পরীক্ষা আর্কাইভ

livemcq

পরীক্ষাlivemcqতারিখতারিখ অনির্ধারিত
মোট প্রশ্ন২৯
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

livemcq

livemcq · তারিখ অনির্ধারিত · ২৯ প্রশ্ন

.
ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের (IORA) মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় কোথায়?
  1. ক) দিল্লী
  2. খ) শারম আল শেখ
  3. গ) থিম্পু
  4. ঘ) ঢাকা
সঠিক উত্তর:
ঘ) ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ঢাকা
ব্যাখ্যা
• ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের (IORA) মন্ত্রী পর্যায়ের বৈঠক ঢাকায় অনুষ্ঠিত।

তথ্যসূত্র: লাইভ MCQ সাম্প্রতিক সমাচার ডিসেম্বর, ২০২২
.
ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট কে?
  1. ক) জইর বলসোনারো
  2. খ) ইভো মোরালেস
  3. গ) লুইজ ইনাসিও লুলা দা সিলভা
  4. ঘ) রদ্রিগো দুতার্তে
সঠিক উত্তর:
গ) লুইজ ইনাসিও লুলা দা সিলভা
উত্তর
সঠিক উত্তর:
গ) লুইজ ইনাসিও লুলা দা সিলভা
ব্যাখ্যা
• ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হন লুইজ ইনাসিও লুলা দা সিলভা

তথ্যসূত্র: লাইভ MCQ সাম্প্রতিক সমাচার ডিসেম্বর, ২০২২
.
জাতীয় সংসদে ‘বাংলাদেশ গ্যাস, তেল ও খনিজ সম্পদ করপোরেশন বিল, ২০২২’ পাস হয় কবে?
  1. ক) ২ নভেম্বর
  2. খ) ৫ নভেম্বর
  3. গ) ৯ নভেম্বর
  4. ঘ) ১১ নভেম্বর
সঠিক উত্তর:
ক) ২ নভেম্বর
উত্তর
সঠিক উত্তর:
ক) ২ নভেম্বর
ব্যাখ্যা
২ নভেম্বর জাতীয় সংসদে ‘বাংলাদেশ গ্যাস, তেল ও খনিজ সম্পদ করপোরেশন বিল, ২০২২’ পাস হয়।

তথ্যসূত্র: লাইভ MCQ সাম্প্রতিক সমাচার ডিসেম্বর, ২০২২
.
আরব লীগের ৩১তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
  1. ক) আলজেরিয়া
  2. খ) সংযুক্ত আরব আমিরাত
  3. গ) সৌদি আরব
  4. ঘ) মরক্কো
সঠিক উত্তর:
ক) আলজেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) আলজেরিয়া
ব্যাখ্যা
আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে আরব লীগের ৩১তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
• করোনা মহামারির কারণে দুই বছর পর ১ নভেম্বর শুরু হয় দুই দিনব্যাপী সম্মেলন। 
• এবারের সম্মেলনে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা ও ফিলিস্তিন ইস্যু সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে জানা গেছে।

তথ্যসূত্র: লাইভ MCQ সাম্প্রতিক সমাচার ডিসেম্বর, ২০২২
.
কৃষ্ণসাগরের বন্দর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানির চুক্তি পুনর্বহালে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে মধ্যস্থতা করেছে কোন দেশ?
  1. ক) সংযুক্ত আরব আমিরাত
  2. খ) তুরস্ক
  3. গ) মিশর
  4. ঘ) সৌদি আরব
সঠিক উত্তর:
খ) তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
খ) তুরস্ক
ব্যাখ্যা
• কৃষ্ণসাগরের বন্দর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানির চুক্তি পুনর্বহালে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে মধ্যস্থতা করেছে তুরস্ক

তথ্যসূত্র: লাইভ MCQ সাম্প্রতিক সমাচার ডিসেম্বর, ২০২২
.
প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে ইনজেকশনযোগ্য ওষুধ রপ্তানি শুরু করেছে -
  1. ক) এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড
  2. খ) নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড
  3. গ) স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড
  4. ঘ) ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড
সঠিক উত্তর:
ক) এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড
উত্তর
সঠিক উত্তর:
ক) এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড
ব্যাখ্যা
• প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে ইনজেকশনযোগ্য ওষুধ রপ্তানি শুরু করেছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

তথ্যসূত্র: লাইভ MCQ সাম্প্রতিক সমাচার ডিসেম্বর, ২০২২
.
সম্প্রতি ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার’ এ ভূষিত করা হয় কাকে?
  1. ক) এডওয়ার্ড হাওয়ার্ড
  2. খ) এডওয়ার্ড এম কেনেডি জুনিয়র
  3. গ) এডওয়ার্ড এম কেনেডি সিনিয়র
  4. ঘ) জন এফ ক্যানবারী
সঠিক উত্তর:
গ) এডওয়ার্ড এম কেনেডি সিনিয়র
উত্তর
সঠিক উত্তর:
গ) এডওয়ার্ড এম কেনেডি সিনিয়র
ব্যাখ্যা
• বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য প্রয়াত মার্কিন সিনেটর এডওয়ার্ড এম কেনেডি সিনিয়রকে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
• এডওয়ার্ড এম কেনেডি সিনিয়রকে (মরনোত্তর) তার যোগ্য পুত্র এডওয়ার্ড এম টেড কেনেডি জুনিয়রের হাতে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার’ তুলে দেন।

তথ্যসূত্র: লাইভ এম সি কিউ সাম্প্রতিক সমাচার নভেম্বর, ২০২২
.
মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে?
  1. ক) আনোয়ার ইব্রাহিম
  2. খ) ইসমাইল সাবরি ইয়াকুব
  3. গ) মুহিউদ্দিন ইয়াসিন
  4. ঘ) মাহাথির মুহাম্মদ
সঠিক উত্তর:
ক) আনোয়ার ইব্রাহিম
উত্তর
সঠিক উত্তর:
ক) আনোয়ার ইব্রাহিম
ব্যাখ্যা
• ২৪ নভেম্বর সকালে ইস্তানা নেগারা রাজপ্রাসাদ থেকে এক বিবৃতিতে আনোয়ার ইব্রাহিমকে মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়।
• এর মাধ্যমে আনোয়ার ইব্রাহিমের দীর্ঘ তিন দশকের প্রতীক্ষার অবসান হলো।

তথ্যসূত্র: লাইভ MCQ সাম্প্রতিক সমাচার ডিসেম্বর, ২০২২
.
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত কিলোমিটার?
  1. ক) ২০ কিমি
  2. খ) ২৪ কিমি
  3. গ) ২২ কিমি
  4. ঘ) ২৮ কিমি
সঠিক উত্তর:
খ) ২৪ কিমি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৪ কিমি
ব্যাখ্যা
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে
- চার লেন বিশিষ্ট এই এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য ২৪ কিলোমিটার
- এয়ারপোর্ট-আব্দুল্লাহপুর-ধউর-বড় আশুলিয়া-জিরাবো-বাইপাইল হয়ে ঢাকা ইপিজেড পর্যন্ত হবে এর বিস্তৃতি। 
- ২০২৬ সালের জুনের ভেতর শেষ হবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ।
- প্রায় ১৭ হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে ঢাকার এই দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে।

তথ্যসূত্র: লাইভ MCQ সাম্প্রতিক সমাচার ডিসেম্বর, ২০২২
১০.
গ্যালাপের বৈশ্বিক আইনশৃঙ্খলা সূচক - ২০২২ অনুসারে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) নরওয়ে
  2. খ) সিঙ্গাপুর
  3. গ) ডেনমার্ক
  4. ঘ) সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
খ) সিঙ্গাপুর
উত্তর
সঠিক উত্তর:
খ) সিঙ্গাপুর
ব্যাখ্যা
গ্যালাপের বৈশ্বিক আইনশৃঙ্খলা সূচক-২০২২
• যুক্তরাষ্ট্রভিত্তিক জনমত জরিপ প্রতিষ্ঠান গ্যালাপ বৈশ্বিক আইনশৃঙ্খলা সূচক-২০২২ প্রকাশ করেছে। সূচক অনুসারে – 
শীর্ষ দেশ - সিঙ্গাপুর
• সর্বনিম্ন দেশ - আফগানিস্তান।
• বাংলাদেশের স্কোর - ৭৯ তম। 

তথ্যসূত্র: লাইভ MCQ সাম্প্রতিক সমাচার ডিসেম্বর, ২০২২
১১.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন অনুষ্ঠানে সন্মানসূচক ডক্টরেট ডিগ্রী প্রদান করা হয় কাকে?
  1. ক) জঁ আর্সেল তাঁতে
  2. খ) জঁ মার্সেল তিহল
  3. গ) পল সাত্রে
  4. ঘ) জ্য জান তাত্রে
সঠিক উত্তর:
খ) জঁ মার্সেল তিহল
উত্তর
সঠিক উত্তর:
খ) জঁ মার্সেল তিহল
ব্যাখ্যা
• নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ জঁ মার্সেল তিহলকে সম্মান সূচক ডিগ্রি প্রদানের মধ্য দিয়ে এ পর্যন্ত ৫৩ জনকে সম্মান সূচক ডিগ্রি প্রদান করল ঢাকা বিশ্ববিদ্যালয়টি।

তথ্যসূত্র: লাইভ MCQ সাম্প্রতিক সমাচার ডিসেম্বর, ২০২২
১২.
টুইটারের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা -
  1. ক) পরাগ আগারওয়াল
  2. খ) ইলন মাস্ক
  3. গ) সত্য নাদেলা
  4. ঘ) সুন্দর পিচাই
সঠিক উত্তর:
খ) ইলন মাস্ক
উত্তর
সঠিক উত্তর:
খ) ইলন মাস্ক
ব্যাখ্যা
• টুইটারের মালিক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক

তথ্যসূত্র: লাইভ MCQ সাম্প্রতিক সমাচার ডিসেম্বর, ২০২২
১৩.
প্রথম বাংলাদেশি নারী হিসেবে ডোলমা খাং পর্বত চূড়ায় আরোহন করেন -
  1. ক) সালমা জাহান
  2. খ) ইসরাত বিথী
  3. গ) লায়লা হক
  4. ঘ) শায়লা বিথী
সঠিক উত্তর:
ঘ) শায়লা বিথী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শায়লা বিথী
ব্যাখ্যা
• হিমালয়ের প্রায় ৬ হাজার ৩৩২ মিটার উঁচু ডোলমা খাং পর্বত চূড়ায় পা রেখেছেন বাংলাদেশি পর্বতারোহী শায়লা বিথী
• প্রথম বাংলাদেশি নারী হিসেবে তিনি দুর্গম এ পর্বতচূড়ায় পা রাখেন।

তথ্যসূত্র: লাইভ MCQ সাম্প্রতিক সমাচার ডিসেম্বর, ২০২২
১৪.
ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পিসকিপিং ট্রেনিং সেন্টার (আইএপিটিসি) এর ২৬তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় -
  1. ক) ঢাকা সেনানিবাস
  2. খ) চট্রগ্রাম সেনানিবাস
  3. গ) রাজেন্দ্রপুর সেনানিবাস
  4. ঘ) রংপুর সেনানিবাস
সঠিক উত্তর:
গ) রাজেন্দ্রপুর সেনানিবাস
উত্তর
সঠিক উত্তর:
গ) রাজেন্দ্রপুর সেনানিবাস
ব্যাখ্যা
• বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় আন্তর্জাতিক শান্তিরক্ষা অপারেশনের প্রশিক্ষণ সম্পর্কিত আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পিসকিপিং ট্রেনিং সেন্টার (আইএপিটিসি) এর ২৬তম বার্ষিক সম্মেলন বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট), রাজেন্দ্রপুর সেনানিবাসে অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্র: লাইভ MCQ সাম্প্রতিক সমাচার ডিসেম্বর, ২০২২
১৫.
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) বাংলাদেশকে কত কোটি মার্কিন ডলার ঋণ দিতে সম্মত হয়েছে?
  1. ক) ৪০০ কোটি
  2. খ) ৪৫০ কোটি
  3. গ) ৪৮০ কোটি
  4. ঘ) ৩৫০ কোটি
সঠিক উত্তর:
খ) ৪৫০ কোটি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৫০ কোটি
ব্যাখ্যা
• বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ৪৫০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা পাবে।
- আইএমএফ সাত কিস্তিতে এই ঋণ দেবে।
- আগামী ফেব্রুয়ারিতে প্রথম কিস্তির ঋণ মিলবে ।
- আর সর্বশেষ কিস্তির ঋণ পাওয়া যাবে ২০২৬ সালের ডিসেম্বরে।
- আইএমএফের ঋণের সুদহার হবে বাজারদর অনুযায়ী।
- গড় সুদহার হবে ২ দশমিক ২ শতাংশ।

তথ্যসূত্র: লাইভ MCQ সাম্প্রতিক সমাচার ডিসেম্বর, ২০২২
১৬.
ইন্টারঅপারেবল ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম (আইডিটিপি) হিসেবে যাত্রা শুরু করেছে -
  1. ক) মাধ্যম
  2. খ) বিনিময়
  3. গ) লেনদেন
  4. ঘ) নগদ
সঠিক উত্তর:
খ) বিনিময়
উত্তর
সঠিক উত্তর:
খ) বিনিময়
ব্যাখ্যা
• ইন্টারঅপারেবল ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম (আইডিটিপি) হিসেবে যাত্রা শুরু করেছে ‘বিনিময়’। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এটি উদ্বোধন করেন।
• ‘বিনিময়’ ওয়েবভিত্তিক প্ল্যাটফর্ম, যা একটি সেবা হিসেবে ব্যাংক, এমএফএস ও পেমেন্ট সিস্টেম অপারেটরের নিজস্ব অ্যাপে যুক্ত হচ্ছে।
• প্ল্যাটফর্মটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি (আইডিয়া) প্রকল্প এবং বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে।
• এটি তৈরিতে সহযোগী হিসেবে কাজ করেছে ভেলওয়্যার লিমিটেড, মাইক্রোসফট বাংলাদেশ ও ওরিয়ন ইনফরমেটিকস লিমিটেড। ‘বিনিময়’ প্লাটফর্মটি রক্ষণাবেক্ষণ করবে ভেলওয়্যার লিমিটেড।

তথ্যসূত্র: লাইভ MCQ সাম্প্রতিক সমাচার ডিসেম্বর, ২০২২
১৭.
রাজীব গান্ধীকে হত্যাকারী নলিনী শ্রীহরণ কোন আত্মঘাতী বোমারু দলের সদস্য ছিলেন?
  1. ক) লিবারেশন টাইগার্স অফ তামিল ইলাম (এলটিটিই)
  2. খ) মণিপুর পিপল’স লিবারেশন ফ্রন্ট (এমপিএলএফ)
  3. গ) পিপল’স লিবারেশন আর্মি অফ মণিপুর (পিএলএ)
  4. ঘ) ন্যাশানাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট অফ বোড়োল্যান্ড (এনডিএফবি)
সঠিক উত্তর:
ক) লিবারেশন টাইগার্স অফ তামিল ইলাম (এলটিটিই)
উত্তর
সঠিক উত্তর:
ক) লিবারেশন টাইগার্স অফ তামিল ইলাম (এলটিটিই)
ব্যাখ্যা
• ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যা মামলার ছয় আসামীকে মুক্তি দিয়েছে সেদেশের সর্বোচ্চ আদালত।
• ১৯৯১ সালের ২১ মে তামিলনাডুর শ্রীপেরুমবুদুরে এল টি টিই-র সদস্য এক নারী আত্মঘাতী বোমা হামলায় নিহত হন গান্ধী।
• একটি নির্বাচনী জনসভায় রাজীব গান্ধীকে মালা দিয়ে সম্বর্ধনার ছলে নিজের গায়ে আঁটা বোমার ট্রিগার টেনেছিলেন এলটিটিই সদস্য সেই নারী হামলাকারী মিজ ধানু।
• গান্ধী ও মিজ ধানু সহ ১৬ জন ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন। আহত হয়েছিলেন ৪৫ জন।
• আদালতের নির্দেশে যারা মুক্তি পেলেন, তাদের মধ্যে রয়েছেন নলিনী শ্রীহরণও, যিনি রাজীব গান্ধীকে হত্যার জন্য গঠিত এলটিটিই-র পাঁচ সদস্যের আত্মঘাতী বোমারু দলটির একমাত্র জীবিত সদস্য।

তথ্যসূত্র: প্রথম আলো এবং বিবিসি বাংলা।
১৮.
‘হ্যালো এসবি’ মোবাইল অ্যাপ এর উদ্বোধন করে কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী?
  1. ক) বাংলাদেশ পুলিশ
  2. খ) র‍্যাব
  3. গ) সেনাবাহিনী
  4. ঘ) বিজিবি
সঠিক উত্তর:
ক) বাংলাদেশ পুলিশ
উত্তর
সঠিক উত্তর:
ক) বাংলাদেশ পুলিশ
ব্যাখ্যা
• জনগণের সেবা পাওয়া সহজ করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা উদ্বোধন করে ‘হ্যালো এসবি’ নামের একটি মোবাইল অ্যাপ।
• হ্যালো এসবি অ্যাপে মাধ্যমে ই-পাসপোর্ট বা এমআরপি, পাসপোর্ট নবায়ন বা সংশোধন, ইমিগ্রেশন সেবা, দ্বৈত নাগরিকত্ব, ভিসা ইস্যু বা নবায়ন, নিবন্ধন, সিকিউরিটি ক্লিয়ারেন্স, এনজিও সংক্রান্ত তথ্য, দত্তক, ভ্রমণ সেবা সহজে পাওয়া যাবে।
• এছাড়া এ সংক্রান্ত কাজে সংশ্লিষ্ট সেবা গ্রহীতারা হ্যালো এসবি অ্যাপের মাধ্যমে অভিযোগ ও পরামর্শ দেওয়া বা কোনও তথ্য দিতে পারবেন।

তথ্যসূত্র: লাইভ এম সি কিউ সাম্প্রতিক সমাচার ডিসেম্বর, ২০২২
১৯.
বিশ্বের ৮০০ কোটিতম মানব শিশুর জন্ম হয়েছে কোন দেশে?
  1. ক) ইন্দোনেশিয়া
  2. খ) ওমান
  3. গ) নাইজেরিয়া
  4. ঘ) ফিলিপাইনস
সঠিক উত্তর:
ঘ) ফিলিপাইনস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফিলিপাইনস
ব্যাখ্যা
• ৮০০ কোটিতম শিশুর জন্ম ফিলিপাইনে। দেশটির রাজধানী ম্যানিলার তোন্দো শহরে জন্ম নেয় এক কন্যাশিশু।
• বিশ্বের ৮০০ কোটিতম মানুষ (প্রতিকী) হিসেবে ধরা হচ্ছে। শিশুটির নাম রাখা হয়েছে ভিনিস মাবাসাং।
• ম্যানিলার ডক্টর জোস ফাবেলা মেমোরিয়াল নামক হাসপাতালে স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ভিনিস মাবাসাংয়ের জন্ম হয়। 
• ৭০০ কোটির মাইলফলক স্পর্শ করার মাত্র ১১ বছর পর বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটিতে পৌঁছাল। 
• এ তথ্য দিয়ে জাতিসংঘ জানিয়েছে, ২০৩০ সাল নাগাদ বিশ্বের জনসংখ্যা হবে ৮৫০ কোটি এবং ২০৫০ সালে পৌঁছাবে ৯৭০ কোটিতে।
• ২০৮০ সালে এই জনসংখ্যা এক হাজার কোটির মাইলফলক অতিক্রম করবে।

তথ্যসূত্র: যুগান্তর। 
২০.
বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের অভ্যুদয় নিয়ে প্রথম এনসাইক্লোপিডিয়ার নাম কী?
  1. ক) মুজিবপিডিয়া
  2. খ) মুক্তিপিডিয়া
  3. গ) স্বাধীনতাপিডিয়া
  4. ঘ) মুক্তিযুদ্ধপিডিয়া
সঠিক উত্তর:
ক) মুজিবপিডিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) মুজিবপিডিয়া
ব্যাখ্যা
• বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের অভ্যুদয় নিয়ে প্রথম এনসাইক্লোপিডিয়া হলো ‘মুজিবপিডিয়া’।
• এটি উপমহাদেশের প্রথম পূর্ণাঙ্গ এনসাইক্লোপিডিয়া বা জ্ঞানকোষ, যাতে অনুসরণ করা হয়েছে আন্তর্জাতিক মানের গবেষণাপদ্ধতি।
• ১/৮ ডিমাই সাইজের দুই খণ্ডের এ বইটিতে রয়েছে ৫৯১টি ভুক্তি ও ৭৫০টি ঐতিহাসিক আলোকচিত্র।
• এর প্রধান সম্পাদক কবি ও গবেষক কামাল চৌধুরী এবং সম্পাদক ফরিদ কবির।

তথ্যসূত্র: লাইভ এম সি কিউ সাম্প্রতিক সমাচার ডিসেম্বর, ২০২২ এবং প্রথম আলো।
২১.
চাঁদে মানুষ পাঠানোর বহুল প্রতিক্ষীত কর্মসূচির অংশ হিসেবে নভোচারীবিহীন আর্টেমিস-১ রকেটের সফল উৎক্ষেপণ করেছে কোন দেশ?
  1. ক) জাপান
  2. খ) রাশিয়া
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) যুক্তরাজ্য
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
চাঁদে মানুষ পাঠানোর বহুল প্রতিক্ষীত কর্মসূচির অংশ হিসেবে নভোচারীবিহীন আর্টেমিস-১ রকেটের সফল উৎক্ষেপণ করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা। তৃতীয় দফার প্রচেষ্টায় রকেটের উৎক্ষেপণ সফল হয়।

তথ্যসূত্র: লাইভ MCQ সাম্প্রতিক সমাচার ডিসেম্বর, ২০২২
২২.
কারকাস সাহিত্য পুরস্কার ২০২২ পেয়েছেন কোন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সাহিত্যিক?
  1. ক) তন্বী নন্দিনী ইসলাম
  2. খ) রাহাত বিন সালমান
  3. গ) মেহেরজান সুলতানা
  4. ঘ) জেসিকা ফারহানা
সঠিক উত্তর:
ক) তন্বী নন্দিনী ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
ক) তন্বী নন্দিনী ইসলাম
ব্যাখ্যা
• নন–ফিকশন বিভাগে কারকাস সাহিত্য পুরস্কার ২০২২ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সাহিত্যিক তন্বী নন্দিনী ইসলাম। • স্মৃতিকথাধর্মী বই ইন সেনসোরিয়াম: নোটস ফর মাই পিপল-এর জন্য ৫০ হাজার মার্কিন ডলার অর্থমূল্যের এ পুরস্কার পেলেন তিনি।

তথ্যসূত্র: লাইভ এম সি কিউ সাম্প্রতিক সমাচার নভেম্বর, ২০২২ এবং প্রথম আলো। 
২৩.
বর্তমান মন্ত্রীসভার কোন সদস্য ফিলিপাইনের 'গুসি শান্তি পুরস্কার' লাভ করেন?
  1. ক) ডা. দীপু মনি
  2. খ) আ হ ম মুস্তফা কামাল
  3. গ) এম এ মান্নান
  4. ঘ) ওবায়দুল কাদের
সঠিক উত্তর:
ক) ডা. দীপু মনি
উত্তর
সঠিক উত্তর:
ক) ডা. দীপু মনি
ব্যাখ্যা
• ‘পাবলিক সার্ভিস ও ডিপ্লোমেসি’ ক্ষেত্রে ‘অনুকরণীয় সাফল্যের’ জন্য গুসি শান্তি পুরস্কার পেয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
• গুসি শান্তি পুরস্কারটি ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত গুসি পিস প্রাইজ ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া হয়।

তথ্যসূত্র: লাইভ MCQ সাম্প্রতিক সমাচার ডিসেম্বর, ২০২২
২৪.
তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) চুক্তির ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয় কোন দুটি দেশের মধ্যে?
  1. ক) সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র
  2. খ) কাতার ও জাপান
  3. গ) সংযুক্ত আরব আমিরাত ও চীন
  4. ঘ) কাতার ও চীন
সঠিক উত্তর:
ঘ) কাতার ও চীন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কাতার ও চীন
ব্যাখ্যা
• নিজেদের জ্বালানিনিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আরও কয়েক ধাপ এগিয়ে গেল চীন। কাতারের কোম্পানি কাতার এনার্জির সঙ্গে ২৭ বছরের জন্য এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কেনার চুক্তি করেছে চীনের কোম্পানির সিনোপেক।
• তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) চুক্তির ইতিহাসে এটি সবচেয়ে দীর্ঘমেয়াদি।

তথ্যসূত্র: লাইভ MCQ সাম্প্রতিক সমাচার ডিসেম্বর, ২০২২
২৫.
সম্প্রতি আসিয়ান নেতারা কোন দেশকে আসিয়ান জোটের অর্ন্তভুক্ত করার বিষয়ে সম্মত হয়েছে?
  1. ক) বাংলাদেশ
  2. খ) পাকিস্তান
  3. গ) পূর্ব তিমুর
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
গ) পূর্ব তিমুর
উত্তর
সঠিক উত্তর:
গ) পূর্ব তিমুর
ব্যাখ্যা
• দক্ষিণ পূর্ব এশিয়ার নেতারা ১০-জাতির আসিয়ান আঞ্চলিক ব্লকে ১১তম দেশ হিসেবে পূর্ব তিমুরকে যোগদানের সম্মত হয়েছে। স্বাগতিক কম্বোডিয়ায় আয়োজিত এক শীর্ষ সম্মেলনের প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

তথ্যসূত্র: লাইভ MCQ সাম্প্রতিক সমাচার ডিসেম্বর, ২০২২
২৬.
দেশের সর্ববৃহৎ সিংহশয্যা বৌদ্ধমূর্তিটি কোথায় অবস্থিত?
  1. ক) বান্দরবান
  2. খ) খাগড়াছড়ি
  3. গ) রাঙামাটি
  4. ঘ) বগুড়া
সঠিক উত্তর:
গ) রাঙামাটি
উত্তর
সঠিক উত্তর:
গ) রাঙামাটি
ব্যাখ্যা
রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলা সদর সুবলং শাখা বনবিহারে দেশের সর্ববৃহৎ সিংহশয্যা বৌদ্ধমূর্তি উন্মোচন করা হয়। 

তথ্যসূত্র: লাইভ MCQ সাম্প্রতিক সমাচার ডিসেম্বর, ২০২২
২৭.
বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি বিশ্বকাপে গোল করার নজির গড়লেন -
  1. ক) লিওনেল মেসি
  2. খ) মিরোস্লাভ ক্লোসা
  3. গ) ক্রিস্টিয়ানো রোনালদো
  4. ঘ) লুকা মদ্রিস
সঠিক উত্তর:
গ) ক্রিস্টিয়ানো রোনালদো
উত্তর
সঠিক উত্তর:
গ) ক্রিস্টিয়ানো রোনালদো
ব্যাখ্যা
• বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি বিশ্বকাপে গোল করার নজির গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো
• জার্মানিতে ২০০৬ সালের বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েছিলেন রোনালদো।
• ইরানের বিপক্ষে পেনাল্টি থেকে বিশ্বকাপে নিজের প্রথম গোল পান রোনালদো।

তথ্যসূত্র: লাইভ MCQ সাম্প্রতিক সমাচার ডিসেম্বর, ২০২২
২৮.
জাপান সরকারের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব ‘অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড রে উইথ নেক রিবন ২০২২’-এ ভূষিত হয়েছেন -
  1. ক) ড. কামাল হোসেন
  2. খ) ড. জাফর উল্লাহ
  3. গ) ড. আবুল বারকাত
  4. ঘ) অধ্যাপক জাফর ইকবাল
সঠিক উত্তর:
গ) ড. আবুল বারকাত
উত্তর
সঠিক উত্তর:
গ) ড. আবুল বারকাত
ব্যাখ্যা
জাপান সরকারের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব
• ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ও চেয়ারম্যান, জাপানিজ স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. আবুল বারকাত জাপান সরকারের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব ‘অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড রে উইথ নেক রিবন ২০২২’-এ ভূষিত হয়েছেন।
• বাংলাদেশের শিক্ষাজগতে জাপান-বিষয়ক বহুমুখী অধ্যয়নের ভিত্তি স্থাপনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে অধ্যাপক বারকাতকে এই পুরস্কার প্রদান করা হয়।
• ১৮৭৫ সালে জাপানের সম্রাট মেইজি দ্য গ্রেট-এর রাজকীয় এক ফরমানবলে দ্য অর্ডার অব দ্য রাইজিং সান খেতাব প্রবর্তন করা হয়, যা দেশটির ইতিহাসে প্রবর্তিত প্রথম কোনও খেতাব।
• এছাড়া বাংলাদেশের জাপান দূতাবাসে অবদান রাখায় দূতাবাসের সাবেক স্থানীয় কর্মী খান জাহাঙ্গীর আলম অর্ডার অব দ্য স্যাকরেড ট্রেজার, গোল্ড অ্যান্ড সিলভার রে সম্মাননা পাবেন।
• এছাড়া সমর ক্রুজ, আব্দুল গফুর, সুজিত কুমার বড়ুয়া ও পরিমল বড়ুয়া পাচ্ছেন ‘অর্ডার অব দ্য স্যাকরেড ট্রেজার, সিলভার রে’ সম্মাননা।

তথ্যসূত্র: লাইভ MCQ সাম্প্রতিক সমাচার ডিসেম্বর, ২০২২
২৯.
আইনের শাসন সূচক-২০২২ অনুসারে বাংলাদেশের অবস্থান কততম?
  1. ক) ১২২তম
  2. খ) ১২৫তম
  3. গ) ১২৭তম
  4. ঘ) ১২৯তম
সঠিক উত্তর:
গ) ১২৭তম
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২৭তম
ব্যাখ্যা
আইনের শাসন সূচক-২০২২
• ২৬ অক্টোবর যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট (ডব্লিউজেপি) ‘Rule of Law Index 2022’ বা আইনের শাসন সূচক-২০২২ প্রকাশ করেছে।
• সারা বিশ্বের বিভিন্ন দেশে আইনের শাসন কীভাবে কাজ করে এবং এ ক্ষেত্রে সাধারণ মানুষের অভিজ্ঞতা কী, তা বুঝতে ১৪০টি দেশের এক লাখ ৫০ হাজার খানা (household) এবং তিন হাজার ৬০০ আইনজীবী ও বিশেষজ্ঞের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে আইনের সূচক ২০২২ তৈরি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
• প্রকাশনা প্রতিষ্ঠান:- United Nations Economic and Social affairs (UNDESA)। উল্লেখ্য, সংস্থাটি ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে আইনের শাসনের এ সূচক প্রকাশ করে আসছে।  

প্রতিবেদনে বিশ্ব 
• আইনের শাসন সূচক – ২০২২ অনুসারে,
• শীর্ষ দেশ – ডেনমার্ক।
• সর্বনিম্ন দেশ – ভেনিজুয়েলা।  

প্রতিবেদনে সার্কভূক্ত দেশ   
• সার্কভূক্ত দেশসমূহে শীর্ষে – নেপাল (৬৯তম)
• বাংলাদেশ – ১২৭তম। 
• শ্রীলংকা – ৭৪তম।
• ভাতর – ৭৭তম।

তথ্যসূত্র: লাইভ MCQ সাম্প্রতিক সমাচার ডিসেম্বর, ২০২২