পরীক্ষা আর্কাইভ

livemcq

পরীক্ষাlivemcqতারিখতারিখ অনির্ধারিত২২ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন২৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

livemcq

livemcq · তারিখ অনির্ধারিত · ২৩ প্রশ্ন

.
বিশ্বের শীর্ষ ব্যয়বহুল শহর কোনটি?
  1. ক) হংকং
  2. খ) সিঙ্গাপুর
  3. গ) নিউইয়র্ক
  4. ঘ) লন্ডন, যুক্তরাজ্য
সঠিক উত্তর:
গ) নিউইয়র্ক
উত্তর
সঠিক উত্তর:
গ) নিউইয়র্ক
ব্যাখ্যা
বিশ্বের শীর্ষ ব্যয়বহুল শহর:
- বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকার শীর্ষে রয়েছে নিউইয়র্ক।
- ২০২৩ সালে প্রবাসীদের জন্য সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকা প্রকাশ করা হয়েছে।
- ২০২২ সালে এই তালিকায় নিউইয়র্ক এর অবস্থান ছিল দ্বিতীয়।
- ২০২৩ সালের ইসিএ ইন্টারন্যাশনালের কস্ট অব লিভিং র‌্যাকিংয়ে নিউইয়র্কের শীর্ষে থাকার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে উচ্চ মূল্যস্ফীতি ও আবাসন খরচ।
- ২০২৩ সালের বিশ্বের ব্যয়বহুল তালিকায় যে ২০ শহর শীর্ষে রয়েছে সেগুলো হলো যথাক্রমে নিউইয়র্ক, হংকং, জেনেভা, লন্ডন, সিঙ্গাপুর, জুরিখ, সান ফ্রান্সিসকো, তেল আবিব, সিউল, টোকিও, বার্ন, দুবাই, সাংহাই, গুয়াংজু, লস এঞ্জেলেস, শেনজেন, বেইজিং, কোপেনহেগেন, আবুধাবি, শিকাগো।

উল্লেখ্য,
- সবচেয়ে কম ব্যয়ের শহর কলম্বো।

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই - ২০২৩।
.
বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংক স্থাপনের নীতিমালা অনুমোদন করে -
  1. ক) ১১ জুন, ২০২৩
  2. খ) ১২ জুন, ২০২৩
  3. গ) ১৩ জুন, ২০২৩
  4. ঘ) ১৪ জুন, ২০২৩
সঠিক উত্তর:
ঘ) ১৪ জুন, ২০২৩
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৪ জুন, ২০২৩
ব্যাখ্যা
ডিজিটাল ব্যাংক স্থাপন:
- দেশে ডিজিটাল ব্যাংক স্থাপনের নীতিমালা চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক।
- এই ব্যাংকের কোনো শাখা, উপশাখা, এটিএম বুথ বা কোনো স্থাপনা থাকবে না।
- মুঠোফোন অথবা ডিজিটাল যন্ত্র ব্যবহার করেই গ্রাহকদের ব্যাংক সেবা দেওয়া হবে।
- এটি গঠনে প্রয়োজন হবে ১২৫ কোটি টাকা।
- পরিচালক হতে লাগবে কমপক্ষে ৫০ লাখ টাকা।
- বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদ ১৪ জুন, ২০২৩ তারিখে ডিজিটাল ব্যাংক গঠনের নীতিমালা অনুমোদন করেছে।
- সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

উৎস: ১৪ জুন, ২০২৩, প্রথম আলো।
.
আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
  1. ক) নোয়াখালী
  2. খ) খুলনা
  3. গ) বগুড়া
  4. ঘ) কুষ্টিয়া
সঠিক উত্তর:
গ) বগুড়া
উত্তর
সঠিক উত্তর:
গ) বগুড়া
ব্যাখ্যা
আলু:
- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, দেশে আলু উৎপাদনে শীর্ষ জেলা বগুড়া।
- দ্বিতীয় রংপুর জেলা, তৃতীয় দিনাজপুর এবং চতুর্থ জয়পুরহাট।
- দেশের আলুর চাহিদা মেটায় উত্তরাঞ্চলের এই জেলাগুলো।

অন্যদিকে -
- মিষ্টি আলু উৎপাদনে শীর্ষ জেলা নোয়াখালী।
- তরমুজ উৎপাদনে শীর্ষ জেলা খুলনা।
- তামাক উৎপাদনে শীর্ষ জেলা কুষ্টিয়া।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২২।
.
অর্থনৈতিক সংকট নিরসনে বাংলাদেশ কত তারিখে নতুন মুদ্রানীতি চালু করে?
  1. ক) ১৫ জুন, ২০২৩
  2. খ) ১৬ জুন, ২০২৩
  3. গ) ১৭ জুন, ২০২৩
  4. ঘ) ১৮ জুন, ২০২৩
সঠিক উত্তর:
ঘ) ১৮ জুন, ২০২৩
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৮ জুন, ২০২৩
ব্যাখ্যা
নতুন মুদ্রানীতি:
- বাংলাদেশের মুদ্রানীতিতে বড় পরিবর্তন এনে ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসের জন্য সংকোচনমূলক নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
- ১৮ জুন, ২০২৩ তারিখে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আগামী ছয় মাসের জন্য এই মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর 'আব্দুর রউফ তালুকদার'।
- আব্দুর রউফ তালুকদার মুদ্রানীতিতে চারটা বিষয়ে মৌলিক পরিবর্তন এনেছে।
- মে মাসে দেশে মূল্যস্ফীতির হার ছিল ৯.৯৪%।
- এতদিন ব্যাংক ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ সুদের হার নির্ধারণ করে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।
- সাধারণত ৯ অথবা ১০ শতাংশের বেশি ব্যাংকগুলো সুদ নিতে পারতো না।
- এর সাথে মিল রেখে তাদের আমানত সংগ্রহ করতে হতো।
- কিন্তু এখন থেকে ঋণে সুদের হারের সর্বোচ্চ সীমা আর থাকছে না।
- এখন থেকে ঋণের সুদের হার হবে বাজার ভিত্তিক।
- তবে এজন্য একটি রেফারেন্স রেট থাকবে।
- বর্তমানে ট্রেজারি বিলের ছয় মাসের গড় সাত দশমিক ১০ শতাংশ।

উৎস: ১৮ জুন, ২০২৩, বিবিসি বাংলা।
.
'ইউনেস্কো বঙ্গবন্ধু আন্তর্জাতিক পুরস্কার ২০২৩' লাভ করে -
  1. ক) তাকাচার
  2. খ) মিউজিক ক্রসরোডস
  3. গ) এমওটিআইভি ক্রিয়েশনস লিমিটেড
  4. ঘ) গেটর হালপার্ন
সঠিক উত্তর:
খ) মিউজিক ক্রসরোডস
উত্তর
সঠিক উত্তর:
খ) মিউজিক ক্রসরোডস
ব্যাখ্যা
ইউনেস্কো বঙ্গবন্ধু আন্তর্জাতিক পুরস্কার:
- জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, প্রযুক্তিসহ বিভিন্ন অঙ্গনে অবদানের জন্য এ পর্যন্ত ২৫টি আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করে।
- পুরস্কারগুলোর মধ্যে সর্বশেষ প্রবর্তিত হয় ইউনেস্কো বঙ্গবন্ধু আন্তর্জাতিক পুরস্কার।
- বাংলাদেশের কোন ব্যক্তির নামে জাতিসংঘের কোন অঙ্গ সংস্থা প্রবর্তিত প্রথম পুরস্কার এটি।
- অর্থনীতিতে অবদানের জন্য উৎসাহিত করতে দুই বছর পর পর এই পুরস্কার প্রদান করা হবে।
- পুরস্কারের নাম: UNESCO Bangladesh Bangabandhu Sheikh Mujibur Rahman International Prize for the Creative Economy.
- এর অর্থ মূল্য: ৫০ হাজার মার্কিন ডলার (৪২ লাখ ৫০ হাজার টাকা)।
- সৃজনশীল অর্থনীতির ক্ষেত্রে যুব উদ্যোক্তাদের উন্নীত করে উদ্ভাবনী প্রকল্প বা কর্মসূচি প্রণয়ন এবং বিতরনকারী ব্যক্তি, প্রতিষ্ঠান, সত্তা বা বেসরকারি সংস্থার ব্যতিক্রমী উদ্যোগের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়।
- 'ইউনেস্কো বঙ্গবন্ধু আন্তর্জাতিক পুরস্কার ২০২৩' লাভ করে 'মিউজিক ক্রসরোডস'।
- ইউনোস্কোর সদরদপ্তর প্যারিসে ৬ জুন, ২০২৩ তারিখে দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান।

উল্লেখ্য,
- প্রথম বিজয়ী: উগান্ডাভিত্তিক প্রতিষ্ঠান MOTIV Creations Limited।

উৎস: ৭ জুন ২০২৩, ইত্তেফাক।
.
'স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স (SVRS) ২০২২' অনুযায়ী বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব কত?
  1. ক) ১,১১৬ জন
  2. খ) ১,১৬১ জন
  3. গ) ১,১৬২ জন
  4. ঘ) ১,১৬৩ জন
সঠিক উত্তর:
ঘ) ১,১৬৩ জন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১,১৬৩ জন
ব্যাখ্যা
SVRS রিপোর্ট ২০২২:
- বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস (SVRS) ২০২২' অনুযায়ী প্রতি বর্গ কি.মি.তে জনসংখ্যার ঘনত্ব ১,১৬৩ জন।



অন্যদিকে -
- বিশ্ব জনসংখ্যা রিপোর্ট-২০২০ অনুসারে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কিমিতে) ১,১১৬ জন।

উৎস: SVRS রিপোর্ট ২০২২।
.
'ফ্রেঞ্চ ওপেন ২০২৩' পুরুষ এককে চ্যাম্পিয়ন হন -
  1. ক) রাফায়েল নাদাল
  2. খ) কার্লোস ময়া
  3. গ) নোভাক জোকোবিচ
  4. ঘ) কার্লোস আলকারাজ
সঠিক উত্তর:
গ) নোভাক জোকোবিচ
উত্তর
সঠিক উত্তর:
গ) নোভাক জোকোবিচ
ব্যাখ্যা
 ফ্রেঞ্চ ওপেন:
- ফ্রেঞ্চ ওপেন জিতে নতুন উচ্চতায় জোকোভিচ।
- ক্যারিয়ারের ২৩তম গ্র্যান্ডস্ল্যাম জিতে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন নোভাক জোকোভিচ।
- ১১ জুন, ২০২৩ ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে নরওয়ের ক্যাসপার রুডকে হারিয়ে চ্যাম্পিয়ন হন তিনি।
- ফ্রেঞ্চে এটি তার তৃতীয় শিরোপা।
- প্যারিসে রোলাঁ গাঁরোয় ফাইনালে ৭-৬ (৭-১), ৬-৩, ৭-৫ গেমে জিতে নতুন উচ্চতায় উঠলেন জোকোভিচ।
- রাফায়েল নাদালকে টপকে পুরুষ এককে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডটি একার করে নিলেন তিনি।
- ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে অস্ট্রেলিয়ান ওপেন ১০টি, উইম্বলডন ৭টি, ইউএস ওপেন ও ফ্রেঞ্চ ওপেন ৩বার করে জিতেন তিনি।
- রোলাঁ গাঁরোর অবিসংবাদিত রাজা রাফায়েল নাদাল চোটের কারণে না থাকায় জোকোভিচই ছিলেন ফেভারিট।
- সেই মর্যাদা রক্ষা করেছেন সার্বিয়ান এই কিংবদন্তি।
- জোকোভিচই একমাত্র খেলোয়াড় যিনি চার গ্র্যান্ডস্লামের সবকটি অন্তত তিনবার করে জিতেছেন। 

উৎস: ১১ জুন, ২০২৩, Channel24।
.
এভারেস্ট জয়ের ৭০তম বছর পূর্তি হয় -
  1. ক) ২৮ মে, ২০২৩
  2. খ) ২৯ মে, ২০২৩
  3. গ) ৩০ মে, ২০২৩
  4. ঘ) ৩১ মে, ২০২৩
সঠিক উত্তর:
খ) ২৯ মে, ২০২৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৯ মে, ২০২৩
ব্যাখ্যা
এভারেস্ট জয়ের ৭০ বছর:
- ১৯৫৩ সালের ২৯ মে দিনটি ইতিহাসের গুরুত্বপূর্ণ এক অধ্যায়।
- কারণ এদিন পৃথিবীর শীর্ষে অর্থাৎ এভারেস্ট পর্বতের চূড়ায় প্রথমবার মানুষ তাঁর পদচিহ্ন আঁকতে সক্ষম হয়।
- নিউজিল্যান্ডের পর্বতারোহী এডমন্ড হিলারি নেপালের শেরপা জনগোষ্ঠীর তেনজিং নোরগেকে সঙ্গে নিয়ে এই দুঃসাহসী অভিযাত্রা সম্পন্ন করেন।
- ১৮ শতাব্দীর পঞ্চাশের দশকে এভারেস্ট পর্বত পৃথিবীর উচ্চতম পর্বতের মর্যাদা পায়।
- ব্রিটিশ ভারতের সার্ভেয়ার জেনারেল স্যার জর্জ এভারেস্টের নামানুসারে ১৮৬৫ সালে এর নামকরণ হয়।
- ২০২৩ সালের ২৯ মে এভারেস্ট জয়ের ৭০তম বছর পূর্তি হয়।

উৎস: ২৯ মে, ২০২৩,কালের কন্ঠ।
.
বাংলাদেশ তরল প্রাকৃতিক গ্যাস আমদানিকরণে কাতারের সাথে কত বছরের চুক্তি স্বাক্ষর করে?
  1. ক) ১০ বছর
  2. খ) ১৫ বছর
  3. গ) ২০ বছর
  4. ঘ) ২৫ বছর
সঠিক উত্তর:
খ) ১৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫ বছর
ব্যাখ্যা
বাংলাদেশ-কাতার চুক্তি:
- কাতার থেকে বছরে ১.৮ মিলিয়ন মেট্রিক টন (এমএমটি) করে ১৫ বছর পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জন্য একটি দীর্ঘমেয়াদি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ।
- ১ জুন, ২০২৩ তারিখে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
- চুক্তি অনুযায়ী বাংলাদেশ প্রতিবছর অতিরিক্ত ১.৮ এমএমটি এলএনজি পাবে।
- এটি ২০২৬ সালে শুরু হবে।
- দোহায় কাতার এনার্জির সদরদপ্তরে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ করপোরেশন (পেট্রোবাংলা) এবং কাতার এনার্জির এলএনজি ট্রেডিং শাখার মধ্যে এই দীর্ঘমেয়াদি এলএনজি বিক্রয় ও ক্রয় চুক্তি (এসপিএ) স্বাক্ষরিত হয়।

উৎস: ১ জুন ২০২৩, The Daily Star বাংলা।
১০.
সর্বশেষ ICC Test Championship এ চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
  1. ক) ইংল্যান্ড
  2. খ) অস্ট্রেলিয়া
  3. গ) ভারত
  4. ঘ) নিউজিল্যান্ড
সঠিক উত্তর:
খ) অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
- ভারতকে হারিয়ে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
- ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ২০৯ রানে হারিয়েছে প্যাট কামিন্সের দল।
- নিউজিল্যান্ডের পর টেস্টের শ্রেষ্ঠত্বের রাজদণ্ড পেয়ে গেল ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফলতম দল।
- প্রথম দল হিসেবে আইসিসির সবগুলো ট্রফি জেতার নজিরও গড়ল অজিরা।

উৎস: ICC এর ওয়েবসাইট।
১১.
সম্প্রতি ব্রিকস এর পররাষ্ট্র পর্যায়ের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) ঢাকা, বাংলাদেশ
  2. খ) নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  3. গ) জেনেভা, সুইজারল্যান্ড
  4. ঘ) কেপটাউন, দক্ষিণ আফ্রিকা
সঠিক উত্তর:
ঘ) কেপটাউন, দক্ষিণ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কেপটাউন, দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
ব্রিকস সম্মেলন:
- মার্কিন ডলারের ব্যবহার কমিয়ে বিকল্প মুদ্রায় বাণিজ্য করতে চায় অর্থনৈতিক জোট 'ব্রিকস'এর সদস্য দেশগুলো।
- ব্রিকস এর পররাষ্ট্র পর্যায়ের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকার কেপটাউনে।
- বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের আধিপত্যের প্রধান কারণ বাণিজ্যে বিনিময় মুদ্রা হিসেবে মার্কিন ডলারের ব্যবহার।
- এর বলেই মার্কিন স্বার্থ রক্ষায় বিভিন্ন দেশের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞায় দিয়ে আসছে দেশটি।
- একারণে বিকল্প বিনিময় মুদ্রার দিকে ঝুঁকছে বিশ্বের বিভিন্ন দেশ।
- ২ জুন, ২০২৩ তারিখে কেপটাউনে অনুষ্ঠিত হয় অর্থনৈতিক ও সামরিকভাবে শক্তিশালী রাশিয়া, চীন, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক জোট ব্রিকসের পররাষ্টমন্ত্রী পর্যায়ের সম্মেলন।
- এছাড়া সরাসরি ও ভার্চুয়ালি অংশ নেন বাংলাদেশ, সৌদি আরব, ইরান ও মিশরসহ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীও।
- সম্মেলনে নিজস্ব অর্থনৈতিক কাঠামো গড়ে তোলায় জোর দেন জোটের সদস্য দেশগুলো।

উৎস: ৩ জুন ২০২৩, somoynews.tv।
১২.
২০২২-২৩ অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে কোন দেশ থেকে?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) সৌদি আরব
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) সংযুক্ত আরব আমিরাত
সঠিক উত্তর:
খ) সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
খ) সৌদি আরব
ব্যাখ্যা
প্রবাসী আয়:
- ২০২২-২৩ অর্থবছরে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে দেশে।
- এই অর্থবছরে প্রবাসী আয় এসেছে ২ হাজার ১৬১ কোটি ৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।
- দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২ লাখ ৩৪ হাজার ৪৭৫ কোটি ৬৬ লাখ টাকা (প্রতি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা হিসাবে)।
- ৩ জুলাই, ২০২৩ প্রবাসী আয়ের এ প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।
- জুন, ২০২৩ মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছে ২১৯ কোটি ৯৬ লাখ ৩০ হাজার ডলার।
- এর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে।
- এ ছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় আরও রয়েছে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ।

উল্লেখ্য,
- দেশে সবচেয়ে বেশি প্রবাসী আয় আসে করোনাকালে ২০২০-২১ অর্থবছরে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ১০ হাজার মার্কিন ডলার।

উৎস: ৪ জলাই, ২০২৩, somoynews.tv।
১৩.
কোন চলচ্চিত্রের জন্য নির্মাতা জাস্টিন ত্রিয়েত '৭৬তম কান চলচ্চিত্র উৎসব ২০২৩'- এ স্বর্ণপাম লাভ করে?
  1. ক) অ্যানাটনি অব অ্যা ফল
  2. খ) ট্রায়াঙ্গল অব স্যাডনেস
  3. গ) কিংস ম্যান
  4. ঘ) ওয়ান ট্রি হিল
সঠিক উত্তর:
ক) অ্যানাটনি অব অ্যা ফল
উত্তর
সঠিক উত্তর:
ক) অ্যানাটনি অব অ্যা ফল
ব্যাখ্যা
৭৬তম কান চলচ্চিত্র উৎসব ২০২৩:
- ৭৬তম আসরে স্বর্ণপাম বা পামদর পেয়েছেন ফ্রান্সের নির্মাতা জাস্টিন ত্রিয়েত
- তিনি ‘অ্যানাটমি অব আ ফল’ সিনেমার জন্য এই পুরস্কার পেয়েছেন।
- এর আগে ২০১৯ সালে স্বর্ণপাম পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন জাস্টিন ত্রিয়েত।
- তরুণ নির্মাতা জাস্টিন ত্রিয়েত তাঁর ‘অ্যানাটমি অব আ ফল’ সিনেমায় তুলে ধরেছেন রোমমহর্ষক কিছু ঘটনা।
- ক্রাইম, ড্রামা ও থ্রিলার ঘরানার এই সিনেমার গল্প এগোতে থাকে এক নারীর স্বামীর হত্যাকাণ্ডের পর থেকে।
- কিন্তু পরে জানা যায়, এই নারীই তার স্বামীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
- এ ঘটনার সাক্ষী নিয়ে শুরু হয় নতুন গল্প। 

অন্যদিকে -
- ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জিতল ‘ট্রায়াঙ্গল অব স্যাডনেস’।

উৎস: ২৮ মে, ২০২৩, প্রথম আলো।
১৪.
প্রথম বাংলাদেশি হিসেবে মার্কিন ফেডারেল বিচারক মনোনীত হন -
  1. ক) সাদিয়া আফরিন
  2. খ) ইলমা খাতুন
  3. গ) নুসরাত জাহান চৌধুরী
  4. ঘ) ইসরাত জাহান
সঠিক উত্তর:
গ) নুসরাত জাহান চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
গ) নুসরাত জাহান চৌধুরী
ব্যাখ্যা
নুসরাত জাহান চৌধুরী:
- যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নুসরাত জাহান চৌধুরী।
-  দেশটিতে ফেডারেল বিচারক হিসেবে দায়িত্ব পাওয়া প্রথম বাংলাদেশি আমেরিকান। 
- তিনি ফেডারেল আদালতের প্রথম মুসলিম বিচারক হওয়ার রেকর্ডও গড়েছেন।
- যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেট ভোটের মাধ্যমে নুসরাতের নিয়োগের বিষয়টি নিশ্চিত করে। 
- তিনি যুক্তরাষ্ট্রের বিভাগীয় আদালতের নিউইয়র্ক ইস্টার্ন ডিস্ট্রিকের ফেডারেল বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন।
- ২০২২ সালের জানুয়ারিতে নুসরাতকে ফেডারেল বিচারক হিসেবে মনোনয়ন দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
- প্রেসিডেন্টের এ মনোনয়নকে সমর্থন জানায় কয়েকটি সামাজিক ন্যায়বিচার, নাগরিক স্বাধীনতা এবং মুসলিম অধিকার সংস্থা।
- নুসরাতের নিয়োগটি যুক্তরাষ্ট্রের বিচারিক ব্যবস্থায় একটি মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। 

উৎস: জুন ১৬, ২০২৩, যুগান্তর।
১৫.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ২০০টি ভাষণ সংবলিত বই -
  1. ক) কারাগারের রোজনামচা
  2. খ) আমার বাণী
  3. গ) ভায়েরা আমার
  4. ঘ) চিরঞ্জীব মুজিব
সঠিক উত্তর:
গ) ভায়েরা আমার
উত্তর
সঠিক উত্তর:
গ) ভায়েরা আমার
ব্যাখ্যা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রন্থ:
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজবন্দী হিসেবে কারাগারে থাকার সময় তিনটি বই রচনা করেন। 
- এই বইগুলোতে কেবল একজন রাজনীতিকের দৃষ্টিভঙ্গিই নয়, লেখকের দায়বোধও ফুটে উঠেছে।
- রাজনৈতিক নেতৃত্ব থেকে শিল্পের সুষমা- এটিই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তিন বইয়ের একমাত্রিক ব্যঞ্জনা।
- বঙ্গবন্ধুর প্রথম বই অসমাপ্ত আত্মজীবনী, প্রকাশিত হয় ২০১২ সালে।
- এটি লেখা হয়েছে ১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে যখন তিনি কারারুদ্ধ।
- আত্মজীবনীর শুরু হয়েছে তাঁর জন্মের সময় থেকে; পাশাপাশি এসেছে পিতৃপুরুষের কথাও।
- বইটি শেষ হয়েছে ১৯৫৪ সালের ঘটনাবলি দিয়ে। 

- বঙ্গবন্ধুর দ্বিতীয় বই কারাগারের রোজনামচা (২০১৭)।
- এই গ্রন্থের নামকরণ করেছেন শেখ রেহানা। 
- তাঁর তৃতীয় বই আমার দেখা নয়াচীন (২০২০)।
- এটিও কারাগারে রাজবন্দী থাকার সময়ে রচিত।
- বঙ্গবন্ধু ১৯৫২ সালের অক্টোবর মাসে চীনের পিকিংয়ে অনুষ্ঠিত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক শান্তি সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে যোগ দেন।
- সে সময় নয়াচীন দেখার অভিজ্ঞতার আলোকে বইটি রচিত। 
- ১২ জুন, ২০২৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ২০০টি ভাষণ সংবলিত ‘ভায়েরা আমার’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
১৬.
বৈশ্বিক বাস্তুচ্যুতি শরণার্থী গ্রহণে শীর্ষ দেশ -
  1. ক) ইরান
  2. খ) কলম্বিয়া
  3. গ) তুরস্ক
  4. ঘ) সিরিয়া
সঠিক উত্তর:
গ) তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
গ) তুরস্ক
ব্যাখ্যা
জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন (UNHCR):
- UNHCR এর পূর্ণরূপ United Nations High Commissioner for Refugees বা জাতিসংঘ শরনার্থী বিষয়ক হাইকমিশন।
- সংস্থাটি জাতিসংঘ উন্নয়ন গ্রুপের সদস্য।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের বাস্তুচ্যুত মানুষদের বাসস্থান ফিরিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত সংস্থাটি বর্তমানে সারা বিশ্বব্যাপী শরনার্থীদের সাহায্যার্থে নিরলস কাজ করে যাচ্ছে।
- সংস্থাটি শরণার্থী, জোরপূর্বক বাস্তুচ্যুত সম্প্রদায় এবং রাষ্ট্রহীন মানুষকে সুরক্ষিত করার এবং তৃতীয় দেশে তাদের স্বেচ্ছায় প্রত্যাবাসন, স্থানীয় পুনর্বাসন এবং শরণার্থীদেরকে নিরাপত্তা, আশ্রয়, শিক্ষা ও স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবেলায় সহায়তা প্রদান করে থাকে।
- প্রতিষ্ঠাকাল: ১৪ ডিসেম্বর, ১৯৫০।
- কার্যক্রম: বিশ্বের ১৩৫টি দেশে কার্যক্রম পরিচালনা করে।
- সদরদপ্তর - জেনেভা (সুইজাল্যান্ড)।
- UNHCR এর রিপোর্ট অনুযায়ী বৈশ্বিক বাস্তুচ্যুতি শরণার্থী গ্রহণে শীর্ষ দেশ তুরস্ক (৩.৬ মিলিয়ন)। 
- ২য় শীর্ষ দেশ ইরান (৩.৪ মিলিয়ন)।
- ৩য় শীর্ষ দেশ কলম্বিয়া (২.৫ মিলিয়ন)।

উৎস: UNHCR ওয়েবসাইট।
১৭.
জাতীয় সংসদে 'আয়কর বিল, ২০২৩' পাস হয় -
  1. ক) জুন ১৮, ২০২৩
  2. খ) জুন ১৯, ২০২৩
  3. গ) জুন ২০, ২০২৩
  4. ঘ) জুন ২১, ২০২৩
সঠিক উত্তর:
ক) জুন ১৮, ২০২৩
উত্তর
সঠিক উত্তর:
ক) জুন ১৮, ২০২৩
ব্যাখ্যা
আয়কর বিল, ২০২৩':
- আয়কর বিল-২০২৩ পাশ হয়েছে।
- ১৮ জুন, ২০২৩ জাতীয় সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিলটি প্রস্তাব করেন।
- এ সময় সরকারি দল ও বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্যদের বেশ কয়েকটি সংশোধনী সংসদে গ্রহণ করা হয়।

উৎস: ১৮ জুন ২০২৩, যুগান্তর।
১৮.
১৪তম সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় -
  1. ক) ভারত
  2. খ) চীন
  3. গ) জাপান
  4. ঘ) কোরিয়া
সঠিক উত্তর:
ক) ভারত
উত্তর
সঠিক উত্তর:
ক) ভারত
ব্যাখ্যা
২০২৩ সাফ চ্যাম্পিয়নশিপ:
- ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি, ভারতকে চ্যাম্পিয়নশিপের ১৪তম সংস্করণের আয়োজক হিসাবে ঘোষণা করা হয়েছিল।
- ২০২৩ সালের ১৯ মার্চ, এআইএফএফ ভারতের বেঙ্গালুরুকে সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৩ এর আয়োজক শহর হিসাবে ঘোষণা করে।
- এই আসরটি ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ২১ জুন হতে ৪ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল।
- ভারত সাফ চ্যাম্পিয়নশিপের ১৪তম আসরের বিজয়ী।

উল্লেখ্য,
- ভারত সাফ চ্যাম্পিয়নশিপের ১৩তম আসরের বিজয়ী, ২০২১ সালে ফাইনালে নেপালকে হারিয়ে অষ্টমবারের মতো শিরোপা জয়লাভ করে।

উৎস: SAFF Championship এর ওয়েবসাইট।
১৯.
২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ হয় কত তারিখে?
  1. ক) ২ জুন, ২০২৩
  2. খ) ১২ জুন, ২০২৩
  3. গ) ১৬ জুন, ২০২৩
  4. ঘ) ২৬ জুন, ২০২৩
অনির্ধারিত
ব্যাখ্যা
[প্রশ্নটি হওয়া উচিত ছিল '২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পাস হয় কত তারিখে?' 'টাইপিং জনিত ভুলে 'পাস' এর স্থলে 'পেশ' চলে আসায় প্রশ্নটি বাতিল করা হলো।]

জাতীয় বাজেট ২০২৩-২৪:

- ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে প্রথম বাজেট।
- প্রস্তাবিত বাজেট পেশ: ১ জুন,২০২৩।
- প্রস্তাবিত বাজেট পাস: ২৬ জুন,২০২৩।
- বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল।
- বাজেট কার্যকর: ১ জুলাই, ২০২৩।
- বাংলাদেশের অর্থবছর: ১ জুলাই থেকে ৩০ জুন।
- এ বছরের বাজেট: ৫২তম ( অন্তর্বর্তীকালীনসহ ৫৩তম)
- বাজেটের আকার: ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।
- বাজেটের মূল দর্শন হলো ২০৪১ সালের মধ্যে সুখী-সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। 

উৎস: অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
২০.
আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালন করা হয় -
  1. ক) ২১ জুন
  2. খ) ২২ জুন
  3. গ) ২৩ জুন
  4. ঘ) ২৪ জুন
সঠিক উত্তর:
গ) ২৩ জুন
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৩ জুন
ব্যাখ্যা
আন্তর্জাতিক অলিম্পিক দিবস:
- প্রতি বছর ২৩ জুন আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালন করা হয়।
- ১৮৯৪ সালের ২৩শে জুন প্যারিসের সোরবোনে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রতিষ্ঠিত হয়।
- তাই, এই তারিখটিকে আন্তর্জাতিক অলিম্পিক দিবস উদযাপনের জন্য বেছে নেওয়া হয়েছিল।

উৎস: Olympics এর ওয়েবসাইট।
২১.
বৈশ্বিক ডিজিটাল লেনদেনে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) ব্রাজিল
  2. খ) দক্ষিণ কোরিয়া
  3. গ) চীন
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
ঘ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভারত
ব্যাখ্যা
বৈশ্বিক ডিজিটাল লেনদেন:
- মাইগভইন্ডিয়া এর তথ্য অনুযায়ী, ২০২২ সালে ৮৯ দশমিক ৫ মিলিয়ন ডিজিটাল লেনদেন করেছে ভারত।
- ডিজিটাল পেমেন্টে পাঁচটি দেশের তালিকায় শীর্ষে রয়েছে ভারত। 
- ২০২২ সালে ভারত বিশ্বব্যাপী রিয়েল টাইম পেমেন্টের একাই করেছে ৪৬ শতাংশ, যা ডিজিটাল পেমেন্ট লেনদেনে অন্য চারটি শীর্ষস্থানীয় দেশের মোট পরিমাণের থেকেও বেশি।
- এর মানে হলো ভারত নগদহীন অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে।
- মাইগভইন্ডিয়া হলো ভারত সরকারের একটি নাগরিক সম্পৃক্ততা প্ল্যাটফরম।

অন্যদিকে -
- তালিকায় ২য় স্থানে থাকা ব্রাজিলের লেনদেনের পরিমাণ ২৯ দশমিক ২ মিলিয়ন।
- ৩য় স্থানে  ১৭ দশমিক ৬ মিলিয়ন লেনদেন করেছে ২০২২ সালে।
- ৪র্থ নম্বরে থাকা থাইল্যান্ড ১৬ দশমিক ৫ মিলিয়ন ডিজিটাল লেনদেন করেছে।
- ৫ম স্থানে থাকা দক্ষিণ কোরিয়া করেছে ৮ মিলিয়ন। 

উৎস: ১১ জুন ২০২৩, ইত্তেফাক।
২২.
বৈশ্বিক বাস্তুচ্যুতিতে শীর্ষ দেশ -
  1. ক) সিরিয়া
  2. খ) ইউক্রেন
  3. গ) আফগানিস্তান
  4. ঘ) লেবানন
সঠিক উত্তর:
ক) সিরিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) সিরিয়া
ব্যাখ্যা
জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন (UNHCR): 
- UNHCR এর পূর্ণরূপ: United Nations High Commissioner for Refugees.
- সংস্থাটি জাতিসংঘ উন্নয়ন গ্রুপের সদস্য।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের বাস্তুচ্যুত মানুষদের বাসস্থান ফিরিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। 
- বর্তমানে সংস্থাটি সারা বিশ্বব্যাপী শরনার্থীদের সাহায্যার্থে নিরলস কাজ করে যাচ্ছে।
- প্রতিষ্ঠাকাল: ১৪ ডিসেম্বর, ১৯৫০।
- কার্যক্রম: বিশ্বের ১৩৫টি দেশে।
- সদরদপ্তর: জেনেভা, সুইজাল্যান্ড।
- UNHCR এর রিপোর্ট অনুযায়ী বৈশ্বিক বাস্তুচ্যুতিতে শীর্ষ দেশ সিরিয়া (৬.৫ মিলিয়ন)। 
- ২য় শীর্ষ দেশ ইউক্রেন (৫.৭ মিলিয়ন)।
- ৩য় শীর্ষ দেশ আফগানিস্তান (৫.৭ মিলিয়ন)।

উৎস: UNHCR ওয়েবসাইট।
২৩.
মাছ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
  1. ক) ভোলা
  2. খ) সাতক্ষীরা
  3. গ) ময়মনসিংহ
  4. ঘ) ফরিদপুর
সঠিক উত্তর:
গ) ময়মনসিংহ
উত্তর
সঠিক উত্তর:
গ) ময়মনসিংহ
ব্যাখ্যা
মৎস্য উৎপাদন:
- বর্তমানে বৈশ্বিক মৎস্য উৎপাদনে শীর্ষ পাঁচ দেশের মধ্যে অন্যতম বাংলাদেশ।
- এক্ষেত্রে ময়মনসিংহ জেলার অবদান সবচেয়ে বেশি।
- মাছ উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ।
- ২০১৭-১৮ অর্থবছরে জেলাটিতে মাছ উৎপাদন হয়েছে ৩ লাখ ৮২ হাজার টন।

অন্যদিকে -
- নদীর মাছ উৎপাদনে শীর্ষ জেলা ভোলা।
- চিংড়ি মাছ উৎপাদনে শীর্ষ জেলা সাতক্ষীরা।
- পেঁয়াজ উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২২।