পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
পরীক্ষা – ২৬: টপিক সমূহ: গাণিতিক যুক্তি রিভিশন [সম্পূর্ণ সিলাবাস] (পরীক্ষা ১ থেকে ১৯ পর্যন্ত) [Live Class –1 to 17]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
নিচের কোনটি 5a2 + 4a - 12 এর একটি উৎপাদক?
  1. (2a - 4)
  2. (5a - 6)
  3. (4a - 5)
  4. (a - 2)
সঠিক উত্তর:
(5a - 6)
উত্তর
সঠিক উত্তর:
(5a - 6)
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি 5a2 + 4a - 12 এর একটি উৎপাদক?

সমাধান:
5a2 + 4a - 12
= 5a2 + 10a - 6a - 12
= 5a(a + 2) - 6(a + 2)
= (a + 2)(5a - 6)
.
একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৪০° হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত?
  1. ৭টি
  2. ৮টি
  3. ৯টি
  4. ১০টি
সঠিক উত্তর:
৯টি
উত্তর
সঠিক উত্তর:
৯টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৪০° হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত?

সমাধান:
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ  = ১৪০°
∴ সুষম বহুভুজের বহিস্থঃকোণ = (১৮০° - ১৪০)°
= ৪০°

আমরা জানি,
সুষম বহুভুজের বহিস্থঃকোণের সমষ্টি = ৩৬০°
∴ বহুভুজটির বাহুর সংখ্যা হবে = ৩৬০°/৪০°
= ৯টি
.
b/a = 1/4 এবং a + 2b = 12 হয়, তাহলে (a, b) এর মান কত?
  1. (2, 6)
  2. (8, 1)
  3. (6, 4)
  4. (8, 2)
সঠিক উত্তর:
(8, 2)
উত্তর
সঠিক উত্তর:
(8, 2)
ব্যাখ্যা
প্রশ্ন: b/a = 1/4 এবং a + 2b = 12 হয়, তাহলে (a, b) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
(b/a) = (1/4)
⇒ a = 4b ............... (1)
এবং a + 2b = 12 .......... (2)

এখন,
(2) নং সমীকরণে a এর মান বসিয়ে পাই,
4b + 2b = 12
⇒ 6b = 12
⇒ b = (12/6)
∴ b = 2

b এর মান (1) নং এ বসাই,
⇒ a = 4 × 2
∴ a = 8

সুতরাং, নির্ণেয় সমাধান (a, b) = (8, 2)
.
একটি দ্রব্য ৮০০ টাকায় ক্রয় করে ২০% ক্ষতিতে বিক্রয় করা হলো। দ্রব্যটির বিক্রয়মূল্য কত?
  1. ৫৯৬ টাকা
  2. ৬১৮ টাকা
  3. ৬৩০ টাকা
  4. ৬৪০ টাকা
সঠিক উত্তর:
৬৪০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬৪০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৮০০ টাকায় ক্রয় করে ২০% ক্ষতিতে বিক্রয় করা হলো। দ্রব্যটির বিক্রয়মূল্য কত?

সমাধান:
২০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য = (১০০ - ২০) টাকা
= ৮০ টাকা

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ৮০ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ৮০/১০০ টাকা
ক্রয়মূল্য ৮০০ টাকা হলে বিক্রয়মূল্য = (৮০ × ৮০০)/১০০ টাকা
= ৬৪০ টাকা
.
।3a + 2। < 7 অসমতাটির সমাধান কত?
  1. - 3 < a < (5/3)
  2. - 3 < a < 3
  3. - 3 < a < 5
  4. 3 < a < (5/3)
সঠিক উত্তর:
- 3 < a < (5/3)
উত্তর
সঠিক উত্তর:
- 3 < a < (5/3)
ব্যাখ্যা
প্রশ্ন: ।3a + 2। < 7 অসমতাটির সমাধান কত?

সমাধান:
।3a + 2। < 7
⇒ - 7 < 3a + 2 < 7
⇒ - 7 - 2 < 3a + 2 - 2 < 7 - 2
⇒ - 9 < 3a < 5
⇒ -9/3 < 3a/3 <5/3
⇒ - 3 < a < 5/3
.
১০% হার সুদে কত টাকার ৪ বছরের সুদ ২৪০ টাকা?
  1. ৫৯০ টাকা
  2. ৬০০ টাকা
  3. ৬১৫ টাকা
  4. ৬২০ টাকা
সঠিক উত্তর:
৬০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন : ১০% হার সুদে কত টাকার ৪ বছরের সুদ ২৪০ টাকা?

সমাধান :
১০% হার সুদে ১০০ টাকার ৪ বছরের সুদ = (৪ × ১০) টাকা
= ৪০ টাকা

সুদ ৪০ টাকা হলে আসল = ১০০ টাকা
সুদ ১ টাকা হলে আসল = ১০০/৪০ টাকা
সুদ ২৪০ টাকা হলে আসল = (১০০ × ২৪০)/৪০ টাকা
= ৬০০ টাকা
.
একটি সংখ্যা ৭৬২ হতে যত বড় ৮৪০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ৮০০
  2. ৮০১
  3. ৮১০
  4. ৮১২
সঠিক উত্তর:
৮০১
উত্তর
সঠিক উত্তর:
৮০১
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৭৬২ হতে যত বড় ৮৪০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক - ৭৬২ = ৮৪০ - ক
⇒ ক + ক = ৮৪০ + ৭৬২
⇒ ২ক = ১৬০২
⇒ ক = ১৬০২/২
∴ ক = ৮০১

সুতরাং, সংখ্যাটি = ৮০১
.
secθ = 3/2 হলে, tanθ এর মান কত?
  1. 1/5
  2. 2/5
  3. √5/2       
  4. 1/2
সঠিক উত্তর:
√5/2       
উত্তর
সঠিক উত্তর:
√5/2       
ব্যাখ্যা
প্রশ্ন: secθ = 3/2 হলে, tanθ এর মান কত?
                                                                                   
সমাধান:
দেওয়া আছে,
secθ = 3/2
⇒ sec2θ = 9/4
⇒ 1 + tan2θ = 9/4
⇒ tan2θ = (9/4) - 1
⇒ tan2θ = (9 - 4)/4   
⇒ tan2θ = 5/4
⇒ tanθ = √5/2
∴ θ = √5/2
.
"LEAVE" শব্দটির সবগুলো বর্ণ একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়?
  1. 30 প্রকারে
  2. 60 প্রকারে
  3. 120 প্রকারে
  4. 160 প্রকারে
সঠিক উত্তর:
60 প্রকারে
উত্তর
সঠিক উত্তর:
60 প্রকারে
ব্যাখ্যা
প্রশ্ন: "LEAVE" শব্দটির সবগুলো বর্ণ একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়?

সমাধান:
"LEAVE" শব্দটিতে মোট বর্ণ = 5 টি যার মধ্যে E আছে = 2 টি

∴ বিন্যাস সংখ্যা = 5!/2!
= (5 × 4 × 3 × 2!)/2!
= 60

∴ "LEAVE" শব্দটির সবগুলো বর্ণ একত্রে নিয়ে 60 প্রকারে সাজানো যায়।
১০.
বার্ষিক ৫% সরল মুনাফায় একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ৪ বছরে মুনাফা-আসলে ৫০৪ টাকা হয়। ১০% মুনাফায় একই পরিমাণ টাকার ৫/২ বছরে মুনাফা কত টাকা হবে?
  1. ১০৫ টাকা
  2. ১১০ টাকা
  3. ১১২ টাকা
  4. ১১৫ টাকা
সঠিক উত্তর:
১০৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ৫% সরল মুনাফায় একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ৪ বছরে মুনাফা-আসলে ৫০৪ টাকা হয়। ১০% মুনাফায় একই পরিমাণ টাকার ৫/২ বছরে মুনাফা কত টাকা হবে?

সমাধান:
আসল, P = ক টাকা
সরল-মুনাফা, I = (৫০৪ - ক) টাকা
সময়, n = ৪ বছর
মুনাফার হার, r = ৫% = ৫/১০০

আমরা জানি,
⇒ (৫০৪ - ক) = (ক × ৫ × ৪)/১০০
⇒ (৫০৪ - ক) = ক/৫
⇒ (২৫২০ - ৫ক) = ক
⇒ (ক + ৫ক) = ২৫২০
⇒ ৬ক = ২৫২০
⇒ ক = ৪২০ 

আবার,
১০০ টাকার ১ বছরের মুনাফা = ১০টাকা
১ টাকার ১ বছরের মুনাফা = ১০/১০০ টাকা
৪২০ টাকার ৫/২ বছরের মুনাফা = (১০ × ৪২০ × ৫)/(১০০ × ২) টাকা
= ১০৫ টাকা
১১.
A = {x ∈ N : x2 > 6, x3 < 20} হলে, x এর মান কত?
  1. {3}
  2. {2, 4}
  3. {}
  4. {4}
সঠিক উত্তর:
{}
উত্তর
সঠিক উত্তর:
{}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x ∈ N : x2 > 6, x3 < 20} হলে, x এর মান কত?

সমাধান:
x2 > 6; এই শর্তে x এর মানের সেট P হলে, P = {3, 4, 5 .......}
x3 < 20; এই শর্তে x এর মানের সেট Q হলে, Q = {1, 2}

∴ উভয় শর্তে x এর মানের সেট, A = P ∩ Q
= {3, 4, 5 .......} ∩ {1, 2}
= {}
১২.
ইমন সাহেব তার মোট সম্পত্তির ৩/৭ অংশ ব্যয় করার পরে অবশিষ্টের ৫/১২ অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট ১৪০০ টাকা আছে। তার মোট সম্পত্তির মূল্য কত?
  1. ৪০০০ টাকা
  2. ৪২০০ টাকা
  3. ৪৫০০ টাকা
  4. ৫৬০০ টাকা
সঠিক উত্তর:
৪২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ইমন সাহেব তার মোট সম্পত্তির ৩/৭ অংশ ব্যয় করার পরে অবশিষ্টের ৫/১২ অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট ১৪০০ টাকা আছে। তার মোট সম্পত্তির মূল্য কত?

সমাধান:
মোট সম্পত্তি = ১ অংশ
অবশিষ্ট রইলো = ১ - (৩/৭)
= (৭ - ৩)/৭ = ৪/৭ অংশ

∴ (৪/৭) এর (৫/১২) অংশ
= (৪/৭) × (৫/১২) অংশ
= ৫/২১ অংশ

প্রশ্নমতে,
(৪/৭) - (৫/২১)অংশ = ১৪০০
⇒ (১২ - ৫)/২১ অংশ = ১৪০০
⇒ ৭/২১ অংশ = ১৪০০
⇒ ১ অংশ = (২১ × ১৪০০)/৭ = ৪২০০ টাকা
১৩.
যদি a - (1/a) = 8 হয়, তবে a3 - (1/a)3 এর মান কত?
  1. 516
  2. 528
  3. 536
  4. 542
সঠিক উত্তর:
536
উত্তর
সঠিক উত্তর:
536
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a - (1/a) = 8 হয়, তবে a3 - (1/a)3 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a - (1/a) = 8

প্রদত্ত রাশি = a3 - (1/a)3
= {a - (1/a)}+ 3 · a · (1/a){a - (1/a)}
= 8+ 3 · 8
= 512 + 24
= 536
১৪.
দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৮ এবং তাদের ল.সা.গু ২৮০ হলে, সংখ্যা দুইটির গ.সা.গু কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৮ এবং তাদের ল.সা.গু ২৮০ হলে, সংখ্যা দুইটির গ.সা.গু কত?

সমাধান:
মনে করি,
একটি সংখ্যা = ৭ক
এবং অপর সংখ্যাটি = ৮ক

সংখ্যা দুটির গ.সা.গু = ক
এবং ল.সা.গু = ৫৬ক

শর্তমতে,
৫৬ক = ২৮০
⇒ ক = ২৮০/৫৬
⇒ ক = ৫

∴ সংখ্যা দুটির গ.সা.গু = ৫
১৫.
2 + 6 + 18 + ..... ধারাটির প্রথম কতটি পদের সমষ্টি 6560?
  1. 6
  2. 7
  3. 8
  4. 9
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা
প্রশ্ন: 2 + 6 + 18 + ..... ধারাটির প্রথম কতটি পদের সমষ্টি 6560?

সমাধান:
ধরি,
2 + 6 + 18 + ..... ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 6560।
এখানে,
১ম পদ, a = 2,
সাধারণ অনুপাত, r = 6/2 = 3 >1

প্রশ্নমতে,
n সংখ্যক পদের সমষ্টি = 6560
⇒ a{(rn - 1)/(3 - 1)} = 6560
⇒ 2 × {(3n - 1)/2} = 6560
⇒ 3n - 1 = 6560
⇒ 3n = 6561
⇒ 3n = 38
∴ n = 8
১৬.
একটি ছক্কা নিক্ষেপ একবার নিক্ষেপ করলে ছক্কায় জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত?
  1. 1/2
  2. 1/3
  3. 3/4
  4. 1/6
সঠিক উত্তর:
1/2
উত্তর
সঠিক উত্তর:
1/2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছক্কা নিক্ষেপ একবার নিক্ষেপ করলে ছক্কায় জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
ছক্কায় জোড় সংখ্যা সমূহ = {2, 4, 6}
= 3টি

∴ জোড় সংখ্যা পাওয়ার সম্ভাব্যতা = 3/6
= 1/2
১৭.
যদি log10125 + log108 = a হয়, তাহলে,  a এর মান কত?
  1. 2
  2. 3
  3. 4
  4. 1
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি log10125 + log108 = a হয়, তাহলে,  a এর মান কত?

সমাধান:
log10125 + log108 = a
⇒ log10(125 × 8) = a
⇒ a = log10(1000)
⇒ a = log10(10)3
⇒ a = 3log1010
⇒ a = 3