পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
রবীন্দ্রনাথ ঠাকুর
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত ছোটগল্প নয়?
  1. ক) কঙ্কাল
  2. খ) মনিহারা
  3. গ) ক্ষুধিত পাষাণ
  4. ঘ) নষ্ঠনীড়
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত ছোটগল্প গুলো হলো- কঙ্কাল, নিশীথে, মনিহারা, ক্ষুধিত পাষাণ, গুপ্তধন। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
.
'সবুজের অভিযান' কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের?
  1. ক) বলাকা
  2. খ) আকাশ প্রদীপ
  3. গ) চৈতালি
  4. ঘ) চিত্রা
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুর বলাকা কাব্য গ্রন্থটি উৎসর্গ করেছিলেন উইলিয়াম পিয়ারসনকে। এই কাব্যের উল্লেখযোগ্য কবিতা সবুজের অভিযান, শাহজাহান। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
.
রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কবিতা কোনটি?
  1. ক) হিন্দুমেলার উপহার
  2. খ) তোমার সৃষ্টির পথ
  3. গ) শেষ লেখা
  4. ঘ) সবুজের অভিযান
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কবিতা 'তোমার সৃষ্টির পথ' মৃত্যুর আট দিন আগে মৌখিকভাবে রচনা করেছিলেন। 'শেষ লেখা' তার সর্বশেষ কাব্যগ্রন্থ। হিন্দু মেলার উপহার তাঁর প্রথম প্রকাশিত কবিতা। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
.
রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে?
  1. ক) ঘরে-বাইরে
  2. খ) চোখের বালি
  3. গ) চতুরঙ্গ
  4. ঘ) উপরের সবগুলোই
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে কয়েকটি চলচ্চিত্র নির্মিত হয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য- সত্যজিৎ রায়ের ঘরে বাইরে, ঋতুপর্ণ ঘোষের চোখের বালি এবং সুমন মুখোপাধ্যায়ের চতুরঙ্গ। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।