পরীক্ষা আর্কাইভ

English Wizard

পরীক্ষাEnglish Wizardতারিখতারিখ অনির্ধারিতসময়15 minutes
মোট প্রশ্ন২৩
সিলেবাস
Exam-04 [Video Section এ ভিডিও লেকচার ১২, ১৩, ১৪, ১৫ দেখুন।] - Kinds of Verbs [বিসিএস প্রিলি সিলেবাসের Part A] - Uses of Verbs: Finite (Transitive & Intransitive) & Non-finite (Infinitive, Participle, Gerund) [Part A+D] - Uses of Tenses according to Adverbs of Times (like always, recently, yet, for, since etc.) [Part D] - Formation of Words from Adjective to Verb & Vice Versa (Prefix/ Suffix) [Part F]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

English Wizard

English Wizard · তারিখ অনির্ধারিত · ২৩ প্রশ্ন

.
Do you enjoy travelling? The underlined word is a/an -
  1. ক) Infinitive
  2. খ) Gerund
  3. গ) Present participle
  4. ঘ) Verbal noun
ব্যাখ্যা

Verb এর সাথে ing যুক্ত হয়ে যদি তা একই সাথে verb এবং noun এর কাজ করে, তখন তাকে gerund বলে।
প্রদত্ত বাক্যে travel- verb এর সাথে ing যুক্ত হয়েছে এবং তা Object হিসেবে noun এর কাজ করছে, তাই এটি একটি gerund।

.
Having finished the task, we will return. The underlined part is a -
  1. ক) Gerund
  2. খ) Present participle
  3. গ) Verbal noun
  4. ঘ) Perfect participle
ব্যাখ্যা

Having + Verb এর Past Participle এ গঠনটি যদি একই সাথে Verb এবং adjective/adverb এর কাজ করে, তখন তাকে Perfect Participle বলে।
এখানে Underlined অংশটি return - Verb এর সময় বুঝাচ্ছে, তাই এটি Adverb এর কাজ করছে।

.
In which sentence, is causative verb used?
  1. ক) She had me finish the work.
  2. খ) It snows in the winter.
  3. গ) She does love you.
  4. ঘ) He ran a race.
ব্যাখ্যা

যে verb এর subject নিজে কাজ করে না অন্যকে দিয়ে কাজ করায় সে verb কে causative verb বলে।
have, make, get, cause etc. অন্য Verb এর আগে যুক্ত হলে তখন পরের Verb এর অর্থটি ‘করা’ থেকে ‘করানো’-তে পরিণত হয়।
যেমন- She had me finish the work. এর অর্থ হচ্ছে - সে আমাকে দিয়ে কাজটি শেষ করালো।
তাই এখানে had – Causative Verb.

.
Last night I dreamt a ridiculous dream. Here ‘dream’ is a/an -
  1. ক) Emphatic verb
  2. খ) Cognate verb
  3. গ) Emphatic object
  4. ঘ) Cognate object
ব্যাখ্যা

যেসব Intransitive verb সমজাতীয় noun কে object হিসেবে গ্রহণ করে transitive verb এ রূপান্তরিত হয় তাদেরকে Cognate verb বলে। 
আর এই verb এর object কে Cognate object বলে।
এখানে ‘dream’ একটি Cognate object.

.
I heard the little boy ___ for the toy.
  1. ক) cry
  2. খ) to crying
  3. গ) to cry
  4. ঘ) cried
ব্যাখ্যা
Feel, hear, see, watch ইত্যাদি verb এরপর Bare Infinitive (উহ্য to + Verb এর Base Form) / Gerund (verb + ing) বসে।
তাই সঠিক উত্তর (ক)। এখানে to উহ্য আছে।
.
Technology is the most ____ need of time.
  1. ক) Pressed
  2. খ) Pressive
  3. গ) Pressing
  4. ঘ) Press
ব্যাখ্যা

সঠিক expression হলো Technology is the most pressing need of time. এখানে pressing একটি participle যা adjective হিসেবে কাজ করছে। Verb এর সাথে ing যুক্ত হয়ে যদি তা একই সাথে verb এবং adjective এর কাজ করে, তখন তাকে participle বলে।
Pressing = (of a problem, need, or situation) requiring quick or immediate action or attention.

.
The boy stopped ____ computer games.
  1. ক) play
  2. খ) playing
  3. গ) to play
  4. ঘ) being played
ব্যাখ্যা
Stop এর পরের verb এর সাথে ing যুক্ত হয়। তাই সঠিক উত্তর - playing.
.
Choose the incorrect sentence -
  1. ক) The invigilator made us show our identity card at the test centre.
  2. খ) The girl water the plants.
  3. গ) Fire burns.
  4. ঘ) He let me go to that secret place.
ব্যাখ্যা

The correct sentence is -
The girl waters the plants.
ক- এখানে made – causative verb. তারপর ‍show Verb-টা Bare Infinitive (উহ্য to সহ Verb এর Base Form) হিসেবে বসেছে।
খ- water শব্দটি noun এবং verb উভয় অর্থে ব্যবহৃত হয়। water - পানি দেওয়া, এটি verb হিসেবে ব্যবহৃত হয়। প্রদত্ত বাক্যে water subject এর পর আসায় শব্দটি verb হিসেবে ব্যবহৃত হয়েছে। কিন্তু Subject 3rd Person Singular Number আছে বিধায় Verb এর শেষে s যোগ হওয়ার কথা ছিল, যা করা হয় নি। তাই বাক্যটি Incorrect.
গ- Quasi Passive হিসেবে বাক্যটা শুদ্ধ।
ঘ- এখানে let – Past Form হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই s যোগ হয় নি। তাই বাক্যটি শুদ্ধ।

.
He is going to start telling an interesting story. Which word is used as ‘gerund’ in the sentence?
  1. ক) going
  2. খ) to start
  3. গ) telling
  4. ঘ) Interesting
ব্যাখ্যা
Verb এর সাথে ing যুক্ত হয়ে যদি তা noun এর কাজ করে, তখন তাকে gerund বলে।
প্রদত্ত বাক্যে telling (verb+ing) - start এর Object হিসেবে noun এর কাজ করছে, তাই এটি gerund।
১০.
____ as fast as he could, he managed to arrive on time.
  1. ক) Driven
  2. খ) Being driven
  3. গ) Having drive
  4. ঘ) Driving
ব্যাখ্যা

বাক্যের অর্থ- যত দ্রুত সম্ভব গাড়ি চালিয়ে, সে গন্তব্যে পৌঁছাতে পেরেছিল।
অন্য কাজের পূর্বে ঘটে এ রকম বুঝাতে Non-finite Verb – Active Sense প্রকাশ করলে Verb+ing/ having+ Verb এর Past Participle বসে।
তাই সঠিক বাক্যটি হলো - Driving as fast as he could, he managed to arrive on time.
আরেকভাবে বললে - বাংলা ক্রিয়ার শেষে এ-কার যোগ হলে Verb এর শেষে সাধারণত ing যোগ হয়।

১১.
Which sentence is correct?
  1. ক) The man was died last month.
  2. খ) Health should take care of.
  3. গ) The wizard vanished from our sight.
  4. ঘ) Rome did not built in a day.
ব্যাখ্যা

ক- The man was died last month. die- Intransitive Verb হওয়ায় এটা কখনো Passive হয় না।
খ- স্বাস্থ্য যত্ন নেয় না, বরং স্বাস্থের যত্ন নিতে হয়, তাই বাক্যটা Passive হতে হবে।
গ- vanished – Intransitive Verb হিসেবে Active Voice এ Past Indefinite Tense এ এর ব্যবহার সঠিক হয়েছে।
ঘ- Rome শহরটি মানুষের দ্বারা নির্মিত হয়েছে। তাই এটা Passive হওয়া বাঞ্ছনীয়।
সবগুলোর সঠিক বাক্য হবে নিম্নরূপ:
- He died last night.
- Health should be taken care of.
- The wizard vanished from our sight.
- Rome was not built in a day.

১২.
Identify the correct sentence -
  1. ক) The car have just has an accident.
  2. খ) He had recently part from his wife.
  3. গ) The bridge constructed recently for the railroad has been found faulty.
  4. ঘ) We have recently enter into an agreement.
ব্যাখ্যা

The correct sentences are -
- The car has just had an accident. (Present Perfect Tense এর গঠন অনুযায়ী)
- He had recently parted from his wife. (Past Perfect Tense এর গঠন অনুযায়ী)
- We have recently entered into an agreement. (Present Perfect Tense এর গঠন অনুযায়ী)
- The bridge constructed recently for the railroad has been found faulty.
(Constructed এটা Non-finite Verb এবং Passive, এ হিসেবে Verb এর Past Participle ব্যবহার শুদ্ধ। আর has been found এটা Finite Verb – Present Perfect + Passive Voice হিসেবে গঠন ‍শুদ্ধ হয়েছে।)

১৩.
The plane _____ at Chattogram.
  1. ক) have already arrived
  2. খ) has already arrived
  3. গ) already arrived
  4. ঘ) already has been arriving
ব্যাখ্যা

Already, recently, just now ইত্যাদি থাকলে বাক্যটি present perfect tense হয় এবং বাক্যের subject the plane - singular হওয়ায় auxiliary verb - has ব্যবহৃত হবে।
তাই সঠিক বাক্যটি হচ্ছে - The plane has already arrived at Chattogram.

১৪.
____ the letter tonight, Nitu will post it tomorrow.
  1. ক) Finishing
  2. খ) Finished
  3. গ) To finish
  4. ঘ) Finish
ব্যাখ্যা
একটি কাজ শেষ করে অন্য একটি কাজ শরু করা হলে যে কাজটি আগে শেষ হবে সেটি present participle বা perfect participle এ হবে।
সুতরাং present participle এর নিয়মানুযায়ী শূন্যস্থানে Finishing বসবে।
১৫.
My sisters _____ the waterfalls.
  1. ক) never seen
  2. খ) has never seen
  3. গ) have never saw
  4. ঘ) have never seen
ব্যাখ্যা
Adverb বাক্যের শুরুতে, মাঝে ও শেষে (initial, medial and final) অবস্থান গ্রহণ করতে পারে।
এই adverb গুলো (always, just, often, already, also, never, ever etc.) সচরাচর auxiliary/modal verb এবং main verb এর মাঝে বসে এবং just, already, yet, never, ever ইত্যাদি সাধারণত present perfect tense এর ক্ষেত্রে বসে।
১৬.
The porter___ down by the rich man had no fault at all.
  1. ক) was knocked
  2. খ) knocking
  3. গ) knocked
  4. ঘ) to knock
ব্যাখ্যা
যেহেতু পরে Finite Verb হিসেবে had আছে, তাই শূন্যস্থানে Non-finite Verb বসবে। Non-finite Verb – Passive Sense প্রকাশ করলে Verb এর Past Participle বসে।
বাক্যের অর্থ- যে কুলিটাকে ধনী লোকটা ধাক্কা মেরে ফেলে দিয়েছিল তার মোটেই কোনো দোষ ছিল না।
১৭.
Only then ___ what he meant.
  1. ক) I understand
  2. খ) I was understood
  3. গ) did I understand
  4. ঘ) I had understood
ব্যাখ্যা
Only then, hardly, scarcely, seldom ইত্যাদি adverbial phrase বা word বাক্যের শুরুতে বসে Verb এর উপর গুরুত্ব আরোপ করলে auxiliary verb - subject এর পূর্বে বসবে।
সুতরাং শূন্যস্থানের সঠিক expression হলো did I understand.
১৮.
Find out the correct sentence -
  1. ক) Neither the moon nor the stars is seen.
  2. খ) None of them have been rewarded.
  3. গ) No birds were seen.
  4. ঘ) Two books in addition to a pen was given to each of them.
ব্যাখ্যা

The correct sentences are -
Neither the moon nor the stars are seen. (Neither …. nor থাকলে nor এর পরের Noun/ Pronoun অনুযায়ী Verb বসে। )
None of them has been rewarded. (None সব সময় Singular হয়)
Two books in addition to a pen were given to each of them. (as well as, along with, in addition to ইত্যাদি থাকলে এগুলোর আগের Noun/ Pronoun অনুযায়ী Verb বসে। )
No birds were seen. (No এর পরে Plural Noun থাকলে Plural Verb বসে।)

১৯.
The verb form of the word ‘Credible’ -
  1. ক) Credib
  2. খ) Credibe
  3. গ) Credle
  4. ঘ) Credit
ব্যাখ্যা
Credible ( বিশ্বাসযোগ্য) - Adjective
Credit (বিশ্বাস করা) - verb.
For example- His statement is hard to credit.
২০.
The verb form of the word ‘Bloody’ -
  1. ক) Blade
  2. খ) Blode
  3. গ) Blood
  4. ঘ) Bleed
ব্যাখ্যা
Bloody (রক্তাক্ত) - Adjective
Bleed (রক্তপাত হওয়া/ করা) - verb
২১.
The verb form of the adjective ‘light’ is –
  1. ক) enlighten
  2. খ) light
  3. গ) lighten
  4. ঘ) lit
ব্যাখ্যা

light – Adjective হলে এর অর্থ হয় – হালকা। এর Verb Form হচ্ছে lighten = হালকা করা।
অন্যদিকে,
enlighten = আলোকিত করা, জ্ঞানদান করা; অজ্ঞতা, ভুল বোঝাবুঝি অথবা মিথ্যা বিশ্বাসসমূহ দূর করা। 
light = আলো জ্বালানো। 
lit = light এর Past Form

২২.
The adjective form of “compel” is -
  1. ক) Compulsory
  2. খ) Compulsion
  3. গ) Compulsive
  4. ঘ) Both a & c
ব্যাখ্যা
Compel (বাধ্য করা) - verb
Compulsory/ Compulsive (বাধ্যতামূলক) - Adjective
২৩.
The adjective form of “decide” -
  1. ক) Decision
  2. খ) Decisively
  3. গ) Desicive
  4. ঘ) Decisive
ব্যাখ্যা
Decide (সিদ্ধান্ত নেয়া) - verb
Decisive ( সিদ্ধান্তমূলক) - Adjective