পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
আন্তর্জাতিক বিষয়াবলী - (৪০ নম্বর): মহাদেশ, দেশ, রাজধানী, মুদ্রা, পার্লামেন্ট এবং নদী, প্রণালী, দ্বীপ, মহাসাগর, যুদ্ধ, বিপ্লব, প্রতিরক্ষা, চুক্তি, সনদ, সম্মেলন, সংস্থা ও সংগঠন প্রভৃতি
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
১৯১৪ সালে সংঘটিত হওয়া প্রথম বিশ্বযৃদ্ধে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে কোন দেশের?
  1. ক) জার্মানি
  2. খ) ইতালি
  3. গ) অস্ট্রিয়া
  4. ঘ) রাশিয়া
ব্যাখ্যা

- গত শতাব্দীর প্রথম ভাগে বিশ্বের পরাশক্তি এক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়।
- এই যুদ্ধ সংঘটিত হয় ২৮ জুলাই ১৯১৪ থেকে ১১ নভেম্বর ১৯১৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত।
- “The Great War” নামে ইতিহাসে পরিচিত এই বিশ্বযুদ্ধ।
- এই ‍যুদ্ধে প্রায় ১ কোটি ৬০ লাখ মানুষের প্রাণ নাশ হয়।
- সবচেয়ে বেশি ৩৭ লাখ মারা যায় রাশিয়ার।
- অক্ষশক্তি আর মিত্রশক্তি এই দুইভাগে বিভক্ত হয় সব দেশগুলো।
- অক্ষশক্তি ছিলো: জার্মানী, অস্ট্রিয়া, হাঙ্গেরী, বুলগেরিয়া, গ্রীস ও তুরস্ক।
- অপরদিকে মিত্র শক্তি ছিলো রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, ইতালি, জাপান, চীন, সার্বিয়া, রোমানিয়া, বেলজিয়াম প্রভৃতি দেশ।

সূত্র: Britianica.com

.
ডি-ডে (D-Day) পালন করা হয় কোন তারিখে?
  1. ক) ২৮ জুলাই
  2. খ) ১২ জানুয়ারী
  3. গ) ৬ জুন
  4. ঘ) ৭ ডিসেম্বর
ব্যাখ্যা

- ১৯৪৪ সালের ৬ই জুন, নাৎসী বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে প্রায় ১ লক্ষ ৫৬ হাজার যৌথ বাহিনীর সদস্য ফ্রান্সে অবতরণ করেন।
- দিনশেষে প্রায় সাড়ে চার হাজার সৈন্য মারা যান, যা বিশ্বের সেনা ইতিহাসে সবচেয়ে বড় সামরিক অভিযান।
- ফ্রান্সের নরম্যান্ডির উপকূলে ডি-ডে নামে খ্যাত ওই অভিযানের মধ্যে দিয়ে নাৎসী জার্মানির বিরুদ্ধে মিত্রবাহিনীর বিজয়ের সূচনা হয়।
(সূত্র; বিবিসির ওয়েবসাইট)

.
জোয়ান অব আর্ক ছিলেন একজন -
  1. ক) মহিলা রাষ্ট্রপ্রধান
  2. খ) সমাজ সেবিকা
  3. গ) মহিলা প্রধান সেনাপতি
  4. ঘ) ব্রিটেনের রাণী
ব্যাখ্যা

- ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে শতবর্ষব্যাপী যুদ্ধ হয়েছিল।
- এই যুদ্ধের স্থায়িত্বকাল ছিল ১৩৩৭ সাল থেকে ১৪৫৩ সাল পর্যন্ত।
- 'জোয়ান অব আর্ক' ছিলেন ফ্রান্সের সেনাপতি।
- তিনি ১৪২৯ সালে ইংল্যান্ডের দখল থেকে ফ্রান্সের ওরিল্যান্স উদ্ধার করেন।
- ইংল্যান্ডের রাজা তৃতীয় এডওয়ার্ড এই যুদ্ধ শুরু করেন ফ্রান্সের সিংহাসনের দাবিতে। এই যুদ্ধে বিজয়ী হয় ফ্রান্স।
সূত্র: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।

.
নিচের কোন দেশটি ট্রান্সককেশীয় অঞ্চলভুক্ত নয়?
  1. ক) জর্জিয়া
  2. খ) আর্মেনিয়া
  3. গ) চেচনিয়া
  4. ঘ) আজারবাইজান
ব্যাখ্যা

পশ্চিম এশিয়ার মোট চারটি দেশ।
যথা -
- জর্জিয়া,
- আর্মেনিয়া,
- আজারবাইজান এবং
- সাইপ্রাস।

- এদের মধ্যে প্রথম তিনটি অর্থাৎ জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজানকে একত্রে ট্রান্সককেশীয় অঞ্চলও বলা হয়।
- চেচনিয়া ককেশাস অঞ্চলের অন্যতম জাতিস্বত্বা, তবে এটা কোন স্বাধীন দেশ নয়, বরং রাশিয়ার অর্ন্তগত।

- ককেশাস অঞ্চলটি উত্তর ও দক্ষিণভাগে বিভক্ত – উত্তর অংশটি উত্তর ককেশাস (সিসককেশাস) এবং দক্ষিণ অংশটি ট্রান্সককেশাস নামে পরিচিত।
- বৃহত্তর ককেশাস পর্বতমালা অঞ্চলটির উত্তরভাগে অবস্থিত যা রাশিয়া ফেডারেশনের অন্তর্ভুক্ত।
অন্যদিকে,
লেসার ককেশাস পর্বতশ্রেণী জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান প্রভৃতি কতগুলো স্বাধীন দেশের মধ্যে বিভক্ত।
ট্রান্সককেসিয়া পূর্বদিকে কাস্পিয়ান সাগর, উত্তরপশ্চিমে ইরান এবং পশ্চিম দিকে তুরস্কের উত্তরপূর্বাঞ্চল পর্যন্ত বিস্তৃত।

সূত্র: ব্রিটানিকা।

.
নিচের কোন দেশটি কারো উপনিবেশ ছিল না ?
  1. ক) মার্কিন যুক্তরাষ্ট্র
  2. খ) মিসর
  3. গ) মরক্কো
  4. ঘ) ইসরায়েল
ব্যাখ্যা

- ফিলিস্তিনের গাজা থেকে দুই মাইল উত্তরে কিবুটস এলাকা।
- এখানে ১৯৩০'র দশকে পোল্যান্ড থেকে আসা ইহুদীরা কৃষি খামার গড়ে তুলেছিল। 
- ইহুদিদের পাশেই ছিল ফিলিস্তিনী আরবদের বসবাস।
- সেখানে আরবদের কৃষি খামার ছিল। তারা কয়েক শতাব্দী ধরে সেখানে বসবাস করছিল।
- সে সময় মুসলমান এবং ইহুদীদের মধ্যে সম্পর্ক মোটামুটি বন্ধুত্বপূর্ণ ছিল।
- কিন্তু ১৯৩০'র দশকে ফিলিস্তিনীরা বুঝতে পারলো যে তারা ধীরে-ধীরে জমি হারাচ্ছে।
- ইহুদিরা দলে-দলে সেখানে আসে এবং জমি ক্রয় করতে থাকে।ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার সময় প্রায় সাত লাখের মতো ফিলিস্তিনী বাস্তু-চ্যুত হয়েছে।
- তারা ভেবেছিল দ্রুত সমস্যার সমাধান হলে তারা বাড়ি ফিরে আসতে পারবে।কিন্তু ইসরায়েল তাদের আর কখনোই বাড়িতে ফিরতে দেয়নি।
সূত্র: (BBC.com)

.
ইয়েমেনের মুদ্রার নাম কী?
  1. ক) রিয়াল
  2. খ) সৌদি রিয়াল
  3. গ) ইয়েমেনি রিয়াল
  4. ঘ) দিনার
ব্যাখ্যা

- ইয়েমেনের মুদ্রার নাম ইয়েমেনি রিয়াল।
- সৌদি আরবের মুদ্রা রিয়াল/ সৌাদি রিয়াল।
- কুয়েতের মুদ্রার নাম ‍দিনার।

সূত্র: ব্রিটানিকা।

.
চীনের সাথে মোট কয়টি দেশের স্থল সীমান্ত আছে?
  1. ক) ৭টি
  2. খ) ১৬টি
  3. গ) ০৬টি
  4. ঘ) ১৪টি
ব্যাখ্যা

- চীনের সাথে ১৪টি দেশের স্থল সীমান্ত আছে। এছাড়া জলপথে আরো ৭টি দেশের সাথে সীমান্ত আছে।
- সর্বমোট ২১টি দেশের সাথে চীনের সীমান্ত রয়েছে।
- দেশগুলি হলো:
Afghanistan, Bhutan, India, Kazakhstan, North Korea, Kyrgyzstan, Laos, Mongolia, Myanmar (Burma), Nepal, Pakistan, Russia, Tajikistan, and Vietnam.
Furthermore, it shares maritime borders with Brunei, Indonesia, Japan, South Korea, Malaysia, the Philippines, and Taiwan.

উলেখ্য, রাশিয়ার ১৬টি দেশের সাথে সীমান্ত রয়েছে।
এছাড়া, ভারতের ৭টি দেশের সাথে, এবং আফগানিস্তানের সাথে ০৬ টি দেশের সীমান্ত আছে।

সূত্র: ওয়ার্ল্ড এটলাস ও Britannica.com

.
এন্টার্কটিকা মহাদেশের সর্বনিম্ন পয়েন্টের নাম:
  1. ক) Mount Vinson
  2. খ) Deep lake
  3. গ) Deception Island
  4. ঘ) Mount Sidley
ব্যাখ্যা

- এন্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ পয়েন্টের নাম Mount Vinson যা Vinson Massif পর্বতমালার অংশ।
- সর্বনিম্ন পয়েন্টের নাম Deep lake।
- এছাড়া Deception Island এবং Mount Sidley এই মহাদেশের দুটি আগ্নেয়গিরির নাম।

সূত্র: ওয়ার্ল্ড এটলাস

.
বিশ্বের সর্ববৃহৎ মরূভূমির নাম:
  1. ক) The Antarctic desert
  2. খ) The Arctic desert
  3. গ) The Gobi desert
  4. ঘ) The Sahara desert
ব্যাখ্যা

- বিশ্বের সর্ববৃহৎ মরূভূমির নাম The Antarctic desert.
- এর আয়তন প্রায় ৫.৫ মিলিয়ন বর্গ কিমি।
- আর সাবট্রপিকাল বা উপক্রান্তিয় অঞ্চলের সর্ববৃহৎ মরুভূমির নাম , সাহারা মরূভূমি, যার আয়তন প্রায় ৩.৫ মিলিয়ন বর্গ কিমি।

সূত্র: https://www.statista.com/

১০.
V-20 কী?
  1. ক) পারমানবিক অস্ত্রের নাম
  2. খ) সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী ২০টি দেশ
  3. গ) জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ/ক্ষতিগ্রস্ত ২০টি দেশের সংগঠন
  4. ঘ) কৃষি ব্যবস্থা উন্নয়নের সাথে জড়িত ২০টি দেশ
ব্যাখ্যা

- V-20 বা Vulnerable - 20 হচ্ছে - জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিপূর্ণ ২০টি দেশের অর্থমন্ত্রীদের নিয়ে গঠিত একটি ফোরাম।
- প্রতিষ্ঠাকাল - ৮ অক্টোবর, ২০১৫ সাল।
- প্রতিষ্ঠার স্থান - লিমা, পেরুতে অনুষ্ঠিত Climate Vulnerable Forum - এর বৈঠকে।

সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট ।

১১.
COP - 27 কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) গ্লাসগো, যুক্তরাজ্য
  2. খ) শারম আল শেখ, মিসর
  3. গ) বার্লিন, জার্মানী
  4. ঘ) দুবাই, আরব আমিরাত
ব্যাখ্যা

- জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক রুপরেখা চুক্তি UNFCCC এর সর্বোচ্চ সিদ্ধান্তগ্রহনকারী কর্তৃপক্ষ (Conference of the Parties) এর সম্মেলনগুলোকে জাতিসংঘের জলবায়ু সম্মেলন বলা হয়।
- এই সংক্রান্ত প্রথম সম্মেলন হয় বার্লিন, জার্মানীতে, ১৯৯৫ সালে।
- UNFCCC ভুক্ত দেশগুলো এই সম্মেলনে অংশ নেয়। সর্বশেষ COP 26 সম্মেলন অনুষ্ঠিত হয় গ্লাসগো, যৃক্তরাজ্যতে।
বিশ্বে সবচেয়ে বেশি কার্বন ডাই-অক্সাইড নির্গমনকারী দেশ হলো চীন ও যুক্তরাষ্ট্র। কপ-২৬ সম্মেলন থেকে তারা বলেছে যে ২০১৫ সালের প্যারিস চুক্তিতে নির্ধারিত ১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সীমাবদ্ধ রাখার লক্ষ্য অর্জনে একসাথে কাজ করবে।
- COP - ২৭ অনুষ্ঠিত হবে শারম-আল শেখ, মিশর - এ ২০২২ সালে।

সূত্র: UNFCCC এর ওয়েবসাইট।

১২.
বাংলাদেশ কার্টাগেনা প্রটোকল অনুমোদন করে কত সালে?
  1. ক) ১১ সেপ্টেম্বর, ২০০৩
  2. খ) ২৯ জানুয়ারি, ২০০০
  3. গ) ২৪ মে , ২০০৪
  4. ঘ) ৫ ফেব্রুুয়ারী, ২০০৪
ব্যাখ্যা

- জীবপ্রযুক্তির ব্যবহার দ্বারা পরিমার্জিত প্রাণের নিরাপদ ব্যবহার নিশ্চিতকরণ সংক্রান্ত 'কাটাগেনা প্রটোকল' ২০০০ সালের ২৯ জানুয়ারি কানাডার মন্ট্রিলে গৃহীত হয়, যা কার্যকর হয় ১১ সেপ্টেম্বর ২০০৩।
- বাংলাদেশ ২০০৪ সালের ২৪ মে এটি স্বাক্ষর করে। এর আগে এটি বাংলাদেশে অনুমোদিত হয় ৫ ফেব্রুয়ারী , ২০০৪ সালে।
- কাটাগেনা প্রটোকলের পুরো নাম Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity।
[সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট]

১৩.
নিচের কোন দেশের মুদ্রার নাম "Riel"?
  1. ক) সৌদি আরব
  2. খ) ইয়েমেন
  3. গ) ক্যাম্বোডিয়া
  4. ঘ) লাওস
ব্যাখ্যা

- ক্যাম্বোডিয়ার মুদ্রার নাম রিয়েল বা ক্যাম্বোডিয়ান রিয়েল।
- সৌদি আরবের মুদ্রা হল রিয়াল।
- লাওসের মুদ্রার নাম লাও কিপ।
- আর কাতারের মুদ্রা কাতারি রিয়াল।

সূত্র: সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।

১৪.
বসনিয়া-হার্জেগোভিনা এবং সার্বিয়াকে বিভক্তকারী নদীর নাম কী?
  1. ক) দানিউব
  2. খ) দ্রাভা
  3. গ) দ্রিনা
  4. ঘ) দৌগভা
ব্যাখ্যা

- বসনিয়া-হার্জোগাভিনা এবং সার্বিয়াকে বিভক্তকারী আন্তর্জাতিক নদী দ্রিনা।
- দানিউব নদী ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী।
- এটি ইউরোপ মহাদেশের অন্যতম প্রধান পরিবহন পথ।
সূত্র: ওয়ার্ল্ড এটলাস

১৫.
নীলনদ পতিত হয়েছে কোথায়?
  1. ক) আরবসাগর
  2. খ) লোহিত সাগর
  3. গ) ভূমধ্যসাগর
  4. ঘ) এডেন উপসাগর
ব্যাখ্যা
- পৃথিবীর দীর্ঘতম নদী হলো আফ্রিকার নীলনদ। এর দৈর্ঘ্য প্রায় ৬,৬৫০ কিলোমিটার।
- এটি ভিক্টোরিয়া হ্রদ থেকে হোয়াইট নীল নামে উৎপত্তি লাভ করেছে এবং ভূমধ্যসাগরে পতিত হয়েছে।
- তবে সুদানে ব্লু নীল এবং আতবারা আরও দুটি ধারা এর সাথে যুক্ত হয়েছে।
- নীলনদের অববাহিকা ১০টি দেশ জুড়ে বিস্তৃত।
- মিশরকে নীলনদের দান বলা হয়।
(সূত্রঃ এনসাক্লোপিডিয়া ব্রিটানিকা)
১৬.
আয়তনে বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি?
  1. ক) গ্রেটবিয়ার হ্রদ
  2. খ) ভিক্টোরিয়া হ্রদ
  3. গ) বৈকাল হ্রদ
  4. ঘ) কাস্পিয়ান সাগর
ব্যাখ্যা
- কাস্পিয়ান সাগর আয়তনে বিশ্বের বৃহত্তম হ্রদ।
- এটি বিশ্বের বৃহত্তম ভূ-বেষ্টিত আবদ্ধ জলাশয়।
- এর পৃষ্ঠতলীয় ক্ষেত্রফল ৩৭১,০০০ বর্গ কিলোমিটার।
- এটি ৭৮২০০ ঘন কিমি জল ধারণ করে।
- কাস্পিয়ান সাগর বিশ্বের তৃতীয় গভীরতম হ্রদ।
- হ্রদের গভীরতম অংশটি পৃষ্ঠ থেকে ১০২৫ মিটার নীচে। গড় গভীরতা ২১১ মি।
- কাস্পিয়ান সাগরের একটি ''এন্ডোরিহিক বেসিন'' রয়েছে যার কোনও প্রবাহ নেই।
- ইরান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, রাশিয়া এবং আজারবাইজান এই হ্রদের অববাহিকার দেশ। 
সূত্র- Worldatlas ওয়েবসাইট।
১৭.
সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন সামরিক জোট কোনটি?
  1. ক) NATO
  2. খ) Warshaw Pact
  3. গ) SEATO
  4. ঘ) NPT
ব্যাখ্যা
ওয়ারশ প্যাক্ট (Warsaw Pact)
Warsaw Pact বলতে বোঝায় Warsaw Treaty of Friendship, Cooperation, and Mutual Assistance।
- সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পূর্ব ইউরোপের ৮টি দেশের সমন্বয়ে গঠিত এটি একটি প্রতিরক্ষা ও সহোযোগিতা জোট (১৯৫৫ সাল)।
- ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্তির সাথে সাথে Warsaw Pactও বিলুপ্ত হয়।
উৎসঃ ব্রিটানিকা.কম
১৮.
সিয়াটো (SEATO) চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
  1. ক) ১৯৫৪
  2. খ) ১৯৫৫
  3. গ) ১৯৭৭
  4. ঘ) ১৯৯১
ব্যাখ্যা

- Southeast Asia Treaty Organization (SEATO) ম্যানিলাতে ৮ সেপ্টেম্বর, ১৯৫৪ সালে এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে গঠিত হয়।
- ১৯ ফেব্রুয়ারি, ১৯৫৫ সালে চুক্তিটি কার্যকর হয়। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় সমাজতন্ত্রের আগ্রাসন রুখতে এই সামরিক চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিলো।
- ১৯৭৭ সালের ৩০ জুন চুক্তিটি বাতিল হয় এবং সিয়াটো বিলুপ্ত হয়।

Source: britannica.com

১৯.
আন্তর্জাতিক পর্যটন সংস্থার সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) মাদ্রিদ
  2. খ) জেনেভা
  3. গ) অটোয়া
  4. ঘ) লন্ডন
ব্যাখ্যা

- UNWTO ১৯৩৪ সালে প্রথম International Union of Official Tourist Propaganda Organizations (IUOTPO) নামে আত্মপ্রকাশ করে।
- পরবর্তীতে ১৯৪৬ সালে লন্ডনে International Congress of National Tourism Bodies এর প্রথম সম্মেলনে পূর্ববর্তী সংগঠনের নাম পরিবর্তন করে United Nations World Tourism Organization (UNWTO) যাত্রা শুরু হয়।
- United Nations World Tourism Organization (UNWTO) এর আনুষ্ঠানিক প্রতিষ্ঠা ১৯৪৬ সালে।
- সংস্থাটির সদরদপ্তর স্পেনের মাদ্রিদ শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা - ১৫৯টি দেশ। এছাড়াও ৬টি সহযোগী সদস্য দেশ রয়েছে।
- বাংলাদেশ UNWTO এর সদস্যপদ লাভ করে ১৯৭৫ সালে।
- বর্তমান প্রধান (মহাসচিব) - Zurab Pololikashvili (জর্জিয়া)। তিনি ২০১৮ সালে মহাসচিব পদে যোগদান করেন।

(তথ্যসূত্র: UNWTO ওয়েবসাইট)