সমাধান: ১২৫ এর ২০% = ১২৫ × ২০% = ১২৫ × ২০/১০০ = ১২৫/৫ = ২৫
২.
বার্ষিক ৬% সুদে ৮০০ টাকার ১০ বছরের যে সুদ হয়, বার্ষিক ৮% সুদে কত টাকার ৫ বছরের সুদ তত হবে?
ক
১০০০ টাকা
খ
১২০০ টাকা
গ
১৫০০ টাকা
ঘ
১৮০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ৬% সুদে ৮০০ টাকার ১০ বছরের যে সুদ হয়, বার্ষিক ৮% সুদে কত টাকার ৫ বছরের সুদ তত হবে?
সমাধান: বার্ষিক ৬% সুদে ৮০০ টাকার ১০ বছরের সুদ = ৮০০ × ১০ × ৬/১০০ = ৪৮০ টাকা
ধরি, বার্ষিক ৮% সুদে ক টাকার ৫ বছরের সুদ তত হবে।
৪৮০ = ক × ৫ × ৮/১০০ ⇒ ক = ১২০০ টাকা
৩.
কোনো গ্রামের জনসংখ্যার মধ্যে পুরুষের সংখ্যা ৫৫% । ঐ গ্রামে মহিলার সংখ্যা ৯০০ জন হলে, পুরুষের সংখ্যা কত?
ক
২০০০ জন
খ
১৫০০ জন
গ
১১০০ জন
ঘ
১০০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো গ্রামের জনসংখ্যার মধ্যে পুরুষের সংখ্যা ৫৫% । ঐ গ্রামে মহিলার সংখ্যা ৯০০ জন হলে, পুরুষের সংখ্যা কত?
সমাধান: মহিলার সংখ্যা ১০০% - ৫৫% = ৪৫%
মোট জনসংখ্যা ক
ক এর ৪৫% = ৯০০ ক × ৪৫/১০০ = ৯০০ ∴ ক = ৯০০ × ১০০/৪৫ = ২০০০ জন
∴ পুরুষের সংখ্যা = ২০০০ - ৯০০ = ১১০০ জন
৪.
শতকরা বার্ষিক ১০% সুদে, ৮০০০ টাকার ৬ মাসের সুদ কত?
ক
৩০০ টাকা
খ
৪০০ টাকা
গ
৫০০ টাকা
ঘ
৬০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক ১০% সুদে, ৮০০০ টাকার ৬ মাসের সুদ কত?
সমাধান: শতকরা বার্ষিক ১০% সুদে, ১০০ টাকায় ১ বছরের সুদ ১০ টাকা ১ টাকায় ১ বছরের সুদ ১০/১০০ টাকা ৮০০০ টাকায় ১ বছরের বা ১২ মাসের সুদ ১০ × ৮০০০/১০০ টাকা ∴ ৮০০০ টাকায় ১/২ বছরের বা ৬ মাসের সুদ (১০ × ৮০০০)/(১০০ × ২) টাকা = ৪০০ টাকা
৫.
একজন ছাত্র একটি সংখ্যাকে ৫/৩ এর পরিবর্তে ৩/৫ দ্বারা গুণ করেছে, গণনার শতকরা ত্রুটি কত?
ক
৬০%
খ
৬৪%
গ
৭৪%
ঘ
৮৪%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ছাত্র একটি সংখ্যাকে ৫/৩ এর পরিবর্তে ৩/৫ দ্বারা গুণ করেছে, গণনার শতকরা ত্রুটি কত?
সমাধান: ধরি, সংখ্যাটি ১৫
সঠিক হিসাব = ১৫ × ৫/৩ = ২৫
ভুল হিসাব = ১৫ × ৩/৫ = ৯
শতকরা ভুল হিসাব = {(২৫ - ৯)/২৫} × ১০০% = ৬৪%
৬.
কোন মূলধন ৫% সরল সুদে ২০ বছরে সুদে আসলে ৫০০০০ টাকা হয়। মূলধন কত?
ক
২০০০০ টাকা
খ
২২০০০ টাকা
গ
২৫০০০ টাকা
ঘ
৩০০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কোন মূলধন ৫% সরল সুদে ২০ বছরে সুদে আসলে ৫০০০০ টাকা হয়। মূলধন কত?
সমাধান: ১০০ টাকায় ১ বছরের সুদ = ৫ টাকা ১০০ টাকায় ২০ বছরের সুদ = ১০০ টাকা তাহলে সুদ-আসল = ২০০ টাকা
সুদ আসল ২০০ টাকা হলে আসল ১০০ টাকা সুদ আসল ১ টাকা হলে আসল ১০০/২০০ টাকা সুদ আসল ৫০০০০ টাকা হলে আসল (১০০ × ৫০০০০)/২০০ টাকা = ২৫০০০ টাকা
৭.
a এর ২% যদি ০.০৩ এর সমান হয়, তবে a =?
ক
০.৫
খ
১
গ
১.৫
ঘ
২
ব্যাখ্যা
প্রশ্ন: a এর ২% যদি ০.০৩ এর সমান হয়, তবে a =?
সমাধান: a × 2% = 0.03 ⇒ a × 2/100 = 0.03 ⇒ a/50 = 0.03 ⇒ a = 50 × 0.03 = 1.5
৮.
রাসেলের ব্যয় ও আয়ের অনুপাত ১৫ : ২০ হলে, তার মাসিক সঞ্চয় মাসিক আয়ের শতকরা কত ভাগ?
ক
১৫%
খ
২০%
গ
২২%
ঘ
২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: রাসেলের ব্যয় ও আয়ের অনুপাত ১৫ : ২০ হলে, তার মাসিক সঞ্চয় মাসিক আয়ের শতকরা কত ভাগ?
এক ব্যক্তি বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদে ৫০০ টাকা ব্যাংকে জমা রাখলেন। ২য় বছর শেষে ঐ ব্যক্তি সুদসহ কত টাকা পাবেন?
ক
৫০০ টাকা
খ
৬০৫ টাকা
গ
৭২৫ টাকা
ঘ
৯২১ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদে ৫০০ টাকা ব্যাংকে জমা রাখলেন। ২য় বছর শেষে ঐ ব্যক্তি সুদসহ কত টাকা পাবেন?
সমাধান: চক্রবৃদ্ধির সুদাসল = P(1 + r)n P = আসল r = চক্রবৃদ্ধি মুনাফার হার n = বছর
∴ ২য় বছর শেষ ঐ ব্যক্তি সুদসহ পাবেন = ৫০০ × (১ + ১/১০)২ = ৫০০ × (১১/১০)২ = ৫০০ × ১২১/১০০ = ৫ × ১২১ = ৬০৫ টাকা
১০.
১/২ এর শতকরা কত ১/৮ হবে?
ক
৫০%
খ
২৫ %
গ
১০০%
ঘ
১৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: ১/২ এর শতকরা কত ১/৮ হবে?
সমাধান: ১/২ এর ক% = ১/৮ ১/২ এর ক/১০০ = ১/৮ ক /২০০ = ১/৮ ক = ২০০/৮ ক = ২৫
১১.
কোনো আসল ৩ বছরে সুদে-আসলে ১১০৪ টাকা এবং ৫ বছরে সুদে-আসলে ১২০০ টাকা হয়। শতকরা সুদের হার কত?
ক
৪%
খ
৫%
গ
৮%
ঘ
১০%
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো আসল ৩ বছরে সুদে-আসলে ১১০৪ টাকা এবং ৫ বছরে সুদে-আসলে ১২০০ টাকা হয়। শতকরা সুদের হার কত?
সমাধান: আসল + ৫ বছরের সুদ =১২০০ টাকা আসল + ৩ বছরের সুদ= ১১০৪ টাকা
∴ ২ বছরের সুদ =(১২০০ - ১১০৪) = ৯৬ টাকা ১ বছরের সুদ =৯৬/২ টাকা ৫ বছরের সুদ = (৯৬ × ৫)/২ টাকা = ২৪০ টাকা
আসল = (১২০০ - ২৪০) = ৯৬০ টাকা
৯৬০ টাকার ৫ বছরের সুদ ২৪০ টাকা ১০০ টাকার ১ বছরের সুদ = (১০০ × ২৪০)/(৯৬০×৫) = ৫%
১২.
যদি পেঁয়াজের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে পেঁয়াজের ব্যবহার শতকরা কত কমালে পেঁয়াজ বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?
ক
১৫%
খ
১৮%
গ
২০%
ঘ
২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: যদি পেঁয়াজের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে পেঁয়াজের ব্যবহার শতকরা কত কমালে পেঁয়াজ বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?
সমাধান: ২৫% বৃদ্ধিতে, পেঁয়াজের বর্তমান মূল্য ১২৫টাকা
বর্তমান মূল্য ১২৫ টাকা হলে পূর্বমূল্য ১০০ টাকা বর্তমান মূল্য ১টাকা হলে পূর্বমূল্য ১০০/১২৫ টাকা বর্তমান মূল্য ১০০ টাকা হলে পূর্বমূল্য (১০০ × ১০০)/১২৫ টাকা = ৮০ টাকা
পেঁয়াজের ব্যবহার কমাতে হবে =(১০০ - ৮০)% = ২০%
১৩.
৪% হার মুনাফায় কোনো টাকার ২ বছরের মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ১ টাকা হলে, মূলধন কত?
ক
২৫৬ টাকা
খ
৫২৫ টাকা
গ
৬২৫ টাকা
ঘ
৭০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৪% হার মুনাফায় কোনো টাকার ২ বছরের মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ১ টাকা হলে, মূলধন কত?
সমাধান: মনেকরি, মূলধন P
এখানে, মুনাফার হার r = 4% সময় n = 2 বছর
সরলমুনাফা = Pnr = P × 2 × 4/100 = 2P/25
চক্রবৃদ্ধি মুনাফা = P{1 + (4/100)}2 - P = P{1 + (1/25)}2 - P = P(26/25)2 - P =(676P/625) - P = (676P - 625P)/625 = 51P/625
প্রশ্ন: ৬০ জন ছাত্রের মধ্যে ১৮ জন ফেল করলে পাশের হার কত?
সমাধান: পাশ করে = (৬০ - ১৮) জন = ৪২ জন
৬০ জন ছাত্রের মধ্যে পাশ করে = ৪২ জন ১ জন ছাত্রের মধ্যে পাশ করে = ৪২/৬০ জন ∴ ১০০ জন ছাত্রের মধ্যে পাশ করে = (৪২ × ১০০)/৬০ জন = ৭০ জন
১৫.
বার্ষিক শতকরা কত হার সুদে ৪২৫ টাকা ৩ বছরে সুদে-আসলে ৪৭৬ টাকা হবে?
ক
৪%
খ
৪.৫%
গ
৬%
ঘ
৯%
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা কত হার সুদে ৪২৫ টাকা ৩ বছরে সুদে-আসলে ৪৭৬ টাকা হবে?
সমাধান: সুদ = (৪৭৬ - ৪২৫) টাকা = ৫১ টাকা
৪২৫ টাকার ৩ বছরের সুদ ৫১ টাকা ১ টাকার ১ বছরের সুদ ৫১/(৪২৫ × ৩) টাকা ∴ ১০০ টাকার ১ বছরের সুদ (৫১ × ১০০)/(৪২৫ × ৩) টাকা = ৪ টাকা
১৬.
A এর মান, C- এর থেকে 25% বেশী। C- এর মান A অপেক্ষা শতকরা কত কম?
ক
৩০%
খ
২৫%
গ
২০%
ঘ
১৫%
ব্যাখ্যা
প্রশ্ন: A এর মান, C- এর থেকে 25% বেশী। C- এর মান A অপেক্ষা শতকরা কত কম?
সমাধান: ধরি, C এর মান ১০০ A এর মান = ১০০ + ১০০ এর ২৫% = ১০০ + ১০০ × ২৫/১০০ = ১০০ + ২৫ = ১২৫
C এর মান কম = ১২৫ - ১০০ = ২৫
C এর মান শতকরা কম = (২৫/১২৫) × ১০০ % = ২০%
১৭.
বার্ষিক শতকরা ৮ টাকা হার সুদে কোন মূলধন কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে?
ক
১০ বছরে
খ
১২.৫ বছরে
গ
১৪.৫ বছরে
ঘ
১৬.৫ বছরে
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ৮ টাকা হার সুদে কোন মূলধন কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে?
সমাধান: ধরি, আসল = ১০০ টাকা ∴ সুদে-আসলে দ্বিগুণ হলে হবে ২০০ টাকা ∴ সুদ = (২০০ - ১০০) = ১০০ টাকা। এখন, ৮ টাকা সুদ হয় ১ বছরে ৮ টাকা সুদ হয় ১/৮ বছরে ∴ ১০০ টাকা সুদ হয় ১০০/৮ বছরে = ১২.৫ বছরে
১৮.
৮০ টাকার ২৫% এর ২০% এর মান কত?
ক
২ টাকা
খ
৩ টাকা
গ
৪ টাকা
ঘ
৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৮০ টাকার ২৫% এর ২০% এর মান কত?
সমাধান: ৮০ টাকার ২৫% এর ২০% এর মান = ৮০ × (২৫/১০০) × (২০/১০০) = ৮০ × (১/৪) × (১/৫) = ৪ টাকা