পরীক্ষা আর্কাইভ

English Wizard

পরীক্ষাEnglish Wizardতারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
Exam-02 [Video Section এ ভিডিয়ো লেকচার ০০৪, ০০৫ (মোট ৮টি ভিডিয়ো) এবং Menu থেকে 'লেকচার ও পিডিএফ' --> English Wizard অপশনে PDF Sheet দেখুন।] Exam Topics: Use of Words as Various Parts of Speech (like but as Conjunction, preposition, adverb, pronoun etc.) [বিসিএস প্রিলি সিলেবাসের Part F] - Transformation of Active-Passive [Part E] - Formation of Words from Noun to Adjective & Vice-Versa (Prefix/ Suffix) [Part F]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

English Wizard

English Wizard · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
Change the voice: I am to do it.
  1. It is to done by me.
  2. It has to be done by me.
  3. It is to be done by me.
  4. It can be done by me.
ব্যাখ্যা
♦ Active Voice কে Passive Voice করতে হলে সাধারণত ৫টি কাজ করতে হয়।
১. Object → Subject হবে আর Subject -> Object হবে।
২. যদি কোন Auxiliary Verb থাকে, তাহলে সেটা বসবে।
৩. অতিরিক্ত একটি be verb বসবে।
৪. মূল Verb এর Past Participle বসবে।
৫. একটি Preposition (by / to / with / at/in) বসবে।

• Active voice এ Be Verb যে রকম Passive এ Be Verb সেরকম বসাতে হয়।

• অতিরিক্ত Be Verb বসানোর নিয়ম:
- মূল Verb এর আগে যদি to অথবা কোন Modal Auxiliary (যেমন can, may, shall, will ইত্যাদি) থাকে তাহলে অতিরিক্ত be verb হিসেবে "be" বসাতে হবে।
যেমন-

Active: I am to do it.
Passive: It is to be done by me.

Source: Live MCQ English Wizard.
.
I have been reading the book for two hours. (Passive)
  1. The book has been read for two hours by me.
  2. The book is been read for two hours by me.
  3. The book has be being read for two hours by me.
  4. The book has been reading for two hours by me.
ব্যাখ্যা
♦ Active Voice কে Passive Voice করতে হলে সাধারণত ৫টি কাজ করতে হয়।
১. Object → Subject হবে আর Subject -> Object হবে।
২. যদি কোন Auxiliary Verb থাকে, তাহলে সেটা বসবে।
৩. অতিরিক্ত একটি be verb বসবে।
৪. মূল Verb এর Past Participle বসবে।
৫. একটি Preposition (by / to / with / at/in) বসবে।

• Continuous Tense এ মূল Verb এর সাথে ing লাগানো থাকে, তাই অতিরিক্ত be verb এর সাথে ing লাগিয়ে “being” বসাতে হয়।
যেমন-
Active: I am eating a mango.
Passive: A mango is being eaten by me.

• Perfect Continuous Tense একটু ব্যতিক্রম। এ ক্ষেত্রে কোন অতিরিক্ত be verb বসবে না।
যেমন-
Active: I have been reading the book for two hours. 
Passive: The book has been read for two hours by me.
.
Our blessings come from above. Here the underlined word is -
  1. Preposition
  2. Adverb
  3. Adjective
  4. Noun
ব্যাখ্যা
♦ Our blessings come from above. Here the underlined word is - Noun.

• Above:

- এর অর্থ 'উপরে' হিসেবে পরিচিত।
- সাধারণত এটি preposition হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।
- কিন্তু বাক্যের বিভিন্ন অংশে বসে এটি অন্য parts of speech হিসেবেও কাজ করতে পারে। 

• Our blessings come from above.
- এই বাক্যে from এর object হিসেবে 'above' ব্যবহৃত হয়েছে, 
- অর্থাৎ preposition এর object হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এটি preposition এর object হিসেবে এটি noun.

আবার,
• Above
• Preposition: Don't write above the line.
- এখানে 'the line', অর্থাৎ noun এর আগে বসে বাক্যের অন্যান্য অংশের সাথে সম্পর্ক স্থাপন করেছে তাই এটি Preposition.

 • Adverb: The sky is above.
- এখানে এটি 'is' verb এর direction হিসেবে বোঝাচ্ছে তাই Adverb.

• Adjective: Analyse the above sentence.
- এখানে 'the' ও 'sentence' noun আছে, 'the' ও noun এর মাঝে যা বসে তা Adjective.
.
Change the voice: Who helped you?
  1. Whom were you helped?
  2. Who is helped by you?
  3. To whom were you helped?
  4. By whom were you helped?
ব্যাখ্যা
♦ WH Word যুক্ত sentence এর voice change এর ক্ষেত্রে,

1. WH Word টি Subject/ Object/ Adverb যে কোনটি হতে পারে।
2. WH Word Subject / Object / Adverb যাই হোক না কেন বাক্যের প্রথমে বসবে।
3. WH Word যদি Subject হয় তাহলে Passive Voice-এ এটিকে Object বানাতে হবে।
4. WH Word যদি Object হয় তাহলে Passive Voice-এ এটিকে Subject বানাতে হবে।
5. WH Word যদি Adverb হয় তাহলে একে নিয়ে চিন্তা করার কোন প্রয়োজন নেই। এটি যেভাবে আছে সেভাবেই থাকবে ।

• Who যুক্ত Interrogative Sentence কে Active Voice থেকে Passive Voice করার নিয়ম:
- Who এর পরিবর্তে By whom হবে।
- Tense অনুসারে be Verb যোগ করতে হবে।
- তারপর subject হিসেবে you বসবে।
- তারপর verb এর past participle form বসবে।

•সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - By whom were you helped?
.
There is little danger in going there. Here ‘little’ is a/an –
  1. Noun
  2. Pronoun
  3. Adverb
  4. Adjective
ব্যাখ্যা
♦ There is little danger in going there. Here ‘little’ is a/an – Adjective.

• Adjective: যে সকল শব্দ দ্বারা কোন Noun বা Pronoun এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে Adjective বলে।
- এখানে বাক্যটিতে little শব্দটি Adjective এর কাজ করছে।
- এখানে 'little' শব্দটি 'danger' noun কে মডিফাই করছে, তাই এটি Adjective এর কাজ করছে।
.
Which 'all' is used as a pronoun?
  1. All men are mortal.
  2. He was left all alone in the vast sea.
  3. All is well that ends well.
  4. He sacrificed his all for the welfare of his children.
ব্যাখ্যা
♦ কিছু determiner আছে যেগুলো ভিন্নভিন্ন parts of speech হিসেবে বাক্যে ব্যবহৃত হয়।

• উল্লিখিত বাক্যগুলোর মাঝে 'All is well that ends well.' বাক্যটিতে 'all' pronoun হিসেবে বসেছে।

• এখানে 'all' কোন শব্দকে মডিফাই করছে না।
- সে নিজেই subject হিসেবে বসেছে।
- তাই এটি pronoun.

অন্য অপশন,
• All men are mortal.
- এখানে 'all' Adjective হিসেবে বসেছে।
- এখানে 'all' শব্দটি 'men' কে মডিফাই করছে, যা একটি noun.
- তাই এটি Adjective হিসেবে বসেছে।

• He was left all alone in the vast sea.
- এখানে 'all' শব্দটি 'alone' adjective কে মডিফাই করছে যা দ্বারা বোঝাচ্ছে 'একেবারে' একা।
- তাই এখানে 'all' একটি adverb.

• He sacrificed his all for the welfare of his children.
- এখানে 'all' শব্দটি noun, কারণ his এখানে possessive case এর object হিসেবে ব্যবহৃত হয়েছে।
- একে আমরা pronoun ধরতে পারব না কারণ pronoun কখনোই possessive case এর object হিসেবে ব্যবহৃত হতে পারে না।
.
Be patient. (Make it passive)
  1. You to be patient.
  2. You are to patient.
  3. You are advised to be patient.
  4. You should be patient.
ব্যাখ্যা
♦ আমরা জানি Intransitive verb কে passive voice এ পরিণত করা যায় না।
- কারণ Intransitive verb মানে হলো যে verb এর object নাই।
- object ছাড়া passive করা যায় না কারণ passive এ object কে Subject এ পরিণত করতে হয়।

• কিন্তু Imperative Sentence এ এই ধরনের বাক্যকে আমরা passive এ পরিণত করতে পারি।
- মনে রাখতে হবে আমরা বাক্যটি passive এ পরিণত করতে পারি কিন্তু Intransitive verb কে নয়।

 • Imperative Sentence এ যদি Intransitive verb থাকে তাহলে FAROC (Forbid, Advise, Request, Order, Command) এর যে কোন Verb সহ ‘You' Subject কে প্রকাশ্য ভাবে লিখতে হবে।
- অতিরিক্ত একটি be verb 'are' বসবে।
- বাক্যর অর্থ বুঝে অতিরিক্ত শব্দ advised যোগ করতে হবে। 
- এবং মূল Verb এর আগে to যোগ হবে।
- তারপর বাক্যে যা আছে তা বসাতে হবে।

Active: Be patient.
Passive: You are advised to be patient.
.
Which of the following is the adjective form of 'Apathy'?
  1. Apipathy
  2. Apathication
  3. Apathetically
  4. Apathetic
ব্যাখ্যা
♦ Apathy [Uncountable noun]
English Meaning: Lack of interest, or the attitude of not caring resulting from it.
Bangla Meaning: সমবেদনা বা আগ্রহের অভাব; (কারো/কোনো কিছুর প্রতি) উদাসীনতা বা অনীহা।

Synonyms: Indifference (উদাসীনতা), Unconcern (ঔদাসীন্য), Unresponsiveness (অসংবেদনশীলতা), Impassiveness (আবেগহীনতা), Phlegm (রুক্ষ্মতা)।
Antonyms: Enthusiasm (প্রবল উৎসাহ), Interest (আগ্রহ), Passion (প্রবল অনুরাগ), Attention (মনোযোগীতা), Sensibility (সংবেদনশীলতা)। 

Other Forms: Apathetic [অ্যাপাথেটিক্] (adjective) সমবেদনা বা আগ্রহহীন; উদাসীন। Apathetically [অ্যাপাথেটিক্লি] (adverb)।

Example Sentence:
1. This shows apathy on the part of the Government to the problems of the common man.
2. People have shown surprising apathy toward these important social problems.

Options,
- Apipathy: wrong word
- Apathication: wrong word.

Source: Live MCQ Lecture.
.
Choose the noun form of the word 'Luminous'.
  1. Luminescent
  2. Luminous
  3. Luminously
  4. Luminosity
ব্যাখ্যা
♦ Luminous (adjective)
English Meaning: Softly bright or radiant.
Bangla Meaning: 
(১) আলোকোজ্জ্বল; উজ্জ্বল: luminous paint. 
(২) (লাক্ষণিক) স্পষ্ট; সহজবোধ্য।

Synonyms: Radiant (দীপ্তিমান), Dazzling (চোখধাঁধানো), Glowing (অনুরঞ্জিত), Lucid (স্বচ্ছ, নির্মল), Vivid (স্পষ্ট, উজ্জল)।
Antonyms: Dark (অন্ধকার), Dim (আবছা), Dull (নিস্তেজ), Gloomy (বিষন্ন), Shadowy (ছায়াময়)।

Other Forms: Luminosity [লূমিনসাটি] (noun) [uncountable noun] স্পষ্টতা; সহজবোধ্যতা।

Example Sentence:
1. The moon was full, and gave off a luminous blue glow.
2. I saw the cat's luminous eyes in my car's headlights.

Options,
- Luminously: adverb
- Luminescent: adjective.

Source: Live MCQ Lecture.
১০.
Change the voice: I gave Rima a pen.
  1. A pen was given Rima by me.
  2. A pen was given to Rima by me.
  3. Rima is given a pen by me.
  4. A pen was to given Rima by me.
ব্যাখ্যা
‎♦ Voice 

• Double object যুক্ত Active Voice কে Passive Voice এ রূপান্তরের নিয়ম: 
- দুটি object এর যেকোন একটিকে passive voice এর subject করতে হয় 
- Tense অনুযায়ী Auxiliary verb বসে  
- প্রদত্ত মূল verb এর Past Participle বসে 
- ব্যক্তিবাচক pronoun হলে তার আগে to বসাতে হবে।
- প্রদত্ত বাকী object টি বসে 
- by বসে 
- প্রদত্ত active voice এর subject টি object রূপে বসে।

Active: I gave Rima a pen.
Passive: A pen was given to Rima by me.
or 
Rima was given a pen by me.
১১.
We made him chairman. (passive)
  1. Chairman is to made by us.
  2. He is made chairman by us.
  3. He was made chairman by us.
  4. Chairman was made by us.
ব্যাখ্যা
♦ Factitive Object: (Complement Subject বানানো যাবে না)

• Factitive object যুক্ত past indefinite tense এর structure:
- Pronominal obj কে Sub + was/were + V3 + factitive obj + by + sub কে obj.
- Complement কে subject বানানো যাবে না।
- সুতরাং প্রদত্ত বাক্যের Passive: He was elected secretary by us.

Active: We made him chairman.
Passive: He was made chairman by us.

(chairman কে Sub বানানো যাবে না)
১২.
As he was poor, I helped him. Here 'As' is -
  1. Conjunction
  2. Adverb
  3. Pronoun
  4. Preposition
ব্যাখ্যা
♦ Conjunction:
- এটি সাধারণত দুটি শব্দ, শব্দগুচ্ছ (phrase), খন্ডবাক্য(clause) বা বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করে তা হলো Conjunction.

• As he was poor, I helped him.
- এখানে 'he was poor' একটি clause, 'I helped him' আরেকটি clause.
- দুটি clause কে যুক্ত করার কারণে এটি Conjunction হিসেবে ব্যবহৃত হয়েছে।

• কিছু শব্দ সাধারণত Conjunction হিসেবে ব্যবহৃত হলেও এটি অন্যান্য parts of speech হিসেবেও ব্যবহার হয়।

• Adverb: We walked as fast as possible.
- আমরা যতো দ্রুত সম্ভব দৌড়েছিলাম।
- এখানে এটি (যত......তত) অর্থে বসেছে।
- প্রথম as টি মডিফাই করছে 'fast' adverb কে মডিফাই করছে পরেরটি adjective 'possible' কে মডিফাই করছে।
১৩.
Everyone but his parents were absent. Here 'but' is used as -
  1. Conjunction
  2. Preposition
  3. Adverb
  4. Pronoun
ব্যাখ্যা
♦ Preposition:
- Noun or pronoun এর আগে বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে সম্পর্ক তৈরী করে।

• Everyone but his parents were absent. 
- এরকম ক্ষেত্রে but এর আগের অংশে যদি negative word থাকে যেমন 'None' তবে এটি হবে conjunction, আর positive যেমন এই বাক্যে আছে 'Everyone' থাকে তবে তা হবে preposition.

• Conjunction - None but the graduates are allowed to apply.
- এখানে না বোধক শব্দ থাকায় এটি Conjunction.
১৪.
Which of the following is not a prefix?
  1. over-
  2. dis-
  3. re-
  4. ful-
ব্যাখ্যা
♦ এখানে 'ful-' হলো suffix, বাকি তিনটি Prefix.

•  Prefix:

- Word এর মূল (root) অংশের এর বাম পাশে বা প্রথমে যে বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয় তাকে Prefix বলে। 
- Im-, Un-, In-, Over-, Dis-, Re- ইত্যাদি Prefix হিসেবে ব্যবহৃত হয়।

• Suffix: 
- Word এর মূল (root) অংশের এর ডান পাশে বা শেষে যে বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয় তাকে Suffix বলে। 
- ate, en, able, ful ইত্যাদি Suffix হিসেবে ব্যবহৃত হয়।

• Re + arrange = Rearrange.
• Dis + advantage = Disadvantage.
• Over + come = Overcome.
• Hope + ful = Hopeful.
১৫.
The task has been completed by him. (Active)
  1. He has completed the task.
  2. He completed the task.
  3. He has complete the task.
  4. He has been completed the task.
ব্যাখ্যা
♦ Passive Voice কে Active Voice করতে হলে সাধারণত ৫টি কাজ করতে হয়।
1. Object → Subject হবে আর Subject Object হবে।
২. মূল Verb এর ঠিক আগের 'be' Verb ছাড়া যদি অন্য কোন Auxiliary Verb থাকে, তাহলে সেটা বসবে ।
৩. মূল Verb এর ঠিক আগের 'be' Verb বাদ যাবে।
৪. মূল Verb এর ঠিক আগের 'be' Verb এর গঠন অনুযায়ী মূল Verb বসবে।
৫. একটি Preposition (by / to / with/ at/ in) বাদ যাবে।

Passive: The task has been completed by him.
Active: He has completed the task.
১৬.
The lion is called the king of beasts. (Active)
  1. People called the lion as the king of beasts.
  2. The king of beasts are the lion.
  3. The lion is being called the king of beasts.
  4. People call the lion the king of beasts.
ব্যাখ্যা
♦ আমজনতার সাথে Related কাজ হলে Subject হিসেবে People বসাতে হবে।

• প্রথমে People বসাতে হবে।
- মূল Verb এর ঠিক আগের 'be' Verb 'was' বাদ যাবে।
- মূল Verb এর ঠিক আগের 'be' Verb এর গঠন অনুযায়ী মূল Verb বসবে।
- Subject টি Object হবে।
- বাকি অংশ বসবে।

Passive: The lion is called the king of beasts.
Active: People call the lion the king of beasts.
১৭.
Since that day I have not seen him. Here 'since' is -
  1. Conjunction
  2. Preposition
  3. Adverb
  4. Noun
ব্যাখ্যা
♦ Preposition:
- Preposition হলো এমন শব্দ যা কোন noun, pronoun বা noun phrase- এর আগে বসে তার সাথে বাক্যস্থিত অন্য কোন শব্দের সম্পর্ক প্রকাশ করে।
- যেমন: At, by, with, of, from, after etc.

• কোন শব্দ Preposition হওয়ার দুটি শর্ত রয়েছে।
- যেমন:
1. Noun বা Pronoun এর পূর্বে অবস্থান করবে।
2. এটি বাক্যের অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করবে, সংযোগ নয়। 

• Since that day I have not seen him. 
- এই বাক্যে Since, noun phrase 'that day' এর আগে বসেছে।
- অতএব এখানে Since শব্দটি preposition হিসেবে বসেছে।

আবার,
• Conjunction: Since he was ill, he was absent. (যেহেতু)
- এটি সাধারণত দুটি শব্দ, শব্দগুচ্ছ (phrase), খন্ডবাক্য(clause) বা বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করে তা হলো Conjunction.
- এখানে 'he was ill' ও 'he was absent' দুটি clause কে যুক্ত করার কারণে এটি Conjunction হিসেবে ব্যবহৃত হয়েছে।

• Adverb: I have not seen him since. (তখন থেকে)
- এখানে 'seen' verb কে 'since' মডিফাই করছে তাই এটি Adverb.