পরীক্ষা আর্কাইভ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

পরীক্ষানতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাসতারিখতারিখ অনির্ধারিতসময়18 minutes
মোট প্রশ্ন১২
সিলেবাস
বাংলাদেশ বিষয়াবলি: টপিকসমূহ: ১. বাংলাদেশের সরকার ব্যবস্থা: আইন, শাসন ও বিচার বিভাগসমূহ, আইন প্রণয়ন, নীতি নির্ধারণ, জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনা কাঠামো, প্রশাসনিক পুনর্বিন্যাস ও সংস্কার। ২. বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ। উৎস: পৌরনীতি ও সমাজবিজ্ঞান বিষয়ক বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), সংশ্লিষ্ট ওয়েবসাইট, বাংলাপিডিয়া ও যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস · তারিখ অনির্ধারিত · ১২ প্রশ্ন

.
বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে ফ্লোর ক্রসিং এর কথা বলা আছে?
  1. ক) ৮২
  2. খ) ৭৮
  3. গ) ৭০
  4. ঘ) ৮৮
সঠিক উত্তর:
গ) ৭০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭০
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানের ৭০ নং অনুচ্ছেদে ফ্লোর ক্রসিং এর কথা বলা আছে। 

• ফ্লোর ক্রসিং:

- জাতীয় সংসদে নিজ দলের বিপক্ষে ভোট প্রদান করা বা দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলাকে বলা হয় ৷
- বাংলাদেশ সংবিধানের ৭০ নং অনুচ্ছেদ অনুসারে কোন ব্যক্তি কোন রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হওয়ার পর সংসদে সেই দলের বিপক্ষে ভোট প্রদান বা সেই দল থেকে পদত্যাগ করলে তার সংসদ সদস্যপদ বাতিল হয়ে যায়।
- সংসদ-সদস্য নির্বাচিত হলে তিনি যদি-
(ক) উক্ত দল হতে পদত্যাগ করেন, অথবা (খ) সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন,
তাহা হলে সংসদে তাঁর আসন শূন্য হবে, তবে তিনি সেই কারণে পরবর্তী কোন নির্বাচনে সংসদ-সদস্য হবার অযোগ্য হবেন না। 

তথ্যসূত্র : বাংলাদেশের সংবিধান।
.
বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে?
  1. ক) ৩ মার্চ
  2. খ) ৭ মার্চ
  3. গ) ২৬ মার্চ
  4. ঘ) ২ মার্চ
সঠিক উত্তর:
ঘ) ২ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২ মার্চ
ব্যাখ্যা
২ মার্চ জাতীয় পতাকা দিবস।

- ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলাভবনে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল।
- ২ মার্চ, ১৯৭১ সালে ইত্তেফাকের প্রধান শিরোনাম ছিল ‘জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত’। জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত হওয়ার পর সংগ্রামী ছাত্র সমাজের উদ্যোগে ২ মার্চ বিক্ষোভ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণের বটতলায়। বেলা ১১টার দিকে বক্তব্য দিচ্ছিলেন ডাকসুর ভিপি আ স ম আব্দুর রব। এমন সময় ছাত্রলীগের নেতা শেখ জাহিদ হোসেন একটি বাঁশের মাথায় পতাকা বেঁধে মঞ্চে এলেন।

- রব ছাড়াও সমাবেশে বক্তব্য দিয়েছিলেন ডাকসুর জিএস আব্দুল কুদ্দুস মাখন ও শাহজাহান সিরাজ। সেই ছাত্র সমাবেশের নেতৃত্বে ছিলেন নূরে আলম সিদ্দিকী, আব্দুল কুদ্দুস মাখন, শাহজাহান সিরাজসহ ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা। সেখান থেকেই স্বাধীনতার ইশতেহার পাঠের কথা উঠেছিল।

- ২ মার্চের পতাকা উত্তোলনের মধ্য দিয়েই স্বাধীন বাংলাদেশের মুক্তির বীজ বপন হয়েছিল। বক্তব্যে ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা  বলেছিলেন, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় যেকোনো ত্যাগ-তিতিক্ষার জন্য তারা দৃঢ় প্রতিজ্ঞ। 

 সূত্র: ডেইলি স্টার বাংলা।
.
'The Spirit of Islam' বইটির লেখক কে?
  1. ক) সৈয়দ আমীর আলী
  2. খ) রাজা রামমোহন রায়
  3. গ) নওয়াব আব্দুল লতিফ
  4. ঘ) উপরের কেউ নন
সঠিক উত্তর:
ক) সৈয়দ আমীর আলী
উত্তর
সঠিক উত্তর:
ক) সৈয়দ আমীর আলী
ব্যাখ্যা
• 'The Spirit of Islam' বইটির লেখক সৈয়দ আমীর আলী। 

- সৈয়দ আমীর আলী The Spirit of Islam এবং A short History of the Saracens নামে দুটি গ্রন্থ রচনা করেন।
- ১৮৪৯ খ্রিস্টাব্দে হুগলীর এক সম্ভ্রান্ত শিয়া পরিবারে তাঁর জন্ম ।
- তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ এবং বি.এল ডিগ্রি লাভ করেন।
- লন্ডনের লিঙ্কন্স ইন থেকে ব্যারিস্টারি পাশ করার পর ১৮৭৩ খ্রিস্টাব্দে দেশে ফিরে তিনি কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন।
- তিনি ১৮৯০ খ্রিস্টাব্দে কলকাতা হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন। 
- ১৯০৪ সালে তিনি লন্ডনে চলে যান এবং সেখানে স্থায়ীভাবে বসতি স্থাপন করেন।
- ১৯০৯ খ্রিস্টাব্দে তিনি লন্ডনে প্রিভি কাউন্সিলের সদস্য নিয়োজিত হন এবং আমৃত্যু সে পদে বহাল থাকেন।


তথ্যসুত্র: ইতিহাস প্রথম পত্র, (HSC Programme) উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
বাংলাদেশের প্রথম পূর্ণ মেয়াদকালীন জাতীয় সংসদ কোনটি?
  1. ক) ১ম সংসদ
  2. খ) ৩য় সংসদ
  3. গ) ৬ষ্ঠ সংসদ
  4. ঘ) ৭ম সংসদ
সঠিক উত্তর:
ঘ) ৭ম সংসদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৭ম সংসদ
ব্যাখ্যা
• বাংলাদেশের প্রথম পূর্ণ মেয়াদকালীন জাতীয় সংসদ ৭ম জাতীয় সংসদ। 

- বাংলাদেশের সবচেয়ে স্বল্পকালীন সংসদ হলো ষষ্ঠ জাতীয় সংসদ।
- ১৯৯৬ সালের ১৯ মার্চ থেকে ৩০শে মার্চ পর্যন্ত এই সংসদের মেয়াদ ছিলো মাত্র ১২ দিন ।
- সপ্তম সংসদ হলো দেশের প্রথম পূর্ণমেয়াদকালীন সংসদ।
- প্রথম ও ষষ্ঠ জাতীয় সংসদে কোন বিরোধীদলীয় নেতা ছিলো না।
- চতুর্থ সংসদে নারীদের জন্যে সংরক্ষিত কোন আসন ছিলো না।

সূত্র : দৈনিক প্রথম আলো। 
.
‘প্ল্যানেট ফিফটি ফিফটি চ্যাম্পিয়ন' পুরস্কার কোন বিষয়ের অবদানের জন্য দেয়া হয়েছে?
  1. ক) নারীর ক্ষমতায়ন
  2. খ) মহাকাশ গবেষণা
  3. গ) সাহিত্য
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
ক) নারীর ক্ষমতায়ন
উত্তর
সঠিক উত্তর:
ক) নারীর ক্ষমতায়ন
ব্যাখ্যা
• উল্লেখিত প্রশ্নের উত্তর : নারীর ক্ষমতায়ন। 

- নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য ‘প্ল্যানেট ফিফটি চ্যাম্পিয়ন' ও 'এজেন্ট অব চেঞ্জ' পুরস্কারে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- জাতিসংঘ সদরদপ্তরে ইউএন-উইমেন ও গ্লোবাল পার্টনারশিপ ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার গ্রহণ করেন তিনি।

• প্রধানমন্ত্রীর অন্যান্য পুরস্কার : 
- ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড- ২০১৯,
- ভ্যাকসিন হিরো- ২০১৯,
- গ্লোবাল উইমেন লিডারশীপ অ্যাওয়ার্ড- ২০১৮,
- গ্লোবাল পার্টনারশিপ ফোরাম থেকে এজেন্ট অব চেঞ্জমেকার- ২০১৬, 
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার এবং নারী ও শিশুদের স্বাস্থ্যের উন্নয়নের জন্য সাউথ সাউথ পুরস্কার- ২০১৪,
- ইউএন কর্তৃক চ্যাম্পিয়ন অব দ্য আর্থ- ২০১৫,
- ইউনেস্কো কর্তৃক শান্তিবৃক্ষ- ২০১৪,
- এসকে গান্ধী পুরস্কার- ১৯৯৮,
- মাদার তেরেসা পুরস্কার- ১৯৯৬।

সূত্র : দৈনিক প্রথম আলো। 
.
নিপোর্ট (NIPORT) কী ধরনের গবেষণা প্রতিষ্ঠান?
  1. ক) নদী গবেষণা
  2. খ) বন্দর গবেষণা
  3. গ) জনসংখ্যা গবেষণা
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
গ) জনসংখ্যা গবেষণা
উত্তর
সঠিক উত্তর:
গ) জনসংখ্যা গবেষণা
ব্যাখ্যা
• উল্লেখিত প্রশ্নের উত্তর: জনসংখ্যা গবেষণা। 

- জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) ঢাকার আজিমপুরে অবস্থিত।
- স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি কর্মসূচী ব্যবস্থাপনার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার একটি আদর্শ আঞ্চলিক প্রতিষ্ঠান তৈরির দিকে দৃষ্টি রেখে ১৯৭৭ সালে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট)-এর আত্মপ্রকাশ ঘটে।
- নিপোর্ট স্বস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জেলা, উপজেলা, ইউনিয়ন এবং মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি এবং মনোভাবের পরিবর্তনের জন্য বিভিন্ন ধরণের প্রশিক্ষণ প্রদান করে আসছে।
- নিপোর্টের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রজনন স্বাস্থ্য, শিশু স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা কর্মসূচিকে জোরদার করার জন্য কর্মসূচিভিত্তিক মূল্যায়নধর্মী অপারেশনাল গবেষণা ও সার্ভে পরিচালনা করা এবং কর্মসূচি উন্নয়নের জন্য গবেষণার ফলাফল কার্যকরভাবে বিভিন্ন পর্যায়ে উপস্থাপন করা।

সূত্র: নিপোর্ট।
.
ষাট গম্বুজ মসজিদে কয়টি গম্বুজ আছে?
  1. ক) ৬০ টি
  2. খ) ৭০ টি
  3. গ) ৬১ টি
  4. ঘ) উপরের কোনটি নয়
সঠিক উত্তর:
ঘ) উপরের কোনটি নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের কোনটি নয়
ব্যাখ্যা
• উল্লেখিত প্রশ্নের উত্তর: উপরের কোনটি নয়। 

•  যদিও ইহা ষাটগম্বুজ মসজিদ নামে পরিচিত, কিন্তু প্রকৃত পক্ষে চতুস্কোনের উপর চারটি গম্বুজসহ এতে মোট ৭৪টি গুম্বজ আছে এবং মধ্যের সারির বাংলা চালের অনুরূপ ৭টি চৌচালা গম্বুজসহ এতে মোট ৮১টি গম্বুজ আছে। বিশেষভাবে লক্ষনীয় যে, এর প্রার্থনা কক্ষের চৌচালা ছাদ ও গম্বুজগুলি ইট ও পাথরের ষাটটি খাম্বার দ্বারা সমর্থিত খিলানের উপর নির্মিত।
প্রশ্নে অপশনে ৮১ উল্লেখ না থাকায় 'কোনটি নয়' উত্তর হবে।  

[সূত্র: bagerhat.gov.bd]
.
বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদের সাপ্তাহিক বৈঠক বসে -
  1. ক) রবিবার
  2. খ) বুধবার
  3. গ) সোমবার
  4. ঘ) বৃহস্পতিবার
সঠিক উত্তর:
গ) সোমবার
উত্তর
সঠিক উত্তর:
গ) সোমবার
ব্যাখ্যা
 • মন্ত্রিপরিষদের নিয়মিত সাপ্তাহিক বৈঠক বসে - সোমবার।

- তবে কোনো বিশেষ কারণে এ বৈঠক অন্য দিনও হতে পারে।
এছাড়াও
- সাধারণত নির্বাহী প্রধান যদি রাষ্ট্রপতি হয় তবে তা রাষ্ট্রপতিশাসিত সরকার নির্বাহী প্রধান প্রধানমন্ত্রী হলে তা মন্ত্রিপরিষদ শাসিত সরকার।
- তাই শাসন কাঠামোর দিক থেকে বাংলাদেশ একটি এককেন্দ্রিক রাষ্ট্র।
- রাষ্ট্রীয় ক্ষমতার ধরণ অনুযায়ী সরকারের কার্যাবলিকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে।
- যেমন- শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ।
- শাসন বিভাগের কেন্দ্রে রয়েছে মন্ত্রিপরিষদ।
- প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান ও মন্ত্রিপরিষদের কেন্দ্রবিন্দু।

উৎস : মন্ত্রিপরিষদ বিভাগ। 
.
বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্লোগান -
  1. ক) শিক্ষিত মানুষ চাই
  2. খ) দক্ষ মানুষ চাই
  3. গ) ভালো মানুষ চাই
  4. ঘ) আলোকিত মানুষ চাই
সঠিক উত্তর:
ঘ) আলোকিত মানুষ চাই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আলোকিত মানুষ চাই
ব্যাখ্যা
• বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্লোগান - আলোকিত মানুষ চাই। 

• বিশ্ব সাহিত্য কেন্দ্র: 
- প্রতিষ্ঠা: ১৯৭৮
- নিবন্ধন: সমাজকল্যাণ অধিদপ্তর ও এনজিও বিষয়ক ব্যুরো।
- স্লোগান: আলোকিত মানুষ চাই। 
- প্রতিষ্ঠাতা: আবদুল্লাহ আবু সায়ীদ। 

সূত্র: বিশ্ব সাহিত্য কেন্দ্রের ওয়েভ সাইট। 
১০.
'বাংলাদেশ সড়ক' কোথায় অবস্থিত?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) আইভরিকোস্ট
  4. ঘ) আর্জেন্টিনা
সঠিক উত্তর:
গ) আইভরিকোস্ট
উত্তর
সঠিক উত্তর:
গ) আইভরিকোস্ট
ব্যাখ্যা
• উল্লেখিত প্রশ্নের উত্তর: আইভরিকোস্ট। 

• বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার মডেল হিসেবে এবং শান্তিপ্রিয় জাতি হিসেবে বাংলাদেশ পরিচিতি পেয়েছে।
- আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে রাজনৈতিক পক্ষপাতিত্বের কারণে অন্যান্য দেশের সৈন্যরা যেখানে গ্রহণযোগ্যতা পাচ্ছিল না সেখানে বাংলাদেশি সৈন্যরা শুধু গ্রহণযোগ্যতা নয়, পেয়েছে স্থানীয় মানুষের ভালোবাসা, শ্রদ্ধা।
- সিয়েরা লিওনে বাংলা ভাষা পেয়েছে সেই দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা।
- আইভরিকোস্টে অন্যতম ব্যস্ত সড়কের নাম হয়েছে ‘বাংলাদেশ সড়ক’

সূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ৯ম-১০ম শ্রেণি।  
১১.
নিচের কোনটি শিক্ষা বিভাগের ট্রেনিং এর শীর্ষ প্রতিষ্ঠান?
  1. ক) বিয়াম
  2. খ) ইউ.জি.সি.
  3. গ) নায়েম
  4. ঘ) নেপ
সঠিক উত্তর:
গ) নায়েম
উত্তর
সঠিক উত্তর:
গ) নায়েম
ব্যাখ্যা
• নায়েম শিক্ষা বিভাগের ট্রেনিং এর শীর্ষ প্রতিষ্ঠান। 

নায়েম:
- জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ক্ষেত্রে একটি উৎকৃষ্ট কেন্দ্র এবং এটি শিক্ষার উৎকর্ষ সাধনে কাজ করে যাচ্ছে।
- নায়েমের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে শিক্ষা ক্ষেত্রে জাতীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য শিক্ষক এবং শিক্ষা প্রশাসনের কর্মকর্তাগণকে জ্ঞান, পেশাগত দক্ষতা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও নেতৃত্বের গুণাবলি দ্বারা সমৃদ্ধ করা।
- শিক্ষাক্ষেত্রে পরিকল্পনা, প্রশাসন, ব্যবস্থাপনা ও গবেষণার উন্নয়নের ক্ষেত্রে নায়েম প্রধান ভূমিকা পালন করছে।
- শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে ১৯৫৯ খ্রিষ্টাব্দে এডুকেশন এক্সটেনশন সেন্টার (EEC) প্রতিষ্ঠিত হয়।
- একটি বিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে ১৯৯২ খ্রিষ্টাব্দে এটিকে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এ রুপান্তর করা হয়। 
১২.
নিচের কোন বিভাগ বাংলাদেশ সংবিধানের ব্যাখ্যা প্রদান করে?
  1. ক) আইন বিভাগ
  2. খ) বিচার বিভাগ
  3. গ) শাসন বিভাগ
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
খ) বিচার বিভাগ
উত্তর
সঠিক উত্তর:
খ) বিচার বিভাগ
ব্যাখ্যা
• সংবিধানের ব্যাখ্যা করা সরকারের বিচার বিভাগের কাজ। 

- আইন বিভাগ - সংবিধান প্রণয়ন ও সংশোধন করে এবং
- বিচার বিভাগ - সংবিধানের ব্যাখ্যা প্রদান করে। 
- শাসন বিভাগ বিচার বিভাগের উচ্চপদস্থ কর্মচারীদের নিয়োগ করেন।
- শাসন বিভাগের প্রধান অপরাধীদের দণ্ড হ্রাস করতে পারেন ও স্থগিত রাখতে পারেন।
- আবার কর নির্ধারণ নিয়োগ, পদোন্নতি, পদচ্যুতি প্রভৃতি বিষয়ে আপত্তির নিষ্পত্তি শাসন বিভাগ করে থাকে।

সূত্র : পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণীর (১ম) বোর্ড বই ।