পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়18 minutes
মোট প্রশ্ন২৯
সিলেবাস
পরীক্ষা - ৪৮: বিগত ৫টি পরীক্ষার উপর রিভিশন পরীক্ষা [পরীক্ষা – ৩৫, ৩৮, ৪১, ৪৪, ৪৭]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ২৯ প্রশ্ন

.
’মর, পাপিষ্ঠ’ বাক্যটিতে রয়েছে-
  1. বিধান
  2. বিরক্তি
  3. অভিশাপ
  4. সাপেক্ষ
সঠিক উত্তর:
অভিশাপ
উত্তর
সঠিক উত্তর:
অভিশাপ
ব্যাখ্যা
• ’মর, পাপিষ্ঠ’ বাক্যটিতে অভিশাপ অর্থ প্রকাশ পেয়েছে।
- বাক্যটি বর্তমান কালের অনুজ্ঞা সূচক বাক্য।

• বর্তমান কালের অনুজ্ঞা:
 - আদেশ অর্থে: কাজটি করে ফেল। তোমরা এখন যাও।
-  উপদেশ অর্থে : সত্য গোপন করো না। কড়া রোদে ঘোরাফেরা করিস না। 'পাতিস নে শিলাতলে পদ্মপাতা।'
- অনুরোধ অর্থে : আমার কাজটা এখন কর। অঙ্কটা বুঝিয়ে দাও না।
- প্রার্থনা অর্থে : আমার দরখাস্তটা পড়ুন।
- অভিশাপ অর্থে: মর, পাপিষ্ঠ।

• অনুজ্ঞা:

- আদেশ, অনুরোধ, অনুমতি, প্রার্থনা, অনুনয় প্রভৃতি অর্থে বর্তমান এবং ভবিষ্যৎ কালে মধ্যম পুরুষে ক্রিয়াপদের যেরূপ হয় তাকে অনুজ্ঞা পদ বলে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নবম দশম শ্রেণি -২০১৮ সালের শিক্ষাবর্ষ।
.
’নদীমাতৃক’ কোন প্রকার সমাস?
  1. কর্মধারয় সমাস
  2. তৎপুরুষ সমাস
  3. দ্বন্দ্ব সমাস
  4. বহুব্রীহি সমাস
সঠিক উত্তর:
বহুব্রীহি সমাস
উত্তর
সঠিক উত্তর:
বহুব্রীহি সমাস
ব্যাখ্যা
• বহুব্রীহি সমাস:
- যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
যথা-
বহু ব্রীহি (ধান) আছে যার বহুব্রীহি।
এখানে 'বহু' কিংবা 'ব্রীহি' কোনোটিরই অর্থের প্রাধান্য নেই, যার বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে।

• বহুব্রীহি সমাসে পরপদে মাতৃ, পত্নী, পুত্র, স্ত্রী ইত্যাদি শব্দ থাকলে এ শব্দগুলোর সঙ্গে 'ক' যুক্ত হয়।
যেমন:
নদী মাতা (মাতৃ) যার = নদীমাতৃক,
বি (বিগত) হয়েছে পত্নী যার =  বিপত্নীক।
এরূপ-
- সস্ত্রীক, অপুত্রক ইত্যাদি।

• কর্মধারয় সমাস:
যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে।
যেমন
নীল যে পদ্ম =  নীলপদ্ম।
শান্ত অথচ শিষ্ট = শান্তশিষ্ট।
কাঁচা অথচ মিঠা =  কাঁচামিঠা।

• তৎপুরুষ সমাস:
পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে।
তৎপুরুষ সমাসের পূর্বপদে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যে কোনো বিভক্তি থাকতে পারে; আর পূর্বপদের বিভক্তি অনুসারে এদের নামকরণ হয়। যেমন বিপদকে আপন্ন বিপদাপন্ন।

• দ্বন্দ্ব সমাস:
- যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
যেমন-
তাল ও তমাল = তাল-তমাল,
দোয়াত ও কলম = দোয়াত-কলম।
এখানে তাল ও তমাল এবং দোয়াত ও কলম প্রতিটি পদেরই অর্থের প্রাধান্য সমস্ত পদে রক্ষিত হয়েছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ-৯ম-১০ম শ্রেণি (২০১৮ সালের সংস্করণ)।
.
’শান্তি’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. √শম্ + ক্তি
  2. √শান + ক্তি
  3. √শাম্ + ক্তি
  4. √শম্ + ন্তি
সঠিক উত্তর:
√শম্ + ক্তি
উত্তর
সঠিক উত্তর:
√শম্ + ক্তি
ব্যাখ্যা
বিশেষ নিয়মে সাধিত প্রকৃতি-প্রত্যয় :

• কোনো কোনো ধাতুর উপধা অ-কারের বৃদ্ধি হয়, অর্থাৎ আ-কার হয়।

যেমন
√শ্রম্ + ক্তি = শ্রান্তি (সন্ধিসূত্রে ম > ন হয়),
√শম্ + ক্তি = শান্তি। (সন্ধিসূত্রে ম > ন হয়),

• নিপাতনে সিদ্ধ:
√গৈ + ক্তি = গীতি,
√সিধ + ক্তি = সিদ্ধি,
√বুধ + ক্তি = বুদ্ধি,
√শিক্ + ক্তি = শক্তি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নবম দশম শ্রেণি -২০১৮ সালের শিক্ষাবর্ষ।
.
’নীলপদ্ম’ কোন সমাসের উদাহরণ?
  1. বহুব্রীহি সমাস
  2. কর্মধারয় সমাস
  3. অব্যয়ীভাব সমাস
  4. তৎপুরুষ সমাস
সঠিক উত্তর:
কর্মধারয় সমাস
উত্তর
সঠিক উত্তর:
কর্মধারয় সমাস
ব্যাখ্যা
• কর্মধারয় সমাস:
- যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে।
যেমন
- নীল যে পদ্ম =  নীলপদ্ম।
- শান্ত অথচ শিষ্ট = শান্তশিষ্ট।
- কাঁচা অথচ মিঠা =  কাঁচামিঠা।

• বহুব্রীহি সমাস:
- যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
যথা-
বহু ব্রীহি (ধান) আছে যার বহুব্রীহি।
এখানে 'বহু' কিংবা 'ব্রীহি' কোনোটিরই অর্থের প্রাধান্য নেই, যার বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে।

• তৎপুরুষ সমাস:
পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে।
তৎপুরুষ সমাসের পূর্বপদে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যে কোনো বিভক্তি থাকতে পারে; আর পূর্বপদের বিভক্তি অনুসারে এদের নামকরণ হয়। যেমন বিপদকে আপন্ন বিপদাপন্ন।

অব্যয়ীভাব সমাস:
- পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়। যেমন:
- জানু পর্যন্ত লম্বিত (পর্যন্ত শব্দের অব্যয় 'আ') = আজানুলম্বিত (বাহু),
- মরণ পর্যন্ত = আমরণ।
- সামীপ্য (নৈকট্য), বিপ্‌প্সা (পৌনঃপুনিকতা), পর্যন্ত, অভাব, অনতিক্রম্যতা, সাদৃশ্য, যোগ্যতা

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ-৯ম-১০ম শ্রেণি (২০১৮ সালের সংস্করণ)।
.
’মহত্ত্ব’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. মহত + ত্ব 
  2. মহৎ + ত্ত 
  3. মহৎ + ত্ত্ব
  4. মহৎ + ত্ব 
সঠিক উত্তর:
মহৎ + ত্ব 
উত্তর
সঠিক উত্তর:
মহৎ + ত্ব 
ব্যাখ্যা
• মহত্ত্ব’ শব্দটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়  ’ত্ব’ যোগে গঠিত।
- ’মহত্ত্ব’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় = মহৎ + ত্ব ।

• আরো কিছু প্রকৃতি প্রত্যয়
- বন্ধু + তা =বন্ধুতা,
-  শত্রু + তা = শত্রুতা।
- বন্ধু + ত্ব = বন্ধুত্ব,
- গুরু + ত্ব = গুরুত্ব।
-  ঘন + ত্ব = ঘনত্ব,

• সংস্কৃত তদ্ধিত প্রত্যয়:
 
ষ্ণ, ফি, ফ্য, ফিক, ইত, ইমন, ইল, ইষ্ট, ঈন, তর, তম, তা, ত্ব, নীন, নীয়, বতুপ্, বিন্, র, ল প্রভৃতি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়যোগে যে সমস্ত শব্দ গঠিত হয়, সেগুলো বাংলা ভাষায় ব্যবহৃত হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নবম দশম শ্রেণি -২০১৮ সালের শিক্ষাবর্ষ।
.
’সেবার তাকে সুস্থই দেখেছিলাম’ কোন ক্রিয়া কালের উদাহরণ?
  1. নিত্যবৃত্ত অতীত
  2. পুরাঘটিত অতীত কাল
  3. সাধারণ অতীত
  4. ঘটমান অতীত কাল
সঠিক উত্তর:
পুরাঘটিত অতীত কাল
উত্তর
সঠিক উত্তর:
পুরাঘটিত অতীত কাল
ব্যাখ্যা
• পুরাঘটিত অতীত কাল:
- যে ক্রিয়া অতীতের বহু পূর্বেই সংঘটিত হয়ে গিয়েছে এবং যার পরে আরও কিছু ঘটনা ঘটে গেছে, তার কালকে পুরাঘটিত অতীত কাল বলা হয়।
যেমন-
- সেবার তাকে সুস্থই দেখেছিলাম।
- কাজটি কি তুমি করেছিলে?
 
অন্যদিকে,
• সাধারণ অতীত:
বর্তমান কালের পূর্বে যে ক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে, তার সংঘটন কালই সাধারণ অতীত কাল।
যেমন-
- প্রদীপ নিভে গেল।
- শিকারি পাখিটিকে গুলি করল।

• নিত্যবৃত্ত অতীত:
- অতীত কালে যে ক্রিয়া সাধারণ অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয়, তাকে নিত্যবৃত্ত অতীত কাল
বলে।
যেমন-
- আমরা তখন রোজ সকালে নদী তীরে ভ্রমণ করতাম।

• ঘটমান অতীত কাল:
- অতীত কালে যে কাজ চলছিল এবং যে সময়ের কথা বলা হয়েছে, তখনও কাজটি সমাপ্ত হয়নি-ক্রিয়া সংঘটনের এরূপ ভাব বোঝালে ক্রিয়ার ঘটমান অতীত কাল হয়।
যেমন-
কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল।
আমরা তখন বই পড়ছিলাম।
বাবা আমাদের পড়াশুনা দেখছিলেন।

উৎস: , বাংলা ভাষার ব্যাকরণ-৯ম-১০ম শ্রেণি (২০১৮ সালের সংস্করণ)
.
Which of the following is a synonym of "Impede"?
  1. Remiss
  2. Retard
  3. Faint
  4. Exalted
সঠিক উত্তর:
Retard
উত্তর
সঠিক উত্তর:
Retard
ব্যাখ্যা
The correct answer is - খ) Retard.
- Retard (verb) - দমন করা; প্রতিহত করা।

• Impede (Verb)
- English Meaning: To slow something down or prevent an activity from making progress at its previous rate.
- Bangla Meaning: ব্যাহত/বাধিত/বাধাগ্রস্থ করা; বাধা দেওয়া।

• Synonyms:
- Delay (বিলম্ব/দেরি করা),
- Retard (দমন করা),
- Hinder (বাঁধাগ্রস্থ করা),
- Obstruct (প্রতিবন্ধকতা সৃষ্টি করা)।

• Antonyms:
- Facilitate (সহজ করা),
- Help (সাহায্য করা),
- Aid (সহায়তা),
- Assist (সহায়তা করা),
- Ease (সহজ করা)।

• Example Sentence:
1. As I tried to enter the concourse, a slow person was impeding my progress.
2. He claims that economic growth is being impeded by government regulations.

• Other options:
- Remiss (Adj) অমনোযোগী,
- Faint (Adj) দুর্বল; অস্পষ্ট,
- Exalted (Adj) মর্যাদাসম্পন্ন।

Source:
1. Live MCQ Lecture.
2. Accessible Dictionary.
.
Have you ever _____ to Cox's Bazar?
  1. go
  2. went
  3. being
  4. been
সঠিক উত্তর:
been
উত্তর
সঠিক উত্তর:
been
ব্যাখ্যা
The correct answer is - ঘ) been.
The full sentence is - Have you ever been to Cox's Bazar?

• Present perfect tense এর ক্ষেত্রে:
- ever, never, always, occasionally, often, several times ইত্যাদির সাথে Present perfect tense ব্যবহৃত হয়।
Example:
- তুমি কি কখনও কুমিল্লায় গিয়েছ? = Have you ever been to Comilla?
- না, আমি তাকে কখনও দেখিনি = No, I have never seen him.

Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain.
.
He was ___________ for his misconduct.
  1. buried the hatchet
  2. brought to book
  3. bread and butter
  4. blew away
সঠিক উত্তর:
brought to book
উত্তর
সঠিক উত্তর:
brought to book
ব্যাখ্যা
Correct answer is - খ) brought to book.
The full sentence is - He was brought to book for his misconduct.

• Bring someone to book
- English Meaning: to punish someone and make that person explain their behaviour / bring someone to justice.
- Bangla Meaning: শাস্তি দেওয়া এবং কৈফিয়ত চাওয়া /ন্যায় বিচারের মুখোমুখি করা।

• Example Sentences:
- He was brought to book for his misconduct.
- Bangla Meaning: তার অসদাচরণের জন্য তাকে শাস্তির আওতায় আনা হয়েছে।

• Other options:
- Bread and butter - জীবিকা।
- Blow away - বাতাসে যেমন উড়িয়ে দেয় তেমনি করে উড়িয়ে দেয়।
- Bury the hatchet - ঝগড়া মিটিয়ে ফেলা।

বাকি অপশনগুলো অপ্রাসঙ্গিক।

Source:
1. Live MCQ Lecture.
১০.
________ poor rickshaw puller lives a miserable life in Dhaka.
  1. A
  2. An
  3. The
  4. None
সঠিক উত্তর:
The
উত্তর
সঠিক উত্তর:
The
ব্যাখ্যা
The correct answer is - গ) The.

• Definite article এর ক্ষেত্রে,
- কোন বিশেষ group of people বুঝাতে the ব্যবহৃত হতে পারে।
- The rich = All rich people
- এক্ষেত্রে the+adj.+noun এরূপে ব্যবহৃত হয়।
- The poor rickshaw puller (=all poor rickshawpullers) lives a miserable life in Dhaka.

Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain.
১১.
'If you help the poor, you will be blessed.' Choose the correct Compound sentence.
  1. Help the poor and you will be blessed.
  2. You do not help the poor, you will be blessed.
  3. Help the poor or you will be blessed.
  4. Help the poor but you will be blessed.
সঠিক উত্তর:
Help the poor and you will be blessed.
উত্তর
সঠিক উত্তর:
Help the poor and you will be blessed.
ব্যাখ্যা
The correct answer is - ক) Help the poor and you will be blessed.

• Complex sentence থেকে compound sentence করার ক্ষেত্রে:
Complex sentence-এর একটি clause যদি if you-দ্বারা গঠিত হয় বা if-clause হয় তাহলে নিম্নরূপে তাকে compound-এ রূপান্তরিত করতে হয়:
- Complex sentence টি যদি affirmative বা হ্যাঁ-বোধক হয় তাহলে if you clause টা তুলে দিয়ে, বাক্যে verb-এর পরে and ব্যবহার করতে হয়।
- Complex sentence-টি যদি না-বোধক বা negative হয় তাহলে if you do not তুলে দিয়ে verb এর শেষে or বসাতে হয়। Examples:
Complex: If you help the poor, you will be blessed.
Compound: Help the poor and you will be blessed.

Complex: If you work hard, you will prosper in life.
Compound: Work hard and you will prosper in life.

Complex: If you study, you will pass.
Compound: Study and you will pass.

Complex: If you eat a balanced diet, you will remain healthy.
Compound: Eat a balanced diet and you will remain healthy.

Complex: If you do not move, you will die.
Compound: Move or you will die.

Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain.
১২.
What is the correct English translation of - "আমার এখানে কোনো বন্ধু নেই বললেই চলে।"
  1. I have a few friends here.
  2. I have a many friends here.
  3. I have few friends here.
  4. I have lots of friends here.
সঠিক উত্তর:
I have few friends here.
উত্তর
সঠিক উত্তর:
I have few friends here.
ব্যাখ্যা
The correct answer is - গ) I have few friends here.

Few, a few এর ক্ষেত্রে,
• A Few + Countable Noun
- A few = কয়েকজন, কয়েকটি ইত্যাদি

- আমার অল্প কয়েকটি বই আছে।
- I have a few books.

- তার অল্প কয়েকজন বন্ধু আছে।
- He has a few friends.

- অল্প কয়েকজন লোক সেখানে গিয়েছিল।
- A few people went there.

• Few + Countable Noun
- এখানে few অর্থ "নেই বললেই চলে" যেমন:

- আমার এখানে কোন বন্ধু নেই বললেই চলে।
- I have few friends here.

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.
১৩.
১৫০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৬০ কি.মি. বেগে রেললাইনের পাশে থাকা একটি খুঁটি অতিক্রম করে। খুঁটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
  1. ৬ সেকেন্ড 
  2. ৭ সেকেন্ড 
  3. ৯ সেকেন্ড 
  4. ১২ সেকেন্ড 
সঠিক উত্তর:
৯ সেকেন্ড 
উত্তর
সঠিক উত্তর:
৯ সেকেন্ড 
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৬০ কি.মি. বেগে রেললাইনের পাশে থাকা একটি খুঁটি অতিক্রম করে। খুঁটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?

সমাধান:
খুঁটি অতিক্রম করলে ট্রেনটি নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করে। 

অতিক্রান্ত দূরত্ব = ১৫০ মিটার 
দেওয়া আছে, 
ট্রেনের গতিবেগ = ৬০ কি.মি./ঘণ্টা = (৬০ × ১০০০)/(৬০ × ৬০) = (১০০/৬) মিটার/সেকেন্ড 

এখন,
ট্রেনটি ১০০/৬ মিটার অতিক্রম করে = ১ সেকেন্ডে
∴ ১ মিটার অতিক্রম করে = ৬/১০০ সেকেন্ডে
∴ ১৫০ মিটার অতিক্রম করে = (১৫০ × ৬)/১০০ = ৯ সেকেন্ডে 
১৪.
নৌকা ও স্রোতের বেগ যথাক্রমে ঘণ্টায় ১৫ কি.মি. ও ৫ কি.মি.। নদীপথে স্রোতের অনুকূলে ৩০ কি.মি. গিয়ে আবার একই পথ স্রোতের প্রতিকূলে ফিরে আসতে সর্বমোট কত সময় লাগবে?
  1. ৭/২ ঘণ্টা
  2. ৪ ঘণ্টা
  3. ৯/২ ঘণ্টা
  4. ৫ ঘণ্টা
সঠিক উত্তর:
৯/২ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৯/২ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: নৌকা ও স্রোতের বেগ যথাক্রমে ঘণ্টায় ১৫ কি.মি. ও ৫ কি.মি.। নদীপথে স্রোতের অনুকূলে ৩০ কি.মি. গিয়ে আবার একই পথ স্রোতের প্রতিকূলে ফিরে আসতে সর্বমোট কত সময় লাগবে?

সমাধান:
দেওয়া আছে,
নৌকার বেগ = ১৫ কি.মি./ঘণ্টা 
স্রোতের বেগ = ৫ কি.মি./ঘণ্টা 

দূরত্ব = ৩০ কি.মি.

এখন,
স্রোতের অনুকূলে নৌকার বেগ = নৌকার বেগ + স্রোতের বেগ = (১৫ + ৫) কি.মি./ঘণ্টা = ২০ কি.মি./ঘণ্টা

এবং স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = নৌকার বেগ - স্রোতের বেগ = (১৫ - ৫) কি.মি./ঘণ্টা = ১০ কি.মি./ঘণ্টা

স্রোতের অনুকূলে,
নৌকা ২০ কি.মি. যায় = ১ ঘণ্টায় 
∴ ১ কি.মি. যায় = ১/২০ ঘণ্টায়
∴ ৩০ কি.মি. যায় = ৩০/২০ = ৩/২ ঘণ্টায় 

স্রোতের প্রতিকূলে,
নৌকা ১০ কি.মি. যায় = ১ ঘণ্টায়
∴ ১ কি.মি. যায় = ১/১০ ঘণ্টায়
∴ ৩০ কি.মি. যায় = ৩০/১০ = ৩ ঘণ্টায়

∴ মোট সময় = ৩ + (৩/২) = (৬ + ৩)/২ = ৯/২ ঘণ্টা 
১৫.
একটি গাড়ি ঘণ্টায় ৬০ কি.মি. বেগে চলে। ৩ মিনিটে গাড়িটি কতদূর যাবে?
  1. ২০ কি.মি.
  2. ১২ কি.মি.
  3. ৮ কি.মি.
  4. ৩ কি.মি.
সঠিক উত্তর:
৩ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
৩ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ি ঘণ্টায় ৬০ কি.মি. বেগে চলে। ৩ মিনিটে গাড়িটি কতদূর যাবে?

সমাধান:
দেওয়া আছে,
সময় = ৩ মিনিট = (৩ × ৬০) = ১৮০ সেকেন্ড 

আমরা জানি,
১ ঘণ্টা = (৬০ × ৬০) = ৩৬০০ সেকেন্ড 

এখন,
গাড়িটি ৩৬০০ সেকেন্ডে অতিক্রম করে = ৬০ কি.মি.
∴ ১ সেকেন্ডে অতিক্রম করে = ৬০/৩৬০০ কি.মি. 
∴ ১৮০ সেকেন্ডে অতিক্রম করে = (৬০ × ১৮০)/৩৬০০ = ৩ কি.মি. 
১৬.
দুইটি রাশির অনুপাত ৬ : ১১ । উত্তররাশি ৯৯ হলে পূর্বরাশি কত?
  1. ৫৪
  2. ৪২
  3. ৪৮
  4. ৬০
সঠিক উত্তর:
৫৪
উত্তর
সঠিক উত্তর:
৫৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি রাশির অনুপাত ৬ : ১১ । উত্তররাশি ৯৯ হলে পূর্বরাশি কত?

সমাধান:
ধরি,
পূর্বরাশি = ক

প্রশ্নমতে,
ক : ৯৯ = ৬ : ১১
বা, ক/৯৯ = ৬/১১
বা, ১১ক = ৬ × ৯৯
বা, ক = (৬ × ৯৯)/১১
বা, ক = (৬ × ৯) = ৫৪ 
১৭.
৫০ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৬ : ৪ । ঐ মিশ্রণে পানির পরিমাণ কত?
  1. ১০ লিটার
  2. ১৫ লিটার
  3. ২০ লিটার
  4. ৩০ লিটার
সঠিক উত্তর:
২০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
২০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৬ : ৪ । ঐ মিশ্রণে পানির পরিমাণ কত?

সমাধান:
মনে করি,
এসিডের পরিমাণ = ৬ক লিটার 
পানির পরিমাণ = ৪ক লিটার 

প্রশ্নমতে,
৬ক + ৪ক = ৫০
বা, ১০ক = ৫০
বা, ক = ৫০/১০
বা, ক = ৫

∴ পানির পরিমাণ = (৪ × ৫) = ২০ লিটার 
১৮.
- [- ২ + (- ২) - {- (+ ২)} - ২] এর মান কত?
  1. - ২
  2. - ৪
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: - [- ২ + (- ২) - {- (+ ২)} - ২] এর মান কত?

সমাধান:
- [- ২ + (- ২) - {- (+ ২)} - ২]
= - {- ২ - ২ - (- ২) - ২}
= - (- ২ - ২ + ২ - ২)
= - (- ৪)
= ৪
১৯.
বিকীর্ণ তাপের সাথে নিচের কোন শক্তির সাদৃশ্য রয়েছে? 
  1. গতি শক্তি
  2. শব্দ শক্তি
  3. আলোক শক্তি
  4. রাসায়নিক শক্তি
সঠিক উত্তর:
আলোক শক্তি
উত্তর
সঠিক উত্তর:
আলোক শক্তি
ব্যাখ্যা
তাপ: 
- সূর্য থেকে তাপ পাওয়া যায়। 
- সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব 1.5×108 কিলোমিটার। 
- সূর্য থেকে পৃথিবীতে বিকিরণ পদ্ধতিতে তাপ আসে। 
- যে প্রক্রিয়ায় তাপ কোনো জড় মাধ্যম ছাড়াই অপেক্ষাকৃত উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে সঞ্চালিত হয় সেই প্রক্রিয়াকে তাপের বিকিরণ বলে। 
- বিকিরণ পদ্ধতিতে যে তাপ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় তাকে বিকীর্ণ তাপ বলে। 
- বিকীর্ণ তাপ শক্তি ও আলোক শক্তির মধ্যে সাদৃশ্য বিদ্যমান। 
- তাই সূর্য থেকে তাপ ও আলোক শক্তি তরঙ্গ আকারে এক সাথে পৃথিবীতে পৌঁছায়। 

উৎস: পদার্থবিজ্ঞান প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২০.
অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে কোন যৌগগুলো উৎপন্ন করে? 
  1. পানি ও ক্ষার
  2. অক্সিজেন ও লবণ
  3. লবণ ও ক্ষারক
  4. লবণ ও পানি
সঠিক উত্তর:
লবণ ও পানি
উত্তর
সঠিক উত্তর:
লবণ ও পানি
ব্যাখ্যা
লবণ (Salt): 
- অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে
- কোনো অ্যাসিডের হাইড্রোজেন কোনো ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলকের সাহায্যে সম্পূর্ণ বা আংশিকভাবে প্রতিস্থাপিত হয়ে লবণ উৎপন্ন করে।
যেমন- সোডিয়াম ক্লোরাইড (NaCl) একটি লবণ।
- HCI অ্যাসিডের H পরমাণুকে সোডিয়াম (Na) ধাতুর প্রতিস্থাপনে সোডিয়াম ক্লোরাইড (NaCl) নামক লবণ উৎপন্ন হয়েছে। 
যেমন- 
• HCl + NaOH → NaCl + H2
• এসিড + ক্ষার → লবণ + পানি 
- এছাড়াও K2SO4, KNO3, CaCO3, NaHCO3, Na2CO3, CuSO4 ইত্যাদি বিভিন্ন ধরনের লবণ। এই লবণগুলোর মধ্যে কোনটি অম্লীয়, আবার কোনো কোনটি ক্ষারীয়ও হতে পারে। 
১) পূর্ণ সরল লবণ: NaCl, KNO3, CaCO3
২) অম্লীয় বা আংশিক লবণ: Mg(HSO4)2, NaHCO3
৩) ক্ষারকীয় লবণ: Na2CO3, CuSO4 ইত্যাদি। 

উৎস: বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
২১.
কোনটির সাহায্যে ডুবোজাহাজ থেকে পানির উপরিভাগের অবস্থা পর্যবেক্ষণ করা যায়? 
  1. পেরিস্কোপ
  2. টেলিস্কোপ
  3. নভো-দূরবীক্ষণ যন্ত্র
  4. অণুবীক্ষণ যন্ত্র
সঠিক উত্তর:
পেরিস্কোপ
উত্তর
সঠিক উত্তর:
পেরিস্কোপ
ব্যাখ্যা
পেরিস্কোপ: 
- আলোর প্রতিফলনকে কাজে লাগিয়ে পেরিস্কোপ তৈরি করা হয়। 
- পেরিস্কোপ তৈরিতে দুইটি সমতল দর্পণের প্রয়োজন হয়। আলো এসে প্রথম দর্পণে প্রতিফলিত হয়ে দ্বিতীয় দর্পণে পড়ে। 
- দ্বিতীয় দর্পণ থেকে আলো যখন প্রতিফলিত হয়ে চোখে পড়ে, তখন যে বস্তুটি সরাসরি দেখতে পাই না তা এর মাধ্যমে দেখা যায়। 
- এটি তৈরি হয় সমকোণে দুবার বাঁকানো একটি লম্বা টিউবের দুই প্রান্তে সমতল দর্পণের দুটি ফালি স্থাপন করে। 
- ডুবোজাহাজ বা যুদ্ধের ট্যাংকে পেরিস্কোপের ব্যবহার অপরিহার্য। 
- পেরিস্কোপের সাহায্যে পানির তলায় ডুবে থাকা ডুবোজাহাজ থেকে পানির উপরিভাগের অবস্থা পর্যবেক্ষণ করা যায়।  

উৎস: বিজ্ঞান, ষষ্ঠ শ্রেণি।
২২.
কোন মৌলিক পদার্থটি প্রকৃতিতে অবস্থা পরিবর্তন না করে খাঁটি অবস্থায় পাওয়া যায়? 
  1. সালফার
  2. ক্লোরিন
  3. নাইট্রোজেন
  4. কপার
সঠিক উত্তর:
সালফার
উত্তর
সঠিক উত্তর:
সালফার
ব্যাখ্যা
পদার্থ: 
- সকল পদার্থ দুই প্রকার মৌলিক পদার্থ দিয়ে গঠিত। 
যথা- ধাতু ও অধাতু। 
- ধাতু হচ্ছে ক্যালসিয়াম, আয়রন, অ্যালুমিসিয়াম, পটাসিয়াম, সোডিয়াম, সিলভার, গোল্ড, কপার ও জিংক ইত্যাদি। 
- অধাতু হচ্ছে কয়লা (কার্বন), সালফার, ক্লোরিন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ও অক্সিজেন ইত্যাদি। 
- প্রকৃতিতে প্রায় সকল ধাতু ও অধাতু যৌগিক পদার্থ হিসেবে পাওয়া যায়; তবে কয়লা, সালফার ও অল্প পরিমাণ গোল্ড মৌলিক পদার্থ হিসেবে পাওয়া যায়। 
- যে সকল ধাতু ও অধাতু বেশি সক্রিয় তাদের যৌগ বেশি পরিমাণে এবং যে সকল যৌগ কম সক্রিয় তাদের যৌগ কম পরিমাণে প্রকৃতিতে পাওয়া যায়। 

ধাতুর বৈশিষ্ট্য: 
• ঘাতসহনীয়তা: ধাতুকে পিটিয়ে বিভিন্ন আকার দেওয়া যায়। 
• নমনীয়তা: ধাতুকে বাঁকানো যায়। 
• উজ্জ্বলতা: ধাতুর আলোক বিচ্ছুরণ বা প্রতিফলন করে বলে এগুলো চকচক করে। 
• পরিবাহিতা: ধাতুসমূহ তাপ ও বিদ্যুৎ পরিবাহী। 
• ধাতব শব্দ: আঘাত করলে ধাতু টুন টুন শব্দ করে। 
• গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক: ধাতুসমূহের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অত্যন্ত বেশি (তবে পারদ সাধারণ তাপমাত্রায় তরল)। 
• ঘনত্ব: অধাতুর চেয়ে ধাতুসমূহের ঘনত্ব বেশি। 

উৎস: রসায়ন প্রথম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৩.
ক্ষমতার এস.আই একক কী? 
  1. ও'ম
  2. জুল
  3. ওয়াট
  4. অ্যাম্পিয়ার
সঠিক উত্তর:
ওয়াট
উত্তর
সঠিক উত্তর:
ওয়াট
ব্যাখ্যা
ক্ষমতা (Power): 
- ক্ষমতা কাজ ও সময়ের মধ্যে সম্পর্ক নির্ধারণ করে। 
- একটি নির্দিষ্ট সময়ে কী পরিমাণ কাজ সম্পন্ন হয় তা দ্বারা ক্ষমতার পরিমাপ করা হয়। 
- ক্ষমতা P দ্বারা প্রকাশ করা হয়। 
- ক্ষমতার এস.আই একক ওয়াট। 
- অশ্বক্ষমতা (HP) নামে ক্ষমতার আর একটি একক ব্যবহার করা হয়। 

এছাড়া, 
- অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের একক। 
- ও'ম রোধের একক। 
- জুল শক্তি বা কাজের একক। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৪.
নিচের কোন মৌলিক কণিকাটি আধানহীন? 
  1. প্রোটন
  2. নিউট্রন
  3. পজিট্রন
  4. ইলেকট্রন
সঠিক উত্তর:
নিউট্রন
উত্তর
সঠিক উত্তর:
নিউট্রন
ব্যাখ্যা
মৌলিক কণিকা: 
- যে সব সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে মৌলিক কণিকা বলা হয়। 
- পরমাণুর মধ্যে তিনটি মৌলিক কণিকা থাকে। 
যেমন: ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। 

নিউট্রন: 
- নিউট্রন আধানহীন বা চার্জ নিরপেক্ষ কণা। 
- ১৯৩২ সালে বিজ্ঞানী চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করেন। 
- ইহার ভর প্রায় প্রোটনের ভরের সমান। 
- একমাত্র হাইড্রোজেন পরমাণু ছাড়া সকল পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন বিদ্যমান। 
- নিউট্রনের প্রতীক হচ্ছে n. 
- নিউট্রনের আসল ভর 1.675×10-24 g. 
- আপেক্ষিক আধান শূন্য। 

উৎস: রসায়ন প্রথম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৫.
বাংলাদেশের সরকারব্যবস্থা কোন ধরনের?
  1. প্রেসিডেনশিয়াল
  2. একনায়কতান্ত্রিক
  3. সংসদীয় সরকার
  4. সামরিক শাসন
সঠিক উত্তর:
সংসদীয় সরকার
উত্তর
সঠিক উত্তর:
সংসদীয় সরকার
ব্যাখ্যা
সরকার ব্যবস্থা: 
- মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারই বাংলাদেশের প্রথম সরকার।
- এটি রাষ্ট্রপতিশাসিত সরকার ছিল।
- কিন্তু পরবর্তীতে সংসদীয় সরকার প্রবর্তন করা হয়।
- বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যামান রয়েছে।
- বাংলাদেশ একটি এককেন্দ্রিক রাষ্ট্র।
- এই রাষ্ট্রের শাসন বিভাগ, বিচার ও আইন  বিভাগ নামে তিনটি বিভাগ রয়েছে।
- সরকার যাবতীয় কার্যাবলির জন্য জাতীয় সংসদের নিকট দায়বদ্ধ।

উল্লেখ্য,
- শাসন বিভাগের কেন্দ্রে রয়েছে মন্ত্রিপরিষদ (Cabinet)।
- প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান ও মন্ত্রিপরিষদের কেন্দ্রবিন্দু।
- তাঁর নেতৃত্বে মন্ত্রিপরিষদ দেশের শাসনকার্য পরিচালনা করে।
- সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে থাকেন।
- বাংলাদেশে ১৯৭৫ সাল থেকে ১৯৯১ রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থা চালু ছিল।

উৎস: পৌরনীতি ও নাগরিকতা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
২৬.
নাগরিকতা অর্জনের পদ্ধতি কয়টি?
  1. দুটি
  2. তিনটি
  3. একটি
  4. চারটি
সঠিক উত্তর:
দুটি
উত্তর
সঠিক উত্তর:
দুটি
ব্যাখ্যা
নাগরিকতা অর্জনের পদ্ধতি: 
- নাগরিকতা অর্জনের দু'টি পদ্ধতি রয়েছে।
- (ক) জন্মসূত্রে নাগরিক এবং (খ) অনুমোদনসূত্রে নাগরিক।
- যারা জন্মগতভাবে কোন রাষ্ট্রের নাগরিকতা অর্জন করে তাদেরকে জন্মসূত্রে নাগরিক বলে।
- আর যারা কতকগুলো শর্তপূরণ করে শর্ত আরোপকারী রাষ্ট্রের নাগরিকতা অর্জন করে তাদেরকে অনুমোদনসূত্রে নাগরিক বলে।

• জন্মসূত্রে নাগরিকতা অর্জনের পদ্ধতি: 

- জন্মসূত্রে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে দু'টি নীতি মেনে চলা হয়- (ক) জন্মস্থান নীতি ও (খ) জন্মনীতি।

• জন্মস্থান-নীতি:
- জন্মস্থান নীতি অনুযায়ী শিশু যে রাষ্ট্রে ভূমিষ্ট হয় সে রাষ্ট্রের নাগরিকতা অর্জন করে।
- যদি কোন রাষ্ট্রের পতাকাবাহী জাহাজ, বিমান কিংবা দূতাবাসে জন্মগ্রহণ করে তবে সে সেই রাষ্ট্রের নাগরিক বলে বিবেচিত হবে।
- যেমন বাংলাদেশের কোন পিতা-মাতার সন্তান যদি কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রে বা তাদের পতাকাবাহী বিমান বা দূতাবাসে জন্মগ্রহণ করে তবে সে সন্তান কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হবে।
- অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র এই নীতি অনুসরণ করে।

• জন্মনীতি:
- এই নীতি অনুযায়ী শিশু যেখানেই ভূমিষ্ট হোক না কেন, পিতা-মাতার নাগরিকতাই তার নাগরিকতা নির্ধারণ করবে।
- যেমন জাপানের কোন পিতা-মাতার সন্তান যদি রাশিয়ায় জন্মগ্রহণ করে তবে সেই সন্তান জাপানের নাগরিক বলে বিবেচিত হবে।
- বাংলাদেশ, ফ্রান্স, জাপান, ইতালী প্রভৃতি রাষ্ট্র জন্মনীতি মেনে চলে।

উৎস: পৌরনীতি, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৭.
"বয়স্ক ভাতা" কর্মসূচি অনুযায়ী বাংলাদেশে নারীরা কত বছর বয়সে এই ভাতা পেতে পারেন?
  1. ৬০ বছর
  2. ৬২ বছর
  3. ৬৫ বছর
  4. ৭০ বছর
সঠিক উত্তর:
৬২ বছর
উত্তর
সঠিক উত্তর:
৬২ বছর
ব্যাখ্যা
বয়সস্কভাতা: 
- বাস্তবায়নকারী দফতর: সমাজসেবা অধিদফতর। 
- কার্যক্রম শুরুর বছর: ১৯৯৭-৯৮ অর্থবছর
• লক্ষ্য ও উদ্দেশ্য: 
১. বয়স্ক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বিধান;
২. পরিবার ও সমাজে তাঁদের মর্যাদা বৃদ্ধি;
৩. আর্থিক অনুদানের মাধ্যমে তাঁদের মনোবল জোরদারকরণ;
৪. চিকিৎসা ও পুষ্টি সরবরাহ বৃদ্ধিতে সহায়তা করা।

• ভাতা প্রাপ্তির যোগ্যতা ও শর্তাবলী: 
- সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে;
- জন্ম নিবন্ধন/জাতীয় পরিচিতি নম্বর থাকতে হবে;
- বয়স পুরুষের ক্ষেত্রে সর্বনিম্ন ৬৫ বছর এবং মহিলাদের ক্ষেত্রে সর্বনিম্ন ৬২ বছর  হতে হবে।
- প্রার্থীর বার্ষিক গড় আয় অনূর্ধ ১০,০০০ (দশ হাজার) টাকা হতে হবে।

উৎস: সমাজ সেবা অধিদপপ্তর।
২৮.
"ভিজিএফ" কর্মসূচির অধীনে কোন ধরনের সহায়তা প্রদান করা হয়?
  1. দারিদ্র্য হ্রাস করা
  2. খাদ্য সহায়তা
  3. আর্থ-সামাজিক উন্নয়ন
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
ভিজিএফ কর্মসূচি: 
- ভিজিএফ একটি মানবিক সহায়তা কর্মসূচি, যার মাধ্যমে সরকার দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করে থাকে।
- ভিজিএফ কর্মসূচিতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগণের মধ্যে খাদ্যশস্য সরবরাহ করা হয়।
- এই কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে দরিদ্র পরিবারের দারিদ্র্য হ্রাস করা :
- দুঃস্থ ও গরীর জনগণের দুর্যোগ ঝুঁকি প্রশমন করার লক্ষ্যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা;
- পীড়িত জনগণ এবং শিশুদের রোগ প্রতিরোধ করা;
- মন্দার সময়ে কর্মহীন জনগণের মধ্যে খাদ্য সরবরাহ করা;
- উপকারভোগীদেরকে সাময়িক সাহায্যের মাধ্যমে দারিদ্র্য নিরসনে অবদান রাখা,
- বিশেষ করে অতিদরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করা

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
২৯.
মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক কে শপথ বাক্য পাঠ করান কে?
  1. রাষ্ট্রপতি
  2. প্রধান বিচারপতি
  3. প্রধানমন্ত্রী
  4. স্পিকার
সঠিক উত্তর:
প্রধান বিচারপতি
উত্তর
সঠিক উত্তর:
প্রধান বিচারপতি
ব্যাখ্যা
• বাংলাদেশ সংবিধানের তৃতীয় তফসিলে শপথ পাঠ সম্পর্কে বলা হয়েছে।
- রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান যাদের:
- প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, স্পিকার, ডেপুটি স্পিকার।

• প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করান যাদের:
- আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ।
- পিএসসির চেয়ারম্যান ও সদস্যবৃন্দ।
- মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক।
- প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারবৃন্দ।

• স্পিকার শপথবাক্য পাঠ করান যাদের:
- রাষ্ট্রপতি, সংসদ সদস্যবৃন্দ।

 উৎস: বাংলাদেশ সংবিধান, আরিফ খান।