পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ৩০ এপ্রিল, ২০২৪সময়45 minutes৪৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৫০
সিলেবাস
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন পদের নাম: কন্ডাক্টর-ডি (কাউন্টারম্যান) (গ্রেড- ১৮) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২৭.০৪.২০২৪
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ৩০ এপ্রিল, ২০২৪ · ৫০ প্রশ্ন

.
Refine এর অর্থ -
  1. পরিশুদ্ধ
  2. ভালো
  3. সুন্দর
  4. সংস্কার
সঠিক উত্তর:
পরিশুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
পরিশুদ্ধ
ব্যাখ্যা
• Refine (verb)
English Meaning: Remove impurities or unwanted elements from (a substance), typically as part of an industrial process.
Bangla Meaning:  শোধন/বিশুদ্ধ করা:পরিমার্জিত/পরিশুদ্ধ/সুসংস্কৃত করা।

• সুতরাং, Refine এর অর্থ -পরিশুদ্ধ।

• অপশনে উল্লিখিত অন্য শব্দগুলোর ইংরেজি পরিভাষা - 
খ) ভালো -  good; fair; excellent।
গ) সুন্দর - beautiful; handsome; lovely; charming; agreeable.
ঘ) সংস্কার - Reformation

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
.
The antonym of expel is -
  1. Banish
  2. Dismiss
  3. Eject
  4. Admit
সঠিক উত্তর:
Admit
উত্তর
সঠিক উত্তর:
Admit
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ - 
• Expel - বহিষ্কার বা বিতাড়িত করা।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ - 
ক) Banish
- (দণ্ডরূপে) উদ্বাসিত/নির্বাসিত/বিবাসিত করা।
- মন থেকে) দূর/নিরাকৃত/বিতাড়িত করা।

খ) Dismiss - চাকরি থেকে বরখাস্ত করা;  বিদায় দেওয়া; চলে যেতে অনুমতি দেওয়া।
গ) Eject -  কাউকে স্থানত্যাগে বাধ্য করা, বহিষ্কার করা।
ঘ) Admit -  প্রবেশ করতে দেওয়া; ভিতরে আসতে/ঢুকতে দেওয়া; ভর্তি করা; সত্য বা বৈধ বলে গ্রহণ করা।

• সুতরাং, বুঝা যাচ্ছে, উল্লিখিত পশনগুলোর মধ্যে - Admit শব্দটি Expel এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
.
United we stand, divided we -
  1. Fall
  2. Stumble
  3. Jump
  4. Slide
সঠিক উত্তর:
Fall
উত্তর
সঠিক উত্তর:
Fall
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - fall.
- Complete sentence: United we stand, divided we fall.  
- Bangla Meaning - একতায় উত্থান, বিভেদে পতন।

• উল্লিখিত বাক্যটি একটি প্রবাদ।
• প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না।
- তাই যেটি প্রচলিত প্রবাদ সেটিই সঠিক হবে।
 
Source: Live MCQ lecture. 
.
কোন বানানটি শুদ্ধ?
  1. Radious
  2. Redious
  3. Radius
  4. Redius
সঠিক উত্তর:
Radius
উত্তর
সঠিক উত্তর:
Radius
ব্যাখ্যা
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Radius (অপশন গ)) শব্দটি শুদ্ধ।

Radius
English Meaning: A straight line from the centre to the circumference of a circle or sphere.
Bangla Meaning: ব্যাসার্ধ; ব্যাসার্ধ দ্বারা পরিমাপকৃত বৃত্তাকার জায়গা।

Example Sentence: "There are plenty of local pubs within a two-mile radius."

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
.
Which kind of noun is "cattle"?
  1. Proper
  2. Common
  3. Collective
  4. Material
সঠিক উত্তর:
Collective
উত্তর
সঠিক উত্তর:
Collective
ব্যাখ্যা
• Cattle (noun)
English Meaning:
- Large ruminant animals with horns and cloven hoofs, domesticated for meat or milk, or as beasts of burden; cows and oxen.
- Animals of a group related to domestic cattle, including yak, bison, and buffaloes.
Bangla Meaning: গবাদিপশু।

• Cattle হচ্ছে Collective noun.
- যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।
- অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই Collective Noun বলে।
- যেমন- Army, Audience, Cattle, Fleet, Crowd, Flock, Navy, Committee, Library, Police, Team, Infantry, Party, Jury, Herd, Pack, Group, Meeting, Family, Class, School People, Public, Nation, Parliament ইত্যাদি।

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
.
উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত?
  1. রংপুর
  2. দিনাজপুর
  3. নাটোর
  4. ঢাকা
সঠিক উত্তর:
নাটোর
উত্তর
সঠিক উত্তর:
নাটোর
ব্যাখ্যা
উত্তরা গণভবন নাটোর জেলায় অবস্থিত।

উত্তরা গণভবন:
- ইতিহাস খ্যাত দিঘাপতিয়া রাজবাড়ী তথা উত্তরা গণভবন নাটোরে অবস্থিত।
- নাটোরের রাণী ভবানী তাঁর নায়েব দয়ারামের উপরে সন্তুষ্ট হয়ে তাঁকে দিঘাপতিয়া পরগনা উপহার দেন। 
- ১৯৫২ সালে দিঘাপতিয়ার শেষরাজা প্রতিভানাথ রায় সপরিবারে রাজপ্রাসাদ ত্যাগ করে কলকাতায় চলে যান।
- পরবর্তীতে রাজ প্রাসাদটি ১৯৬৬ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণে আসে।
- স্বাধীনতার পর ১৯৭২ সালের ৯ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিঘাপতিয়া রাজবাড়িকে ‘উত্তরা গণভবন’ নামকরণ করেন।
- উত্তরা গণভবন ৪১.৫১ একর জমির উপর অবস্থিত।
- বর্তমানে এই রাজপ্রাসাদ থেকে হারিয়ে যাওয়া রাজা-রাণীর ব্যবহৃত ঐতিহাসিক দ্রব্যসামগ্রী উদ্ধার করে একটি সংগ্রহশালা নির্মাণের প্রক্রিয়া চলছে।
 
উল্লেখ্য,
- ঢাকার বাইরে প্রধানমন্ত্রীর একমাত্র বাসভবন নাটোরের উত্তরা গণভবন।
 
 উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
.
CIRDAP এর সদর দপ্তর কোথায়?
  1. দিল্লী
  2. ঢাকা
  3. রোম
  4. লন্ডন
সঠিক উত্তর:
ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
ঢাকা
ব্যাখ্যা
CIRDAP এর সদর দপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত।

CIRDAP:
- CIRDAP এর পূর্ণরূপ The Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- CIRDAP একটি আঞ্চলিক, আন্তঃসরকারি এবং স্বায়ত্তশাসিত একটি সংস্থা।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) উদ্যোগে (CIRDAP) প্রতিষ্ঠিত হয়।
- ৬ জুলাই, ১৯৭৯ সালে CIRDAP গঠিত হয়।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- CIRDAP এর সদস্য সংখ্যা ১৫টি।
- সদস্য দেশগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।
 
উৎস: CIRDAP ওয়েবসাইট।
.
কোনটি নবায়নযোগ্য জ্বালানী নয়?
  1. সৌর শক্তি
  2. বায়ু
  3. পানি
  4. ডিজেল
সঠিক উত্তর:
ডিজেল
উত্তর
সঠিক উত্তর:
ডিজেল
ব্যাখ্যা
নবায়নযোগ্য জ্বালানি: 
- যেসব প্রাকৃতিক সম্পদ পুনরায় ব্যবহারযোগ্য সেগুলোকে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলে। 
- নবায়নযোগ্য শক্তি পরিবেশ বান্ধব এবং এই শক্তিকে গ্রীন শক্তিও বলা হয়। 
- যেসব শক্তি বা জ্বালানি পুনরায় ব্যবহার করা যায় কিংবা যে সব শক্তি বা জ্বালানির উৎস ব্যবহারে নিঃশেষ হয়ে যায় না তাদের নবায়নযোগ্য জ্বালানি বা শক্তি বলে। 
যেমন- 
সৌরশক্তি
বায়ু
• জিওথার্মাল বা ভূ-তাপ শক্তি,  
পানিবিদ্যুৎ
• বায়োগ্যাস ইত্যাদি। 
 
অনবায়নযোগ্য জ্বালানি: 
- যেসব প্রাকৃতিক সম্পদ একবার নিঃশেষ হয়ে গেলে আর পাওয়া যায় না, সেগুলোকে বলা হয় অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। 
- খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস এবং কয়লাকে জীবাশ্ম জ্বালানিও বলা হয় কারণ এই সকল জ্বালানির উৎস হলো ফসিল (Fossil ) বা জীবাশ্ম। 
যেমন- 
• পারমাণবিক শক্তি, 
• কয়লা, 
খনিজ তেল (ডিজেল)
• প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। 
 
উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
.
একদিনের ক্রিকেটে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন কোন দেশ?
  1. বাংলাদেশ
  2. ভারত
  3. অস্ট্রেলিয়া
  4. ইংল্যান্ড
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

একদিনের ক্রিকেটে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩:
- এটি ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর।
- আয়োজক দেশ: ভারত।
- অংশগ্রহণকারী দেশ: ১০টি।
- মোট ম্যাচ: ৪৮টি।
- বিশ্বকাপ অনুষ্ঠিত হয়: ৫ অক্টোবর-১৯ নভেম্বর।
- বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বার)।
- রানার্স আপ: ভারত।
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: ভিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্যা ফাইনাল: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।
- সর্বাধিক রান: ভিরাট কোহলি (ভারত)।
- সর্বাধিক উইকেট: মোহাম্মদ শামি (ভারত)।
- সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: গ্লেন ম্যাক্সওয়েল। 
- সর্বাধিক সেঞ্চুরি: কুইন্টন ডি' কক।
 
উৎস: ICC Cricket ওয়েবসাইট।
১০.
কোন দেশটি দুই মহাদেশে অবস্থিত?
  1. তুরস্ক
  2. গ্রিস
  3. মিশর
  4. চীন
সঠিক উত্তর:
তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
তুরস্ক
ব্যাখ্যা
তুরস্ক ইউরোপ এবং এশিয়া দুই মহাদেশে অবস্থিত।

তুরস্ক:
- তুরস্ককে বলা হয় ইউরেশিয়ান রাষ্ট্র।
- এই দেশটি দুই মহাদেশে অবস্থিত।
- এর ইস্তানবুল শহরের একাংশ পড়েছে ইউরোপে এবং বাকি অংশ পড়েছে এশিয়ায়।
- এটি বিচ্ছিন্ন হয়েছে বসফরাস প্রণালী দ্বারা।
- তাই ইস্তানবুল শহরকে ইউরেশিয়ান শহর বলা হয়।
- ইস্তানবুল শহরের পূর্বনাম কনস্ট্যান্টিনোপল।
 
উৎস: Britannica.
১১.
৩৯, ৫২ এর গসাগু কত?
  1. ১১
  2. ১৩
  3. ১৫
  4. ১৭
সঠিক উত্তর:
১৩
উত্তর
সঠিক উত্তর:
১৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৯, ৫২ এর গসাগু কত?

সমাধান:
৩৯ = ৩ × ১৩
৫২ = ২ × ২ × ১৩
৩৯, ৫২ এর গসাগু = ১৩
১২.
তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা কত?
  1. ১০০
  2. ০০১
  3. ১১১
  4. ৯৯৯
সঠিক উত্তর:
১০০
উত্তর
সঠিক উত্তর:
১০০
ব্যাখ্যা
প্রশ্ন: তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা কত?
 
সমাধান:
তিন অংকের বৃহত্তম সংখ্যা = ৯৯৯
তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০

চার অংকের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯
চার অংকের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০
১৩.
একটি বৃত্তের ব্যাস ৪ ফুট হলে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কত?
  1. ১ ফুট
  2. ২ ফুট
  3. ৩ ফুট
  4. ৪ ফুট
সঠিক উত্তর:
২ ফুট
উত্তর
সঠিক উত্তর:
২ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাস ৪ ফুট হলে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কত? 

সমাধান:
দেওয়া আছে
বৃত্তের ব্যাস ৪ ফুট
বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা বৃত্তের ব্যাসার্ধ 

বৃত্তের ব্যাসার্ধ = ৪/২ = ২ ফুট
১৪.
a + b = 7, a - b = 3 হলে a2 - b2 = কত?
  1. ১৭
  2. ১৯
  3. ২১
  4. ২৩
সঠিক উত্তর:
২১
উত্তর
সঠিক উত্তর:
২১
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 7, a - b = 3 হলে a2 - b2 = কত?

সমাধান:
দেওয়া আছে
a + b = 7
a - b = 3

আমরা জানি
a2 - b2 = (a + b)(a - b)
a2 - b2 = 7 × 3
a2 - b2 = 21
১৫.
পাঁচটি ক্লাসের ছাত্র-ছাত্রীর সংখ্যা যথাক্রমে ২৭, ৩২, ১৮, ২৩ এবং ২০ হলে গড় ছাত্র-ছাত্রীর সংখ্যা কত?
  1. ২১
  2. ২২
  3. ২৩
  4. ২৪
সঠিক উত্তর:
২৪
উত্তর
সঠিক উত্তর:
২৪
ব্যাখ্যা
প্রশ্ন: পাঁচটি ক্লাসের ছাত্র-ছাত্রীর সংখ্যা যথাক্রমে ২৭, ৩২, ১৮, ২৩ এবং ২০ হলে গড় ছাত্র-ছাত্রীর সংখ্যা কত?

সমাধান:
পাঁচটি ক্লাসের মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা = ২৭ + ৩২ + ১৮ + ২৩ + ২০
= ১২০

পাঁচটি ক্লাসের গড় ছাত্র-ছাত্রীর সংখ্যা = ১২০/৫ = ২৪
১৬.
একটি কাজ ১০ জন ৬ দিনে করতে পারে, ৩ জন কতদিনে কাজটি করতে পারবে?
  1. ১০
  2. ১৫
  3. ২০
  4. ২৫
সঠিক উত্তর:
২০
উত্তর
সঠিক উত্তর:
২০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কাজ ১০ জন ৬ দিনে করতে পারে, ৩ জন কতদিনে কাজটি করতে পারবে?

সমাধান:
১০ জনে একটি কাজ করতে পারে ৬ দিনে
১ জনে একটি কাজ করতে পারে ৬ × ১০ দিনে
৩ জনে একটি কাজ করতে পারে (৬ × ১০)/৩ দিনে
= ২০ দিনে
১৭.
১ কাঠা = ১.৬৫ শতাংশ হলে ২০ কাঠা কত শতাংশ হবে?
  1. ৩০
  2. ৩১
  3. ৩২
  4. ৩৩
সঠিক উত্তর:
৩৩
উত্তর
সঠিক উত্তর:
৩৩
ব্যাখ্যা
প্রশ্ন: ১ কাঠা = ১.৬৫ শতাংশ হলে ২০ কাঠা কত শতাংশ হবে?

সমাধান:
১ কাঠা = ১.৬৫ শতাংশ
২০ কাঠা = (১.৬৫ × ২০) শতাংশ
= ৩৩ শতাংশ
১৮.
একটি দ্রব্য ১৭০ টাকায় বিক্রয় করলে ১৫% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ১৮০
  2. ২০০
  3. ২২০
  4. ২৪০
সঠিক উত্তর:
২০০
উত্তর
সঠিক উত্তর:
২০০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ১৭০ টাকায় বিক্রয় করলে ১৫% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান:
১৫% ক্ষতিতে
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১০০ - ১৫ = ৮৫ টাকা

বিক্রয়মূল্য ৮৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৮৫ টাকা
বিক্রয়মূল্য ১৭০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ১৭০)/৮৫ টাকা
= ২০০ টাকা
১৯.
পুকুরের দৈর্ঘ্য ২৮ ফুট, প্রস্থ ২৪ ফুট হলে, পুকুরের ক্ষেত্রফল কত বর্গফুট?
  1. ৭২২
  2. ৭৭২
  3. ৬২২
  4. ৬৭২
সঠিক উত্তর:
৬৭২
উত্তর
সঠিক উত্তর:
৬৭২
ব্যাখ্যা
প্রশ্ন: পুকুরের দৈর্ঘ্য ২৮ ফুট, প্রস্থ ২৪ ফুট হলে, পুকুরের ক্ষেত্রফল কত বর্গফুট?

সমাধান:
পুকুরের দৈর্ঘ্য ২৮ ফুট
পুকুরের প্রস্থ ২৪ ফুট
পুকুরের ক্ষেত্রফল = (২৮ × ২৪) বর্গফুট
= ৬৭২ বর্গফুট
২০.
১১ থেকে ২০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ১১ থেকে ২০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
 
সমাধান: 
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি। 
 
১১ থেকে ২০ এর মধ্যে মৌলিক সংখ্যা- ১১, ১৩, ১৭, ১৯ = ৪ টি 
২১.
"ঘটিরাম" অর্থ-
  1. অপদার্থ
  2. পরিশ্রমী
  3. অলস
  4. চাটুকার
সঠিক উত্তর:
অপদার্থ
উত্তর
সঠিক উত্তর:
অপদার্থ
ব্যাখ্যা
• ‘ঘটিরাম’ বাগ্‌ধারার অর্থ - অপদার্থ।
 
এরূপ কিছু বাগ্‌ধারা হলো:
• ‘অকালকুষ্মাণ্ড’, ‘কচুবনের কালাচাঁদ’, ‘ঢেঁকির কুমির’ প্রভৃতি বাগ্‌ধারার অর্থ - অপদার্থ।
• ‘ইতুনিদকুঁড়ে’ বাগ্‌ধারার অর্থ - অলস।
• ‘খয়ের খাঁ’, ‘ঢাকের কাঠি’ বাগ্‌ধারার  অর্থ - চাটুকার।
• ’চিনির বলদ’ বাগ্‌ধারার অর্থ - ভারবাহী কিন্তু ফলভোগী নয়/ নিস্ফল পরিশ্রম। 
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২২.
লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
  1. সাহেব
  2. বেয়াই
  3. সঙ্গী
  4. কবিরাজ
সঠিক উত্তর:
কবিরাজ
উত্তর
সঠিক উত্তর:
কবিরাজ
ব্যাখ্যা
• নিত্য পুরুষবাচাক শব্দ:  
কিছু শব্দ আছে তা কেবল পুরুষকে নির্দেশ করে এদেরকে নিত্য পুরুষবাচাক শব্দ বলে
যেমন- কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি।
 
• নিত্য স্ত্রীবাচাক শব্দ:
আবার কিছু শব্দ আছে যা কেবল স্ত্রীবাচক, এদের পুরুষবাচক শব্দ নেই, এদেরকে নিত্য স্ত্রীবাচাক শব্দ বলে।
যেমন- সতীন, সৎমা, কুলটা, সধবা, এয়ো, দাই, ইত্যাদি। 
 
অন্যদিকে,
• সঙ্গী শব্দের স্ত্রীবাচক শব্দ - সঙ্গিনী। 
• সাহেব - বিবি।
• বেয়াই - বেয়াইন।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- নবম ও দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আদুনিক বাংলা অভিধান।
২৩.
Which is the plural form of mouse?
  1. Mouses
  2. Mices
  3. Mice
  4. Mouse
সঠিক উত্তর:
Mice
উত্তর
সঠিক উত্তর:
Mice
ব্যাখ্যা
• The plural form of the word 'Mouse' is - Mice.
- আবার, কম্পিউটার mouse বুঝালে তখন 'Mouse' এর plural number হয় - Mouses.
- More than one computer mouse can be called "mouses".
 
Mouse (noun)
- plural: mice (ইঁদুর বোঝালে)।
- plural: mouses (কম্পিউটার মাউস বোঝালে)।

• সাধারণ হিসাবে Mouse অর্থ ইঁদুর ই হয়, তাই সে  অনুযায়ী সঠিক উত্তর Mice রাখা হয়েছে।
 
Source: Merriam-Webster Dictionary.
২৪.
Which one is noun?
  1. Sing
  2. Song
  3. Feed
  4. Tell
সঠিক উত্তর:
Song
উত্তর
সঠিক উত্তর:
Song
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে - চারটি শব্দই Noun এবং verb হিসেবে ব্যবহৃত হতে পারে।
- কিন্তু অন্য শব্দগুলোর তুলনায় 'Song' Noun হিসেবে অধিক প্রচলিত এবং ব্যবহৃত বিধায় এটিকে উত্তর নেওয়া হয়েছে।

ক)
Sing (verb)
English Meaning: Perform (a song, words, or tune) by making musical sounds with the voice.
Bangla Meaning: গান করা; গাওয়া।

Sing (noun)
English Meaning: An act or spell of singing.
Bangla Meaning: গান গাওয়ার ধরণ।
 
খ)
Song (noun)

English Meaning: A short poem or other set of words set to music or meant to be sung.
Bangla Meaning:  গায়ন; কণ্ঠসংগীত।
 
গ)
Feed (noun)
English Meaning: An act of giving food, especially to animals or a baby, or of having food given to one.
Bangla Meaning:একবারের খাবার

Feed (verb)
English Meaning: Give food to.
Bangla Meaning: খাওয়ানো; খাদ্য জোগানো।
 
ঘ)
Tell (verb)
English Meaning: Communicate information to someone in spoken or written words.
Bangla Meaning: বলা, জানানো।

Tell (noun)
English Meaning: (especially in poker) an unconscious action that is thought to betray an attempted deception.

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.


২৫.
Which one is common gender?
  1. Boy
  2. Girl
  3. Man
  4. Bady
অনির্ধারিত
ব্যাখ্যা
• ঘ) নাম্বার অপশনে Bady এর স্থলে Baby হবার কথা ছিল।
- টাইপিং মিস্টেকের কারণে অপশনে সঠিক উত্তর না থাকায়, প্রশ্নটি বাতিল করা হয়েছে।

• উল্লিখিত অপশনগুলোর মধ্যে -
- Boy (বালক) masculine gender.
- Girl (বালিকা) Feminine gender.
- Man ( পুরুষমানুষ) masculine gender
- Baby (শিশু) - Common gender, কারণ এটি ছেলে বা মেয়ে উওভয়ের জন্যই ব্যবহৃত হতে পারে।

২৬.
Oval is an adjective of -
  1. Eye
  2. Lip
  3. Egg
  4. Over
সঠিক উত্তর:
Egg
উত্তর
সঠিক উত্তর:
Egg
ব্যাখ্যা
• Oval শব্দটির অর্থ 'ডিম্বাকৃতির'।
- English meaning: with a shape like a long narrow circlean oval table.
 
• Adjective:  যে সকল শব্দ দ্বারা কোন Noun বা Pronoun এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে Adjective বলে
• Egg - ডিম/ডিম্বকোষ।
- Oval শব্দটি দ্বারা noun word egg এর আকৃতি প্রকাশ পায়।
- তাই এটি egg noun এর adjective হবে।
২৭.
Would you mind _____ a song.
  1. For
  2. Singing
  3. Sing
  4. In
সঠিক উত্তর:
Singing
উত্তর
সঠিক উত্তর:
Singing
ব্যাখ্যা
• Would you mind যুক্ত incomplete sentence কে complete করার নিয়ম:
- Would you mind এরপর verb এর মূল form এর সাথে ing যোগ করতে হয়।
- Structure: Would you mind + verb + ing + object.
 
Example:
- Would you mind coming to my house?
- Would you mind opening the door?
- Would you mind Taking a cup of tea?
- Would you mind giving some money?
২৮.
He is ____ FRCS.
  1. A
  2. An
  3. The
  4. Of
সঠিক উত্তর:
An
উত্তর
সঠিক উত্তর:
An
ব্যাখ্যা
• A, E, I, O, U এই পাঁচটি Vowel এর পূর্বে an বসে। 
- তবে প্রদত্ত বাক্যটিতে Article হিসেবে 'an' বসবে  FRCS শব্দের 'F' Consonant হওয়া সত্ত্বেও।
- 'F' উচ্চারণ করতে গেলে 'a' উচ্চারণ প্রথমে আসে, যা একটি Vowel. 
- অতএব সঠিক বাক্যটি হবে, - His is an FRCS.
 
• সংক্ষিপ্ত রূপ অর্থাৎ abbreviation এর প্রথম অক্ষর vowel এর মত উচ্চারিত হলে তার পূর্বে an বসে।
- আবার, abbreviation এর প্রথম অক্ষর consonant এর মত উচ্চারিত হলে তার পূর্বে a বসে।
- যেমন- an M.B.B.S, an F.C.P.S, an M.A, a B.A, a B.SC.
 
Source:  A Passage to the English Language, S.M. Zakir Hussain
 
২৯.
"Brief" means.
  1. Limited
  2. Little
  3. Small
  4. Short
সঠিক উত্তর:
Short
উত্তর
সঠিক উত্তর:
Short
ব্যাখ্যা
• Brief 
English Meaning: of short duration; not lasting for long.
Bangla Meaning: সংক্ষিপ্ত; ক্ষণিক।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Limited -  নিয়ন্ত্রিত; বাধাপ্রাপ্ত; সংকীর্ণ; সীমিত; সীমাবদ্ধ।
খ) Little - তুলনামূলকভাবে ছোট।
গ) Small - ক্ষুদ্র; ছোট; অল্প।
ঘ) Short - সংক্ষিপ্ত, হ্রস্ব; খাটো; খর্ব; ছোট; বেটে; অনুচ্চ; অল্প; স্বল্পস্থায়ী; স্বল্পায়ু।

• শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে যে, Short শব্দটি সংক্ষিপ্ত অর্থে Brief এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
- অপশনে উল্লিখিত অন্য অপশনের তুলনায় short অধিক গ্রহণযোগ্য উত্তর।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩০.
I have _____ interest in the matter.
  1. Not
  2. None
  3. No
  4. Never
সঠিক উত্তর:
No
উত্তর
সঠিক উত্তর:
No
ব্যাখ্যা
• No এরপরে সবসময় noun বসে । 
• Structure:
- There + is/was + no + noun.
-Subject + have/has/had + no + noun.

• অতএব, নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - no
- Complete sentence: I have no interest in the matter.
৩১.
কোনটি দেশি শব্দ?
  1. আনারস
  2. চন্দ্র
  3. কষ্ট
  4. কুলা
সঠিক উত্তর:
কুলা
উত্তর
সঠিক উত্তর:
কুলা
ব্যাখ্যা
• কুলা:
- মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ ও ২২ সংস্করণ) অনুসারে - এটি একটি দেশিশব্দ।
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে - শব্দটি তদ্ভব (সংস্কৃত থেকে উৎপন্ন) শব্দ।
 
কুলা (বিশেষ্য):
- (তদ্ভব শব্দ - কুল্য > কুলা)
- অর্থ: ধান চাল প্রভৃতি ঝাড়ার জন্য জন্য ব্যবহৃত বাঁশের চাঁচ দিয়ে তৈরি অর্ধবৃত্তাকার ডালাবিশেষ, কুলো।

অন্যদিকে,
• ‘আনারস’ পর্তুগিজ শব্দ।
• ‘চন্দ্র’ সংস্কৃত শব্দ।
• ‘কষ্ট’ সংস্কৃত শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩২.
সূর্য এর সমার্থক শব্দ কি?
  1. মিহির
  2. দ্যুলোক
  3. হিরন
  4. ধরিত্রী
সঠিক উত্তর:
মিহির
উত্তর
সঠিক উত্তর:
মিহির
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• মিহির শব্দের অর্থ: সূর্য।

• 'সূর্য' শব্দের অন্যান্য সমার্থক শব্দ: অর্ক, দিবাকর, ভানু, বিবস্বান, দিনমণি,ভাস্কর, আফতাব, রবি, তপন, সবিতা, প্রভাকর ইত্যাদি। 
 
অন্যদিকে, 
‘ধরিত্রী’ শব্দের অর্থ-পৃথিবী।
‘দ্যুলোক’ শব্দের অর্থ- স্বর্গলোক বা আকাশ।
হিরন- অশুদ্ধ বানান, শুদ্ধরূপ হিরণ। হিরণ এর অর্থ- সোন, সুবর্ণ, স্বর্ণ।
 
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৩.
বনে বনে ফুল ফুঠেছে, এখানে ফুল শব্দটি
  1. এক বচন
  2. বহু বচন
  3. উভয়
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
বহু বচন
উত্তর
সঠিক উত্তর:
বহু বচন
ব্যাখ্যা
• বহুবচন:
- যে বচন বা পারিভাষিক শব্দের সাহায্যে একের অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাকে বলা হয় বহুবচন।
- বহুবচনের উদহারণ- মেয়েরা স্কুলে যাচ্ছে , আমাকে দুটি কলম দিন, তিনজন লোক একসঙ্গে গান গাইছে। ইত্যাদি। 
- বাংলায় বহুবচন প্রকাশের জন্য রা, এরা, গুলি, গুলা, গুলো, দিগ, দের, প্রভৃতি যুক্ত হয় এবং সব, সকল, সমুদয়, কূল, বৃন্দ, বর্গ, নিচয়, রাজি, রাশি, পাল, দাম, নিকর, মালা, আবলি প্রভৃতি সমষ্টিবাচক শব্দ ব্যবহৃত হয়।
- সমষ্টিবোধক শব্দগুলোর অধিকাংশই তৎসম বা সংস্কৃত ভাষা থেকে আগত। 

• অনেক ক্ষেত্রে বচন লগ্নক ব্যবহৃত না হলেও বহুবচন হতে পারে।
যেমন:
- বাজারে লোক কম।
- মৌমাছি মৌচাক বানায়।
- সমাজে নারীর ক্ষমতায়ন নিয়ে তিনি গবেষণা করছেন।

এরূপ- বনে বনে ফুল ফুঠেছে।- বাক্যে ‘ফুল’ শব্দটিতে বহুবচন লগ্নক ব্যবহৃত না হয়েও বনে বনে অনেক ফুল ফুটেছে বোঝাচ্ছে। সুতরাং বাক্যে ফুল বহুবচন শব্দ। 
 
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৪.
শেষের কবিতা একটি -
  1. ছড়া
  2. নাটক
  3. উপন্যাস
  4. কাব্য
সঠিক উত্তর:
উপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
উপন্যাস
ব্যাখ্যা
• “শেষের কবিতা” উপন্যাস:
• বাংলা সাহিত্যের ইতিহাস, মাহাবুবুল আলম এবং বাংলাপিডিয়া অনুসারে, রবীন্দ্রনাথ ঠাকুরের “শেষের কবিতা” একটি গীতিধর্মী উপন্যাস। তবে বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর অনুসারে শেষের কবিতা (১৯২৯) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস।  
 
•“শেষের কবিতা” উপন্যাসটি সমন্বয়সুষমা ও কবিত্বমণ্ডিত বিশ্লেষণশক্তির দিক দিয়ে রবীন্দ্রনাথের পরবর্তী উপন্যাসগুলোর মধ্যে শ্রেষ্ঠস্থান দাবি করতে পারে। বিষয়ের ঐক্য ও আলোচনার সমগ্রতায়, অবান্তর বস্তুর প্রায় সম্পূর্ণ বর্জনে অন্যান্য উপন্যাস থেকে ‘শেষের কবিতা’ যথেষ্ট উৎকর্ষ লাভ করেছে।
 
• কোনো পুরুষ বা নারীর পক্ষে এক সঙ্গে দুজনকে ভালোবাসা সম্ভব এবং সে ভালোবাসা এক পাত্রসম্পর্কিত (স্বামী/স্ত্রী), অপর পাত্র নিঃসম্পর্ক হতে পারে। এটিই শেষের কবিতা উপন্যাসের আখ্যানবস্তুর ভাববীজ।
• অমিত, লাবণ্য, কেতকী, শোভনলাল প্রমুখ চরিত্রের মাধ্যমে প্রেমের বিচিত্র বিকাশ দেখানো হয়েছে।
 
• ‘শেষের কবিতা’ উপন্যাসের ভাষা যে কেবল কবিত্বময় তা নয়, উপন্যাসের বক্তব্যকে সুস্পষ্ট করার জন্য অনেক কবিতাও ব্যবহার করেছেন। উপন্যাসের কাঠামোগত এই অভিনবত্ব রবীন্দ্রনাথ খুব সার্থকতা সহকারে এ উপন্যাসে রূপায়িত করে তুলেছেন।
 
• উপন্যাসের কতিপয় বাক্য আজ প্রবাদের মর্যাদা পেয়েছে। যথা:
- ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী।
- কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও - এই কবিতা দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর শেষের কবিতা উপন্যাসের সমাপ্তি টানেন।
 
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহাবুবুল আলম; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৫.
কখন ন হয় না
  1. ক বর্গের আগে
  2. চ বর্গের আগে
  3. ট বর্গের আগে
  4. ত বর্গের আগে
সঠিক উত্তর:
ট বর্গের আগে
উত্তর
সঠিক উত্তর:
ট বর্গের আগে
ব্যাখ্যা
ট-বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সব সময় 'ণ' ব্যবহৃত হয়। ট-বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে কখনো ‘ন’ ব্যবহৃত হয় না।

• ণ-ত্ব বিধান:
বাংলা ভাষায় তৎসম শব্দের বানানে ণ-এর সঠিক ব্যবহারের নিয়মই ণ-ত্ব বিধান।
 
• ‘ণ’ ব্যবহারের নিয়ম:
- ট-বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সব সময় 'ণ' ব্যবহৃত হয়। যেমন: ঘণ্টা, কাণ্ড ইত্যাদি।
- ঋ, র, ষ - এর পরে 'ণ' হয়। যেমন: ঋণ, তৃণ, বর্ণ, বর্ণনা, কারণ, মরণ, ব্যাকরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ ইত্যাদি।
- কতকগুলো শব্দে স্বভাবতই ‘ণ’ হয়। যেমন: চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মণ, বেণু, বীণা, কঙ্কণ, কণিকা, স্থাণু, ফণী, পিণাক ইত্যাদি।
 
যেসকল ক্ষেত্রে ণ-ত্ব বিধান প্রযোজ্য নয়:
১. সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না। এরূপ ক্ষেত্রে ‘ন’ হয়। যেমন- ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক।
২. ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ন কখনো (ণ) হয় না। যেমন- অন্ত, গ্রন্থ ইত্যাদি।
৩. বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দের বানানে 'ণ' লেখার প্রয়োজন হয় না।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩৬.
কোন বানানটি শুদ্ধ?
  1. আশাঢ়
  2. আষাড়
  3. আষাঢ়
  4. আসাঢ়
সঠিক উত্তর:
আষাঢ়
উত্তর
সঠিক উত্তর:
আষাঢ়
ব্যাখ্যা
শুদ্ধ বানান: আষাঢ় (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- বাংলা বর্ষপঞ্জির তৃতীয় মাস,
- বর্ষাঋতুর প্রথম মাস।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৭.
"অনেকের মধ্যে এক" এর এক কথায় প্রকাশ
  1. অনন্য
  2. অন্যান্য
  3. একক
  4. অন্যতম
সঠিক উত্তর:
অন্যতম
উত্তর
সঠিক উত্তর:
অন্যতম
ব্যাখ্যা
- 'বহুর মধ্যে এক / অনেকের মধ্যে এক’ এর এক কথায় প্রকাশ - অন্যতম।

অন্যদিকে,
- একক, অভিন্ন ও অদ্বিতীয় অর্থ - অনন্য।
- ‘অপরাপর ব্যক্তি বা বস্তু’ এক কথায় বলে - অন্যান্য।
- 'দুইয়ের মধ্যে এক' এর এক কথায় প্রকাশ - অন্যতর।
- 'দ্বিতীয় বা তুল্য নেই এমন' এর এক কথায় প্রকাশ - অদ্বিতীয়।
 
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৮.
বিজ্ঞান এর বি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
  1. অভাব
  2. সাধারণ
  3. বিশেষ
  4. গতি
সঠিক উত্তর:
বিশেষ
উত্তর
সঠিক উত্তর:
বিশেষ
ব্যাখ্যা
• ‘বি’ সংস্কৃত উপসর্গ যোগে ‘বিশেষ’ অর্থ প্রকাশে গঠিত শব্দ: বিধৃত, বিশুদ্ধ, বিজ্ঞান, বিবস্ত্র, বিশুষ্ক।

-----------------
• উপসর্গ:
বাংলা ভাষায় যেসব শব্দখণ্ড বা শব্দাংশ ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে বলে উপসর্গ। 
 
• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. খাঁটি বাংলা উপসর্গ,
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
৩. বিদেশি উপসর্গ।
 
• সংস্কৃত বা তৎসম উপসর্গ:
বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০টি।
যথা:  প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।
 
• খাঁটি বাংলা উপসর্গ:
বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
 
[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]
 
• বিদেশি উপসর্গ:
আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।
 
• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।
 
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৩৯.
"আমার যাওয়া হয়নি" এখানে আমার -
  1. কর্তায় ষষ্ঠী
  2. কর্তায় শূন্য
  3. কর্মে শূন্য
  4. কর্মে ষষ্ঠী
সঠিক উত্তর:
কর্তায় ষষ্ঠী
উত্তর
সঠিক উত্তর:
কর্তায় ষষ্ঠী
ব্যাখ্যা
• কর্তৃকারক:
- বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে, তাকে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বলে।
- ক্রিয়াকে ‘কে/ কারা’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্তৃকারক। (কর্মবাচ্য ও ভাববাচ্যের বাক্যে এই নিয়ম খাটবে না। সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে।)

• 'আমার যাওয়া হয়নি'- বাক্যটিতে 'আমার' কর্তৃকারকে ৬ষ্ঠী বিভক্তি। 
-  ‘আমা’  শব্দে ৬ষ্ঠী বিভক্তি ‘র’ ব্যবহৃত হয়ে ‘আমার’ শব্দটি গঠিত হয়েছে।
 
কর্তৃকারকে বিভক্তির প্রয়োগের উদাহরণ-
- রাখাল গরু চড়ায়।- কর্তৃকারকে শূন্য বিভক্তি।
- মামাকে ডাকতে হবে।- কর্তৃকারকে দ্বিতীয়া বিভক্তি।
- রহিমকে দিয়ে এ কাজ হবেনা।- কর্তৃকারকে তৃতীয়া বিভক্তি।
- আমা হতে এমন কিছু আশা করা ঠিক হবেনা।-  কর্তৃকারকে পঞ্চমী বিভক্তি। 
 
উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেম উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৪০.
ভাষার ক্ষুদ্রতম একক?
  1. বর্ণ
  2. শব্দ
  3. অক্ষর
  4. ধ্বনি
সঠিক উত্তর:
ধ্বনি
উত্তর
সঠিক উত্তর:
ধ্বনি
ব্যাখ্যা
• বাগযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবােধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে।
 
- ভাষার ক্ষুদ্রতম একক হলাে 'ধ্বনি'।
- ধ্বনি ভাষার মূল উপাদান।
- ধ্বনিকে শব্দের ক্ষুদ্রতম এককও বলা হয়।
 
অন্যদিকে,
- ধ্বনির লিখিত রূপ হলাে বর্ণ। ধ্বনি চেনার স্মারক বা চিহ্ন বা প্রতীকই বর্ণ।
- ভাষার মৌলিক উপাদান শব্দ।
- শব্দের ক্ষুদ্রতম অংশ হলাে অক্ষর।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪১.
কোনটি আঞ্চলিক প্রতিষ্ঠান নয়?
  1. AU
  2. FAO
  3. SAARC
  4. ASEAN
সঠিক উত্তর:
FAO
উত্তর
সঠিক উত্তর:
FAO
ব্যাখ্যা
FAO আঞ্চলিক প্রতিষ্ঠান নয়।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO):
- FAO-এর পূর্ণরুপ: Food and Agriculture Organization.
- প্রতিষ্ঠা লাভ করে: ১৬ অক্টোবর ১৯৪৫ সালে।
- সদর দপ্তর: রোম, ইতালি।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য সংখ্যা: ১৯৪টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন।।
- বর্তমান মহাপরিচালক: ড. কু ডংগিউ (Qu Dongyu)।
- প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য: ক্ষুধা দূরীকরণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পুষ্টি ও জীবনযাত্রার মান উন্নত করা।

অন্যদিকে,
- দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (SAARC) দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সংস্থা। 
-  ASEAN দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- আফ্রিকান ইউনিয়ন (AU) একটি আন্তর্জাতিক সংস্থা, যা আফ্রিকান দেশ সমূহ নিয়ে গঠিত। 

উৎস: FAO ওয়েবসাইট।
৪২.
BRTC কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৬১
  2. ১৯৬২
  3. ১৯৬৩
  4. ১৯৬৪
সঠিক উত্তর:
১৯৬১
উত্তর
সঠিক উত্তর:
১৯৬১
ব্যাখ্যা
BRTC ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।

বিআরটিসি (BRTC):
- বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) একটি রাষ্ট্রীয় পরিবহন সংস্থা।
- এটি ১৯৬১ সালে সড়ক পরিবহন কর্পোরেশন অধ্যাদেশ নম্বর-৭ মোতাবেক আধুনিক সড়ক পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়।
- স্বাধীনতা যুদ্ধের পর সম্পূর্নরূপে বিদ্ধস্ত এ প্রতিষ্ঠান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর একক প্রচেষ্টায় ‘‘বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন’’ অর্থাৎ ‘‘বিআরটিসি’’ নামে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করে।
- তারপর অন্যান্য দেশের রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ন্যায় বিআরটিসি অদ্যাবধি দেশের যোগাযোগ ক্ষেত্রে এক অসামান্য ভূমিকা রেখে দায়িত্ব পালন করে যাচ্ছে।
- বর্তমানে বিআরটিসি দেশের পরিবহন সেক্টরে যাত্রী সেবা প্রদানের মাধ্যমে সরকারের পক্ষে বিরাট মৌলিক ভূমিকা পালন করে আসছে। 

উৎস: বিআরটিসি ওয়েবসাইট।
৪৩.
কোনটি লাতিন আমেরিকার দেশ?
  1. কানাডা
  2. কলম্বিয়া
  3. কাতার
  4. জাপান
সঠিক উত্তর:
কলম্বিয়া
উত্তর
সঠিক উত্তর:
কলম্বিয়া
ব্যাখ্যা
কলম্বিয়া লাতিন আমেরিকার দেশ।

ল্যাটিন আমেরিকা:
- ল্যাটিন আমেরিকা সাধারণত মেক্সিকো, মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ছাড়াও দক্ষিণ আমেরিকার সমগ্র মহাদেশ নিয়ে গঠিত।
- এখানকার জনগণ লাতিন ভাষা থেকে উদ্ভূত রোমান্স ভাষাসমূহে কথা বলে।
- রোমান্স ভাষা বলতে মূলত স্পেনীয় এবং পর্তুগিজ ভাষাকে বোঝায়। 
 
উল্লেখ্য,
- ল্যাটিন আমেরিকার দেশগুলি:
• উত্তর ও মধ্য আমেরিকা: বেলিজ, কোস্টারিকা, এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাস, মেক্সিকো, নিকারাগুয়া, পানামা।
• দক্ষিণ আমেরিকা: আর্জেন্টিনা, বলিভিয়া, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, ফ্রেঞ্চ গায়ানা ( ফ্রান্স বিভাগ ), গায়ানা, প্যারাগুয়ে, পেরু, সুরিনাম, উরুগুয়ে, ভেনিজুয়েলা।
• ক্যারিবিয়ান দেশ: কিউবা, ডোমিনিকান প্রজাতন্ত্র, হাইতি।

উৎস: Britannica.
৪৪.
লালবাগের কেল্লা কোন আমলে প্রতিষ্ঠিত?
  1. সুলতানী আমল
  2. প্রাচীন কাল
  3. বৃটিশ আমল
  4. মোগল আমল
সঠিক উত্তর:
মোগল আমল
উত্তর
সঠিক উত্তর:
মোগল আমল
ব্যাখ্যা
লালবাগের কেল্লা মোগল আমলে প্রতিষ্ঠিত।

লালবাগ কেল্লা:
- লালবাগ কেল্লার নাম ছিল কেল্লা আওরঙ্গবাদ বা আওরঙ্গবাদ দুর্গ।
- এই কেল্লার নকশা করেন শাহ আজম।
- মোগল সম্রাট আওরঙ্গজেব-এর ৩য় পুত্র আজম শাহ ১৬৭৮ খ্রিস্টাব্দে ঢাকার সুবেদারের বাসস্থান হিসেবে এ দুর্গের নির্মাণ কাজ শুরু করেন।
- নবাব শায়েস্তা খাঁ ১৬৮০ সালে ঢাকায় এসে পুনরায় দুর্গের নির্মাণকাজ শুরু করেন।
- শায়েস্তা খানের কন্যা পরী বিবির মৃত্যুর পর শায়েস্তা খান ১৬৮৪ খ্রিস্টাব্দে এর নির্মাণ বন্ধ করে দেন।
- পরী বিবিকে দরবার হল এবং মসজিদের ঠিক মাঝখানে সমাহিত করা হয়।
- ১৮৪৪ সালে ঢাকা কমিটি নামে একটি আধা-সরকারি প্রতিষ্ঠান দুর্গের উন্নয়ন কাজ শুরু করে।
- এ সময় দুর্গটি লালবাগ দুর্গ নামে পরিচিতি লাভ করে।
- ১৯১০ সালে লালবাগ দুর্গের প্রাচীর সংরক্ষিত স্থাপত্য হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে আনা হয়।
-  এটি মোগল আমল এর একটি চমৎকার নিদর্শন। 
 
উল্লেখ্য,
- পরী বিবির আসল নাম ইরান দুখত রেহমত বানু। 
 
 উৎস: i) বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
          ii) ৯ ডিসেম্বর ২০১৬, প্রথম আলো।
৪৫.
ভাষা আন্দোলন কত সালে হয়?
  1. ১৯৪৭
  2. ১৯৫২
  3. ১৯৬৬
  4. ১৯৭১
সঠিক উত্তর:
১৯৫২
উত্তর
সঠিক উত্তর:
১৯৫২
ব্যাখ্যা
ভাষা আন্দোলন হয়েছিল ১৯৫২ সালে।

ভাষা আন্দোলন:
- ভাষা আন্দোলন ছিলো বাঙালি সংস্কৃতির স্বাধিকার আন্দোলন।
- ১৯০৬ সালে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার সময় উর্দু বনাম বাংলা বিতর্ক প্রথম ওঠে।
- ১৯৩৭ সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করলে শেরে বাংলা এ. কে. ফজলুল হক এর বিরোধিতা করেন।
- তমদ্দুন মজলিশ ছিলো ভাষা আন্দোলনের প্রথম সংগঠন। 
- ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা প্রকাশ করে 'তমদ্দুন মজলিশ।
- বাঙালির মুক্তি সংগ্রামের প্রথম ঘটনা হলো ভাষা আন্দোলন।
- এই আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটে।
- ভাষার আন্দোলনের সূত্রপাত ঘটে ১৯৪৭ সালে এবং চূড়ান্ত রূপ লাভ করে ১৯৫২ সালে।
 
উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।
৪৬.
বাংলাদেশের সরকার প্রধান কে?
  1. প্রধানমন্ত্রী
  2. রাষ্ট্রপতি
  3. স্পীকার
  4. প্রধান বিচারপতি
সঠিক উত্তর:
প্রধানমন্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
প্রধানমন্ত্রী
ব্যাখ্যা
বাংলাদেশের সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী:
- সংসদীয় গণতন্ত্রে নির্বাহী বিভাগ ও সংসদের মধ্যমনি হলেন প্রধানমন্ত্রী।
- তিনি কেবল মন্ত্রীসভার প্রধান নন; তার উপরই নির্ভর করবে সংসদের মেয়াদ।
- প্রধানমন্ত্রী পদত্যাগ করলে কার্যত সংসদ ভেঙে যায়।
- প্রধানমন্ত্রীই অন্যান্য মন্ত্রী নির্বাচন করেন।
- মন্ত্রীদের কর্মদক্ষতা বিচার করে তিনি মন্ত্রীদের কার্যত পদত্যাগে বাধ্য করেন।
- সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে সংসদীয় পদ্ধতির তথা মন্ত্রীপরিষদ শাসিত সরকার ব্যবস্থার প্রবর্তন হয়েছে।
- সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী একাধারে সরকার প্রধান, জাতীয় সংসদের নেতা এবং শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু।
- তার নেতৃত্বে সরকার পরিচালিত হয়।
- তিনি দেশ পরিচালনায় মন্ত্রীপরিষদকে নেতৃত্ব দেন। 
- এছাড়াও মন্ত্রীসভার অধিবেশন আহ্বান, কার্যসূচী নির্ধারন, অধিবেশন সভা পরিচালনা, মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন, মন্ত্রীসভার কাজ তত্ত্বাবধান প্রভৃতি দায়িত্ব মূলত প্রধানমন্ত্রীর উপর ন্যস্ত।
- এজন্য প্রধানমন্ত্রীকে 'ক্যাবিনেট তোরণের স্তম্ভ' (Keystone of the Cabinet arch) বলা হয়ে থাকে।

অন্যদিকে,
- বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি।
- জাতীয় সংসদের প্রধান হলেন স্পিকার।
- প্রধান বিচারপতি হলেন 'বাংলাদেশ সুপ্রিম কোর্ট' এর প্রধান।
 
উৎস: বাংলাদেশ স্টাডিজ, বিবিএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
 
৪৭.
জাতির পিতার জন্ম কত সালে?
  1. ১৯২০
  2. ১৯২৫
  3. ১৯৩০
  4. ১৯৩৫
সঠিক উত্তর:
১৯২০
উত্তর
সঠিক উত্তর:
১৯২০
ব্যাখ্যা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ১৯২০ সালের ১৭ মার্চ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান:
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্থপতি। 
- শেখ মুজিবুর রহমানের জন্ম ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে।
- পিতার নাম শেখ লুৎফর রহমান।
- মায়ের নাম: সায়েরা খাতুন।
- দাদার নাম: শেখ আবদুল হামিদ।
- নানার নাম: শেখ আবদুল মজিদ।
- স্ত্রীর নাম: বেগম ফজিলাতুন্নেসা মুজিব (রেণু)।
- মা-বাবা তাঁকে ‘খোকা’ বলে ডাকতেন।
- তাঁরা দুই কন্যা শেখ হাসিনা, শেখ রেহানা এবং তিন পুত্র শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল। 
 
উল্লেখ্য,
- বাবা-মা তাকে খোকা বলে ডাকতেন।
- খোকার শৈশবকাল কাটে টুঙ্গিপাড়ায়। 
- ১৯৭৩ সালে বিশ্ব শান্তি পরিষদ তাঁকে'জুলি ও কুরি' পদকে ভূষিত করে।
- তাঁর জীবনের ১৩টি বছর কারাগারে কেটেছে।
- ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকায়ধানমন্ডিস্থ বাস ভবনে একদল বিদ্রোহী সামরিক ঘাতকের হাতে সপরিবারেনির্মমভাবে নিহত হন। 
- হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মাজার  টুঙ্গীপাড়া, গোপালগঞ্জ জেলায় অবস্থিত।  
 
উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৪৮.
বাংলাদেশের আইন সভার নাম কি?
  1. সুপ্রীম কোর্ট
  2. জাতীয় সংসদ
  3. সচিবালয়
  4. গণভবন
সঠিক উত্তর:
জাতীয় সংসদ
উত্তর
সঠিক উত্তর:
জাতীয় সংসদ
ব্যাখ্যা
বাংলাদেশের আইন সভার নাম জাতীয় সংসদ।

বাংলাদেশ জাতীয় সংসদ:
- জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা।
- এককক্ষ বিশিষ্ট এ আইনসভার সদস্য সংখ্যা ৩৫০।
- যার মধ্যে ৩০০ জন সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন এবং অবশিষ্ট ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। 
- জাতীয় সংসদের প্রধান হলেন স্পিকার।
- বাংলাদেশ সংবিধানের পঞ্চমভাগে জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলি সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে।
- জাতীয় সংসদের প্রতীক শাপলা ফুল।
- বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক দুপাশে ধানের শীষবেষ্টিত শাপলার দুপাশে দুটি করে চারটি তারকা এবং প্রতীকের অপরের দিকে 'বাংলাদেশ' ও নিচের দিকে 'জাতীয় সংসদ' লেখা। 
 
উৎস: i) বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
         ii) বাংলাদেশের সংবিধান।
৪৯.
১৬০ এর ৯০% কত?
  1. ১২৪
  2. ১৩৪
  3. ১৪৪
  4. ১৫৪
সঠিক উত্তর:
১৪৪
উত্তর
সঠিক উত্তর:
১৪৪
ব্যাখ্যা
প্রশ্ন: ১৬০ এর ৯০% কত?

সমাধান:
 ১৬০ এর ৯০%
= ১৬০ এর ৯০/১০০
= ১৪৪
৫০.
সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ কত ডিগ্রী?
  1. ৭০°
  2. ৮০°
  3. ৮৫°
  4. ৯০°
সঠিক উত্তর:
৯০°
উত্তর
সঠিক উত্তর:
৯০°
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ কত ডিগ্রী?
 
সমাধান:
- একটি সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ ৯০°
- সমকোণী ত্রিভুজের একটি কোণ এক সমকোণ, অন্য দুটি কোণের সমষ্টি এক সমকোণ। 
- ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় দুই সমকোণ।
- সমকোণী ত্রিভূজের সমকোণের বিপরীত বাহুকে অতিভূজ বলে, অতিভূজের বিপরীত কোণ সমকোণ।
- সমকোণী ত্রিভুজের অতিভুজ বৃহত্তম বাহুই