পরীক্ষা আর্কাইভ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

পরীক্ষানতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাসতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন৪৬
সিলেবাস
বিষয় - বাংলা ভাষা ও ব্যাকরণ টপিক - বাক্য প্রকরণ [প্রয়োগ ও অপপ্রয়োগ; বানান ও বাক্যশুদ্ধি; যতিচিহ্ন ও এর ব্যবহার; পরিভাষা; বাগ্‌ধারা; সমার্থক শব্দ/প্রতিশব্দ; বিপরীতার্থক শব্দ; শব্দজোড় ও প্রায় সমোচ্চারিত শব্দ; এক কথায় প্রকাশ/বাক্য সংক্ষেপ বিবিধ।] উৎস: অষ্টম শ্রেণি ও মাধ্যমিক বাংলা ব্যাকরণ বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), বাংলা একাডেমির অভিধান অথবা যেকোনো স্কলার (যেমন: ড. হায়াৎ মামুদ)-এর বই। (ব্যাকরণ - এর ক্ষেত্রে গাইড থেকে পড়াশুনা করলে, বিতর্কিত বিষয়গুলো বোর্ড বই ও বাংলা একাডেমি অভিধান থেকে ক্রসচেক করে নিলে উত্তম হবে।) ---------------------- [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস · তারিখ অনির্ধারিত · ৪৬ প্রশ্ন

.
'অগ্নিশর্মা' বাগ্‌ধারার অর্থ -
  1. কঠিন পরীক্ষা
  2. ভীষণ বিপদ
  3. নিরতিশয় ক্রুদ্ধ
  4. ভাগ্যের নিষ্ঠুরতা
ব্যাখ্যা
'অগ্নিশর্মা' বাগ্‌ধারার অর্থ - নিরতিশয় ক্রুদ্ধ

অন্যদিকে,
অগ্নিপরীক্ষা - কঠিন পরীক্ষা।
অদৃষ্টের পরিহাস - ভাগ্যের নিষ্ঠুরতা। 
অকূল পাথার - ভীষণ বিপদ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
‘যার কিছু নেই’ এর এক কথায় প্রকাশ - 
  1. অসংবৃত
  2. ভিখারী
  3. দরিদ্র
  4. হৃতসর্বস্ব
ব্যাখ্যা

• ‘যার কিছু নেই’ এক কথায় বলে - অকিঞ্চন;' দরিদ্র।
- অকিঞ্চন (বিশেষণ) যার অর্থ - কিছুই নেই এমন; নিঃস্ব; দরিদ্র; তুচ্ছ; নগণ্য।

অন্যদিকে,
• ‘যার সর্বস্ব হারিয়ে গেছে’ এক কথায় বলে - সর্বহারা, হৃতসর্বস্ব।
- হৃতসর্বস্ব (বিশেষণ) যার অর্থ - যাবতীয় ধনসম্পদ লুট হয়ে গেছে এমন।

অপশনে,  অকিঞ্চন থাকলে সেটাই হবে উত্তর। 'অকিঞ্চন' না থাকলে 'দরিদ্র' উত্তর করতে পারেন। অপশনে শুধু 'হৃতসর্বস্ব' থাকলে সেটা উত্তর করতে পারেন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

.
কোনটি শুদ্ধ বানান?
  1. কৃচ্ছ্র্যসাধন
  2. কৃচ্ছসাধন
  3. কৃচ্ছ্বসাধন
  4. কৃচ্ছ্রসাধন
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'কৃচ্ছ্রসাধন'
- সংস্কৃত শব্দ।
- বিশেষ্য পদ।
- প্রকৃতি প্রত্যয়: কৃচ্ছ্র + √ সাধ্‌ + অন।

অর্থ:
- কৃচ্ছ্রসাধনা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'Archetype' এর বাংলা পরিভাষা -
  1. স্থপতি
  2. আদিরূপ
  3. আদিযুগ
  4. দ্বীপপুঞ্জ
ব্যাখ্যা
'Archetype' এর বাংলা পরিভাষা - আদিরূপ।

অন্যদিকে,
Archian Era - আদিযুগ। 
Archipelago - দ্বীপপুঞ্জ। 
Architect - স্থপতি।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
.
নিচের কোন শব্দে সন্ধি বিষয়ক অপপ্রয়োগ ঘটেছে?
  1. অনটন
  2. অদ্যাবধি
  3. বাগেশ্বরী
  4. মুখচ্ছবি
ব্যাখ্যা
• সন্ধি বিষয়ক অপপ্রয়োগ ঘটেছে - 'বাগেশ্বরী' শব্দে। 
- এই শব্দের শুদ্ধ প্রয়োগ - বাগীশ্বরী।
- 'বাগীশ্বরী' এর সন্ধি বিচ্ছেদ - বাক্ + ঈশ্বরী।

অন্যদিকে,
- মুখচ্ছবি, অদ্যাবধি এবং অনটন - শব্দগুলোর প্রয়োগ শুদ্ধ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
‘মেদিনী’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. আকাশ
  2. সমুদ্র
  3. পৃথিবী
  4. অম্বর
ব্যাখ্যা
'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ:
- জগৎ, ভুবন, সংসার, ধরা, বসুন্ধরা, মর্ত্য, মহী, মেদিনী, ক্ষিতি।

অন্যদিকে,
'আকাশ' শব্দের সমার্থক শব্দ:
- গগন, নভ, ব্যোম, অম্বর, আসমান।

'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
- সিন্ধু, সায়র, দরিয়া, বারিধি, জলধি, অকূল, নীলাম্বু, পয়োধি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
'আপনাকে ভুলে থাকে যে' এর এক কথায় প্রকাশ -
  1. আত্মভোলা
  2. অধ্যাত্ম
  3. গত্যন্তর
  4. আদ্যন্ত
ব্যাখ্যা
• 'আপনাকে ভুলে থাকে যে' এর এক কথায় প্রকাশ - আত্মভোলা।

অন্যদিকে,
আত্মাকে অধিকার করে - অধ্যাত্ম।
অন্য গতি - গত্যন্তর।
আদি থেকে অন্ত পর্যন্ত - আদ্যন্ত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'ঋজু' শব্দের বিপরীত শব্দ - 
  1. সোজা
  2. বাঁকা
  3. বিষাদ
  4. সরল
ব্যাখ্যা
• 'ঋজু' শব্দের বিপরীত শব্দ - বাঁকা।

উল্লেখ্য,
'ঋজু' শব্দের অর্থ - অবক্র, সোজা, অকপট, সরল
'বাঁকা' শব্দের অর্থ - সরল নয় এমন, কুটিল, বাঁক, মোড়।

অন্যদিকে,
হর্ষ - বিষাদ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'দুই নদীর মধ্যবর্তী স্থান' এর এক কথায় প্রকাশ -
  1. দ্বারী
  2. দোহনীয়
  3. দোফলা
  4. দোয়াব
ব্যাখ্যা
• 'দুই নদীর মধ্যবর্তী স্থান' এর এক কথায় প্রকাশ - দোয়াব

অন্যদিকে,
দু বার ফল ধরে যে গাছে - দোফলা।
দোহনের যোগ্য - দোহনীয়।
দ্বারে থাকে যে - দ্বারী/ দারোয়ান

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১০.
কোনটি অশুদ্ধ বানান?
  1. শুশ্রূষা
  2. মুমূর্ষু
  3. সায়ত্ত্বশাসন
  4. সর্বস্বান্ত
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান - সায়ত্ত্বশাসন
- শুদ্ধ বানান - স্বায়ত্তশাসন।
- শব্দটি বিশেষ্য পদ।

অন্যদিকে,
- সর্বস্বান্ত, 
- মুমূর্ষু, 
- শুশ্রূষা।
উপরিউক্ত বানানগুলো শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১১.
'যে নারীর হাসি সুন্দর' এর এক কথায় প্রকাশ -
  1. শুচিস্মিতা
  2. সধবা
  3. সর্বংসহ
  4. সুহাসিনী
ব্যাখ্যা
• 'যে নারীর হাসি সুন্দর' এর এক কথায় প্রকাশ - সুহাসিনী

অন্যদিকে,
যে সমস্তই সহ্য করে - সর্বংসহ।
যে নারীর স্বামী বর্তমান - সধবা।
যে নারীর হাসি পবিত্র - শুচিস্মিতা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১২.
'আক্কেল গুড়ুম' বাগ্‌ধারার অর্থ কী?
  1. স্তম্ভিত
  2. ইতস্তত করা
  3. নির্বুদ্ধিতার দণ্ড
  4. শত্রুতা
ব্যাখ্যা
• 'আক্কেল গুড়ুম' বাগ্‌ধারার অর্থ - হতবুদ্ধি, স্তম্ভিত

অন্যদিকে,
আদায় কাঁচকলায় - শত্রুতা।
আক্কেল সেলামি - নির্বুদ্ধিতার দণ্ড।
আমতা আমতা করা - ইতস্তত করা, দ্বিধা করা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৩.
'পরিব্রাজকের ভিক্ষা' এর এক কথায় প্রকাশ -
  1. পান্থশালা
  2. মিতাহারী
  3. রাকা
  4. মাধুকরী
ব্যাখ্যা
• 'পরিব্রাজকের ভিক্ষা' এর এক কথায় প্রকাশ - মাধুকরী।

অন্যদিকে,
পূর্ণিমার চাঁদ - রাকা।
পরিমিত আহার করে যে - মিতাহারী।
পথিকদের আহারাদি করার গৃহ - পান্থশালা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৪.
কোন শব্দে অপপ্রয়োগ ঘটেছে?
  1. নির্দোষী
  2. অর্ধরাত্র
  3. অহর্নিশ
  4. যুবরাজ
ব্যাখ্যা
নির্দোষী - শব্দে অপপ্রয়োগ ঘটেছে।
- এই শব্দে সমাস-ঘটিত অপপ্রয়োগ ঘটেছে।
- এর শুদ্ধ প্রয়োগ - নির্দোষ।

অন্যদিকে,
- যুবরাজ,
- অহর্নিশ,
- অর্ধরাত্র।
উপরিউক্ত শব্দগুলোর প্রয়োগ শুদ্ধ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৫.
'Indigenous' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. দেশী
  2. অভিবাসী
  3. বিদেশী
  4. অভিবাসন
ব্যাখ্যা
• 'Indigenous' এর বাংলা পরিভাষা - দেশীয়, দেশজ, দেশী

অন্যদিকে, 
Foreign; Alien; Exotic - বিদেশী। 
Immigrant / Migrant - অভিবাসী।
Immigration - অভিবাসন।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
১৬.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. আজকের সন্ধ্যা বড় মনোমুগ্ধকর। 
  2. আজকের সন্ধ্যা বড় মনঃমুগ্ধকর। 
  3. আজকের সন্ধ্যা মনমুগ্ধকর। 
  4. আজকের সন্ধ্যা বড় মনমুগ্ধকর।
ব্যাখ্যা
• শুদ্ধ বাক্য - আজকের সন্ধ্যা বড় মনোমুগ্ধকর।

এখানে,
- অন্য বাক্যগুলো বানানজনিত অশুদ্ধ।
- 'মনোমুগ্ধকর' শব্দটির বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৭.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. জীগিষা
  2. জিগীষা
  3. জীগীষা
  4. জিগিষা
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - জিগীষা
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- জয়লাভ করার ইচ্ছা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৮.
'সুদে টাকা খাটানো' এর এক কথায় প্রকাশ -
  1. ঋণপ্রার্থী
  2. তেজারতি
  3. পয়স্বিনী
  4. তবলচি
ব্যাখ্যা
• 'সুদে টাকা খাটানো' এর এক কথায় প্রকাশ - তেজারতি

অন্যদিকে,
তবলায় নিপুণ - তবলচি।
ধার করতে ইচ্ছুক - ঋণপ্রার্থী।
দুগ্ধবতী গাভী - পয়স্বিনী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৯.
'একক্ষুরে মাথা মুড়ানো' বাগ্‌ধারার অর্থ -
  1. বিশৃঙ্খলা
  2. একই স্বভাবের
  3. সীমার বাইরে পদক্ষেপ
  4. উভয় সংকট
ব্যাখ্যা
• 'একক্ষুরে মাথা মুড়ানো' বাগ্‌ধারার অর্থ - একই স্বভাবের

অন্যদিকে,
অনধিকার চর্চা - সীমার বাইরে পদক্ষেপ।
শাখের করাত - উভয় সংকট।
এলোপাতাড়ি - বিশৃঙ্খলা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২০.
কোনটি সমার্থ শব্দের বাহুল্যজনিত অশুদ্ধি?
  1. কদাপি
  2. সুস্বাগত
  3. রক্তিম
  4. আরক্ত
ব্যাখ্যা
• সুস্বাগত - সমার্থ শব্দের বাহুল্যজনিত অশুদ্ধি।
- এর শুদ্ধ প্রয়োগ - স্বাগত।

অন্যদিকে,
- আরক্ত,
- রক্তিম,
- কদাপি।
উপরিউক্ত শব্দগুলোর প্রয়োগ শুদ্ধ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২১.
ত্রিবিন্দু ব্যবহারের উদ্দেশ্য কী?
  1. প্রশ্ন বোঝাতে
  2. কোনো অংশ বাদ দিতে
  3. উচ্চারণ বোঝাতে
  4. বাক্য সংযোগ করার জন্য
ব্যাখ্যা
ত্রিবিন্দু (...):
- কোনাে অংশ বাদ দিতে চাইলে ত্রিবিন্দুর ব্যবহার হয়।

যেমন:
- তিনি রেগে গিয়ে বললেন, “তার মানে তুমি একটা ...।”
- আমাদের ঐক্য বাইরের। ... এ ঐক্য জড় অকর্মক, সজীব সকর্মক নয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২২.
'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ কী?
  1. উগ্র
  2. গর্বিত
  3. অবনত
  4. ধৃষ্ট
ব্যাখ্যা
'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ - অবনত।

উল্লেখ্য,
'উদ্ধত' শব্দের অর্থ - ধৃষ্ট; দুর্বিনীত; স্পর্ধিত; গর্বিত, দুরন্ত; উগ্র; গোঁয়ার।
'অবনত' শব্দের অর্থ - আনত; বিনত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৩.
'Domain' এর বাংলা পরিভাষা -
  1. সারলিপি
  2. নিবেশিত
  3. গম্বুজ
  4. পরিসর
ব্যাখ্যা
'Domain' এর বাংলা পরিভাষা - পরিসর।

অন্যদিকে,
Dome - গম্বুজ, কুম্ভক।
Domiciled - নিবেশিত।
Docket - সারলিপি।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
২৪.
কোন বানানটি শুদ্ধ?
  1. চূর্ণবিচূর্ণ
  2. চুর্নবিচূর্ণ
  3. চুর্ণবিচূর্ণ
  4. চুর্ণবিচুর্ণ
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - চূর্ণবিচূর্ণ
- এটি একটি বিশেষণ পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- সম্পূর্ণ চূর্ণিত,
- সম্পূর্ণ বিনষ্ট।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৫.
‘কোকিল’ শব্দের সমার্থক শব্দ -
  1. পিক
  2. পারাবত
  3. পরপোষক
  4. বায়স
ব্যাখ্যা
‘কোকিল’ শব্দের সমার্থক শব্দ:
- কাকপুষ্ট, পরপুষ্ট, কলকণ্ঠ, পিক, বসন্তদূত, অন্যপুষ্ট, মধুস্বর, মধুসখা।

অন্যদিকে,
‘কবুতর’ শব্দের প্রতিশব্দ:
- কপোত, পায়রা, পারাবত, নোটন।

‘কাক’ শব্দের প্রতিশব্দ:
- বায়স, পরভৃৎ, পরপোষক

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৬.
কোন বানানটি শুদ্ধ?
  1. মহীয়সি
  2. মহিয়সী
  3. মহীয়সী
  4. মহিয়াস
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - মহীয়সী
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- অতি মহান,
- মহত্তর।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৭.
'কেতাদুরস্ত' বাগ্‌ধারার অর্থ -
  1. চাটুকার
  2. অসাবধান
  3. হিসাব করে চলা
  4. পরিপাটি
ব্যাখ্যা
'কেতাদুরস্ত' বাগ্‌ধারার অর্থ - পরিপাটি

অন্যদিকে,
কত ধানে কত চাল - হিসাব করে চলা।
কাছা ঢিলা - অসাবধান।
খয়ের খাঁ - চাটুকার।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২৮.
সেমিকোলন চিহ্নে কত সময়ে থামতে হয়?
  1. কমা অপেক্ষা বেশি, দাঁড়ির চেয়ে কম বিরতি
  2. দাঁড়ির চেয়ে বেশি
  3. কমার চেয়ে কম
  4. থামার প্রয়োজন নেই
ব্যাখ্যা
সেমিকোলন (;):
- কমা অপেক্ষা বেশি কিন্তু দাঁড়ির চেয়ে কম সময়ের বিরতির প্রয়োজন হলে সেমিকোলন বসে। একাধিক স্বাধীন বাক্যকে একবাক্যে লিখতে মাঝখানে সেমিকোলন হয়। শব্দ বা পদের পরে সেমিকোলন বসে না। সাধারণত বাক্যাংশের পরে বসে।

যেমন:
- চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরে; পৃথিবী সূর্যের চারদিকে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৯.
কোন বাক্যটি অশুদ্ধ?
  1. তিনি সপরিবার ঢাকায় থাকেন।
  2. তার বৈমাত্রেয় সহোদর ডাক্তার।
  3. নীরোগ লোক প্রকৃত অর্থেই সুখী।
  4. শুধু টাকার জোরে সব কিছু হয় না।
ব্যাখ্যা
অশুদ্ধ: তার বৈমাত্রেয় সহোদর ডাক্তার।
শুদ্ধ: তার বৈমাত্রেয় ভ্রাতা ডাক্তার।

অন্যদিকে,
শুদ্ধ: তিনি সপরিবার ঢাকায় থাকেন।
শুদ্ধ: নীরোগ লোক প্রকৃত অর্থেই সুখী।
শুদ্ধ: শুধু টাকার জোরে সব কিছু হয় না।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩০.
'ঔদার্য' শব্দটির বিপরীত শব্দ -
  1. বিনয়
  2. অবনতি
  3. কার্পণ্য
  4. মহানুভবতা
ব্যাখ্যা
'ঔদার্য' শব্দটির বিপরীত শব্দ - কার্পণ্য

উল্লেখ্য,
'ঔদার্য' শব্দের অর্থ - উদারতা, মহানুভবতা; বিনয়, অকৃপণতা।
'পতন; শব্দের অর্থ - অবনতি; বিচ্যুতি, অধোগতি, খলন।

অন্যদিকে,
বিনয় - দাম্ভিকতা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩১.
‘গরল’ শব্দের বিপরীত শব্দ কী?
  1. ঝাল
  2. অমৃত
  3. পানসে
  4. মিষ্টি
ব্যাখ্যা
• ‘গরল’ শব্দের বিপরীত শব্দ - অমৃত।

উল্লেখ্য,
'গরল' শব্দের অর্থ - বিষ, বিষাক্ত ক্ষত বা ঘা।
'অমৃত' শব্দের অর্থ - যা পান করলে অমর হওয়া যায়, সুধা, পীযূষ।

অন্যদিকে,
ঝাল - মিষ্টি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩২.
বাংলা রচনায় সবচেয়ে বেশি ব্যবহৃত যতিচিহ্ন কোনটি?
  1. কমা
  2. দাঁড়ি
  3. সেমিকোলন
  4. প্রশ্নবোধক চিহ্ন
ব্যাখ্যা
দাঁড়ি:
- দাঁড়ি সাধারণত বাক্যের সমাপ্তি নির্দেশ করে। বাংলা রচনায় দাঁড়ি চিহ্নের ব্যবহার অন্যান্য যতির তুলনায় বেশি। বিবৃতিমূলক সরল বাক্যে শুধু একটি দাঁড়ি দিয়ে শেষ হয়। অনুরোধ, আদেশ ইত্যাদি বোঝায় এমন বাক্যের শেষে দাঁড়ি ব্যবহৃত হয়।

যেমন:
- তোমার লেখা হলে কলমটা দিয়ো তো।
- প্রান্ত ফুটবল খেলা পছন্দ করে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৩.
কোন বানানটি শুদ্ধ?
  1. অশরীরী
  2. অশরিরি
  3. অশরিরী
  4. অশরীরি
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - অশরীরী
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- প্রেতাত্মা,
- দেহহীন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৪.
'পটল' শব্দের অর্থ –
  1. প্রস্ফুটিত
  2. অধ্যায়
  3. বিন্দু
  4. সবজিবিশেষ
ব্যাখ্যা
• 'পটল' শব্দের অর্থ – পরিচ্ছেদ, অধ্যায়, বিভাগ; অংশ, সমূহ, রাশি।

অন্যদিকে,
'পটোল' শব্দের অর্থ – সবজিবিশেষ।
'ফোঁটা' শব্দের অর্থ – বিন্দু।
'ফোটা' শব্দের অর্থ – প্রস্ফুটিত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৫.
'দ্বার' শব্দের অর্থ –
  1. দাঁত
  2. স্ত্রী
  3. দরজা
  4. মোহানা
ব্যাখ্যা
'দ্বার' শব্দের অর্থ – দরজা।

অন্যদিকে,
'দার' শব্দের অর্থ – স্ত্রী।
'দন্ত' শব্দের অর্থ – দাঁত।
'মুখ' শব্দের অর্থ - মোহানা, প্রান্ত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৬.
'বিচি' শব্দের অর্থ –
  1. বোঁটা
  2. বীজ
  3. সমূহ
  4. ঢেউ
ব্যাখ্যা
'বিচি' শব্দের অর্থ – বীজ

অন্যদিকে,
'বীচি' শব্দের অর্থ – ঢেউ।
'বৃন্ত' শব্দের অর্থ – বোঁটা। 
'বৃন্দ' শব্দের অর্থ – সমূহ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৭.
'ভুঁইফোঁড়' বাগ্‌ধারার অর্থ কোনটি?
  1. নির্বোধ
  2. অরাজকতা
  3. হঠাৎ আবির্ভূত
  4. দীর্ঘসূত্রতা
ব্যাখ্যা
'ভুঁইফোড়' বাগ্‌ধারার অর্থ - হঠাৎ আবির্ভূত

অন্যদিকে:
মগের মুল্লুক - অরাজকতা।
বুদ্ধির ঢেঁকি - নির্বোধ।
আঠার মাসে বছর - দীর্ঘসূত্রতা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৮.
'স্বন' শব্দের অর্থ –
  1. দাড়ি
  2. শব্দ
  3. কুকুর
  4. বছর
ব্যাখ্যা
'স্বন' শব্দের অর্থ – শব্দ।

অন্যদিকে,
'সন' শব্দের অর্থ – বছর।
'শ্বন' শব্দের অর্থ - কুকুর।
'শ্মশ্রু' শব্দের অর্থ - দাড়ি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৯.
‘পাবক’ নিচের কোন শব্দের প্রতিশব্দ?
  1. সমীর
  2. বাতাস
  3. অগ্নি
  4. ভাস্কর
ব্যাখ্যা
'আগুন' শব্দের সমার্থক শব্দ:
- অগ্নি, অনল, পাবক, বহ্নি, হুতাশন ইত্যাদি।

অন্যদিকে, 
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, সবিতা, প্রভাকর, দিবাকর, ভাস্কর, দিনেশ, কিরণমালী, দিনমণি, দিনপতি।

'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪০.
কোন বাক্যটি অশুদ্ধ?
  1. ইহার আবশ্যকতা নাই।
  2. ঘটনাটি অত্যন্ত লজ্জাকর।
  3. বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেয়।
  4. আবশ্যক ব্যায়ে কার্পণ্যতা করা উচিত নয়।
ব্যাখ্যা
অশুদ্ধ: আবশ্যক ব্যায়ে কার্পণ্যতা করা উচিত নয়।
শুদ্ধ : আবশ্যক ব্যয়ে কার্পণ্য উচিত নয়।

অন্যদিকে,
শুদ্ধ: ঘটনাটি অত্যন্ত লজ্জাকর।
শুদ্ধ: এটা লজ্জাকর ব্যাপার।
শুদ্ধ: বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেয়।
শুধ: ইহার আবশ্যকতা নাই।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪১.
'Obligatory' এর বাংলা পরিভাষা -
  1. আবেশ
  2. বাধ্যতামূলক
  3. পর্যবেক্ষক
  4. বাধিত করা
ব্যাখ্যা
'Obligatory' এর বাংলা পরিভাষা - দায়িত্বমূলক, বশ্যতামূলক, বাধ্যতামূলক

অন্যদিকে,
Oblige - বাধিত করা, বাধ্য করা।
Observer - দ্রষ্টা, পর্যবেক্ষক।
Obsession - আবেশ।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৪২.
‘আবাহন’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. আমন্ত্রণ
  2. বিসর্জন
  3. আরোহণ
  4. স্নান
ব্যাখ্যা
‘আবাহন’ শব্দের বিপরীত শব্দ - বিসর্জন।

উল্লেখ্য,
‘আবাহন’ শব্দের অর্থ - মন্ত্র উচ্চারণসহকারে দেবতাকে আহ্বান, আমন্ত্রণ
'বিসর্জন' শব্দের অর্থ - ত্যাগ, পরিত্যাগ, পূজার শেষে জলে প্রতিমা ভাসান (প্রতিমা বিসর্জন)।
'আরোহণ' শব্দের অর্থ - ঊর্ধ্বে গমন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪৩.
কোনটি শুদ্ধ বানান?
  1. সর্বাঙ্গিন
  2. সর্বাঙ্গীন
  3. সর্ব্বাঙ্গীন
  4. সর্বাঙ্গীণ
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - সর্বাঙ্গীণ
- এটি একটি বিশেষণ পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- সর্বাঙ্গব্যাপী,
- পূর্ণাঙ্গ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪৪.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. সকল আলেমগণ সভায় উপস্থিত ছিলেন।
  2. এটা অপক্ক হাতের লেখা।
  3. পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণীয়মান।
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
• সবগুলো বাক্যই অশুদ্ধ।

অশুদ্ধ বাক্য: পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণীয়মান।
শুদ্ধ বাক্য: পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান।

অশুদ্ধ বাক্য: এটা অপক্ক হাতের লেখা।
শুদ্ধ বাক্য: এটা কাঁচা হাতের লেখা।

অশুদ্ধ বাক্য: সকল আলেমগণ সভায় উপস্থিত ছিলেন।
শুদ্ধ বাক্য: সকল আলেম সভায় উপস্থিত ছিলেন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪৫.
‘জল’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
  1. জলধর
  2. জলদ
  3. অবনী
  4. সলিল
ব্যাখ্যা
‘জল’ শব্দের সমার্থক শব্দ:
- অম্বু, সলিল, নীর, পয়ঃ, বারি, অপ, উদক, জীবন, পানি।

অন্যদিকে,
‘পৃথীবি’ শব্দের সমার্থ শব্দ - অবনী।
'মেঘ' শব্দের সমার্থক শব্দ - জলদ, জলধর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪৬.
শুদ্ধ বানান কোনটি?
  1. ভাগীরোথী
  2. ভাগীরথি
  3. ভাগিরথী
  4. ভাগীরথী
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - ভাগীরথী
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- গঙ্গানদীর অন্য নাম।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।