পরীক্ষা আর্কাইভ

১৯তম জুডিসিয়াল সার্ভিস (BJS) প্রস্তুতি

পরীক্ষা১৯তম জুডিসিয়াল সার্ভিস (BJS) প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন২৯
সিলেবাস
পরীক্ষা – ৬৮: আইন বিষয়াবলী - ২৬ Subject: The Transfer of Property Act,1882 Topic: Sections 58-137 (Mortgage, Lease, Exchange, Gift & Transfer of Actionable Claims)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৯তম জুডিসিয়াল সার্ভিস (BJS) প্রস্তুতি

১৯তম জুডিসিয়াল সার্ভিস (BJS) প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৯ প্রশ্ন

.
Mortgage-money বলতে কী বোঝায়?
  1. সম্পত্তির মূল্য
  2. শুধুমাত্র সুদ
  3. শুধুমাত্র মূল টাকা
  4. মূল টাকা ও সুদের সম্মিলিত অর্থ
সঠিক উত্তর:
মূল টাকা ও সুদের সম্মিলিত অর্থ
উত্তর
সঠিক উত্তর:
মূল টাকা ও সুদের সম্মিলিত অর্থ
ব্যাখ্যা
ধারা ৫৮(ক)- বন্ধক (Mortgage) এবং সংশ্লিষ্ট শব্দসমূহের সংজ্ঞা:
একটি বন্ধক হলো নির্দিষ্ট স্থাবর সম্পত্তিতে কোনো স্বার্থ হস্তান্তর, যার উদ্দেশ্য হলো—ঋণ হিসেবে প্রদানকৃত (বা প্রদানযোগ্য) অর্থ, বর্তমান বা ভবিষ্যতের কোনো ঋণ, অথবা কোনো আর্থিক দায় সৃষ্টি করতে পারে এমন অঙ্গীকার পূরণের নিশ্চয়তা প্রদান।

⇒ এই হস্তান্তর যিনি করেন, তাকে বলা হয় বন্ধকদাতা (Mortgagor)।
⇒ যিনি হস্তান্তর গ্রহণ করেন, তাকে বলা হয় বন্ধকগ্রহীতা (Mortgagee)।
⇒ যে মূল টাকা ও সুদ পরিশোধের নিশ্চয়তার জন্য বন্ধক সৃষ্টি করা হয়, তাকে বলা হয় বন্ধক অর্থ (Mortgage-money)।
⇒ যে দলিলের মাধ্যমে এই হস্তান্তর সম্পন্ন হয় (যদি থাকে), তাকে বলা হয় বন্ধক দলিল (Mortgage-deed)।
.
কৃষিকাজের জন্য ব্যবহৃত স্থাবর সম্পত্তির ইজারা বাতিল করতে হলে কত মাস আগে নোটিশ দিতে হবে?
  1. ১ মাস
  2. ২ মাস
  3. ৩ মাস
  4. ৬ মাস
সঠিক উত্তর:
৬ মাস
উত্তর
সঠিক উত্তর:
৬ মাস
ব্যাখ্যা
ধারা ১০৬: লিখিত চুক্তি বা প্রথার অনুপস্থিতিতে ইজারার মেয়াদ নির্ধারণ-
যদি কোনো লিখিত চুক্তি, স্থানীয় আইন বা প্রচলিত প্রথা না থাকে, তাহলে নিম্নরূপভাবে স্থাবর সম্পত্তির ইজারাকে বিবেচনা করা হবে—

কৃষিকাজ বা উৎপাদনমুখী কাজে ব্যবহৃত স্থাবর সম্পত্তির ইজারা - একে বছর ভিত্তিক ইজারা (Year to Year Lease) হিসেবে গণ্য করা হবে। উভয় পক্ষ (ইজারাদাতা বা ইজারাগ্রহীতা) ছয় মাসের নোটিশ দিয়ে তা বাতিল করতে পারবেন, যা ভাড়ার মেয়াদের বছরের শেষে কার্যকর হবে।

অন্যান্য যে কোনো উদ্দেশ্যে ব্যবহৃত স্থাবর সম্পত্তির ইজারা - একে মাস ভিত্তিক ইজারা (Month to Month Lease) হিসেবে ধরা হবে। উভয় পক্ষ ১৫ দিনের নোটিশ দিয়ে তা বাতিল করতে পারবেন, যা ভাড়ার মাসের শেষে কার্যকর হবে।

• নোটিশ দেওয়ার নিয়ম:
- নোটিশ অবশ্যই লিখিত হতে হবে।
- এটি প্রেরক বা তার পক্ষ থেকে স্বাক্ষরিত হতে হবে।
- ডাকযোগে পাঠানো যেতে পারে, অথবা সরাসরি সংশ্লিষ্ট ব্যক্তিকে, তার পরিবারের কাউকে বা বাসস্থানের কর্মচারীকে প্রদান করা যেতে পারে।
- যদি তা সম্ভব না হয়, তবে সংশ্লিষ্ট সম্পত্তির একটি দৃশ্যমান স্থানে নোটিশ লাগিয়ে দেওয়া যেতে পারে।
.
রেহেনী সম্পত্তি উদ্ধারের ক্ষেত্রে ধারা ৬১ রেহেনদাতাকে কী অধিকার দেয়?
  1. সম্পূর্ণ ঋণ মওকুফ করার
  2. আদালতের আদেশ ছাড়াই উদ্ধার করার
  3. পৃথক পৃথকভাবে বা একত্রে সম্পত্তি উদ্ধারের
  4. রেহেনগ্রহীতার বিরুদ্ধে ফৌজদারি মামলা করার
সঠিক উত্তর:
পৃথক পৃথকভাবে বা একত্রে সম্পত্তি উদ্ধারের
উত্তর
সঠিক উত্তর:
পৃথক পৃথকভাবে বা একত্রে সম্পত্তি উদ্ধারের
ব্যাখ্যা
• ধারা ৬১: পৃথক ভাবে বা একই সাথে রেহেনমুক্ত করার অধিকার-
একজন রেহেনদাতা যখন তার দুই বা ততোধিক সম্পত্তি একই রেহেনগ্রহীতার নিকট রেহেন দেয় এবং উক্ত দুই বা ততোধিক সম্পত্তির অর্থ পরিশোধের সময় হয় তখন রেহেনদাতা এই ধারার অধীন রেহেনী সম্পত্তি পৃথক পৃথকভাবে বা একই সাথে উদ্ধার করতে পারে।

- এই ধারায় Doctrine of Consolidation প্রতিফলিত হয়েছে।

উদাহরণ:
রফিক, 'ক' এবং 'খ' দুটি বাড়ির মালিক। সে 'ক' বাড়িটি ৩০ হাজার টাকায় করিমকে রেহেন দেয় এবং পরবর্তীতে 'খ' বাড়িটি ৬০ হাজার টাকায় একই ব্যক্তি করিমকে রেহেন দেয়। এক্ষেত্রে রফিক চাইলে 'ক' এবং 'খ' দুটি বাড়ি পৃথক পৃথকভাবে বা একই সাথে রেহেন উদ্ধার করতে পারে। 

Section 61: Right to redeem separately or simultaneously-
A mortgagor who has executed two or more mortgages in favour of the same mortgagee shall, in the absence of a contract to the contrary, when the principal money of any two or more of the mortgagees has become due, be entitled to redeem any one such mortgage separately, or any two or more of such mortgages together.
.
চার্জের ক্ষেত্রে কোন বন্ধকের বিধান প্রযোজ্য হয়?
  1. ইংলিশ রেহেন
  2. সাধারণ বন্ধক
  3. খাই খালাসী রেহেন
  4. দলিল জমা দেওয়ার রেহেন
সঠিক উত্তর:
সাধারণ বন্ধক
উত্তর
সঠিক উত্তর:
সাধারণ বন্ধক
ব্যাখ্যা
ধারা ১০০: চার্জ (Charges)-
যখন কোনো ব্যক্তির অস্থাবর সম্পত্তি কোনো পক্ষের কার্যকলাপ বা আইনের প্রভাবে অন্য কোনো ব্যক্তির নিকট অর্থ পরিশোধের জামানত হিসেবে স্থাপন করা হয়, এবং উক্ত লেনদেন বন্ধক (mortgage) হিসেবে গণ্য না হয়, তখন দ্বিতীয় ব্যক্তি উক্ত সম্পত্তির উপর একটি "চার্জ" (charge) প্রাপ্ত হন; এবং এই আইনের পূর্ববর্তী ধারাসমূহে সাধারণ বন্ধকের (simple mortgage) যেসব বিধান প্রযোজ্য তা এই চার্জের ক্ষেত্রেও যতটুকু সম্ভব ততটুকু প্রযোজ্য হবে।

তবে, এই ধারা নিম্নোক্ত ক্ষেত্রে প্রযোজ্য নয়:
কোন ট্রাস্টি কর্তৃক ট্রাস্ট-সম্পত্তির উপর তার খরচের জন্য যে চার্জ তৈরি হয়, তা এই ধারার আওতায় পড়ে না, যদি না উক্ত খরচ সঠিকভাবে ট্রাস্টের দায়িত্ব পালনের জন্য করা হয়ে থাকে।
এবং, যদি প্রচলিত কোনো আইনে ভিন্নরূপে নির্ধারিত না থাকে, তাহলে কোন ব্যক্তি যদি বিনিময়ে ও চার্জ সম্পর্কে না জেনে কোনো সম্পত্তি হস্তান্তরের মাধ্যমে গ্রহণ করে, তাহলে তার বিরুদ্ধে উক্ত চার্জ বলবৎ করা যাবে না।
.
A, B-কে ১ লাখ টাকা দান করে, এবং শর্ত রাখে যে ইচ্ছামতো ১০,০০০ টাকা ফেরত নেবেন। দানটির কোন অংশ বৈধ?
  1. সম্পূর্ণ অংশ বৈধ
  2. ৯০,০০০ টাকা পর্যন্ত
  3. ১০,০০০ টাকা পর্যন্ত
  4. সম্পূর্ণ দান অবৈধ
সঠিক উত্তর:
৯০,০০০ টাকা পর্যন্ত
উত্তর
সঠিক উত্তর:
৯০,০০০ টাকা পর্যন্ত
ব্যাখ্যা
ধারা ১২৬ – কখন দান স্থগিত বা বাতিল করা যেতে পারে (When gift may be suspended or revoked):
দাতা ও দানগ্রহীতা যদি এমন কোনো নির্দিষ্ট ঘটনার জন্য সম্মত হন, যা দাতার ইচ্ছার উপর নির্ভর করে না, তাহলে সেই ঘটনা ঘটলে দান স্থগিত বা বাতিল করা যেতে পারে। কিন্তু যদি দানটি এমনভাবে শর্তযুক্ত হয় যে, দাতা নিজের ইচ্ছামতো পুরো দান বা এর কোনো অংশ পূর্ব-সম্মতিসাপেক্ষে বাতিল করতে পারেন- তবে সেই দান সম্পূর্ণ বা আংশিকভাবে অকার্যকর বলে বিবেচিত হবে।

এছাড়াও, একটি দান এমন কোন পরিস্থিতিতে বাতিলযোগ্য, যা একটি চুক্তি হলে বাতিল করা যেত - তবে কেবলমাত্র “consideration” না থাকার কারণে নয়।
এই ধারায় আরও বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি বিনিময়মূল্য দিয়ে এবং পূর্বজ্ঞান ছাড়া দানকৃত সম্পত্তি কিনে নেয়, তবে এই বিধান তার ওপর প্রযোজ্য হবে না।

উদাহরণ:
(ক) A একটি জমি B-কে দান করে, তবে B ও তার উত্তরাধিকারীরা যদি A-র জীবদ্দশায় মারা যায়, তাহলে জমি A ফেরত নিতে পারবেন — এই শর্তে দান করা হয়। পরে B মারা যায় এবং তার কোনো উত্তরাধিকারী ছিল না। সুতরাং, A জমি ফেরত নিতে পারবেন।

(খ) A, B-কে ১ লাখ টাকা দান করে এবং শর্ত রাখে যে তিনি ইচ্ছামতো ১০,০০০ টাকা ফেরত নিতে পারবেন। এই ক্ষেত্রে দান ৯০,০০০ টাকা পর্যন্ত বৈধ, কিন্তু ১০,০০০ টাকার ক্ষেত্রে শর্তটি অবৈধ, এবং তা A- এরই থেকে যাবে।
.
“লিজের” মাধ্যমে দেওয়া যেতে পারে?
  1. শুধুমাত্র নগদ অর্থ
  2. সম্পত্তির মালিকানা
  3. ভোগের অধিকার
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
ভোগের অধিকার
উত্তর
সঠিক উত্তর:
ভোগের অধিকার
ব্যাখ্যা
ধারা ১০৫: “লিজ” বা ইজারার সংজ্ঞা:
একটি স্থাবর সম্পত্তির “লিজ” হলো- উক্ত সম্পত্তি ভোগ করার অধিকার নির্দিষ্ট সময়ের জন্য (স্পষ্ট বা আপেক্ষিকভাবে নির্ধারিত) অথবা চিরস্থায়ীভাবে হস্তান্তরের একটি প্রক্রিয়া, যা কিছু মূল্য প্রদান বা প্রদানের প্রতিশ্রুতি, ফসলের অংশ, সেবা অথবা অন্য কোনো মূল্যবান উপকরণের বিনিময়ে সম্পাদিত হয়। এসব প্রদেয় বস্তু নির্দিষ্ট সময় অন্তর বা নির্দিষ্ট কোনো উপলক্ষে হস্তান্তরকারীর (লিজদাতা) কাছে হস্তান্তর করা হয় হস্তান্তরপ্রাপ্ত (লিজগ্রহীতা) ব্যক্তি দ্বারা, যিনি নির্দিষ্ট শর্তে উক্ত হস্তান্তর গ্রহণ করেন।

সংজ্ঞাসমূহ:
লিজদাতা (Lessor): যিনি সম্পত্তির অধিকার হস্তান্তর করেন।
লিজগ্রহীতা (Lessee): যিনি সম্পত্তির অধিকার গ্রহণ করেন।
পূর্বপ্রদানমূল্য (Premium): লিজ বাবদ এককালীন প্রদত্ত মূল্য।
ভাড়া (Rent): অর্থ, ফসলের অংশ, সেবা বা অন্যান্য বস্তু যা নির্দিষ্ট সময় অন্তর প্রদান করতে হয়।
.
ধারা ৬৪ অনুযায়ী, বন্ধকগ্রহীতা ইজারা নবায়ন করলে-
  1. আগের ইজারা বাতিল হয়ে যায়
  2. বন্ধকদাতাকে ক্ষতিপূরণ দিতে হয়
  3. বন্ধক সম্পত্তি খারিজ হয়ে যায়
  4. বন্ধকদাতা নতুন ইজারার সুবিধা পায়
সঠিক উত্তর:
বন্ধকদাতা নতুন ইজারার সুবিধা পায়
উত্তর
সঠিক উত্তর:
বন্ধকদাতা নতুন ইজারার সুবিধা পায়
ব্যাখ্যা
ধারা ৬৪- বন্ধক রাখা ইজারা নবায়ন:
যদি বন্ধক রাখা সম্পত্তিটি কোনো ইজারাভিত্তিক (leasehold) সম্পত্তি হয়, এবং বন্ধকগ্রহীতা সেই ইজারার নবায়ন করে, তাহলে বন্ধকদাতা যখন সম্পত্তি মুক্ত করবেন (redeem), তখন- যদি ভিন্ন কোনো চুক্তি না থাকে- তাহলে তিনি নতুন ইজারার সুবিধা ভোগ করবেন।

Section 64. Renewal of mortgaged lease-
Where the mortgaged property is a lease, and the mortgagee obtains a renewal of the lease, the mortgagor, upon redemption, shall, in the absence of a contract by him to the contrary, have the benefit of the new lease.
.
The Transfer of Property Act, 1882 এর ১০৯ ধারায় কার অধিকারের বিধান উল্লেখ আছে?
  1. লিজগ্রহীতার
  2. লিজদাতার
  3. লিজগ্রহীতার হস্তান্তরগ্রহীতার অধিকার
  4. লিজদাতার হস্তান্তরগ্রহীতার অধিকার
সঠিক উত্তর:
লিজদাতার হস্তান্তরগ্রহীতার অধিকার
উত্তর
সঠিক উত্তর:
লিজদাতার হস্তান্তরগ্রহীতার অধিকার
ব্যাখ্যা
ধারা ১০৯: লিজদাতার হস্তান্তরগ্রহীতার অধিকার (Rights of lessor’s transferee):
যদি লিজদাতা (lessor) লীজকৃত সম্পত্তি বা তার কোনো অংশ, অথবা তার স্বার্থের কোনো অংশ হস্তান্তর করেন, তাহলে যদি বিপরীত কোনো চুক্তি না থাকে, হস্তান্তরগ্রহীতা (transferee) উক্ত সম্পত্তি বা অংশের বর্তমান মালিক থাকা পর্যন্ত, লিজদাতার সকল অধিকার ভোগ করবেন এবং লিজগ্রহীতা (lessee) যদি ইচ্ছা প্রকাশ করেন, তবে তিনি হস্তান্তরগ্রহীতাকে লিজদাতার দায়িত্ব পালনে বাধ্য করতে পারবেন।

তবে, কেবল হস্তান্তরের কারণে লিজদাতা তার লীজ অনুযায়ী আরোপিত কোনো দায়িত্ব থেকে মুক্ত হবেন না, যদি না লিজগ্রহীতা হস্তান্তরগ্রহীতাকে দায়বদ্ধ ব্যক্তি হিসেবে গণ্য করতে সম্মত হন।

শর্ত হলো:
- হস্তান্তরগ্রহীতা হস্তান্তরের পূর্বে যে ভাড়ার বকেয়া ছিল, তার জন্য অধিকারী হবেন না।
- যদি লিজগ্রহীতা এই হস্তান্তর সম্পর্কে অজ্ঞ থাকেন এবং আগের মতো লিজদাতাকেই ভাড়া প্রদান করেন, তাহলে তাকে হস্তান্তরগ্রহীতাকে পুনরায় ভাড়া দিতে হবে না।

লিজদাতা, হস্তান্তরগ্রহীতা এবং লিজগ্রহীতা সম্মত হলে, হস্তান্তরিত অংশের জন্য লীজে নির্ধারিত প্রিমিয়াম বা ভাড়ার কত অংশ প্রযোজ্য হবে, তা নির্ধারণ করতে পারেন। যদি তারা একমত না হন, তাহলে সংশ্লিষ্ট সম্পত্তির অধিকারে মামলা করার এখতিয়ারসম্পন্ন কোনো আদালত তা নির্ধারণ করতে পারে।
.
'ক' একজন দাতা। 'ক' তার সম্পত্তির কিছু অংশ 'খ' কে দান করার সিদ্ধান্ত নেন। কিন্তু দান গ্রহণের আগে 'খ' দুর্ঘটনায় মারা যান। এক্ষেত্রে-
  1. দান স্থগিত থাকবে
  2. দান বাতিল হবে
  3. দান কার্যকর হবে
  4. দান গ্রহণ করার জন্য সময় বাড়ানো হবে
সঠিক উত্তর:
দান বাতিল হবে
উত্তর
সঠিক উত্তর:
দান বাতিল হবে
ব্যাখ্যা
⇒ দানগ্রহীতা দানের পূর্বে যদি মারা যান, তবে দান বাতিল হয়ে যাবে এবং দানের কোনো কার্যকারিতা থাকবে না।

সম্পত্তি হস্তান্তর আইনের ১২২ ধারার বিধান: দান (Gift) এর সংজ্ঞা:
এক ব্যক্তি স্বেচ্ছায় এবং প্রতিদান ছাড়া নির্দিষ্ট বিদ্যমান কোন অস্থাবর বা স্থাবর সম্পত্তি অন্য ব্যক্তিকে হস্তান্তর করলে এবং সে ব্যক্তি বা তার পক্ষ হতে এই হস্তান্তর গ্রহণ করলে তাকে দান বলা হয়। যে ব্যক্তি এভাবে সম্পত্তি হস্তান্তর করে তাকে দাতা এবং যে ব্যক্তি তা গ্রহণ করে তাকে দানগ্রহীতা বলা হয়।

দান কখন গ্রহণ করতে হয় (Acceptance when to be made)-
- দাতার জীবনকালে এবং দাতা দান করতে সম্পূর্ণ সক্ষম অবস্থায় উক্ত দান অবশ্যই গ্রহণ করতে হবে।
- দান গ্রহণের পূর্বে যদি দানগ্রহীতা মারা যায় তাহলে দান বাতিল হবে।

Section 122.“Gift” defined:
“Gift” is the transfer of certain existing moveable or immoveable property made voluntarily and without consideration, by one person, called the donor, to another, called the donee, and accepted by or on behalf of the donee.

Acceptance when to be made:
Such acceptance must be made during the lifetime of the donor and while he is still capable of giving. 
If the donee dies before acceptance, the gift is void.
১০.
যে রেহেনে দাতা সম্পত্তির দখল রেহেনগ্রহীতাকে প্রদান করে এবং ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত সেই দখল বজায় রাখে, তাকে কী বলা হয়?
  1. ইংলিশ রেহেন
  2. খাই খালাসী রেহেন
  3. দলিল জমা দেওয়ার রেহেন
  4. শর্তাধীন বিক্রয়ের রেহেন
সঠিক উত্তর:
খাই খালাসী রেহেন
উত্তর
সঠিক উত্তর:
খাই খালাসী রেহেন
ব্যাখ্যা
সম্পত্তি হস্তান্তর আইনে ৬ প্রকার রেহেনের উল্লেখ রয়েছে।

ক) সাধারণ রেহেন :
সম্পত্তির দখল হস্তান্তর না করে রেহেনের টাকা ব্যক্তিগতভাবে পরিশােধের দায়িত্ব গ্রহণ করলে তাকে সাধারণ রেহেন বলে। এখানে শর্ত থাকে চুক্তি মােতাবেক ঋণ গ্রহীতা টাকা পরিশােধ করতে না পারলে ঋণদাতা উক্ত সম্পত্তি বিক্রয় করে তার প্রাপ্য টাকা গ্রহণ করতে পারবে।

(খ) শর্তাধীন বিক্রয়ের মাধ্যমে রেহেন :
যদি কোন সম্পত্তি এই শর্তে বিক্রয় করা হয় যে, নির্দিষ্ট তারিখে টাকা পরিশােধ না করলে বিক্রয় চূড়ান্ত হবে অর্থাৎ নির্দিষ্ট সময়ে টাকা পরিশােধ করলে বিক্রয় বাতিল হবে তাহলে তাকে শর্তাধীন বিক্রয়ের মাধ্যমে নেহেন বলে।

(গ) খাই খালাসী রেহেন :
দাতা সম্পত্তির দখল গ্রহীতাকে প্রদান করবে, টাকা পরিশােধ না হওয়া পর্যন্ত দখল রাখবে তাকে খাই খালাসী রেহেন বলে।

(ঘ) ইংলিশ রেহেন :
দাতা নির্দিষ্ট তারিখে রেহেনের টাকা পরিশােধের অঙ্গীকার করে সম্পত্তি গ্রহীতার নিকট হস্তান্তর করবে। শর্ত থাকবে নির্দিষ্ট তারিখে টাকা পরিশােধ করলে গ্রহীতা দাতাকে সম্পত্তি ফিরিয়ে দিবে। এটি হলাে ইংলিশ রেহেন।

(ঙ) দলিল জমা দেওয়ার রেহেন :
ঢাকা, নারায়নগঞ্জ, চট্টগ্রাম শহরে বা সরকারী গেজেট দ্বারা নির্ধারিত অন্য কোন শহরে কোন ব্যক্তি যখন মহাজন বা তার প্রতিনিধির উপর জামানত সৃষ্টির জন্য দলিল জমা দেয়া হয় তাকে দলিল জমা দেওয়ার রেহেন বলে।

(চ) সংজ্ঞাহীন রেহেন :
যে রেহেন উপরােক্ত কোন রেহেনের অন্তর্ভুক্ত হয় না তাকে সংজ্ঞাহীন রেহেন বলে।
১১.
এক বছরের বেশি মেয়াদের ইজারা কীভাবে সম্পাদন করা যায়?
  1. মৌখিক চুক্তির মাধ্যমে
  2. সরকারি গেজেটে ঘোষণা দিয়ে
  3. দখল হস্তান্তরের মাধ্যমে
  4. রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে
সঠিক উত্তর:
রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে
উত্তর
সঠিক উত্তর:
রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে
ব্যাখ্যা
ধারা ১০৭: ইজারা কিভাবে প্রদান করতে হয়-
যে ইজারা বছর ধরে, বা এক বছরের অধিক সময়ের জন্য, বা বার্ষিক ভাড়া নির্ধারণ করে প্রদান করা হয়, তা শুধুমাত্র একটি রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমেই প্রদান করা যাবে।
অন্য সকল ইজারা (যেমন এক বছরের কম সময়ের, মাসিক বা স্বল্পমেয়াদি ইজারা) রেজিস্ট্রিকৃত দলিল অথবা মৌখিক চুক্তি ও দখল হস্তান্তরের মাধ্যমে প্রদান করা যেতে পারে।

যখন কোনো অস্থাবর সম্পত্তির ইজারা একটি রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে সম্পন্ন হয়, তখন উক্ত দলিল বা যদি একাধিক দলিল থাকে, প্রতিটি দলিল উভয় পক্ষ — অর্থাৎ ইজারাদাতা ও ইজারাগ্রহীতা দ্বারা স্বাক্ষরিত হতে হবে।

তবে শর্ত থাকে যে, সরকার সময় সময় সরকারি গেজেটে বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা দিতে পারে যে, বছর ধরে, এক বছরের বেশি সময়ের জন্য, বা বার্ষিক ভাড়া নির্ধারণ করে প্রদান করা ইজারার ব্যতীত অন্য যেকোনো ধরণের বা নির্দিষ্ট শ্রেণির ইজারা রেজিস্ট্রিকৃত দলিল ছাড়াই, অথবা দখল হস্তান্তর ব্যতিরেকেও মৌখিক চুক্তির মাধ্যমে সম্পন্ন করা যাবে।
১২.
A transfer of property in completion of an exchange can be made only in manner provided of the transfer of such property by _______.
  1. Gift
  2. Sale
  3. Lease
  4. Mortgage
সঠিক উত্তর:
Sale
উত্তর
সঠিক উত্তর:
Sale
ব্যাখ্যা
Section 118. “Exchange” defined":
When two persons mutually transfer the ownership of one thing for the ownership of another, neither thing or both things being money only, the transaction is called an “exchange”. 
A transfer of property in completion of an exchange can be made only in manner provided of the transfer of such property by sale.

ধারা ১১৮ – বিনিময় (Exchange) এর সংজ্ঞা:
যখন দুইজন ব্যক্তি একে অপরের সঙ্গে পারস্পরিকভাবে মালিকানা পরিবর্তন করেন- অর্থাৎ একজনের কোনো একটি সম্পত্তির মালিকানা অপরজনকে এবং অপরজনের অন্য কোনো সম্পত্তির মালিকানা প্রথমজনকে দেন- তখন এই লেনদেনকে "বিনিময় (Exchange)" বলা হয়।
- উভয় বস্তু অর্থ (money) হলেও, অথবা একটিও অর্থ না হলে, তাও "বিনিময়" হিসেবে গণ্য হবে।
- বিনিময়ের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে সেই সম্পত্তি বিক্রয়ের যেভাবে হস্তান্তর করা হয়, ঠিক একই নিয়ম অনুসরণ করে হস্তান্তর সম্পন্ন করতে হবে
১৩.
দানে বর্তমান এবং ভবিষ্যৎ সম্পত্তি উভয়ই অন্তর্ভুক্ত থাকলে-
  1. দানটি সম্পূর্ণভাবে বৈধ হবে
  2. দানটি সম্পূর্ণভাবে অবৈধ হবে
  3. শুধুমাত্র ভবিষ্যৎ সম্পত্তির অংশ অবৈধ হবে
  4. শুধুমাত্র ভবিষ্যৎ সম্পত্তির অংশ বৈধ হবে
সঠিক উত্তর:
শুধুমাত্র ভবিষ্যৎ সম্পত্তির অংশ অবৈধ হবে
উত্তর
সঠিক উত্তর:
শুধুমাত্র ভবিষ্যৎ সম্পত্তির অংশ অবৈধ হবে
ব্যাখ্যা
ধারা ১২৪: বর্তমান এবং ভবিষ্যৎ সম্পত্তির দান-
যে দানে বর্তমান এবং ভবিষ্যৎ সম্পত্তি উভয়ই অন্তর্ভুক্ত থাকে, তা ভবিষ্যৎ সম্পত্তির ক্ষেত্রে অবৈধ হবে।

[A gift comprising both existing and future property is void as to the latter.]
১৪.
The Transfer of Property Act, 1882 এর কত ধারায় বন্ধকগ্রহীতাকে বন্ধকী অর্থের জন্য মামলা করার অধিকার দেয়া হয়েছে?
  1. ধারা ৬৭
  2. ধারা ৬৮
  3. ধারা ৬৯
  4. ধারা ৬৯ক
সঠিক উত্তর:
ধারা ৬৮
উত্তর
সঠিক উত্তর:
ধারা ৬৮
ব্যাখ্যা
ধারা ৬৮: বন্ধকী অর্থের জন্য মামলা করার অধিকার-
(১) বন্ধকগ্রহীতার নিম্নলিখিত ক্ষেত্রে বন্ধকী অর্থের জন্য মামলা করার অধিকার থাকবে, এবং অন্য কোনো ক্ষেত্রে তা থাকবে না, যথা:

(ক) যেখানে বন্ধকদাতা নিজেকে অর্থ পরিশোধ করার জন্য বাধ্য করেন;

(খ) যেখানে কোনো কারণে, যা বন্ধকদাতা বা বন্ধকগ্রহীতার অন্য কোনো অন্যায় কাজ বা অবহেলা ছাড়া ঘটেছে, বন্ধককৃত সম্পত্তি পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে বা নিরাপত্তা অপর্যাপ্ত হয়ে পড়েছে এবং বন্ধকগ্রহীতা বন্ধকদাতাকে আরও যথেষ্ট নিরাপত্তা প্রদানের জন্য একটি যুক্তিসঙ্গত সুযোগ প্রদান করেছেন, এবং বন্ধকদাতা তা প্রদান করতে ব্যর্থ হয়েছেন;

(গ) যেখানে বন্ধকগ্রহীতা সম্পূর্ণ বা আংশিকভাবে তার নিরাপত্তা হারিয়েছেন বন্ধকদাতার অন্যায় কাজ বা অবহেলার কারণে;

(ঘ) যেখানে, বন্ধকগ্রহীতা বন্ধককৃত সম্পত্তির দখল পাওয়ার অধিকারী হলেও, বন্ধকদাতা তাকে তা প্রদান করতে ব্যর্থ হন, বা সম্পত্তির দখল নিরাপদে তার কাছে ফিরিয়ে দিতে ব্যর্থ হন, কিংবা বন্ধকদাতা বা তার অধিকারী কোনো ব্যক্তি যা বন্ধকদাতার উপরে অধিকারী হতে পারে, তার দ্বারা বিরক্তিকরভাবে দখল দেওয়া হয়।

তবে, উপধারা (১)-এর (ক) অনুচ্ছেদে উল্লিখিত ক্ষেত্রে, যদি বন্ধকদাতা বা তার আইনী প্রতিনিধি থেকে কোনো ট্রান্সফারকারি থাকে, তবে তাকে বন্ধকী অর্থের জন্য মামলা করার জন্য দায়ী করা যাবে না।

(২) যদি (ক) বা (খ) অনুচ্ছেদ অনুযায়ী কোনো মামলা করা হয়, তবে আদালত তার বিবেচনার ভিত্তিতে মামলা এবং এর সমস্ত কার্যক্রম স্থগিত করতে পারবেন, যেটি কোনও চুক্তির বিপরীতে হবে না, যতক্ষণ না বন্ধকগ্রহীতা তার সমস্ত উপলব্ধ ব্যবস্থা বন্ধককৃত সম্পত্তির বিরুদ্ধে বা যা অবশিষ্ট আছে তার বিরুদ্ধে প্রয়োগ না করেন, যদি না বন্ধকগ্রহীতা তার নিরাপত্তা ত্যাগ করেন এবং প্রয়োজনে বন্ধককৃত সম্পত্তি পুনঃস্থানান্তর করেন।
১৫.
যদি কোনো অযোগ্য ব্যক্তি (যেমন: অপ্রাপ্তবয়স্ক) দায়যুক্ত সম্পত্তি দান হিসেবে গ্রহণ করে, তবে-
  1. তিনি দান গ্রহণ করতে পারবেন না
  2. তিনি দান গ্রহণ করলে তা অবৈধ হবে
  3. তিনি দায়ভার বহন করতে বাধ্য নন
  4. তিনি দায়ভার বহনে বাধ্য থাকবেন
সঠিক উত্তর:
তিনি দায়ভার বহন করতে বাধ্য নন
উত্তর
সঠিক উত্তর:
তিনি দায়ভার বহন করতে বাধ্য নন
ব্যাখ্যা
ধারা ১২৭- দায়যুক্ত (Onerous) দান এবং অযোগ্য ব্যক্তিকে দায়যুক্ত দান:
যখন কোনো ব্যক্তি এককভাবে একই ব্যক্তিকে একাধিক বস্তু দান করেন, যার মধ্যে একটি বা একাধিক বস্তু দায় বা বোঝা যুক্ত (onerous) এবং অন্যগুলো নয়, তখন দানগ্রহীতা যদি এই দান সম্পূর্ণরূপে গ্রহণ না করেন, তাহলে তিনি কোনো কিছুই গ্রহণ করতে পারবেন না।

তবে, যদি দানটি একাধিক আলাদা এবং স্বাধীন হস্তান্তরের মাধ্যমে হয়ে থাকে- অর্থাৎ প্রতিটি বস্তু আলাদা আলাদাভাবে দান করা হয়- তাহলে দানগ্রহীতা তার সুবিধাজনক বস্তু গ্রহণ করে এবং বোঝাযুক্ত দান প্রত্যাখ্যান করতে পারেন।

দায়যুক্ত দান (Onerous Gift) অযোগ্য ব্যক্তির ক্ষেত্রে-
যদি কোনো দানগ্রহীতা চুক্তি করার যোগ্য না হন এবং কোনো দায়যুক্ত সম্পত্তি গ্রহণ করেন, তবে তিনি ঐ দায় মেনে নিতে বাধ্য নন। তবে যদি তিনি পরবর্তীতে চুক্তি করার যোগ্য হন এবং দানের সাথে যুক্ত দায় সম্পর্কে জ্ঞাত থাকেন, এবং এরপরও যদি তিনি উক্ত সম্পত্তি ধরে রাখেন, তবে তিনি সেই দায়ভার বহন করতে বাধ্য হবেন।

উদাহরণসমূহ:
(ক) A এর কাছে X কোম্পানির কিছু লাভজনক শেয়ার এবং Y কোম্পানির কিছু শেয়ার রয়েছে, যেটি আর্থিক সংকটে রয়েছে এবং যার ওপর বড় অঙ্কের অর্থ দাবির সম্ভাবনা রয়েছে। A তার সমস্ত কোম্পানির শেয়ার B-কে দান করেন। B, Y কোম্পানির শেয়ার গ্রহণে অস্বীকৃতি জানায়। সেক্ষেত্রে সে X কোম্পানির শেয়ারও গ্রহণ করতে পারবে না।
১৬.
নালিশযোগ্য দাবি (actionable claim) হস্তান্তরের নোটিশ কেমন হতে হবে?
  1. মৌখিক
  2. লিখিত
  3. নোটারি পাবলিক দ্বারা অনুমোদিত
  4. ক বা খ
সঠিক উত্তর:
লিখিত
উত্তর
সঠিক উত্তর:
লিখিত
ব্যাখ্যা
ধারা ১৩১: নালিশযোগ্য দাবি হস্তান্তরের বিজ্ঞপ্তি লিখিত ও স্বাক্ষরিত হতে হবে-
“কোন নালিশযোগ্য দাবি (actionable claim) হস্তান্তরের প্রত্যেকটি বিজ্ঞপ্তি লিখিতভাবে হতে হবে এবং তা হস্তান্তরকারী বা তাহার এই বিষয়ে যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত এজেন্ট কর্তৃক স্বাক্ষরিত হইবে। যদি হস্তান্তরকারী স্বাক্ষর করিতে অস্বীকার করে, তাহা হইলে হস্তান্তরগ্রহীতা বা তাহার এজেন্ট বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করিতে পারিবে। এই বিজ্ঞপ্তিতে হস্তান্তরগ্রহীতার নাম ও ঠিকানা উল্লেখ করিতে হইবে।”

[Every notice of transfer of an actionable claim shall be in writing, signed by the transferor or his agent duly authorised in this behalf, or, in case the transferor refuses to sign, by the transferee or his agent, and shall state the name and address of the transferee.]
১৭.
ইজারার মেয়াদ শেষ হওয়ার পরেও, ইজারাদাতার সম্মতিতে দখল বজায় রাখাকে কী বলা হয়?
  1. Holding out
  2. Illegal tenancy
  3. Holding over
  4. Adverse possession
সঠিক উত্তর:
Holding over
উত্তর
সঠিক উত্তর:
Holding over
ব্যাখ্যা
• ধারা ১১৬: মেয়াদ পরবর্তী দখলের প্রতিক্রিয়া-
যদি কোন সম্পত্তির ইজারাগ্রহীতা বা নিম্ন ইজারগ্রহীতা ইজারার মেয়াদ পরিসমাপ্তির পরও ইজারা সম্পত্তিতে দখল বজায় রাখে এবং ইজারাদাতা বা তার আইনগত প্রতিনিধি ইজারাগ্রহীতা বা নিম্ন ইজারাগ্রহীতার নিকট হতে খাজনা গ্রহণ করে বা দখল বহাল রাখবার জন্য অন্য কোন ভাবে সম্মতি প্রদান করে, তাহলে ভিন্নরূপ চুক্তির অবর্তমানে যে উদ্দেশ্যে ঐ সম্পত্তি ইজারা দেওয়া হয়েছে সেই উদ্দেশ্যের ভিত্তিতে ১০৬ ধারা অনুযায়ী এই ইজারা বছর হতে বছরে বা মাস হতে মাসে নবায়িত হবে।

উদাহরণ
• পাঁচ বছরের জন্য A, B-কে একটি বাড়ি ভাড়া দিলেন। B আবার মাসিক একশত টাকা ভাড়ায় বাড়িটি C-কে ভাড়া দিলেন। পাঁচ বছর কেটে গেল কিন্তু C বাড়িটি তার দখলে রেখে দিলেন এবং A-কে ভাড়া দিতে লাগলেন। C-এর ইজারা মাস হতে মাসে নবায়িত হলো।
• A, C-এর জীবন কালের জন্য B-কে একটি খামার ইজারা দিলেন। C মারা গেলেন, কিন্তু B, A-এর সম্মতিতে দখল বজায় রাখলেন। B-এর ইজারা বছর হতে বছরে নবায়িত হলো।

এই ধারানুযায়ী কোন ইজারার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও যদি কোন ইজারাগ্রহীতা ইজারাদাতার সম্মতিতে ইজারা সম্পত্তির দখল বজায় রাখে তা (Holding over) বা মেয়াদ উত্তীর্ণ দখল বলে পরিগণিত হবে। একেই Doctrine of Holding over বলে। এই রকম দখলের অনুমতি দেওয়া হলে তা বছর হতে বছর বা মাস হতে মাস ভিত্তিতে নবায়িত হবে। এরূপ ইজারাগ্রহীতাকে Tenant at will, Tenant holding over বলে।
১৮.
স্থাবর সম্পত্তির বন্ধক ও চার্জ সম্পর্কিত অধ্যায়ের বিধানসমূহ কার্যকর করার উদ্দেশ্যে বিধি প্রণয়ন করতে পারে-
  1. সরকার
  2. সুপ্রিম কোর্ট
  3. আইন মন্ত্রণালয়
  4. দেওয়ানি বিচারাধীন আদালত
সঠিক উত্তর:
সুপ্রিম কোর্ট
উত্তর
সঠিক উত্তর:
সুপ্রিম কোর্ট
ব্যাখ্যা
বিধি প্রণয়নের ক্ষমতা (ধারা ১০৪):
সুপ্রিম কোর্ট (Supreme Court) প্রয়োজন অনুসারে সময় সময় এই অধ্যায়ে (৪র্থ অধ্যায়) অন্তর্ভুক্ত বিধানসমূহ কার্যকর করার উদ্দেশ্যে- নিজে এবং তার তত্ত্বাবধানে থাকা দেওয়ানি বিচারাধীন আদালতসমূহে- এই আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিধি প্রণয়ন করতে পারবে।
১৯.
ধারা ৬০খ অনুযায়ী, দলিল পরিদর্শনের খরচ বহন করতে হবে-
  1. আদালতকে
  2. বন্ধকদাতাকে
  3. বন্ধকগ্রহীতাকে
  4. উভয়পক্ষ সমানভাবে
সঠিক উত্তর:
বন্ধকদাতাকে
উত্তর
সঠিক উত্তর:
বন্ধকদাতাকে
ব্যাখ্যা
ধারা ৬০খ- দলিল পরিদর্শন ও উপস্থাপনের অধিকার:
যতক্ষণ পর্যন্ত বন্ধকদাতার মুক্তিদানের অধিকার (right of redemption) বহাল থাকে, ততক্ষণ তিনি নির্ধারিত শর্তে বন্ধকসম্পত্তির দলিলসমূহ পরিদর্শনের অধিকার রাখেন। বন্ধকদাতা যুক্তিসঙ্গত সময়ে, নিজের অনুরোধে এবং নিজ খরচে, সেইসঙ্গে বন্ধকগ্রহীতার খরচ ও ব্যয় পরিশোধ করে- বন্ধকসম্পত্তির শিরোনাম-সংক্রান্ত যে দলিলসমূহ বন্ধকগ্রহীতার হেফাজতে বা নিয়ন্ত্রণে আছে, সেগুলোর পরিদর্শন করতে, অনুলিপি (copy), সারসংক্ষেপ (abstract) তৈরি করতে পারেন।

Section 60B. Right to inspection and production of documents:
A mortgagor, as long as his right of redemption subsists, shall be entitled at all reasonable times, at his request and at his own cost, and on payment of the mortgagee's costs and expenses in this behalf, to inspect and make copies or abstracts or, extracts from, documents of title relating to the mortgaged property which are in the custody or power of the mortgagee.]
২০.
'Right to foreclosure' কার অধিকার?
  1. আদালতের
  2. বন্ধকদাতার
  3. বন্ধকগ্রহীতার
  4. খ এবং গ উভয়ের
সঠিক উত্তর:
বন্ধকগ্রহীতার
উত্তর
সঠিক উত্তর:
বন্ধকগ্রহীতার
ব্যাখ্যা
ধারা ৬৭: ফোরক্লোজার [Foreclosure]:
যদি বিপরীত কোনো চুক্তি না থাকে, তাহলে বন্ধকদাতা যখন বন্ধক টাকা পরিশোধে ব্যর্থ হন, এবং বন্ধক সম্পত্তি মুক্ত করার জন্য এখনো কোনো ডিক্রি (আদালতের রায়) প্রদান করা হয়নি কিংবা বন্ধক টাকা পরিশোধ বা আমানত রাখা হয়নি, সেই পরিস্থিতিতে বন্ধকগ্রহীতা (mortgagee) আদালতের মাধ্যমে একটি ডিক্রির আবেদন করতে পারেন, যাতে বলা হয় যে বন্ধকদাতার আর কোনো অধিকার থাকবে না উক্ত সম্পত্তি মুক্ত করার, অথবা একটি ডিক্রি চাইতে পারেন যাতে সম্পত্তিটি বিক্রি করার নির্দেশ দেয়া হয়।

একটি মামলা যার মাধ্যমে বলা হয় যে বন্ধকদাতার অধিকার চিরতরে হরণ করা হবে বন্ধক সম্পত্তি মুক্ত করার, সেটিকে বলা হয় "ফোরক্লোজারের মামলা"।

এই ধারায় নিম্নলিখিত কিছু ব্যতিক্রম প্রযোজ্য:
(ক) এই ধারা এমন কোনো বন্ধকগ্রহীতাকে ফোরক্লোজারের মামলা করার অধিকার দেয় না, যে একজন শর্তসাপেক্ষ বিক্রয় বন্ধকগ্রহীতা নন অথবা যিনি এমন একটি অসাধারণ বন্ধক চুক্তির আওতায় পড়েন না, যার শর্তে ফোরক্লোজারের অধিকার দেওয়া আছে। একইভাবে, উপভোগাধিকারী বন্ধকগ্রহীতা (usufructuary mortgagee) বা শর্তসাপেক্ষ বিক্রয় বন্ধকের অধীনে থাকা ব্যক্তিও বিক্রয়ের মামলা করতে পারবেন না।

(খ) যদি বন্ধকীদাতা, বন্ধকগ্রহীতার ট্রাস্টি বা আইনি প্রতিনিধি হিসেবে তার অধিকার ধারণ করেন এবং বিক্রয়ের জন্য মামলা করতে পারেন, তাহলে তিনি ফোরক্লোজারের মামলা করতে পারবেন না।

(গ) রেলপথ, খাল বা অন্য যে কোনো জনসাধারণের ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ স্থাপনার বন্ধকগ্রহীতা ফোরক্লোজার বা বিক্রয়ের মামলা করতে পারবেন না।

(ঘ) যদি কেউ বন্ধক অর্থের কেবল একটি অংশে আগ্রহী হন, তাহলে তিনি শুধুমাত্র সেই অংশ সম্পর্কিত সম্পত্তির উপর মামলা করতে পারবেন না, যতক্ষণ না সমস্ত বন্ধকগ্রহীতারা বন্ধকীদাতার সম্মতিতে তাদের স্বার্থ ভাগাভাগি করে নেন।
২১.
যদি কোনো ঋণ ভবিষ্যৎ বা বিদ্যমান কোনো ঋণ সুরক্ষার জন্য হস্তান্তর করা হয়, তবে প্রথমে কোন খাতে অর্থ ব্যবহার করা হবে?
  1. হস্তান্তরকারীর লাভের জন্য
  2. সুদ পরিশোধের জন্য
  3. আদায়ের ব্যয়ের জন্য
  4. পরিশোধিত মূল ঋণের জন্য
সঠিক উত্তর:
আদায়ের ব্যয়ের জন্য
উত্তর
সঠিক উত্তর:
আদায়ের ব্যয়ের জন্য
ব্যাখ্যা
ধারা ১৩৪: বন্ধক রাখা ঋণ:
যদি কোনো ঋণ ভবিষ্যৎ বা বিদ্যমান কোনো ঋণ সুরক্ষার জন্য হস্তান্তর করা হয়, তবে হস্তান্তরিত ঋণ থেকে প্রাপ্ত অর্থ বা আদায়কৃত অর্থ নিম্নোক্তভাবে ব্যবহৃত হবে:
১. প্রথমে, আদায়ের ব্যয় পরিশোধে,
২. দ্বিতীয়ত, হস্তান্তরের মাধ্যমে যে পরিমাণ অর্থ সুরক্ষিত তা পরিশোধে,
৩. এবং অবশিষ্ট অর্থ (যদি থাকে) হস্তান্তরকারীর বা প্রাপ্য ব্যক্তির হবে।
২২.
কোন পরিস্থিতিতে তৃতীয় পক্ষ Subrogation-এর অধিকার লাভ করতে পারে?
  1. সম্পূর্ণ বন্ধক টাকা পরিশোধ করে
  2. বন্ধকদাতা মৌখিকভাবে সম্মতি দিলে
  3. বন্ধকের অর্ধেক টাকা পরিশোধ করে
  4. বন্ধকদাতার উত্তরাধিকারী হলে
সঠিক উত্তর:
সম্পূর্ণ বন্ধক টাকা পরিশোধ করে
উত্তর
সঠিক উত্তর:
সম্পূর্ণ বন্ধক টাকা পরিশোধ করে
ব্যাখ্যা
ধারা ৯২: উত্তরণাধিকার (Subrogation):
ধারা ৯১-এ উল্লেখিত (বন্ধকদাতা ব্যতীত) যেকোনো ব্যক্তি এবং যেকোনো সহ-বন্ধকদাতা যখন বন্ধকের আওতাভুক্ত সম্পত্তি মুক্ত করেন, তখন তিনি বন্ধক মুক্তকরণ, অর্পণ (foreclosure) বা বিক্রয়ের বিষয়ে সেই একই অধিকার লাভ করেন, যা ঐ বন্ধকগ্রহীতা যাঁর বন্ধক তিনি পরিশোধ করেছেন, বন্ধকদাতা বা অন্য কোনো বন্ধকগ্রহীতার বিরুদ্ধে রাখতেন।

এই ধারায় যেই অধিকার প্রদান করা হয়েছে তাকে উত্তরণাধিকার (right of subrogation) বলা হয় এবং যিনি এই অধিকার অর্জন করেন, তিনি সেই বন্ধকগ্রহীতার অধিকারভুক্ত বলে গণ্য হন, যার বন্ধক তিনি পরিশোধ করেছেন।

যে ব্যক্তি বন্ধকদাতাকে অর্থ প্রদান করেন, যার মাধ্যমে বন্ধক সম্পূর্ণভাবে পরিশোধ হয়, এবং যদি বন্ধকদাতা একটি রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে সম্মতি প্রদান করেন যে উক্ত ব্যক্তি উত্তরণাধিকার লাভ করবেন, তাহলে ঐ ব্যক্তি বন্ধকগ্রহীতার অধিকারে উত্তরণ প্রাপ্ত বলে বিবেচিত হবেন।

তবে, এই ধারার কোনো কিছু দ্বারা কোনো ব্যক্তি উত্তরণাধিকার লাভ করবেন না যদি সেই বন্ধক (যার উপর ভিত্তি করে অধিকার দাবি করা হয়) সম্পূর্ণভাবে পরিশোধ না হয়ে থাকে।
২৩.
স্থাবর সম্পত্তির ইজারার পরিসমাপ্তি ঘটে-
  1. বাজেয়াপ্তির মাধ্যমে
  2. নির্ধারিত সময় শেষ হলে
  3. আত্মসমর্পণের মাধ্যমে
  4. উল্লিখিত সকল ভাবে
সঠিক উত্তর:
উল্লিখিত সকল ভাবে
উত্তর
সঠিক উত্তর:
উল্লিখিত সকল ভাবে
ব্যাখ্যা
⇒ The Transfer of Property Act, 1882 এর ধারা ১১১ অনুযায়ী নিম্নলিখিতভাবে স্থাবর সম্পত্তির ইজারার পরিসমাপ্তি ঘটে-
(ক) নির্ধারিত সময় শেষ হওয়ার মাধ্যমে;
(খ) লিজের মেয়াদ কোনো নির্দিষ্ট ঘটনার ওপর নির্ভরশীল থাকলে, সেই ঘটনা ঘটার মাধ্যমে;
(গ) লিজদাতার সম্পত্তিতে স্বার্থ শেষ হয়ে গেলে, অথবা তার হস্তান্তরের ক্ষমতা কোনো ঘটনার ওপর নির্ভর করলে, সেই ঘটনা ঘটার মাধ্যমে;
(ঘ) সম্পত্তির সম্পূর্ণ স্বার্থ একই ব্যক্তি ও একই অধিকারভুক্ত হয়ে গেলে;
(ঙ) স্পষ্ট আত্মসমর্পণের মাধ্যমে—অর্থাৎ, উভয় পক্ষের সম্মতিতে লিজগ্রহীতার নিজস্ব অধিকার লিজদাতাকে ফিরিয়ে দেওয়া;
(চ) ইঙ্গিতপূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে;

(ছ) বাজেয়াপ্তির (forfeiture) মাধ্যমে—যেমনঃ
১. লিজগ্রহীতা এমন কোনো শর্ত ভঙ্গ করেন যাতে লিজদাতা পুনরায় দখল নিতে পারেন,
২. লিজগ্রহীতা নিজেকে লিজগ্রহীতা না বলে অন্য কারো পক্ষে মালিকানা দাবি করেন বা নিজে মালিকানা দাবি করেন,
৩. লিজগ্রহীতা দেউলিয়া ঘোষিত হন এবং লিজে উল্লিখিত থাকে যে এ অবস্থায় লিজদাতা পুনরায় দখল নিতে পারবেন—এবং এই যে কোনো ক্ষেত্রে, লিজদাতা বা তার স্থানাভিষিক্ত ব্যক্তি লিজগ্রহীতাকে লিখিতভাবে লিজ শেষ করার ইচ্ছা জানালে;

(জ) লিজ শেষ করার বা ছাড়ার বা ছাড়ার ইচ্ছার নোটিশের মেয়াদ শেষ হলে, যদি এটি পক্ষগুলোর একপক্ষ অপর পক্ষকে নিয়ম মেনে প্রদান করে।
২৪.
সম্পত্তি হন্তান্তর আইন, ১৮৮২ এর কোন ধারা অনুযায়ী বন্ধকদাতার রেহেন উদ্ধারের অধিকার স্বীকৃত?
  1. ধারা ৫৮
  2. ধারা ৬০
  3. ধারা ৬২
  4. ধারা ৬৭
সঠিক উত্তর:
ধারা ৬০
উত্তর
সঠিক উত্তর:
ধারা ৬০
ব্যাখ্যা
• সম্পত্তি হন্তান্তর আইন, ১৮৮২ এর ৬০ ধারায় বন্ধকদাতার রেহেন উদ্ধারের অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে।
বন্ধকদাতার একটি অধিকার হলো বন্ধক উদ্ধারের অধিকার। যখন বন্ধকী অর্থ বকেয়া হয়ে যায়, তখন বন্ধকদাতার অধিকার আছে বকেয়া বন্ধকী-অর্থ পরিশোধ করার এবং বন্ধকগ্রহীতার নিকট হতে ভূমির দখল ও সংশ্লিষ্ট দলিল পাওয়ার। বন্ধকদাতার এই অধিকার রেহেন বা বন্ধক উদ্ধারের অধিকার [Right to Redemption] বলা হয় এবং এই সংক্রান্ত মোকদ্দমা রেহেন উদ্ধারের মোকদ্দমা [Suit for redemption] নামে পরিচিত। Right to Redemption এর মধ্যে রেহেন সম্পত্তি সম্পর্কিত রেহেনের দলিল এবং স্বত্ত্ব সম্পর্কিত কাগজপত্র হস্তান্তরের, রেহেন সম্পত্তির দখল ফেরত পাওয়ার ইত্যাদি অধিকার রয়েছে।

ধারা ৬০: মর্টগেজ পরিশোধের অধিকার (Right of mortgagor to redeem)-
যখন মূলধনের টাকা পরিশোধযোগ্য হয়ে যায়, তখন বন্ধকদাতা অর্থাৎ ঋণগ্রহীতা, নির্ধারিত সময় ও স্থানে মর্টগেজের টাকা পরিশোধ বা প্রদানের মাধ্যমে নিম্নলিখিত অধিকার ভোগ করে:
(ক) বন্ধকদাতার নিকট মর্টগেজ-সংক্রান্ত দলিলপত্র ও যাবতীয় সম্পত্তিসংক্রান্ত নথিপত্র হস্তান্তরের দাবি করতে পারে, যদি সেগুলো বন্ধকগ্রহীতার দখলে বা নিয়ন্ত্রণে থাকে।
(খ) যদি বন্ধকগ্রহীতা বন্ধকী সম্পত্তির দখলে থাকে, তবে সেই দখল ফিরিয়ে দিতে হবে বন্ধকদাতাকে।
(গ) বন্ধকদাতার খরচে সম্পত্তি আবার তার নিজের নামে বা তার নির্দেশিত তৃতীয় পক্ষের নামে হস্তান্তর করতে হবে, অথবা (যদি বন্ধক নিবন্ধিত দলিল দ্বারা হয়ে থাকে) তাহলে একটি লিখিত স্বীকৃতি দিতে হবে এবং তা রেজিস্ট্রি করাতে হবে, যা দ্বারা বন্ধকগ্রহীতার স্বার্থ বিলুপ্ত হয়েছে বলে স্বীকার করা হয়।

শর্ত: এই অধিকার কেবল তখনই প্রযোজ্য যদি তা কোনো পক্ষের কর্ম বা আদালতের আদেশ দ্বারা বিলুপ্ত না হয়।
এই অধিকারকে “মুক্তির অধিকার (Right to redeem)” বলা হয় এবং এই অধিকার প্রয়োগের জন্য যে মামলা করা হয়, তাকে “মুক্তির মামলা (Suit for redemption)” বলা হয়।

অতিরিক্ত বিধান: যদি চুক্তিতে উল্লেখ থাকে যে নির্ধারিত সময় পার হয়ে গেলে বা যদি কোনো নির্ধারিত সময় না থাকে, তবে বন্ধকগ্রহীতা টাকা পরিশোধ বা প্রদানের পূর্বে যুক্তিসঙ্গত নোটিশ পাওয়ার অধিকারী হবে—তাহলেও তা বৈধ থাকবে।

আংশিক মুক্তি: যদি কেউ কেবলমাত্র বন্ধককৃত সম্পত্তির একটি অংশে আগ্রহী হয়, তাহলে সে কেবল নিজের অংশের টাকা পরিশোধ করে নিজের অংশ মুক্ত করতে পারবে না—শুধুমাত্র তখনই তা সম্ভব হবে, যদি বন্ধকগ্রহীতা বা সব বন্ধকগ্রহীতা মিলে বন্ধকদাতার ওই অংশের মালিকানা সম্পূর্ণ বা আংশিকভাবে অধিগ্রহণ করে থাকেন।
২৫.
মুসলিম আইন অনুযায়ী 'হেবা' কীভাবে গণ্য হয়?
  1. অস্থাবর সম্পত্তির দান হিসেবে গণ্য হয়
  2. স্থাবর সম্পত্তির বিনিময় হিসেবে গণ্য হয়
  3. স্থাবর সম্পত্তির দান হিসেবে গণ্য হয়
  4. কোনো দান হিসেবে গণ্য হয় না
সঠিক উত্তর:
স্থাবর সম্পত্তির দান হিসেবে গণ্য হয়
উত্তর
সঠিক উত্তর:
স্থাবর সম্পত্তির দান হিসেবে গণ্য হয়
ব্যাখ্যা
ধারা ১২৩: দান কীভাবে কার্যকর হয় - 
১. স্থাবর সম্পত্তি (অস্থায়ী নয় এমন সম্পত্তি) দান করার জন্য, হস্তান্তরটি অবশ্যই রেজিস্টার্ড দলিল দ্বারা সম্পন্ন হতে হবে, যা দাতার (donor) স্বাক্ষরযুক্ত বা তার পক্ষে স্বাক্ষরিত হতে হবে এবং কমপক্ষে দুইজন সাক্ষী দ্বারা প্রত্যয়নিত হতে হবে।

২. বর্তমান প্রচলিত অন্য কোনো আইনের বিধান সত্ত্বেও, মুসলিম আইন অনুযায়ী 'হেবা' (heba) স্থাবর সম্পত্তির দান বলে গণ্য হবে এবং উপরের শর্ত অনুযায়ী কার্যকর হবে।

৩. অস্থাবর সম্পত্তি দান দেওয়ার ক্ষেত্রে হস্তান্তর দুইভাবে করা যেতে পারে-
- রেজিস্টার্ড দলিলের মাধ্যমে, অথবা
- হস্তান্তরের মাধ্যমে।

৪. এই ডেলিভারি সেইভাবেই সম্পন্ন হবে যেভাবে পণ্য বিক্রির সময় হস্তান্তর করা হয়।
২৬.
ধারা ১১৭ অনুযায়ী, কৃষিকাজের জন্য লীজের ক্ষেত্রে সরকার কখন প্রজ্ঞাপন কার্যকর করতে পারে?
  1. প্রকাশের সাথে সাথে
  2. ছয় মাস পর
  3. তিন মাস পর
  4. এক মাস পর
সঠিক উত্তর:
ছয় মাস পর
উত্তর
সঠিক উত্তর:
ছয় মাস পর
ব্যাখ্যা
ধারা ১১৭: কৃষিকাজের জন্য লীজের অব্যাহতি (Exemption of leases for agricultural purposes)-
এই অধ্যায়ের কোনো বিধান কৃষিকাজের জন্য দেওয়া লীজের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, তবে এমন ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, যদি সরকার সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা ঘোষণা করে যে, এই অধ্যায়ের সব বা কিছু বিধান কৃষিকাজের জন্য দেওয়া সব বা কোনো লীজের ক্ষেত্রে, সেসময়ের প্রচলিত স্থানীয় আইনসহ বা তার অধীন, প্রযোজ্য হবে।

তবে, এই ধরনের প্রজ্ঞাপন প্রকাশের ছয় মাস পর তা কার্যকর হবে।
২৭.
বন্ধকদাতা যদি বন্ধককৃত সম্পত্তির উন্নয়ন খরচ পরিশোধ করতে বাধ্য হন এবং সুদের হার নির্ধারিত না থাকে, তবে তাকে বার্ষিক কী পরিমাণ সুদ দিতে হবে?
  1. ৫%
  2. ৭%
  3. ৯%
  4. ১০%
সঠিক উত্তর:
৯%
উত্তর
সঠিক উত্তর:
৯%
ব্যাখ্যা
• ধারা ৬৩ক: বন্ধককৃত সম্পত্তির উন্নয়ন-
(১) যদি বন্ধকগ্রহীতার দখলে বন্ধককৃত সম্পত্তির উন্নয়ন হয় এবং বন্ধকদাতা যদি বন্ধক মুক্ত করার পরেও কোনো চুক্তি না থাকে, তবে বন্ধকদাতা ওই উন্নয়ন লাভ করার অধিকারী হবে; এবং, শুধুমাত্র উপ-ধারা (২) তে উল্লেখিত কিছু ক্ষেত্রে বাদে, বন্ধকদাতা তার খরচ পরিশোধের জন্য দায়ী থাকবেন না।

(২) যদি কোনো উন্নয়ন বন্ধকগ্রহীতার খরচে হয় এবং তা সম্পত্তির ধ্বংস বা ক্ষতি থেকে রক্ষার জন্য বা নিরাপত্তা সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় হয়, অথবা এটি কোনো সরকারী কর্মকর্তা বা কর্তৃপক্ষের আইনগত আদেশ অনুসারে করা হয়, তবে বন্ধকদাতা, যদি কোনো চুক্তি না থাকে, ওই উন্নয়নের সঠিক খরচ পরিশোধের জন্য দায়ী থাকবেন এবং তা মূল অর্থের সাথে সুদ হিসেবে যোগ হবে। যদি কোনো সুদের হার নির্ধারিত না থাকে, তবে সেটি বার্ষিক ৯% সুদ দিয়ে পরিশোধ করতে হবে, এবং উন্নয়নের ফলে কোনো লাভ হয়ে থাকলে তা বন্ধকদাতার কাছে জমা হবে।
২৮.
Section 128 applies when the gift consists of:
  1. A specific asset or property
  2. A portion of the donor’s property
  3. The donor’s whole property
  4. None of the above
সঠিক উত্তর:
The donor’s whole property
উত্তর
সঠিক উত্তর:
The donor’s whole property
ব্যাখ্যা
ধারা ১২৮- সর্বজনীন দাতা (Universal Donee):
ধারা ১২৭ এর বিধান অনুসারে, যখন কোনো দান সম্পূর্ণভাবে দাতার (donor) সম্পত্তি নিয়ে করা হয়, তখন দানগ্রহীতা (donee) দাতার পক্ষে থাকা সমস্ত ঋণ এবং দায়-দায়িত্বের জন্য ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন, যতটুকু সম্পত্তি দানে অন্তর্ভুক্ত থাকে। অর্থাৎ, দানগ্রহীতা দাতার সমস্ত ঋণ এবং দায়িত্বের জন্য সম্পত্তির পরিমাণ অনুযায়ী দায়ী থাকবেন, যা দানে অন্তর্ভুক্ত করা হয়েছে।

[Subject to the provisions of section 127, where a gift consists of the donor's whole property, the donee is personally liable for all the debts due by and liabilities of the donor at the time of the gift to the extent of the property comprised therein.]
২৯.
ধারা ১৩৬ অনুযায়ী, কোন ব্যক্তি নালিশযোগ্য দাবি ক্রয়-বিক্রয় বা লেনদেন করতে পারেন না?
  1. ব্যবসায়ী
  2. আইনজীবী
  3. জমির মালিক
  4. আদালতের সঙ্গে সংশ্লিষ্ট নন এমন কর্মকর্তা
সঠিক উত্তর:
আইনজীবী
উত্তর
সঠিক উত্তর:
আইনজীবী
ব্যাখ্যা
ধারা ১৩৬- বিচারালয়ের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অযোগ্যতা (Incapacity of officers connected with Courts of Justice):
কোনো বিচারক (Judge), আইনজীবী (legal practitioner) বা বিচারালয়ের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা এমন কোনো নালিশযোগ্য দাবি (actionable claim) কিনতে, বেচতে, লেনদেন করতে বা তার অংশগ্রহণ বা স্বার্থ গ্রহণে সম্মত হতে পারবেন না।

এছাড়া, কোনো আদালত এমন কোনো দাবিদারযোগ্য দাবি প্রয়োগ বা বাস্তবায়ন করবে না- যদি তা উক্ত বিচারক, আইনজীবী বা কর্মকর্তার দ্বারা, বা তার মাধ্যমে অন্য কেউ দ্বারা, এভাবে লেনদেন করা হয়ে থাকে।