পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০
সিলেবাস
[For iPad Mania] --------------------------- বিষয় - বাংলাদেশ বিষয়াবলি টপিক - বাংলাদেশের কৃষিজ সম্পদ [শস্য উৎপাদন এবং এর বহুমুখীকরণ, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা, কৃষির উপর বিভিন্ন সমীক্ষা এবং কৃষি পরিসংখ্যান গ্রন্থ।] উৎস: NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড বই, সর্বশেষ প্রকাশিত অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, আমদানি রপ্তানি রিপোর্ট, কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ, যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১০ প্রশ্ন

.
বাজেট ২০২৩ অনুযায়ী মানুষের মাথাপিছু আয় কত?
  1. ক) ২,৭৫৩ মার্কিন ডলার
  2. খ) ২,৭৬৭ মার্কিন ডলার
  3. গ) ২,৮৫০ মার্কিন ডলার
  4. ঘ) ২,৯৬১ মার্কিন ডলার
অনির্ধারিত
ব্যাখ্যা
[প্রশ্নটিতে ভাষাগত কিছু ত্রুটি রয়েছে। প্রশ্নে 'প্রাক্কলন' শব্দটি থাকা উচিত ছিল। জাতীয় বাজেট বক্তৃতা অনুসারে, ২০২৩-২৪ অর্থবছরে মাথাপিছু আয় প্রাক্কলন ২,৯৬১ মার্কিন ডলার এবং ২০২২-২৩ অর্থবছরে সাময়িক মাথাপিছু আয় প্রাক্কলন ২,৭৬৫ মার্কিন ডলার।]

মাথাপিছু আয়:


- জাতীয় বাজেট বক্তৃতা অনুসারে, ২০২৩-২৪ অর্থবছরে মাথাপিছু আয় প্রাক্কলন ২,৯৬১ মার্কিন ডলার।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP) ২,৬৩,০০০ কোটি টাকা।
- স্বায়ত্তশাসিত সংস্থা/কর্পোরেশন ও এক্সপোর্ট ক্রেডিট এজেন্সিসহ বার্ষিক উন্নয়ন কর্মসূচির মোট আকার ২,৭৪,৬৭৪ কোটি টাকা।
- উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ ২,৭৭,৫৮২ কোটি টাকা।

তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৩-২৪।
.
২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট বর্তমান সরকারের টানা কততম বাজেট?
  1. ক) ১৩তম
  2. খ) ১৪তম
  3. গ) ১৫তম
  4. ঘ) ১৬তম
ব্যাখ্যা
২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট:

- বর্তমান বাজেট বর্তমান সরকারের টানা ১৫তম বাজেট।
- এটি (২০২৩-২৪ অর্থবছর) দেশের ৫২তম বাজেট।
- আওয়ামী লীগ সরকারের ২৪তম বাজেট।
- বাজেটের স্লোগান/শিরোনাম - 'উন্নয়নের অভিযাত্রার দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা'।
- সংসদে বাজেট উত্থাপনের তারিখ - ১ জুন, ২০২৩ (১৮ জৈষ্ঠ ১৪৩০)।
- বাজেট উত্থাপনকারী অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল (তাঁর টানা পঞ্চম বাজেট পেশ)। 
- সংসদে বাজেট পাশ হয় ২৬ জুন, ২০২৩।
- কার্যকর হয় - ১ জুলাই, ২০২৩।

তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৩-২৪ অর্থবছর।
.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুসারে জিডিপির সর্ববৃহৎ খাত কোনটি?
  1. ক) শিল্পখাত
  2. খ) সেবাখাত
  3. গ) কৃষিখাত
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
২০২২-২৩ অর্থবছরে বৃহৎ খাতসমূহ:

- জিডিপির সর্ববৃহৎ খাত - সেবাখাত (১৩টি খাত নিয়ে গঠিত)।
- সবচেয়ে ছোট খাত - কৃষিখাত।
- কর্মসংস্থানের দিক থেকে বৃহৎখাত - কৃষিখাত (৪৫.৩৩ শ্রমশক্তি নিয়োজিত)।
- সবচেয়ে ছোট খাত শিল্পখাত (১৭.০২% শ্রমশক্তি - নিয়োজিত)।
- জিডিপির সবচেয়ে দ্রুত বর্ধনশীল খাত - শিল্পখাত।
- এর প্রবৃদ্ধির হার - ৮.১৮%।
- কৃষিখাতের প্রবৃদ্ধির হার সবচেয়ে কম।
- এর প্রবৃদ্ধির হার - ২.৬১%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা, ২০২৩।
.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২২ অনুযায়ী খাদ্যশস্যে আবাদকৃত জমির হার কত?
  1. ক) ৭৫.৮০%
  2. খ) ৭৭.৩১%
  3. গ) ৮১.৫০%
  4. ঘ) ৮৫.০৭%
ব্যাখ্যা
মোট আবাদকৃত জমির শতকরা হার (২০২২):

- খাদ্যশস্যে আবাদকৃত জমির হার ৭৭.৩১%।
- আঁশজাতীয় ফসল (পাঁট, তুলা ইত্যাদি) আবাদকৃত জমির হার - ৪.৩৫%। 
- তৈলবীজ (সরিষা, সয়াবিন ইত্যাদি) আবাদকৃত জমির হার - ৩.০৯%।
- মসলা আবাদকৃত জমির হার - ২.৫৩%।
- ফলের আবাদকৃত জমির হার - ২.৪৮%।
- ডালের আবাদকৃত জমির হার - ২.৩০%।
- ভেষজ ও নেশাজাতীয় দ্রব্যের আবাদকৃত জমির হার - ১.০২%।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ – ২০২২।
.
২০২২-২৩ অর্থবছরের সম্পূরক বাজেট পাস হয় কত তারিখ?
  1. ক) ১ জুন, ২০২৩
  2. খ) ৬ জুন, ২০২৩
  3. গ) ২৬ জুন, ২০২৩
  4. ঘ) ১ জুলাই, ২০২৩
ব্যাখ্যা
- ২০২২-২৩ অর্থবছরের সম্পূরক বাজেট পাস হয় ৬ জুন, ২০২৩।
- জিডিপির আকার ৫০,০৬,৭৮২ কোটি টাকা।
- অনুমিত জিডিপি প্রবৃদ্ধির হার ৭.৫%।
- বাজেটের আকার ৭,৬১,৭৮৫ কোটি টাকা।

তথ্যসূত্র- অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
.
গম উত্তোলনের সময়সূচি নিচের কোনটি?
  1. ক) এপ্রিল – মে
  2. খ) মার্চ – মধ্য এপ্রিল
  3. গ) মধ্য জানুয়ারি – মার্চ
  4. ঘ) মধ্য জুলাই – আগস্টের শুরু
ব্যাখ্যা
বিভিন্ন ফসল উত্তোলনের সময়সূচি:

- গম উত্তোলনের সময়সূচি: মার্চ – মধ্য এপ্রিল।
- আউশ ধান উত্তোলনের সময়সূচি: মধ্য জুলাই – আগস্টের শুরু।
- আমন ধান উত্তোলনের সময়সূচি: ডিসেম্বর – জানুয়ারির শুরু।
- বোরো ধান উত্তোলনের সময়সূচি: এপ্রিল – মে।
- ভুট্টা উত্তোলনের সময়সূচি: এপ্রিলের শুরু – মে মাসের শেষ।
- আলু উত্তোলনের সময়সূচি: মধ্য জানুয়ারি – মার্চ।
- মিষ্টি আলু উত্তোলনের সময়সূচি: মধ্য ফেব্রুয়ারি – মধ্য এপ্রিল।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ – ২০২২।
.
বাজেট ২০২৩-২৪ অনুযায়ী করমুক্ত আয়সীমা কত?
  1. ক) ২৫০০০০
  2. খ) ২৯০০০০
  3. গ) ৩২০০০০
  4. ঘ) ৩৫০০০০
ব্যাখ্যা
বাজেট ২০২৩-২৪:

- করমুক্ত আয়সীমা ৩ লক্ষ ৫০ হাজার টাকা।
- এটি দেশের ৫২ তম (অন্তর্বর্তীকালীন বাজেট বাদে)। 
- এটি আওয়ামী লীগ সরকারের টানা ১৫তম এবং মোট ২৪ তম বাজেট।
- বাজেটের স্লোগান উন্নয়নের অভিযাত্রার দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা।
- বাজেটের আকার- ৭,৬১,৭৮৫ কোটি।
- GDP'র প্রবৃদ্ধি ৭.৫%।
- সর্বোচ্চ বরাদ্দ - জনপ্রশাসন খাতে (১,৬৭,৮৮০ কোটি টাকা)।

তথ্যসূত্র - বাজেট ২০২৩-২৪।
.
বর্তমানে (২০২৩-২৪ অর্থবছর) মুদ্রাস্ফীতির হার কত?
  1. ক) ৫%
  2. খ) ৫.৮%
  3. গ) ৬%
  4. ঘ) ৬.৭%
ব্যাখ্যা
বাজেট ২০২৩-২৪:

- এটি দেশের ৫২ তম (অন্তর্বর্তীকালীন বাজেট বাদে)। 
- এটি আওয়ামী লীগ সরকারের টানা ১৫তম এবং মোট ২৫ তম বাজেট।
- বাজেটের স্লোগান উন্নয়নের অভিযাত্রার দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা।
- করমুক্ত আয়সীমা ৩ লক্ষ ৫০ হাজার টাকা।
- বাজেটের আকার- ৭,৬১,৭৮৫ কোটি।
- মুদ্রাস্ফীতির হার ৬%।

তথ্যসূত্র - বাজেট ২০২৩-২৪।
.
২০২৩-২৪ বাজেট মোট রাজস্ব আয় ধরা হয়েছে-
  1. ক) ৪ লাখ কোটি টাকা
  2. খ) ৫ লাখ কোটি টাকা
  3. গ) ৭ লাখ কোটি টাকা
  4. ঘ) ৮ লাখ কোটি টাকা
ব্যাখ্যা
২০২৩-২৪ বাজেট:

- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP) এর জন্য কত বরাদ্দ আছে - ২,৬৩,০০০ কোটি টাকা।
- ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে পরিচালনসহ অন্যান্য খাতে ব্যয় ধরা হয়েছে ৪ লাখ ৩৬ হাজার ২৪৭ কোটি টাকা।
- বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৫ লাখ কোটি টাকা।
- বাজেট ঘাটতি ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা দেখানো হয়েছে, যা জিডিপির ৫ দশমিক ২ শতাংশ।
- ঘাটতি অর্থায়নে বৈদেশিক ঋণ থেকে ১ লাখ ৬ হাজার ৩৯০ কোটি ও অভ্যন্তরীণ উৎস থেকে ৯ লাখ ৫৫ হাজার ৩৯৫ কোটি টাকা আহরণ করা হবে।

তথ্যসূত্র - বাজেট ২০২৩-২৪।
১০.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুযায়ী পুরুষের গড় আয়ু কত?
  1. ক) ৭০.৬ বছর
  2. খ) ৭০.৬ বছর
  3. গ) ৭৩.৮ বছর
  4. ঘ) ৭৪.১ বছর
অনির্ধারিত
ব্যাখ্যা
[দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।]

অর্থনৈতিক সমীক্ষা ২০২৩:


- মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ। 
- পুরুষ ও নারীর অনুপাত- ৯৮: ১০০ জন। 
- জনসংখ্যা বৃদ্ধির হার- ১.৩০%।
- জনসংখ্যার ঘনত্ব ১১৫৩ বর্গ কি.মি.। 
- স্বাক্ষরতার হার ৭৬.৪%।
- গড় আয়ু - ৭২.৩ বছর।
- পুরুষের গড় আয়ু - ৭০.৬ বছর।
- নারীর গড় আয়ু - ৭৪.১ বছর। 

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।