পরীক্ষা আর্কাইভ

সাম্প্রতিক সমাচার পরীক্ষা

পরীক্ষাসাম্প্রতিক সমাচার পরীক্ষাতারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন২৫
সিলেবাস
Live MCQ সাম্প্রতিক সমাচার - মার্চ, ২০২৫ [জাতীয় ও আন্তর্জাতিক ঘটানাবলী নিয়ে ''সাম্প্রতিক সমাচার" এর উপর পরীক্ষা] উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার এবং জাতীয় ও আন্তর্জাতিক Renowned পত্রিকা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সাম্প্রতিক সমাচার পরীক্ষা

সাম্প্রতিক সমাচার পরীক্ষা · তারিখ অনির্ধারিত · ২৫ প্রশ্ন

.
২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত জিডিপি প্রবৃদ্ধি কত শতাংশ? [মার্চ, ২০২৫]
  1. ৪.২২%
  2. ৫.২২%
  3. ৬.২২%
  4. ৭.২২%
ব্যাখ্যা

 জিডিপি প্রবৃদ্ধি:
- দেশের জনসংখ্যা, কৃষি, শিল্প, জনমিতি, অর্থনীতি, আর্থ-সামাজিক বিষয়াদি, প্রাকৃতিক সম্পদ, পরিবেশ ইত্যাদি সংক্রান্ত পরিসংখ্যান প্রণয়ন ও প্রকাশ করে থাকে বিবিএস।
- তার মধ্যে মোট দেশজ উৎপাদনসহ (জিডিপি) গুরুত্বপূর্ণ সামষ্টিক অর্থনৈতিক নির্দেশক প্রাক্কলন অন্যতম।
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রকাশিত চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত জিডিপি প্রবৃদ্ধি ৪ দশমিক ২২ শতাংশ। 
- প্রাথমিক হিসাবে তা ছিল ৫ দশমিক ৮২ শতাংশ।
- ফলে তিন বছরের মধ্যে সবচেয়ে কম জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ২০২৩-২৪ অর্থবছরে।
- এর আগে ২০২১-২২ অর্থবছরের ৬ দশমিক ২৬ শতাংশ এবং ২০২২-২৩ অর্থবছরে প্রবৃদ্ধি হয়েছিল ৫ দশমিক ৩৭ শতাংশ।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]

.
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর মূল আয়োজক দেশ কোনটি?
  1. ভারত
  2. শ্রীলঙ্কা
  3. পাকিস্তান
  4. সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি- ২০২৫:
- এটি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর।
- আয়োজক: পাকিস্তান,সংযুক্ত আরব আমিরাত। 
- টুর্নামেন্ট শুরু হয়: ১৯ ফেব্রুয়ারি, ২০২৫।
- ফাইনাল ম্যাচ: ০৯ মার্চ, ২০২৫।
- অংশগ্রহণকারী দল: ৮টি। যথা:
• বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান।
- চ্যাম্পিয়ন দল: ভারত।
- রানার্স আপ: নিউজিল্যান্ড।
- ম্যান অব দ্যা ফাইনাল: রোহিত শর্মা।
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: রাচিন রবীন্দ্র।
- সবচেয়ে বেশি রান: রাচিন রবীন্দ্র।
- সবচেয়ে বেশি উইকেট: ম্যাট হেনরি।

উল্লেখ্য,
 - হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট।
 - পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আয়োজক ছিল তবে ভারত তাদের সবগুলো ম্যাচ খেলে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে।

তথ্যসূত্র - আইসিসি ওয়েবসাইট।
.
দুর্নীতির ধারণা সূচক- ২০২৪ অনুযায়ী শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? [মার্চ, ২০২৫]
  1. আফগানিস্তান
  2. সোমালিয়া
  3. নাইজেরিয়া
  4. দক্ষিণ সুদান
ব্যাখ্যা
দুর্নীতির ধারণা সূচক- ২০২৪:
- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কর্তৃক ১৮০টি দেশের এই প্রতিবেদন ১১ ফেব্রুয়ারি ২০২৫ সালে প্রকাশিত হয়।

প্রতিবেদন অনুযায়ী-
- শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ: দক্ষিণ সুদান।
- সর্বনিম্ন দুর্নীতিগ্রস্ত দেশ: ডেনমার্ক।
- বাংলাদেশের অবস্থান: উর্ধ্ব ১৫১তম, নিম্ন- ১৪তম, স্কোর- ২৩

সার্কভুক্ত অন্যান্য দেশের অবস্থান (উর্ধ্বে)
ভারত- ৯৬, শ্রীলংকা- ১২১, পাকিস্তান- ১৩৫, নেপাল- ১০৭, আফগানিস্তান- ১৬৫ ও ভুটান- ১৮।

তথ্যসূত্র: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট। [LINK]
.
বাংলাদেশ সরকার কতজন আহত ব্যক্তিকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে? [মার্চ, ২০২৫]
  1. ৭২৪ জন
  2. ৮৩৪ জন
  3. ১২০১ জন
  4. ১৪০১ জন
ব্যাখ্যা
জুলাই যোদ্ধা:
- ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ জুলাই গণঅভ্যুত্থানে আহত ১৪০১ জনকে জুলাই যোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার।
- অতি গুরুতর ৪৯৩ জন আহতকে 'ক' শ্রেণিতে এবং গুরুতর আহত ৯০৮ জনকে 'খ' শ্রেণিতে রেখে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এই তালিকা প্রকাশ করে।
- গেজেটে আহতদের মেডিকেল কেস আইডি, নাম, বাবা-মায়ের নাম ও স্থায়ী ঠিকানা প্রকাশ করা হয়।
- আহতদের ধরন ভেদে ‘গ’ শ্রেণির তালিকাও প্রকাশ করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
- এসব তালিকা ধরে গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতদের আর্থিকভাবে সহায়তা করবে সরকার।

উল্লেখ্য,
- গত ১৫ জানুয়ারি, ২০২৫ গণঅভ্যুত্থানে ৮৩৪ জন শহীদের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [link]
.
বিশ্ব ক্যানসার দিবস পালিত হয় কবে?
  1. ৪ ফেব্রুয়ারি
  2. ১৪ ফেব্রুয়ারি
  3. ২০ ফেব্রুয়ারি
  4. ২৪ ফেব্রুয়ারি
ব্যাখ্যা

বিশ্ব ক্যানসার দিবস:
- বিশ্ব ক্যানসার দিবস একটি আন্তর্জাতিক দিবস, যা প্রতিবছর ৪ ফেব্রুয়ারি পালিত হয়।
- জনসচেতনতা বাড়াতে ২০০০ সাল থেকে প্রতিবছর এই দিনে বিশ্বব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয় দিনটি।
- ফ্রান্সের প্যারিসে ‘ওয়ার্ল্ড সামিট এগেইনস্ট ক্যানসার’-এর মঞ্চ থেকে এ প্রচেষ্টা শুরু হয়।
- মানবদেহের সবচেয়ে জটিল ও কঠিন রোগের একটি ক্যানসার।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, রোগে মৃত্যুবরণ করাদের মধ্যে বিশ্বে দ্বিতীয় সর্বাধিক মৃত্যুর কারণ ক্যানসার।
- প্রতিবছর এতে মারা যায় প্রায় এক কোটি মানুষ।
- তাই এই রোগ নিয়ে জনসচেতনতা বাড়াতে প্রতিবছর ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস হিসেবে পালিত হয়।

তথ্যসূত্র- worldcancerday ওয়েবসাইট। [link]

.
বাংলাদেশে সম্প্রতি গঠিত জাতীয় ঐকমত্য কমিশনে মোট কতজন সদস্য রয়েছেন? [মার্চ, ২০২৫]
  1. ৫ জন
  2. ৭ জন
  3. ৯ জন
  4. ১১ জন
ব্যাখ্যা
জাতীয় ঐকমত্য কমিশন:
- ১২ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে ৭ সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে সরকার।
- কমিশনের সভাপতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
- সহ-সভাপতি হিসেবে আছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. আলী রিয়াজ।
- এই কমিশনের মেয়াদ হবে ৬ মাস।

কমিশনের অন্য সদস্যরা হলেন-
জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান।

উদ্দেশ্য:
কমিশন আগামী নির্বাচন সামনে রেখে নির্বাচনব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশগুলো বিবেচনা করবে। এছাড়া কমিশন জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিগুলোর সঙ্গে আলোচনা করবে।

তথ্যসূত্র: মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট। [Link]
.
যমুনা রেলওয়ে সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় কবে?
  1. ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  2. ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  3. ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
  4. ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
ব্যাখ্যা

যমুনা রেলসেতু: 

পটভূমি:
- ১৯৯৮ সালে যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ শুরু হয়।
- ২০০৮ সালে সেতুটিতে ফাটল দেখা দেওয়ায় ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়।

নতুন রেলসেতু নির্মাণ উদ্যোগ:
- এ সমস্যা সমাধানে ২০২০ সালের ৩ মার্চ যমুনা নদীর উজানে আলাদা রেলসেতু নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার।
- ৪.৮০ কিলোমিটার দীর্ঘ যমুনা রেলসেতু নির্মাণের পরিকল্পনা অনুমোদন করা হয়।
- ২০২০ সালের ২৯ নভেম্বর প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

নির্মাণ ও অর্থায়ন:
- এটি দেশের বৃহত্তম রেলসেতু, যার নির্মাণকাজ বাস্তবায়ন করছে জাপানি কোম্পানি ওটিজি ও আইএইচআই।
- শুরুতে ব্যয় নির্ধারিত ছিল ৯,৭৩৪.০৭ কোটি টাকা, যা পরবর্তীতে ১৬,৭৮০.৯৬ কোটি টাকায় উন্নীত হয়।
- অর্থায়ন:দেশীয় উৎস থেকে: ২৭.৬০%
- জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (JICA) ঋণ: ৭২.৪০%

পরীক্ষামূলক ও আনুষ্ঠানিক চালু:
১২ ফেব্রুয়ারি, ২০২৫: পরীক্ষামূলক চলাচলের পর যমুনা রেলসেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়।
১৮ মার্চ, ২০২৫: সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [Link]

.
৪র্থ অর্থনৈতিক শুমারি পরিচালিত হয় কবে?
  1. ২০২২ সালে
  2. ২০২৩ সালে
  3. ২০২৪ সালে
  4. ২০২৫ সালে
ব্যাখ্যা
চতুর্থ অর্থনৈতিক শুমারি ২০২৪:
- প্রতি ১০ বছর পর পর এই শুমারি করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
- চতুর্থ অর্থনৈতিক শুমারি ১০-২৬ ডিসেম্বর, ২০২৪ সাল পর্যন্ত পরিচালিত হয়।
- এই শুমারিতে প্রথম ট্যাবের মাধ্যমে ক্যাপি পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হয়।
- প্রতিটি প্রতিষ্ঠানের অর্থনৈতিক কর্মকাণ্ড, আয়-ব্যয়, কর্মী সংখ্যা, তাদের সুযোগ সুবিধা, আয়-ব্যয়, কর প্রদান ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। 
- ২৯ জানুয়ারি ২০২৫ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) ২০২৪ সালের অর্থনৈতিক শুমারির প্রাথমিক ফলাফল প্রকাশ করে। 

শুমারি অনুযায়ী-
• অর্থনৈতিক ইউনিট- স্থায়ী: ৬২,৮৮,২১৪; অস্থায়ী: ৫,৭৬,৬২১; পারিবারিক ইউনিট: ৫০,১২,৫২৯।
• অর্থনৈতিক ইউনিটের অবস্থান- গ্রাম: ৮৩,৪৬,১৬১; শহুরে: ৩৫,৩১,২০৩।
• অর্থনীতিতে যুক্ত প্রতিষ্ঠান- উৎপাদন: ১০,৪১,৪৬৮; সেবা: ১,০৮,৩৫,৮৯৬।
• ইউনিটে যুক্ত প্রধান- পুরুষ ১,১১,০৯,০০২; মহিলা: ৭,৬৮,০৪২; হিজড়া: ৩২০।
• অঞ্চলভেদে কর্মরত জনশক্তি- গ্রাম: ১,৭৪, ৭৯,১৭০; শহুরে: ১,৩২,৮১,৮৬৪।

উল্লেখ্য,
- দেশের সর্বপ্রথম অর্থনৈতিক শুমারি ১৯৮৬ সালে অনুষ্ঠিত হয়।
- এরপর ২য় অর্থনৈতিক শুমারি ২০০১ এবং ২০০৩ সালে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়, ৩য় অর্থনৈতিক শুমারি ২০১৩ সালে অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্র: ৪র্থ অর্থনৈতিক শুমারির প্রাথমিক প্রতিবেদন। [Link]
.
মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান কোনটি?
  1. বিআরটিসি
  2. ডিটিসিএ
  3. ডিএমটিসিএল
  4. ডিএইচইউটিএস
ব্যাখ্যা
মেট্রোরেল: 
- প্রকল্পের নাম: ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬। 
- উন্নয়ন সহযোগী সংস্থা: জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ।
- পরিচালনা সংস্থা: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
- বাংলাদেশে প্রথম মেট্রোরেল চালু হয়: ২৮ ডিসেম্বর, ২০২২ তারিখে।
- মেট্রোরেল জনসাধারণের জন্য চালু হয়: ২৯ ডিসেম্বর, ২০২২ তারিখে।

গুরুত্বপূর্ণ তথ্য-
- মেট্রোরেলের প্রথম চালক মরিয়ম আফিজা।
- বাংলাদেশের মেট্রোরেলের লোগোর ডিজাইনার- আলী আহসান নিশান।
- ঢাকা মেট্রোরেল প্রকল্পে অর্থায়ন করেছে- জাইকা ও বাংলাদেশ সরকার।
- মেট্রোরেল উদ্বোধন উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ৫০ টাকা মূল্যমানের স্মারক নোট চালু করেছে।
- মেট্রোরেলের জন্য গঠিত পুলিশের বিশেষ ইউনিটের নাম - এমআরটি পুলিশ।

তথ্যসূত্র: ডিএমটিসিএল, বিবিসি বাংলা।
১০.
'World Government Summit- 2025' কোথায় অনুষ্ঠিত হয়? [মার্চ, ২০২৫]
  1. রাশিয়া
  2. মিশর
  3. সৌদি আরব
  4. সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা

বিশ্ব সরকার সম্মেলন ২০২৫:
- ২০১৩ সালে দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় বিশ্ব সরকার শীর্ষ সম্মেলন।
- সরকারি অভিজ্ঞতা এবং উদ্ভাবন বিনিময়ের একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
- এই  শীর্ষ সম্মেলন সরকার ও জনগণের মধ্যে সংযোগ জোরদার করার জন্য- বৈশ্বিক সংলাপ ও সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি সরকারগুলোর মধ্যে কার্যকর অংশীদারিত্ব গড়ে তুলতে সহায়তা করে।

উল্লেখ্য,
- ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে 'বিশ্ব সরকার সম্মেলন ২০২৫' অনুষ্ঠিত হয়।
- সম্মেলনে বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা বৈশ্বিক সরকারব্যবস্থা, প্রযুক্তি, অর্থনীতি ও পরিবেশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
- এই সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আমন্ত্রণ পেয়েছিলেন এবং অংশগ্রহণ করেন।

তথ্যসূত্র- বাসস। [Link]

১১.
‘অভ্র’ কী-বোর্ডের মূল উদ্ভাবক কে?
  1. জোয়াদ করিম
  2. মাক্সুদুল আলম
  3. মেহদী হাসান খান
  4. মুনীর চৌধুরী
ব্যাখ্যা
‘অভ্র’ কি-বোর্ড:
মূল উদ্ভাবক: ডা. মেহদী হাসান খান।
সহ প্রতিষ্ঠাতা: রিফাত নবী,তানবিন ইসলাম সিয়াম, শাবাব মুস্তফা।
উন্নয়নকারী: ওমিক্রনল্যাব।
প্রাথমিক সংস্করণ: ২৬ মার্চ ২০০৩।
স্থায়ী মুক্তি: ৫.৬. ০ / ২৭ আগস্ট ২০১৯।
লে–আউট: প্রভাত, মুনির অপটিমা, অভ্র ইজি (ওমিক্রন ল্যাব প্রকাশিত সহজ একটি লে–আউট), বর্ণনা, জাতীয় (বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল প্রকাশিত বাংলা লে–আউট)।
প্ল্যাটফর্ম: উইন্ডোজ (অভ্র), লিনাক্স (ibus-avro), ম্যাক ওএস (iAvro), অ্যান্ড্রয়েড (রিদমিক), আইওএস (রিদমিক)।

উল্লেখ্য,
- ২০২৫ সালের বিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পদক লাভ করেন অভ্র'র মেহদী হাসান খান ও রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা।

তথ্যসূত্র- বিবিসি। [Link]
১২.
গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্স ২০২৫ অনুযায়ী, বাংলাদেশের অবস্থান কততম? [মার্চ, ২০২৫]
  1. ৩৩তম
  2. ৩৫তম
  3. ৩৭তম
  4. ৩৯তম
ব্যাখ্যা
গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্স (GFP)- ২০২৫:

• সূচক নির্ধারণের প্রধান মানদণ্ড:
- সামরিক ইউনিটের সংখ্যা;
- আর্থিক সক্ষমতা;
- লজিস্টিক দক্ষতা;
- ভৌগোলিক পরিস্থিতি।

• শীর্ষ তিন সামরিক শক্তিধর দেশ:
১. যুক্তরাষ্ট্র – ১ম স্থান (স্কোর: ০.০৭৪৪);
২. রাশিয়া – ২য় স্থান (স্কোর: ০.০৭৮৮);
৩. চীন – ৩য় স্থান (স্কোর: ০.০৭৮৮)।

• বাংলাদেশের অবস্থান:
মোট দেশ: ১৪৫,
বাংলাদেশের র‌্যাংক: ৩৫তম,
পাওয়ার ইনডেক্স স্কোর: ০.৬০৬২।

তথ্যসূত্র: গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্স (GFP) [Link]
১৩.
বাংলাদেশের প্রথম নারী ফরেস্টার কে?
  1. মমতা মল্লিক
  2. মিতা তঞ্চঙ্গ্যা
  3. কল্পনা চাকমা
  4. মাইশিং মারমা
ব্যাখ্যা
প্রথম নারী ফরেস্টার:
- দেশের প্রথম নারী ফরেস্টার হিসেবে নিয়োগ পেয়েছেন বান্দরবানের মিতা তঞ্চঙ্গ্যা।
- স্বাধীন বাংলাদেশে বন বিভাগের ইতিহাসে এই প্রথম ফরেস্টার (বন রক্ষার মাঠপর্যায়ের বিট কর্মকর্তা) পদে নিয়োগ পেয়েছেন একজন নারী।
- ১৮৬৬ সালে ব্রিটিশ শাসনামলে বেঙ্গল ফরেস্ট্রি ডিপার্টমেন্টের আওতায় বাংলাদেশে (তৎকালীন পূর্ব বাংলায়) বন বিভাগের দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছিল।
- ১৫৯ বছরের ইতিহাসে এই প্রথম সরাসরি বন রক্ষার সঙ্গে যুক্ত হয়েছেন একজন নারী মাঠ কর্মকর্তা।

উল্লেখ্য,
- মিতা তঞ্চঙ্গ্যার বাড়ি বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের বঙ্গপাড়ায়।
- চট্টগ্রামের ফরেস্ট্রি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী মিতা ডিপ্লোমা ইন-ফরেস্ট্রি কোর্সে পড়াশোনা করেন।
- বন অধিদপ্তরের ফরেস্টার নিয়োগ পরীক্ষায় ১৫তম স্থান অধিকার করেন মিতা তঞ্চঙ্গ্যা।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [Link]
১৪.
আন্তর্জাতিক মাতৃভাষা পদক কোন প্রতিষ্ঠান প্রদান করে?
  1. ইউনেস্কো
  2. বাংলা একাডেমি
  3. সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
  4. আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট
ব্যাখ্যা
আন্তর্জাতিক মাতৃভাষা পদক:
- শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মাধ্যমে এই পদক দেওয়া হয়।
- ২০২১ সাল থেকে প্রতি দুই বছর পরপর 'আন্তর্জাতিক মাতৃভাষা পদক' দিয়ে থাকে।
- আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক' এবং 'আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক' এ দুটি শ্রেণিতে এ পদক প্রদান করা হয়।
- ২০২৫ সালে জাতীয় পদকের জন্য মনোনীত হন ভাষাবিজ্ঞানী ও ভাষা গবেষক অধ্যাপক আবুল মনসুর মুহম্মদ আবু মুসা।
- আন্তর্জাতিক পদকের জন্য মনোনীত হন ইংল্যান্ডের জোসেফ ডেভিড উইন্টার ও প্রতিষ্ঠান হিসেবে প্যারিসের বাংলাদেশ দূতাবাস।

উল্লেখ্য,
- মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন ও বিকাশে ভূমিকা রাখায় জাতীয় পদকের জন্য মনোনীত হয়েছেন ভাষাবিজ্ঞানী ও ভাষাগবেষক অধ্যাপক আবুল মনসুর মুহম্মদ আবু মুসা।
- আন্তর্জাতিক পদকের জন্য মনোনীত জোসেফ ডেভিড উইন্টার রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবনানন্দ দাশের রচনাবলি অনুবাদ, বাংলা ভাষার আন্তর্জাতিকীকরণ ও প্রসারে ভূমিকা রেখেছেন।
- এ ছাড়া প্যারিসে বাংলাদেশ দূতাবাস মহান ভাষা আন্দোলনের ইতিহাসকে কেন্দ্র করে ইউনেসকোর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট। [LINK]
১৫.
বর্তমানে বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন অংশীদার দেশ কোনটি? [মার্চ, ২০২৫]
  1. চীন
  2. জাপান
  3. ভারত
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

উন্নয়ন সহযোগী দেশ:
- জাপান বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপক্ষীয় উন্নয়ন অংশীদার।
- বর্তমানে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ৪০০ কোটি মার্কিন ডলার।
- বর্তমানে বাংলাদেশে ৩৫০টির বেশি জাপানি কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে।
- বর্তমানে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার এবং জাপান বাংলাদেশের শীর্ষ পাঁচটি রপ্তানি গন্তব্যের একটি।
- জাপান সরকারের অর্থায়নপুষ্ট প্রকল্পসমূহ হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র, ঢাকা মেট্রো রেল এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্প।

উল্লেখ্য,
- সম্প্রতি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে জাপান।
- দেশটি ব্যবসা ও উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেছে।

তথ্যসূত্র: পত্রিকা প্রতিবেদন। [Link]

১৬.
সম্প্রতি, প্যারিসে অনুষ্ঠিত ৩য় এআই অ্যাকশন সামিটে কৃত্রিম বুদ্ধিমত্তা-সংক্রান্ত ঘোষণাপত্রে সই করতে অস্বীকৃতি জানিয়েছে- [মার্চ, ২০২৫]
  1. ফ্রান্স
  2. চীন
  3. ভারত
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা

আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সনদ:
- ১০ ও ১১ ফেব্রুয়ারি, ২০২৫ প্যারিসের গ্রঁ পেলেইয়ে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলন।
- বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, শীর্ষ সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী এবং বিজ্ঞানীরা অংশগ্রহণ করছেন।
- দ্রুতগতিতে এগিয়ে চলা প্রযুক্তি শিল্পে আধিপত্য বিস্তারের লড়াইয়ে কূটনৈতিক চ্যালেঞ্জ নিয়ে এখানে আলোচনা করা হয়। 
- সামিটে ‘অন্তর্ভুক্তিমূলক ও টেকসই’ কৃত্রিম বুদ্ধিমত্তা-সংক্রান্ত ঘোষণাপত্র গ্রহণ করা হয়।
- ঘোষণাপত্র অনুযায়ী, এআই উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ, নৈতিক, নিরাপদ, সুরক্ষিত এবং বিশ্বস্ত হওয়ার বিষয়ে অগ্রাধিকার এবং এআইকে টেকসই করার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে।
- ফ্রান্স, ভারত ও চীনসহ ৬০টি দেশ সনদে স্বাক্ষর করেছে।
- তবে, এআই সনদে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য,
- ঘোষণার সব অংশের সঙ্গে একমত হতে পারেনি যুক্তরাজ্য। তাই তারা শুধু জাতীয় স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ উদ্যোগগুলোতে স্বাক্ষর করবে।
- অন্যদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এর মতে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর অতিরিক্ত বিধিনিষেধ প্রযুক্তির বিকাশকে ধ্বংস করে দিতে পারে।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [Link]

১৭.
'এফ-৩৫' কী?
  1. কৃত্রিম উপগ্রহ
  2. অত্যাধুনিক যুদ্ধবিমান
  3. আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
  4. পারমাণবিক সাবমেরিন
ব্যাখ্যা
এফ-৩৫:
- এফ-৩৫ বিশ্বের অত্যাধুনিক যুদ্ধবিমানগুলোর মধ্যে একটি।
- এটি পঞ্চম প্রজন্মের মাল্টিরোল স্টেলথ ফাইটার জেট। 
- এই যুদ্ধবিমান শত্রুপক্ষের চোখ ফাঁকি দিয়ে (স্টিলথ) লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

সম্প্রতি,
- ভারতের কাছে এফ-৩৫ যুদ্ধবিমানসহ অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বিক্রির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এ ঘোষণা দেন।
- বিক্রি নিয়ে চুক্তি হলে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মিত্রদেশ এবং ইসরায়েল ও জাপানের বাইরে ভারত এফ-৩৫ পাবে।
- উল্লেখ্য, পাকিস্তান এর প্রতিবাদ জানিয়ে বলেছে, ভারতকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম দিলে দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্যহীনতা তৈরি হবে।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [Link]
১৮.
সম্প্রতি, চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্প থেকে নিজেদের প্রত্যাহার করেছে কোন দেশ? [মার্চ, ২০২৫]
  1. ব্রাজিল
  2. পানামা
  3. ভারত
  4. ইরান
ব্যাখ্যা

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI):
- বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ (BRI) হলো চীন প্রবর্তিত একটি মহাপরিকল্পনা।
- এর অপর নাম নিউ সিল্ক রোড। 
- ২০১৩ সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রথম এই প্রকল্পের বিষয়টি প্রকাশ করেন।
- এ প্রকল্পকে ওয়ান বেল্ট ওয়ান রোড কিংবা নিউ সিল্ক রোড নামেও অভিহিত করা হয়।
- উন্নয়ন এবং বিনিয়োগ উদ্যোগের বিশাল সংগ্রহ মূলত ভৌত অবকাঠামোর মাধ্যমে পূর্ব এশিয়া এবং ইউরোপকে সংযুক্ত করার জন্য তৈরি করা হয়েছিল এই উদ্যোগ।

সম্প্রতি,
- চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্প থেকে নিজেদের প্রত্যাহার করেছে পানামা।
- ২০১৭ সালে দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে পানামা এই প্রকল্পে প্রথমে যোগ দিয়েছিল।
- বেইজিংয়ের কথিত প্রভাব রোধে ওয়াশিংটনের হুমকির মধ্যে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে ধারণা করা হয়।

তথ্যসূত্র: পত্রিকা প্রতিবেদন। [Link]

১৯.
২০২৫ সালে কত তম বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে? [মার্চ, ২০২৫]
  1. ৫ম
  2. ৬ষ্ঠ
  3. ৭ম
  4. ৮ম
ব্যাখ্যা
BIMSTEC:
- BIMSTEC এর পূর্ণরূপ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC বঙ্গোপসাগর তীরবর্তী দেশগুলোর আঞ্চলিক অর্থনৈতিক সংগঠন।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।
- বর্তমান সদস্য সংখ্যা: ৭টি দেশ। এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড। (মার্চ, ২০২৫)

বিমসটেক ৬ষ্ঠ শীর্ষ সম্মেলন- ২০২৫:
- থাইল্যান্ডে বিমসটেক ৬ষ্ঠ শীর্ষ সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে ২- ৪ এপ্রিল।
- বিমসটেক শীর্ষ সম্মেলনে বিমসটেকের পরবর্তী সভাপতি হিসেবে বাংলাদেশ দায়িত্ব গ্রহণ করবে। 

তথ্যসূত্র - BIMSTEC অফিসিয়াল ওয়েবসাইট। [link]
২০.
বৈশ্বিক ভাষাচিত্র ২০২৫ প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে বর্তমানে মোট কতটি ভাষা প্রচলিত রয়েছে? [মার্চ, ২০২৫]
  1. ৫,২৫৯টি
  2. ৬,৫৫২টি
  3. ৭,১৫৯টি
  4. ৮,২৫৯টি
ব্যাখ্যা
বৈশ্বিক ভাষাচিত্র- ২০২৫:
প্রকাশনা: ২১ ফেব্রুয়ারি ২০২৫ সালে Ethnologue ২৮তমবারের মতো বৈশ্বিক ভাষাচিত্র প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদন অনুযায়ী:
- বর্তমানে বিশ্বে মোট ৭,১৫৯টি ভাষা রয়েছে।

- মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ৫ ভাষা হলো:
১/ মান্দারিন,
২/ স্প্যানিশ,
৩/ ইংরেজি,
৪/ হিন্দি,
৫/ বাংলা।

তথ্যসূত্র: Ethnologue. [Link]
২১.
১১তম বিপিএল আসরে চ্যাম্পিয়ন হয়েছে কোন দল?
  1. চট্টগ্রাম কিংস
  2. রংপুর রাইডার্স
  3. ফরচুন বরিশাল
  4. ঢাকা ক্যাপিটালস
ব্যাখ্যা
১১তম বিপিএল আসর:
- বিপিএলের ১১তম আসর শুরু হয় ৩০ ডিসেম্বর, ২০২৪ এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় ৭ ফেব্রুয়ারি, ২০২৫।
- সাতটি দলকে নিয়ে ১১তম আসরের মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়।

এক নজরে ১১তম বিপিএল আসর-
চ্যাম্পিয়ন: ফরচুন বরিশাল [টানা দ্বিতীয়বার]।
রানার্সআপ: চিটাগং কিংস।
ম্যান অব দা ফাইনাল: তামিম ইকবাল।
ম্যান অব দা টুর্নামেন্ট: মেহেদী হাসান মিরাজ।
ইমার্জিং প্লেয়ার অব দা টুর্নামেন্ট: তানজিদ হাসান তামিম।
টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান: নাঈম শেখ।
টুর্নামেন্টের সেরা বোলার: তাসকিন আহমেদ।
টুর্নামেন্টের সেরা ফিল্ডার: মুশফিকুর রহিম।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]
২২.
বিশ্ব জলাভূমি দিবস (World Wetlands Day) পালন করা হয় কবে?
  1. ২ ফেব্রুয়ারি
  2. ৪ ফেব্রুয়ারি
  3. ৮ ফেব্রুয়ারি
  4. ১২ ফেব্রুয়ারি
ব্যাখ্যা

বিশ্ব জলাভূমি দিবস:
- প্রতি বছর ২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালিত হয়।
- ১৯৯৭ সাল থেকে এ দিবসটি পালন করা হচ্ছে।
- দিনটি উদযাপিত হয় ১৯৭১ সালের ২ ফেব্রুয়ারি ইরানের রামসার শহরে অনুষ্ঠিত একটি ঐতিহাসিক চুক্তি 'রামসার কনভেনশনের' স্মরণে।
- চুক্তিটি কার্যকর হয় ১৯৭৫ সালের ২১ ডিসেম্বর।
- এই চুক্তি জলাভূমি সংরক্ষণ ও টেকসই ব্যবহারের জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টাকে উৎসাহিত করে।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে।
- এ চুক্তির আওতায় বাংলাদেশের দুটি স্থান সুন্দরবন এবং টাঙ্গুয়ার হাওর রামসার সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে।
- বর্তমানে জলাভূমির গুরুত্ব ও তা সংরক্ষণের জন্য এই দিবসটি বাংলাদেশেও বিশেষভাবে উদযাপিত হয়।

তথ্যসূত্র- রামসার কনভেনশন ওয়েবসাইট। [Link]

২৩.
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট কর্তৃক প্রকাশিত 'গণতন্ত্র সূচক ২০২৪'-এ কোন দেশ শীর্ষে রয়েছে? [মার্চ, ২০২৫]
  1. সুইডেন
  2. নরওয়ে
  3. নিউজিল্যান্ড
  4. আইসল্যান্ড
ব্যাখ্যা
গণতন্ত্র সূচক- ২০২৪: 
- যুক্তরাজ্যের দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (EIU) ১৬৫টি দেশ ও ২টি অঞ্চল নিয়ে এই সূচক তৈরি করেছে।

• সূচক নির্ধারণের ৫টি প্রধান মানদণ্ড:
- নির্বাচন প্রক্রিয়া ও বহুত্ববাদ;
- সরকারের কার্যকারিতা;
- রাজনৈতিক অংশগ্রহণ;
- রাজনৈতিক সংস্কৃতি;
- নাগরিক স্বাধীনতা।

• শীর্ষ দেশসমূহ:
নরওয়ে – ১ম স্থান (স্কোর: ৯.৮১);
নিউজিল্যান্ড – ২য় স্থান;
আইসল্যান্ড – ৩য় স্থান।

• সবনিম্ন অবস্থান:
আফগানিস্তান – ১৬৭তম (স্কোর: ০.২৬)।

• বাংলাদেশের অবস্থান: ১০০তম;
স্কোর: ৪.৪৪।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট। [link]
২৪.
কোন কোম্পানি প্রথমবারের মতো চাঁদে ৪জি সেলুলার নেটওয়ার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে?
  1. নোকিয়া
  2. স্যামসাং
  3. স্পেসএক্স
  4. চায়না মোবাইল লিমিটেড
ব্যাখ্যা

চাঁদে ৪জি সেলুলার নেটওয়ার্ক:
- মহাকাশ যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে নোকিয়া।
- প্রথমবারের মতো চাঁদে ৪জি সেলুলার নেটওয়ার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে টেলিযোগাযোগ কোম্পানি নোকিয়া।
- নাসার সহযোগিতায় নকিয়া ‘নেটওয়ার্ক ইন আ বক্স’ নামের বিশেষ প্রযুক্তি নিয়ে আসছে।
- ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ইনটুইটিভ মেশিনসের একটি মিশনের মাধ্যমে এটি চাঁদে পাঠানো হবে।
- এটি মূলত ল্যান্ডার ও যানবাহনের মধ্যে সংযোগ স্থাপন করতে সহায়ক হবে।
- তবে, এ নেটওয়ার্ক আপাতত কয়েক দিনের জন্য কার্যকর থাকবে।

তথ্যসূত্র- নিউজ প্রতিবেদন। [Link]

২৫.
সাউথ এশিয়ান গেমস- ২০২৬ এর আয়োজক দেশ কোনটি? [মার্চ, ২০২৫]
  1. ভারত
  2. নেপাল
  3. পাকিস্তান
  4. বাংলাদেশ
ব্যাখ্যা

সাউথ এশিয়ান গেমস- ২০২৬:
- পাঁচ বছর পর প্রথম দক্ষিণ এশিয়ার অলিম্পিকখ্যাত এসএ গেমসের আসর বসবে পাকিস্তানে।
- ২০২৬ সালের ২৩ থেকে ৩১ জানুয়ারিতে লাহোর, ইসলামাবাদ ও ফয়সালাবাদে হবে সাউথ এশিয়ান গেমস।
- এই এসএ গেমসে ২৬টি ইভেন্টও চূড়ান্ত হয়েছে।
- সভায় অনুমোদিত ডিসিপ্লিনগুলো হলো-ফুটবল, হকি, অ্যাথলেটিক্স, সাঁতার, ভলিবল, বাস্কেটবল, হ্যান্ডবল, ক্রিকেট (টি ২০), আরচারি, বক্সিং, ফেন্সিং, গলফ, জুডো, কারাতে, শুটিং, স্কোয়াশ, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, টেনিস, ট্রায়াথলন, ভারোত্তোলন, কুস্তি, উশু, কাবাডি ও রাগবি।

উল্লেখ্য,
- সর্বশেষ ২০১৯ সালের ডিসেম্বরে নেপালে অনুষ্ঠিত হয়েছিল সাউথ এশিয়ান গেমস।
- রীতি অনুযায়ী, ২০২৩ সালে পাকিস্তানে হওয়ার কথা ছিল দক্ষিণ এশিয়ার ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ আসরটি।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট।। [link]