পরীক্ষা আর্কাইভ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

পরীক্ষানতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাসতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন৩৬
সিলেবাস
রিভিশন পরীক্ষা [নতুনদের বিসিএস প্রস্তুতি বাটনের বিগত ৬টি পরীক্ষার টপিকের উপর রিভিশন পরীক্ষা] ----------------- [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস · তারিখ অনির্ধারিত · ৩৬ প্রশ্ন

.
’বেণু ও বীণা’ কাব্যগ্রন্থের লেখক কে?
  1. কাজী নজরুল ইসলাম
  2. সত্যেন্দ্রনাথ দত্ত
  3. রবীন্দ্রনাথ ঠকুর
  4. কামিনী রায়
সঠিক উত্তর:
সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তর
সঠিক উত্তর:
সত্যেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা
• সত্যেন্দ্রনাথ দত্ত (১৮৮২-১৯২২) :
- সত্যেন্দ্রনাথ একজন কবি ও ছান্দসিক।
- কলকাতার নিকটবর্তী নিমতা গ্রামে ১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস বর্ধমানের চুপী গ্রামে।
- পিতা রজনীনাথ দত্ত ছিলেন কলকাতার বিশিষ্ট ব্যবসায়ী এবং পিতামহ  অক্ষয়কুমার দত্ত ছিলেন  তত্ত্ববোধিনী  পত্রিকার সম্পাদক।
- সত্যেন্দ্রনাথ ছিলেন  ভারতী পত্রিকাগোষ্ঠীর অন্যতম বিশিষ্ট কবি। 
- সত্যেন্দ্রনাথ একাধিক ছদ্মনামে কাব্যচর্চা করতেন, যেমন : নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ, কলমগীর ইত্যাদি।

• তাঁর রচিত বিখ্যাত কাব্য:
- সবিতা,
- সন্ধিক্ষণ,
- বেণু ও বীণা,
- কুহু ও কেকা,
- অভ্র-আবীর,
- হসন্তিকা,
বেলা শেষের গান,
- বিদায় আরতি,
- কাব্যসঞ্চয়ন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, এবং সপ্তম ও ষষ্ঠ শ্রেণির চারুপাঠ।
.
নিচের কোনটি শওকত ওসমান রচিত উপন্যাস?
  1. নেকড়ে অরণ্য
  2. মিনু
  3. পাখি
  4. ছবির রং
সঠিক উত্তর:
নেকড়ে অরণ্য
উত্তর
সঠিক উত্তর:
নেকড়ে অরণ্য
ব্যাখ্যা
• শওকত ওসমান:
- শওকত ওসমান কথাসাহিত্যিক, প্রাবন্ধিক।
- ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান; 'শওকত ওসমান' তাঁর সাহিত্যিক নাম।

• তাঁর রচিত কয়েকটি উপন্যাস -
- ক্রীতদাসের হাসি;
- সমাগম;
- রাজা উপাখ্যান;
- দুই সৈনিক;
- নেকড়ে অরণ্য;
- পতঙ্গ পিঞ্জর;
- রাজসাক্ষী;
- জলাঙ্গী;
- পুরাতন খঞ্জর;
- বনি আদম;
- জননী;
- চৌরসন্ধি;

অন্যদিকে,
- ’মিনু’ গল্পের লেখক, বলাইচাঁদ মুখোপাধ্যায়।
- ‘পাখি’ গল্পের লেখক, লীলা মজুমদার।
- ’ছবির রং’ গল্পের লেখক, হাসেম খান।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, এবং সপ্তম ও ষষ্ঠ শ্রেণির আনন্দ পাঠ।
.
’প্রদোষে প্রাকৃতজন’ উপন্যাসের রচয়িতা কে?
  1. শওকত আলী
  2. সুনীল গঙ্গোপাধ্যায়
  3. শওকত ওসমান
  4. হাসান আজিজুল হক
সঠিক উত্তর:
শওকত আলী
উত্তর
সঠিক উত্তর:
শওকত আলী
ব্যাখ্যা
- প্রদোষে প্রাকৃতজন বাংলাদেশের স্বনামধন্য ঔপন্যাসিক শওকত আলী রচিত একটি বাংলা ভাষার ঐতিহাসিক উপন্যাস।
- উপন্যাসটি ১৯৮৪ সালে প্রথম প্রকাশিত হয়।
- তুর্কিদের আক্রমণ ও সেন রাজাদের সময়য়ে বঙ্গদেশের প্রাকৃতজনদের কাহিনী বর্ণিত হয়েছে এ উপন্যাসে।
---------------------------------------------------------------------
• শওকত আলী:

- তিনি ১৯৩৬ সালের ১২ই জানুয়ারি, দিনাজপুরে জন্মগ্রহণ করেন।
- তাঁর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'যাত্রা'।
- তাঁর রচিত ত্রয়ী উপন্যাস দক্ষিণায়নের দিন, কুলায় কালস্রোত, পূর্বরাত্রি পূর্বদিন।
- তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৮), আলাওল সাহিত্য পুরস্কার (১৯৮৯), একুশে পদক (১৯৯০) লাভ করেন।
- তিনি ২০১৮ সালের ২৫শে জানুয়ারি মৃত্যুবরণ করেন।

• তাঁর রচিত উপন্যাস:
- পিঙ্গল আকাশ,
- যাত্রা,
- প্রদোষে প্রাকৃতজন,
- দক্ষিণায়নের দিন,
- কুলায় কালস্রোত,
- পূর্বরাত্রি পূর্বদিন,
- যেতে চাই,
- ওয়ারিশ,
- বাসর মধুচন্দ্রিমা,
- উত্তরের খেপ,
- হিসাবনিকাশ,
- দলিল,
- উপরে ছাপ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
’সৈয়দ মুজতবা আলী’ রচিত ভ্রমণ-কাহিনি-
  1. পথে প্রবাসে
  2. কাবুলের শেষ প্রহরে
  3. চলে মুসাফির
  4. তুরস্ক ভ্রমণ
সঠিক উত্তর:
কাবুলের শেষ প্রহরে
উত্তর
সঠিক উত্তর:
কাবুলের শেষ প্রহরে
ব্যাখ্যা
’সৈয়দ মুজতবা আলী’ রচিত ভ্রমণ-কাহিনি- কাবুলের শেষ প্রহরে।

• সৈয়দ মুজতবা আলী:
- তিনি একজন শিক্ষাবিদ ও সাহিত্যিক।
- ১৯০৪ সালের ১৩ সেপ্টেম্বর পিতার কর্মস্থল শ্রীহট্ট (সিলেট) জেলার করিমগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন,
- তাঁর  উল্লেখ্যযোগ্য ভ্রমন কাহিনী : দেশে বিদেশে।

• তাঁর রচিত উপন্যাস:

- অবিশ্বাস্য,
- শবনম,
- শত্রু-ইয়ার।
- ভ্রমণকাহিনি:
- দেশে-বিদেশে,
- জলে-ডাঙায়।
- রম্যরচনা:
- পঞ্চতন্ত্র,
- ময়ূরকণ্ঠী।

• তাঁর রচিত ছোটগল্প:
- চাচা-কাহিনী,
- টুনি মেম।

অন্যদিকে,
- ’অন্নদাশঙ্কর রায়’ রচিত ভ্রমণ-কাহিনি- পথে প্রবাসে।
- ’জসীমউদ্দীন’ রচিত ভ্রমণ-কাহিনি-  চলে মুসাফির ।
- ’সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী’ রচিত ভ্রমণ-কাহিনি-  তুরস্ক ভ্রমণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং আনন্দপাঠ, অষ্টম শ্রেণি।
.
’কমল' চরিত্রটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে রয়েছে?
  1. শ্রীকান্ত
  2. শেষ প্রশ্ন
  3. পণ্ডিতমশাই
  4. পরিণীতা
সঠিক উত্তর:
শেষ প্রশ্ন
উত্তর
সঠিক উত্তর:
শেষ প্রশ্ন
ব্যাখ্যা
• ‘শেষ প্রশ্ন’:
- ‘শেষ প্রশ্ন’ শরৎচন্দ্রের, লেখা সবচেয়ে পরিবর্তন আনয়নকারী উপন্যাসের মধ্যে শ্রেষ্ঠ।
- এটি একটি বিতর্কপ্রধান ও সমসমস্যামূলক উপন্যাস।
- ১৯৩১ সালে প্রথম প্রকাশের পর বিরাট আলোড়ন সৃষ্টি হয় সংরক্ষনশীল সমালোচকদের দ্বারা।
- তবে সাধারণ পাঠক বিশেষত মহিলা পাঠকদের অত্যুৎসাহী সমর্থন লাভ করে। শেষ প্রশ্ন সময়কে ছাপিয়ে সকল বয়সের পাঠকদেরই হৃদয়কে স্পর্শ করে।
- কাহিনীর নায়িকা ’কমল’ সময়ের হিসাবে একটি  ব্যতিক্রমী চরিত্র।
- নিজ জীবনের নিয়ন্ত্রিতা সে, বহু পুরুষের তার সম্পর্ক, দারিদ্র্যর ক্লেশ তার চেহারায় ছাপ ফেলেছিল, আগ্রার বাঙ্গালী সমাজের প্রতিনিধি হিসাবে তার চরিত্র চিত্রিত করেছেন লেখক।
- কমল চরিত্রের মধ্যে দিয়ে লেখক সমগ্র ভারতীয় সনাতন রীতি-নীতি, স্বাদেশীকতা, নারীত্ববাদকে প্রশ্নের সম্মুখীন তুলে ধরেছেন।
---------------------------------------------------------------
• শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত অন্যান্য উপন্যাস:
- চরিত্রহীন,
- পণ্ডিতমশাই,
- পল্লীসমাজ,
- দেবদাস,
- শ্রীকান্ত,
- পরিণীতা,
- বিরাজবৌ,
- দত্তা,
- চরিত্রহীন,
- বামুনের মেয়ে,
- শেষ প্রশ্ন,
- দেনাপাওনা,
- পথের দাবী,
- বিপ্রদাস ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
’সৈনিক বধূ’ গল্পের রচিতা কে?
  1. জাহানারা ইমাম
  2. সেলিনা হোসেন
  3. শামসুজ্জামান খান
  4. সুফিয়া কামাল
সঠিক উত্তর:
সুফিয়া কামাল
উত্তর
সঠিক উত্তর:
সুফিয়া কামাল
ব্যাখ্যা
’সৈনিক বধূ’ গল্পের রচিতা, সুফিয়া কামাল।

• সুফিয়া কামাল:
- তিনি ছিলেন কবি, বুদ্ধিজীবী, সমাজনেত্রী।
- সুফিয়া কামালের জন্ম ১৯১১ সালের ২০শে জুন বরিশালের শায়েস্তাবাদে এক অভিজাত পরিবারে।
- সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন (১৮৮৮-১৯৯৪) ১৯২৬ সালে তাঁর প্রথম কবিতা 'বাসন্তী' প্রকাশ করেন।
- তিনি 'বেগম' (১৯৪৭) পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন।
- তাঁকে 'জননী সাহসিকা' বলা হয়।
- তাঁর রচিত প্রথম গল্প- সৈনিক বধূ।
- ১৯৯৯ সালের ২০শে নভেম্বর ঢাকায় তাঁর জীবনাবসান ঘটে।

• তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- মন ও জীবন,
- উদাত্ত পৃথিবী,
- সাঁঝের মায়া,
- অভিযাত্রিক,
- মোর যাদুদের সমাধি পরে,
- মায়া কাজল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
’উজান মৃত্যু’ সৈয়দ ওয়ালীউল্লাহ্-এর রচিত একটি-
  1. উপন্যাস
  2. গল্প
  3. নাটক
  4. প্রবন্ধ
সঠিক উত্তর:
নাটক
উত্তর
সঠিক উত্তর:
নাটক
ব্যাখ্যা
- ’উজান মৃত্যু’ সৈয়দ ওয়ালীউল্লাহ্-এর রচিত একটি- নাটক।
- জীবন চলার পথে খেটেখাওয়া মানুষগুলো কত ধরনের অত্যাচার, নির্যাতন, শোষণ ও অন্যায়ের শিকার হন- সে বিষয়গুলোই 'উজানে মৃত্যু' নাটকে উঠে এসেছে।
-----------------------------------------
• সৈয়দ ওয়ালীউল্লাহ্:
- সৈয়দ ওয়ালীউল্লাহ্ ১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ বাড়িতে জন্মগ্রহণ করেন।
- পিতা সৈয়দ আহমদউল্লাহ্ ছিলেন সরকারি কর্মকর্তা।
- তাঁর প্রকাশিত প্রথম গল্প 'হঠাৎ আলোর ঝলকানি'। এটি ঢাকা কলেজ ম্যাগাজিনে প্রকাশিত হয়।
- তার রচিত প্রথম উপন্যাস 'লালসালু' (১৯৪৮)।
- মিসেস মেরি ওয়ালীউল্লাহ্'র প্রথম উপন্যাস 'লালসালু' ফরাসি ভাষায় অনুবাদ করেন।
- পরবর্তীতে এটি Tree Without Roots নামে ইংরেজিতেও অনুদিত হয়।

• তাঁর রচিত নাটক:
- বহিপীর,
- তরঙ্গভঙ্গ,
- উজান মৃত্যু।

• তাঁর রচিত উপন্যাস:
- লালসালু
- চাঁদের অমাবস্যা,
- কাঁদো নদী কাঁদো।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- নয়নচারা,
- দুই তীর ও অন্যান্য গল্প

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
শুদ্ধ প্রয়োগ কোনটি?
  1. পৌরুষত্ব
  2. স্বাতন্ত্র্যতা
  3. মিত্রতা
  4. মৌনতা
সঠিক উত্তর:
মিত্রতা
উত্তর
সঠিক উত্তর:
মিত্রতা
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
’মিত্রতা’ একটি শুদ্ধ শব্দ।

- ’মিত্রতা’ শব্দের অর্থ,
- সখ্য, সৌহার্দ্য।

অন্যদিকে,
বাকি শব্দগুলো 'তা' এবং ত্ব প্রত্যয়ের অপপ্রয়োগ জনিত ভুল ।

অশুদ্ধশব্দ
- শুদ্ধশব্দ:
- মৌনতা - মৌন;
 পৌরুষত্ব - পৌরুষ বা পুরুষত্ব;
স্বাতন্ত্র্যতা - স্বাতন্ত্র্য, স্বতন্ত্রতা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
’চড়াই’ শব্দের বিপরীত শব্দ কী?
  1. বর্ধিষ্ণু
  2. বৃহৎ
  3. উতরাই
  4. ভোঁতা
সঠিক উত্তর:
উতরাই
উত্তর
সঠিক উত্তর:
উতরাই
ব্যাখ্যা
’চড়াই’ শব্দের বিপরীত শব্দ= উতরাই।

• বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
চড়াই' অর্থ
- পাহাড়ি অঞ্চলে ঊর্ধ্বগামী পথ।
- আরোহণ, ঊর্ধ্বগমন।
- ঊর্ধ্বগতি।

উতরাই/উত্রাই অর্থ:
- পাহাড় বা উঁচু জায়গা থেকে নিচের দিকে নামার পথ।
-  ঢাল।

অন্যদিকে,
’বর্ধিষ্ণু’ শব্দের বিপরীত শব্দ= ক্ষয়িষ্ণু।
’বৃহৎ’ শব্দের বিপরীত শব্দ= ক্ষুদ্র।
’ভোঁতা’ শব্দের বিপরীত শব্দ= চোখা।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ, এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ।
১০.
কোন বাক্যটি সঠিক?
  1. সশঙ্কিত চিত্তে সে বলিল।
  2. অন্যায়ের প্রতিফল দুর্ণিবার।
  3. সমুদয় সভ্য আসিয়াছেন।
  4. তিনি আরোগ্য হইয়াছেন।
সঠিক উত্তর:
সমুদয় সভ্য আসিয়াছেন।
উত্তর
সঠিক উত্তর:
সমুদয় সভ্য আসিয়াছেন।
ব্যাখ্যা
শুদ্ধবাক্য-  সমুদয় সভ্য আসিয়াছেন।

অন্যদিকে, 
• অশুদ্ধ বাক্য=সশঙ্কিত চিত্তে সে বলিল।
• শুদ্ধ বাক্য = সশঙ্কচিত্তে সে বলিল।

• অশুদ্ধ বাক্য = অন্যায়ের প্রতিফল দুর্ণিবার।
• শুদ্ধ বাক্য = অন্যায়ের প্রতিফল দুর্নিবার।

• অশুদ্ধ বাক্য =তিনি আরোগ্য হইয়াছেন।
• শুদ্ধ বাক্য = তিনি আরোগ্য লাভ করিয়াছেন।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১১.
’জলনিধি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. মেঘ
  2. বারিধারা
  3. সমুদ্র
  4. জলস্রোত
সঠিক উত্তর:
সমুদ্র
উত্তর
সঠিক উত্তর:
সমুদ্র
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
’জলনিধি’ শব্দের সমার্থক শব্দ:
- সাগর,
- সমুদ্র,
- বারিধি,
- জলধি,
- পয়োধি।

অন্যদিকে,
• জলধর বা জলোধর অর্থ:
- জল ধারণকারী,
- জলপূর্ণ। 
- মেঘ।

• ’জলধারা’  শব্দের অর্থ:  ১ জলস্রোত। ২ বারিধারা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১২.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ঘূর্ণ্যয়ম্যন
  2. ঘুর্ণ্যয়মান
  3. ঘূর্ণ্যয়মান
  4. ঘূর্ণায়মান
সঠিক উত্তর:
ঘূর্ণায়মান
উত্তর
সঠিক উত্তর:
ঘূর্ণায়মান
ব্যাখ্যা
- বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- শুদ্ধ বানান = ঘূর্ণায়মান।
-------------------------------------------------
’ঘূর্ণায়মান’ শব্দের উচ্চরণ,  /ঘুরনায়োমান্ /
অর্থ-
- বিণ,
- ঘুরছে এমন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৩.
'Conclusive'-এর পারিভাষিক শব্দ কোনটি?
  1. চূড়ান্ত
  2. খাস উপনিবেশ
  3. উপসংহার
  4. বানানো
সঠিক উত্তর:
চূড়ান্ত
উত্তর
সঠিক উত্তর:
চূড়ান্ত
ব্যাখ্যা
'Conclusive'-এর পারিভাষিক শব্দ = চূড়ান্ত।

অন্যদিকে,
'Conclave'-এর পারিভাষিক শব্দ = খাস উপনিবেশ।
'Conclusion'-এর পারিভাষিক শব্দ = উপসংহার।
'Concoct'-এর পারিভাষিক শব্দ =বানানো।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলাএকাডেমি।
১৪.
কোনটি শুদ্ধ বানান?
  1. ইন্দ্রাণি
  2. তপস্বিনী
  3. বাগ্নী
  4. অধিন
সঠিক উত্তর:
তপস্বিনী
উত্তর
সঠিক উত্তর:
তপস্বিনী
ব্যাখ্যা
- বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- শুদ্ধ বানান = তপস্বিনী।

উল্লেখ্য,
- ’তপস্বিনী’ শব্দটি তপস্বী-এর স্ত্রীবাচক।
• ’তপস্বী’ অর্থ:
সংসার ত্যাগ করে একাগ্রচিত্তে ঈশ্বরের আরাধনা-কারী, ঋষি। 
-------------------------------------------
অন্যদিকে,
’ইন্দ্রাণি’ শুদ্ধরূপ = ইন্দ্রাণী।
’বাগ্নী’ শুদ্ধরূপ = বাগ্মী।
’অধিন’ শুদ্ধরূপ = অধীন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৫.
’বিষবৃক্ষ’ বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. ভণ্ড
  2. অনিষ্টকারী
  3. ভীষণ শত্রুতা
  4. ভান করা
সঠিক উত্তর:
অনিষ্টকারী
উত্তর
সঠিক উত্তর:
অনিষ্টকারী
ব্যাখ্যা
• ’বিষবৃক্ষ’ বাগ্‌ধারাটির অর্থ = অনিষ্টকারী।

অন্যদিকে,
- ’বর্ণচোরা’ বাগ্‌ধারাটির অর্থ = ভণ্ড।
- ’সাপে-নেউলে’ বাগ্‌ধারাটির অর্থ = ভীষণ শত্রুতা।
- ’ভেক ধরা’ বাগ্‌ধারাটির অর্থ = ভান করা।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৬.
Gold is more precious than any other metal. (Make it positive)
  1. Very few metal are as precious as gold.
  2. No other metals is as precious as the gold.
  3. No other metal is as precious as gold.
  4. No other metal is precious as gold.
সঠিক উত্তর:
No other metal is as precious as gold.
উত্তর
সঠিক উত্তর:
No other metal is as precious as gold.
ব্যাখ্যা
- Comparative: Gold is more precious than any other metal.
- Positive: No other metal is as precious as gold.

• Than any other/Than all other যুক্ত Comparative Degree-কে Positive Degree-তে রূপান্তরের নিয়ম-
- প্রথমে No other বসে।
- any other বা all other এর পরের অংশ বসে।
- verb বসে। 
- so/as + Comparative Degree এর Positive form বসে + as বসে।
- প্রদত্ত Sentence এর subject বসে।

• More examples:
- Comparative: The Burj Khalifa is taller than all other buildings in the world.
- Positive: No other building in the world is so tall as the Burj Khalifa.
১৭.
Identify the correct spelling:
  1. Sagacious
  2. Segacious
  3. Sagecious
  4. Segaceous
সঠিক উত্তর:
Sagacious
উত্তর
সঠিক উত্তর:
Sagacious
ব্যাখ্যা
• The correct spelling is - ক) Sagacious.

• Sagacious (Adjective)
- English Meaning: Having or showing keen mental discernment and good judgement; wise or shrewd.
- Bangla Meaning: সুস্থ বিচারবুদ্ধি সম্পন্ন; কাণ্ডজ্ঞানসম্পন্ন; বিচক্ষণ; (জীবজন্তু) বোধশক্তিসম্পন্ন।

• Example Sentences:
1. The sagacious advice of the elder council guided the tribe through times of hardship.
2. Her sagacious decision-making skills earned her the respect of her colleagues.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Dictionary.
১৮.
The passive form of:
People use smartphones for communication.
  1. Smartphones used for communication by people.
  2. Smartphones are always used for communication by people.
  3. Smartphones are always being used for communication.
  4. Smartphones are used for communication.
সঠিক উত্তর:
Smartphones are used for communication.
উত্তর
সঠিক উত্তর:
Smartphones are used for communication.
ব্যাখ্যা
- Active: People use smartphones for communication.
- Passive: Smartphones are used for communication.

• Active voice কে Passive Voice- এ রূপান্তরের নিয়ম:
- Active Voice এর object টি Passive Voice এর Subject হয়।
- Tense অনুযায়ী auxiliary verb বসে।
- মূল verb এর Past Participle form বসে।
- Active Voice এর subject টি Passive Voice এর Object হয় এবং তার পূর্বে Preposition (By, with, at, to, in) বসে।
- তবে, Active Voice এর Subject People হলে, তা Passive Voice এর Object হিসেবে না লিখলেও চলে।

• More example:
- Active: People always admire great visionaries.
- Passive: Great visionaries are always admired.
১৯.
The active form of:
By whom was the window broken?
  1. By whom the window broken?
  2. Who had broken the window?
  3. Who broke the window?
  4. Who has broken the window?
সঠিক উত্তর:
Who broke the window?
উত্তর
সঠিক উত্তর:
Who broke the window?
ব্যাখ্যা
- Passive: By whom was the window broken?
- Active: Who broke the window?

• By whom যুক্ত Passive Voice-কে Active Voice করার নিয়ম:
- প্রথমে Subject হিসেবে Who বসে।
- Tense অনুযায়ী verb বসে।
- Passive Voice -এর Subject - Object হয়ে বসবে।

• More examples:
- Passive: By whom was this picture painted?
- Active: Who painted this picture?

- Passive: By whom was the decision made?
- Active: Who made the decision?
২০.
Choose the synonym of 'Torpor'.
  1. Ambition
  2. Vitality
  3. Nullify
  4. Lethargy
সঠিক উত্তর:
Lethargy
উত্তর
সঠিক উত্তর:
Lethargy
ব্যাখ্যা
• The synonym of 'Torpor' is - ঘ) Lethargy.

• Torpor (Noun)
- English Meaning: The state of not being active and having no energy or enthusiasm.
- Bangla Meaning: অসাড় অবস্থা।

• Synonyms:
- Apathy - উদাসীনতা; অনীহা।
- Idleness - আলস্য; আলসেমি।
- Lethargy - আলস্য; তন্দ্রা।
- Spiritlessness - নির্জীবতা)।

• Antonyms:
- Vigour - তেজ; বলবত্তা।
- Energy - কর্মশক্তি।
- Vitality - প্রাণশক্তি; জীবনীশক্তি।
- Heartiness - আন্তরিকতা।

• অন্যদিকে,
- Ambition - (কোনো কিছুর জন্য, কোনো কিছু হওয়া বা করার জন্য) তীব্র আকাঙ্ক্ষা; উচ্চাকাঙ্ক্ষা।
- Nullify (Verb) বাতিল/অকার্যকর করা।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২১.
An antonym of 'Welter' is-
  1. Anarchy
  2. Turmoil
  3. Peace
  4. Jumble
সঠিক উত্তর:
Peace
উত্তর
সঠিক উত্তর:
Peace
ব্যাখ্যা
• An antonym of 'Welter' is- গ) Peace.

• Welter (noun, verb)
- English Meaning: A large number of things in confusion or disorder.
- Bangla Meaning: (শুধু singular) বিশৃঙ্খলা, নৈরাজ্য; জগাখিচুড়ি, অর্থহীন বা উদ্দেশ্যহীন সংঘাত: the welter creeds; a welter of shacks.

• Synonyms: Chaos (নৈরাজ্য; বিশৃঙ্খলা), Jumble (তালগোল পাকানো অবস্থা), Anarchy (নৈরাজ্য; অরাজকতা; বিশৃঙ্খলা), Scramble (বেয়ে ওঠা, কোন কিছু পাওয়ার জন্য কাড়াকাড়ি করা), Turmoil (গোলযোগ; হাঙ্গামা; গণ্ডগোল)।
• Antonyms: Order (সুবিন্যস্ততা; কার্যকর অবস্থা), Peace (শান্তি; শান্ত অবস্থা; প্রশান্তি; নির্জনতা), Orderliness (সুশৃঙ্খলা), Regulation (প্রবিধান), Systematization (পদ্ধতিগতকরণ), Rationalization (যুক্তিযুক্তকরণ)।

• Example Sentences:
- There's such a welter of conflicting rules.
- The attack petered out in a welter of bloody, confused fighting.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
3. Live MCQ Lecture.
২২.
Having read the book, I returned it to the library. (Make it compound)
  1. I had read the book then returned it to the library.
  2. I had read the book for returned it to the library.
  3. I had read the book so that returned it to the library.
  4. I had read the book and returned it to the library.
সঠিক উত্তর:
I had read the book and returned it to the library.
উত্তর
সঠিক উত্তর:
I had read the book and returned it to the library.
ব্যাখ্যা
- Simple: Having read the book, I returned it to the library.
- Compound: I had read the book and returned it to the library.

• Perfect Participle যুক্ত Simple Sentence কে Compound Sentence এ পরিবর্তনের নিয়ম:
- প্রথমে Subject বসে,
- Perfect Participle এর Past Perfect form বসে,
- and বসে,
- বাকী অংশ বসে।

• More examples:
- Simple: Having locked the door, he left the house.
- Compound: He had locked the door and left the house.

- Simple: Having forgotten him, I went out.
- Compound: I had forgotten him and went out.
২৩.
The meaning of 'Unscrupulous' is-
  1. Not clearly identifiable
  2. Having or showing no moral principles
  3. Not having or displaying knowledge
  4. Well-behaved individual
সঠিক উত্তর:
Having or showing no moral principles
উত্তর
সঠিক উত্তর:
Having or showing no moral principles
ব্যাখ্যা
• The meaning of the word "Unscrupulous" is - খ) Having or showing no moral principles.

• Unscrupulous (adjective)
- English Meaning: Behaving in a dishonest way; having or showing no moral principles; not honest or fair.
- Bangla Meaning: বিবেকবর্জিত; নীতিজ্ঞানবর্জিত; ন্যায়-অন্যায় বিচারহীন; নির্লজ্জ।

• Ex. Sentence: He was an unscrupulous political adviser.
- Bangla Meaning: তিনি ছিলেন একজন বিবেকবর্জিত রাজনৈতিক উপদেষ্টা।

Source:
1. Oxford Dictionary.
2. Merriam-Webster Dictionary.
২৪.
Because of the noise, I couldn’t concentrate. (Make it complex)
  1. Since it was noisy, I couldn’t concentrate.
  2. Although it was noisy, yet I could concentrate.
  3. Since it is noisy, I couldn’t concentrate.
  4. As it is noisy, I couldn’t concentrate.
সঠিক উত্তর:
Since it was noisy, I couldn’t concentrate.
উত্তর
সঠিক উত্তর:
Since it was noisy, I couldn’t concentrate.
ব্যাখ্যা
- Simple: Because of the noise, I couldn’t concentrate.
- Complex: Since it was noisy, I couldn’t concentrate.

• Because of যুক্ত Simple Sentence কে Complex Sentence এ পরিণত করার নিয়ম:
- প্রথমে since বসে,
- subject বসে,
- Tense অনুযায়ী verb বসে,
- Adjective/noun বসে,
- Comma বসে,
- অপর বাক্যটি বসে।

• More example:
- Simple: Because of his hard work, he passed the exam.
- Complex: Since he worked hard, he passed the exam.
২৫.
অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন কে?
  1. এ.কে. ফজলুল হক
  2. খাজা নাজিমুদ্দিন
  3. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  4. সৈয়দ আমীর আলি
সঠিক উত্তর:
এ.কে. ফজলুল হক
উত্তর
সঠিক উত্তর:
এ.কে. ফজলুল হক
ব্যাখ্যা
এ.কে. ফজলুল হক:
- আবুল কাশেম ফজলুল হক বাকেরগঞ্জ জেলার দক্ষিণাঞ্চলের বর্ধিষ্ণু গ্রাম সাটুরিয়ায় ১৮৭৩ সালের ২৬ অক্টোবর জন্মগ্রহণ করেন।
- অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন এ.কে. ফজলুল হক।
- শেরে বাংলা এ.কে. ফজলুল হক ছিলেন একজন রাজনীতিবিদ ও জননেতা।
- তিনি কলকাতার মেয়র হোন ১৯৩৫ সালে।
- তাঁর নেতৃত্বে ১৯৩৫ সালে কৃষক প্রজা পার্টি গঠিত হয়।
- অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী (১৯৩৭-১৯৪৩) এবং পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী (১৯৫৪) ছিলেন।
- তিনি পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী (১৯৫৫) এবং পূর্ব পাকিস্তানের গভর্নরের পদ (১৯৫৬-১৯৫৮) সহ বহু উঁচু রাজনৈতিক পদে অধিষ্ঠিত ছিলেন।
- ১৯৬২ সালের ২৭ এপ্রিল ঢাকায় তাঁর মৃত্যু হয়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
২৬.
'UNEP' - এর প্রধানের পদবী কোনটি?
  1. মহাসচিব
  2. প্রশাসক
  3. মহাপরিচালক
  4. নির্বাহী পরিচালক
সঠিক উত্তর:
নির্বাহী পরিচালক
উত্তর
সঠিক উত্তর:
নির্বাহী পরিচালক
ব্যাখ্যা
UNEP:
- জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচী (UNEP).
- UNEP-এর পূর্ণরূপ- United Nations Environment Programme.
- UNEP - সদর দপ্তর- নাইরোবি, কেনিয়া।
- প্রতিষ্ঠা লাভ করে- ৫ জুন, ১৯৭২ সালে।
- বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়-৫ জুন।
- সদস্য রাষ্ট্র- ১৯৩ টি। (জুলাই, ২০২৫)
- UNEP এর প্রধানের পদবী- নির্বাহী পরিচালক।
- বর্তমান নির্বাহী পরিচালক- ইনগার অ্যান্ডারসেন। (জুলাই, ২০২৫)
- চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে UNEP.

তথ্যসূত্র - UNEP অফিসিয়াল ওয়েবসাইট।
২৭.
গ্রিনপিস (Greenpeace) দেশ ভিত্তিক পরিবেশবাদী সংগঠন?
  1. নেদারল্যান্ডস
  2. ডেনমার্ক
  3. যুক্তরাষ্ট্র
  4. জার্মানি
সঠিক উত্তর:
নেদারল্যান্ডস
উত্তর
সঠিক উত্তর:
নেদারল্যান্ডস
ব্যাখ্যা
গ্রিনপিস:
- গ্রিনপিস (Greenpeace) নেদারল্যান্ডস এর আমস্টারডাম ভিত্তিক একটি বৈশ্বিক পরিবেশবাদী সংগঠন।
- ১৯৭১ সালে আলাস্কার আমচিটকা দ্বীপে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার প্রতিবাদের অংশ হিসেবে Greenpeace প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠা: ১৯৭১ সালে।
- সদর দপ্তর: আমস্টারডাম, নেদারল্যান্ডস।

তথ্যসূত্র - Greenpeace অফিসিয়াল ওয়েবসাইট।
২৮.
নিচের কোনটি AI-ভিত্তিক প্রযুক্তির উদাহরণ?
  1. Dbase
  2. Notepad
  3. Perl
  4. AlphaZero
সঠিক উত্তর:
AlphaZero
উত্তর
সঠিক উত্তর:
AlphaZero
ব্যাখ্যা
AlphaZero হচ্ছে AI-ভিত্তিক প্রযুক্তির একটি উদাহরণ।
- AlphaZero হলো AI-ভিত্তিক গেম খেলার প্রোগ্রাম।

• Artificial intelligence (AI):
- কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) হলো কম্পিউটারের এমন দক্ষতা, যা সাধারণত মানুষের বুদ্ধির সঙ্গে সম্পর্কিত কাজ করতে ব্যবহৃত হয়।
- AI যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে পারে, অর্থ আবিষ্কার করতে পারে, সাধারণীকরণ করতে পারে এবং অতীত অভিজ্ঞতা থেকে শিখতে পারে।
- ১৯৪০-এর দশকে ব্রিটিশ গণিতবিদ অ্যালান টিউরিং প্রথম AI-এর তাত্ত্বিক কাজ করেন; ১৯৫০-এর দশকে প্রথম AI প্রোগ্রাম তৈরি হয়।
- আজকের দিনে AI চিত্র শ্রেণিবিন্যাস করতে (যেমন: PReLU-net), গেমে পারদর্শিতা দেখাতে (যেমন: AlphaZero), কথা বলতে (যেমন: ChatGPT) এবং টেক্সট থেকে ছবি তৈরি করতে (যেমন: DALL-E) সক্ষম।
- চিকিৎসা নির্ণয়, সার্চ ইঞ্জিন, কণ্ঠস্বর বা হাতের লেখার স্বীকৃতি, এবং চ্যাটবটের মতো ক্ষেত্রে AI মানুষের দক্ষতার সমতুল্য হয়ে উঠেছে।
- এখনো কোনো AI প্রোগ্রাম মানুষের মতো সর্বাঙ্গীন নমনীয়তা বা দৈনন্দিন জ্ঞানের বিস্তৃত ক্ষেত্র অর্জন করতে পারেনি; একে বলা হয় কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (AGI)।

• বাকি অপশনগুলো:
- Dbase - একটি ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম।
- Notepad - একটি সাধারণ টেক্সট এডিটর।
- Perl - একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।

Source: Britannica.
২৯.
সর্বপ্রথম কোন প্রতিষ্ঠান স্মার্টফোন ডিজাইন করে?
  1. অ্যাপল
  2. গুগল
  3. আইবিএম
  4. মাইক্রোসফট
সঠিক উত্তর:
আইবিএম
উত্তর
সঠিক উত্তর:
আইবিএম
ব্যাখ্যা
সর্বপ্রথম আইবিএম স্মার্টফোন ডিজাইন করে।

• স্মার্টফোন:
- স্মার্টফোন হলো বিশেষ ধরনের মোবাইল ফোন যা মোবাইল কম্পিউটিং প্লাটফর্মের ওপর প্রতিষ্ঠিত।
- সর্বপ্রথম স্মার্টফোন ডিজাইন করে IBM প্রতিষ্ঠান।
- বেলসাউথ প্রতিষ্ঠান ১৯৯৩ সালে স্মার্টফোন বাজারে আনেন।
- ১৯৯৩ সালে আইবিএম "Simon" নামে প্রথম স্মার্টফোন তৈরি করে, যা টাচস্ক্রিন এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন সমর্থন করত।
- এই স্মার্টফোনে ক্যালেন্ডার, ঠিকানা বই, ক্যালকুলেটর এবং অন্যান্য ফাংশন অ্যাক্সেস করার জন্য একটি টাচস্ক্রিন ইন্টারফেস অন্তর্ভুক্ত করা হয়েছিল।
- স্মার্টফোন ডেটা রূপান্তরের জন্য প্যাকেট সুইচিং পদ্ধতি ব্যবহার করা হয়।
- স্মার্টফোনে ডাটা স্থানান্তর উচ্চ গতিসম্পন্ন।

উৎস: ব্রিটানিকা।
৩০.
চতুর্থ প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক কোন প্রযুক্তির ওপর ভিত্তি করে কাজ করে?
  1. সার্কিট সুইচিং
  2. ব্রডকাস্টিং সুইচিং
  3. ইন্টারনেট প্রোটোকল
  4. এনালগ প্রযুক্তি
সঠিক উত্তর:
ইন্টারনেট প্রোটোকল
উত্তর
সঠিক উত্তর:
ইন্টারনেট প্রোটোকল
ব্যাখ্যা
চতুর্থ প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক ইন্টারনেট প্রোটোকল প্রযুক্তির ওপর ভিত্তি করে কাজ করে।

• চতুর্থ প্রজন্ম:
- চতুর্থ প্রজন্মের মোবাইল সিস্টেমের প্রধান বৈশিষ্ট্য হলো- সার্কিট সুইচিং বা, প্যাকেট সুইচিংয়ের পরিবর্তে ইন্টারনেট প্রোটোকল (IP) ভিত্তিক নেটওয়ার্কের ব্যবহার।
- ফোর-জি প্রযুক্তি হচ্ছে মূলত আইপি-ভিত্তিক এক ধরনের নেটওয়ার্ক যা হাই মোবিলিটি যোগাযোগের ক্ষেত্রে প্রতি সেকেন্ডে ১০০ মেগাবাইট গতিসম্পন্ন এবং লো মোবিলিটির যোগাযোগের ক্ষেত্রে প্রতি সেকেন্ডে ১ গিগাবাইট গতিসম্পন্ন হবে।
- ৫ থেকে ২০ মেগাহার্টজ ব্যান্ডউইডথ, কোনোও কোনোও ক্ষেত্রে ৪০ মেগাহার্টজ ব্যান্ডউইডথ ক্ষমতা সম্পন্ন।
- ফোর-জির মূল সুবিধা এই নেটওয়ার্কে সর্বোচ্চ গতিতে তথ্য আদান-প্রদান করা সম্ভব।
- এই প্রযুক্তির মাধ্যমে হাই ডেফিনিশন টেলিভিশন ও ভিডিও কনফারেন্সের সুবিধা পাওয়া সম্ভব।

• মোবাইল ফোন:
- ১৯৪০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সামরিক বাহিনী প্রথম মোবাইল ফোনের ব্যবহার শুরু করেন।
- যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম Motorola Dyna TACS (Total Access Communication System) নামে হ্যান্ড মোবাইল সেট চালু করে।
- ১৯৭৯ সালে জাপানের NTTC ( NIPPON Telegraph and Telephone Corporation) প্রথমে বাণিজ্যিকভাবে অটোমেটেড সেলুলার নেটওয়ার্ক চালু করার মাধ্যমে 1G এর সূচনা করে।

• মোবাইল ফোনের প্রজন্মকে পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়ে থাকে।
১. প্রথম প্রজন্ম (1979 -1990),
২. দ্বিতীয় প্রজন্ম (1991- 2000)
৩. তৃতীয় প্রজন্ম (2001- 2008),
৪. চতুর্থ প্রজন্ম (2009 - 2020),
৫. পঞ্চম প্রজন্ম (2020 - বর্তমান)। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।
৩১.
'কিউরিও' রোবট কোন কোম্পানির তৈরি?
  1. হোন্ডা
  2. সনি
  3. গুগল
  4. স্যামসাং
সঠিক উত্তর:
সনি
উত্তর
সঠিক উত্তর:
সনি
ব্যাখ্যা
সনি কর্পোরেশনের রোবট হচ্ছে কিউরিও।

• রোবটিক্স:
- প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা বা ডিজাইন, গঠন, পরিচালন প্রক্রিয়া, কাজ ও প্রয়োগক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয়, সেই শাখাকে রোবটিক্স বলা হয়।
- রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র বা যন্ত্রমানব, যা মানুষের অনেক দুঃসাধ্য ও কঠিন কাজ স্বয়ংক্রিয়ভাবে করতে পারে।
- Robot শব্দটি এসেছে স্লাভিক শব্দ Robota থেকে, যার অর্থ হলো 'শ্রমিক'।
- প্রথম রোবট তৈরি করেন আমেরিকান উদ্ভাবক জর্জ চার্লস ডেভল।
- ১৯৫০ সালে তার তৈরি প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবটের নাম ছিল ইউনিমেট।
- ইউনিমেট রোবট তৈরির প্রজেক্টের উদ্যোক্তা ছিলেন আমেরিকান জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গ।
- জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গকে রোবোটিক্সের জনক বলা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৩২.
LinkedIn কী ধরনের প্ল্যাটফর্ম?
  1. বিনোদনভিত্তিক
  2. অনলাইন শপিং সাইট
  3. ক্যারিয়ারভিত্তিক প্ল্যাটফর্ম
  4. ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম
সঠিক উত্তর:
ক্যারিয়ারভিত্তিক প্ল্যাটফর্ম
উত্তর
সঠিক উত্তর:
ক্যারিয়ারভিত্তিক প্ল্যাটফর্ম
ব্যাখ্যা
LinkedIn একধরনের ক্যারিয়ারভিত্তিক প্ল্যাটফর্ম।

• LinkedIn
- এটি বিজনেস অরিয়েন্টেড বা পেশাজীবীদের সামাজিক যোগাযোগ মাধ্যম বা ওয়েব সাইট।
- সামাজিক যোগাযোগের এই সাইটি পেশাজীবিরা নিজেদের দক্ষতা এবং যোগ্যতা দেখানোর জন্য ব্যবহার করে।
- এটি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়।
- এবং ২০০৩ সালে চালু করা হয়।
- প্রতিষ্ঠাতা - Reid Hoffman, Eric Ly, Konstantin Guericke, Allen Blue, Jean-Luc Vaillant.
- সদর দপ্তর - Sunnyvale, California.
- সিইও - Ryan Roslansky.
- ২০০৫ সালে কোম্পানিগুলোকে চাকরির বিজ্ঞপ্তি দেওয়ার সুযোগ দেয়।

উৎস: ব্রিটানিকা।
৩৩.
নিচের কোনটি দ্বিতীয় প্রজন্মের (2G) মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্য নয়?
  1. ডিজিটাল ট্রান্সমিশন
  2. এসএমএস ও এমএমএস
  3. মোবাইল ব্যাংকিং
  4. প্রিপেইড সিস্টেম
সঠিক উত্তর:
মোবাইল ব্যাংকিং
উত্তর
সঠিক উত্তর:
মোবাইল ব্যাংকিং
ব্যাখ্যা
মোবাইল ব্যাংকিং দ্বিতীয় প্রজন্মের (2G) বৈশিষ্ট্য নয়। 
- এটি তৃতীয় প্রজন্মের বৈশিষ্ট্য।

• দ্বিতীয় প্রজন্ম (১৯৯০-২০০০):
- ১৯৯০ সালে ইউরোপে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন সর্বপ্রথম ব্যবহৃত হয়।
- ট্রান্সমিশন কোয়ালিটি, সিস্টেম ক্যাপাসিটি এবং বিশাল এলাকা জুড়ে নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে দ্বিতীয় প্রজন্মের মোবাইল সিস্টেম চালু করা হয়।

• দ্বিতীয় প্রজন্মের মোবাইল সিস্টেমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো:
- ১৯৯০ সালে GSM এবং CDMA স্ট্যান্ডার্ড ব্যবহার করে দ্বিতীয় প্রজন্মের (2G) মোবাইল সিস্টেমের যাত্রা শুরু হয়।
- এতে ডিজিটাল ট্রান্সমিশন সিস্টেমের ব্যবহার চালু হয় এবং ভয়েস ও ডেটা প্রেরণ সম্ভব হয়।
- দ্বিতীয় প্রজন্মকে ডিজিটাল সেলুলার নেটওয়ার্ক বলা হয়ে থাকে।
- দ্বিতীয় প্রজন্মের মোবাইলে প্রিপেইড পদ্ধতি, এসএমএস, এমএমএস, টেক্সট মেসেজিং ব্যবস্থা সেবা চাল হয়।
- ভয়েস প্রেরণের সুবিধা চালু হয়।
- মোবাইল ফোনে পেমেন্ট সিস্টেমের প্রবর্তন হয়।
- আন্তর্জাতিক রোমিং সুবিধা এবং মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার সুবিধা চালু হয়।

• মোবাইল ফোন:
- ১৯৪০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সামরিক বাহিনী প্রথম মোবাইল ফোনের ব্যবহার শুরু করেন।
- যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম Motorola Dyna TACS (Total Access Communication System) নামে হ্যান্ড মোবাইল সেট চালু করে।
- ১৯৭৯ সালে জাপানের NTTC ( NIPPON Telegraph and Telephone Corporation) প্রথমে বাণিজ্যিকভাবে অটোমেটেড সেলুলার নেটওয়ার্ক চালু করার মাধ্যমে 1G এর সূচনা করে।

• মোবাইল ফোনের প্রজন্মকে পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়ে থাকে।
১. প্রথম প্রজন্ম (1979 -1990),
২. দ্বিতীয় প্রজন্ম (1991- 2000)
৩. তৃতীয় প্রজন্ম (2001- 2008),
৪. চতুর্থ প্রজন্ম (2009 - 2020),
৫. পঞ্চম প্রজন্ম (2020 - বর্তমান)।

• তৃতীয় প্রজন্ম (২০০১-২০০৮):
- ২০০১ সালে জাপানের টোকিওতে NTT DoCoMo সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন বাণিজ্যিকভাবে ব্যবহার শুরু হয়।
- দ্বিতীয় প্রজন্ম থেকে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনের প্রধান প্রযুক্তিগত পার্থক্য হচ্ছে সার্কিট সুইচিং ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে প্যাকেট সুইচিং ডেটা ট্রান্সমিশনের ব্যবহার।
- 3G বা Third Generation হচ্ছে এমন একটি মোবাইল প্রযুক্তি (আন্তর্জাতিক টেলিফোন সংস্থা: ITU এর মতে) যাতে GSM EDGE UTMS এবং CDMA 2000 প্রযুক্তি অন্তর্ভুক্ত।

তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্য:
- GPRS (General Packet Radio System) স্ট্যান্ডার্ডের ব্যাপক উন্নতি সাধিত হয়।
- সর্বাধিক ডেটা ট্রান্সফারের মোবাইল টেকনোলজি EDGE (Enhanced Data Rates for Global Evolution) সিস্টেম চালু হয়।
- প্যাকেট স্যুইচিং এবং সার্কিট স্যুইচিং উভয় পদ্ধতি ডেটা ট্রান্সমিশনে ব্যবহার করা যায়।
- অতি দ্রুত ভয়েজ ও ছবি আদান-প্রদান করা যায়।
- মোবাইল ব্যাংকিং, ই-কমার্স সেবা কার্যক্রম চালু হয়।
- ইন্টারনেট সংযোগের ব্যবস্থা এবং মডেম সংযোজনের মাধ্যমে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের ফলে ডেটা আদান-প্রদানের নতুন এক মাত্রা যোগ হয়।

উৎস: ১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।
৩। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।
৩৪.
IBM কোন ধরনের কম্পিউটার তৈরির জন্য বিশেষভাবে পরিচিত ছিল?
  1. ল্যাপটপ
  2. সুপারকম্পিউটার
  3. মেইনফ্রেম কম্পিউটার
  4. ট্যাবলেট
সঠিক উত্তর:
মেইনফ্রেম কম্পিউটার
উত্তর
সঠিক উত্তর:
মেইনফ্রেম কম্পিউটার
ব্যাখ্যা
IBM মেইনফ্রেম কম্পিউটার তৈরির জন্য বিশেষভাবে পরিচিত ছিল।

• IBM (International Business Machines):
- IBM একটি শীর্ষস্থানীয় আমেরিকান কম্পিউটার প্রস্তুতকারক প্রতিষ্ঠান।
- এর সদর দপ্তর অবস্থিত আর্মঙ্ক, নিউইয়র্কে।
- IBM-এর বিশেষত্ব ছিল মেইনফ্রেম কম্পিউটার তৈরি করা, যা অনেক ব্যয়বহুল এবং মাঝারি থেকে বৃহৎ আকারের কম্পিউটার – বিশাল সংখ্যার ডিজিটাল তথ্য দ্রুতগতিতে প্রক্রিয়া করতে পারত।
- ১৯৮১ সালে IBM Personal Computer বাজারে আনে।
- ১৯৯৫ সালে IBM, Lotus Development Corporation কে অধিগ্রহণ করে, যেটি ছিল একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান।

উৎস: ব্রিটানিকা।
৩৫.
নিচের কোনটি উচ্চতর প্রোগ্রামিং ভাষা?
  1. COBOL
  2. ORACLE
  3. HTML
  4. SQL
সঠিক উত্তর:
COBOL
উত্তর
সঠিক উত্তর:
COBOL
ব্যাখ্যা
COBOL একটি উচ্চতর ভাষা।

• উচ্চতর ভাষা (High Level Language):
- উচ্চতর ভাষা মানুষের ভাষার (যেমন- ইংরেজি ভাষা) সাথে মিল রেখে তৈরি করা হয়েছে।
- উচ্চতর ভাষার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ভাষা হচ্ছে- BASIC, COBOL, FORTRAN, PASCAL, C++, JAVA, PROLOG ইত্যাদি।
- কম্পাইলার বা ইন্টারপ্রেটার নামক অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করে এ ভাষায় লিখিত প্রোগ্রাম মেশিনের ভাষায় অনুবাদ করা হয়।
- এরপর কম্পিউটার এ জাতীয় প্রোগ্রাম বুঝতে পারে।

• উচ্চস্তরের ভাষাকে দুভাগে ভাগ করা যায়:
(১) সাধারণ কাজের (General purpose) ভাষা ও
(২) বিশেষ কাজের (Special purpose) ভাষা।

- যে ভাষা সব ধরনের কাজের জন্য ব্যবহার হয় তাকে সাধারণ কাজের ভাষা বলে। যেমন- বেসিক, সি, প্যাসকল ইত্যাদি।
- যে ভাষা শুধু বিশেষ বিশেষ কাজে ব্যবহার হয় তাকে বিশেষ কাজের ভাষা বলে। যেমন- কোবল, ফোরট্রান।

• বিশেষ কাজের ভাষাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়:
- বাণিজ্যিক প্রয়োগের ভাষা কোবল।
- বৈজ্ঞানিক প্রয়োগের ভাষা ফরট্রান।
- বহুপ্রয়োগের ভাষা বেসিক, ফরট্রান, এ্যাডা ইত্যাদি।

অন্যান্য অপশন:
খ) ORACLE - ডাটাবেজ ব্যবস্থাপনার জন্য বিশেষ সফটওয়্যার এবং ভাষা।
গ) HTML - ওয়েব পেজ তৈরির জন্য মার্কআপ ভাষা,
ঘ) SQL - ডাটাবেজ ব্যবস্থাপনার জন্য বিশেষ ভাষা।

উৎস: এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৬.
ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্য নয় কোনটি?
  1. On-demand
  2. Resource scalability
  3. Pay as you go
  4. Manual installation
সঠিক উত্তর:
Manual installation
উত্তর
সঠিক উত্তর:
Manual installation
ব্যাখ্যা
Manual installation ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্য নয়।

• ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।

• ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য:
- On-demand,
- Resource scalability,
- Pay as you go.

• ক্লাউডের অবস্থান অথবা মানুষের মাঝে ক্লাউড কম্পিউটিং সেবার বিস্তৃতি অনুসারে একে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়:
- পাবলিক ক্লাউড,
- প্রাইভেট ক্লাউড ,
- মিশ্র বা হাইব্রিড ক্লাউড।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।