পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন২৫
সিলেবাস
বিষয় - আন্তর্জাতিক বিষয়াবলি অধ্যায়: বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি টপিকসমূহ: ১. ভূ-রাজনীতি: i) সরকার ও রাজনীতি, জাতি ও ধর্ম, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। উৎস: ইতিহাস ও বিশ্বসভ্যতা সম্পর্কিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, হিস্টরি.কম, সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।] ------------------------- [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ২৫ প্রশ্ন

.
বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ (GDI)-এর প্রস্তাবক কোন দেশ?
  1. ভারত
  2. চীন 
  3. জাপান
  4. রাশিয়া
সঠিক উত্তর:
চীন 
উত্তর
সঠিক উত্তর:
চীন 
ব্যাখ্যা

• বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা-এর প্রস্তাবক হচ্ছে ⎯ চীন। 

বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ (জিডিআই):
- জিডিআই হচ্ছে মূলত স্বাস্থ্য, শিক্ষা ও ডিজিটাল অর্থনীতিকে ঘিরে উন্নয়ন সহযোগিতার উদ্যোগ।
- 'বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ' চীনের প্রস্তাবিত।
- মূলত জিডিআইতে উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

উল্লেখ্য,
- প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে (গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভন-জিডিআই) বাংলাদেশকে যুক্ত করতে চায় চীন।
- স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলা, সংযুক্তির জন্য যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন, ডিজিটাল অর্থনীতিসহ আটটি ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে জিডিআইয়ে অন্তর্ভুক্তির বিষয়ে বাংলাদেশের সঙ্গে শিগগিরই সমঝোতা স্মারক (এমওইউ) সই করতে চায় দেশটি।

উৎস: CGTN ও প্রথম আলো ।

.
মুহাম্মদ (সা:) এবং তাঁর অনুসারীদের মদিনার যাত্রাকে কী বলা হয়?
  1. ওমরাহ
  2. হিজরত
  3. ত্যাগ
  4. অনুগ্রহ
সঠিক উত্তর:
হিজরত
উত্তর
সঠিক উত্তর:
হিজরত
ব্যাখ্যা

- হিজরাহ (হিজিরা/হিজরা) হলো নবী মুহাম্মদ (সা.)-এর মক্কা থেকে ইয়াসরিব (মদিনা) যাওয়ার অভিযান।
- এটি ঘটেছিল ৬২২ খ্রিস্টাব্দে, মুসলমানদের নিপীড়ন থেকে বাঁচার জন্য।
- মদিনায় পৌঁছে মুহাম্মদ (সা.) স্থানীয় গোত্রগুলোর সঙ্গে মদিনার সংবিধান নিয়ে আলোচনা করেন।
- এই সংবিধানের মাধ্যমে প্রথমবারের মতো মুসলিম সম্প্রদায়কে সামাজিক ও রাজনৈতিক সত্তা হিসেবে প্রতিষ্ঠিত করা হয়।
- হিজরাহ শব্দটি ৬৩০ সালের মক্কা দখলের আগে আবিসিনিয়া (পরবর্তীকালে ইথিওপিয়া) এবং মদিনায় মুহাম্মদের অনুসারীদের  হিজরতের ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে।

উৎস: ব্রিটানিকা।

.
নির্বাণ ধারণাটি কোন ধর্মের সাথে সংশ্লিষ্ট?
  1. হিন্দু
  2. বৌদ্ধ
  3. খ্রিস্টান
  4. জৈন
সঠিক উত্তর:
বৌদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
বৌদ্ধ
ব্যাখ্যা

নির্বাণ 
⇒  ভারতীয় ধর্মীয় চিন্তাধারায়, নির্বাণ হল নির্দিষ্ট ধ্যান অনুশীলনের চূড়ান্ত লক্ষ্য। 
⇒  যদিও এই শব্দটি বেশ কয়েকটি প্রাচীন ভারতীয় ঐতিহ্যে দেখা যায়, এটি প্রায়শই বৌদ্ধধর্মের সাথে যুক্ত , যেখানে এটি বৌদ্ধ পথের লক্ষ্য নির্দেশ করে সবচেয়ে প্রাচীন এবং সাধারণ শব্দ। নির্বাণ বলতে তৃষ্ণা, বিতৃষ্ণা এবং অজ্ঞতার নির্বাপণ এবং পরিণামে, দুঃখ এবং পুনর্জন্মকে বোঝায় এবং এর অর্থ "উড়িয়ে দেওয়া" বা "নিভে যাওয়া"।

- বৌদ্ধ ধ্যান হলো মানসিক একাগ্রতার অনুশীলন যা আধ্যাত্মিক স্বাধীনতা বা নির্বাণের দিকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যায়। নির্বাণ পশ্চিমা ভাষায় প্রবেশ করেছে আনন্দময় বা স্বর্গীয় অবস্থা বোঝাতে।


অন্যদিকে,

বৌদ্ধধর্ম :
⇒ বৌদ্ধধর্ম একটি প্রধান বিশ্বধর্ম এবং দর্শন, যা খ্রিস্টপূর্ব ষষ্ঠ থেকে চতুর্থ শতাব্দীতে উত্তর-পূর্ব ভারতে সিদ্ধার্থ গৌতম (বুদ্ধ) দ্বারা প্রতিষ্ঠিত হয়। এর মূল লক্ষ্য হলো দুঃখ ও পুনর্জন্মের চক্র থেকে মুক্তি (নির্বাণ) অর্জন করা। বৌদ্ধধর্ম ধ্যান এবং নৈতিক নীতির উপর জোর দেয়। বুদ্ধ তার শিষ্যদের মাধ্যমে শিক্ষা প্রচার করেন এবং বৌদ্ধ সন্ন্যাসী সমাজ (সংঘ) প্রতিষ্ঠা করেন।

⇒বৌদ্ধধর্মের মূল শিক্ষাগুলি চারটি আর্য সত্যে সংক্ষেপিত, যার মধ্যে চতুর্থ হলো অষ্টমুখী পথ। এটি কিছু হিন্দু ধারণা যেমন কর্মের মতবাদ গ্রহণ করলেও দেবতা ও অন্যান্য ধারণা প্রত্যাখ্যান করে।

⇒ ভারতে সম্রাট অশোক খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে বৌদ্ধধর্ম প্রচার করেন, কিন্তু পরবর্তী শতাব্দীতে হ্রাস পায়। এটি শ্রীলঙ্কা, দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্য এশিয়া, চীন, কোরিয়া ও জাপানসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। উনিশ শতকে ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে এবং বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে পশ্চিমা বিশ্বে জনপ্রিয়তা লাভ করে।

⇒ বৌদ্ধধর্মের প্রধান দুটি শাখা হলো মহাযান এবং থেরবাদ, যা পৃথক অনুশীলন এবং ধর্মগ্রন্থের সংগ্রহ নিয়ে গঠিত। একবিংশ শতাব্দীর গোড়ার দিকে বৌদ্ধধর্মের অনুসারীর সংখ্যা প্রায় ৩৭৫ মিলিয়ন।

উৎস: ব্রিটানিকা।

.
প্রাচীন গণতন্ত্রের সূচনা হয় কোন নগরী থেকে?
  1. স্পার্টা 
  2. ট্রয়
  3. কায়রো
  4. এথেন্স
সঠিক উত্তর:
এথেন্স
উত্তর
সঠিক উত্তর:
এথেন্স
ব্যাখ্যা

 গণতন্ত্রের সূচনা:
- ‘গণতন্ত্র’ পরিভাষাটি ইংরেজি ‘Democracy’ থেকে এসেছে।
- গ্রিক শব্দ Demos অর্থ হলো জনগণ আর Kritos অর্থ শাসনক্ষমতা বা কর্তৃত্ব।
- ব্যুত্পত্তিগত অর্থে গণতন্ত্র হলো জনগণের শাসন।
- খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে সলোন (Solon) গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি স্থাপন করেন।
- প্রথম গণতন্ত্রের সূচনা হয় গ্রিসের নগররাষ্ট্র এথেন্সে।
- গ্রিক সভ্যতার এথেন্স নগররাষ্ট্র ছিলো তখন গণতান্ত্রিক ও প্রগতিশীলতার ধারক।
- অ্যাথেন্সকে সাধারণত গণতন্ত্রের জন্মস্থান হিসাবে বিবেচনা করা হয়।

উল্লেখ্য,
- প্রাচীন গ্রীসের গণতান্ত্রিক ধারণার মূল উপাদান ছিল ৬টি।

উৎস: Britannica.

.
রাশিয়ার প্রেসিডেন্টের মেয়াদকাল কত?
  1. ৭ বছর
  2. ৪ বছর
  3. ৩ বছর
  4. ৬ বছর
সঠিক উত্তর:
৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
৬ বছর
ব্যাখ্যা

রাশিয়ার প্রেসিডেন্ট:
- রাশিয়ার প্রেসিডেন্ট রাশিয়ার রাষ্ট্রের নির্বাহী প্রধান।
- রাশিয়ার প্রেসিডেন্টের মেয়াদকাল ৬ বছর।
- রাষ্ট্রপতি ছয় বছরের মেয়াদে জনগণের ভোটের মাধ্যমে সরাসরি নির্বাচিত হন।
- রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিন।
- ২০২৪ সালে রাশিয়ায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ইউনাইটেড রাশিয়া জয়লাভ করে।

উল্লেখ্য,
- মার্চ, ২০২৪-এ রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে অনুষ্ঠিত হয়।
- নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে বিপুল ভোটে জয় পেয়েছেন ভ্লাদিমির পুতিন।
- ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক দলের নাম ইউনাইটেড রাশিয়া।
- প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৫মবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

উৎস: i) Britannica.
ii) Reuters.

.
বর্তমান ভেনেজুয়েলায় অন্তর্বর্তী প্রেসিডেন্ট কে? (মার্চ-২০২৬)
  1. মারিয়া কোরিনা মাচাদো
  2. দেলসি রদ্রিগেজ
  3. হিউগো চাভেজ
  4. হুয়ান গুইদো
সঠিক উত্তর:
দেলসি রদ্রিগেজ
উত্তর
সঠিক উত্তর:
দেলসি রদ্রিগেজ
ব্যাখ্যা

- বর্তমান ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট - দেলসি রদ্রিগেজ।
- ২০১৮ সাল থেকে তিনি ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

উল্লেখ্য,
- ৩ রা জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ‘বড় পরিসরে’ হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন বাহিনী। 

উৎস: বিবিসি এবং প্রথম আলো।

.
'সেক্রেটারি অব স্টেট' বলা হয় কোন দেশের পররাষ্ট্রমন্ত্রীকে? 
  1. ফ্রান্সের 
  2. কানাডার
  3. জার্মানির
  4. যুক্তরাষ্ট্রের
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্রের
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্রের
ব্যাখ্যা

যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট:
- মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে 'সেক্রেটারি অব স্টেট' বলা হয়।
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান 'সেক্রেটারি অব স্টেট' মার্কো রুবিও। [মার্চ, ২০২৬]

উল্লেখ্য,
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ও ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- তিনি ২০২৪ সালের নির্বাচনে জয়লাভ করে প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে দায়িত্ব পালন করেন।
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ও ৫০তম ভাইস প্রেসিডেন্ট জেমস ডেভিড ভ্যান্স (JD Vance)।
- মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
- বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

উৎস: United States Mission to the United Nations (.gov).

.
মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
  1. ফাতিমা শেখ
  2. বেনজির ভুট্টো
  3. বেগম ফাতেমা জিন্নাহ
  4. শ্রীমাভো বন্দরানায়েক
সঠিক উত্তর:
বেনজির ভুট্টো
উত্তর
সঠিক উত্তর:
বেনজির ভুট্টো
ব্যাখ্যা

বেনজির ভুট্টো:
- মুসলিম বিশ্বের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো।
- বেনজির ভুট্টোর জন্ম ১৯৫৩ সালের ২১ জুন, করাচিতে।
- বেনজির ভুট্টো ছিলেন জুলফিকার আলি ভুট্টোর কন্যা।
- জুলফিকার আলি ভুট্টো ১৯৭১ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত পাকিস্তানের নেতা ছিলেন।
- প্রতিপক্ষের এক নেতাকে খুনের অভিযোগে ১৯৭৯ সালে জুলফিকার আলী ভুট্টোর মৃত্যুদণ্ড কার্যকর হলে বেনজির ভুট্টো মাত্র ২৬ বছর বয়সে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) দায়িত্ব গ্রহণ করেন।
- ১৯৮৮ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বেনজির ভুট্টোর নেতৃত্বাধীন পিপিপি জয়ী হলে তিনি মাত্র ৩৫ বছর বয়সে প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
- তিনি ১৯৮৮-৯০ এবং ১৯৯৩-৯৬ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে দুটি মেয়াদে দায়িত্ব পালন করেন।
- ২০০৭ সালের ২৭ ডিসেম্বর এক আত্মঘাতী বোমা হামলায় বেনজির ভুট্টো নিহত হন।

অন্যদিকে -
- বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট ইসাবেলা পেরন।
- মুসলিম বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট মেঘবর্তী সুকর্নপুত্রী।
- বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমাভো বন্দরানায়েক।

উৎস: Britannica.

.
মার্কিন রিপাবলিকান দলের প্রতীক কী?
  1. গাধা
  2. হাতি 
  3. ঘোড়া 
  4. হরিণ 
সঠিক উত্তর:
হাতি 
উত্তর
সঠিক উত্তর:
হাতি 
ব্যাখ্যা

- রিপাবলিকান পার্টি হল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি রাজনৈতিক দল
- দলটি ১৮৫৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
- দলের প্রথম নির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি ছিলেন আব্রাহাম লিংকন যিনি ১৮৬১ সালে ক্ষমতা গ্রহণ করেছিলেন
- রিপাবলিকান পার্টির প্রতীক - হাতি।
-  আমেরিকান রাজনীতিকে সার্কাসের সাথে তুলনা করার জন্য প্রাণীর চিত্রের ব্যবহার রূপক হিসেবে বোঝানো হয়েছিল।

- রিপাবলিকানরা অর্থনীতিকে উদ্দীপিত করার এবং ব্যক্তিগত অর্থনৈতিক স্বাধীনতাকে এগিয়ে নেওয়ার উপায় হিসাবে কর হ্রাসের পক্ষে, এবং তারা সাধারণত রক্ষণশীল সামাজিক নীতিগুলিকে সমর্থন করে।

উৎস: ব্রিটানিকা।

১০.
মাউরি কোন দেশের আদিবাসী জনগোষ্ঠী?
  1. ভারত
  2. নিউজিল্যান্ড 
  3. ফিজি
  4. পাপুয়া নিউগিনি
সঠিক উত্তর:
নিউজিল্যান্ড 
উত্তর
সঠিক উত্তর:
নিউজিল্যান্ড 
ব্যাখ্যা

মাউরি:
- মাউরি নিউজিল্যান্ডের আদিবাসী জনগোষ্ঠী।
- তাদের উৎপত্তি পূর্ব পলিনেশিয়া অঞ্চলে, প্রায় ৮০০ খ্রিস্টাব্দের দিকে।
- ধারণা করা হয়, ১৪শ শতকে “মহান নৌবহর” হাওয়াইকি নামের একটি পৌরাণিক ভূমি থেকে এসে পৌঁছায়।
- মাওরি সমাজ মূলত আত্মীয়তার বন্ধনের উপর গঠিত।
- তাদের উপজাতিকে বলা হয় ইউই (iwi), যারা একই পূর্বপুরুষের বংশধর।
- তারা প্রধান বা নেতাদের (আরিকি – ariki) প্রতি আনুগত্য প্রকাশ করে।
- গুরুত্বপূর্ণ সামাজিক একক হলো হাপু (hapū) — উপগোত্র বা উপ-উপজাতি।
- আরেকটি একক হলো ওয়ানাউ (whānau) — বর্ধিত পরিবার।
- মাওরি ভাষা তে রেও মাওরি (te reo Māori) নিউজিল্যান্ডের সরকারি ভাষাগুলোর একটি।
- ১৯৮৭ সাল থেকে ভাষাটির সরকারি স্বীকৃতি রয়েছে।

উৎস: Britannica.

১১.
যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসন সংখ্যা কতটি?
  1. ১০০
  2. ২৭০
  3. ৯৯
  4. ১০৫
সঠিক উত্তর:
১০০
উত্তর
সঠিক উত্তর:
১০০
ব্যাখ্যা

- দ্বি-কক্ষ বিশিষ্ট মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষের নাম সিনেট।
- সিনেটকে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর প্রতিনিধিমূলক সভা হিসেবে গণ্য করা হয়।
- মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যসমূহের সমপ্রতিনিধিত্বের ভিত্তিতে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট গঠিত হয়।
- আয়তন ও জনসংখ্যা নির্বিশেষে প্রত্যেক অঙ্গরাজ্যে ২ জন করে প্রতিনিধি সিনেটে প্রেরণ করে।
- মার্কিন যুক্তরাষ্ট্রে অঙ্গরাজ্যের সংখ্যা ৫০।
- তাই সিনেটের মোট সদস্য সংখ্যা হলো ১০০।
- মার্কিন সিনেটে এই সমপ্রতিনিধিত্বের ব্যবস্থা অনেকের মতানুসারে অত্যন্ত অগণতান্ত্রিক।

অন্যদিকে,
- যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ-এর মোট আসন সংখ্যা ৪৩৫টি, মেয়াদ ২ বছর।

উৎস: Britannica.

১২.
কিউবার বর্তমান প্রেসিডেন্ট কে? (মার্চ-২০২৬)
  1. রাউল কাস্ত্রো
  2. ফিদেল কাস্ত্রো
  3. মিগুয়েল ডিয়াজ-ক্যানেল 
  4. রিকার্দো মুলো
সঠিক উত্তর:
মিগুয়েল ডিয়াজ-ক্যানেল 
উত্তর
সঠিক উত্তর:
মিগুয়েল ডিয়াজ-ক্যানেল 
ব্যাখ্যা

কিউবা:
- সরকারি নাম: কিউবান রেপাবলিক।
- রাজধানী: হাভানা (Havana)।
- অবস্থান: ক্যারিবিয়ান সাগরে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র।
- আয়তন: প্রায় ১০৬,০০০ বর্গকিলোমিটার।
- ভাষা: স্প্যানিশ (সরকারি ভাষা)।
- মুদ্রা: কিউবান পেসো।
- ধর্ম: প্রধানত ক্যাথলিক এবং অন্যান্য খ্রিস্টান সম্প্রদায়।
- শাসন ব্যবস্থা: একদলীয় সমাজতান্ত্রিক রাষ্ট্র।
- কিউবার বর্তমান প্রেসিডেন্ট - মিগুয়েল ডিয়াজ-ক্যানেল। (মার্চ-২০২৬)

উৎস: ব্রিটানিকা।

১৩.
নিচের কোনটি শরীয়াহ (ইসলামী আইন) এর উৎস নয়?
  1. সুন্নাহ
  2. ফতোয়া
  3. কিয়াস
  4. কুরআন
সঠিক উত্তর:
ফতোয়া
উত্তর
সঠিক উত্তর:
ফতোয়া
ব্যাখ্যা

- শরীয়াহ (ইসলামী আইন) এর উৎস নয় - ফতোয়া।
- ফতোয়া হলো একজন বিচারিক পণ্ডিত কর্তৃক জারি করা একটি সিদ্ধান্ত।

⇒ ইসলামি আইনবিদদের মতে, শরিয়তের প্রধান উৎস চারটি, যার ওপর উম্মাহর অধিকাংশ আলেম একমত। এগুলো হলো, কোরআন, সুন্নাহ, ইজমা (ঐকমত্য) ও কিয়াস (যৌক্তিক তুলনা)।

- এর বাইরে আরও সাতটি উৎস রয়েছে যেগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে ফকিহদের মধ্যে মতভিন্নতা আছে।
- সেগুলো হলো, ইস্তিহসান, মাসলাহা মুরসালাহ, ইস্তিসহাব, উরফ (প্রথা), সাহাবিদের মত, পূর্ববর্তী শরিয়ত এবং সাদ্দে যারায়ি (মন্দের পথ রোধ)।

উৎস: প্রথম আলো এবং ব্রিটানিকা।

১৪.
সর্বশেষ ডোনাল্ড ট্রাম্প কততম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন?
  1. ৪৫তম
  2. ৪৬তম
  3. ৪৮তম
  4. ৪৭তম
সঠিক উত্তর:
৪৭তম
উত্তর
সঠিক উত্তর:
৪৭তম
ব্যাখ্যা

ডোনাল্ড ট্রাম্প:
- বর্তমানে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট।
- ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি, ২০২৫ তারিখে তিনি শপথ গ্রহণ করেন।
- শপথ গ্রহণের দিনটিকে, ২০শে জানুয়ারি ২০২৫-কে তিনি 'মুক্তির দিন' বলে বর্ণনা করেন।
- তিনি ২০২৪ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে নির্বাচনে অংশ নেন এবং প্রেসিডেন্ট নির্বাচিত হন।

এছাড়াও,
- ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি, ২০১৭ ইংরেজি যুক্তরাষ্ট্রের ৪৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে আলোচিত - সমালোচিত প্রেসিডেন্ট ধারা যায়।
- বিভিন্ন বিতর্কিত কাজ করে আলোচনায় থাকা ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে কংগ্রেসের নিম্ন-কক্ষ হাউজ অফ রিপ্রেজেন্টেটিভে অভিশংসিত হয়েছিলেন।
- অবশ্য তার আগে আরো দুইজন প্রেসিডেন্ট হাউজ অফ রিপ্রেজেন্টেটিভে অভিসংশিত হয়েছিলেন।
- তারা হচ্ছেন অ্যান্ড্রু জনসন এবং বিল ক্লিনটন।

অন্যদিকে,
- জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট।  তিনি ২০২১ সালের ২০ জানুয়ারি ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

উৎস: Britannica.

১৫.
আমেরিকার আদি অধিবাসী কী নামে পরিচিত?
  1. রেড ইন্ডিয়ান
  2. আফ্রিদি
  3. ভাইকিং
  4. দ্রাবিড়
সঠিক উত্তর:
রেড ইন্ডিয়ান
উত্তর
সঠিক উত্তর:
রেড ইন্ডিয়ান
ব্যাখ্যা

 রেড ইন্ডিয়ান
- রেড ইন্ডিয়ান বলতে আমেরিকা মহাদেশের ভূমিপুত্রদের বোঝায়।
- কলম্বাস ভারতবর্ষে পৌঁছানোর জলপথ আবিষ্কার করতে গিয়ে বাহামা দ্বীপে এসে পৌঁছান।
- সেখানে তিনি তামাটে বর্ণের মানুষদের ভারতীয় বলে ভেবে নেন।
- তাদের নাম দেন রেড ইন্ডিয়ান।
- উল্লেখ্য রেড ইন্ডিয়ানরা ক্রমাগত ইউরোপীয় আগ্রাসনের ফলে নিজভূমে পরবাসী হয়ে যায়।
- বর্তমানে তারা সংখ্যালঘু এবং সংরক্ষিত জায়গায় বসবাস করে।

অন্যদিকে -
- আফ্রিদি- পাকিস্তানের একটি উপজাতি।।
- মাওরি- নবম থেকে একাদশ শতাব্দীতে ভাইকিংরা ছিল ডাকাত, জলদস্যু, ব্যবসায়ী, অভিযাত্রী এবং উপনিবেশ স্থাপনকারী। তারা প্রায়শই স্ক্যান্ডিনেভিয়া থেকে সমুদ্রপথে ভ্রমণ করত এবং ইউরোপ এবং তার বাইরের অঞ্চলগুলি নিয়ন্ত্রণ করত।।।
- দ্রাবিড়- দক্ষিণ ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কায় বসবাসকারী অনার্য জাতি।।

উৎস: Britannica.

১৬.
’Philosophical Notebooks’-গ্রন্থের রচয়িতা কে?
  1. ফ্রিডরিখ এঙ্গেলস
  2. হেগেল
  3. কার্ল মার্ক্স
  4. ভ্লাদিমির লেলিন
সঠিক উত্তর:
ভ্লাদিমির লেলিন
উত্তর
সঠিক উত্তর:
ভ্লাদিমির লেলিন
ব্যাখ্যা

’Philosophical Notebooks’-গ্রন্থের রচয়িতা : ভ্লাদিমির লেলিন।

ভ্লাদিমির লেলিন

- ভ্লাদিমির লেলিনের জন্ম ১৮৭০ সালে ভলগা নদীর তীরের রাশিয়ার ছোট শহর সিমবির্স্কে।
- তারঁ জন্ম মধ্যবিত্ত পরিবারে, বড় ভাই আলেকজান্ডার প্রভাবিত ছিলেন (১৮৮৭ সালে জারকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ফাঁসি)
- শিক্ষা: আইন অধ্যয়ন, ১৮৮৯ সালে আইন অনুশীলনকালে মার্কসবাদী হয়ে ওঠেন।

- ১৯০৩ সালে লন্ডনে রাশিয়ান সোশ্যাল-ডেমোক্র্যাটিক ওয়ার্কার্স পার্টির সভায় বলশেভিক উপদলের নেতা।
- বিপ্লবী সংবাদপত্র প্রতিষ্ঠা ও সম্পাদনা: দলকে সর্বহারা শ্রেণীর অগ্রদূত, পেশাদার বিপ্লবীদের কেন্দ্রীভূত সংগঠন হিসেবে উপস্থাপন।
- তত্ত্ব: পরবর্তীতে লেনিনবাদ নামে পরিচিত, যা কার্ল মার্ক্সের তত্ত্বের সঙ্গে যুক্ত হয়ে মার্কসবাদ-লেনিনবাদ গঠন করে এবং কমিউনিস্ট বিশ্বদৃষ্টিতে রূপান্তরিত হয়।
- তিনি ১৯০৫ সালের রুশ বিপ্লবের সময় রাশিয়ায় ফিরে আসেন।
- ১৯০৭ সালে আবার নির্বাসন শুরু, পরবর্তী ১০ বছর ধরে আন্দোলন চালান।
- ১৯১৭ সালের রুশ বিপ্লবের মাধ্যমে রাশিয়ায় ফিরে আসেন এবং বলশেভিক অভ্যুত্থানের নেতৃত্ব দেন, যা অস্থায়ী সরকার উৎখাত করে
সোভিয়েত রাষ্ট্রের নেতা হিসেবে জার্মানির সঙ্গে ব্রেস্ট-লিটোভস্ক চুক্তি স্বাক্ষর (১৯১৮) করেন।
- ১৯১৯ সালে কমিন্টার্ন (কমিউনিস্ট ইন্টারন্যাশনাল) প্রতিষ্ঠা করেন।
- অর্থনৈতিক বিপর্যয় রোধের জন্য নতুন অর্থনৈতিক নীতি (NEP) চালু করেন।

ভ্লাদিমির লেনিন রচিত বই:
- State and Revolution.
- Imperialism, the Highest Stage of Capitalism.
- Philosophical Notebooks.
- Materialism and Empirio-criticism.

উৎস: ব্রিটানিকা।

১৭.
ট্রুম্যান ডকট্রিন ঘোষণা করা হয় কত সালে?
  1. ১৯৪৯ সালে
  2. ১৯৪৭ সালে
  3. ১৯৫৭ সালে
  4. ১৯৫৯ সালে
সঠিক উত্তর:
১৯৪৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৭ সালে
ব্যাখ্যা

ট্রুম্যান ডকট্রিন:
- হ্যারি এস. ট্রুম্যান ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৩তম রাষ্ট্রপতি।
- ১২ মার্চ, ১৯৪৭ সালে কংগ্রেসে  তিনি ঘোষণা করেন, মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন বিশ্বরাজনীতিতে বিচ্ছিন্নতার নীতি (মনরো নীতি) অনুসরণ করে আসছে। কিন্তু সোভিয়েত সাম্যবাদের প্রসার রোধ করার উদ্দেশ্যে সেই নীতি থেকে তারা সরে আসবে। তিনি আরও বলেন, যেসব জাতি সশস্ত্র সংখ্যালঘুদের কিংবা কোনো বিদেশী রাষ্ট্রের আক্রমণের স্বীকার হবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের আর্থিক ও সামরিক সাহায্য দেবে।
- এভাবে বিচ্ছিন্নতার নীতির পরিবর্তে ট্রুম্যান যে সামরিক সক্রিয়তার নীতি নিলেন তা-ই ইতিহাসে 'ট্রুম্যান নীতি' (ট্রুম্যান ডকট্রিন) নামে পরিচিত।
- ট্রুম্যান ডকট্রিনের মূল লক্ষ্য হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে সোভিয়েত ইউনিয়নের ভূ-রাজনৈতিক বিস্তার প্রতিরোধ করা।

⇒ ট্রুম্যানের এই নীতি ঘোষণার পিছনে কয়েকটি কারণ -
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে যুদ্ধবিধ্বস্ত ইউরোপের বিভিন্ন দেশে কমিউনিস্টদের শক্তি বৃদ্ধি ঘটে। এই ঘটনা আমেরিকা সহ পশ্চিমি গণতান্ত্রিক রাষ্ট্রগুলিকে উদ্বিগ্ন করে তোলে।
- ইংল্যান্ড আমেরিকাকে সতর্ক করে যে, ব্রিটিশ সৈন্য গ্রিস থেকে ফিরে আসার পর সেখানে কমিউনিস্টদের প্রাধান্য স্থাপিত হলে সমগ্র ভূমধ্যসাগর ও বলকান অঞ্চল মিত্রশক্তির নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এই সতর্কবার্তায় আমেরিকা সচকিত হয়ে পড়ে।
- বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মার্কিন বাণিজ্যে মন্দা ও অস্ত্রনির্মাণ সংস্থা উৎপাদন হ্রাস ও কর্মী ছাঁটাইয়ের আশঙ্কায় ভুগতে থাকে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ট্রুম্যান তাঁর সামরিক সক্রিয়তার নীতি গ্রহণ করেন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের দেশগুলির আর্থিক অবস্থা শোচনীয় হয়ে পড়ে। এই অবস্থার সুযোগ নিয়ে বিনা সুদে ঋণ দেওয়ার বিনিময়ে আমেরিকা এই সব দেশে শিল্পপণ্যের বাজার দখলের পরিকল্পনা করে।

উৎস: National Archives  (.gov).

১৮.
‘The Little Red Book’ বইটির রচয়িতা কে?
  1. কার্ল মার্ক্স
  2. ভ্লাদিমির লেনিন
  3. মাও সেতুং
  4. চৌ এন লাই
সঠিক উত্তর:
মাও সেতুং
উত্তর
সঠিক উত্তর:
মাও সেতুং
ব্যাখ্যা

• The Little Red Book:
- লিটল রেড বুক (The Little Red Book) বইটির রচয়িতা মাও সেতুং।
- বইটি প্রথম প্রকাশিত হয় ১৯৬৪ সালে।
- মাও সেতুং-এর নির্বাচিত উক্তি ও রাজনৈতিক মতাদর্শ নিয়ে প্রকাশিত এই বইটি। 
- লিটল রেড বুকের ভেতর, মোটা লাল হরফে লেখা  জুড়ে দেওয়া হয়, কমিউনিষ্ট ম্যানিফেষ্টো-এর সেই বিখ্যাত সেই স্লোগান  "দুনিয়ার মজদুর, এক হও" (Workers of the world, unite)"। 

• মাও সেতুং:
- চীনা কমিউনিষ্ট আন্দোলনের অন্যতম নেতা মাও সেতুং ছিলেন গণপ্রজাতন্ত্রী চীনের প্রধান স্থপতি।
- ১৯৪৯ সালের ১ অক্টোবর, এক বিপ্লবের মাধ্যমে কমিউনিস্ট বিপ্লবী মাও-সেতুং এর নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী চীন গণচীন প্রতিষ্ঠিত হয়।
- মাও-সেতুং কে গণচীনের জনক বলা হয়।
- চীন বর্তমানে পৃথিবীর দ্বিতীয় প্রধান অর্থনীতির দেশ।

উৎস: Britannica.

১৯.
কার্ল মার্কস কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন?
  1. জার্মানি 
  2. যুক্তরাজ্য
  3. ফ্রান্স
  4. ইতালি
সঠিক উত্তর:
জার্মানি 
উত্তর
সঠিক উত্তর:
জার্মানি 
ব্যাখ্যা

কার্ল মার্কস:
- কার্ল মার্কস ছিলেন একজন বিপ্লবী, সমাজবিজ্ঞানী, ইতিহাসবিদ এবং অর্থনীতিবিদ।
- তিনি ১৮১৮ সালের ৫ মে জার্মানির রাইন প্রদেশের ট্রায়ারে জন্মগ্রহণ করেন।
- তিনি সমাজতন্ত্র ও আধুনিক কমিউনিজমের জনক।
- তিনি যুক্তরাজ্যের লন্ডনে ১৮৮৩ সালের ১৪ মার্চ মৃত্যুবরণ করেন।

তার উল্লেখযোগ্য বই -
- The Communist Manifesto যা ১৮৪৮ সালে প্রকাশিত হয়।
- তিনি আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বই Das Kapital-এর লেখকও ছিলেন।
- মার্কস ও এঙ্গেলস-এর লেখাগুলো মার্কসবাদ নামে পরিচিত।
- কার্ল মার্ক্স এবং ফ্রেডরিখ এঙ্গেলস-এর বিখ্যাত একটি বই 'The German Ideology'।

উৎস: Britannica.

২০.
‘The ballot is stronger than bullet’ — উক্তিটি কে করেছেন?
  1. জর্জ ওয়াশিংটন
  2. আব্রাহাম লিংকন 
  3. থমাস জেফারসন
  4. ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট
সঠিক উত্তর:
আব্রাহাম লিংকন 
উত্তর
সঠিক উত্তর:
আব্রাহাম লিংকন 
ব্যাখ্যা

​⇒ 'The ballot is stronger than bullet'- বিখ্যাত উক্তিটি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন।

আব্রাহাম লিংকন:

- মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন।
- তার রাজনৈতিক দল ছিল রিপাবলিকান পার্টি।
- তাঁকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সফল ও জনপ্রিয় প্রেসিডেন্ট হিসেবে বিবেচনা করা হয়।
- আব্রাহাম লিংকন মার্কিন যুক্তরাষ্ট্রে বহু বছরের দাসপ্রথা বিলুপ্ত করেন।
- মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির আধুনিকীকরণে তিনি অসামান্য ভূমিকা পালন করেন।
- তিনি ১৮৬৩ সালে দাসপ্রথার বিলুপ্তি ঘোষণা করেন।
- এটি ছিল দাসপ্রথার বিরুদ্ধে নেওয়া পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় পদক্ষেপ।
গণতন্ত্র নিয়ে তাঁর বিখ্যাত উক্তি - '‘Government by the people, for the people, of the people’।


উৎস: History Channel.

২১.
পৃথিবীর সবচেয়ে খর্বকায় উপজাতি কোনটি?
  1. জুলু
  2. মাউরি
  3. পিগমি 
  4. উইঘুর
সঠিক উত্তর:
পিগমি 
উত্তর
সঠিক উত্তর:
পিগমি 
ব্যাখ্যা

পিগমি উপজাতি:
- পৃথিবীর সবচেয়ে খর্বকায় উপজাতি - পিগমি।
- এদের অবস্থান - মধ্য আফ্রিকার কঙ্গো, রুয়ান্ড, বুরুন্ডি।

এছাড়াও - 
- চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম - উইঘুর।
- দক্ষিণ আফ্রিকার প্রধান অধিবাসীদের বলা হয় -  জুলু।
- নিউজিল্যান্ডের আদিবাসীদের বলা হয় - মাউরি।
- যুক্তরাষ্ট্রের আদিবাসীদের বলা হয় - রেড ইন্ডিয়ান।

উৎস: ব্রিটানিকা।

২২.
সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে? (মার্চ-২০২৬)
  1. ফয়েজ আল-হাশেম
  2. তাকফির আল-মুসলিম
  3. আহমেদ আল-শারা
  4. মারওয়ান আল-রাশিদ
সঠিক উত্তর:
আহমেদ আল-শারা
উত্তর
সঠিক উত্তর:
আহমেদ আল-শারা
ব্যাখ্যা

- সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট - আহমেদ আল-শারা।

- আহমেদ আল-শারা, যাকে আবু মোহাম্মদ আল-জোলানি নামেও পরিচিত,
- একজন ইসলামপন্থী এবং হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এর নেতা, 
- তিনি ২০২৪ সালে সিরিয়ার রাষ্ট্রপতি বাশার আল-আসাদের পতনের অভিযানে নেতৃত্ব দিয়েছিল।
- ২০২৫ সালের জানুয়ারিতে তাকে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রপতি মনোনীত করা হয়।

উৎস: ব্রিটানিকা।

২৩.
বৌদ্ধধর্মের স্মৃতিবিজড়িত স্থান ‘তক্ষশীলা’ কোথায় অবস্থিত?
  1. শ্রীলঙ্কা
  2. ভারত
  3. নেপাল
  4. পাকিস্তান 
সঠিক উত্তর:
পাকিস্তান 
উত্তর
সঠিক উত্তর:
পাকিস্তান 
ব্যাখ্যা

বৌদ্ধধর্মের স্মৃতিবিজড়িত স্থান 'তক্ষশীলা' পাকিস্তানে অবস্থিত।

গৌতম বুদ্ধ:
- গৌতম বুদ্ধের ব্যক্তিগত নাম সিদ্ধার্থ।
- তাঁর জন্ম খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ-৪র্থ শতাব্দীতে নেপালের কপিলাবস্তুর কাছে লুম্বিনীতে।
- তিনি বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা।
- বুদ্ধ উপাধিটির অর্থ হল একজন আলোকিত সত্তা, যিনি অজ্ঞতার ঘুম থেকে জেগে উঠেছেন এবং যন্ত্রণা থেকে মুক্তি লাভ করেন।
- বৌদ্ধধর্মের সব রূপই গৌতম বুদ্ধের জীবনের বিভিন্ন ঘটনা উদযাপন করে, যার মধ্যে রয়েছে তাঁর জন্ম, জ্ঞানার্জন এবং নির্বাণে উত্তরণ।
- তাঁর মৃত্যু কুশিনারা, মাল্লা প্রজাতন্ত্র, মগধ রাজ্যে।

অন্যদিকে -
- পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি জেলায় বৌদ্ধধর্মের স্মৃতিবিজড়িত স্থান তক্ষশীলা।
- গৌতম বুদ্ধের দিব্যজ্ঞান লাভের স্থান বুদ্ধগয়া।
- সারনাথ একটি উদ্যান যেখানে গৌতম বুদ্ধ সর্বপ্রথম ধর্ম নিয়ে ভেবেছিলেন। এই স্থানটি ভারতের উত্তর প্রদেশের বারানাশী শহর থেকে ১৩ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত।

উৎস: Britannica.

২৪.
মদিনা সনদে কতটি ধারা ছিল?
  1. ৪৭টি
  2. ৪০টি
  3. ৫০টি
  4. ৩৬টি
সঠিক উত্তর:
৪৭টি
উত্তর
সঠিক উত্তর:
৪৭টি
ব্যাখ্যা

মদিনা সনদ:
- মদিনা সনদ পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান বা সনদ।
- মহানবী (সা.) প্রিয় জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার পর সেখানে একটি ইসলামী প্রজাতন্ত্র স্থাপন করার পরিকল্পনা করেন।
- মহানবী (সা.) মদিনার সংহতির চিন্তা করে সেখানকার অধিবাসীদের নিয়ে তথা পৌত্তলিক, ইহুদি, খ্রিস্টান এবং মুসলিমদের মধ্যে এক লিখিত সনদ বা চুক্তি স্বাক্ষর করেন।
- এ সনদের মাধ্যমে তিনি রাষ্ট্র পরিচালনার ঘোষণা দেন।
- এ সনদকেই ‘মদিনা সনদ' বলা হয়।
- ৬২২ খ্রিস্টাব্দে এ সনদ প্রণীত হয়।
- এর ধারা ছিল ৪৭টি।

অন্যদিকে -
- মহানবী (স) জন্মগ্রহণ করেন ৫৭০ খ্রিস্টাব্দে।
- মক্কা বিজয়, মু’তারের যুদ্ধ ও হুনায়ুনের যুদ্ধ সংঘটিত হয় ৬৩০ খ্রিস্টাব্দে।
- জেরুজালেম বিজয় হয় ৬৩৮ খ্রিস্টাব্দে।

উৎস: i) Britannica.
        ii) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, HSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২৫.
‘ডমিনো তত্ত্ব’ মূলত কোন অঞ্চলের প্রেক্ষাপটে প্রযোজ্য ছিল? 
  1. ইউরোপ
  2. মধ্যপ্রাচ্য
  3. ল্যাটিন আমেরিকা
  4. দক্ষিণ-পূর্ব এশিয়া
সঠিক উত্তর:
দক্ষিণ-পূর্ব এশিয়া
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ-পূর্ব এশিয়া
ব্যাখ্যা

- ডমিনো তত্ত্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে মার্কিন পররাষ্ট্রনীতিতে গৃহীত একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব।
- এ তত্ত্ব অনুযায়ী, একটি অ-সাম্যবাদী রাষ্ট্র কমিউনিজমের কাছে “পতিত” হলে প্রতিবেশী রাষ্ট্রগুলোর অ-সাম্যবাদী সরকারও পর্যায়ক্রমে পতিত হবে।
- তত্ত্বটি প্রথম মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস. ট্রুম্যান-এর নীতিগত প্রস্তাবনার সাথে যুক্ত হয়ে গুরুত্ব পায়।
- - ১৯৪০-এর দশকে গ্রিস ও তুরস্কে সামরিক সহায়তা পাঠানোর যৌক্তিকতা প্রমাণে ট্রুম্যান প্রশাসন এ ধারণা ব্যবহার করে।
- ১৯৫০-এর দশকে প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার-এর আমলে তত্ত্বটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
- আইজেনহাওয়ার এটি বিশেষভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ায়, বিশেষ করে দক্ষিণ ভিয়েতনামে প্রয়োগ করেন।
- ১৯৬০-এর দশকে কেনেডি ও লিন্ডন বি. জনসন প্রশাসন আমেরিকার ক্রমবর্ধমান সামরিক সম্পৃক্ততার যৌক্তিকতা দেখাতে ডমিনো তত্ত্ব ব্যবহার করে।
- বিশেষত ভিয়েতনাম যুদ্ধ-এ মার্কিন হস্তক্ষেপের পক্ষে এটি ছিল অন্যতম প্রধান নীতিগত যুক্তি।

উৎস: ব্রিটানিকা।