পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাIBA, DUতারিখ৩১ জানুয়ারি, ২০২৩সময়30 minutes
মোট প্রশ্ন৬০
সিলেবাস
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী লিমিটেড [পেট্রোবাংলা] পদের নাম: সহকারি ব্যবস্থাপক (গ্রেড-৯ম) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২৭.০১.২০২৩ Faculty Name: Institute of Business Administration (IBA), DU.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

IBA, DU · ৩১ জানুয়ারি, ২০২৩ · ৬০ প্রশ্ন

.
Q1 - 4: শুদ্ধ বানান নির্ণয় করুন।
  1. ক) শুশ্রুশা
  2. খ) শুশ্রূষা
  3. গ) শুশ্রুষা
  4. ঘ) শুষশা
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - শুশ্রূষা (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = [শুশ্রূষা+√কৃ+ইন্+ঈ]
অর্থ: পরিচর্যা, সেবা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
শুদ্ধ বানান নির্ণয় করুন।
  1. ক) ভশ্মীভূত
  2. খ) ভস্মীভূত
  3. গ) ভষ্মীভূত
  4. ঘ) ভষ্পীভুত
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - ভস্মীভূত (বিশেষণ)
- সংস্কৃত শব্দ।
অর্থ: আগুনে পুড়ে ভস্মে পরিণত বা সম্পূর্ণ বিনাশপ্রাপ্ত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
শুদ্ধ বানান নির্ণয় করুন।
  1. ক) দুষ্কৃতকারি
  2. খ) দুষ্কৃতিকারি
  3. গ) দুষ্কৃতিকারী
  4. ঘ) দুষ্কৃতকারী
ব্যাখ্যা
• শুদ্ধ বানান- দুষ্কৃতকারী (বিশেষণ)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = [দুষ্কৃত+√কৃ+ইন্]
অর্থ: দুষ্কর্মকারী, অন্যায়কারী, অপরাধী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
শুদ্ধ বানান নির্ণয় করুন।
  1. ক) অস্তমান
  2. খ) অস্তমাণ
  3. গ) অস্তায়মান
  4. ঘ) অস্তায়মাণ
ব্যাখ্যা
• শুদ্ধ বানান- অস্তায়মান 
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = [√অন্তায়্+মান (শানচ্)]
অর্থ: অস্তমিত হচ্ছে এমন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
Q(5 - 9): শব্দের অর্থ নির্ণয় করুন।
5. 'অহর্নিশ'
  1. ক) দিনরাত্রি
  2. খ) তেঁতো
  3. গ) সূর্য
  4. ঘ) কালো
ব্যাখ্যা
• অহর্নিশ (ক্রিয়াবিশেষণ)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = [অহন্+নিশা]
অর্থ: দিবারাত্র, নিশিদিন, সতত, সর্বদা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'চৌহদ্দি'
  1. ক) চালাক
  2. খ) সীমানা
  3. গ) শকট
  4. ঘ) চৌকো
ব্যাখ্যা
• চৌহদ্দি (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = [চৌ+ফা. হদ্দি]
অর্থ: চারদিকের সীমানা, চতুঃসীমা। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
’অর্ঘ’
  1. ক) পূজার উপকরণ
  2. খ) মূল্য
  3. গ) হাতি
  4. ঘ) ঘোড়া
ব্যাখ্যা
• অর্ঘ [অর্‌ঘো] (বিশেষ্য)
- সংস্কৃত
- প্রকৃতি প্রত্যয় = [√অর্ঘ্+অ]
অর্থ: মূল্য (মহার্ঘ),

• অর্ঘ্য [ওর্‌ঘো] (বিশেষ্য)
- সংস্কৃত
- প্রকৃতি প্রত্যয় = √অর্ঘ্+য 
- পূজার উপকরণ
; মান্য অতিথিকে বরণের জন্য মালা চন্দন উত্তরীয় প্রভৃতি উপচার।
- (বিশেষণ) পূজনীয়।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
'চয়ন'
  1. ক) কঠিন
  2. খ) স্বপ্ন
  3. গ) সুন্দর
  4. ঘ) সম্ভার
ব্যাখ্যা
• চয়ন (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = [√চি+অন]
অর্থ: সংকলন, সংগ্রহ, আহরণ, নির্বাচন।

[ অপশনে কাছাকাছি শব্দ দেয়া আছে সম্ভার, তাই উত্তর সম্ভার নেয়া হয়েছে]

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
’আভরণ'
  1. ক) অলংকার
  2. খ) গাছের বাকল
  3. গ) আচ্ছদন
  4. ঘ) জিনিসপত্র
ব্যাখ্যা
• আভরণ (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = [আ+√ভৃ+অন]
অর্থ: ভূষণ, অলংকার, গহনা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১০.
'একাদশে বৃহস্পতি'- এর অর্থ কী?
  1. ক) সৌভাগ্যের বিষয়
  2. খ) সুন্দর বিষয়
  3. গ) মন্দ কপাল
  4. ঘ) বিরাট আয়োজন
ব্যাখ্যা
• 'একাদশে বৃহস্পতি' এর অর্থ -  সৌভাগ্যের বিষয়

কয়েকটি সুপরিচিত বাগধারা হলো:
- ‘এক মাঘে শীত যায় না’ এর অর্থ - বিপদ একবারই আসে না।
- ‘উড়ে এসে জুড়ে বসা’ এর অর্থ - অনধিকারীর অধিকার।
- ‘আকাশ পাতাল’ এর অর্থ - প্রচুর ব্যবধান।
- ‘আদায় কাঁচকলায়’ এর অর্থ - শত্রুতা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১১.
Q(11-15): Find the meaning of the word.
11. Exonerate
  1. ক) Believe
  2. খ) Credence
  3. গ) Ardent
  4. ঘ) Acquit
ব্যাখ্যা
• Exonerate - (অভিযোগাদি হতে) মুক্তি দেওয়া।

প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) Believe - বিশ্বাস করা; আস্থা রাখা
খ) Credence - বিশ্বাস; আস্থা।
গ) Ardent - অতিশয় আকুল বা অত্যন্ত উৎসাহী
ঘ) Acquit - নির্দোষ বলে রায় দেওয়া; খালাস দেওয়া; অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Accuit শব্দটি  Exonerate এর সমার্থক অর্থ প্রকাশ করে। 
- বলা যায়, Exonerate means Acquit.

Source: Bangla Academy Dictionary.
১২.
Perturb
  1. ক) Porous
  2. খ) Anticipate
  3. গ) Deviant
  4. ঘ) Worry
ব্যাখ্যা
• Perturb -  উত্তেজিত করা; বিঘ্ন সৃষ্টি করা।

প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) Porous -  সূক্ষ্ণরন্ধ্রযুক্ত; সরন্ধ্র, তরলপদার্থ চলাচল করতে পারে এমন
খ) Anticipate -  সময় হওয়ার আগেই (কিছু) করা বা ব্যবহার করা
গ) Deviant - যে ব্যক্তির নৈতিক ও সামাজিক মান স্বাভাবিক বা সচরাচর দৃষ্ট মান থেকে ভিন্ন; স্বাভাবিক মান থেকে ভিন্ন।
ঘ) Worry - উদ্বিগ্ন বোধ করা; পীড়িত বোধ করা, অশান্তিতে থাকা।

• সুতরাং, বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - worry শব্দটি Perturb শব্দটির অর্থ হিসাবে সর্বাধিক গ্রহণযোগ্য। 
- তাই উত্তর হিসেবে worry নেওয়া হয়েছে।
১৩.
Estrange
  1. ক) Alienate
  2. খ) Endanger
  3. গ) Complex
  4. ঘ) Puzzling
ব্যাখ্যা
• Estrange - বিচ্ছেদ ডেকে আনা; বিচ্ছিন্ন করা; পর করা।
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) Alienate - বৈরী বা নিরাসক্ত করা; পর করা; চটানো; বিরূপ করা; বহিষ্কার করা, বিচ্ছিন্ন করা
খ) Endanger - বিপদে ফেলা; বিপন্ন করা।
গ) Complex - পরস্পরসম্পর্কিত অংশ নিয়ে গঠিত; জটিল; যৌগিক; দুর্বোধ্য।
ঘ) Puzzling - গোলমেলে, হতবুদ্ধিকর।

- সুতরাং, বোঝা যাচ্ছে যে, প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Alienate শব্দটি Estrange এর সমার্থক অর্থ প্রকাশ করে। 
- দুটি শব্দ দ্বারাই বিচ্ছিন্ন করা বোঝায় তাই এটিই সঠিক উত্তর।

Source: Bangla Academy Dictionary.
১৪.
Squander
  1. ক) Remorse
  2. খ) Blitz
  3. গ) Roam
  4. ঘ) Waste
ব্যাখ্যা
• Squander - অপব্যয় করা; বেহিসাবি খরচ করা; পয়সা উড়ানো।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) Remorse - গভীর অনুশোচনা/অনুতাপ; বিবেকদংশন।
খ) Blitz -  হঠাৎ ক্ষিপ্র ও প্রচণ্ড আক্রমণ; এ ধরনের আক্রমণের কাল বা সময়।
গ) Roam - লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়ানো।
ঘ) Waste - বেহিসেবি ভাবে খরচ করা, অপব্যইয় করা, নিষ্ফলা; পতিত।
- সুতরাং, বোঝা যাচ্ছে যে, প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - waste শব্দটি Squander এর সমার্থক অর্থ প্রকাশ করে।
- তাই Squander means Waste.

Source: Bangla Academy Dictionary.
১৫.
Accolade
  1. ক) Fruit
  2. খ) Flower
  3. গ) Honor
  4. ঘ) Garland
ব্যাখ্যা
• Accolade -  সম্মাননা পুরষ্কার ; প্রশংসা ; সাধুবাদ ; প্রশংসার অভিব্যক্তি ; অনুমোদন
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) Fruit - ফল বা পুরস্কার; ফল
খ) Flower - ফুল; কুসুম; পুষ্প; প্রসূন।
গ) Honor - সম্মান; মান্য, শ্রদ্ধা করা; মহিমান্বিত করা
ঘ) Garland - অলংকার হিসেবে ফুল বা পাতার মালা; মালা; বিজয়মালা।

• সুতরাং, বোঝা যাচ্ছে, প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Honor শব্দটি Accolade শব্দটির সমার্থক অর্থ প্রকাশ করে। 
- তাই সঠিক উত্তর হবে - Honor.

Source: Bangla Academy Dictionary.
১৬.
Q16 - 25: Fill in the blank(s)
16. You can only do it ________ my dead body.
  1. ক) on
  2. খ) over
  3. গ) upon
  4. ঘ) under
ব্যাখ্যা
• শুন্যস্থানে সঠিক উত্তর হবে - over.
• over my dead body
- English Meaning:  If you say something will happen over your dead body, you mean that you will do everything you can to prevent it
১৭.
I did not do it intentionally; it was totally _____
  1. ক) inadvertent
  2. খ) indeliberate
  3. গ) incendiary
  4. ঘ) inevitable
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) inadvertent -  অনবধান; অসাবধান; অনবহিত; অমনোযোগী।
খ) indeliberate - ইচ্ছাকৃত ভাবে নয় এমন ভাবে কিছু করা (not deliberate : marked by lack of forethought or intention)
গ) incendiary - অসদুদ্দেশে বেআইনিভাবে সম্পত্তিতে অগ্নিসংযোগকারী; গৃহদাহক।
ঘ) inevitable -  অনিবার্য; অপরিহার্য; অবশ্যম্ভাবী; অনতিক্রম্য।
- সুতরাং, বোঝা যাচ্ছে, context অনুসারে শূন্য স্থানে indeliberate শব্দটি বসালে বাক্যের অর্থ পূর্নতা পাবে।
- Complete Sentence: I did not do it intentionally; it was totally indeliberate.
- Bangla Meaning: আমি এটা ইচ্ছাকৃত ভাবে করেনি। এটি সম্পূর্ন অনিচ্ছাকৃত ভাবে হয়েছে।

Source: Bangla Academy Dictionary.
১৮.
The present ________ green forest of the area is a far cry from the dirty, foul smelling landfill that it was a decade ago.
  1. ক) complete
  2. খ) beautiful
  3. গ) quiet
  4. ঘ) lush
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) complete - সম্পূর্ণ, সমাপ্ত, যা শেষ করা হয়েছে, পুরোপুরি; সর্বতোভাবে।
খ) beautiful - সুন্দর, চমৎকার; মন ও ইন্দ্রিয়কে আনন্দ দেয় এমন।
গ) quiet -  শান্ত; নীরব।
ঘ) lush - (ঘাস, লতাপাতা) প্রচুর গজিয়ে ওঠা;
• lush adjective (PLANTS)(A lush area has a lot of green, healthy plants, grass, and trees:)


- সুতরাং, context অনুসারে শূন্যস্থানে lush শব্দটি বসালে বাক্যের অর্থ পূর্নতা পাবে।
- Complete Sentence: The present lush green forest of the area is a far cry from the dirty, foul smelling landfill that it was a decade ago.

Source: Bangla Academy Dictionary and Cambridge Dictionary.
১৯.
Please do not intrude _______ my privacy.
  1. ক) on
  2. খ) in
  3. গ) into
  4. ঘ) upon
ব্যাখ্যা
• intrude (oneself/something) into something.
- English Meaning: to go into a place or situation in which you are not wanted or not expected to be.
- Bangla Meaning: জোর করে প্রবেশ করা বা করানো; অনাহূত/অবাঞ্ছিতভাবে প্রবেশ করা।
২০.
Today student should be reconciled ________ the way things are changing.
  1. ক) for
  2. খ) at
  3. গ) with
  4. ঘ) to
ব্যাখ্যা
• Reconcile oneself to something ; be reconciled to something - মেনে নেওয়া; বিরূপ মনোভাব কাটিয়ে ওঠা।
- অর্থাৎ, মানিয়ে নেয়া অর্থে reconcile এর সাথে preposition হিসাবে।
- সুতরাং, সঠিক উত্তর - to.
- Complete Sentence: Today student should be reconciled to the way things are changing.
২১.
Man who has committed such an _________ crime must get the most severe punishment.
  1. ক) abominable
  2. খ) unworthy
  3. গ) injurious
  4. ঘ) utmost
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) abominable -  জঘন্য; ঘৃণ্য; ন্যক্কারজনক, অপ্রীতিকর; খারাপ; বিশ্রী।
খ) unworthy - অযোগ্য; মূল্যহীন; অশোভন
গ) injurious -  ক্ষতিকর; অপকারী; অহিতকর; অনিষ্টকর।
ঘ) utmost - চরম; সর্বাধিক; পরম; সর্বোচ্চ; নিরতিশয়।

• সুতরাং, context অনুসারে শূন্যস্থানে abominable শব্দটি বসলে বাক্যের অর্থ পুর্ণতা পাবে।
- Complete sentence: Man who has committed such an abominable crime must get the most severe punishment. 
- Bangla Meaning: যে ব্যক্ত এমন জঘন্যতম কাজটি করেছে তাকে অবশ্যই কঠিনতম শাস্তি পেতে হবে।
২২.
Nelson Mandela will go ________ in history as one of the greatest men that ever lived.
  1. ক) down
  2. খ) through
  3. গ) by
  4. ঘ) on
ব্যাখ্যা
• Go down in history (Idiom)
English Meaning: : to be remembered as a very important person or event.
- সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - down.
- Complete Sentence: Nelson Mandela will go down in history as one of the greatest men that ever lived.

Source: Merriam Webster Dictionary.
২৩.
Before the _______ of the Europeans in India, India was a free country.
  1. ক) entry
  2. খ) emigration
  3. গ) advent
  4. ঘ) immigration
ব্যাখ্যা
প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) entry - প্রবেশ; শুভাগমন
খ) emigration - দেশান্তর, দেশান্তরে বাস করবার জন্য স্বদেশ ত্যাগ ; প্রবাসে গমন ; বাস্তুত্যাগ
গ) advent - আগমন; অভ্যাগম
ঘ) immigration - অভিবাসন।

• সুতরাং, বোঝা যাচ্ছে, context অনুসারে শূন্যস্থানে advent শব্দটি বসালে বাক্যের অর্থ পূর্নতা পাবে।
- Complete Sentence: Before the advent of the Europeans in India, India was a free country.
- Bangla Meaning: ইন্ডিয়াতে  ইউরোপিয়ানদের আগমনের পূর্বে ইন্ডিয়া একটি স্বাধীন দেশ ছিল।

Source: Bangla Academy Dictionary.
২৪.
The king ________ the throne and became a hermit.
  1. ক) abolished
  2. খ) abdicated
  3. গ) abated
  4. ঘ) adorned
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) abolished - লোপ করা; উচ্ছেদ করা।
খ) abdicated -  ছেড়ে দেওয়া; দাবি ত্যাগ করা:
গ) abated - কম বা কমানো; প্রশমিত হওয়া বা করা; প্রকোপ হ্রাস করা বা পাওয়া।
ঘ) adorned - শ্রীমণ্ডিত/অলংকৃত/ভূষিত করা; সাজানো; অলংকার পরা; বৈশিষ্ট্যমণ্ডিত করা।

• সুতরাং, বোঝা যাচ্ছে context অনুসারে শূন্যস্থানে  abdicated শব্দটি বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- Complete Sentence: The king abdicated the throne and became a hermit.
- Bangla Meaning: রাজা সিংহাসন ত্যাগ করলেন এবং সন্যাসী হলেন।
২৫.
Anwar was debarred _______ appearing in the exam.
  1. ক) of
  2. খ) against
  3. গ) with
  4. ঘ) from
ব্যাখ্যা
• Debar (debarred, debarring, debars) somebody from
English Meaning: to stop someone from doing something by law or by official agreement:
Bangla Meaning: নিবারিত করা; বাইরে রাখা; আইনের সাহায্যে কাউকে কোনো অধিকার থেকে বঞ্চিত করা কিংবা কিছু করা থেকে বিরত রাখা; প্রতিষিদ্ধ করা। 
- সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - from.
- Complete Sentence: Anwar was debarred from appearing in the exam.
২৬.
Gatwick Airport is located in
  1. ক) UK
  2. খ) USA
  3. গ) Canada
  4. ঘ) Italy
ব্যাখ্যা
Gatwick Airpor:
- গ্যাটউইক বিমানবন্দরের অবস্থান- লন্ডন
- গ্যাটউইক বিমানবন্দর  লন্ডন গ্যাটউইক নামেও পরিচিত কেন্দ্রীয় লন্ডনের ২৯.৫ মাইল (৪৭.৫ কিমি) দক্ষিণে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের পশ্চিম সাসেক্সের ক্রোলির কাছে অবস্থিত একটি বৃহৎ আন্তর্জাতিক বিমানবন্দর।
- গ্যাটউইক বিমানবন্দরটি ১৯৩০ সালে সারে অ্যারো ক্লাব হিসাবে জীবন শুরু করেছিল।
- বিমানবন্দরটি  আনুষ্ঠানিকভাবে ৯ জুন, ১৯৫৮ সালে রানী দ্বিতীয় এলিজাবেথ দ্বারা খোলা হয়েছিল।

তথ্যসূত্র: gatwickairport.com
২৭.
Which key combination is used to permanently delete a file or folder ?
  1. ক) Alt + delete
  2. খ) CTRL+ delete
  3. গ) Shift + delete
  4. ঘ) End + delete
ব্যাখ্যা
- কোন ফাইল, ফোল্ডার, গ্রাফিক্স, ওয়েবপেজ ইত্যাদি ডিলেট কমান্ড দিয়ে মুছে ফেললে তা রিসাইকেল বিনে গিয়ে জমা হয়।
- কিন্তু তা যদি ‘Shift + delete' কমান্ড দিয়ে মুছে ফেলা হয় তবে তা স্থায়ীভাবে মুছে যায়, রিসাইকেল বিনে জমা হয় না।
২৮.
What is the capital of Canada?
  1. ক) Montreal
  2. খ) Toronto
  3. গ) Ottawa
  4. ঘ) Edmonton
ব্যাখ্যা
কানাডা:
- কানাডার রাজধানী- অটোয়া
- কানাডা কাগজ শিল্পের জন্য বিখ্যাত।
- লিলি ফুলের ও ম্যাপল পাতার দেশ বলা হয় কানাডাকে।
- কানাডার জাতীয় টাওয়ারের নাম সিএন টাওয়ার।

তথ্যসূত্র: Britannica.com
২৯.
India-Bangladesh Friendship Pipeline (IBFPL) will transport diesel from India to BPC depot in.
  1. ক) Tamabil
  2. খ) Akhaura
  3. গ) Benapole
  4. ঘ) Parbatipur
ব্যাখ্যা
- ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন (IBFPL) ভারত থেকে বিপিসি ডিপোতে ডিজেল পরিবহন করবে-পার্বতীপুর
- এই পাইপলাইন প্রকল্পের প্রাক্কলন ছিল ৫২০ কোটি টাকা।
এর মধ্যে--
ভারত সরকার ৩০৩ কোটি টাকা দেয় এবং বাংলাদেশ সরকার বাকি অর্থ ২১৭ কোটি টাকা দেয়।
প্রকল্পটি বাস্তবায়নের সময়কাল ২০২০ থেকে জুন ২০২২ সাল পর্যন্ত।

- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর প্রকল্পের কাজের উদ্বোধন করেন।
- চুক্তি স্বাক্ষরের ১৭ মাস পর ২২ ইঞ্চি ব্যাসের পাইপের প্রথম চালানটি ২০২০ সালের ফেব্রুয়ারিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসে।

- ভারতের লুমালীগড় রিফাইনারি লিমিটেড এবং বাংলাদেশের মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।
- ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক -টিপু সুলতান

- পাইপলাইনের মাধ্যমে বছরে প্রায় ১০ লাখ মেট্রিক টন ডিজেল ভারত থেকে বাংলাদেশে আমদানি করা যাবে।
- বাংলাদেশ বর্তমানে লুমালীগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে পশ্চিমবঙ্গ রেলওয়ের মাধ্যমে প্রতি মাসে প্রায় ২ হাজার ২০০ টন ডিজেল আমদানি করে
- শিলিগুড়ির লুমালীগড় রিফাইনারি লিমিটেড এবং পার্বতীপুর তেল ডিপোর মধ্যে দূরত্ব প্রায় ১৩০ কিলোমিটার।

তথ্যসূত্র: দৈনিক পত্রিকা নিউজ।
৩০.
In the digital world, IOT stands for.
  1. ক) Internet of Technologies
  2. খ) Internet of Things
  3. গ) Internet of Transmission
  4. ঘ) Intranet of Technologies
ব্যাখ্যা
IOT (Internet of Things)
- IOT এর পূর্ণরূপ হচ্ছে Internet of Things.
- ‘ইন্টারনেট অফ থিংস' বা ‘আইওটি’ এর কল্যাণে মারর্শাল ম্যাকলুহানের বিশ্বগ্রাম ধারণার পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্ভব হতে যাচ্ছে। 
- ইন্টারনেট অফ থিংস বা আইওটি হল এমন একটি নেটওয়ার্ক যাতে বাহ্যিক বিভিন্ন ডিভাইস বা যন্ত্রপাতি, গাড়ি, বাড়ি ইত্যাদি সামগ্রী পরস্পর ডেটা সংগ্রহ ও বিনিময় করার জন্য ইলেকট্রনিক্স, সফট্ওয়্যার, সেন্সর ও নেটওয়ার্ক কানেকটিভিটি অনুবিদ্ধ (embedded) থাকে।
- এটি একটি বিশাল নেটওয়ার্ক যা বিভিন্ন বস্তুকে ডেটা আদান-প্রদানের জন্য সংযুক্ত করে মানুষকে বিভিন্ন কাজে সাহায্য করবে।
- এটা হল মূলতঃ নেটওয়ার্ক, প্রোগ্রাম, সেন্সর আর মেশিনের সমন্বয়ে গঠিত একটি সিস্টেম যেটা দিয়ে ডিভাইসগুলো একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং ডেটা বিনিমিয় করতে পারে।
- উদাহরণ হিসেবে স্মার্ট ফ্রিজের কথা বলা যেতে পারে।
- আইওটি প্রযুক্তি বাস্তবায়ন করা গেলে স্মার্ট ফ্রিজ হবে এমন একটি যন্ত্র যা নিজ থেকেই ভেতরে প্রয়োজনীয় খাদ্য আছে কিনা তা শনাক্ত করতে সক্ষম হবে।
- এক্ষেত্রে ফ্রিজের ভেতরে ক্যামেরা স্থাপন করা হবে যা ফ্রিজের ভেতরের অবস্থা পরিদর্শন করে ব্যবহারকারীকে টেক্সটে বা এসএমএস এর মাধ্যমে সামগ্রিক অবস্থা জানাবে।
- প্রয়োজনে ব্যবহারকারীর পক্ষে সুপার মার্কেটে অর্ডার প্লেস করতে পারবে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
৩১.
Which country's population has dropperd for the first time since 1961?
  1. ক) Japan
  2. খ) China
  3. গ) England
  4. ঘ) France
ব্যাখ্যা
- চীনের জনসংখ্যা ১৯৬১ সালের পর থেকে প্রথমবারের মতো কমেছে।
- এই ধারা দীর্ঘদিন বজায় থেকে চীনের লোকসংখ্যা কমতে থাকবে বলে ধারণা করা হচ্ছে।
অপরদিকে প্রতিবেশী ভারত ২০২৩ সালেই বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হয়ে উঠবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

- চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, ২০২২ সালের শেষে দেশটির লোকসংখ্যা ১৪১ কোটি ১৭ লাখ ৫০ হাজার ছিল কিন্তু এক বছর আগে সংখ্যাটি ছিল ১৪১ কোটি ২৬ লাখ।

- ২০২১ সালে প্রতি হাজারে জন্মহার ছিল ৭ দশমিক ৫২, গত বছর তা কমে ৬ দশমিক ৭৭ এ নেমে এসেছে; দেশটির রেকর্ডে এটিই সর্বনিম্ন জন্মহার।
- চীন গত বছর ১৯৭৬ সালের পর থেকে সবচেয়ে বেশি মৃত্যুর হারও রেকর্ড করেছে।
- ২০২২ সালে দেশটি প্রতি হাজারে ৭ দশমিক ৩৭ মৃত্যু তালিকাবদ্ধ করেছে; যেখানে ২০২১ সালে মৃত্যুর হার ছিল ৭ দশমিক ১৮।

তথ্যসূত্র: দৈনিক পত্রিকা নিউজ।
৩২.
In Excel, the COUNTA() function ______.
  1. ক) counts cells having alphabets
  2. খ) counts empty cells
  3. গ) counts cells having number
  4. ঘ) counts non-empty cells
ব্যাখ্যা
COUNTA function
- The COUNTA function counts cells containing any type of information, including error values and empty text ("").
- For example, if the range contains a formula that returns an empty string, the COUNTA function counts that value.
- The COUNTA function does not count empty cells.

Source: https://support.microsoft.com/
৩৩.
Keane Bridge is located in __________.
  1. ক) Bogra
  2. খ) Mymensingh
  3. গ) Khulna
  4. ঘ) Sylhet
ব্যাখ্যা
ক্বীন ব্রীজ:
- সিলেট শহরের কেন্দ্রস্থলে ক্বীন ব্রীজটি অবস্থিত। এর এক দিকে দক্ষিণ সুরমা ও অপর দিকে বন্দর বাজার।
- এই ব্রীজটি সিলেট শহরের মধ্য দিয়ে প্রবাহিত সুরমা নদীর উপর অবস্থিত, এবং বাংলাদেশের রাজধানী, ঢাকা শহর থেকে ২৪৬ কিলোমিটার (১৫৩ মা) উত্তরপূর্ব দিকে অবস্থিত।
- সুরমা নদীর উপর অবস্থিত কীন ব্রিজ সিলেটের প্রবেশদ্বার হিসেবেই পরিচিত। এক সময় এ ব্রিজটি সিলেটেরই অন্য পরিচয় হয়ে উঠেছিলো।
- ১৯৩৬ সালে আসামের শিক্ষামন্ত্রী খান বাহাদুর আবদুল হামিদ এবং আসামের এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য বাবু প্রমোদ চন্দ্র দত্তের উদ্যোগে ব্রিজটি তেরি হয়। - - ব্রিজটি উদ্বোধন করেন আসামের তৎকালীন গভর্নর মাইকেল কীন।
- তার নামেই ব্রিজের নামকরণ করা হয়। তবে ব্রিজটি সুরমা ব্রিজ নামেও ব্যাপক পরিচিত।
- স্টিলের তৈরী এই ব্রিজটি দৈর্ঘ্যে ৩৯৫ মিটার এবং প্রস্থে ৫.৫০ মিটার।

তথ্যসূত্রঃ www.sylhet.gov.bd
৩৪.
The military operation carried out by the Pakistan Army in the erstwhile East Pakistan in March 1971 was named operation.
  1. ক) Searchlight
  2. খ) Jackpot
  3. গ) Blitz
  4. ঘ) Jinnah
ব্যাখ্যা
অপারেশন সার্চলাইট:
পাকিস্তানি সেনাবাহিনী ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতের সেনা অভিযানের সাংকেতিক নাম বা কোডনেম দিয়েছিল 'অপারেশন সার্চলাইট'।

- অপারেশন সার্চলাইটের আওতায় নিম্নোক্ত পরিকল্পনা নেয়া হয়:
একযোগে সমগ্র পূর্ব পাকিস্তানে অপারেশন শুরু হবে।
ঢাকার অপারেশনকে শতকরা ১০০ ভাগ সফল করতে হবে। এ জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করতে হবে।
প্রথম পর্যায়ে এ অপারেশনের এলাকা হিসেবে ঢাকা খুলনা, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, রংপুর, সৈয়দপুর ও সিলেটকে চিহ্নিত করা হবে। চট্টগ্রাম, সিলেট, যশোর, রংপুর ও কুমিল্লায় প্রয়োজনে বিমানযোগে পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
আওয়ামী লীগের মুখ্য সশস্ত্র শক্তির উৎস রাজারবাগ পুলিশ লাইনে ৩২নং পাঞ্জাব রেজিমেন্ট এক হাজার বাঙালি পুলিশকে নিরস্ত্র করবে।
বিশেষ সার্ভিস গ্রুপের এক প্লাটুন কমান্ডো সৈন্য শেখ মুজিবুর রহমানের বাড়ি আক্রমণ ও তাঁকে গ্রেফতার করবে।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া।
৩৫.
Who won the Golden Boot award in 2022?
  1. ক) Kylian Mbappe
  2. খ) Emiliano Martinez
  3. গ) Luka Modric
  4. ঘ) Lionel Messi
ব্যাখ্যা
ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২:
- ফিফা বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাকে টুর্নামেন্ট শেষে গোল্ডেন বুট অ্যাওয়ার্ড দেওয়া হয়।
- ১৯৮২ বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে এই অ্যাওয়ার্ড দেওয়া শুরু করে ফিফা।
- ২০০৬ সাল পর্যন্ত এর নাম ছিল গোল্ডেন সু। ২০১০ সাল থেকে গোল্ডেন বুট নামেই এটি পরিচিত।
- কাতার বিশ্বকাপে গোল্ডেন বুট  জিতেন-  কিলিয়ান এমবাপ্পে
- কাতার বিশ্বকাপে গোল্ডেন বল জিতেন - লিউনেল মেসি।
- গোল্ডেন গ্লাভস জেতেন আর্জেন্তিনার গোলকিপার- মার্টিনেজ।
- সেরা তরুণ প্লেয়ারের পুরস্কার পান- আর্জেন্তিনার এনজো ফার্নান্ডেজ।

তথ্যসূত্র: দৈনিক পত্রিকা নিউজ।
৩৬.
Who was the player of the tournament in ICC T20 World Cup 2022.
  1. ক) Ben Stokes
  2. খ) Sam Curran
  3. গ) Babar Azam
  4. ঘ) Shaheen Afridi
ব্যাখ্যা
- আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০২২:
- খেলার সময়কাল- (১৬ অক্টোবর-১৩ নভেম্বর,২০২২)।
- আয়োজক- অস্ট্রেলিয়া।
- ফাইনাল খেলে- পাকিস্তান- ইংল্যান্ড।
- জয়লাভ করে- ইংল্যান্ড।
- ২০২২ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় -স্যাম কুরান
- তিনি মোট ১৩ টি উইকেট পেয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

তথ্যসূত্র: Crickinfo.com
৩৭.
The strait that runs between Asia and Europe is known as:
  1. ক) Hormuz
  2. খ) Bosphorus
  3. গ) Bering
  4. ঘ) Malacca
ব্যাখ্যা
- এশিয়া ও ইউরোপের মধ্যে প্রবাহিত প্রণালীকে বলা হয়- বসফরাস প্রণালী
 - টিকে অনেক সময় ইস্তানবুল প্রণালীও বলা হয়।
- এশিয় ও ইউরোপকে একত্রে বলা হয় - উরেশিয়া।

এছাড়াও--
হরমুজ প্রণালী প্রণালী পৃথক করেছে-পারস্য উপসাগর- ওমান উপসাগর।
বেরিং প্রণালী পৃথক করেছে-আমেরিকাকে-এশিয়া থেকে।
মালাক্ক প্রণালী পৃথক করেছে- সুমাত্র- মালয়েশিয়াকে।

তথ্যসূত্র: britannica.com
৩৮.
Historical Panam City is located in
  1. ক) Dinajpur
  2. খ) Rangpur
  3. গ) Cumilla
  4. ঘ) Narayangonj
ব্যাখ্যা
পানাম নগর:
- ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও  চিরস্থায়ী বন্দোবস্ত এর ফলশ্রুতিতেই গড়ে উঠেছিল বর্তমান পানামনগর।
- পানাম নগর নারায়ণগঞ্জ জেলার, সোনারগাঁতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর।
- বড় নগর, খাস নগর, পানাম নগর -প্রাচীন সোনারগাঁর এই তিন নগরের মধ্যে পানাম ছিলো সবচেয়ে আকর্ষণীয়।
- এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে, যা বাংলার বার ভূইয়াঁদের ইতিহাসের সাথে সম্পর্কিত।
- তেরো শতকের শেষপাদে সোনারগাঁয়ে হিন্দু আমলের রাজধানী শহরটি এখানেই অবস্থিত ছিল বলে ধারণা করা হয়।
- মুগলদের সোনারগাঁও অধিকারের (১৬১১) পর মহাসড়ক ও সেতু নির্মাণ করে রাজধানী শহরের সঙ্গে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়।
- পানামে এখনও মুগল আমলের তিনটি ইটনির্মিত সেতু রয়েছে। এগুলি হলো পানাম সেতু, দালালপুর পুল ও পানামনগর সেতু।
- এখানে রয়েছে ভগ্নপ্রায় ও অযত্নে লালিত ৫২টি বাড়ি; সড়কের উত্তর পাশে ৩১টি এবং দক্ষিণ পার্শ্বে ২১টি।
- পানামনগরের চতুষ্পার্শ্ব কৃত্রিম খাল বা পরিখা দ্বারা সুরক্ষিত।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া।
৩৯.
Rabindra University is located at
  1. ক) Mymensingh
  2. খ) Shahzadpur
  3. গ) Netrokona
  4. ঘ) Modhupur
ব্যাখ্যা
 রবীন্দ্র বিশ্ববিদ্যালয়:
- ২০১৭ সালে দেশের ৪০তম সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
- এটি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় অবস্থিত
- ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ৩ টি বিভাগে ১০৫ জন শিক্ষার্থী নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম চালু হয়।
- বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৫টি বিভাগ রয়েছে।
- বর্তমানে শাহজাদপুর শহরের তিনটি কলেজে অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম চালু রয়েছে।
- বিশ্ববিদ্যলয়ে মাননীয় উপাচার্য হিসেবে দায়িত্বরত রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোঃ শাহ আজম। 

তথ্যসূত্র: রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট।
৪০.
BioNtech, the company that invented COVID vaccine along with Pfizer, is a _______ company.
  1. ক) German
  2. খ) Swedish
  3. গ) French
  4. ঘ) Spanish
ব্যাখ্যা
বায়োএনটেক:
- বায়োএনটেক প্রতিষ্ঠাকারী দেশ-জার্মান।
- বায়োএনটেক প্রতিষ্ঠা করেছেন -প্রফেসর উগুর সাহিন, এম.ডি. প্রফেসর ওজলেম তুরেসি, এম.ডি. এবং প্রফেসর ক্রিস্টফ হুবার, এম.ডি, ক্যান্সারের ইমিউনোথেরাপির চিকিৎসার বিকাশ ও উৎপাদনের জন্য।
- ২০২০ সালে বায়োএনটেক COVID-19 ভ্যাকসিন তৈরি করতে mRNA প্রযুক্তির ব্যবহার করে যা মানুষের ব্যবহারের জন্য অনুমোদিত প্রথম mRNA ওষুধে পরিণত হয়েছে এবং ওষুধের ইতিহাসে একটি নতুন প্যাথোজেনের বিরুদ্ধে দ্রুততম ভ্যাকসিন তৈরি হয়েছে।

- উদীয়মান SARS-CoV-2 মহামারী মোকাবেলায় দ্রুত একটি নিরাপদ এবং কার্যকর ভ্যাকসিন তৈরি করতে "প্রজেক্ট লাইটস্পিড" এর সূচনা করে বায়োএনটেক।
- Pfizer-BioNTech COVID-19 ভ্যাকসিন হল প্রথম ভ্যাকসিন যা বিশ্বব্যাপী ফেজ 3 ট্রায়ালের পরে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট বায়োএনটেক।
৪১.
Bhasanchar is in the district of
  1. ক) Rangamati
  2. খ) Cox's Bazar
  3. গ) Noakhali
  4. ঘ) Laxmipur
ব্যাখ্যা
- ভাসানচর মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা বাংলাদেশের একটি ছোট্ট দ্বীপ।
- এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়ন এর অন্তর্গত।
- ভাসানচরকে রোহিঙ্গা বাস্তুচ্যুতদের আবাসনের স্থান হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে ‘আশ্রায়ণ-৩’ নামে একটি প্রকল্প বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে - - - - - রোহিঙ্গাদের আবাসনসহ জীবন-জীবিকার জন্য আধুনিক অবকাঠামো নির্মাণ করা হয়।

- রোহিঙ্গা শরণার্থীদের কথা মাথায় রেখে এই আশ্রয়ণ-৩ প্রকল্পের কাজ হাতে নেয় সরকার।
-প্রকল্পটিকে আশ্রয়ণ-৩ নামকরণের কারণ, পরবর্তী সময়ে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়ার পর এই চর বাংলাদেশের ভূমিহীন মানুষের আবাসনের জন্য ব্যবহার করা হবে।

তথ্যসূত্র: দৈনিক পত্রিকা নিউজ।
৪২.
Which of the following key combination is used to create a new document in MS Word?
  1. ক) Ctrl + W
  2. খ) Shift + N
  3. গ) Ctrl + N
  4. ঘ) Alt + N
ব্যাখ্যা
মাইক্রোসফট ওয়ার্ডের কিছু শর্টকার্ট কী (key):
১. Ctrl +O = ডকুমেন্ট ওপেন করা
২. Ctrl + N = নতুন ডকুমেন্ট খোলা
৩. Ctrl + S = ডকুমেন্ট সংরক্ষণ করা
৪. Ctrl + W = ডকুমেন্ট বন্ধ করা 
৫. Ctrl + A = ডকুমেন্টের সব কন্টেন্ট সিলেক্ট করা।

উৎস: মাইক্রোসফট সাপোর্ট
৪৩.
The SDG goals are intended to be achieved by the year ________.
  1. ক) 2025
  2. খ) 2030
  3. গ) 2033
  4. ঘ) 2041
ব্যাখ্যা
- টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা- SDG
- পূর্ণরুপ- Sustainable Development Goals
- মেয়াদকাল-১ জানুয়রি,২০১৬-২০৩০ সাল।
- টেকসই উন্নয়নের জন্য ২০১৫ সালে জাতিসংঘের সমস্ত সদস্য রাষ্ট্র দ্বারা ১৫ বছরের পরিকল্পনা নির্ধারণ করেছিল।
- এসডিজি লক্ষ্যমাত্রা ২০৩০ সালের মধ্যে অর্জিত হবে।
- এসডিজি এর লক্ষ্য- ১৭ টি।

তথ্যসূত্র: জাতিসংঘের ওয়েবসাইট।
৪৪.
How many teams will participate in FIFA World Cup 2026?
  1. ক) 32
  2. খ) 40
  3. গ) 48
  4. ঘ) 56
ব্যাখ্যা
- ফিফা বিশ্বকাপের ২৩ তম আসরটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালে।
- কানাডা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র এই তিনটি দেশ একসঙ্গে ফিফা বিশ্বকাপ এর ২৩ তম আসরটি আয়োজন করবে।
- ২০২৬ ফিফা বিশ্বকাপে ৪৮টি দল অংশগ্রহণ করবে

অন্যদিকে--
২২ তম ফিফা বিশ্বকাপ-২০২২ এর ফলাফল হচ্ছে নিম্নরুপ:
- আয়োজক দেশ - কাতার।
- কাতার বিশ্বকাপে গোল্ডেন বুট  জিতেন-  কিলিয়ান এমবাপ্পে।
- গোল্ডেন বল জিতেন - লিউনেল মেসি।
- গোল্ডেন গ্লাভস জেতেন আর্জেন্তিনার গোলকিপার- মার্টিনেজ।
- সেরা তরুণ প্লেয়ারের পুরস্কার পান- আর্জেন্তিনার এনজো ফার্নান্ডেজ।’

তথ্যসূত্র: ফিফার অফিসিয়াল ওয়েবসাইট।
৪৫.
Who is the new Prime Minister of New Zealand?
  1. ক) Jacinda Ardern
  2. খ) Chris Hipkins
  3. গ) Carmel Sepuloni
  4. ঘ) Christopher Luxon
ব্যাখ্যা
ক্রিস হিপকিনস:
- নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী- ক্রিস হিপকিনস
- লেবার পার্টি থেকে ক্রিস হিপকিনস ২০০৮ সালে প্রথম পার্লামেন্ট সদস্য (এমপি) নির্বাচিত হন।
- ২০২০ সালের নভেম্বরে তাঁকে কোভিড-১৯ মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।
- দেশটির পুলিশ মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন ক্রিস হিপকিনস।
- এ ছাড়া তিনি শিক্ষা, জনসেবা মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। 

অন্যদিকে---
- ২০১৭ সালে প্রথম নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হন জেসিন্ডা। তখন তাঁর বয়স ছিল ৩৭ বছর।
- তিনি বিশ্বের সবচেয়ে কম বয়সী নারী প্রধানমন্ত্রী হিসেবে নিউজিল্যান্ডের দায়িত্ব নেন।
- তিনি বিশ্বে দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি ক্ষমতায় থাকাকালে মা হয়েছেন।
- এ রেকর্ডে প্রথমস্থানে রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। 

তথ্যসূত্র: দৈনিক পত্রিকা নিউজ।
৪৬.
Of the following, which is the closest to (6.01 × 501)/(25.05 × 19.99)?
  1. ক) 6
  2. খ) 8
  3. গ) 10
  4. ঘ) 15
ব্যাখ্যা
Question: Of the following, which is the closest to (6.01 × 501)/(25.05 × 19.99)?

Solution: 
(6.01 × 501)/(25.05 × 19.99)
= (6 × 500)/(25 × 20)
= 6
৪৭.
In a store, pens are sold for 25% less than the tag price. If a pen costs Tk. 48, what will be the tag price of the pen to make a 25% profit on its cost?
  1. ক) 64
  2. খ) 72
  3. গ) 80
  4. ঘ) None
ব্যাখ্যা
Question: In a store, pens are sold for 25% less than the tag price. If a pen costs Tk. 48, what will be the tag price of the pen to make a 25% profit on its cost?

Solution: 
25% লাভে 
বিক্রয়মূল্য = (48 × 125/100) = 60 টাকা 

25% কমে 
ট্যাগ মূল্য = (60 × 100/75) টাকা 
= 80 টাকা 
৪৮.
A train traveled p kms in 40 minutes and completed the remaining 200 kms of the trip in q minutes. What was its average speed, in km per hour for the entire trip?
  1. ক) 60 (p +200)/(40 + q)
  2. খ) 240/(p + q)
  3. গ) 4/(p + q)
  4. ঘ) None
ব্যাখ্যা
Question: A train traveled p kms in 40 minutes and completed the remaining 200 kms of the trip in q minutes. What was its average speed, in km per hour for the entire trip?

Solution: 
p কিলোমিটার যেতে সময় লাগে 40 মিনিট 
200 কিলোমিটার যেতে সময় লাগে q মিনিট

মোট দূরত্ব = P + 200 কিলোমিটার
মোট সময় = (40 + q) মিনিট
=(40 + q)/60 ঘণ্টা 

গড় বেগ = (P + 200)/{(40 + q)/60}
= 60(P + 200)/(40 + q)
৪৯.
In an essay competition, a winner gets a prize of Tk 100 and a participant who does not win gets a prize of Tk 25. The total prize money distributed is Tk 3,000. Find the number of winners, if the total number of participants is 63.
  1. ক) 15
  2. খ) 17
  3. গ) 19
  4. ঘ) 21
ব্যাখ্যা
Question: In an essay competition, a winner gets a prize of Tk 100 and a participant who does not win gets a prize of Tk 25. The total prize money distributed is Tk 3,000. Find the number of winners, if the total number of participants is 63.

Solution: 
ধরি 
winners এর সংখ্যা = x জন 
non-winners এর সংখ্যা = 63 - x জন 

প্রশ্নমতে 
25(63 - x) + 100x = 3000
⇒ 1575 - 25x + 100x = 3000
⇒ 75x = 3000 - 1575
⇒ 75x = 1425
⇒ x = 1425/75
x = 19 
৫০.
At 8 am two trains started traveling towards each other from stations 300 Km apart. They passed each other at 12 noon. the same day. If the average speed of the faster train was 9 km more than that of the slower train, then what is the speed of the faster train in km/hr?
  1. ক) 40
  2. খ) 42
  3. গ) 45
  4. ঘ) None
ব্যাখ্যা
Question: At 8 am two trains started traveling towards each other from stations 300 Km apart. They passed each other at 12 noon. the same day. If the average speed of the faster train was 9 km more than that of the slower train, then what is the speed of the faster train in km/hr?

Solution:
ধরি 
দ্রুতগতির ট্রেন এর গতিবেগ = x কি.মি./ঘণ্টা 
ধীরগতির ট্রেন এর গতিবেগ =y কি.মি./ঘণ্টা 

যাত্রার মোট সময় = 12 - 8 = 4 ঘণ্টা 
এখানে
x + y = 300/4 = 75...............(1)
আবার 
x - y = 9 .................(2)

(1) + (2) ⇒
x + y + x - y = 75 + 9
2x =  84
x = 42 কি.মি./ঘণ্টা
৫১.
There are 8 marbles in a box 6 red and 2 black. If you randomly pick 2 marbles simultaneously what is the probability that you will get one red and 1 black marble?
  1. ক) 3/7
  2. খ) 3/14
  3. গ) 3/8
  4. ঘ) None
ব্যাখ্যা
Question: There are 8 marbles in a box - 6 red and 2 black. If you randomly pick 2 marbles simultaneously what is the probability that you will get one red and 1 black marble?

Solution:
লাল বল = 6 টি 
কালো বল = 2টি 
মোট বল = (6 + 2)টি = 8টি 

6টি লাল বল থেকে 1টি লাল বল আসবে =6C
2টি কালো বল থেকে 1টি কালো বল আসবে = 2C1

8টি বল থেকে 2টি বল আসবে = 8C2

1টি লাল ও 1টি কালো বল হওয়ার সম্ভাবনা = (6C1 × 2C1)/8C2
= (6 × 2)/28
= 3/7
৫২.
Jashim and Imran start walking from A to B at 5 and 3 km per hour respectively. Jashim reaches B and starts back for A. How far from B will he meet Imran if the distance between A and B is 32 km?
  1. ক) 6
  2. খ) 8
  3. গ) 9
  4. ঘ) 12
ব্যাখ্যা
Question: Jashim and Imran start walking from A to B at 5 and 3 km per hour respectively. Jashim reaches B and starts back for A. How far from B will he meet Imran if the distance between A and B is 32 km?

Solution:
A থেকে B এর দূরত্ব = 32 কি.মি 
Jashim এবং Imran B থেকে x কি.মি দূরে পরস্পর সাক্ষাৎ করে। 

প্রশ্নমতে 
(32 + x)/5 = (32 - x)/3 [তাদের ভ্রমণের সময় সমান]
⇒ 3x + 96 = 160 - 5x
⇒ 3x + 5x = 160 - 96
⇒ 8x = 64
⇒ x = 64/8
    x = 8  কি.মি
৫৩.
Babu bought two varieties of pulse, costing Tk. 50 and Tk. 60 per Kg. each, and mixed them in some ratio. He then sold the mixture at Tk. 70 per kg., making a profit of 20 percent. What was the ratio of the mixture?
  1. ক) 1 : 10
  2. খ) 1 : 5
  3. গ) 2 : 7
  4. ঘ) None
ব্যাখ্যা
Question: Babu bought two varieties of pulse, costing Tk. 50 and Tk. 60 per Kg. each, and mixed them in some ratio. He then sold the mixture at Tk. 70 per kg., making a profit of 20 percent. What was the ratio of the mixture?

Solution: 
50 টাকা দরে ডাল ক্রয় করা হয় = x কেজি 
60 টাকা দরে ডাল ক্রয় করা হয় = y কেজি 
মোট ক্রয়মূল্য = 50x + 60y

প্রশ্নমতে
(50x + 60y) এর 120% = 70(x + y)
⇒ (6/5) × 10(5x+ 6y) = 70x + 70y
⇒ 12(5x+ 6y) = 70x + 70y
⇒ 60x + 72y = 70x +70y
⇒ 72y - 70y = 70x - 60x
⇒ 2y = 10x
⇒ y = 5x
⇒ x/y = 1/5
x : y = 1 : 5


৫৪.
3/8 of all applicants for a job are male. 3/4 of all applicants are rejected in the first round including 2/3 of all male applicants. What fraction of applicants remaining after the first round are male?
  1. ক) 1/2
  2. খ) 1/4
  3. গ) 2/9
  4. ঘ) None
ব্যাখ্যা
Question: 3/8 of all applicants for a job are male. 3/4 of all applicants are rejected in the first round including 2/3 of all male applicants. What fraction of applicants remaining after the first round are male?

Solution:
Total applicants = 8
Male applicants =8× (3/8) = 3
Female applicants = 8 - 3 = 5

Rejected applicants =8 × (3/4) = 6 
Male applicants rejected = 3 × (2/3) = 2
Female applicants rejected = 6 - 2 = 4

Remaining male applicants = 3 - 2 = 1
Remaining female applicants = 5 - 4 = 1

Remaining total applicants = 1 + 1 = 2

The fraction of applicants remaining after the first round are male = 1/2
৫৫.
x, y are positive integers. When x is divided by y, the remainder is 5. If x/y=5.20, what is the value of x?
  1. ক) 130
  2. খ) 155
  3. গ) 330
  4. ঘ) 425
ব্যাখ্যা
Question: x, y are positive integers. When x is divided by y, the remainder is 5. If x/y = 5.20, what is the value of x
Solution: 
দেয়া আছে 
x/y = 5.20
x/y = 520/100
x/y = 26/5

এখানে 5 দিয়ে 26  ভাগ করলে ভাগশেষ 1 থাকে 
কিন্তু বলা আছে ভাগশেষ 5 থাকবে 
তাই 
26/5 এর লব ও হরের সাথে 5 গুণ করতে হবে। 
x/y = 26/5 = (26 × 5)/(5 × 5) = 130/25
130 কে 25 দ্বারা ভাগ করলে 5 ভাগশেষ থাকে। 
x এর মান = 130
৫৬.
Q(56-60): In a talk show, there are 7 chairs in a row - opposite to the host of the program. Seven discussants A, B, C, D, X, Y, and Z. will participate in the talk show. The chairs are numbered 1 to 7 from left to right. The sitting plan must be done according to the following conditions:
A must occupy 1st, 2nd or 3rd chair.
C must sit immediately before B.
D cannot sit in the 1st or last chair.
X must sit either in the 1st or last chair.
Y must be on one of the last three chairs.

56. Which of the following is an acceptable order for the sitting arrangement?
  1. ক) A, Z, C, D, Y, B, and X.
  2. খ) C, B, A, D, Z, Y, and X.
  3. গ) D, Z, A, C, B, X, and Y.
  4. ঘ) X, A, Y, C, D, B, and Z.
ব্যাখ্যা
Q(56-60): In a talk show, there are 7 chairs in a row - opposite to the host of the program. Seven discussants A, B, C, D, X, Y, and Z. will participate in the talk show. The chairs are numbered 1 to 7 from left to right. The sitting plan must be done according to the following conditions:
A must occupy 1st, 2nd or 3rd chair.
C must sit immediately before B.
D cannot sit in the 1st or last chair.
X must sit either in the 1st or last chair.
Y must be on one of the last three chairs.

56. Which of the following is an acceptable order for the sitting arrangement?

সমাধান:
শর্তানুযায়ী,
• অপশন (ক) হবে না, কারণ C অবশ্যই B এর পূর্বে অবস্থান পাশাপাশি অবস্থান করবে।
• অপশন (গ) হবে না, কারণ D প্রথম কিংবা সর্বশেষ স্থানে বসবে না।
• অপশন (ঘ) হবে না, কারণ C অবশ্যই B এর পূর্বে অবস্থান পাশাপাশি অবস্থান করবে।

• অপশন (খ) সকল শর্ত পূরণ করে। তাই সঠিক উত্তর অপশন (খ)।
৫৭.
If Z, D and A occupy three consecutive chairs - in the same order, then C must occupy
  1. ক) 2nd
  2. খ) 3rd
  3. গ) 4th
  4. ঘ) 5th
ব্যাখ্যা
Question: If Z, D, and A occupy three consecutive chairs - in the same order, then C must occupy

সমাধান:
শর্তানুযায়ী,
Z D A C B Y X এভাবে বসাতে হবে।
- তাই C এর অবস্থান হবে ৪র্থ।
৫৮.
If C occupies the 1st chair, who could occupy the fourth chair?
  1. ক) A
  2. খ) B
  3. গ) D
  4. ঘ) Y
ব্যাখ্যা
Question: If C occupies the 1st chair, who could occupy the fourth chair?

সমাধান:
- যদি C প্রথম অবস্থানে বসে তাহলে B অবশ্যই দ্বিতীয় অবস্থানে বসবে।
- তাছাড়া শর্তানুযায়ী Y পঞ্চম, ষষ্ঠ অথবা সপ্তম অবস্থানে বসবে।
- তাহলে D চতুর্থ অবস্থানে বসতে পারে।
- তাই সঠিক উত্তর D
৫৯.
If Y occupies the sixth chair, C could occupy any chair except
  1. ক) 1st
  2. খ) 2nd
  3. গ) 4th
  4. ঘ) 5th
ব্যাখ্যা
Question: If Y occupies the sixth chair, C could occupy any chair except

সমাধান:
- যদি Y ষষ্ঠ অবস্থানে বসে, তাহলে C কখনো ৫ম অবস্থানে বসতে পারবে না।
- কারণ, C এর সামনে অবশ্যই B থাকতে হবে। অর্থাৎ C এর সামনে একটি চেয়ার খালি থাকতে হবে।
- যেহেতু Y ষষ্ঠ অবস্থানে বসবে তাহলে C কখনো ৫ম অবস্থানে বসলে সামনে কোন চেয়ার খালি থাকে না।
- তাই সঠিক উত্তর অপশন (ঘ)
৬০.
If X occupies the last chair and A occupies the 2nd chair, who must occupy chair no 1?
  1. ক) Y
  2. খ) Z
  3. গ) B
  4. ঘ) D
ব্যাখ্যা
Question: If X occupies the last chair and A occupies the 2nd chair, who must occupy chair no 1?

সমাধান:
- এখানে Y কখনোই ১ম স্থানে বসতে পারবে না, কারণ Y এর স্থান ৫ম, ৬ষ্ঠ, অথবা ৭ম।
- B কখনোই ১ম স্থানে বসতে পারবে না, কারণ A দ্বিতীয় স্থানে বসলে B এবং C পাশাপাশি বসতে পারে না।
- এছাড়া D কখনোই ১ম এবং ৭ম স্থানে বসতে পারবে না।
- তাই, ১ম স্থানে Z বসতে পারে।