পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়40 minutes৮৪ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮৫
সিলেবাস
পার্ট-১) কাজী নজরুল ইসলাম, কাজী মোতাহার হোসেন, কামিনী রায়, কালীপ্রসন্ন সিংহ, কুসুমকুমারী দাশ, কায়কোবাদ, গিরিশচন্দ্র ঘোষ, গোলাম মোস্তফা, চণ্ডীচরণ মুনশী, জসীম উদ্দীন, জহির রায়হান, জাহানারা ইমাম, জীবনানন্দ দাশ, জর্জ আব্রাহাম গ্রিয়ারসন, জন ক্লার্ক মার্শম্যান, জোশুয়া মার্শম্যান, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, দাউদ হায়দার, দ্বিজেন্দ্রলাল রায়, দীনবন্ধু মিত্র, দীনেশচন্দ্র সেন, হাসান আজিজুল হক, হাসান হাফিজুর রহমান, হুমায়ুন আজাদ, হুমায়ুন কবির, হুমায়ূন আহমেদ, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। [প্রধান সাহিত্যিকগণের তথ্যগুলো ভালভাবে পড়বেন। আর বাকীদের ব্যাসিক তথ্যগুলো পড়বেন।] পার্ট-২) Conjunction, Interjection, Preposition, Determiner. [পার্ট-১ সোর্সঃ যেকোনো গাইড বই এবং সাথে যেকোনো একজন একাডেমিক ব্যক্তির বই। পার্ট-২ সোর্সঃ যেকোনো গাইড বই এবং Cliff’s TOEFL, High School English Grammar by Wren and Martin.]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৮৫ প্রশ্ন

.
হাসান হাফিজুর রহমানের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
  1. ক) বিমুখ প্রান্তর
  2. খ) অন্তিম শরের মতো
  3. গ) আর্ত শব্দাবলী
  4. ঘ) শোকার্ত তরবারি
ব্যাখ্যা
বিমুখ প্রান্তর হাসান হাফিজুর রহমান রচিত প্রথম কাব্যগ্রন্থ। তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ- প্রতিবিম্ব, আর্ত শব্দাবলী, অন্তিম শহরের মতো, যখন উদ্যত সঙ্গীন ও শোকার্ত তরবারি ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
.
'আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে'- কোন কবির কবিতা থেকে নেওয়া হয়েছে?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) জীবনানন্দ দাশ
  3. গ) দ্বিজেন্দ্রলাল রায়
  4. ঘ) জসীম উদদীন
ব্যাখ্যা
জীবনানন্দ দাশের 'রূপসী বাংলা' কাব্যের 'আবার আসিব ফিরে' কবিতার চরণ- 'আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে- এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঠাঁল-ছায়ায়' উল্লেখ্য ধানসিঁড়ি নদী বর্তমানে ঝালকাঠি জেলায় অবস্থিত।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
হুমায়ূন আহমেদ সৃষ্ট হিমু চরিত্রের আত্মপ্রকাশ ঘটে কোন উপন্যাসে?
  1. ক) ময়ূরাক্ষী
  2. খ) নিশীথিনী
  3. গ) বৃহন্নলা
  4. ঘ) বহুব্রীহি
ব্যাখ্যা
হুমায়ূন আহমেদ সৃষ্ট হিমু চরিত্রের আত্মপ্রকাশ ঘটে ময়ূরাক্ষী উপন্যাস দিয়ে। ১৯৯০ সালে মে মাসে বইটি প্রকাশিত হওয়ার পর থেকে চরিত্রটি পাঠকদের, বিশেষ করে তরুণ সাহিত্যপ্রেমীদের মাঝে জনপ্রিয়তা লাভ করে। এই ধারাবাহিকতায় পরবর্তী একে একে প্রকাশিত হতে থাকে দরজার ওপাশে, হিমু, পারাপার প্রভৃতি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
.
'সোজন বাদিয়ার ঘাট' এর রচয়িতা কে?
  1. নজরুল ইসলাম
  2. জহির রায়হান
  3. দীনবন্ধু মিত্র
  4. জসীম উদদীন
ব্যাখ্যা
কবি জসীম উদদীনের কাহিনীকাব্য- সোজন বাদিয়ার ঘাট (১৯৩৩)। এ কাব্যটির প্রধান চরিত্র মুসলমান চাষীর ছেলে সোজন আর হিন্দুর মেয়ে দুলি। কাব্যটি ইউনেস্কোর উদ্যোগে 'Gypsy Wharf' (১৯৬৯) শিরোনামে অনূদিত হয়।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
কাজী নজরুল ইসলামের প্রথম নাট্যগ্রন্থ কোনটি?
  1. ক) ঝিলিমিলি
  2. খ) আলেয়া
  3. গ) পুতুলের বিয়ে
  4. ঘ) মধুমালা
ব্যাখ্যা
ঝিলিমিলি কাজী নজরুল ইসলামের প্রথম নাট্যগ্রন্থ। এটি প্রকাশিত হয় ১৯৩০ সালে। এছাড়াও তাঁর অন্যান্য নাটক- আলেয়া, পুতুলের বিয়ে ও মধুমালা।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
.
'পথের ডাক' নাটকের রচয়িতা কে?
  1. ক) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  2. খ) গিরিশচন্দ্র ঘোষ
  3. গ) কাজী নজরুল ইসলাম
  4. ঘ) কালিপ্রসন্ন সিংহ
ব্যাখ্যা
পথের ডাক, দ্বীপান্তর ও দুই পুরুষ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাটক। রসকলি, ডাকহরকরা, বেদেনী তাঁর রচিত গল্প।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
.
'আলোক বিজ্ঞান' গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) হুমায়ুন আহমেদ
  2. খ) কামিনী রায়
  3. গ) মোতাহার হোসেন
  4. ঘ) জহির রায়হান
ব্যাখ্যা
কাজী মোতাহার হোসেন ছিলেন একজন শিক্ষাবিদ, বিজ্ঞানী এবং সাহিত্যিক। তিনি বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি প্রভৃতি বিষয়ে অসংখ্য প্রবন্ধ ও পুস্তক রচনা করেছেন। তাঁর উলে­খযোগ্য প্রকাশনাসমূহ হচ্ছে: সঞ্চয়ন (১৯৩৭), নজরুল কাব্য পরিচিতি (১৯৫৫), সে পথ লক্ষ্য করে (১৯৫৮), সিম্পোজিয়াম (১৯৬৫), গণিত শাস্ত্রের ইতিহাস (১৯৭০) এবং আলোক বিজ্ঞান (১৯৭৪)। তাঁর রচনাসমূহে সুস্থ মনন ও পরিচ্ছন্ন জীবনবোধের পরিচয় পাওয়া যায়।
বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য কাজী মোতাহার হোসেন ১৯৬৬ সালে ‘বাংলা একাডেমী পুরষ্কার’ এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৯ সালে ‘স্বাধীনতা পুরষ্কার’ লাভ করেন।
উৎসঃ বাংলাপিডায়া।
.
নিচের কোনটি জহির রায়হানের প্রথম গল্পগ্রন্থ?
  1. ক) কয়েকটি মৃত্যু
  2. খ) সূর্যগ্রহণ
  3. গ) একুশের গল্প
  4. ঘ) তৃষ্ণা
ব্যাখ্যা
সূর্যগ্রহণ জহির রায়হান রচিত প্রথম গল্পগ্রন্থ। কয়েকটি মৃত্যু ও তৃষ্ণা তাঁর রচিত উপন্যাস এবং একুশের গল্প- ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত গল্প।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
.
'কাটা-কুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা দিয়া গেনু ভালে তাের বেদনার টীকা' চরণটির রচয়িতা কে?
  1. ক) জসীম উদদীন
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) দ্বিজেন্দ্রলাল রায়
  4. ঘ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলামের দারিদ্র্য কবিতার পঙক্তি- 'কাঁটা-কুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা দিয়া গেনু ভালে তাের বেদনার টীকা!... গাহি গান, গাথি মালা, কষ্ট করে জ্বালা দংশিল সর্বাঙ্গে মাের নাগ-নাগবালা!...।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১০.
'কবর' কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
  1. ক) সবুজপত্র
  2. খ) কল্লোল
  3. গ) তত্ত্ববোধিনী
  4. ঘ) ধূমকেতু
ব্যাখ্যা
'কবর' কবিতাটি প্রথম পত্রিকায় প্রকাশিত হয় কল্লোল পত্রিকায়। এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত যাতে ১১৮টি পঙক্তি আছে। কবি জসীম উদ্দীনের বহুল পঠিত ও নন্দিত কবিতা কবর। এটি একটি শোক-প্রকাশক কবিতা।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
১১.
ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ ছিলেন কে?
  1. ক) দীনেশচন্দ্র সেন
  2. খ) জোশুয়া মার্শম্যান
  3. গ) চণ্ডীচরণ মুনশী
  4. ঘ) দক্ষিণারঞ্জন মিত্র
ব্যাখ্যা
চণ্ডীচরণ মুনশী অষ্টাদশ শতাব্দীতে আবির্ভূত ব্রিটিশ ভারতের একজন বাঙ্গালী লেখক এবং ফোর্ট উইলিয়াম কলেজে বাঙালা ভাষার অন্যতম অধ্যাপক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তাঁর রচিত 'তোতা ইতিহাস' একটি উপাখ্যান যা বাঙালা গদ্য সাহিত্যের অন্যতম আদি নিদর্শন।
উৎসঃ বাংলাপিডিয়া।
১২.
'আব্বুকে মনে পড়ে' উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) হুমায়ুন আজাদ
  2. খ) দাউদ হায়দার
  3. গ) জীবনানন্দ দাশ
  4. ঘ) জাহানারা ইমাম
ব্যাখ্যা
'আব্বুকে মনে পড়ে' হুমায়ুন আজাদের মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর উপন্যাস। উপন্যাসটি ২০০৩ সালে কিকুকো সুজুকি জাপানি ভাষায় অনুবাদ। লাল নীল দীপাবলি, ফুলের গন্ধে ঘুম আসে না, কতো নদী সরোবর, বুকপকেটে জোনাকি পোকা, আওয়ার বিউটিফুল বাংলাদেশ ইত্যাদি তাঁর কিশোর সাহিত্য।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
১৩.
'একাত্তর: করতলে ছিন্নমাথা' মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) হাসান আজিজুল হক
  2. খ) হুমায়ুন আজাদ
  3. গ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  4. ঘ) দ্বিজেন্দ্রলাল রায়
ব্যাখ্যা
একাত্তর: করতলে ছিন্নমাথা হাসান আজিজুল হকের মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ। আগুনপাখি, সাবিত্রী উপাখ্যান, শামুক, শিউলি, বৃত্তায়ন তাঁর রচিত উপন্যাস।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
১৪.
কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি?
  1. ক) লাঙ্গল
  2. খ) ধূমকেতু
  3. গ) নবযুগ
  4. ঘ) সবগুলোই
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা- লাঙ্গল, ধুমকেতু ও নবযুগ।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
১৫.
'বিদ্যোৎসাহিনী সভা' প্রতিষ্ঠা করেন-
  1. ক) কালীপ্রসন্ন সিংহ
  2. খ) দীনবন্ধু মিত্র
  3. গ) গিরিশচন্দ্র ঘোষ
  4. ঘ) কামিনী রায়
ব্যাখ্যা
কালীপ্রসন্ন সিংহ সংগঠক, সাংবাদিক, লেখক, সমাজকর্মী। মাত্র তেরো বছর বয়সে তিনি প্রতিষ্ঠা করেন ‘বিদ্যোৎসাহিনী সভা’। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ (১৮৬০) নাটক অনুবাদের অভিযোগে জেমস লঙের এক মাসের কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা হলে (২৪ জুলাই ১৮৬১) কালীপ্রসন্ন তা পরিশোধ করেন। তিনি বিদ্যোৎসাহিনী মঞ্চ (১৮৫৬) প্রতিষ্ঠা করেন। বেণীসংহার ও সাবিত্রীসত্যবান তাঁর রচিত নাটক। বিদ্যোৎসাহিনী মঞ্চে উভয় নাটকই মঞ্চস্থ হয় এবং তিনি দুটিতেই প্রধান চরিত্রে অভিনয় করেন। তাঁর অসাধারণ সাহিত্যকর্ম হুতোম প্যাঁচার নকশা (১৮৬২) এবং পুরাণসংগ্রহ (মহাভারত থেকে পৌরাণিক গল্পের সংগ্রহ, ১৮৬০-১৮৬৬)-এর জন্য বিশেষভাবে পরিচিত। হুতোম প্যাঁচার নকশা তাঁর শ্রেষ্ঠ মৌলিক রচনা। এতে কলকাতার সামাজিক ব্যঙ্গচিত্র অঙ্কন করা হয়েছে এবং কলকাতার কথ্য ভাষাকে প্রথম সাহিত্যে স্থান দেওয়া হয়েছে।
উৎসঃ বাংলাপিডিয়া।
১৬.
গিরিশচন্দ্র ঘোষের প্রথম ও শ্রেষ্ঠ বিয়োগান্ত নাটক-
  1. ক) জনা
  2. খ) হারানিধি
  3. গ) প্রফুল্ল
  4. ঘ) সীতাহরণ
ব্যাখ্যা
গিরিশচন্দ্র ঘোষের প্রথম ও শ্রেষ্ঠ বিয়োগান্ত নাটক প্রফুল্ল। তাঁর রচিত পৌরাণিক নাটক রাবণবধ, সীতার বনবাস, সীতাহরণ, জনা ইত্যাদি।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১৭.
কোনটি জীবনানন্দ দাশের কাব্য নয়?
  1. ক) ধূসর পাণ্ডুলিপি
  2. খ) ঝরাপালক
  3. গ) বেলা শেষের গান
  4. ঘ) মহাপৃথিবী
ব্যাখ্যা
জীবনানন্দ দাশের কাব্য- ধূসর পান্ডুলিপি, ঝরাপালক, মহাপৃথিবী। সত্যেন্দ্রনাথ দত্ত রচিত কাব্য বেলাশেষের গান।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
১৮.
নিচের কোনটি কবি জসীম উদদীনের রচনা নয়?
  1. ক) ধানক্ষেত
  2. খ) মধুমালা
  3. গ) এক মুঠো
  4. ঘ) পদ্মাপার
ব্যাখ্যা
পল্লী কবি জসীম উদদীন রচিত কাব্য- ধানক্ষেত, নাটক- মধুমালা, পদ্মাপার। অপরদিকে অমিয় চক্রবর্তী রচিত কাব্য এক মুঠো।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১৯.
নিচের কোনটি জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত পত্রিকা?
  1. ক) সমাচার দর্পণ
  2. খ) দিগদর্শন
  3. গ) বেঙ্গল গেজেট
  4. ঘ) ক ও খ উভয়ই
ব্যাখ্যা
দিগদর্শন পত্রিকা এপ্রিল, ১৮১৮ সালে জন ক্লার্ক মার্শম্যান সম্পাদনা করেন। এটি প্রথম বাংলা পত্রিকা/সাময়িক পত্র/মাসিক পত্রিকা। সমাচার দর্পণ পত্রিকাও সম্পাদনা করেন জন ক্লার্ক মার্শম্যান মে, ১৮১৮ সালে। এটি প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
২০.
নিচের কোনটি তারাশঙ্করের ত্রয়ী উপন্যাস নয়?
  1. ক) ধাত্রীদেবতা
  2. খ) গণদেবতা
  3. গ) চৈতালী ঘূর্ণি
  4. ঘ) পঞ্চগ্রাম
ব্যাখ্যা
ধাত্রীদেবতা, গণদেবতা ও পঞ্চগ্রাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ত্রয়ী উপন্যাস এবং চৈতালী ঘূর্ণি তাঁর প্রকাশিত প্রথম উপন্যাস।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
২১.
'এই শাওনে এই পরবাসে' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. ক) দাউদ হায়দার
  2. খ) জসীম উদ্দিন
  3. গ) হুমায়ুন আহমেদ
  4. ঘ) দীনবন্ধু মিত্র
ব্যাখ্যা
দাউদ হায়দার একজন বাংলাদেশী বাঙালী কবি, লেখক ও সাংবাদিক তিনি একজন আধুনিক কবি যিনি সত্তর দশকের কবি হিসাবে চিহ্নিত। তার একটি বিখ্যাত কাব্যের নাম 'জন্মই আমার আজন্ম পাপ'। এছাড়াও তাঁর অন্যান্য প্রকাশিত গ্রন্থ- সংগস অব ডেস্পায়ার, এই শাওনে এই পরবাসে, বানিশম্যান্ট, আমি পুড়েছি জ্বালা ও আগুনে, এলোন ইন ডার্কনেস অ্যান্ড আদার পোয়েমস, অবসিডিয়ান।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
২২.
নিচের কোনটি কাজী নজরুল ইসলামের প্রবন্ধ নয়?
  1. ক) রুদ্রমঙ্গল
  2. খ) দুর্দিনের যাত্রী
  3. গ) যুগবাণী
  4. ঘ) রিক্তের বেদন
ব্যাখ্যা
রিক্তের বেদন কাজী নজরুল ইসলাম রচিত গল্পগ্রন্থ। তাঁর রচিত প্রবন্ধ- যুগবাণী, দুর্দিনের যাত্রী, আমি সৈনিক, রাজবন্দীর জবানবন্দী, রুদ্রমঙ্গল, মন্দির ও মসজিদ ইত্যাদি।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
২৩.
'নামহীন গোত্রহীন' হাসান আজিজুল হক রচিত একটি-
  1. ক) উপন্যাস
  2. খ) নাটক
  3. গ) গল্পগ্রন্থ
  4. ঘ) প্রবন্ধ
ব্যাখ্যা
'নামহীন গোত্রহীন' হাসান আজিজুল হক রচিত একটি গল্পগ্রন্থ। তাঁর রচিত অন্যান্য গল্পগ্রন্থ- আত্মজা ও একটি করবী গাছ, পাতালে হাসপাতালে, সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য, জীবন ঘষে আগুন ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
২৪.
'চিন্তা তরঙ্গিনী' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) জসীম উদদীন
  3. গ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  4. ঘ) দ্বিজেন্দ্রলাল রায়
ব্যাখ্যা
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত কাব্য- চিন্তা তরঙ্গিনী, আশাকানন, দশমহাবিদ্যা ইত্যাদি।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
২৫.
'আলো ও ছায়া' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. ক) কুসুমকুমারী দাশ
  2. খ) চণ্ডীচরণ মুনশী
  3. গ) জাহানারা ইমাম
  4. ঘ) কামিনী রায়
ব্যাখ্যা
কামিনী রায় একজন প্রথিতযশা বাঙালি কবি, সমাজকর্মী এবং নারীবাদী লেখিকা। তিনি একসময় 'জনৈক বঙ্গমহিলা' ছদ্মনামে লিখতেন। তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থ আলো ও ছায়া। এছাড়াও তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ- নির্মাল্য, মাল্য ও নির্মাল্য, অম্বা, পৌরাণিকী, অশোক সঙ্গীত, দীপ ও ধূপ, জীবন পথে, গুঞ্জন ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
২৬.
'মহাশ্মশান' মহাকাব্য কয় খণ্ডে রচিত?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
ব্যাখ্যা
'মহাশ্মশান' কায়কোবাদের শ্রেষ্ঠ রচনা। এটি একটি মহাকাব্য। এটি প্রকাশিত হয় ১৯০৪ সালে। এর উপজীব্য ১৭৬১ সালে সংঘটিত পানিপথের তৃতীয় যুদ্ধ। মহাশ্মশান কাব্যের মোট তিনটি খন্ড রয়েছে এবং ৬০টি সর্গ আছে।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
২৭.
'রাখালী' কাব্যগ্রন্থের প্রকাশকাল কত?
  1. ক) ১৯২৭ সালে
  2. খ) ১৯২৯ সালে
  3. গ) ২৯৩১ সালে
  4. ঘ) ১৯২৫ সালে
ব্যাখ্যা
রাখালীপল্লীকবি জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ। এটি প্রথম প্রকাশিত হয় ১৯২৭ সালে। বইটিতে মোট ১৯টি কবিতা আছে। তাঁর বিখ্যাত কবর কবিতাটি এই কাব্যগ্রন্থের অন্তর্গত।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
২৮.
'একুশের গল্প' গল্পটি কার লেখা?
  1. ক) জাহানারা ইমাম
  2. খ) দ্বিজেন্দ্রলাল রায়
  3. গ) জহির রায়হান
  4. ঘ) হুমায়ুন আহমেদ
ব্যাখ্যা
'একুশের গল্প' গল্পটি জহির রায়হান রচনাবলী দ্বিতীয় খন্ড (১৯৮১ সালে প্রকাশিত) থেকে সংগৃহীত। এটি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত। এর চরিত্র তপু, রেনু (তপুর স্ত্রী), রাহাত (তপুর রুমমেট)।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২৯.
'মাল্যবান' জীবনানন্দ দাশ রচিত একটি-
  1. ক) কাব্যগ্রন্থ
  2. খ) প্রবন্ধ
  3. গ) উপন্যাস
  4. ঘ) কবিতা
ব্যাখ্যা
জীবনানন্দ দাশ রচিত উপন্যাসসমূহ- মাল্যবান, সুতীর্থ, নিরুপম যাত্রা, বিভা, জলপাইহাটি ইত্যাদি। তাঁর রচিত কাব্যগ্রন্থ- ঝরাপালক, ধূসর পান্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, বেলা অবেলা কালবেলা ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
৩০.
নিচের কোনটি জসীমউদ্দীনের নাটক?
  1. ক) রাখালী
  2. খ) মাটির কান্না
  3. গ) বেদের মেয়ে
  4. ঘ) বোবা কাহিনী
ব্যাখ্যা
পল্লীকবি জসীমউদ্দীনের নাটক- পদ্মাপার, বেদের মেয়ে, মধুমালা ইত্যাদি। কাব্য- রাখালী, মাটির কান্না এবং একমাত্র উপন্যাস বোবা কাহিনী।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
বোবা কাহিনী পল্লীকবি জসীমউদ্দীনের প্রথম এবং একমাত্র উপন্যাস। ১৯৬৪ সালে এই উপন্যাস প্রথম প্রকাশিত হয়। উপন্যাসটি সম্পূর্ণ লোকজীবন ভিত্তিক। তাঁর একমাত্র উপন্যাস বোবা কাহিনী। (সৌমিত্র শেখরের বই অনুসারে)
তবে, মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য ও আরও কয়েকটা রেফারেন্স অনুসারে, জসীম উদ্দীনের জীবদ্দশায় প্রকাশিত একমাত্র উপন্যাস - বোবা কাহিনী।
১৯৯০ সালে তার অপ্রকাশিত লেখার পান্ডুলিপি থেকে দ্বিতীয় উপন্যাস - "বউ টুবানীর ফুল" প্রকাশিত হয়।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
৩১.
'স্বপ্নসাধ' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. ক) হুমায়ুন কবির
  2. খ) জসীম উদদীন
  3. গ) দাউদ হায়দার
  4. ঘ) জীবনানন্দ দাশ
ব্যাখ্যা
হুমায়ুন কবির রাজনীতিবিদ, লেখক ও দার্শনিক ছিলেন। সাহিত্যক্ষেত্রে প্রথমত কবি হিসেবেই হুমায়ুন কবিরের আত্মপ্রকাশ ঘটে। তিনটি কাব্যগ্রন্থ স্বপ্নসাধ, সাথী ও অষ্টাদশী প্রকৃতি ও প্রেমবিষয়ক তাঁর স্বচ্ছ রোম্যান্টিক মানসের পরিচয় বহন করে। ১৯৪৫ সালে তাঁর 'নদী ও নারী' উপন্যাসটি প্রকাশিত হয় এবং একই বছর Men and Rivers নামে এর একটি ইংরেজি সংস্করণও প্রকাশিত হয়। এ উপন্যাসে কবির পদ্মানদীর পরিবেশে বাঙালি মুসলমান সমাজজীবনের একটি নিখুঁত চিত্র উপস্থাপন করেছেন। ১৯৬৫ সালে ঢাকায় উপন্যাসটি চলচ্চিত্রায়িত হয়।
উৎসঃ বাংলাপিডিয়া।
৩২.
কোনটি কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থটি?
  1. ক) বন্দীর বন্দনা
  2. খ) বিষের বাঁশী
  3. গ) রূপসী বাংলা
  4. ঘ) সন্দ্বীপের চর
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলামের কাব্য- বিষের বাঁশী (১৯২৪)। বুদ্ধদেব বসুর কাব্য বন্দীর বন্দনা। বিষ্ণু দে রচিত কাব্য সন্দ্বীপের চর এবং জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ রূপসী বাংলা।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
৩৩.
'নীলদর্পণ' নাটকটির বিষয়বস্তু কি?
  1. ক) ভাষা আন্দোলন
  2. খ) অসহযোগ আন্দোলন
  3. গ) তেভাগা আন্দোলন
  4. ঘ) নীলকরদের অত্যাচার
ব্যাখ্যা
দীনবন্ধু মিত্র রচিত নাটক 'নীলদর্পণ' (১৮৬০)। এ নাটকে দীনবন্ধু মিত্র বাংলার কৃষকদের উপর ব্রিটিশ নীলকরদের নিষ্ঠুর অত্যাচারের স্বরূপ ফুটিয়ে তুলেছেন। দীনবন্ধু মিত্র ঢাকা জেলার পোস্টাল বিভাগের ইন্সপেক্টিং পোস্টমাস্টার হিসেবে কাজ করতে গিয়ে বিভিন্ন জেলায় ঘুরে বেড়ানোর সময় গ্রামীণ কৃষকদের উপর নীলকরদের অত্যাচার দেখেন এবং লিখেন নাটক নীলদর্পণ।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
৩৪.
নিচের কোনটি নাটক?
  1. ক) গড্ডলিকা
  2. খ) পল্লীসমাজ
  3. গ) সাজাহান
  4. ঘ) কবিতার কথা
ব্যাখ্যা
সাজাহান দ্বিজেন্দ্রলাল রায় রচিত নাটক, পল্লীসমাজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস, গড্ডলিকা রাজশেখর বসুর ছোটগল্প এবং কবিতার কথা জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
৩৫.
'অয়োময়' নাটকটির রচয়িতা কে?
  1. ক) হুমায়ুন আজাদ
  2. খ) গিরিশচন্দ্র সেন
  3. গ) জসীম উদদীন
  4. ঘ) হুমায়ুন আহমেদ
ব্যাখ্যা
হুমায়ূন আহমেদের একটি বিখ্যাত নাটক অয়োময়‌। ক্ষয়িষ্ণু জমিদার প্রথা নাটকটির মূল উপজীব্য। নাটকটি মূলত জমিদার মির্জা সাহেবের বিচিত্র চরিত্রকে কেন্দ্র করেই আবর্তিত। একসময় জমিদার নিজে জমিদারি প্রথার প্রতি বীতশ্রদ্ধ হয়ে গভীর রাতে সংসার ত্যাগ করেন।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
৩৬.
কাজী নজরুল ইসলাম প্রথম ঢাকায় আসেন-
  1. ক) ১৯২০ সালে
  2. খ) ১৯২৬ সালে
  3. গ) ১৯২৯ সালে
  4. ঘ) ১৯৩৬ সালে
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলাম মোট ১৩ বার ঢাকায় আসেন। প্রথমবার আসেন ১৯২৬ সালে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন মোট ৫ বার।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
৩৭.
নিচের কোনটি ঐতিহাসিক নাটক?
  1. ক) নূরজাহান
  2. খ) সধবার একাদশী
  3. গ) রাবণবধ
  4. ঘ) লীলাবতী
ব্যাখ্যা
নূরজাহান দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটক, সধবার একাদশী দীনবন্ধু মিত্রের প্রহসন, রাবণবধ গিরিশচন্দ্র ঘোষের পৌরাণিক নাটক এবং লীলাবতী দীনবন্ধু মিত্রের নাটক।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
৩৮.
'ঠাকুরমার ঝুলি' কী জাতীয় রচনার সংকলন?
  1. ক) রূপকথা
  2. খ) গ্রাম্যগীতিকা
  3. গ) ছোটগল্প
  4. ঘ) রূপকথা-উপকথা
ব্যাখ্যা
শিশুতোষ কল্পকাহিনী হলো রূপকথা। ইংরেজিতে বলা হয় 'Fairy Tales'। ঠাকুরমার ঝুলি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের বাংলাদেশে প্রচলিত রূপকথার সংকলন। এর ভূমিকা লিখে দেন রবীন্দ্রনাথ ঠাকুর। গ্রন্থটি জার্মান ভাষায় অনূদিত হয়।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
৩৯.
‘ফণি-মনসা' কাজী নজরুল ইসলাম রচিত একটি-
  1. ক) গল্পগ্রন্থ
  2. খ) কাব্যগ্রন্থ
  3. গ) প্রবন্ধ
  4. ঘ) ছোটগল্প
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ- অগ্নি-বীণা, সঞ্চিতা, চিত্তনামা, মরুভাস্কর, সর্বহারা, ফণি-মনসা, চক্রবাক, সাম্যবাদী, ছায়ানট, নতুন চাঁদ, পুবের হাওয়া, জিঞ্জির, বিষের বাঁশি, দোলনচাঁপা, চন্দ্রবিন্দু, সিন্ধু হিন্দোল, ভাঙার গান, সন্ধ্যা ইত্যাদি।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
৪০.
জীবনানন্দ দাশের জন্মগ্রহণ কোন জায়গায়?
  1. ক) বরিশাল
  2. খ) রাজশাহী
  3. গ) নাটোর
  4. ঘ) ফরিদপুর
ব্যাখ্যা
জীবনানন্দ দাশ বরিশালের এক ব্রাহ্ম পরিবারে জন্মগ্রহণ করেন। আদি নিবাস গাওপাড়া গ্রাম, বিক্রমপুর।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
৪১.
'বুকের ভিতরে আগুন' সাহিত্যকর্মের রচয়িতা কে?
  1. ক) জীবনানন্দ দাশ
  2. খ) দাউদ হায়দার
  3. গ) জাহানারা ইমাম
  4. ঘ) গোলাম মোস্তফা
ব্যাখ্যা
জাহানারা ইমাম শহীদ জননী হিসেবে খ্যাত। তাঁর সর্বাধিক খ্যাতির কারণ দিনপঞ্জিরূপে লেখা তাঁর অনবদ্য গ্রন্থ একাত্তরের দিনগুলি। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে তিনি পুত্র রুমী ও স্বামীকে হারান। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে জাহানারা ইমাম লেখালেখিতে ব্যস্ত সময় কাটান এবং তাঁর প্রধান গ্রন্থগুলি এ সময়ে প্রকাশ পায়। গল্প, উপন্যাস ও দিনপঞ্জি জাতীয় রচনা মিলিয়ে তাঁর আরও কয়েকটি গ্রন্থ রয়েছে। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো: অন্য জীবন (১৯৮৫), বীরশ্রেষ্ঠ (১৯৮৫), জীবন মৃত্যু (১৯৮৮), চিরায়ত সাহিত্য (১৯৮৯), বুকের ভিতরে আগুন (১৯৯০), নাটকের অবসান (১৯৯০), দুই মেরু (১৯৯০), নিঃসঙ্গ পাইন (১৯৯০), নয় এ মধুর খেলা (১৯৯০), ক্যানসারের সঙ্গে বসবাস (১৯৯১) ও প্রবাসের দিনলিপি (১৯৯২)।
উৎসঃ বাংলাপিডিয়া।
৪২.
'প্রবাসের দিনলিপি' গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) কাজী নজরুল
  2. খ) জহির রায়হান
  3. গ) হুমায়ুন আহমেদ
  4. ঘ) জাহানারা ইমাম
ব্যাখ্যা
জাহানারা ইমাম শহীদ জননী হিসেবে খ্যাত। তাঁর সর্বাধিক খ্যাতির কারণ দিনপঞ্জিরূপে লেখা তাঁর অনবদ্য গ্রন্থ একাত্তরের দিনগুলি। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে তিনি পুত্র রুমী ও স্বামীকে হারান। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে জাহানারা ইমাম লেখালেখিতে ব্যস্ত সময় কাটান এবং তাঁর প্রধান গ্রন্থগুলি এ সময়ে প্রকাশ পায়। গল্প, উপন্যাস ও দিনপঞ্জি জাতীয় রচনা মিলিয়ে তাঁর আরও কয়েকটি গ্রন্থ রয়েছে। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো: অন্য জীবন (১৯৮৫), বীরশ্রেষ্ঠ (১৯৮৫), জীবন মৃত্যু (১৯৮৮), চিরায়ত সাহিত্য (১৯৮৯), বুকের ভিতরে আগুন (১৯৯০), নাটকের অবসান (১৯৯০), দুই মেরু (১৯৯০), নিঃসঙ্গ পাইন (১৯৯০), নয় এ মধুর খেলা (১৯৯০), ক্যানসারের সঙ্গে বসবাস (১৯৯১) ও প্রবাসের দিনলিপি (১৯৯২)।
উৎসঃ বাংলাপিডিয়া।
৪৩.
কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি?
  1. ক) অগ্নিবাণী
  2. খ) মরুশিখা
  3. গ) রাঙা জবা
  4. ঘ) মরুসূর্য
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলাম রচিত সঙ্গীত বিষয়ক গ্রন্থ- রাঙা জবা। যতীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত কাব্য- মরুশিখা। আ.ন.ম. বজলুর রশীদ রচিত কাব্য- মরুসূর্য।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
৪৪.
নিচের কোনটি হুমায়ুন আজাদের উপন্যাস?
  1. ক) কাফনে মোড়া অশ্রুবিন্দু
  2. খ) অলৌকিক ইস্টিমার
  3. গ) ছাপ্পান্ন হাজার বর্গমাইল
  4. ঘ) জ্বলো চিতাবাঘ
ব্যাখ্যা
ছাপ্পান্ন হাজার বর্গমাইল হুমায়ুন আজাদের প্রথম উপন্যাস, অলৌকিক ইস্টিমার প্রথম কাব্যগ্রন্থ এবং জ্বলো চিতাবাঘ, কাফনে মোড়া অশ্রুবিন্দু তাঁর রচিত কাব্যগ্রন্থ।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
৪৫.
'জামাই বারিক' দীনবন্ধু মিত্র রচিত একটি-
  1. ক) নাটক
  2. খ) উপন্যাস
  3. গ) প্রহসন
  4. ঘ) কাব্যগ্রন্থ
ব্যাখ্যা
সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো, জামাই বারিক দীনবন্ধু মিত্র রচিত প্রহসন। নীলদর্পণ, লীলাবতী, নবীন তপস্বিনী, কমলে কামিনী তাঁর রচিত নাটক এবং দ্বাদশ কবিতা ও সুরধুনী কাব্য তাঁর রচিত কাব্যগ্রন্থ।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
৪৬.
বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে রচিত উপন্যাস কোনটি?
  1. ক) একটি কালো মেয়ের কথা
  2. খ) চৈতালি ঘূর্ণি
  3. গ) হাঁসুলী বাঁকের উপকথা
  4. ঘ) আরোগ্য নিকেতন
ব্যাখ্যা
বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে রচিত প্রথম উপন্যাস একটি কালো মেয়ের কথা। হাঁসুলী বাঁকের উপকথা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত একটি আঞ্চলিক উপন্যাস। চৈতালি ঘূর্ণি, আরোগ্য নিকেতন তাঁর রচিত উপন্যাস।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
৪৭.
'ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা' চরণটি কোন নাটকের?
  1. ক) সাজাহান
  2. খ) তারাবাঈ
  3. গ) মেবার পতন
  4. ঘ) দুর্গাদাস
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক নাটক সাজাহান। এটি সম্রাট শাহজাহানকে নিয়ে লেখা প্রথম নাটক‌। দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত গান 'ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা' এই নাটকে ব্যবহৃত হয়।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
৪৮.
হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
  1. ক) নক্ষত্রের রাত
  2. খ) মেঘের উপর বাড়ি
  3. গ) শ্রাবণ মেঘের দিন
  4. ঘ) অনিল বাগচীর একদিন
ব্যাখ্যা
কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস- আগুনের পরশমণি, অনিল বাগচীর একদিন, সূর্যের দিন, শ্যামল ছায়া, জোছনা ও জননীর গল্প, ১৯৭১ ইত্যাদি। অন্যগুলোও তাঁর রচিত উপন্যাস।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
৪৯.
'বেলা অবেলা কালবেলা' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. ক) জহির রায়হান
  2. খ) গোলাম মোস্তফা
  3. গ) হুমায়ুন কবির
  4. ঘ) জীবনানন্দ দাশ
ব্যাখ্যা
'রূপসী বাংলা' কাব্যগ্রন্থের রচয়িতা জীবনানন্দ দাশ। এছাড়াও তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ- ঝরাপালক, ধূসর পান্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, বেলা অবেলা কালবেলা ইত্যাদি।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
৫০.
কায়কোবাদ রচিত কাব্যগ্রন্থ-
  1. ক) মহাশ্মশান
  2. খ) অশ্রুমালা
  3. গ) অমিয়ধারা
  4. ঘ) সবগুলোই
ব্যাখ্যা
কায়কোবাদ রচিত কাব্যগ্রন্থ- মহাশ্মশান, কুসুম কানন, বিরহ বিলাপ, অশ্রুমালা, শিব মন্দির, অমিয়ধারা, শ্মশানভষ্ম, মহররম শরীফ ইত্যাদি।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
৫১.
হাসান হাফিজুর রহমান রচিত কাব্যগ্রন্থ কোনটি?
  1. বিধ্বস্ত নীলিমা
  2. ভবিতব্যের বাণিজ্য তরী
  3. রাত্রিশেষ
  4. চৈত্রের ভালোবাসা
ব্যাখ্যা
হাসান হাফিজুর রহমানের কাব্যগ্রন্থ- ভবিষ্যতের বাণিজ্যতরী। শামসুর রাহমানের কাব্য- বিধ্বস্ত নীলিমা, আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ- রাত্রিশেষ এবং নির্মলেন্দু গুণের কবিতা- চৈত্রের ভালোবাসা।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
৫২.
The determiner “a lot of” is used before __________ nouns.
  1. ক) non-count
  2. খ) both count and non-count
  3. গ) plural-count
  4. ঘ) singular
ব্যাখ্যা

Some, a lot of, lots of, no এই Determiners গুলো countable এবং uncountable উভয়ই ধরনের noun এর পূর্বে বসতে পারে।
অপরদিকে, An amount of, little, a little, the little, much শুধু uncountable noun এর পূর্বে বসে।
মনে রাখুনঃ An amount of Little Fish (little, a little, the little, & much)- ছোট মাছের পরিমাণ (uncountable noun);
কিছু না প্রচুর (some, no, a lot of, lots of)- countable এবং uncountable উভয় noun.
এছাড়া বাকি determiner (few, many, each, either ইত্যাদি) গুলো countable noun এর পূর্বে বসে।
বিশেষ নোটঃ এই ব্যাখ্যাটির কি ওয়ার্ড countable এবং uncountable noun তো বুঝেনই। আর এই ব্যাখ্যাও তো বুঝেছেন! সুতরাং আপনার Determiner অধ্যায় পড়া শেষ! দেখেন এই অধ্যায়ের বিগত সালের সকল চাকরির পরীক্ষার প্রশ্নের উত্তর আপনি সহজেই পারতেছেন!

৫৩.
What a waste of money! What did you buy that _____?
  1. ক) for
  2. খ) to
  3. গ) at
  4. ঘ) about
ব্যাখ্যা

What...for কী/কিসের জন্য, কী উদ্দেশ্যে।
What is this money for? এই টাকা দিয়ে কী হবে/এই টাকা কিসের জন্য?
What did you do that for? (কথ্য) কীজন্য এ কাজ করেছ?

৫৪.
Moni has a lot of friends, __________ she was at school with.
  1. ক) many of whom
  2. খ) many of them
  3. গ) much of whom
  4. ঘ) much of them
ব্যাখ্যা
“a lot of friends” countable noun, তাই শূন্যস্থানে many of whom হবে।
৫৫.
To lead a well balanced life, you need to have other interests _______ studying.
  1. ক) beside
  2. খ) with
  3. গ) besides
  4. ঘ) along
ব্যাখ্যা

Besides: in addition to; also.
She won't mind if you're late - besides, it's hardly your fault.
Do you play any other sports besides basketball?
Source: Cambridge Dictionary.

৫৬.
The king went ______ hunting.
  1. ক) the
  2. খ) a
  3. গ) by
  4. ঘ) none of them
ব্যাখ্যা
The king went on hunting. বাক্যটির on অন্য রূপ a তে পরিবর্তিত হয়েছে। অর্থাৎ A hunting ( a = on). এমন আরো আরেকটি উদাহরণ হলো o’clock (o = of). এ জাতীয় preposition কে disguised preposition বলে।
৫৭.
I don’t have ______ time today but I’ll sit with you.
  1. ক) some
  2. খ) full
  3. গ) long
  4. ঘ) much
ব্যাখ্যা
Time uncountable noun, তাই এর পূর্বে Determiner হিসেবে much বসবে।
৫৮.
The sari _____ her is very expensive.
  1. ক) in
  2. খ) into
  3. গ) over
  4. ঘ) on
ব্যাখ্যা
কোন নির্দিষ্ট দিন, তারিখ, বিষয়, বিশেষ কোন দিকে গতি, কোন কিছুর সাহায্য, সংস্পর্শ/ছুঁয়ে থাকা, সদস্য ইত্যাদি বুঝাতে on বসে।
৫৯.
He came at 4 O’clock. Here, “O’clock” means-
  1. ক) of the clock
  2. খ) off the clock
  3. গ) on the clock
  4. ঘ) over the clock
ব্যাখ্যা
o’clock (o = of). এমন আরো আরেকটি উদাহরণ হলো A hunting ( a = on). এ জাতীয় preposition কে disguised preposition বলে।
৬০.
Last summer we went on _____ cruise in the Sundarbans.
  1. ক) a
  2. খ) the
  3. গ) an
  4. ঘ) no article
ব্যাখ্যা

In speaking, we use ‘a’ before a consonant sound: a car, a house, a big truck, a wheel, a grey day.
Warning:: Some words that begin with a vowel letter in writing have a consonant sound:
a united group, a university, a one-year-old child.
We use ‘an’ before a vowel sound: an apple, an old shoe, an orchestra, an umbrella.
Source: Cambridge Dictionary.

৬১.
My father forgot his umbrella _______ home.
  1. ক) on
  2. খ) at
  3. গ) in
  4. ঘ) to
ব্যাখ্যা
ছোট স্থান বা জায়গার নামের পূর্বে at বসে।
উল্লেখ্য, Home adverb এবং noun উভয় হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে। প্রশ্নোক্ত বাক্যে noun হিসেবে অর্থাৎ স্থানের নাম হিসেবে home শব্দটি ব্যবহৃত হয়েছে।
৬২.
Who did you give the money _______?
  1. ক) from
  2. খ) to
  3. গ) by
  4. ঘ) with
ব্যাখ্যা
Give (to) অর্পণ করা; (উপহার ইত্যাদি হিসেবে) দান করা।
She gave me a book. The teacher gave a book to each of the children.
৬৩.
I was annoyed ______ I kept quiet.
  1. ক) then
  2. খ) when
  3. গ) still
  4. ঘ) and
অনির্ধারিত
ব্যাখ্যা

শূন্যস্থানে when এবং and উভয়ই বসতে পারে। তাই প্রশ্নটি বাতিল করা হয়েছে।
I was annoyed when I kept quiet- চুপ থাকার সময় আমি বিরক্ত ছিলাম।
I was annoyed and I kept quiet- আমি বিরক্ত হয়ে চুপ করে রইলাম।
WHEN (CONJUNCTION): At or during the time that.
I loved math when I was in school.
The first time I used a personal shopper was five years ago, when I lived in Toronto
He was looking out the front door yesterday when I had it open to feed the hens.
One survivor said a meeting was being held in an upstairs room when the blast occurred.
AND (CONJUNCTION): Used to connect words of the same part of speech, clauses, or sentences, that are to be taken jointly.
I opened the door and looked around.
She got to the door and put the key in the latch.
He regularly dropped in and did a few hours' work
The man then ran towards a waiting car and was driven away by someone else.
Source: Cambridge Dictionary & Oxford Dictionary.

৬৪.
The professor will be there ___________.
  1. ক) by the moment
  2. খ) at a moment
  3. গ) in momentarily
  4. ঘ) in a moment
ব্যাখ্যা
In a moment: in a short time (তুলনীয় in time).
৬৫.
When the weather got worse we had no choice ______ to go home.
  1. ক) yet
  2. খ) or
  3. গ) but
  4. ঘ) and
ব্যাখ্যা
But (adverb) শুধু; কেবল; মাত্র (এখন এই অর্থে সচরাচর only ব্যবহৃত হয়)।
৬৬.
The case is ______ trial.
  1. ক) for
  2. খ) from
  3. গ) under
  4. ঘ) to
ব্যাখ্যা

Under (preposition)
(১) নিচে; তলে; নিম্নে; তল/নিচ দিয়ে: The workers were gossiping under the factory wall.
(২) ভিতরে আচ্ছাদিত; তলে; নিচে: The child hid his face under the bedclothes.
(৩) চেয়ে ন্যূনতর; নিচের; নিম্নপদস্থ; children under (বিপরীত over/above) fifteen years of age, পনের বছরের কম বয়সের: books for the under tens (বিপরীত over-tens); speak under one’s breath, ফিসফিস করে কথা বলা।
(৪) (বিভিন্ন অবস্থাসূচক): under discussion, আলোচ্য; বক্ষ্যমাণ: road under repair, সংস্কারাধীন; under sentence of death, মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত; India under the Mughals, মোগল শাসনাধীন; twenty acres under rice, ধান্যরোপিত বিশ একর; be under the impression that..., ধারণা/বিশ্বাস থাকা; living under an assumed name, ছদ্মনামে জীবনযাপন করা।
(৫) (সাহিত্যিক ও লাক্ষণিক) কোনোকিছুর ভারে অবনমিত: marching under a heavy load; sink under a load of greif, দুঃখের চাপে নুয়ে পড়া।

৬৭.
Many houses were infested _____ mice, flies, and other unsavoury creatures.
  1. ক) in
  2. খ) of
  3. গ) for
  4. ঘ) with
ব্যাখ্যা

Infest (verb transitive) (ইঁদুর, কীটপতঙ্গ ইত্যাদি) বহু সংখ্যায় উপস্থিত থাকা; উপদ্রব/উপসৃষ্ট করা।
Infested (participial adjective) উপদ্রুত; উপসৃষ্ট: warehouses infested with rats; clothes infested with vermin/lice.

৬৮.
_________ Bangladesh has many new growth sectors, foreign investors are coming here in great numbers.
  1. ক) As a result
  2. খ) On account of
  3. গ) Ever since
  4. ঘ) Because
ব্যাখ্যা
Because- কারণ, সে-কারণে, কেননা, যেহেতু।
৬৯.
Our school is _____ the main road.
  1. ক) on
  2. খ) in
  3. গ) to
  4. ঘ) by
ব্যাখ্যা
দিক নির্ণয়ের ক্ষেত্রে সীমার ভিতরে অর্থে in; সীমার উপর বা বরাবর অর্থে on এবং সীমার বাইরে অর্থে to বসে।
৭০.
For now, however, I think it would be a good idea not to partake ______ any food or drink from anyone but the hotel.
  1. ক) in
  2. খ) of
  3. গ) at
  4. ঘ) up
ব্যাখ্যা

Partake of something:
(১) অংশ নেওয়া; অংশীদার হওয়া: They partook of our triumph. I partook of his meal.
(২) (কারো/কোনো কিছুর প্রকৃতির বা বৈশিষ্ট্যের) আংশিক অধিকারী হওয়া: His manner partakes of arrogance.

৭১.
Hospitable people like speaking to foreigners _______ they have not been introduced.
  1. ক) even
  2. খ) so
  3. গ) even if
  4. ঘ) for
ব্যাখ্যা

কোন কিছু ঘটা সত্ত্বেও অন্য পরিস্থিতি একই থাকে সেক্ষেত্রে যদিও/তবুও অর্থে even if ব্যবহৃত হয়।
Hospitable people like speaking to foreigners even if they have not been introduced.

৭২.
And you can sometimes sympathize _______ a person for feeling a certain pressure.
  1. ক) to
  2. খ) at
  3. গ) with
  4. ঘ) for
ব্যাখ্যা
Sympathize (with) সহানুভূতি/সমবেদনা বোধ বা প্রকাশ করা; সহানুভূতিশীল হওয়া: sympathize with somebody in his afflictions.
৭৩.
Mediocre students study hard ______ they should fail.
  1. ক) so that
  2. খ) unless
  3. গ) lest
  4. ঘ) least
ব্যাখ্যা

Lest [লেস্‌ট্] (conjunction)
(১) যাতে না-ঘটে (এজন্য): I grabbed the iron rail lest I should fall down.
(২) এই আশঙ্কায়: We hurried lest we should miss the train.

৭৪.
If I were a bird, I would fly _____ you.
  1. ক) for
  2. খ) by
  3. গ) with
  4. ঘ) to
ব্যাখ্যা

কোন দিকে গতি বুঝাতে to, ভিতরে স্থিতি বুঝাতে in এবং ভিতরের দিকে গতি বুঝাতে into ব্যবহৃত হয়।
Sujon is going to college.
He is hiding in the jungle.
The dog jumped into the pond.

৭৫.
I have been waiting _____ five o’clock.
  1. ক) since
  2. খ) for
  3. গ) at
  4. ঘ) by
ব্যাখ্যা

For + duration of time - five minutes, two weeks, six years, a long time.
Duration of time means ''from the beginning of the period to the end of the period''.
Since + a precise moment in time/ point of time - 9 o'clock, 1st January, Monday.
Point of time means ''from a point in the past until now''.

৭৬.
The council was extremely zealous ________ the application of the regulations.
  1. ক) at
  2. খ) with
  3. গ) to
  4. ঘ) in
ব্যাখ্যা

Zealous (ADJECTIVE) Having or showing zeal.
The council was extremely zealous in the application of the regulations.

৭৭.
No examinee is permitted to leave the exam hall _____ the exam is in progress.
  1. ক) during
  2. খ) at the time of
  3. গ) despite
  4. ঘ) while
ব্যাখ্যা

বাক্যটিতে দুইটি Clause আছে।
1) No examinee is permitted to leave the exam hall.
2) the exam is in progress.
এই দুইটি Clause কে একটা Conjunction দ্বারা যুক্ত করতে হবে। আর এই বাক্যের জন্য উপযুক্ত Conjunction হলো while.
While যোগে বাক্যটি- No examinee is permitted to leave the exam hall while the exam is in progress.
বাক্যটির অর্থ- পরীক্ষা চলমান অবস্থায় কোনও পরীক্ষার্থীর পরীক্ষার হল ছাড়ার অনুমতি নাই।
While (Conjunction):
We use while to show that actions or events happen at the same time in the past, present or future:
Can you wait in the car while I run into the shop?
They were talking while the teacher was explaining the activity.
Warning:
We don’t use during instead of while. During is a preposition, not a conjunction, and it must be followed by a noun or a pronoun:
Correct: We have stayed in England during the summer. [During used as preposition]
Correct: I like to have the radio on while I study. [While used as conjunction]
Incorrect: I like to have the radio on during I study.
Source: Bangla Academy Dictionary & Cambridge Dictionary.

৭৮.
We need two hundred dollars ______ this to pay for everything.
  1. ক) also
  2. খ) besides
  3. গ) beside
  4. ঘ) as well
ব্যাখ্যা

Besides: in addition to; also.
She won't mind if you're late - besides, it's hardly your fault.
Do you play any other sports besides basketball?
Source: Cambridge Dictionary.

৭৯.
He liked to inveigh ______ all forms of academic training.
  1. ক) with
  2. খ) against
  3. গ) for
  4. ঘ) in
ব্যাখ্যা
Inveigh against somebody/something আক্ষেপ/অবক্ষেপ করা; বিষোদগার করা; বাক্যবাণ হানা।
৮০.
The thames ____________ London.
  1. ক) flows by
  2. খ) flows from
  3. গ) flows into
  4. ঘ) flows through
ব্যাখ্যা

Flow (verb) (of a fluid, gas, or electricity) move along or out steadily and continuously in a current or stream.
Electricity flows through the tube when the light is turned on.
The higher the amount of water pressure, the more water will flow through the hose.
As the hot, high-pressure gas flows through the condenser, it radiates heat into the ambient air and cools down.

৮১.
“For God’s sake!” expresses-
  1. ক) impatience
  2. খ) praying
  3. গ) happiness
  4. ঘ) love
ব্যাখ্যা

For God's sake: An exclamation of anger, surprise, or impatience.
For God's sake, don't scare me like that!
Put some pants on, for God's sake!

৮২.
The authors concurred ______ the majority.
  1. ক) to
  2. খ) with
  3. গ) by
  4. ঘ) on
ব্যাখ্যা

Concur (with somebody) (in something): একমত হওয়া।
We concurred with the speaker on various points.

৮৩.
Be happy _______ what you have.
  1. ক) within
  2. খ) off
  3. গ) which
  4. ঘ) with
ব্যাখ্যা

Happy with [predicative] Satisfied with the quality or standard of.
‘I'm happy with his performance’
‘Are you happy with the quality of the policy file that you have seen from Operation Helios?’
‘So I am not happy with the size of the squad, but I am certainly happy with the quality of it.’
‘I cannot be happy with my performance because the team as a whole hasn't had results.’

৮৪.
“Fie!” expresses-
  1. ক) grief
  2. খ) surprise
  3. গ) kindness
  4. ঘ) disgust
ব্যাখ্যা
Fie (interjection) অনুমোদন বা বিরক্তিসূচক অব্যয়বিশেষ- ছিঃ ছিঃ; ধিক্: fie upon.
৮৫.
I would like ______ salt in my vegetables.
  1. ক) few
  2. খ) a few
  3. গ) a little
  4. ঘ) many
ব্যাখ্যা
Salt uncountable noun, তাই এর পূর্বে a little বসবে।