘He’ (3rd person singular number) এর সাথে does বসবে। এবং know how থাকলে verb in infinitive হয়। যেমনঃ Bill knows how to play tennis well.
সুতরাং, সঠিক বাক্যটি হবে - He does not know how to swim.
Source: Cliff’s Toefl
২৮.
বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে মোট কতজন সদস্য নিয়ে গঠিত হয়?
  1. ক) ৩০০ জন
  2. খ) ৩৪৫ জন
  3. গ) ৩৫০ জন
  4. ঘ) ৩৫৫ জন
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমানে মোট আসন সংখ্যা ৩৫০ টি। এর মধ্যে ৩০০ টি আসন জনগণের ভোটে সরাসরি নির্বাচিত এবং ৫০টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত।
২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে মহিলাদের জন্য সংরক্ষিত আসন ৪৫টি থেকে ৫০টি করা হয়।
উৎসঃ বাংলাদেশের সংবিধান।
২৯.
Of the four books, the red one is the ____.
  1. ক) more cheaper
  2. খ) cheapest
  3. গ) cheap
  4. ঘ) cheaper
ব্যাখ্যা
দুয়ের মধ্যে তুলনা বুঝালে adjective এর comparative form হয়।
কিন্তু এর বেশি হলে superlative form ব্যবহার করতে হয়। সুতরাং, cheapest হবে সঠিক উত্তর।
৩০.
কম্পিউটারের মেমোরি বা স্মৃতিভাণ্ডারের ধারণ ক্ষমতা প্রকাশের একক কোনটি?
  1. ক) বাইট
  2. খ) DPI
  3. গ) পিক্সেল
  4. ঘ) হার্জ
ব্যাখ্যা

কম্পিউটার মেমােরিতে ডেটা সংরক্ষণের পরিমাণকে মেমােরির ধারণক্ষমতা বলা হয়। মেমােরির ধারণ ক্ষমতার একক হলাে বাইট। আট বিট নিয়ে গঠিত শব্দকে বলা হয় বাইট। বাইনারি গণনা পদ্ধতির ০ এবং ১ এই দুইটি মৌলিক অঙ্ককে বলা হয় বিট। বর্ণ, অঙ্ক ও বিশেষ চিহ্ন নির্দিষ্ট করার জন্য বাইট ব্যবহার করা হয়।

কম্পিউটার মেমােরির ধারণক্ষমতা নির্ণয়ের এককগুলাে হলাে- কিলােবাইট, মেগাবাইট, গিগাবাইট ও টেরাবাইট। নিচে এদের মধ্যে সম্পর্ক দেখানাে হলাে।

৮ বিট = ১ বাইট = ১ অক্ষর
১০ বা ১০২৪ বাইট = ১ কিলােবাইট
২০ বা ১০২৪ কিলােবাইট = ১ মেগাবাইট
৩০ বা ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট
৪০ বা ১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট
রেফারেন্সঃ নবম দশম শ্রেণির কম্পিউটার (ভোকেশনাল)

৩১.
'গবেষণা' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) গো + এষণা
  2. খ) গো + ষণা
  3. গ) গ +এষণা
  4. ঘ) গব + এষণা
ব্যাখ্যা
এ, ঐ, ও, ঔ-কারের পর এ, ঐ স্থানে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব ও আব হয়। যেমন- নে + অন = নয়ন, নৈ + অক = নায়ক, পো + অন = পবন, গো + এষণা = গবেষণা, নৌ + ইক = নাবিক, পো + ইত্র = পবিত্র, গো + আদি = গবাদি ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
৩২.
Singular form of 'data' is?
  1. ক) none
  2. খ) datum
  3. গ) dat
  4. ঘ) datas
ব্যাখ্যা
Um যুক্ত Noun এর বহুবচনের বেলায় সাধারণত Um কে a দ্বারা প্রতিস্থাপিত করা হয়৷যেমন- Agendum, Cranium, Datum, Memorandum এদের বহুবচন হলো যথাক্রমে Agenda, Crania, Data, Memoranda.
৩৩.
The feminine form of the word 'Author' is :
  1. ক) Authoress
  2. খ) Authores
  3. গ) Authors
  4. ঘ) Authorss
ব্যাখ্যা
Author - লেখক। Authoress - a female author; লেখিকা।
৩৪.
চাউল, চিনি,পানি এগুলাে কী বাচক বিশেষ্য?
  1. ক) জাতিবাচক
  2. খ) বস্তুবাচক
  3. গ) সমষ্টিবাচক
  4. ঘ) ব্যক্তিবাচক
ব্যাখ্যা
যে পদে কোনো উপাদানবাচক পদার্থের নাম বোঝায় তাকে বস্তুবাচক বিশেষ্য বলে।
যেমন - বই, খাতা, কলম, থালা, বাটি, মাটি, চাল, চিনি, লবণ, পানি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
৩৫.
'সুনাম' শব্দের 'সু' কোন উপসর্গ?
  1. ক) বাংলা
  2. খ) আরবি
  3. গ) ফারসি
  4. ঘ) সংস্কৃত
ব্যাখ্যা
বাংলা ‘সু’ উপসর্গের অর্থ - উত্তম। বাংলা সু উপসর্গযোগে গঠিত শব্দ - সুনাম, সুনজর, সুখবর, সুদিন, সুকাজ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
৩৬.
'গাছপাথর' বাগধারাটির অর্থ কী?
  1. ক) বাড়াবাড়ি করা
  2. খ) ভূমিকা করা
  3. গ) হিসাব নিকাশ
  4. ঘ) অসম্ভব বস্তু
ব্যাখ্যা
গাছপাথর - হিসেবনিকেশ। যেমনঃ আমরা সেকেলে, আমাদের বয়সের কি কোনো গাছপাথর আছে!
গৌড়চন্দ্রিকা - ভূমিকা
কাঠালের আমসত্ব - অসম্ভব বস্তু।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ
৩৭.
The antonym of 'Insipid' is -
  1. ক) exciting
  2. খ) sanguine
  3. গ) cold
  4. ঘ) dull
ব্যাখ্যা

Insipid - বিষণ্ণ, নিরস
Exciting - উদ্দীপক, রোমাঞ্চকর
Sanguine - আশাবাদী, প্রত্যয়পূর্ণ
Cold - ঠাণ্ডা, উৎসাহশূন্য
Dull - নিস্তেজ, নিষ্প্রভ
সুতরাং, insipid এর বিপরীত শব্দ exciting.

৩৮.
প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি?
  1. ক) কোলন
  2. খ) সেমিকোলন
  3. গ) ড্যাশ
  4. ঘ) প্রশ্নচিহ্ন
ব্যাখ্যা
প্রান্তিক বিরামচিহ্ন বাক্যের শেষে বসে।
দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন - বাক্যের শেষে ব্যবহৃত হয় বলে তারা প্রান্তিক বিরামচিহ্ন।
৩৯.
বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন-
  1. ক) শেখ হাসিনা
  2. খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
  3. গ) সম্রাট আকবর
  4. ঘ) শায়েস্তা খান
ব্যাখ্যা
পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন। এ দিনটি বাংলাদেশে নববর্ষ হিসেবে পালিত হয়। এটি বাঙালির একটি সর্বজনীন লোকউৎসব।
এক সময় নববর্ষ পালিত হতো আর্তব উৎসব বা ঋতুধর্মী উৎসব হিসেবে। তখন এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কৃষির, কারণ কৃষিকাজ ছিল ঋতুনির্ভর। এই কৃষিকাজের সুবিধার্থেই মুগল সম্রাট আকবর ১৫৮৪ খ্রিস্টাব্দের ১০/১১ মার্চ বাংলা সন প্রবর্তন করেন এবং তা কার্যকর হয় তাঁর সিংহাসন-আরোহণের সময় থেকে (৫ নভেম্বর ১৫৫৬)। হিজরি চান্দ্রসন ও বাংলা সৌরসনকে ভিত্তি করে বাংলা সন প্রবর্তিত হয়। নতুন সনটি প্রথমে ‘ফসলি সন’ নামে পরিচিত ছিল, পরে তা বঙ্গাব্দ নামে পরিচিত হয়।
উৎসঃ বাংলাপিডিয়া
৪০.
১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত 'চরমপত্র' কে পরিচালনা ও উপস্থাপনা করেন?
  1. ক) এম এ আজিজ
  2. খ) আবু হেনা মোস্তফা কামাল
  3. গ) এম আর আখতার মুকুল
  4. ঘ) বেলাল মোহাম্মদ
ব্যাখ্যা
স্বাধীন বাংলা বেতারের অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান ছিল চরমপত্র। এই অনুষ্ঠানটির পরিকল্পনা করেন জাতীয় পরিষদ সদস্য আবদুল মান্নান। স্থানীয় ঢাকাইয়া উপভাষায় এর স্ক্রিপ্ট তৈরি এবং উপস্থাপনা করেন এম আর আখতার মুকুল।
এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানটি জনগণের কাছে বিপুলভাবে সমাদৃত হয় এবং জনগণের নৈতিক মনোবল দৃঢ়করণে ও স্বাধীনতা সংগ্রামীদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছিল।
উৎসঃ বাংলাপিডিয়া
৪১.
'উলুখাগড়া' শব্দটির অর্থ কী?
  1. ক) রাজাবদশা
  2. খ) একশ্রেণীভুক্ত
  3. গ) লাকড়ি
  4. ঘ) গুরুত্বহীন লোক
ব্যাখ্যা
উলুখাগড়া (বিশেষ্য) - উলুখড় ও নল;
-(আলঙ্কারিক) গরিব বা অকিঞ্চিৎকর ব্যক্তি;
-(আলঙ্করিক) নিরীহ প্রজা (রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগড়ার প্রাণ যায় - প্রবচন)।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
৪২.
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন-
  1. ক) Nikolai Podgorny
  2. খ) Leonid Brezhnev
  3. গ) Mikhail Gorbachev
  4. ঘ) Nikita Khrushchev
ব্যাখ্যা
১৯৭১ সালে সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন নিকোলাই পোদগর্নি।
সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট ছিলেন মিখাইল গর্বাচেভ। উল্লেখ্য যে, ১৯৭১ সালে মার্কিন প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড নিক্সন।
উৎসঃ রাশিয়া ও ইউএস সরকারি ওয়েবসাইট
৪৩.
'I hardly go after dusk' the correct bangla translation is -
  1. ক) আমি সন্ধ্যার পর পরেই বাইরে যাই।
  2. খ) আমি সন্ধ্যার পরে প্রায়ই বাইরে যাই।
  3. গ) আমি সন্ধ্যার পরে মোটে ও বাইরে যাই না।
  4. ঘ) আমি সন্ধ্যার পরে কদাচিৎ বাইরে যাই।
ব্যাখ্যা
Hardly শব্দটি একটি negetive অর্থ দেয়। তাই এর সাথে না বোধক আলাদা শব্দের ব্যবহার redundant হবে। সুতরাং, 'I hardly go after dusk' এর বাংলা অনুবাদ - ‘আমি সন্ধ্যার পরে কদাচিৎ বাইরে যাই।
৪৪.
'Deciduous' trees are trees those-
  1. ক) have delicious leaves
  2. খ) lose the leaves annually
  3. গ) have fleshy leaves
  4. ঘ) are extremely big
ব্যাখ্যা
Deciduous(of a tree, bush etc.) that loses its leaves every year.
Source: oxfordlearnersdictionaries
৪৫.
১৯৭১ সালে ঢাকা শহরে 'অপারেশন সার্চ লাইট' পরিচালনার মূল দায়িত্বে ছিলেন-
  1. ক) জেনারেল রাও ফরমান আলী
  2. খ) জেনারেল জিয়াউল রহমান
  3. গ) জেনারেল টিক্কা খান
  4. ঘ) জেনারেল ইয়াহিয়া খান
ব্যাখ্যা
১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানী হানাদার বাহিনী পূর্ব পাকিস্তানে যে অভিযানের মাধ্যমে গণহত্যা চালায় তা অপারেশন সার্চলাইট নামে পরিচিত। এর নীল নকশা প্রস্তুত করেন জেনারেল টিক্কা খান এবং মেজর জেনারেল রাও ফরমান আলী।
ঢাকা শহরে অপারেশন সার্চ লাইট পরিচালনার দায়িত্বে ছিলো রাও ফরমান আলী। ২৫শে মার্চ রাতে পাকহানাদার বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, রাজারবাগ পুলিশ লাইনসহ বিভিন্ন স্থানে তাণ্ডব চালায়।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া
৪৬.
'সমাস' শব্দের অর্থ কী?
  1. ক) সংযোজন
  2. খ) সংশ্লেষণ
  3. গ) বিশ্লেষণ
  4. ঘ) সংক্ষেপণ
ব্যাখ্যা
সমাস (বিশেষ্য) -একাধিক পদের একপদে সংকোচন; সংক্ষেপ; মিলন; সংগ্রহ।
{(তৎসম বা সংস্কৃত) সম্‌+√অস্‌+অ(ঘঞ্‌)}
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
৪৭.
জন্মহীন মৃত্যুহীন -
  1. ক) আমৃত্যু
  2. খ) অজ
  3. গ) অজেয়
  4. ঘ) অয
ব্যাখ্যা
অজ (বিশেষণ) - জন্মহীন; চির বর্তমান।
{(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্‌)+√জন্‌ (√জন্‌-উৎপন্ন হওয়া)+অ(ড)}
অজ (বিশেষণ) - খাঁটি; পুরাদস্তুর। নিরেট (অজমূর্খ)।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
৪৮.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩ :১ উহার পরিসীমা ২০০ মিটার হলে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
  1. ক) ১৭৭৫
  2. খ) ১৮৭৫
  3. গ) ১৬৭৫
  4. ঘ) ১৫৭৫
ব্যাখ্যা
ধরি, আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য = ৩ক এবং প্রস্থ = ক
আমরা জানি, আয়তক্ষেত্রের পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ) = ২(৩ক + ক) = ৮ক
প্রশ্নমতে, ৮ক = ২০০
∴ ক = ২৫
∴ দৈর্ঘ্য = ৩ × ২৫ = ৭৫ মিটার
∴ আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল = ৭৫ × ২৫ = ১৮৭৫
৪৯.
একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ :১। এতে কতগ্রাম সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে?
  1. ক) ৩
  2. খ) ৮
  3. গ) ৬
  4. ঘ) ৪
ব্যাখ্যা
গহনার ওজন = ১৬ গ্রাম
অনুপাতের যোগফল = ৩ + ১ = ৪
∴ সোনার পরিমাণ = (১৬×৩)/৪ = ১২ গ্রাম
∴ তামার পরিমাণ = (১৬×১)/৪ = ৪ গ্রাম
ধরি, ক পরিমাণ সোনা মিশাতে হবে
প্রশ্নমতে, কঃ৪ = ৪ঃ১
বা, ক = ১৬
∴ অতিরিক্ত সোনা মেশাতে হবে = ১৬ - ১২ = ৪ গ্রাম
৫০.
which one is correct?
  1. ক) One of my friends is a lawyer.
  2. খ) One of my friend are a lawyer.
  3. গ) One of my friends are a lawyer.
  4. ঘ) One of my friend is a lawyer.
ব্যাখ্যা
One of + plural noun + singular verb এই গঠনে সঠিক বাক্য হবে - 'One of my friends is lawyer' অর্থাৎ, আমার বন্ধুদের মধ্যে একজন হলো আইনজীবী।
৫১.
কষ্টে লাভ হয় যা-
  1. ক) দুর্লভ
  2. খ) সুলভ
  3. গ) দুর্লভ্য
  4. ঘ) দূর্লভ
ব্যাখ্যা
যা কষ্টে লাভ করা যায়- দুর্লভ।
সুলভ - সহজ; অল্প মূল্যে মেলে এমন।
যা কষ্টে জয় করা যায়- দুর্জয়।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি এবং বাংলা একাডেমি অভিধান।
৫২.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) বিভিষীকা
  2. খ) বিভীষিকা
  3. গ) বিভিষিকা
  4. ঘ) বিভীষীকা
ব্যাখ্যা
ড. সৌমিত্র শেখর রচিত বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা অনুযায়ী বিভীষিকা বানানটি শুদ্ধ।
৫৩.
১৯৭০ সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচনে কমিশনার ছিলেন-
  1. ক) বিচারপতি আব্দুস সাত্তার
  2. খ) বিচারপতি আবু সাইদ চৌধুরী
  3. গ) বিচারপতি এম এন হুদা
  4. ঘ) বিচার পতি এ বি সিদ্দীক
ব্যাখ্যা
সাধারণ নির্বাচন পরিচালনার জন্যে ১৯৬৯ সালের ২ জুলাই প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পাকিস্তান সুপ্রিম কোর্টের বিচারপতি আব্দুস সাত্তারের নেতৃত্বে একটি নির্বাচন কমিশন গঠন করে। এই কমিশন পাকিস্তানের জন্যে একটি ভোটার তালিকা প্রণয়ন এবং ১৯৭০ সালে বিচারপতি আব্দুস সাত্তারের নেতৃত্বে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করে।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী
৫৪.
BRICS প্রতিষ্ঠিত ব্যাংকের নাম -
  1. ক) New Development Bank
  2. খ) Newly Development Bank
  3. গ) BRICS Development Bank
  4. ঘ) Developing Bank
ব্যাখ্যা
BRICS এর উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক হলো NDB (New Development Bank)। ২০১৪ সালের ১৫ জুলাই ব্রাজিলের ফোর্তেলেজা শহরে অনুষ্ঠিত ৬ষ্ঠ ব্রিকস সম্মেলনে NDB প্রতিষ্ঠার লক্ষ্যে চীন, রাশিয়া, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। ২০১৫ সালের ৭ জুলাই NDB এর বোর্ড অব গভর্নরদের প্রথম বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
উৎসঃ NDB ওয়েবসাইট
৫৫.
কোন স্কুলে ৭০% শিক্ষার্থী ইংরেজী এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাশ করছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩০০ জন শিক্ষার্থী পাশ করে থাকে তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?
  1. ক) ৫৬০
  2. খ) ৬০০
  3. গ) ৪০০
  4. ঘ) ৫০০
ব্যাখ্যা

ধরি,
উভয় বিষয়ে পাশ করেছে x%
তাহলে, উপরের ভেনচিত্র অনুযায়ী,
(70 - x) + x + (80-x) + 10 = 100
⇒ 160 - x = 100
সুতরাং, x = 60
অর্থাৎ ৬০% শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে।
প্রশ্নমতে,
৬০% = ৩০০
এখন,
৬০ জন উভয় বিষয়ে পাশ করলে মোট শিক্ষার্থী ১০০ জন
সুতরাং, ৩০০ জন উভয় বিষয়ে পাশ করলে মোট শিক্ষার্থী ১০০ জন = (১০০ × ৩০০) / ৬০ = ৫০০ জন।
৫৬.
একটি চৌবাচ্চায় দুটি নল সংযুক্ত আছে। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি ৪ মিনিটে পূর্ণ হয় এবং ২ য় নল দ্বারা ১২ মিনিটে পূর্ণ হয়। নল দুটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ৬
ব্যাখ্যা
১ম নল দ্বারা ৪ মিনিটে পূর্ণ হয় ১ অংশ
তাহলে, ১ম নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় ১/৪ অংশ
আবার, ২য় নল দ্বারা ১২ মিনিটে ১ অংশ পূর্ণ হলে, ১ মিনিটে পূর্ণ হয় ১/১২ অংশ।
∴ দুটি নল দ্বারা একত্রে এক মিনিটে পূর্ণ হয় = (১/৪ + ১/১২) = (৩ + ১)/১২ = ১/৩ অংশ
∴ ১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ হবে ৩ মিনিটে।
৫৭.
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের স্থান বিনিময়ের ফলে ৫৪ বৃদ্ধি পায়। অংক দুটির যোগফল ১২ হলে সংখ্যাটি কত?
  1. ক) ৫৭
  2. খ) ৭৫
  3. গ) ৩৯
  4. ঘ) ৯৩
ব্যাখ্যা
ধরি একক স্থানীয় অঙ্ক = x
এবং দশক স্থানীয় অঙ্ক = y
∴ সংখ্যাটি = ১০y + x
অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে নতুন সংখ্যাটি হয় = ১০x + y
প্রশ্নমতে,
১০y + x + ৫৪ = ১০x + y
⇒৯x - ৯y = ৫৪
⇒৯(x - y) = ৫৪
∴ x - y = ৬
এবং x + y = ১২
এখন,
২x = ১৮
x = ৯
এবং y = ৩
∴ সংখ্যাটি = ১০ × ৩ + ৯
= ৩৯
৫৮.
The passive form of 'I know him' -
  1. ক) He was known to me.
  2. খ) He is known to me
  3. গ) I was known to him
  4. ঘ) He known to me
ব্যাখ্যা
Assertive Sentence কে Passive করতে হলে, প্রথমে Obj কে Sub করতে হবে + Tense অনুযায়ী auxiliary verb + Verb এর P.P form + by / to / with + sub কে obj। সুতরাং, নিয়মানুযায়ী He is known to me হবে।
৫৯.
‘Pass away’ means -
  1. ক) to cross
  2. খ) disappear
  3. গ) die
  4. ঘ) erase
ব্যাখ্যা
Pass away - মৃত্যুবরণ করা, die.
Source: Oxford
৬০.
ঢাকাতে ২৪ মে দুপুর ১২ টার সময় লন্ডনে সময় হবে -
  1. ক) ২৪ মে সন্ধ্যা ৬ টা
  2. খ) ২৪ মে রাত ১২ টা
  3. গ) ২৫ মে রাত ১২ টা
  4. ঘ) ২৪ মে সকাল ৬ টা
ব্যাখ্যা
গ্রীনিচ মানমন্দির লন্ডন শহরে অবস্থিত। এর উপর দিয়ে মূল মধ্যরেখা বা শূন্য ডিগ্রী দ্রাঘিমারেখা গেছে। বাংলাদেশের সময় গ্রিনিচ সময়ের চেয়ে ছয়ঘন্টা এগিয়ে থাকে। তাই ঢাকায় ২৪ মে দুপুর বারোটা হলে, লন্ডনে তখন সময় হবে ২৪ মে সকাল ছয়টা।
Source: Greenwich Mean Time website
৬১.
ঢেঁকি দিয়ে ধান ভানার সময় যান্ত্রিকশক্তি কোন শক্তিতে রুপান্তরিত হয়?
  1. ক) চুম্বকশক্তি
  2. খ) শব্দশক্তি
  3. গ) তাপশক্তি
  4. ঘ) শব্দ ও তাপশক্তি
ব্যাখ্যা
ঢেঁকি দিয়ে ধান ভানার সময় এতে যান্ত্রিক শক্তি শব্দ ও তাপ শক্তিতে রূপান্তরিত হয়।
উৎসঃ বিজ্ঞান সপ্তম শ্রেণি
৬২.
প্রদত্ত উপাত্তগুলোর মধ্যক কোনটি? ১২,৯,১৫,৫,২০, ৮, ২৫, ১৭, ২১, ২৩, ১১
  1. ক) ১৪
  2. খ) ১২
  3. গ) ১৫
  4. ঘ) ১৩
ব্যাখ্যা
উপাত্তগুলোকে মানের উর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই ৫, ৮, ৯, ১১, ১২, ১৫, ১৭, ২০, ২১, ২৩, ২৫। এখানে বিজোড় (১১ টি) সংখ্যক উপাত্ত থাকায় এর মধ্যবর্তী অর্থাৎ ৬ষ্ট পদের মান (১৫) হলো এর মধ্যক।
৬৩.
একটি ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে ২৭০০ চকলেট বিতরণ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী মোট শিক্ষার্থীর সংখ্যার তিনগুন পরিমান পেলে শিক্ষার্থী সংখ্যা কত?
  1. ক) ৭০
  2. খ) ৮৫
  3. গ) ৩০
  4. ঘ) ৭৫
ব্যাখ্যা
ধরি, শিক্ষার্থী সংখ্যা = ক জন
চকলেট পায় = ৩ক টি করে।
প্রশ্নমতে, ক × ৩ক = ২৭০০
⇒ ৩ক = ২৭০০
⇒ ক = ৯০০
∴ ক = ৩০ জন
৬৪.
Which one of the following words is not plural?
  1. ক) Men
  2. খ) Feet
  3. গ) Lice
  4. ঘ) News
ব্যাখ্যা
কিছু noun আছে দেখতে plural হলেও এগুলো singular. যেমনঃ Statistics, physics, mathematics, news, politics etc.
Men এর singular form - man
Feet এর singular form - Foot
Lice এর singular form - Louse.
৬৫.
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে-
  1. ক) জটিল বাক্য
  2. খ) যৌগিক বাক্য
  3. গ) মিশ্র বাক্য
  4. ঘ) সরল বাক্য
অনির্ধারিত
ব্যাখ্যা
একটি প্রধান বাক্যের সঙ্গে অঙ্গীভূত এক বা একাধিক খণ্ড বাক্য সাধারণভাবে বা কোনো অনুগামী সমুচ্চয়ী অব্যয় বা সাপেক্ষ সর্বনাম দিয়ে যুক্ত হয়ে পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হলে তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। যেমনঃ ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে’ এই বাক্যটি মিশ্র বা জটিল বাক্য। ক এবং গ দুটোই সঠিক উত্তর হওয়ায় উত্তরটি বাতিল করা হলো।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
৬৬.
The meaning of the word 'obese' is -
  1. ক) tardy
  2. খ) obnoxious
  3. গ) very fat
  4. ঘ) ugly
ব্যাখ্যা
Obese - extremely fat in a way that is dangerous for health.
Source: dictionary.cambridge.org
৬৭.
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন?
  1. ক) ৯ বার
  2. খ) ৭ বার
  3. গ) ৮ বার
  4. ঘ) ৫ বার
ব্যাখ্যা
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৩ এবং ২০১৮ সালের নির্বাচনে মোট সাতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
উৎসঃ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
৬৮.
'আগ্নেয়' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
  1. ক) অগ্নী + এয়
  2. খ) অগ্নি + ষ্ণেয়
  3. গ) অগ্নি + এয়
  4. ঘ) অগ্নি + য়
অনির্ধারিত
ব্যাখ্যা
অগ্নি + এয় (ষ্ণেয়) = আগ্নেয়; অতিথি + এয় = আতিথেয়; ভগিনী + এয় = ভাগিনেয়।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ
৬৯.
কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান?
  1. ক) জাতীয় তথ্য কমিশন
  2. খ) দুর্নীতি দমন কমিশন
  3. গ) জাতীয় মানবাধিকার কমিশন
  4. ঘ) মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
ব্যাখ্যা
সংবিধানের সুষ্পষ্ট বিধি মোতাবেক যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত তাকে সাংবিধানিক প্রতিষ্ঠান বলে।
বাংলাদেশ নির্বাচন কমিশন, বাংলাদেশ সরকারি কর্মকমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়, জাতীয় সংসদ, এটর্নি জেনারেলের কার্যালয় ইত্যাদি হলো সাংবিধানিক প্রতিষ্ঠান।
উৎসঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন দ্বিতীয়পত্র : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৭০.
একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ২০২৫ বর্গমিটার। এর চারদিকে বেড়া আছে। বেড়ার মোট দৈর্ঘ্য কত?
  1. ক) ২২০
  2. খ) ২১০
  3. গ) ২০০
  4. ঘ) ১৮০
ব্যাখ্যা
আমরা জানি, বর্গক্ষেত্রের বাহু = √ক্ষেত্রফল
∴ বাহু = √২০২৫ = ৪৫ মিটার।
এর বেড়ার দৈর্ঘ্য হবে এর পরিসীমার সমান
∴ বেড়ার মোট দৈর্ঘ্য = ২ × (৪৫ + ৪৫) = ১৮০ মিটার।
৭১.
ধ্বনির পরিবর্তন কত প্রকার?
  1. ক) পাঁচ প্রকার
  2. খ) দুই প্রকার
  3. গ) তিন প্রকার
  4. ঘ) চার প্রকার
ব্যাখ্যা

ধ্বনি পরিবর্তন:
ভাষা সর্বদা পরিবর্তনশীল। কোন ভাষার পরিবর্তন নিয়ম বা ব্যাকরণ দিয়ে বন্ধ করে দিলে সে ভাষা আস্তে আস্তে মরে যায়। যেমন মরে গেছে - সংস্কৃত ভাষা।
মানুষের মুখে মুখে উচ্চারণের সুবিধার্থে ভাষার শব্দ, মূলত শব্দের অন্তর্গত ধ্বনি নানাভাবে পরিবর্তিত হয়। তবে এই পরিবর্তনও কিছু নিয়ম মেনে হয়ে থাকে।
ধ্বনির এই পরিবর্তনই মূলত ভাষার পরিবর্তন ঘটায়। অর্থ্যাৎ, ভাষার পরিবর্তন ধ্বনি পরিবর্তনের সাথে সম্পৃক্ত।

ধ্বনি পরিবর্তনের সুনির্দিষ্ট কোন প্রকার নেই। ধ্বনি পরিবর্তন নানান প্রক্রিয়ায় সম্পন্ন হয়।

তবে, বাংলা একাডেমির প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ অনুসারেঃ
বাংলা ভাষায় ধ্বনি পরিবর্তনের ৪টি শ্রেণী লক্ষ্য করা যায়ঃ
যথা,
১) ধ্বনির লোপ
২) ধ্বনির যোগ
৩) ধ্বনির রূপান্তর
৪) ধ্বনির স্থানবিনিময়

ডঃ হায়াত মামুদের ভাষা শিক্ষা বইতে 'ধ্বনির স্থানবিনিময়' - এটা বাদ দেয়া হয়েছে। তবে, তিনি এটাও উল্লেখ করেছেন যে, ধ্বনি পরিবর্তনের এসব ধারা দিগদর্শন মাত্র। আর অনেক রকম প্রক্রিয়াই ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে দেখা যায়। বিশেষ করে, উপভাষা বা লোকভাষায়। 
ধ্বনি পরিবর্তনের উল্লিখিত শ্রেণিগুলোর আওতায় আর বিভিন্ন প্রক্রিয়া রয়েছে। যেমন -
আদি স্বরাগম, মধ্য স্বরাগম/বিপ্রকর্ষ বা স্বরভক্তি, অপিনিহিতি, অসমীকরণ, স্বরসঙ্গতি, ধ্বনি বিপর্যয়, সমীভবন, বিষমীভবন ইত্যাদি।

বাংলা একাডেমি অনুসারে সঠিক উত্তর ৪ প্রকার।

উৎসঃ বাংলা একাডেমির প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, ডঃ হায়াত মামুদের ভাষা শিক্ষা।

৭২.
কোনটি প্রাদি সমাসের উদাহরণ?
  1. ক) গৃহস্থ
  2. খ) ছা-পোষা
  3. গ) উপকূল
  4. ঘ) প্রগতি
ব্যাখ্যা
প্র, প্রতি, অনু প্রভৃতি অব্যয়ের সঙ্গে যদি কৃৎ প্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস হয় তাকে প্রাদি সমাস বলে। পরি(চর্তুদিক) যে ভ্রমণ = পরিভ্রমণ। প্রবচন, অনুতাপ, প্রভাত, প্রগতি ( প্রাদি সমাস)।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ- নবম ও দশম শ্রেণীর বোর্ড বই
৭৩.
বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
  1. ক) বিষুব অঞ্চলে
  2. খ) মেরু অঞ্চলে
  3. গ) পাহাড়ের ওপর
  4. ঘ) পৃথিবীর কেন্দ্রে
ব্যাখ্যা
পৃথিবীর পৃষ্টে বস্তুর ওজনের অতি সামান্য তারতম্য ঘটে। এর কারণ হচ্ছে পৃথিবী সুষম গোলক নয় এবং ভূপৃষ্টে সর্বত্র অভিকর্ষজ ত্বরণের মানও এক নয়। এক কেজি ভরের কোন বস্তুর ওজন সবচেয়ে বেশি হবে পৃথিবীর দুই মেরুতে অর্থাৎ উত্তর মেরু ও দক্ষিণ মেরুতে। যেখানে এর ওজন হবে ৯.৮৩ নিউটন। বিষুবীয় অঞ্চলে এক কেজি ভরের কোন বস্তুর ওজন সবচেয়ে কম ৯.৭৮ নিউটন। ক্রান্তীয় অঞ্চলে এর ওজন হবে ৯.৭৯ নিউটন।
উৎসঃ বিজ্ঞান অষ্টম শ্রেণি
৭৪.
২১ ফেব্রুয়ারিকে কোন সংগঠন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে -
  1. ক) UNDP
  2. খ) UNESCO
  3. গ) UNEP
  4. ঘ) UNICEF
ব্যাখ্যা
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো ১৯৯৯ সালের ১৭ নভেম্বর তার ৩০তম সাধারণ সভায় ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এতে ২০০০ সাল থেকে বিশ্বব্যাপী ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
উৎসঃ ইউনেস্কো ওয়েবসাইট
৭৫.
'পলাশী থেকে ধানমন্ডি' চলচ্চিত্রের পরিচালক কে?
  1. ক) তারেক মাসুদ
  2. খ) আব্দুল গাফফার চৌধুরী
  3. গ) নাসির উদ্দিন ইউসুফ
  4. ঘ) মোস্তফা সরয়ার ফারুকী
ব্যাখ্যা
আবদুল গাফফার চৌধুরী বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেন। চলচ্চিত্রের নাম - পলাশী থেকে ধানমন্ডি। এটি ২০০৭ সালে মুক্তি পায়।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৭৬.
দুই অংক বিশিষ্ট কোন সংখ্যার অংক দুটির অন্তর ২, অংক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা ৬ কম। সংখ্যাটি কত?
  1. ক) ৫৭
  2. খ) ৪৬
  3. গ) ৩৫
  4. ঘ) ২৪
ব্যাখ্যা
অপশন বিশ্লেষণ করার মাধ্যমে পাই, ৫৭×২ - ৭৫ = ৩৯
৪৬×২ - ৬৪ = ২৮
৩৫×২ - ৫৩ = ১৭
২৪×২ - ৪২ = ৬
৭৭.
টেকসই উন্নয়ন অভীষ্ট মোট কতটি অভীষ্ট নিয়ে প্রণীত হয়েছে?
  1. ক) ৮ টি
  2. খ) ১০ টি
  3. গ) ১৭ টি
  4. ঘ) ২১ টি
ব্যাখ্যা
জাতিসংঘ সাধারণ পরিষদ ২০১৫ সালের সেপ্টেম্বরে ২০১৬ সাল থেকে ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে ১৭টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যা টেকসই উন্নয়ন অভিষ্ট বা SDG নামে পরিচিত।
উৎসঃ জাতিসংঘ ওয়েবসাইট
৭৮.
'পথ' শব্দের সমার্থক শব্দ হচ্ছে -
  1. ক) স্মরণী
  2. খ) সমরণি
  3. গ) সরণি
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
শরণি, শরণী, সরণি, সরণী (বিশেষ্য) - পথ; রাস্তা।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
৭৯.
(.১ × ১.১ × ১.২) / (০.০১ × ০.০২) এর মান কত?
  1. ক) ৫৫০
  2. খ) ২০০
  3. গ) ১২০
  4. ঘ) ৬৬০
ব্যাখ্যা

(.১ × ১.১ × ১.২) / (০.০১ × ০.০২)
= (১/১০ × ১১০/১০০ × ১২০/১০০) / (১/১০০ × ২/১০০)
= ৬৬০

৮০.
এক ব্যক্তির জুলাই মাসের আয় তার বাকি ১১ মাসের আয়ের সমান হলে, তার জুলাই মাসের আয় সারা বছরের আয়ের কত অংশ?
  1. ক) ১/৪
  2. খ) ১/২
  3. গ) ২/৩
  4. ঘ) ১/৩
ব্যাখ্যা
ধরি, তার জুলাই মাসের আয় ক টাকা
∴ বাকি এগারো মাসের আয় ক টাকা
∴ জুলাই মাসের আয় মোট আয়ের = ক/(ক+ক) = ক/২ক = ১/২ অংশ