পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
বাংলাদেশের ইতিহাসঃ ব্রিটিশ আমলে সংঘটিত বিভিন্ন আন্দোলন-সংগ্রাম। সোর্সঃ যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC & HSC বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
বাঁশেরকেল্লা নির্মাণ করেন কে?
  1. ক) দুদু মিয়া
  2. খ) হাজী শরীয়তউল্লাহ
  3. গ) ফকির মজনু শাহ
  4. ঘ) মীর নিসার আলী
সঠিক উত্তর:
ঘ) মীর নিসার আলী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মীর নিসার আলী
ব্যাখ্যা
- তিতুমীর ওরফে মীর নিসার আলী প্রথমে ধর্মীয় সংস্কার আন্দোলন শুরু করেন। পরবর্তীতে তার এই আন্দোলন জমিদার ও ব্রিটিশবিরোধী রূপ লাভ করে।
- তিনি বারাসাতের নিকটবর্তী নারিকেলবাড়িয়ায় একটি বাঁশেরকেল্লা নির্মাণ করেন।
- ১৮৩১ সালের ১৯ নভেম্বর লে. কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বাধীন বাহিনীর সাথে যুদ্ধে কামানের গোলায় তার বাঁশেরকেল্লা ধ্বংস হয়ে যায় এবং তিনিসহ তার বহু অনুসারী শহিদ হন।
(তথ্যসূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
.
আইন অমান্য আন্দোলন কত সালে সংঘটিত হয়?
  1. ক) ১৯০৬ সালে
  2. খ) ১৯১৬ সালে
  3. গ) ১৯৩০ সালে
  4. ঘ) ১৯৪২ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৩০ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৩০ সালে
ব্যাখ্যা
- মহাত্মা গান্ধীর নেতৃত্বে ১৯৩০ সালে ভারতবর্ষ জুড়ে আইন অমান্য আন্দোলন সংঘটিত হয়।
- চেমসফোর্ড-মন্টেগু আইনের ব্যর্থতার পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকার ভারতের জন্যে নতুন সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে সায়মন কমিশন গঠন করে। এতে কোন ভারতীয় প্রতিনিধি না থাকায় কংগ্রেস এই কমিশন বয়কট করে।
- এর অংশ হিসেবেই আইন অমান্য আন্দোলন সংঘটিত হয়। এই আন্দোলন ১৯৩৪ সাল পর্যন্ত চলে। তবে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়।
(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)
.
সাঁওতাল বিদ্রোহ কত সালে সংঘটিত হয়?
  1. ক) ১৮২৪ সালে
  2. খ) ১৮৪২ সালে
  3. গ) ১৮৫৫ সালে
  4. ঘ) ১৮৯০ সালে
সঠিক উত্তর:
গ) ১৮৫৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮৫৫ সালে
ব্যাখ্যা
- সাঁওতাল বিদ্রোহ ছিলো জমিদার, মহাজন ও পুলিশের বিরুদ্ধে একটি সশস্ত্র বিদ্রোহ।
- ১৮১১, ১৮২০ ও ১৮৩১ সালে কয়েক দফায় সাঁওতালরা বিদ্রোহ করলেও সবচেয়ে ভয়াবহ ও সংগঠিত সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয় ১৮৫৫-৫৬ সালে।
- রাজমহলের পার্বত্য এলাকায় সংঘটিত এই বিদ্রোহ দমনে ইংরেজ সরকার কয়েক দফা অভিযান পরিচালনা করে।
- সিধু ও কানু নামের দুই ভাই এই বিদ্রোহে নেতৃত্বে দেন।
- কিন্তু ব্রিটিশ সরকার অত্যন্ত কঠোরভাবে এই বিদ্রোহ দমন করে। বিদ্রোহে জড়িতদের অধিকাংশকে ফাঁসিতে ঝুলানো হয়। বন্দিদের জোরপূর্বক রেলশ্রমিক বানানো হয়।
(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)
.
কার মৃত্যুর মধ্য দিয়ে ফরায়েজী আন্দোলনের সমাপ্তি ঘটে?
  1. ক) হাজী শরীয়তউল্লাহ
  2. খ) গোলাম রসুল
  3. গ) দুদু মিয়া
  4. ঘ) তিতুমীর
সঠিক উত্তর:
গ) দুদু মিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) দুদু মিয়া
ব্যাখ্যা
- উনিশ শতকের প্রথমার্ধে হাজী শরীয়তউল্লাহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলে ফরায়েজী আন্দোলনের সূত্রপাত করেন।
- প্রথমদিকে ফরায়েজী আন্দোলন ছিলো একটি ধর্মীয় সংস্কার আন্দোলন এবং ক্রমে আর্থ-সামাজিক সংস্কারে রূপ নেয়।
- ১৮৪০ সালে হাজী শরীয়তউল্লাহর মৃত্যু হলে তার পুত্র মুহসীনউদ্দিন ওরফে দুদু মিয়া ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন। দুদু মিয়া ফরায়েজী আন্দোলনকে রাজনৈতিক রূপ দেন।
- তবে ১৮৬২ সালে দুদু মিয়ার মৃত্যুর পর যোগ্য নেতৃত্বের অভাবে ফরায়েজী আন্দোলন স্তিমিত হয়ে পড়ে।
(তথ্যসূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী ও বাংলাপিডিয়া)
.
প্রীতিলতা ওয়াদ্দেদার হলেন-
  1. ক) সমাজ সংস্কারক
  2. খ) ব্রিটিশবিরোধী বিপ্লবী
  3. গ) নীল বিদ্রোহের নেত্রী
  4. ঘ) প্রথম ভারতীয় মহিলা বিচারপতি
সঠিক উত্তর:
খ) ব্রিটিশবিরোধী বিপ্লবী
উত্তর
সঠিক উত্তর:
খ) ব্রিটিশবিরোধী বিপ্লবী
ব্যাখ্যা
- প্রীতিলতা ওয়াদ্দেদার (১৯১১-১৯৩২ খ্রি.) হলেন বাংলার একজন ব্রিটিশবিরোধী নারী বিপ্লবী।
- তিনি মাস্টার দা সূর্যসেনের সহচর ছিলেন।
- প্রীতিলতা ১৯২৭ সালে চট্টগ্রামের খাস্তগীর বালিকা বিদ্যালয় প্রথম বিভাগে ম্যাট্রিক এবং ১৯২৯ সালে ঢাকা থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঢাকা বোর্ডে প্রথম স্থান অধিকার করেন। ১৯৩১ সালে তিনি কলকাতার বেথুন কলেজ থেকে দর্শনশাস্ত্রে ডিস্টিংশনসহ গ্রাজুয়েশন করেন।
- ১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর তিনি চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থিত ইউরোপিয়ান ক্লাব আক্রমণে নেতৃত্ব দেন এবং ইংরেজদের নিকট ধরা পড়া এড়াতে সায়ানাইড খেয়ে মৃত্যুবরণ করেন।
(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)