পরীক্ষা আর্কাইভ

ইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি [Archived]

পরীক্ষাইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি [Archived]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৪৭
সিলেবাস
পরীক্ষা - ৪৬ ফুল মডেল টেস্ট - ১
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি [Archived]

ইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি [Archived] · তারিখ অনির্ধারিত · ৪৭ প্রশ্ন

.
কোনটি মূর্ধন্য ব্যঞ্জন?
  1. ড়
ব্যাখ্যা
মূর্ধন্য ব্যঞ্জন:
- দন্তমূল এবং তালুর মাঝখানে যে উঁচু অংশ থাকে তার নাম মূর্ধা। যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা মূর্ধার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলােকে মূর্ধন্য ব্যঞ্জন বলে।
- ট, ঠ, ড, ঢ, ড়, ঢ় মূর্ধন্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

অন্যদিকে,
দন্ত্য ব্যঞ্জন:
- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলােকে দন্ত্য ব্যঞ্জন বলে।
- তাল, থালা, দাদা, ধান প্রভৃতি শব্দের ত, , , দন্ত্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
অশুদ্ধ বানান -
  1. আশীষ
  2. উত্তরণ
  3. ক্রীড়া
  4. ঐকতান
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান - আশীষ
- শব্দের শুদ্ধ বানান - আশিস।
শব্দের অর্থ:
- আশীর্বাদ,
- দোয়া,
- শুভেচ্ছা।

অন্যদিকে,
- ঐকতান, ক্রীড়া এবং উত্তরণ - শব্দগুলোর বানান শুদ্ধ। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'প্রকৃষ্ট' এর বিপরীতার্থক শব্দ -
  1. উত্তম
  2. প্রশস্ত
  3. স্তাবক
  4. নিকৃষ্ট
ব্যাখ্যা
• 'প্রকৃষ্ট' এর বিপরীতার্থক শব্দ - নিকৃষ্ট

উল্লেখ্য,
- 'প্রকৃষ্ট' শব্দের অর্থ - উত্তম, প্রশস্ত, শ্রেষ্ট।

অন্যদিকে,
- 'নিন্দুক' এর বিপরীতার্থক শব্দ - স্তাবক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
"উপসাগর" শব্দে 'উপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহার হয়েছে?
  1. বিশেষ
  2. ক্ষুদ্র
  3. সদৃশ
  4. সামীপ্য
ব্যাখ্যা
'উপ' উপসর্গের ব্যবহার:
- সামীপ্য অর্থে = উপকূল, উপকণ্ঠ।
- সদৃশ অর্থে = উপদ্বীপ, উপবন।
- ক্ষুদ্র অর্থে = উপগ্রহ, উপসাগর, উপনেতা।
- বিশেষ অর্থে = উপনয়ন, উপভোগ।

তৎসম উপসর্গ বিশটি।
যথা:
- প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'কথা' শব্দের সমার্থক শব্দ -
  1. ভূধর
  2. অতল
  3. বোল
  4. গহন
ব্যাখ্যা
'কথা' শব্দের সমার্থক শব্দ:
- উক্তি, বাক্য, বচন, কথন, বাণী, ভাষণ, বিবৃতি, জবান, বুলি, বোল, বাক।

অন্যদিকে,
'পাহাড়' এর সমার্থক শব্দ:
- পর্বত, ভূধর, অচল, অদ্রি ইত্যাদি।

'গভীর' শব্দের সমার্থক শব্দ:
- অগাধ, অতল, গহন, প্রগাঢ়, নিবিড়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
'তন্তু থেকে জাত' এর এক কথায় প্রকাশ কী?
  1. তবলচি
  2. তনিমা
  3. তন্তুজ
  4. তেহাই
ব্যাখ্যা
• 'তন্তু থেকে জাত' এর এক কথায় প্রকাশ - তন্তুজ

অন্যদিকে,
- 'তিন ভাগের এক ভাগ' এর এক কথায় প্রকাশ - তেহাই।
- 'তনুর ভাব' এর এক কথায় প্রকাশ - তনিমা।
- 'তবলায় নিপুণ' এর এক কথায় প্রকাশ - তবলচি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
শুদ্ধ যুক্তবর্ণ কোনটি?
  1. ঙ্ + ঈ = ঙ্গ
  2. ষ্ + ণ = ষ্ণ
  3. ঙ + ঞ = জ্ঞ
  4. ঞ্ + য = ঞ্জ
ব্যাখ্যা
• শুদ্ধ যুক্তবর্ণ - ষ্ + ণ = ষ্ণ

অন্যদিকে,
অশুদ্ধ যুক্তবর্ণের শুদ্ধরূপ:
- ঙ্ + গ = ঙ্গ, 
- জ্ + ঞ = জ্ঞ, 
- ঞ্ + জ = ঞ্জ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
'উর্বশী ও আর্টেমিস' কোন ধরনের রচনা?
  1. নাটক
  2. উপন্যাস
  3. কাব্যগ্রন্থ
  4. প্রবন্ধ
ব্যাখ্যা
'উর্বশী ও আর্টেমিস' কাব্যগ্রন্থ:
- বিষ্ণু দে রচিত এই কাব্যগ্রন্থে দেশি ও বিদেশি মিথের প্রয়োগ আছে।
- সনাতন রোম্যান্টিকতার বিরোধী বিষ্ণু দে-র প্রথম কাব্যগ্রন্থ 'উর্বশী ও আর্টেমিস' প্রকাশিত হয় ১৯৩২ খ্রিষ্টাব্দে।
- তিনি ঐতিহ্য সচেতন ব্যক্তি ছিলেন বলে আর্টেমিসের চিত্রকল্পের সঙ্গে উর্বশীর চিত্রকল্পের পাশাপাশি স্থান দিয়েছেন।
- গ্রন্থটির কয়েকটি উল্লেখযোগ্য কবিতা হলো: উর্বশী, উর্বশী ও আর্টেমিস, প্রেম, ছেদ, পলায়ন, রাত্রিশেষ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
"বউভাত" কোন সমাস?
  1. তৎপুরুষ সমাস
  2. কর্মধারয় সমাস
  3. বহুব্রীহি সমাস
  4. নিত্য সমাস
ব্যাখ্যা
বহুব্রীহি সমাস:
- যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনােটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বােঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।

যেমন:
- বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে = বউভাত,
- লাঠিতে লাঠিতে যে যুদ্ধ = লাঠালাঠি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম (২০২২ সংস্করণ)।
১০.
"নুরু এবং রবিউল" কোন উপন্যাসের চরিত্র?
  1. কুহেলিকা
  2. মৃত্যুক্ষুধা
  3. বাঁধন-হারা
  4. কোনোটিই
ব্যাখ্যা
‘বাঁধন-হারা' উপন্যাস:
- এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস।
- এটি ১৯২১ সালে 'মোস্‌লেম ভারত' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
- পরে ‘বাধন-হারা' নামেই গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- এই উপন্যাসের চরিত্র গুলো হচ্ছে: নুরু, রবিউল, রাবেয়া, সােফিয়া, মাহবুবা প্রমুখ।

কাজী নজরুল ইসলাম:
- তিনি বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- নজরুল ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’ এবং আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।
- ভারত সরকারের অনুমতিক্রমে ১৯৭২ সালের ২৪ মে কবিকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে আনা হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১১.
"বেঞ্চ > বেঞ্চি" কোন ধরনের ধ্বনি পরিবর্তন?
  1. অন্ত্যস্বরাগম
  2. ব্যঞ্জন বিকৃতি
  3. ধ্বনি বিপর্যয়
  4. অসমীকরণ
ব্যাখ্যা
অন্ত্যস্বরাগম:
- কোনো কোনো সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে। এরুপ স্বরাগমকে বলে অন্ত্যস্বরাগম।

যেমন -
- দিশ্ > দিশা, 
- পোখত্ > পোক্ত, 
- বেঞ্চ > বেঞ্চি,
- সত্য > সত্যি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ এবং মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২.
‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসের রচয়িতা কে?
  1. আনোয়ার পাশা
  2. সৈয়দ শামসুল হক
  3. আবদুল্লাহ আল মামুন
  4. জহির রায়হান
ব্যাখ্যা
'রাইফেল রোটি আওরাত' উপন্যাস:
- আনোয়ার পাশা রচিত মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস।
- ১৯৭১ সালের ২৫ মার্চ বর্বর পাক সেনারা যে নজিরবিহীন গণহত্যা চালিয়েছিল, সে জঘন্য ঘটনার বিবরণ দিয়ে আনোয়ার পাশার ' রাইফেল রোটি আওরাত' (১৯৭৩) উপন্যাসের সূচনা।
- এ উপন্যাসে ২৫ ও ২৬ মার্চের দুরাতের কাহিনি বিবৃত হলেও এর পশ্চাতে ছায়া ফেলেছে অনেক ঘটনা, অনেক ইতিহাস।
- কেন্দ্রীয় চরিত্র সুদীপ্ত শাহীনকে মর্মমূলে স্থাপন করে ঔপন্যাসিক মূলত হানাদার বাহিনির বর্বরতার প্রচ্ছদপটকে প্রতিভাত করেছেন।
- এটি মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস। এটি রচিত হয় মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১-এর মার্চ থেকে এপ্রিল মাসে।

আনোয়ার পাশা:
- আনোয়ার পাশা বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাহিত্যিক।
- জন্ম ১৯২৮ সালের ১৫ এপ্রিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ডাবকাই গ্রামে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩.
কোনটি ধ্বন্যাত্মক দ্বিত্ব?
  1. অল্পস্বল্প
  2. বুঝে-সুঝে
  3. নরম-সরম
  4. ঠুকঠুক
ব্যাখ্যা
ধ্বন্যাত্মক দ্বিত্ব:
- কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, সেগুলোকে ধ্বন্যাত্মক দ্বিত্ব বলে।

যেমন:
- টুং টুং, ঠুকঠুক, শোঁ শোঁ, খক খক, দুম দুম।

অন্যদিকে,
অনুকার দ্বিত্ব - নরম-সরম, বুঝে-সুঝে, অল্পস্বল্প।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম (২০২২ সংস্করণ)।
১৪.
কোথায় থেকে প্রথম চর্যাপদ প্রকাশিত হয়?
  1. বঙ্গীয় সাহিত্য পরিষদ
  2. বাকুড়ার এক গোয়াল ঘর থেকে
  3. নেপালের রাজ গ্রন্থশালা
  4. মুসলিম সাহিত্য কেন্দ্র
ব্যাখ্যা
চর্যাপদ:
- এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
- ১৯০৭ খ্রিষ্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদের পুথি আবিষ্কার করেন।
- ১৯১৬ সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষৎ থেকে চর্যাপদ আধুনিক লিপিতে প্রকাশিত হয়।
- মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় পুথিখানি হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা নামে বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত হয়।
- চর্যাপদের চর্যাগুলো রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ। চর্যাপদে বৌদ্ধধর্মের কথা বলা হয়েছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলাপিডিয়া।
১৫.
নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি?
  1. নৈ + অক = নায়ক
  2. প্র + এষণ = প্রেষণ
  3. শে + অন = শয়ন
  4. নে + অন = নয়ন
ব্যাখ্যা
নিপাতনে সিদ্ধ সন্ধি:
- সন্ধির প্রচলিত নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

যেমন: 
- সার + অঙ্গ = সারঙ্গ,
- প্র + এষণ = প্রেষণ,
- কুল + অটা = কুলটা,
- পর + পর = পরস্পর ইত্যাদি।

অন্যদিকে,
এ, ঐ, ও, ঔ-কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয়।
যেমন-
- নে + অন = নয়ন,
- শে + অন = শয়ন,
- নৈ + অক = নায়ক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৬.
Mount Everest is higher than any other mountain in the world. (make it positive)
  1. No other mountain in the world is as high as Mount Everest.
  2. Very few mountain in the world is as high as Mount Everest.
  3. No other mountain in the world is as most high as Mount Everest.
  4. Mount Everest is as high as than any other mountain in the world.
ব্যাখ্যা
• Than any other/ all other যুক্ত Comparative degree কে Positive degree- তে রূপান্তরের নিয়ম:
- Positive degree- এ sentence এর শুরুতে No other বসে।
- any other বা all other এর পরের অংশ বসে। 
- Verb বসে।
- as + Comparative degree এর positive form বসে + as বসে।
- Comparative degree এর Subject বসে।
- মাঝে মধ্যে As এর পরিবর্তে So negative অর্থে এ ব্যবহার করা হয়।

Structure: No other + any other / all other এর পরের অংশ + verb + as +Comparative degree এর positive form + as + প্রদত্ত sentence এর subject.

Comparative Degree: Mount Everest is higher than any other mountain in the world
Positive Degree: No other mountain in the world is as high as Mount Everest.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১৭.
If I had seen him, ____________.
  1. I have told him the news.
  2. I might tell him the news.
  3. I might have told him the news.
  4. I have telling him the news.
ব্যাখ্যা
• Third Conditional Sentence এর নিয়মানুঝায়ী-
- ১ম clause টি শুরু হবে If দিয়ে। 
- তারপর sub বসে।
- Past perfect tense হয়।
- ২য় clause এ Sub এরপর would have/ could have/ might have বসে।
- Verb এর Past Perticiple form হয়। 

Note: অনেক সময় suborddinate conjunction এ If এর পরিবর্তে Had দ্বারা sentence শুরু হয়।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১৮.
William Shakespeare belongs to -
  1. 16th century
  2. 15th Century
  3. 14th Century
  4. 17th Century
ব্যাখ্যা
William Shakespeare:
- Born: April 26, 1564, Stratford- upon Avon, England.
- Death: April 23, 1616 Stratford- upon.
- Shakespeare also spelled Shakspere.
- Byname: Bard of Avon or Swan of Avon.
- Shakespeare মূলত The Renaissance Period এর অন্যতম সাহিত্যিক।
- The Renaissance Period চারটি ছোট যুগ - Elizabethan Age, Jacobean Age, Caroline Age, এবং Commonwealth Age এ বিভক্ত। 
- তিনি Elizabethan Age এ সাহিত্য রচনা শুরু করেন এবং Jacobean Age পর্যন্ত তা অব্যাহত ছিল।
- তাছাড়া তিনি 16th Century এর লেখক হিসেবেও পরিচিত ছিল।
- তাকে ইংল্যান্ড এর National Poet বলা হয়। অনেকে তাকে Greatest Dramatist of all time বলে অভিহিত করেন।
- তিনি কবি,নাট্যকার ও অভিনেতাও ছিলেন।
- Shakespeare wrote 37 Plays.

His Best Works:
- A Midsummer Night’s Dream,
- All’s Well That Ends Well,
- Antony and Cleopatra,
- As You Like It,
- Coriolanus,
- Cymbeline,
- Hamlet,
- Julius Caesar,
- King Lear,
- Love’s Labour’s Lost,
- Macbeth,
- Measure for Measure,
- Much Ado About Nothing,
- Othello,
- The Comedy of Errors,
- The Merchant of Venice,
- The Merry Wives of Windsor,
- The Taming of the Shrew,
- The Tempest,
- Timon of Athens, ইত্যাদি।

Source: Britannica.com
১৯.
The Synonym of "Recluse" is -
  1. Extrovert
  2. Hermit
  3. Public Figure
  4. Optimist
ব্যাখ্যা
• Recluse (Noun, Adjective).
- English meaning: A person who lives alone and likes to avoid other people.
- Bangla meaning: সন্ন্যাসী, একান্তবাসী, যে ব্যক্তি অন্য মানুষের সঙ্গ পরিহার করে নিঃসঙ্গ জীবনযাপন করেন।

Synonym: Reclusive, Unsociable, Lone.
Antonym: Social, Colonial, Gregarious, Sociable.

অন্যদিকে,
Extrovert - বহির্জগৎ নিয়ে অধিক কৌতূহলী ব্যক্তি,
Hermit - নির্জনবাসী ব্যক্তি,
Public Figure - জনপ্রিয় ব্যক্তি,
Optimist - আশাবাদী ব্যক্তি।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
২০.
Being honest, he could not tell a lie. (make it compound)
  1. He is honest and could not tell a lie.
  2. He was honest and could not tell a lie.
  3. He is honest and can not tell a lie.
  4. He was being honest and could not tell a lie.
ব্যাখ্যা
Being যুক্ত Simple Sentence কে Compound sentence কে রূপান্তরের নিয়ম:
- Being যুক্ত বাক্যে Subject না থাকলে একই subject "being" অংশের প্রথমে বসে। 
- Being এর বাকী অংশে যে tense আছে being- কেও সেই Tense এ গঠন করতে হবে।
- Sentence দুটির মাঝে And বসে।

Simple Sentence: Being honest, he could not tell a lie.
Compound Sentence: He was honest and could not tell a lie.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
২১.
He came to Dhaka with a view to ___ (visit) a new place.
  1. visit
  2. had visit
  3. visiting
  4. has visit
ব্যাখ্যা
• সাধারণত to এর পর Verb এর base form হলেও কিছু কিছু শব্দগুচ্ছ সমূহের পর verb+ing হয়।

• শব্দগুচ্ছ সমূহ হলো:
- With a view to,
- With an eye to,
- Accustomed to,
- Adhere to,
- Adverse to,
- Addicted to,
- Committed to,
- Confess to,
- Devote to,
- Look forward to,
- Conducive to,
- Addicted to,
- Be used to,
- Get used to

Correct Sentence: He came to Dhaka with a view to visiting a new place.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
২২.
He is fond of reading. Here, the underlined word is a/an -
  1. Gerund
  2. Participle
  3. Infinitive
  4. Conjunction
ব্যাখ্যা
Gerund:
- Gerund হল এমন একটি শব্দ যা verb + ing যুক্ত হয়ে Noun এর মতো কাজ করে।

Gerund-এর ব্যবহার:
- Subject হিসেবে বসে।
- Object হিসেবে বসে।
- Preposition এর Object হিসেবে বসে।
- Verb এর Complement হিসেবে বসে।

• প্রদত্ত Sentence টিতে 'Read' (Verb) এর সাথে ing যুক্ত হয়ে Preposition এর Oubject হিসেবে বসে। যখন Preposition এর Object হিসেবে বসে Noun এর মতো কাজ করে তখন তাকে Gerund বলে।
- সহজ ভাষায়, Gerund = Verb + ing = Noun = Verb + Noun.

Correct Answer: He is fond of reading. Here, the underlined word is a/an - Gerund.

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.
২৩.
The verb form of 'Treatment' is -
  1. Treatment
  2. Treatable
  3. Treatise
  4. Treat
ব্যাখ্যা
• The Verb form of 'Treatment' is - Treat.

• Treat (Verb
- English meaning: To deal with or regard in a certain manner.
- Bangla meaning: ব্যবহার করা; আচরণ করা।

Synonym: Serve, Handle, Use.
Antonym: Botch, Mishandle, Fumble.

অন্যদিকে, 
Treatment (Noun) - আচরণ, চিকিৎসা; 
Treatable (Adjective) - চিকিৎসাযোগ্য;
Treatise (Noun) - গবেষণামূলক আলোচনাগ্রন্থ।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
২৪.
Do not get into the running bus. Here 'running' is a/an -
  1. Gerund
  2. Present Participle
  3. Conjunction
  4. Adverb
ব্যাখ্যা
Participle:
- A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle).
- Participles may function as Adjectives, describing or modifying Nouns.
- Participle একই সাথে VerbAdjective এর কাজ করে।

• Participle মূলত তিন প্রকার:
1. Present Participle. Ex: The story is thrilling.
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens.
3. Perfect Participle. Ex: Having gained the truth, keep the truth

• প্রদত্ত Sentence টিতে, Running bus দ্বারা চলন্ত বাস কে বুঝানো হয়েছে। সুতরাং এটি verb এর কাজ করেছে।
- আবার, বাসটি কেমন অবস্থায় চলছে (চলন্ত অবস্থায়) তা বুঝাচ্ছে বলে Running হলো এখানে Adjective.
- সুতরাং Running শব্দটি একই সাথে verbAdjective এর কাজ করল।
- তাই Running শব্দটি এখানে Participle বা Present participle হিসেবে ব্যবহার হয়েছে।

Correct Answer: Do not get into the running bus. Here 'Running' is a/an - Present Participle.

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.
২৫.
The Antonym of "Peace" is -
  1. Deviate
  2. Clemency
  3. Extirpation
  4. Anarchy
ব্যাখ্যা
• Peace (Noun, Verb).
- English meaning: A situation or a period of time in which there is no war or violence in a country or an area.
- Bangla meaning: যুদ্ধ বা লড়াইয়ের সমাপ্তি, শান্তিচুক্তি।

Synonym: Peacefulness, Stability, Harmony.
Antonym: War, Conflict, Trouble,

অন্যদিকে,
Deviate - বিপথগামী হওয়া,
Clemency - ক্ষমাশীলতা,
Extirpation - উন্মূলিত করা,
Anarchy - নৈরাজ্য; অরাজকতা; বিশৃঙ্খলা।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
২৬.
Identify the plural number.
  1. Furniture
  2. Information
  3. Poultry
  4. Scenery
ব্যাখ্যা
Poultry is the Plural Number.

Number:
- কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যাকে Number বলে।
- Number দুই প্রকার। যথা:
01. Singular Number
02. Plural Number

• কিছু শব্দ আছে যেগুলো সব সময় Singular হিসেবে ব্যবহার করা হয়। যেমন:
- Information,
- Furniture,
- Scenery,
- Poetry,
- Issue,
- Abbuse,
- Alphabat,
- News,
- Gallows,
- Ethics,
- Politics,
- Athletics, etc.

• আবার কিছু কিছু শব্দ আছে যা সব সময় Plural হিসেবে ব্যবহার করা হয়। যেমন:
- Cattle,
- People,
- Police,
- Folk,
- Swine,
- Police,
- Vermin, etc.

Source: Applied English Grammar and Composition by P. C. Das.
২৭.
Neither he nor his friends ___ attended the function.
  1. is
  2. are
  3. have
  4. has
ব্যাখ্যা
• Either --- or, Neither --- nor দ্বারা Singular Subject যুক্ত হলে Verb Singular হয়।
Example: Either he or his brother is guilty.

• Either --- or, Neither --- nor দ্বারা ভিন্ন Number এর Subject যুক্ত হলে Plural Subject টি Verb এর পূর্বে বসে এবং Verb টি Plural হয়। 
Example: Neither the chairman nor the member are present.

• Either --- or, Neither --- nor দ্বারা যুক্ত Subject যদি ভিন্ন Person এর হয় তবে Verb টি শেষ Subject অনুযায়ী নিবে।
Example: Neither he nor his friends are present in the class.

Subject ভিন্ন Person এর হওয়ার কারণে Verb টি শেষ Subject অনুযায়ী প্রদত্ত Sentence টিতে Plural Verb হিসেবে Are অথবা Have বসেবে। কিন্তু Attended শব্দটি Attend (Verb) এর Past Participle হওয়ায় এখানে are এর পরিবর্তে Have হবে। 

Correct Sentence: Neither he nor his friends have attended the function.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
২৮.
চিনির দাম ২৫% কমল, কিন্তু চিনির ব্যবহার ২৫% বৃদ্ধি পেল । এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পেলো?
  1. ৮% হ্রাস
  2. ৫.২৫% বৃদ্ধি
  3. ১২% বৃদ্ধি
  4. ৬.২৫% হ্রাস
ব্যাখ্যা
প্রশ্ন: চিনির দাম ২৫% কমল, কিন্তু চিনির ব্যবহার ২৫% বৃদ্ধি পেল । এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পেলো?

সমাধান:
২৫% কমে চিনির মূল্য = ১০০ - ২৫ = ৭৫ টাকা
চিনির ব্যবহার ২৫% বৃদ্ধিতে = ১০০ + ২৫ = ১২৫ টাকা

১০০ টাকার স্থলে চিনির ব্যবহার হয় = ১২৫ টাকা
১ টাকার স্থলে চিনির ব্যবহার হয় = ১২৫/১০০ টাকা
৭৫ টাকার স্থলে চিনির ব্যবহার হয় = (১২৫ × ৭৫)/১০০ = ৩৭৫/৪ = ৯৩.৭৫ টাকা

∴ চিনি বাবদ ব্যয় শতকরা কমল = ১০০ - ৯৩.৭৫ = ৬.২৫%
২৯.
x - y = 6 এবং xy = 16 হলে, x + y এর মান কত?
  1. ± 8
  2. ± 10
  3. ± 11
  4. ± 14
ব্যাখ্যা
প্রশ্ন: x - y = 6 এবং xy = 16 হলে, x + y এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x - y = 6 এবং xy = 16

আমরা জানি,
⇒ (x + y)2 = (x − y)2 + 4xy
⇒ (x + y)2 = 62 + 4 × 16 = 36 + 64 = 100
⇒ x + y = ±√100
∴ x + y = ± 10
৩০.
কোনটি অপ্রকৃত ভগ্নাংশ?
  1. ১৫/১৭
  2. ৫/৮
  3. ৬/৫
  4. ১২/১৩
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি অপ্রকৃত ভগ্নাংশ?

সমাধান:
যে ভগ্নাংশের হর ছোট লব বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে ।
৬/৫
৩১.
কবির সাহেবের তিন ছেলের বয়স যথাক্রমে ৬ বছর, ৮ বছর ও ১০ বছর । তিনি ৪৮০০ টাকা বয়স অনুপাতে ভাগ করে দিলেন । বড় ও ছোট ছেলের মধ্যে টাকার পার্থক্য কত?
  1. ৪০০ টাকা
  2. ৫০০ টাকা
  3. ১২০০ টাকা
  4. ৮০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কবির সাহেবের তিন ছেলের বয়স যথাক্রমে ৬ বছর, ৮ বছর ও ১০ বছর । তিনি ৪৮০০ টাকা বয়স অনুপাতে ভাগ করে দিলেন । বড় ও ছোট ছেলের মধ্যে টাকার পার্থক্য কত?

সমাধান:
টাকা বাগ করে দিলেন ৬ : ৮ : ১০ অনুপাতে ।

অনুপাতের যোগফল = ৬ + ৮ + ১০ = ২৪

∴ ছোট ছেলে পায় = ( ৪৮০০ এর ৬/২৪) = ১২০০ টাকা
∴ বড় ছেলে পায় = ( ৪৮০০ এর ১০/২৪) = ২০০০ টাকা

∴ তাদের মধ্যে পার্থক্য = ২০০০ - ১২০০ = ৮০০ টাকা
সুতরাং, বড় ও ছোট ছেলের মধ্যে পার্থক্য ৮০০ টাকা।
৩২.
৫, ৯, ১৩, ১৭, ........... অনুক্রমটিতে কত তম পদ ১৬১?
  1. ৪৫
  2. ৪০
  3. ৪৮
  4. ৩৯
ব্যাখ্যা
প্রশ্ন: ৫, ৯, ১৩, ১৭, ........... অনুক্রমটিতে কত তম পদ ১৬১?

সমাধান:
ধারাটি একটি সমান্তর ধারা, যেখানে প্রথম পদ, a = ৫ এবং সাধারণ অন্তর, d = (৯ - ৫) = ৪
সমান্তর ধারার n তম পদ = a + (n - 1)d

প্রশ্নমতে,
⇒ a + (n - ১)d = ১৬১
⇒ ৫ + (n - ১) × ৪ = ১৬১  
⇒ (n - ১) × ৪ = ১৬১ - ৫
⇒ (n - ১) × ৪ = ১৫৬
⇒ n - ১ = ১৬১/৪
⇒ n - ১ = ৩৯
⇒ n = ৪০
সুতরাং, ১৬১ হচ্ছে ৪০ তম পদ।
৩৩.
কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৩৬ বর্গমিটার হলে, এর পরিসীমা কত?
  1. ১২ মিটার
  2. ৪৮ মিটার
  3. ৩৬ মিটার
  4. ২৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৩৬ বর্গমিটার হলে, এর পরিসীমা কত?

সমাধান:
দেওয়া আছে,
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৩৬ বর্গমিটার

আমরা জানি,
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ক
⇒ ক = ৩৬
⇒ ক = √৩৬
∴ ক = ৬ মিটার
∴ বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য ৬ মিটার

∴  বর্গক্ষেত্রের পরিসীমা = ৪ক = ৪ × ৬ = ২৪ মিটার
সুতরাং, বর্গক্ষেত্রের পরিসীমা ২৪ মিটার।
৩৪.
৩% হার মুনাফায় ৫০০ টাকার ৪ বছরের মুনাফা অপেক্ষা ৫% হার মুনাফায় ঐ টাকার চার বছরের মুনাফা কত বেশি?
  1. ৪০ টাকা
  2. ৫০ টাকা
  3. ৭৫ টাকা
  4. ২৫টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৩% হার মুনাফায় ৫০০ টাকার ৪ বছরের মুনাফা অপেক্ষা ৫% হার মুনাফায় ঐ টাকার চার বছরের মুনাফা কত বেশি?

সমাধান:
১ম ক্ষেত্রে,
মুনাফা, I = Prn = ৫০০ × (৩/১০০) × ৪
= ৬০ টাকা

২য় ক্ষেত্রে,
মুনাফা, I = Prn = ৫০০ × (৫/১০০) × ৪
= ১০০ টাকা

∴ পার্থক্য = ১০০ - ৬০ = ৪০ টাকা
সুতরাং, ৫% মুনাফা হার অনুযায়ী ৪ বছরের মুনাফা ৩% মুনাফা হার থেকে ৪০ টাকা বেশি।
৩৫.
(5x/6) + 3 এবং (2x/3) + 8 পরস্পর সমান হলে, x এর মান কত?
  1. 30
  2. 42
  3. 15
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: (5x/6) + 3 এবং (2x/3) + 8 পরস্পর সমান হলে, x এর মান কত?

সমাধান:
(5x/6) + 3) এবং (2x/3) + 8) পরস্পর সমান হলে,

⇒ (5x/6) + 3 = (2x/3) + 8
⇒ 5x/6 - 2x/3 = 8 - 3
⇒ (5x - 4x)/6 = 5
⇒ x/6 = 5
∴ x = 30
৩৬.
4x + 3 = 64 হলে, x এর মান কত?
  1. 0
  2. - 1
  3. 2
  4. 1
ব্যাখ্যা
প্রশ্ন: 4x + 3 = 64 হলে, x এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
⇒ 4x + 3 = 64
⇒ (22)x + 3 = 26
⇒ 22x + 6 = 26
⇒ 2x + 6 = 6
⇒ 2x = 6 - 6
⇒ 2x = 0
∴ x = 0
৩৭.
দুটি কোণের সমষ্টি ১৮০° ডিগ্রি হলে এর প্রত্যেকটি কোণের নাম কী?
  1. সরল কোণ
  2. প্রবৃদ্ধ কোণ
  3. পূরক কোণ
  4. সম্পূরক কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি কোণের সমষ্টি ১৮০° ডিগ্রি হলে এর প্রত্যেকটি কোণের নাম কী?

সমাধান:
আমরা জানি,
দুটি কোণের সমষ্টি ১৮০° ডিগ্রি হলে এর প্রত্যেকটি কোণকে সম্পূরক কোণ বলে ।
৩৮.
একটি সংখ্যার ৪৫% এর সাথে ৫৫ যোগ করলে ঐ সংখ্যাটি হলে, সংখ্যাটি কত?
  1. ৮০
  2. ১০০
  3. ৯৫
  4. ৭৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার ৪৫% এর সাথে ৫৫ যোগ করলে ঐ সংখ্যাটি হলে, সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
⇒ ক এর ৪৫% + ৫৫ = ক
⇒ (৪৫ক/১০০) + ৫৫ = ক
⇒ (৯ক/২০) + ৫৫ = ক
⇒ (৯ক + ১১০০)/২০ = ক
⇒ ২০ক = ৯ক + ১১০০
⇒ ২০ক - ৯ক = ১১০০
⇒ ১১ক = ১১০০
⇒ ক = ১১০০/১১
⇒ ক = ১০০

সুতরাং, সংখ্যাটি হলো ১০০ ।
৩৯.
দুটি সংখ্যার বর্গের সমষ্টি 14 এবং সংখ্যা দুটির গুণফল 2√10 হলে সংখ্যা দুটির বর্গের অন্তর কত?
  1. 8
  2. 6
  3. 12
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার বর্গের সমষ্টি 14 এবং সংখ্যা দুটির গুণফল 2√10 হলে সংখ্যা দুটির বর্গের অন্তর কত?

সমাধান:
ধরি, একটি সংখ্যা x এবং অপরটি y

প্রশ্নমতে,
x2 + y2 = 14
xy = 2√10

আমরা জানি,
⇒ (x2 - y2)2 = (x2 + y2)2 - 4x2y2
⇒ (x2 - y2)2 = (x2 + y2)2 - 4(xy)2
⇒ (x2 - y2)2 = 142 - 4(2√10)2
⇒ (x2 - y2)2 = 196 - 160
⇒ (x2 - y2)2 = 36
⇒ x2 - y2 = √36
∴ x2 - y2 = 6
৪০.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, দেশে সাক্ষরতার হার (৭ বছর ও তদূর্ধ্ব) কত?
  1. ৭২.৬৬%
  2. ৭২.৪৪%
  3. ৭৪.৬৬%
  4. ৭৪.৮২%
ব্যাখ্যা
জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে।
- এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি।
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয়: ১৫-২১ জুন ২০২২।
- চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ: নভেম্বর, ২০২৩।
- মোট জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন।
- সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব): ৭৪.৬৬%।
- পুরুষ সাক্ষরতার হার: ৭৬.৫৬%।
- নারী সাক্ষরতার হার: ৭২.৮২%।

উল্লেখ্য,
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১১৯ জন।
- দেশে পুরুষ ও নারীর অনুপাত: ৯৯.০৮ : ১০০.৯০।
- খানার আকার: ৩.৯৮।

উৎস: পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইট।
৪১.
'সম্রাট নিরো' কোন সাম্রাজ্যের শাসক ছিলেন?
  1. রোমান
  2. গ্রিক
  3. মোঙ্গল
  4. জার্মান
ব্যাখ্যা
সম্রাট নিরো:
- 'সম্রাট নিরো' রোমান সাম্রাজ্যের শাসক ছিলেন।
- নিরো ছিলেন পঞ্চম রোমান সম্রাট।
- রোমান সাম্রাজ্যের অধিপতিদের মধ্যে অন্যতম ছিলেন সম্রাট নিরো, যিনি 'রোম ধ্বংস হয়ে যাওয়ার সময় বাঁশি বাজানোর (নির্লিপ্ত অর্থে) জন্য কুখ্যাত'।

উল্লেখ্য,
- নিরোর জন্ম ৩৭ খ্রিষ্টাব্দের ১৫ ডিসেম্বর রোম সাম্রাজের অ্যান্টিয়ামে।
- তিনি ছিলেন রোমের পঞ্চম সেনাপতি এবং জুলিও-ক্লদিয়ান বংশের শেষ শাসক। এই জুলিও-ক্লদিয়ানই রোমান সমাজ্র্যের প্রতিষ্ঠাতা। 
- নিরোর মায়ের প্র-পিতামহ ছিলেন অগাস্টাস, যিনি ছিলেন এই এই সাম্রাজ্যের প্রথম রাজা।

⇒ ৬৪ খ্রিস্টাব্দের জুলাইতে নিরো অ্যান্টিমে (যেটি এখন ইতালির অ্যানজিও শহর) ছুটি কাটানোর সময় রোমে আগুন লাগার কথা জানতে পারেন, যেটি পরবর্তীতে ইতিহাসে দ্য গ্রেট ফায়ার অব রোম নামে পরিচিতি পায়।
- এক সপ্তাহ পর যখন আগুন নিয়ন্ত্রণে আসে, ততক্ষণে রোমের ১৪টি জেলার ১০টি পুরোপুরি ভষ্ম হয়ে যায় এবং শহরের ৫-১০ লাখ মানুষ সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে যায়।
- অনেকের ধারণা নিরো নিজেই এই আগুন লাগিয়েছেন।

⇒ তিনি একজন কুখ্যাত শাসক হিসেবে খ্যাতি অর্জন করেন, বিশেষত তার মায়ের হত্যাকাণ্ড (অগ্রিপিনার) এবং তার সৎভাই ক্লডিয়াসের হত্যার জন্য তিনি পরিচিত।
- ৬৮ খ্রিষ্টাব্দে নিরো বিদ্রোহের সম্মুখীন হন এবং রোমের সেনা তাকে সম্রাট হিসেবে অস্বীকার করে।
- অবশেষে, নিরো আত্মহত্যা করেন।

উৎস: i) Britannica.
ii) BBC.
৪২.
কত সালে 'চেরনোবিল দূর্ঘটনা' সংঘটিত হয়?
  1. ১৯৮৪ সালে
  2. ১৯৮৬ সালে
  3. ১৯৮৭ সালে
  4. ১৯৮৯ সালে
ব্যাখ্যা
চেরনোবিল দূর্ঘটনা:
- সাবেক সোভিয়েত ইউনিয়নের ইউক্রেনে অবস্থিত চেরনোবিল পরমাণু বিদ্যুৎকেন্দ্র।
- ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরের শহর চেরনোবিল।
- ১৯৮৬ সালের ২৬ এপ্রিল সাবেক সোভিয়েত ইউনিয়নের ইউক্রেনের চেরনোবিল পরমাণু বিদ্যুৎকেন্দ্রে রিএক্টর ৪-এর বিস্ফোরণের ফলে ভয়াবহ বিপর্যয় ঘটে। 
- এটি ইতিহাসের অন্যতম বৃহত্তম পারমাণবিক বিপর্যয় হিসেবে পরিচিত।
- এই বিস্ফোরণে সঙ্গে সঙ্গে ৩১ জন প্রাণ হারান।

উল্লেখ্য,
- চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পারমাণবিক চুল্লি ছিল চারটি।
- ২৬ এপ্রিল দিবাগত রাতে চতুর্থ পারমাণবিক চুল্লিতে নিরাপদ শীতলীকরণের ওপর একটি পরীক্ষা চালানোর সময় দুর্ঘটনা ঘটে।
- রাতের শিফটে দায়িত্বরত কর্মীরা ভুল করে পারমাণবিক চুল্লির টার্বাইনে অতিরিক্ত ঠান্ডা পানি দিলে বাষ্প কম উৎপাদিত হয়।
- ফলে চুল্লি উত্তপ্ত হয়ে একপর্যায়ে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে।

⇒ ১৯৮৬ সালে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণের ফলে সোভিয়েত ইউনিয়নের বিশাল অংশ, বর্তমানে বেলারুশ, ইউক্রেন এবং রাশিয়ান ফেডারেশনের অঞ্চলগুলিতে তেজস্ক্রিয় মেঘ ছড়িয়ে পড়ে।
- তিনটি দেশের প্রায় ৮.৪ মিলিয়ন মানুষ তেজস্ক্রিয়তার সংস্পর্শে এসেছিলেন।
- ৩ লাখ ৪০ হাজার মানুষ এ দুর্ঘটনায় আক্রান্ত হন।
- চেরনোবিলের চারদিকে ত্রিশ কিলোমিটর পর্যন্ত জায়গা এখনো নিষিদ্ধ এলাকা। 

উৎস: i) Britannica.
iiI BBC.
৪৩.
২০২৪ সালে র‍্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন -
  1. হান কাং
  2. ক্লদিয়া গোল্ডিন
  3. নার্গিস মোহাম্মদী
  4. হায়াও মিয়াজাকি
ব্যাখ্যা
২০২৪ র‍্যামন ম্যাগসেসে পুরস্কার:
- ২০২৪ সালের আগস্টে ৬৬তম র‍্যামন ম্যাগসেসে পুরস্কার ঘোষণা করা হয়।
- ২০২৪ সালে ৪জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান র‍্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন। 

⇒ পুরস্কার প্রাপ্তরা হলেন:
- কর্ম ফুন্টশো, ভুটান;
- হায়াও মিয়াজাকি, জাপান;
- এনগুয়েন থি এনজিওক ফুং, ভিয়েতনাম;
- ফারউইজা ফারহার, ইন্দোনেশিয়া;
- প্রতিষ্ঠান: Rural Doctors Movement, থাইল্যান্ড।

উৎস: The Ramon Magsaysay Award Foundation ওয়েবসাইট।
৪৪.
বিশ্বের প্রথম নেটওয়ার্কের নাম কী?
  1. টপোলজি
  2. প্রটোকল
  3. ইন্ট্রানেট
  4. আরপানেট
ব্যাখ্যা
আরপানেট (ARPANET):
- আরপানেট (ARPANET) এর পূর্ণরুপ Advance Research Project Agency Network.
- এটিই ছিল প্রথম কম্পিউটার নেটওয়ার্ক।

⇒ ইন্টারনেট কথার অর্থ হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের কম্পিউটারগুলোর নেটওয়ার্কের নেটওয়ার্ক। অর্থাৎ ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থিত কম্পিউটারগুলোর নেটওয়ার্ক। বিশ্বের বিভিন্ন নেটওয়ার্ককে সংযুক্ত করলে যে নেটওয়ার্ক গড়ে ওঠে তাকে ইন্টারনেট বলে। এটি বিশ্বব্যাপী বিস্তৃত একটি কম্পিউটার নেটওয়ার্ক।

⇒ প্রথম দিকে ইন্টারনেটের নাম ছিল ARPANET।
- ১৯৬৮ সালের ARPANET ছিল ইন্টারনেটের প্রাথমিক পর্যায়।
- এ প্রযুক্তির উন্নয়ন সাধিত হয় আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে।
- তবে চারটি কম্পিউটারের মধ্যে যোগাযোগ স্থাপিত হয় ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর ARPANET-এর মাধ্যমে।
- প্রথম যে চারটি কম্পিউটারের মধ্যে যোগাযোগ স্থাপিত হয় সে কম্পিউটারগুলো লস এঞ্জেলেস, মেনলোপার্ক, সান্তা বারবার (U.C. Santa Barbara) এবং ইউটাহ বিশ্ববিদ্যালয় (The University of Utah)-তে অবস্থিত ছিল।
- ১৯৮২ সালে বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে সংযোগের জন্য TCP/IP উদ্ভাবনের মাধ্যমে ইন্টারনেটের প্রাথমিক যাত্রা শুরু।
- ১৯৯২ সালে ইন্টারনেট সোসাইটি (ISOC) প্রতিষ্ঠিত হয়।

উৎস: i) মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) TechTarget.
৪৫.
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (IOM)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. জেনেভা
  2. ভিয়েনা
  3. হেগ
  4. ম্যানিলা
ব্যাখ্যা
IOM:
- IOM-এর পূর্ণরূপ: The International Organization for Migration বা আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ৬ ডিসেম্বর, ১৯৫১।
- বর্তমান সদস্য: ১৭৫টি।
- পর্যবেক্ষক সদস্য: ৮টি।
- সর্বশেষ সদস্য: বার্বাডোস।
- বর্তমান মহাপরিচালক: অ্যামি ই. পোপ।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

উৎস: IOM ওয়েবসাইট।
৪৬.
ফেসবুকের প্রতিষ্ঠাতা কে ও প্রতিষ্ঠাতাকাল -
  1. টিম বার্নার্স লি, ২০০২
  2. টিম বার্নার্স লি, ২০০৪
  3. মার্ক জুকারবার্গ, ২০০২
  4. মার্ক জুকারবার্গ, ২০০৪
ব্যাখ্যা
Facebook:
- ফেসবুক একটি আমেরিকান অনলাইন সামাজিক নেটওয়ার্ক প্রতিষ্ঠান।
- ফেসবুক সামাজিক যোগাযোগ ব্যবস্থার এমন একটি ওয়েবসাইট যেখানে বন্ধুত্ব তৈরির পাশাপাশি, বার্তা বা বিভিন্ন সংবাদ আদান-প্রদান, অডিও-ভিডিও ইত্যাদি আপলোড বা ডাউনলোড করা যায়।
- প্রতিষ্ঠাকাল: ৪ ফেব্রুয়ারি, ২০০৪ সাল।
- প্রতিষ্ঠাতা: মার্ক জুকারবার্গ ও তার চারজন বন্ধু মিলে পরীক্ষামূলকভাবে এটি তৈরি করেন।
- সদরদপ্তর: মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
- ফেসবুকের iOS, অ্যান্ড্রয়েড অ্যাপের পাশাপাশি ওয়েবসাইট থেকেও ব্যবহার করা যায়।

⇒ মার্ক জুকারবার্গ:
- মার্ক জুকারবার্গ একজন আমেরিকান উদ্যোক্তা, সফটওয়্যার ডেভেলপার এবং সমাজসেবী।
- তিনি বিশ্বের বৃহত্তম সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও।
- ফেসবুক প্রতিষ্ঠাতা হিসেবে তিনি বেশি পরিচিত।
- ফেসবুকের বর্তমান নাম ‘মেটা’।

উৎস: Britannica.
৪৭.
বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪-এ শীর্ষ দেশ কোনটি?
  1. সুইডেন
  2. জাপান
  3. যুক্তরাষ্ট্র
  4. সুইজারল্যান্ড
ব্যাখ্যা
বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪:
- প্রকাশিত: সেপ্টেম্বর, ২০২৪।
- প্রকাশক: জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা (WIPO)।
- WIPO ১৩৩টি দেশের সূচক প্রকাশ করেছে।
- এতে একটি দেশের অবস্থান নির্ণয়ে প্রতিষ্ঠান, মানবসম্পদ ও গবেষণা, অবকাঠামো, পরিশীলিত বাজার, পরিশীলিত ব্যবসা, জ্ঞান ও প্রযুক্তি এবং সৃজনশীলতাসহ মোট সাতটি সূচকের মূল্যায়ন করা হয়।
- বাংলাদেশের অবস্থান ১০৬তম।
- সূচকে সর্বনিম্নে রয়েছে অ্যাঙ্গোলা।

⇒ বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪-এ শীর্ষ দেশ:
১. সুইজারল্যান্ড,
২. সুইডেন,
৩. যুক্তরাষ্ট্র,
৪. সিঙ্গাপুর,
৫. যুক্তরাজ্য।

উৎস: WIPO ওয়েবসাইট।