পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়56 minutes
মোট প্রশ্ন৫৪
সিলেবাস
“Award Mania: Season - 5” এর জন্য প্রযোজ্য -------------------------------------------- পরীক্ষা - ১৬ ---------------- পার্ট – ১: বাংলা সাহিত্য টপিকসমূহ: বাংলা সাহিত্যের আধুনিক যুগের লেখকগণ: [গুরুত্বপূর্ণ লেখকদের জীবনী, সাহিত্য-কর্ম, অবদান, স্বীকৃতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। অন্যান্য লেখকদের গুরুত্বপূর্ণ অবদান ও সাহিত্যকর্ম সম্পর্কে পড়লেই হবে।] ১. গুরুত্বপূর্ণ লেখকগণ: অন্নদাশঙ্কর রায়, অমিয় চক্রবর্তী, আখতারুজ্জামান ইলিয়াস, আবদুল গাফ্‌ফার চৌধুরী, আনোয়ার পাশা, আবু জাফর শামসুদ্দীন, ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিহারীলাল চক্রবর্তী, বুদ্ধদেব বসু, বেগম রোকেয়া, মানিক বন্দ্যোপাধ্যায়। ২. অন্যান্য লেখকগণ: অতুলপ্রসাদ সেন, অদ্বৈত মল্লবর্মণ, আনিসুজ্জামান, আব্দুল কাদির, আব্দুল মান্নান সৈয়দ, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল মুতী, আব্দুল হাই, আবু ইসহাক, আবু জাফর ওবায়দুল্লাহ, আবুল কালাম শামসুদ্দীন, আবুল ফজল, আবুল মনসুর আহমেদ, আবুল হাসান, আবুল হুসেন, আল মাহমুদ, আলাউদ্দিন আল আজাদ, আহমদ ছফা, আহমদ শরীফ, আহসান হাবীব, ইবরাহীম খাঁ, এস ওয়াজেদ আলি, কাজী আব্দুল ওদুদ, কাজী ইমদাদুল হক। উৎস: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত বাংলা সাহিত্যপাঠ বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], যেকোনো একজন ভালো একাডেমিক লেখকের বই; বাংলাপিডিয়া; বাজারে প্রচলিত যেকোনো ভালো গাইড বই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।] পার্ট – ২: গাণিতিক যুক্তি টপিকসমূহ: বীজগণিত: [i) সূচক ও লগারিদম; ii) সমান্তর ও গুণোত্তর অনুক্রম ও ধারা।] সোর্স: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়] এবং যেকোনো ভালো একটি গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৫৪ প্রশ্ন

.
'অন্য ঘরে অন্য স্বর' আখতারুজ্জামান ইলিয়াসের কোন জাতীয় গ্রন্থ?
  1. উপন্যাস
  2. ছোটগল্প
  3. নাটক
  4. প্রবন্ধ
সঠিক উত্তর:
ছোটগল্প
উত্তর
সঠিক উত্তর:
ছোটগল্প
ব্যাখ্যা
আখতারুজ্জামান ইলিয়াস:
- ১৯৪৩ সালের ১২ ফেব্রুয়ারি গাইবান্ধা জেলার গোহাটি গ্রামে মাতুলালয়ে তাঁর জন্ম। 
- তিনি ছিলেন মূলত কথাসাহিত্যিক।
- তাঁর পূর্ণনাম আখতারুজ্জামান মুহম্মদ ইলিয়াস।
- তিনি বাংলাদেশ লেখক শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন।
- এদেশের প্রগতিশীল ও মানবতাবাদী সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলনের প্রতিও তাঁর পরোক্ষ সমর্থন ছিল।
- তাঁর লেখায় সমাজবাস্তবতা ও কালচেতনা গভীরভাবে প্রতিফলিত হয়েছে।
- বাংলা ভাষা ও বাংলা সাহিত্যে অবদানের জন্য তিনি ‘বাংলা একাডেমি পুরস্কার’ (১৯৮২), 'খোয়াবনামা' উপন্যাসের জন্য ‘সাদত আলী আখন্দ পুরস্কার’ (১৯৯৫) ও কলকাতার ‘আনন্দ পুরস্কার’ (১৯৯৬) লাভ করেন।
- তিনি ১৯৯৭ সালের ৪ জানুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত উপন্যাস:
- চিলেকোঠার সেপাই, 
- খােয়াবনামা।

তাঁর রচিত ছােটগল্প:
- অন্য ঘরে অন্য স্বর
- খোঁয়ারি, 
- দুধভাতে উৎপাত,
- দোজখের ওম। 

উৎস: বাংলা ভাষা ও জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
আবদুল গাফ্‌ফার চৌধুরীর প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কী?
  1. কৃষ্ণপক্ষ
  2. চন্দ্রদ্বীপের উপাখ্যান
  3. ডানপিটে শওকত
  4. সম্রাটের ছবি
সঠিক উত্তর:
ডানপিটে শওকত
উত্তর
সঠিক উত্তর:
ডানপিটে শওকত
ব্যাখ্যা
আবদুল গাফ্‌ফার চৌধুরী:
- তিনি ১৯৩৪ সালের ১২ই ডিসেম্বর বরিশালের উলানিয়ায় জন্মগ্রহণ করেন। 
- তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থের নাম 'ডানপিটে শওকত' (১৯৫৩)। এটি একটি শিশুতোষ গ্রন্থ।
- তাঁর প্রথম প্রকাশিত গল্পগ্রন্থের নাম 'কৃষ্ণপক্ষ' (১৯৫৯)।
- তাঁর প্রথম প্রকাশিত উপন্যাসের নাম 'চন্দ্রদ্বীপের উপাখ্যান' (১৯৬০)।
- তিনি ভাষা আন্দোলনের শহিদের স্মরণে 'আমার ভাইয়ের রক্তে রাঙানো / একুশে ফেব্রুয়ারি / আমি কি ভুলিতে পারি।' গানটি রচনা করেন।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক 'পলাশী থেকে ধানমন্ডি' চলচ্চিত্রের কাহিনি রচনা করে তিনি খ্যাতি অর্জন করেন।

তাঁর রচিত উপন্যাস:
- নাম না জানা ভোর,
- নীল যমুনা ও
- শেষ রাত্রির চাঁদ।

তাঁর রচিত গল্পগ্রন্থ:
- সম্রাটের ছবি,
- সুন্দর হে সুন্দর।

তাঁর সম্পাদিত গ্রন্থ:
- বাংলাদেশ কথা কয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোনটি আনিসুজ্জামান রচিত গ্রন্থ নয়?
  1. আঠারো শতকের বাংলা চিঠি
  2. কাল নিরবধি
  3. সত্যের সন্ধান
  4. স্বরূপের সন্ধানে
সঠিক উত্তর:
সত্যের সন্ধান
উত্তর
সঠিক উত্তর:
সত্যের সন্ধান
ব্যাখ্যা
• আনিসুজ্জামান রচিত গ্রন্থ নয় - সত্যের সন্ধান
- এটি আরজ আলী মাতুব্বর রচিত গ্রন্থ।

আনিসুজ্জামান:
- লেখক আনিসুজ্জামান এর প্রকৃত নাম এ.টি.এম. আনিসুজ্জামান।
- ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 'ইংরেজি আমলের বাংলা সাহিত্যে বাঙালি মুসলমানের চিন্তাধারা' শিরোনামে ডক্টরেট লাভ করেন। এই গবেষণাপত্রকে তিনি ‘মুসলিম মানস ও বাংলা সাহিত্য' (১৯৬৪) নামে গ্রন্থরূপ দেন।
- তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ২০০৫ সালে সম্মানিক ডি.লিট. পান।
- এছাড়াও ২০১৪ সালে ভারত সরকারের পদ্মভূষণ লাভ করেন।

তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থের নাম:
- স্বরূপের সন্ধানে, 
- আঠারো শতকের বাংলা চিঠি, 
- বাঙালি নারী: সাহিত্য ও সমাজে, 
- কাল নিরবধি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'শিখা' পত্রিকার প্রকাশক ও লেখক ছিলেন কে?
  1. আবদুল কাদির
  2. আবদুল মান্নান সৈয়দ
  3. আবদুল হাই
  4. আবুল হাসান
সঠিক উত্তর:
আবদুল কাদির
উত্তর
সঠিক উত্তর:
আবদুল কাদির
ব্যাখ্যা
আবদুল কাদির: 
- তিনি ১৯০৬ সালের ১লা জুন আড়াই সিধা গ্রাম, ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন কবি, প্রাবন্ধিক, গবেষক, ছান্দসিক, সম্পাদক।
- মুসলিম সাহিত্য সমাজের (১৯২৬) মাধ্যমে ঢাকায় যে বুদ্ধির মুক্তি আন্দোলন সংঘটিত হয়, আবদুল কাদির ছিলেন তার অন্যতম উদ্যোক্তা।
- তিনি সংগঠনের মুখপত্র বার্ষিক 'শিখা' (১৯২৭) পত্রিকার প্রকাশক ও লেখক ছিলেন
- তাঁর 'ছন্দ-সমীক্ষণ' গ্রন্থে বাংলাছন্দের সামগ্রিক রূপটি বিশ্লেষণ করার প্রয়াস আছে।
- তিনি ১৯৮৪ সালের ১৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ:
- বাংলা কাব্যের ইতিহাস: মুসলিম সাধনার ধারা,  
- কবি নজরুল, 
- কাজী আবদুল ওদুদ, 
- লোকায়ত সাহিত্য।

তাঁর রচিত কবিতাগ্রন্থ:
- দিলরুবা ও
- উত্তর বসন্ত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
.
আবদুল্লাহ আল মামুন রচিত এক চরিত্রনির্ভর নাটক কোনটি?
  1. এখনও ক্রীতদাস
  2. কোকিলারা
  3. মেরাজ ফকিরের মা
  4. সুবচন নির্বাসনে
সঠিক উত্তর:
কোকিলারা
উত্তর
সঠিক উত্তর:
কোকিলারা
ব্যাখ্যা
আবদুল্লাহ আল মামুন:
- তিনি ১৯৪৩ সালের ১২ জুলাই জামালপুর জেলা সদরের আমলা পাড়ায় জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত নাট্যরচয়িতা এবং নাট্যাভিনেতা হিসেবে পরিচিত।
- তাঁর প্রথম প্রকাশিত নাটক 'শপথ' (১৯৬৪)।
- তাঁর এক চরিত্রনির্ভর নাটক 'কোকিলারা' (১৯৯০)।
- তিনি ২১ আগস্ট, ২০০৮ সালে মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত নাটক:
- সুবচন নির্বাসনে,
- এখন দুঃসময়,
- এবার ধরা দাও,
- শাহজাদীর কাল নেকাব,
- চারদিকে যুদ্ধ,
- এখনও ক্রীতদাস,
- কোকিলারা,
- মেরাজ ফকিরের মা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
আবদুল্লাহ আল-মুতীর প্রকাশিত প্রথম বইয়ের নাম?
  1. আবিষ্কারের নেশায়
  2. এ যুগের বিজ্ঞান
  3. এসো বিজ্ঞানের রাজ্যে
  4. বিজ্ঞান ও মানুষ
সঠিক উত্তর:
এসো বিজ্ঞানের রাজ্যে
উত্তর
সঠিক উত্তর:
এসো বিজ্ঞানের রাজ্যে
ব্যাখ্যা
আবদুল্লাহ আল-মুতী:
- তিনি ১৯৩০ সালের ১ জানুয়ারি সিরাজগঞ্জ জেলার ফুলবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি একজন জনপ্রিয় বিজ্ঞান লেখক, শিক্ষাবিদ ও প্রশাসক।
- তিনি বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত 'বিজ্ঞান বিশ্বকোষ' এর প্রধান সম্পাদক ছিলেন।
- ‘মুকুল' নামে ছোটদের ম্যাগাজিনের সম্পাদনার দায়িত্ব পালন করেছেন।
- তিনি এদেশে বিজ্ঞানকে ছোটদের মধ্যে জনপ্রিয় করার পথিকৃৎ।
- তাঁর প্রকাশিত বিজ্ঞান, পরিবেশ ও শিক্ষাবিষয়ক বইয়ের সংখ্যা ২৮।
- তাঁর প্রকাশিত প্রথম বইয়ের নাম 'এসো বিজ্ঞানের রাজ্যে' (১৯৫৫)।
- তিনি ১৯৯৮ সালের ৩০ নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। 

 • তার রচিত গ্রন্থ:
- আবিষ্কারের নেশায়,
- বিজ্ঞান ও মানুষ,
- এ যুগের বিজ্ঞান,
- বিপন্ন পরিবেশ,
- বিজ্ঞান-জিজ্ঞাসা,
- সাগরের রহস্যপুরী,
- মেঘ বৃষ্টি রোদ,
- পরিবেশের সংকট ঘনিয়ে আসছে,
- তারার দেশের হাতছানি,
- বিজ্ঞানের বিস্ময়,
- শিক্ষা ও বিজ্ঞান,
- নতুন দিগন্ত,
- মহাকাশে কী ঘটছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র এবং বাংলাপিডিয়া।
.
'কমলের চোখ' আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কোন ধরনের গ্রন্থ?
  1. উপন্যাস
  2. গল্পগ্রন্থ
  3. প্রবন্ধগ্রন্থ
  4. কাব্যগ্রন্থ
সঠিক উত্তর:
কাব্যগ্রন্থ
উত্তর
সঠিক উত্তর:
কাব্যগ্রন্থ
ব্যাখ্যা
আবু জাফর ওবায়দুল্লাহ:
- তিনি ১৯৩৪ সালের ৮ ফেব্রুয়ারি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাহেরচর-ক্ষুদ্রকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন কবি, সরকারি কর্মকর্তা।
- তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'সাতনরী হার' (১৯৫৫)।
- তাঁর উল্লেখযোগ্য কবিতা: 'আমি কিংবদন্তীর কথা বলছি', কোন এক মাকে।
- তিনি ২০০১ সালে মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত কাব্যগ্রন্থ: 
- কখনো রং কখনো সুর,
- আমি কিংবদন্তীর কথা বলছি,
- কমলের চোখ,
- সহিষ্ণু প্রতীক্ষা,
- বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
আবুল কালাম শামসুদ্দীন রচিত শিশু সাহিত্য কোনটি?
  1. কচি কাঁচা
  2. কচি পাতা
  3. কচি রোদ
  4. কাঁচামিঠা
সঠিক উত্তর:
কচি পাতা
উত্তর
সঠিক উত্তর:
কচি পাতা
ব্যাখ্যা
আবুল কালাম শামসুদ্দীন:
- ১৮৯৭ সালের ৩ নভেম্বর  ময়মনসিংহ জেলার ত্রিশালে তাঁর জন্ম।
- তিনি ছিলেন সাংবাদিক ও সাহিত্যিক।
- তিনি ১৯২১ সালে অসহযোগ আন্দোলনে যোগদান করেন।
- ১৯২৩ সালে দৈনিক 'মোহাম্মদী' পত্রিকায় সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
- তিনি সওগাত পত্রিকার সম্পাদনা বিভাগে (১৯২৬) কর্মরত ছিলেন।
- তিনি দৈনিক 'আজাদ' পত্রিকার সম্পাদনা বিভাগে ১৯৩৬ সালে যোগ দেন এবং দীর্ঘ বাইশ বছর সম্পাদনা করেন।
- তিনি ১৯৭৮ সালে মৃত্যুবরণ করেন।

 • তাঁর রচিত গ্রন্থ:
- কচি পাতা (শিশু সাহিত্য)
- ত্রিস্রোতা (তুর্গেনিঙের তিনটি গল্পের অনুবাদ),
- দৃষ্টিকোণ (প্রবন্ধ সংকলন),
- ইলিয়ড (বঙ্গানুবাদ),
- পলাশী থেকে পাকিস্তান (ইতিহাস)
- অতীত দিনের স্মৃতি (আত্মজীবনী ও স্মৃতিচারণ) ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
আবুল ফজল তাঁর রচিত কোন গ্রন্থের জন্য আদমজি পুরস্কার লাভ করেন?
  1. চৌচির
  2. মাটির পৃথিবী
  3. রাঙ্গা প্রভাত
  4. রেখাচিত্র
সঠিক উত্তর:
রেখাচিত্র
উত্তর
সঠিক উত্তর:
রেখাচিত্র
ব্যাখ্যা
আবুল ফজল:
- তিনি ১লা জুলাই, ১৯০৩ সালে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার অন্তর্গত কেঁওচিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত সাহিত্যিক।
- মুসলিম সাহিত্য সমাজের অন্যতম কর্ণধার হিসেবে 'বুদ্ধির মুক্তি' আন্দোলন গড়ে তোলেন।
- এ আন্দোলনের মুখপত্র 'শিখা' পত্রিকা।
- তিনি 'শিখা' পত্রিকার ৫ম সংখ্যা সম্পাদনা করেন।
- তিনি মুক্তবুদ্ধির চিরসজাগ প্রহরী নামে আখ্যায়িত হন।
- তিনি 'রেখাচিত্র' গ্রন্থের জন্য আদমজি পুরস্কার (১৯৬৬) লাভ করেন।
- তিনি ১৯৮৩ সালের ৪ঠা মে মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত উপন্যাস:
- চৌচির,
- প্রদীপ ও পতঙ্গ,
- রাঙ্গা প্রভাত।

তাঁর রচিত গল্পগ্রন্থ:
- মাটির পৃথিবী,
- মৃতের আত্মহত্যা।

তাঁর রচিত আত্মকাহিনি ও দিনলিপি:
- রেখাচিত্র

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
আবুল মনসুর আহমদ রচিত 'আয়না' গল্পগ্রন্থের মুখবন্ধ লিখেছেন কে?
  1. কাজী নজরুল ইসলাম
  2. প্রমথ চৌধুরী
  3. রবীন্দ্রনাথ ঠাকুর
  4. সৈয়দ মুজতবা আলী
সঠিক উত্তর:
কাজী নজরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
আয়না:
- হাস্যরসাত্মক গল্পের সমাহারে আবুল মনসুর আহমদ রচিত গল্পগ্রন্থ 'আয়না' ১৯৩৫ সালে প্রকাশিত হয়েছে।
- হুযুর কেবলা, গো-দেওতা-কা দেশ, নায়েবে নবী, লীডরে কওম, মুজাহেদীন, বিদ্রোহী সংঘ, ধর্মরাজ্য-এই সাতটি গল্প রয়েছে বইটির মধ্যে।
- যার মধ্যে 'বিদ্রোহী সংঘ' ছাড়া বাকি সবগুলো গল্পেই ধর্মান্ধ ও ধর্মব্যবসায়ী কয়েকটি চরিত্রকে তীব্র ব্যঙ্গবাণে জর্জরিত করা হয়েছে।
- 'বিদ্রোহী সংঘ' গল্পে ঢাকার 'মুসলিম সাহিত্য সমাজ' কে ব্যঙ্গ করে বলা হয়েছে যে, তারা আত্মিক স্বাধীনতা বা আনন্দের জন্য উচ্চকণ্ঠ, কিন্তু দেশের পরাধীনতা নিয়ে মৌনব্রত পালন করে।
- 'আয়না' গ্রন্থের মুখবন্ধ লিখেছেন কাজী নজরুল ইসলাম। তিনি লিখেছেন: 'যে-সমস্ত মানুষ হরেক রকমের মুখোশ পরে আমাদের সমাজে অবাধে বিচরণ করছে, আবুল মনসুরের আয়নার ভেতরে তাদের স্বরূপ-মূর্তি বন্য ভীষণতা নিয়ে ফুটে উঠেছে।'

আবুল মনসুর আহমদ:
- তিনি ময়মনসিংহের ধানিখোলা গ্রামে ১৮৯৮ সালে জন্মগ্রহণ করেন।
- তিনি একাধারে সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ ছিলেন।
- খেলাফত, অসহযোগ ও স্বরাজ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন।
- তিনি আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ছিলেন।
- যুক্তফ্রন্ট মন্ত্রিসভার স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োজিত ছিলেন।
- তিনি ১৯৭৯ সালে মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত উপন্যাস:
- সত্যমিথ্যা,
- জীবনক্ষুধা ও
- আবে হায়াত।

তাঁর রচিত গল্পগ্রন্থ:
- আয়না,
- ফুড কনফারেন্স,
- আসমানী পর্দা‌।

তাঁর রচিত রাজনীতি বিষয়ক গ্রন্থ:
- আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর,
- শেরেবাংলা থেকে বঙ্গবন্ধু।

তাঁর রচিত স্মৃতিকথা:
- আত্মকথা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
আবুল হাসানের প্রকৃত নাম -
  1. আবুল হুসেন
  2. আবুল হুসেন মিয়া
  3. আবুল হোসেন
  4. আবুল হোসেন মিয়া
সঠিক উত্তর:
আবুল হোসেন মিয়া
উত্তর
সঠিক উত্তর:
আবুল হোসেন মিয়া
ব্যাখ্যা
আবুল হাসান: 
- ১৯৪৭ সালের ৪ঠা আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ার বর্নি গ্রামে মাতুলালয়ে তাঁর জন্ম। 
- তাঁর পৈতৃক নিবাস নাজিরপুর, পিরোজপুর।
- আবুল হাসানের প্রকৃত নাম আবুল হোসেন মিয়া। 
- তাঁর সাহিত্যিক নাম আবুল হাসান। 
- তিনি পেশায় সাংবাদিক ছিলেন।
- তিনি একজস সৃষ্টিশীল কবি হিসেবে খ্যাত।
- তিনি ২৬শে নভেম্বর, ১৯৭৫ সালে মৃত্যুবরণ করেন।
- তাঁর মৃত্যুর পর প্রকাশিত কাব্যনাট্য 'ওরা কয়েকজন' (১৯৮৮)।

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- রাজা যায় রাজা আসে,
- যে তুমি হরণ করো,
- পৃথক পালঙ্ক।

তাঁর প্রকাশিত গল্প সংকলন:
- আবুল হাসান গল্প সংগ্রহ। 
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
আবুল হুসেন ছিলেন -
  1. 'শিখা' পত্রিকার প্রথম বর্ষের সম্পাদক।
  2. 'শিখা' পত্রিকার দ্বিতীয় বর্ষের সম্পাদক।
  3. 'শিখা' পত্রিকার তৃতীয় বর্ষের সম্পাদক।
  4. 'শিখা' পত্রিকার চতুর্থ বর্ষের সম্পাদক।
সঠিক উত্তর:
'শিখা' পত্রিকার প্রথম বর্ষের সম্পাদক।
উত্তর
সঠিক উত্তর:
'শিখা' পত্রিকার প্রথম বর্ষের সম্পাদক।
ব্যাখ্যা
আবুল হুসেন: 
- তিনি ১৮৯৬ সালের ৬ জানুয়ারি যশোর জেলার পানিসারা গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস যশোরের কাউরিয়া গ্রামে। 
- তিনি প্রাবন্ধিক, চিন্তাবিদ, সমাজ সংস্কারক ছিলেন।
- তিনি মুসলমান সমাজে আধুনিক শিক্ষা ও জ্ঞানের আলো বিস্তারের উদ্দেশ্যে লেখনী পরিচালনা করেন।
- ঢাকায় যে 'বুদ্ধির মুক্তি আন্দোলন হয়' তাতে আবুল হুসেনই নেতৃত্ব দেন।
- তিনি ঢাকায় 'মুসলিম সাহিত্য সমাজ' (১৯২৬) গঠন এবং এর মুখপত্র 'শিখা' (১৯২৭-১৯৩১) সম্পাদনা ও প্রকাশ করে এ আন্দোলনকে প্রাতিষ্ঠানিক রূপ দেন।
- তিনি ছিলেন 'শিখা' পত্রিকার প্রথম বর্ষের সম্পাদক
- কাজী আবদুল ওদুদ, কাজী মোতাহার হোসেন, মুহম্মদ শহীদুল্লাহ্‌ ও আবুল ফজল তাঁকে এ কাজে সাহায্য করেন।
- মননশীল প্রবন্ধকার হিসেবে তিনি কৃষক-সমাজের দুঃখ-দুর্দশার মুক্তির পথ নির্দেশ করেন তাঁর 'বাংলার বলশী' গ্রন্থের প্রবন্ধসমূহে।
- রুশবিপ্লবের প্রেরণায় অনুপ্রাণিত হয়ে তিনি ‘কৃষকের আর্তনাদ’, ‘কৃষকের দুর্দশা’ ও ‘কৃষি বিপ্লবের সূচনা’ নামক প্রবন্ধ রচনা করেন।
- ক্যান্সারে আক্রান্ত হয়ে ১৯৩৮ সালের ১৫ অক্টোবর কলকাতায় তাঁর মৃত্যু হয়।

তাঁর বিখ্যাত গ্রন্থের নাম:
- বাংলার বলশী,
- মুসলিম কালচার ও
- বাঙালি মুসলমানদের শিক্ষা সমস্যা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১৩.
'বিচূর্ণ আয়নায় কবির মুখ' আল মাহমুদ রচিত কী জাতীয় গ্রন্থ?
  1. আত্মজীবনী
  2. উপন্যাস
  3. কাব্যগ্রন্থ
  4. গল্পগ্রন্থ
সঠিক উত্তর:
আত্মজীবনী
উত্তর
সঠিক উত্তর:
আত্মজীবনী
ব্যাখ্যা
আল মাহমুদ:
- তিনি ১৯৩৬ সালের ১১ই জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ।
- তিনি একজন প্রথিতযশা কবি।
- স্বাধীনতা উত্তরকালে তিনি 'দৈনিক গণকন্ঠ' পত্রিকার সম্পাদক ছিলেন।
- তাঁর প্রকাশিত শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ 'সোনালী কাবিন' (১৯৭৩)।

তাঁর রচিত প্রধান কাব্যগ্রন্থ:
- লোক লোকান্তর,
- সোনালী কাবিন,
- কালের কলস,
- অদৃষ্টবাদীদের রান্নাবান্না,
- পাখির কাছে ফুলের কাছে,
- দোয়েল ও দয়িতা,
- দ্বিতীয় ভাঙন,
- বখতিয়ারের ঘোড়া,
- প্রেমের কবিতা ইত্যাদি।

তাঁর রচিত প্রধান উপন্যাস:
- কাবিলের বোন,
- চেহারার চতুরঙ্গ,
- উপমহাদেশ,
- ডাহুকী,
- আগুনের মেয়ে ইত্যাদি।

তাঁর রচিত প্রধান গল্পগ্রন্থ:
- পানকৌড়ির রক্ত,
- ময়ূরীর মুখ,
- গন্ধবণিক,
- সৌরভের কাছে পরাজিত।

তাঁর রচিত আত্মজীবনী:
- যেভাবে বেড়ে উঠি,
- বিচূর্ণ আয়নায় কবির মুখ

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১৪.
'মানচিত্র' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. অমিয় চক্রবর্তী
  2. আনিসুজ্জামান
  3. আল মাহমুদ
  4. আলাউদ্দিন আল আজাদ
সঠিক উত্তর:
আলাউদ্দিন আল আজাদ
উত্তর
সঠিক উত্তর:
আলাউদ্দিন আল আজাদ
ব্যাখ্যা
আলাউদ্দিন আল আজাদ:
- তিনি ৬ মে, ১৯৩২ সালে, নরসিংদী জেলার রায়পুর থানার রামনগর গ্রামে জন্মগ্রহণ করেন। 
- তিনি ছিলেন  শিক্ষাবিদ, কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক, শিশুসাহিত্যিক, গবেষক, সাহিত্য-সমালোচক। 
- বিশ শতকের পঞ্চাশের দশকে সাহিত্যক্ষেত্রে তাঁর আবির্ভাব। 
- নগরজীবনের কৃত্রিমতা, রাজনীতিক সংগ্রাম, নিপীড়ন, প্রতারণা তিনি তাঁর কথাসাহিত্যের বিষয়বস্তু করেছেন।
- তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থের নাম 'জেগে আছি' (১৯৫০)। এটি একটি গল্পগ্রন্থ।
- 'স্মৃতিস্তম্ভ' কবিতাটি লেখার জন্য তিনি জনপ্রিয়। এটি 'মানচিত্র' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
- তাঁর 'তেইশ নম্বর তৈলচিত্র' উপন্যাসটি 'বসুন্ধরা' নামে চলচ্চিত্রায়িত হয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।
- তিনি ২০০৯ সালে মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত উপন্যাস:
- তেইশ নম্বর তৈলচিত্র,
- শীতের শেষ রাত বসন্তের প্রথম দিন,
- কর্ণফুলী,
- ক্ষুধা ও আশা,
- খসড়া কাগজ,
- স্বপ্নশিলা,
- বিশৃঙ্খলা ইত্যাদি।

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- মানচিত্র,
- ভোরের নদীর মোহনায় জাগরণ।

তাঁর রচিত গল্পগ্রন্থ:
- জেগে আছি,
- ধানকন্যা,
- মৃগনাভি,
- অন্ধকার সিঁড়ি,
- যখন সৈকত,
- আমার রক্ত স্বপ্ন আমার,
- জীবনজমিন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১৫.
আহমদ শরীফ রচিত প্রবন্ধ-গবেষণা গ্রন্থ নয় কোনটি?
  1. জীবনে সমাজে সাহিত্যে
  2. যুগ যন্ত্রণা
  3. স্বদেশ অন্বেষা
  4. সাহিত্য ও সংস্কৃতি
সঠিক উত্তর:
সাহিত্য ও সংস্কৃতি
উত্তর
সঠিক উত্তর:
সাহিত্য ও সংস্কৃতি
ব্যাখ্যা
• আহমদ শরীফ রচিত প্রবন্ধ-গবেষণা গ্রন্থ নয় - সাহিত্য ও সংস্কৃতি
- এটি মুহম্মদ আবদুল হাই রচিত গ্রন্থ।

আহমদ শরীফ: 
- তিনি ১৯২১ সালের ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলায় পটিয়া উপজেলায় সুচক্রদণ্ডী গ্রামে জন্ম গ্রহণ করেন।
- তিনি ছিলেন শিক্ষাবিদ, চিন্তাবিদ, লেখক এবং বাংলা সাহিত্যের অন্যতম গবেষক।
- গবেষণা, প্রবন্ধ ও চিন্তামূলক রচনার জন্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, দাউদ সাহিত্য পুরস্কার, রাষ্ট্রীয় একুশে পদক এবং কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি লাভ করেন।
-  ১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি তাঁর জীবনাবসান ঘটে, কিন্তু তার আগেই তিনি তাঁর মরদেহ উৎসর্গ করে গিয়েছিলেন চিকিৎসা বিজ্ঞানের ছাত্রদের জন্য।

তাঁর রচিত প্রবন্ধ-গবেষণা গ্রন্থ:
- বিশ শতকের বাঙালী,
- বিচিত চিন্তা,
- স্বদেশ অন্বেষা
- স্বদেশ চিন্তা,
- জীবনে সমাজে সাহিত্যে,
- যুগ যন্ত্রণা,
- বাঙালী ও বাঙলা সাহিত্য, 
- বাঙালীর চিন্তা-চেতনার বিবর্তন ধারা,
- বাঙলা, বাঙালী ও বাঙালীত্ব,
- সাহিত্য ও সংস্কৃতি চিন্তা
- বিশ্বাসবাদ বিজ্ঞানবাদ যুক্তিবাদ মৌলবাদ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১৬.
'আমি কোন আগন্তুক নই' কবিতাটি আহসান হাবীব রচিত কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
  1. ছায়া হরিণ
  2. দু'হাতে দুই আদিম পাথর
  3. বিদীর্ণ দর্পণে মুখ
  4. সারা দুপুর
সঠিক উত্তর:
দু'হাতে দুই আদিম পাথর
উত্তর
সঠিক উত্তর:
দু'হাতে দুই আদিম পাথর
ব্যাখ্যা
'আমি কোন আগন্তুক নই' কবিতা:
- 'দু'হাতে দুই আদিম পাথর' (১৯৮০) কাব্যগ্রন্থের শেষ কবিতা এটি।
- কবিতাতে শহুরে মানুষের গ্রামে ফেরার কথা আছে।
- গ্রামীণ অনুষঙ্গসমূহ এই শহুরে মানুষকে সন্দেহ না করলেও সেই মানুষ সাক্ষী মানছে গ্রামীণ নানা কিছু।
- 'আমি কোন অভ্যাগত নই' একথা বোঝাতে শহুরে মানুষ তাই বলছে: 'আসমানের তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল .....' ইত্যাদি।

• উল্লেখ্য, কবির এ কাব্যগ্রন্থের নাম বাংলা একাডেমির 'চরিতাভিধান'সহ অনেক বইয়ে 'দুই হাতে দুই আদিম পাথর' আছে। এটি ঠিক নয়। হবে 'দু'হাতে দুই আদিম পাথর'।

আহসান হাবীব:
- তিনি ১৯১৭ সালে পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত কবি ও সাংবাদিক ছিলেন।
- তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম 'রাত্রিশেষ' (১৯৪৭)।
- তিনি ১৯৮৫ সালে মৃত্যুবরণ করেন।

 • তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- মেঘ বলে চৈত্রে যাবো,
- দু'হাতে দুই আদিম পাথর,
- ছায়া হরিণ,
- সারা দুপুর,
- বিদীর্ণ দর্পণে মুখ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৭.
'আনোয়ার পাশা' গ্রন্থটির রচয়িতা -
  1. আহমদ ছফা
  2. আহমদ শরীফ
  3. ইবরাহীম খাঁ
  4. কাজী আবদুল ওদুদ
সঠিক উত্তর:
ইবরাহীম খাঁ
উত্তর
সঠিক উত্তর:
ইবরাহীম খাঁ
ব্যাখ্যা
ইব্রাহীম খাঁ: 
- তিনি ১৮৯৪ সালে টাঙ্গাইল জেলার শাবাজ নগর গ্রামে এক মধ্যবিত্ত কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। 
- তিনি ছিলেন শিক্ষাবিদ, সাহিত্যিক। 
- নাটক, গল্প,  উপন্যাস,  শিশুসাহিত্য, ভ্রমণকাহিনি ও স্মৃতিকথা মিলে তাঁর গ্রন্থসংখ্যা ২১টি।
- তাঁর স্মৃতিকথা 'বাতায়ন' সমকালের মুসলিম সমাজের একটি বিশস্ত দলিল হিসেবে বিবেচিত।
- তিনি ব্রিটিশ আমলে ‘খান সাহেব’ ও ‘খান বাহাদুর’ এবং পাকিস্তান আমলে ‘সিতারা-ই-ইমতিয়াজ’ উপাধি লাভ করেন।
- নাটকে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৩) এবং সাহিত্যের জন্য একুশে পদক (১৯৭৬) লাভ করেন।
- ১৯৭৮ সালের ২৯ মার্চ ঢাকায় তাঁর মৃত্যু হয়। 

তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ: 
- কামাল পাশা,
- আনোয়ার পাশা,
- ঋণ পরিশোধ,
- আলু বোখরা,
- ইস্তাম্বুল যাত্রীর পত্র,
- ব্যাঘ্র মামা,
- বেদুঈনদের দেশে। 

উৎস: বাংলাপিডিয়া।
১৮.
এস ওয়াজেদ আলি রচিত কোন গ্রন্থে সাম্প্রদায়িকতা মুক্ত দেশ গড়ার লক্ষ্যে হিন্দু-মুসলমানের ঐক্যবদ্ধকরণের কথা বলা হয়েছে?
  1. গুলদাস্তা
  2. জীবনের শিল্প
  3. প্রাচ্য ও প্রতীচ্য
  4. ভবিষ্যতের বাঙালি
সঠিক উত্তর:
ভবিষ্যতের বাঙালি
উত্তর
সঠিক উত্তর:
ভবিষ্যতের বাঙালি
ব্যাখ্যা
ভবিষ্যতের বাঙালি:
- এস ওয়াজেদ আলি রচিত প্রবন্ধগ্রন্থ।
- এটি ১৯৪৩ সালে প্রকাশিত হয়।
- এই বইতে সাম্প্রদায়িকতা মুক্ত দেশ গড়ার লক্ষ্যে হিন্দু-মুসলমানের ঐক্যবদ্ধকরণের কথা বলা হয়েছে
- এই বইটির জন্য তিনি বিখ্যাত হন। 

এস ওয়াজেদ আলি:  
- প্রাবন্ধিক, গল্পলেখক ও ভ্রমণকাহিনী রচয়িতা এস ওয়াজেদ আলি ১৮৯০ সালের ৪ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুর মহকুমার বড় তাজপুর গ্রামে জন্মগ্রহণ করেন। 
- তাঁর প্রথম প্রবন্ধ ’অতীতের বোঝা’ ১৯১৯ সালে প্রমথ চৌধুরী সম্পাদিত 'সবুজপত্র' পত্রিকায় প্রকাশিত হয়।
- তিনি ১৯১৯ সালে 'Bulletin of the Indian Rationalistic Society' নামে একটি ইংরেজি জার্নাল এবং ১৯৩২ সালে 'গুলিস্তাঁ' নামে একটি বাংলা মাসিক সাহিত্য পত্রিকা সম্পাদনা ও প্রকাশ করেন।
- ১৯২৫ সালে তাঁর ছোটোগল্প ’রাজা’ ইসলাম দর্শন এ প্রকাশিত হয়।
- তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ 'গুলদাস্তা' (১৯২৭)। এটি একটি গল্পগ্রন্থ। 
- লেখক হিসেবে গল্প, উপন্যাস, প্রবন্ধ, রম্যরচনা ও ভ্রমণকাহিনী রচনায় তিনি খ্যাতি অর্জন করেন।
- তিনি ১৯৫১ সালে মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ:
- জীবনের শিল্প (১৯৪১),
- প্রাচ্য ও প্রতীচ্য (১৯৪৩),
- ভবিষ্যতের বাঙালি (১৯৪৩),
- আকবরের রাষ্ট্র সাধনা (১৯৪৯),
- মুসলিম সংস্কৃতির আদর্শ।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- মাশুকের দরবার,
- বাদশাহী গল্প,
- গল্পের মজলিশ।

• তাঁর রচিত উপন্যাস:
- গ্রানাডার শেষ বীর।

তাঁর রচিত ভ্রমণকাহিনি:
- পশ্চিম ভারত,
- মোটর যোগে রাঁচী সফর। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১৯.
মুসলিম সাহিত্য সমাজের সাথে যুক্ত ছিলেন না -
  1. আবুল হাসান
  2. আবুল ফজল
  3. আবদুল কাদির
  4. কাজী আবদুল ওদুদ
সঠিক উত্তর:
আবুল হাসান
উত্তর
সঠিক উত্তর:
আবুল হাসান
ব্যাখ্যা
• মুসলিম সাহিত্য সমাজের সাথে যুক্ত ছিলেন না - আবুল হাসান

কাজী আবদুল ওদুদ:
- তিনি ১৮৯৪ সালের ২৬ এপ্রিল তৎকালীন ফরিদপুর (বর্তমান রাজবাড়ী) জেলার পাংশা উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি লেখক ও চিন্তাবিদ ছিলেন। 
- ১৯৬৫-তে নবপর্যায়ে প্রকাশিত 'তরুণ পত্র' পত্রিকাটির সম্পাদকমণ্ডলীর সভাপতি হন।
- তিনি ছিলেন বুদ্ধির মুক্তির আন্দোলনকল্পে ১৯২৬-এ প্রতিষ্ঠিত 'মুসলিম সাহিত্য সমাজ' সমিতির অন্যতম নেতা।
- তিনি সাহিত্য সমাজের পত্রিকা 'শিখা'য় (১৯২৭) তাঁর মুক্তচিন্তা ও যুক্তি বিষয়ক বিভিন্ন লেখার জন্য ঢাকার নওয়াব পরিবার কর্তৃক নিগৃহীত হন।
- তিনি ১৯ মে, ১৯৭০ সালে কলকাতায় মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত উপন্যাস:
- নদীবক্ষে।

• তাঁর রচিত সমাজ ও সাহিত্যবিষয়ক প্রবন্ধ:
- শাশ্বতবঙ্গ,
- কবিগুরু রবীন্দ্রনাথ,
- নজরুল প্রতিভা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২০.
কাজী ইমদাদুল হক কোন প্রতিষ্ঠানের অন্যতম স্থপতি ছিলেন?
  1. বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি
  2. বঙ্গীয় সাহিত্য পরিষৎ
  3. মুসলিম সাহিত্য সমাজ
  4. মুসলমান সাহিত্য সমিতি
সঠিক উত্তর:
বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি
উত্তর
সঠিক উত্তর:
বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি
ব্যাখ্যা
কাজী ইমদাদুল হক:
- তিনি ১৮৮২ সালে খুলনায় জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন শিক্ষাবিদ, সাহিত্যিক।
- ১৯২০ সালের মে মাসে কাজী ইমদাদুল হকের সম্পাদনায় প্রকাশিত হয় শিক্ষাবিষয়ক মাসিক পত্রিকা ‘শিক্ষক'।
- তিনি 'বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি'র অন্যতম স্থপতি ছিলেন।
- তিনি ১৯২৬ সালে কলকাতায় মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- আঁখিজল,
- লতিকা।

তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ:
- প্রবন্ধমালা।

তাঁর রচিত শিশুতোষ গ্রন্থ:
- নবীকাহিনী।

তাঁর রচিত উপন্যাস:
- ‘আবদুল্লাহ' (১৯২৬ সালের ২০ মার্চ কাজী ইমদাদুল হক মৃত্যুবরণ করলে অধ্যাপক কাজী আনোয়ারুল কাদির মূল লেখকের খসড়া অবলম্বনে অসমাপ্ত উপন্যাসটির ১১টি পরিচ্ছেদ রচনা করেন এবং উপন্যাসটি ১৯৩৩ সালে প্রকাশিত হয়)।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।
২১.
নিচের কোনটি (p- 1)- 1 এর সঠিক মান?
  1. p2
  2. p
  3. p- 2
  4. 1/p
সঠিক উত্তর:
p
উত্তর
সঠিক উত্তর:
p
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি (p- 1)- 1 এর সঠিক মান?

সমাধান:
(p- 1)- 1
= (1/p)- 1
= 1/(1/p)
= 1 × (p/1)
= p
২২.
একটি গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে 16 এবং 8 হলে, ধারাটির ৬ষ্ঠ পদ কত?
  1. 1/2
  2. 1/4
  3. 1/8
  4. 1/16
সঠিক উত্তর:
1/2
উত্তর
সঠিক উত্তর:
1/2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে 16 এবং 8 হলে, ধারাটির ৬ষ্ঠ পদ কত?

 সমাধান: 
ধারাটির প্রথম পদ, a = 16
ধারাটির দ্বিতীয় পদ, ar2 - 1 = ar1 = 8
সাধারণ অনুপাত, r = 8/16 = 1/2

∴ ৬ষ্ঠ পদ, ar6 - 1 = 16(1/2)5
= 16/32
= 1/2
২৩.
  1. 0.1
  2. 0.01
  3. 0.001
  4. 0.0001
সঠিক উত্তর:
0.001
উত্তর
সঠিক উত্তর:
0.001
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
২৪.
যদি একটি সমান্তর ধারার দ্বিতীয় পদ 4 এবং দশম পদ 28 হয়, তাহলে ধারাটির প্রথম পদ কত?
  1. 1/2
  2. 2
  3. 1
  4. 1/4
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি সমান্তর ধারার দ্বিতীয় পদ 4 এবং দশম পদ 28 হয়, তাহলে ধারাটির প্রথম পদ কত?

সমাধান:
ধরি, ধারাটির প্রথম পদ = a
nতম পদ = a + (n - 1)d
10ম পদ = a + (10 - 1)d = a + 9d
2তম পদ = a + (2 - 1)d = a + d

প্রশ্নমতে,
a + 9d = 28  ........... (1)
a + d = 4 .............. (2)

(1) নং - (2) নং ⇒ a + 9d - a - d = 28 - 4
⇒ 8d = 24
∴ d = 3

(2) নং থেকে, a + 3 = 4
∴ a = 1
২৫.
ax = y হলে নিচের কোন সম্পর্কটি সঠিক?
  1. y = logax
  2. x = y
  3. x = logay
  4. x = logya
সঠিক উত্তর:
x = logay
উত্তর
সঠিক উত্তর:
x = logay
ব্যাখ্যা
প্রশ্ন: ax = y হলে নিচের কোন সম্পর্কটি সঠিক?

সমাধান:
ax = y
⇒ logaax = logay
⇒ x logaa =  logay
∴ x =  logay
২৬.
একটি বাসে যতজন যাত্রী ছিল তা থেকে প্রতি ষ্টেশনে অর্ধেক করে যাত্রী নেমে যায়। এভাবে মোট ষ্টেশন সংখ্যা 7 হলে এবং শেষে 1 জন যাত্রী অবশিষ্ট থাকলে প্রথম ষ্টেশনে কতজন যাত্রী নেমে যায়?
  1. 32 জন
  2. 64 জন
  3. 128 জন
  4. 256 জন
সঠিক উত্তর:
64 জন
উত্তর
সঠিক উত্তর:
64 জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাসে যতজন যাত্রী ছিল তা থেকে প্রতি ষ্টেশনে অর্ধেক করে যাত্রী নেমে যায়। এভাবে মোট ষ্টেশন সংখ্যা 7 হলে এবং শেষে 1 জন যাত্রী অবশিষ্ট থাকলে প্রথম ষ্টেশনে কতজন যাত্রী নেমে যায়?

সমাধান:
ধরি, যাত্রার শুরুতে যাত্রী ছিল = p জন

প্রশ্নমতে,
p × (1/2)7 = 1
⇒ p/128 = 1
⇒ p = 128

যাত্রার শুরুতে যাত্রী ছিল = 128 জন
∴ প্রথম ষ্টেশনে যাত্রী নেমে যায় = 128/2 = 64 জন
২৭.
3? = 93 × 812 ÷ 273
  1. 4
  2. 7
  3. 5
  4. 6
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা
প্রশ্ন: 3? = 93 × 812 ÷ 273

সমাধান:
ধরি, ? = a

তাহলে, 3a = 93 × 812 ÷ 273
⇒ 3a = (32)3 × (34)2 ÷ (33)3
⇒ 3a = 36 × 38 ÷ 39
⇒ 3a = 36 + 8 - 9
⇒ 3a = 35
∴ a = 5
২৮.
(1/4) - (1/6) + (1/9) - (2/27) + ………. ধারাটির অসীম পদের সমষ্টি কত?
  1. 3/20
  2. 2/3
  3. 3/16
  4. 2/17
সঠিক উত্তর:
3/20
উত্তর
সঠিক উত্তর:
3/20
ব্যাখ্যা
প্রশ্ন: (1/4) - (1/6) + (1/9) - (2/27) + ………. ধারাটির অসীম পদের সমষ্টি কত?

সমাধান:
ধারাটির প্রথম পদ, a = 1/4
সাধারণ অনুপাত, r = (- 1/6)/(1/4) = - 2/3 < 0

সুতরাং ধারাটির অসীম পদের সমষ্টি,
S = a/(1 - r)
= (1/4)/{1 - (-2/3)}
= (1/4)/{1 + (2/3)}
= (1/4)/(5/3)
= 3/20
২৯.
2 - 5 - 12 - 19 - .......... ধারাটির 12তম পদ ও সাধারণ অন্তরের সমষ্টি কত?
  1. - 75
  2. - 86
  3. - 68
  4. - 82
সঠিক উত্তর:
- 82
উত্তর
সঠিক উত্তর:
- 82
ব্যাখ্যা
প্রশ্ন: 2 - 5 - 12 - 19 - .......... ধারাটির 12তম পদ ও সাধারণ অন্তরের সমষ্টি কত?

সমাধান:
ধারাটির ১ম পদ, a = 2
সাধারণ অন্তর, d = - 5 - 2 = - 7

ধারাটির 12 তম পদ = a + (12 - 1)d
= 2 + 11(- 7)
= 2 - 77
= - 75

∴ 12তম পদ ও সাধারণ অন্তরের সমষ্টি = - 75 + (- 7) = - 82
৩০.
  1. 0
  2. 1
  3. abc
  4. 1/abc
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
৩১.
কোনো সমান্তর ধারার প্রথম দুটি সংখ্যা যথাক্রমে 5, 19 হলে তৃতীয় পদ কত?
  1. 43
  2. 66
  3. 53
  4. 33
সঠিক উত্তর:
33
উত্তর
সঠিক উত্তর:
33
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমান্তর ধারার প্রথম দুটি সংখ্যা যথাক্রমে 5, 19 হলে তৃতীয় পদ কত?

সমাধান:
প্রথম পদ = 5
দ্বিতীয় পদ = 19
অন্তর = 19 - 5 = 14
∴ তৃতীয় পদ = 19 + 14 = 33
৩২.
একটি গুণোত্তর ধারার ৩য় পদটি 20 এবং ষষ্ঠ পদটি 160 হলে, সাধারণ অনুপাত কত?
  1. 2
  2. 4
  3. 6
  4. 8
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গুণোত্তর ধারার ৩য় পদটি 20 এবং ষষ্ঠ পদটি 160 হলে, সাধারণ অনুপাত কত?

সমাধান: 
ধরি,
১ম পদটি = a,
সাধারন অনপাত = r
∴ ৩য় পদ = ar2 = 20 ...... (1)
এবং ষষ্ঠ পদ = ar6 - 1 = ar5 = 160 ....... (2)

(2) নং ÷ (1) নং ⇒
r3 = 8
বা, r3 = 23
∴ r = 2
৩৩.
2x - 4 = 4ax - 6 এবং a > 0, a ≠ 2 হলে, x2 এর মান কত?
  1. 9
  2. 16
  3. 25
  4. 36
সঠিক উত্তর:
36
উত্তর
সঠিক উত্তর:
36
ব্যাখ্যা
প্রশ্ন: 2x - 4 = 4ax - 6 এবং a > 0, a ≠ 2 হলে, x2 এর মান কত?

সমাধান:
2x - 4 = 4ax - 6
⇒ 2x - 4 = 22 ⋅ ax - 6
⇒ 2x - 4/22 = ax - 6
⇒ 2x - 4 - 2 = ax - 6
⇒ 2x - 6 = ax - 6
⇒ 2x - 6/ax - 6 = 1
⇒ (2/a)x - 6 = (2/a)0 [∵ (2/a)0 = 1]
⇒ x - 6 = 0
⇒ x = 6
∴ x2 = 36
৩৪.
520 মিটার দীর্ঘ একটি রাস্তার দুই পাশে 20 মিটার পরপর কংক্রিটের পিলার বসানো হলো। প্রতিটি পিলারের প্রস্থ 0.5 মিটার হলে, রাস্তা বরাবর মোট কতটি পিলার বসানো হয়েছে?
  1. 58 টি
  2. 54 টি
  3. 56 টি
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: 520 মিটার দীর্ঘ একটি রাস্তার দুই পাশে 20 মিটার পরপর কংক্রিটের পিলার বসানো হলো। প্রতিটি পিলারের প্রস্থ 0.5 মিটার হলে, রাস্তা বরাবর মোট কতটি পিলার বসানো হয়েছে?

সমাধান:
এক পাশের পিলারের সংখ্যা = {(শেষ পদ - ১ম পদ)/অন্তর} + 1
= {(520 - 0)/20} + 1
= 26 + 1
= 27 টি

এখানে পিলারের প্রস্থ ০.৫ মিটার উল্লেখ থাকায় পিলারের প্রস্থকে প্রতি ২০মিটারের সাথে বিবেচনায় নিতে হবে। যদি প্রস্থ উল্লেখ না থাকত তাহলে পিলারের প্রস্থ উপেক্ষা করা যেত।
১ম পিলার লাগানোর পর দৈর্ঘ্য ০.৫ মিটার, ২য় পিলার লাগানোর পর দৈর্ঘ্য হয়, ০.৫ + ২০ + ০.৫ = ২১ মিটার, ৩য় পিলার লাগানোর পর দৈর্ঘ্য হবে ২১ + ২০ + ০.৫ = ৪১.৫ মিটার। অর্থাৎ, প্রতিটি পিলারের জন্য দৈর্ঘ্য: ২০.৫(n - ১) + ০.৫ [এখানে n হলো পিলারের ক্রম]
২৬ তম পিলার লাগালে মোট দৈর্ঘ্য = ২০.৫(২৬ - ১) + ০.৫ = ৫১৩ মিটার
২৭ তম পিলার লাগালে মোট দৈর্ঘ্য = ২০.৫(২৭ - ১) + ০.৫ = ৫৩৩.৫ মিটার
কিন্তু রাস্তার মোট দৈর্ঘ্য ৫২০ মিটার হওয়ায় ২৭ তম পিলার লাগানোর সুযোগ নেই। অর্থাৎ, ৫২০ মিটার রাস্তায় ২০ মিটার অন্তর ০.৫ মিটার প্রস্থের ২৬টি পিলার লাগানো যায়। উভয় পাশে লাগানো যাবে ২৬ + ২৬ = ৫২টি।

তাই সঠিক উত্তর হবে কোনটিই নয়।

৩৫.
log2 = 0.3010 এবং log4 = 0.6021 হলে, log8 এর মান কত?
  1. 0.3011
  2. 0.9031
  3. 0.1812
  4. 2.0003
সঠিক উত্তর:
0.9031
উত্তর
সঠিক উত্তর:
0.9031
ব্যাখ্যা
প্রশ্ন: log 2 = 0.3010 এবং log 4 = 0.6021 হলে, log 8 এর মান কত?

সমাধান:
log 8 = log(2 × 4)
= log 2 + log 4
= 0.3010 + 0.6021
= 0.9031
৩৬.
7 + x + y + 2401 গুণোত্তর ধারাভুক্ত হলে, y এর মান কত? 
  1. 115
  2. 49
  3. 249
  4. 343
সঠিক উত্তর:
343
উত্তর
সঠিক উত্তর:
343
ব্যাখ্যা
প্রশ্ন: 7 + x + y + 2401 গুণোত্তর ধারাভুক্ত হলে, y এর মান কত? 

সমাধান:
দেওয়া আছে,
১ম পদ, a = 7
সাধারণ অনুপাত = r

আমরা জানি,
n তম পদ = arn - 1
২য় পদ = ar2 - 1 = 7r = x
৩য় পদ = ar3 - 1 = 7r2 = y
৪র্থ পদ = ar4 - 1 = ar3

প্রশ্নমতে,
ar3 = 2401
বা, 7r3 = 2401
বা, r3 = 2401/7
বা, r3 = 343
বা, r3 = 73
বা, r = 7

∴ y = 7 × 72 = 343
৩৭.
ab = ba এবং a = 2b (যেখানে a ≠ 0, b ≠ 0) হলে, (a, b) = কত?
  1. (8, 2)
  2. (4, 2)
  3. (8, 4)
  4. (6, 3)
সঠিক উত্তর:
(4, 2)
উত্তর
সঠিক উত্তর:
(4, 2)
ব্যাখ্যা
প্রশ্ন: ab = ba এবং a = 2b (যেখানে a ≠ 0, b ≠ 0) হলে, (a, b) = কত?

সমাধান:
ab = ba
⇒ (2b)b = b2b
⇒ 2b ⋅ bb = b2b
⇒ 2b = b2b/bb
⇒ 2b = bb
∴ b = 2

∴ a = 2 × 2 = 4
∴ (a, b) = (4, 2)
৩৮.
স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত?
  1. n(n + 1)/2
  2. {n(n + 1)/2}
  3. n2/2
  4. {n(n + 1) (2n + 1)}/6
সঠিক উত্তর:
{n(n + 1) (2n + 1)}/6
উত্তর
সঠিক উত্তর:
{n(n + 1) (2n + 1)}/6
ব্যাখ্যা
প্রশ্ন: স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত?

সমাধান:
স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি = {n(n + 1) (2n + 1)}/6
৩৯.
log(a/b) + logb - loga = log(a + b) হলে,নিচের কোনটি সঠিক?
  1. a - b = 1
  2. a = b
  3. a + b = 1
  4. ab = 1
সঠিক উত্তর:
a + b = 1
উত্তর
সঠিক উত্তর:
a + b = 1
ব্যাখ্যা
প্রশ্ন: log(a/b) + logb - loga = log(a + b) হলে,নিচের কোনটি সঠিক?

সমাধান;
log (a/b) + logb - loga = log(a + b)
⇒ log(a/b) + log(b/a) = log (a + b)
⇒ log {(a/b) × (b/a )} = log (a + b)
⇒ log1 = log(a + b)
∴ a + b = 1
৪০.
একটি গুণোত্তর অনুক্রমের দ্বিতীয় পদটি 50 এবং পঞ্চম পদটি 2/5 হলে, সাধারণ অনুপাত কত? 
  1. 1/2
  2. 1/3
  3. 1/5
  4. 2/3
সঠিক উত্তর:
1/5
উত্তর
সঠিক উত্তর:
1/5
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গুণোত্তর অনুক্রমের দ্বিতীয় পদটি 50 এবং পঞ্চম পদটি 2/5 হলে, সাধারণ অনুপাত কত? 

সমাধান: 
গুণোত্তর অনুক্রমের প্রথম পদ = a
এবং সাধারণ অনুপাত = r  
∴ অনুক্রমটির n-তম পদ = arn - 1
∴ দ্বিতীয় পদ = ar2 - 1 = ar = 50
∴ পঞ্চম পদ = ar5 - 1 = ar4 = 2/5

এখন, 
ar4/ar = (2/5)/50
⇒ r3 = 1/125
⇒ r3 = (1/5)3
∴ r = 1/5
৪১.
9p +1 = 729 হলে, p এর মান কত?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: 9p +1 = 729 হলে, p এর মান কত?

সমাধান:
9p +1 = 729
⇒ 32(p+1) = 36
⇒32p + 2 = 36
⇒ 2p + 2 = 6
⇒ 2p = 6 - 2
⇒ 2p = 4
∴ p = 2
৪২.
99 + 98 + 97 + ......... + 40 = কত?
  1. 3950
  2. 4050
  3. 3880
  4. 4170
সঠিক উত্তর:
4170
উত্তর
সঠিক উত্তর:
4170
ব্যাখ্যা
প্রশ্ন: 99 + 98 + 97 + ......... + 40 = কত?

সমাধান:
পদসংখ্যা = {(শেষ পদ - ১ম পদ)/সাধারণ অন্তর} + 1
= {(40 - 99)/(- 1)} + 1
= {(- 59)/(- 1)} + 1
= 60

গড় = (99 + 40)/2 = 69.5
∴ যোগফল = 69.5 × 60 = 4170
৪৩.
  1. 75
  2. 105
  3. 25
  4. 15
সঠিক উত্তর:
25
উত্তর
সঠিক উত্তর:
25
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান;
৪৪.
log232 + log216 এর মান কত?
  1. 7
  2. 8
  3. 9
  4. 12
সঠিক উত্তর:
9
উত্তর
সঠিক উত্তর:
9
ব্যাখ্যা
প্রশ্ন: log232 + log216 এর মান কত? 

সমাধান:
log232 + log216
= log225 + log224
= 5log22 + 4log22 [∵ logamn = nlogam]
= (5 × 1) + (4 × 1) [∵ logaa = 1]
= 5 + 4
= 9
৪৫.
  1. 1
  2. a
  3. 1/a
  4. 1/a2
সঠিক উত্তর:
a
উত্তর
সঠিক উত্তর:
a
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
৪৬.
1, 1, 2, 3, 5, ....... অনুক্রমটির নবম পদ কত?
  1. 21
  2. 27
  3. 34
  4. 55
সঠিক উত্তর:
34
উত্তর
সঠিক উত্তর:
34
ব্যাখ্যা
প্রশ্ন: 1, 1, 2, 3, 5, ....... অনুক্রমটির নবম পদ কত?

সমাধান:
১ম পদ = 1 
২য় পদ = 1
৩য় পদ = ১ম পদ + ২য় পদ = 1 + 1 = 2
৪র্থ পদ = ২য় পদ + তৃতীয় পদ = 1 + 2 = 3
৫ম পদ = তৃতীয় পদ + ৪র্থ পদ = 2 + 3 = 5
৬ষ্ট পদ = ৪র্থ পদ + ৫ম পদ = 3 + 5 = 8
৭ম পদ = ৪র্থ পদ + ৫ম পদ = 5 + 8 = 13
৮ম পদ = ৬ষ্ট পদ + ৭ম পদ = 8 + 13 = 21
৯ম পদ = ৭ম পদ = ৮ম পদ = 13 + 21 = 34
৪৭.
p + q + r + s + . . . .  একটি গুণোত্তর ধারা হলে নিচের কোনটি সঠিক?
  1. r/q = p/q
  2. p = (q + r)/2
  3. q/p = s/r
  4. r = (a + b)/2
সঠিক উত্তর:
q/p = s/r
উত্তর
সঠিক উত্তর:
q/p = s/r
ব্যাখ্যা
প্রশ্ন: p + q + r + s + . . . .  একটি গুণোত্তর ধারা হলে নিচের কোনটি সঠিক?

সমাধান:
p + q + r + s + . . . .  একটি গুণোত্তর ধারা হলে,
ধারাটির সাধারণ অনুপাত = ২য় পদ/১মপদ = ৩য় পদ/২য় পদ = চতুর্থ পদ/৩য় পদ
∴ q/p = r/q = s/r

∴ q/p = s/r সম্পর্কটি সঠিক।
৪৮.
4a + 41 - a = 4 হলে, a = কত?
  1. 1
  2. 1/2
  3. 1/3
  4. 1/4
সঠিক উত্তর:
1/2
উত্তর
সঠিক উত্তর:
1/2
ব্যাখ্যা
প্রশ্ন: 4a + 41 - a = 4 হলে, a = কত?

সমাধান:
4a + 41 - a = 4
⇒ 4a + 4 ⋅ (1/4a) = 4
⇒ p + (4/p) = 4 [4a = p ধরে]
⇒ (p2 + 4)/p = 4
⇒ p2 + 4 = 4p
⇒ p2 - 2 ⋅ p ⋅ 2 + 22 = 0
⇒ (p - 2)2 = 0
⇒ p = 2
⇒ 4a = 2
⇒ 4a = 41/2
∴a = 1/2
৪৯.
3 + 9 + 27 + .......... + 243 ধারাটি-
  1. সমান্তর ধারা
  2. অনন্ত ধারা
  3. গুণোত্তর ধারা
  4. ফিবোনাচ্চি ধারা
সঠিক উত্তর:
গুণোত্তর ধারা
উত্তর
সঠিক উত্তর:
গুণোত্তর ধারা
ব্যাখ্যা
প্রশ্ন: 3 + 9 + 27 + .......... + 243 ধারাটি-

সমাধান:
কোনো ধারার যেকোনো পদ ও এর পূর্ববর্তী পদের অনুপাত সব সময় সমান হলে অর্থাৎ, যেকোনো পদকে এর পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করে ভাগফল সর্বদা সমান পাওয়া গেলে, সে ধারাটিকে গুণোত্তর ধারা বলে এবং ভাগফলকে সাধারণ অনুপাত বলে।
গুণোত্তর ধারার ক্ষেত্রে,
প্রথম পদ = a এবং সাধারণ অনুপাত = r হলে,
n তম পদ (সাধারণ পদ) = arn-1

উক্ত ধরাটির ক্ষেত্রে,
9/3 = 3
27/9 = 3
যা গুণোত্তর ধারা নির্দেশ করে।
৫০.
  1. 3
  2. 4
  3. 6
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
দেওয়া আছে,
logab = 1 ∴ a = b
logac = 2 ∴ a2 = c
logad = 3 ∴ a3 = d

এখন,
loga(b3c3/d) 
= loga{a3 ⋅ (a2)3}/a3
= logaa6
= 6logaa
= 6
৫১.
(3a + 4 - 9 ⋅ 3a + 1)/3a + 2 = কত?
  1. 0
  2. 3
  3. 6
  4. 1/3
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা
প্রশ্ন: (3a + 4 - 9 ⋅ 3a + 1)/3a + 2 = কত?

সমাধান:
(3a + 4 - 9 ⋅ 3a + 1)/3a + 2
= (3a ⋅ 34 - 9 ⋅ 3a ⋅ 31)/3a ⋅ 32
= {3a(81 - 27)}/3a ⋅ 9
= 54/9
= 6 
৫২.
13 + 23 + 33 + ...... + 103 = কত?
  1. 3550
  2. 4010
  3. 3025
  4. 3850
সঠিক উত্তর:
3025
উত্তর
সঠিক উত্তর:
3025
ব্যাখ্যা
প্রশ্ন: 13 + 23 + 33 + ...... + 103 = কত?

সমাধান:
সমষ্টি = [{n(n + 1)}/2]2
= [10(10 + 1)}/2]2
= 552
= 3025
৫৩.
625 এর 5 ভিত্তিক লগারিদম কত?
  1. 3
  2. 4
  3. 5
  4. 6
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: 625 এর 5 ভিত্তিক লগারিদম কত?

সমাধান:
ধরি,
log5625 = p
⇒ 5p = 625
⇒ 5p = 54
∴ p = 4
৫৪.
3 + 6 + 9 + ........... ধারাটির কততম পদ 36?
  1. 13 তম
  2. 12 তম
  3. 11 তম
  4. 10 তম
সঠিক উত্তর:
12 তম
উত্তর
সঠিক উত্তর:
12 তম
ব্যাখ্যা
প্রশ্ন: 3 + 6 + 9 + ........... ধারাটির কততম পদ 36?

সমাধান: 
এখানে, প্রথম পদ, a = 3
সাধারণ অন্তর, d = 6 - 3 = 3

ধরি, ধারার n তম পদ = 36
শর্তমতে,
a + (n - 1)d = 36
বা, 3 + (n - 1)3 = 36
বা, (n - 1)3 = 33
বা, n - 1 = 11
∴ n = 12