পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
পরীক্ষা - ১৭: বিষয় - আন্তর্জাতিক বিষয়াবলি টপিক - আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান i) জাতিসংঘের বিশেষায়িত সংস্থাসমূহ (বিশ্বব্যাংক ও IMF বাদে) [FAO, UNESCO, ICAO, IFAD, ILO, IMO, UNIDO, ITU, UNWTO, UPU, WHO, WIPO, WMO] ii) জাতিসংঘের তহবিল ও প্রোগ্রাম [UNDP, UNEP, UNFPA, UNICEF, WFP, UN-HABITAT] iii) জাতিসংঘ সম্পর্কিত অন্যান্য সংস্থা [IAEA, IOM, CTBTO, UNAIDS, UNHCR, UNRWA, UNIDIR, UNITAR, UN WOMEN, UNSSC, UNU, UNOPS, OPCW, ITC] এবং বিষয় - কম্পিউটার ও তথ্য প্রযুক্তি টপিক - কম্পিউটার ১. কম্পিউটারের ইতিহাস ও বিবর্তন। ২. কম্পিউটারের প্রকারভেদ ও এমবেডেড (Ambeded) কম্পিউটার। ৩. কম্পিউটার অপারেটিং সিস্টেম: কম্পিউটার সিস্টেম সম্পর্কে ধারণা ব্যবহার, মাদারবোর্ড ইত্যাদি। ৪. কম্পিউটার প্রোগ্রাম ও সফটওয়্যার: অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ভাইরাস ও এন্টিভাইরাস ইত্যাদি।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) কোথায় গঠিত হয়?
  1. ক) লুক্সেমবার্গ
  2. খ) কোপেনহেগেন
  3. গ) সিডনি
  4. ঘ) কুইবেক
ব্যাখ্যা
FAO:
- জতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা - (FAO)
- FAO -এর পূর্ণরুপ – Foad and Agriculture Organization বা খাদ্য ও কৃষি সংস্থা।
- প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য – ক্ষুধা দূরীকরণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পুষ্টি ও জীবনযাত্রার মান উন্নত করা।
- FAO গঠিত হয় - কুইবেক, কানাডা।
- প্রতিষ্ঠা লাভ করে – ১৬ অক্টোবর ১৯৪৫ সালে।
- বিশ্ব খাদ্য দিবস - ১৬ অক্টোবর।
- সদর দপ্তর– রোম, ইতালি।
- বর্তমান সদস্য সংখ্যা–১৯৫ টি, ১৯৪ দেশ ও ১টি  সংস্থা, সংস্থাটি হলো (ইইউ)।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে– ১৯৪৬ সালে।
- বর্তমান মহাপরিচালক– QU Dongyu (চীনা নাগরিক)।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে - ১২ নভেম্বর, ১৯৭৩ সালে।

তথ্যসূত্র: Official website (FAO).
.
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (UNESCO) এর বর্তমান সদস্য সংখ্যা কত?
  1. ক) ১৯২ টি
  2. খ) ১৯৩ টি
  3. গ) ১৯৪ টি
  4. ঘ) ১৯৫ টি
ব্যাখ্যা
• UNESCO:
– জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (UNESCO)
– UNESCO- এর পূর্ণরুপ – United Nations Educational Scientific and Cultural Organization 
– এর প্রধান কাজ হলো – বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ করা।
– ইউনেস্কোর সংবিধান গৃহীত হয় - ১৯৪৫ সালে।
– কার্যক্রম শুরু করে – ১৯৪৬ সালে।
– প্রতিষ্ঠার স্থান – লন্ডন, যুক্তরাজ্য।

– সদর দপ্তর – প্যারিস, ফ্রান্স।
– সদস্য সংখ্যা – ১৯৪ টি  এবং সহযোগী সদস্য – ১২ টি।
– UNESCO- এর বর্তমান বিশ্ব ঐতিহ্যের সংখ্যা – ১১৫৭ টি।
– বাংলাদেশ ইউনেস্কোর সদস্যপদ লাভ করে – ১৯৭২ সালে।
– UNESCO ঘোষিত বাংলাদেশের বিশ্ব ঐতিহ্য – ৩ টি।

তথ্যসূত্র: Official website, (UNESCO) [Link]
.
বিশ্ব ডাক দিবস পালিত হয় -
  1. ক) ৯ অক্টোবর
  2. খ) ১২ সেপ্টেম্বর
  3. গ) ৭ ফেব্রুয়ারি
  4. ঘ) ৯ আগস্ট
ব্যাখ্যা
• UPU:
-  বিশ্ব ডাক ইউনিয়ন (UPU)
- পূর্ণরুপ- Universal Postal Union 
- (UPU) হল ডাক সেক্টরের খেলোয়াড়দের মধ্যে সহযোগিতার প্রাথমিক ফোরাম। 
- প্রতিষ্ঠা লাভ করে– ১৮৭৪ সালে।
- এটি বিশ্বব্যাপী দ্বিতীয় প্রাচীনতম আন্তর্জাতিক সংস্থা।
- সদর দপ্তর– বার্ন, সুইজার‌ল্যান্ড।
- সদস্য দেশ– ১৯২ টি।
- বিশ্ব ডাক দিবস - ৯ অক্টোবর
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে - ১৯৭৩ সালে।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (UPU)
.
নিচের কোন দেশ আর্ন্তজাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে?
  1. ক) উত্তর কোরিয়া
  2. খ) রাশিয়া
  3. গ) চীন
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
• IAEA:
– আর্ন্তজাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) 
– পূর্ণরুপ- International Atomic Energy Agency 
– আর্ন্তজাতিক আণবিক শক্তি সংস্থার উৎপত্তি হয়েছিলো মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ারের ৮ ডিসেম্বর, ১৯৫৩ সালে "শান্তির জন্য পরমাণু" শিরোনামে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভাষণ।
– পারমাণবিক ক্ষেত্রে সহযোগিতার আন্তর্জাতিক সংস্থা যা সদস্য রাষ্ট্র ও বিশ্বব্যাপী পারমাণবিক প্রযুক্তির সুরক্ষা এবং শান্তিপূর্ণ ব্যবহার প্রচারের জন্য কাজ করে।
– প্রতিষ্ঠাকাল-২৯ জুলাই, ১৯৫৭ 
– প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ - ৫৬ টি।
– বর্তমান সদস্য- ১৭৬ টি।

– সর্বশেষ সদস্য - গাম্বিয়া।
উত্তর কোরিয়া সদস্যপদ লাভ করে - ১৯৭৪ সালে এবং সদস্যপদ থেকে নিজেকে প্রত্যাহার করে নেয় ১৯৯৪ সালে
– বাংলাদেশ সদস্যপদ লাভ করে - ১৯৭২ সালে।
– সদর দপ্তর - ভিয়েনা- অস্ট্রিয়া।
– বর্তমান মহাপরিচালক- Rafael Mariano Grossi
- শান্তিতে নোবেল পুরস্কার পায় - ২০০৫ সালে।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (IAEA)
.
নিচের কোন সংস্থাটি সর্বশেষ প্রতিষ্ঠা লাভ করে?
  1. ক) ILO
  2. খ) UNDP
  3. গ) WMO
  4. ঘ) UN WOMEN
ব্যাখ্যা
সর্বশেষ প্রতিষ্ঠা লাভ করে - UN WOMEN

• UN WOMEN:

- UN WOMEN হল লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নের জন্য নিবেদিত জাতিসংঘের বিশেষায়িত সংস্থা। 
- নারী ও মেয়েদের জন্য UN Women প্রতিষ্ঠিত হয়েছিল।
- প্রতিষ্ঠা লাভ করে - ১ জানুয়ারি, ২০১১
- সদর দপ্তর- নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

অন্যদিকে -
- ILO প্রতিষ্ঠাকাল–১৯ এপ্রিল, ১৯১৯
- WMO প্রতিষ্ঠা লাভ করে– ২৩ মার্চ, ১৯৫০ সালে।
- UNDP প্রতিষ্ঠাকাল - ২২ নভেম্বর, ১৯৬৫ সাল।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (UN WOMEN)
.
ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য সরাসরি ত্রাণ ও কাজের কার্যক্রম পরিচালনাকারী সংস্থা (UNRWA) কখন থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে?
  1. ক) ১৯৪৮ সাল
  2. খ) ১৯৪৯ সাল
  3. গ) ১৯৫০ সাল
  4. ঘ) ১৯৫১ সাল
ব্যাখ্যা
• UNRWA:
- The United Nations Relief and Works Agency for Palestine Refugees (UNRWA)
- ১৯৪৮ সালের আরব-ইসরায়েল সংঘাতের পর, ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য সরাসরি ত্রাণ ও কাজের কার্যক্রম পরিচালনা করার জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের রেজোলিউশন ৩০২ (৪) দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।
- UNRWA প্রায় পুরোটাই জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর স্বেচ্ছায় অবদানের মাধ্যমে অর্থায়ন করা হয়।
- UNRWA সহশিক্ষা, স্বাস্থ্যসেবা, ত্রাণ, সামাজিক পরিষেবা, ক্ষুদ্রঋণ এবং জরুরী সহায়তা নিয়ে কাজ করে।
- প্রতিষ্ঠা লাভ করে- ৮ ডিসেম্বর, ১৯৪৯ সালে।
- কার্যক্রম শুরু করে-১ মে, ১৯৫০ সালে।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (UNRWA)
.
কম্পিউটারে সিস্টেমে ব্যবহৃত সমস্ত হার্ডওয়্যার কোনো না কোনোভাবে কার সাথে সংযুক্ত থাকে?
  1. ক) মাইক্রোপ্রসেসর
  2. খ) হার্ড ডিস্ক
  3. গ) মাদারবোর্ড
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
মাদারবোর্ড:

- মাদারবোর্ডই হচ্ছে একটি কম্পিউটারের মূল অংশ, যা সিস্টেম ইউনিটের অভ্যন্তরে সংযুক্ত থাকে।
- সাধারণত কম্পিউটারের সমস্ত যন্ত্রাংশের সংযোগ স্থানকে বলা হয় মাদারবোর্ড। এটি সিস্টেম বোর্ড বা মেইনবোর্ড হিসেবেও পরিচিত।
- কম্পিউটারের ব্রেইন হিসেবে পরিচিত প্রসেসর মাদারবোর্ডের মধ্যেই থাকে।
- কম্পিউটারে যেকোনো যন্ত্রাংশ স্থাপন করা হোক না কেন তা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাদারবোর্ডের সাথে সংযোজিত। তাই মাদারবোর্ড হলো কম্পিউটারের কেন্দ্রীয় সার্কিট বোর্ড।
- বর্তমানে Intel, GIGABYTE, ASUS, MSI ইত্যাদি ব্র্যান্ডের মাদারবোর্ডগুলো বাজারে পাওয়ার যায়।

তথ্যসূত্র - মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
ডসের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস কোনটি?
  1. ক) ম্যাক ওএস
  2. খ) ইউনিক্স
  3. গ) লিনাক্স
  4. ঘ) উইন্ডোজ
ব্যাখ্যা
ইউজার ইন্টারফেস:

- উইন্ডোজ মূলত ডসের একটি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস।
- ডসের অপারেটিং সিস্টেম বর্ণভিত্তিক কিন্তু উইন্ডোজের অপারেটিং সিস্টেম চিত্রভিত্তিক।
- ডসের এ্যাপ্লিকেশন চালানোর সময় কমান্ড দিতে হয় কী- বোর্ডে সাহায্যে বিভিন্ন অক্ষরের মাধ্যমে। কিন্তু উইন্ডোজের এ্যাপ্লিকেশন প্রোগ্রাম চালানোর সময় কমান্ড দিতে হয় বিভিন্ন আইকোন ও মেনুর বিভিন্ন কমান্ডের মাধ্যমে।
- এ পর্যন্ত উইন্ডোজের অনেকগুলো ভার্সন বের হয়েছে। তারমধ্যে উইন্ডোজ ৩.১, উইন্ডোজ ৯৫, উইন্ডোজ ৯৮, উইন্ডোজ ২০০০, উইন্ডোজ এন টি ও উইন্ডোজ এক্সপি উল্লেখযোগ্য।

তথ্যসূত্র - কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
মৌলিক লজিক গেইটের সংখ্যা কত?
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৪টি
ব্যাখ্যা
মৌলিক লজিক গেইট:

- ডিজিটাল ইলেকট্রনিক্স পদ্ধতি বাস্তবায়নের জন্য যে সমস্ত গেইট মূলত কাজ করে তাদেরকে মৌলিক গেইট বলা হয়।
- কম্পিউটার বা অন্যান্য ডিজিটাল পদ্ধতির মূলে রয়েছে তিনটি মৌলিক গেইট। যথাঃ-
১। অর গেইট (OR Gate)
২। অ্যান্ড গেইট (AND Gate) ও
৩। নট গেইট (NOT Gate)

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রথম পত্র, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০.
নিচের কোনটি বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম?
  1. ক) MS DOS
  2. খ) PC DOS
  3. গ) UNIX
  4. ঘ) উপরের সবগুলোই
ব্যাখ্যা
বর্ণভিত্তিক অপারেটিং:

- বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমে কী-বোর্ডের সাহায্যে বিভিন্ন বর্ণ টাইপ করে এবং কি-বোর্ডের বিভিন্ন বোতাম ব্যবহার করে কম্পিউটারকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হয়।
- টেক্সট ভিত্তিক অপারেটিং সিস্টেমে কাজ করতে গেলে ব্যবহারকারীকে আগে থেকে কমান্ড জানা থাকতে হয়।
- একে বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম বা কমান্ড বেজড অপারেটিং সিস্টেমও বলা হয়।
- উদাহরণ- MS DOS, PC DOS, UNIX, LINUX ইত্যাদি।

তথ্যসূত্র - মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
১১.
কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যার প্রোগ্রামের মধ্যে যোগসূত্র স্থাপন করে কোনটি?
  1. ক) মনিটর
  2. খ) অ্যাপ্লিকেশন সফটওয়্যার
  3. গ) অপারেটিং সিস্টেম
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
অপারেটিং সিস্টেম:

- কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যার প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা করে অপারেটিং সিস্টেম।
- অপারেটিং সিস্টেম সংক্ষিপ্ত আকারে, এটি ওএস বলা হয়, একটি কম্পিউটার প্রোগ্রাম যা অন্যান্য কম্পিউটার প্রোগ্রাম পরিচালনা করে।
- অপারেটিং সিস্টেম ব্যবহারকারী এবং কম্পিউটার সিস্টেমের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে।
- এটি কম্পিউটারে নির্দেশাবলী প্রদান করে।
- অন্যান্য সফটওয়্যার প্রোগ্রাম এবং হার্ডওয়্যার অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত হয়।
- কিছু অপারেটিং সিস্টেমের উদাহরণ- MS DOS, Microsoft Windows, Linux, UNIX, Mac OS ইত্যাদি।

তথ্যসূত্র - কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২.
কোন যন্ত্র আবিষ্কারের জন্য চার্লস ব্যবেজকে কম্পিউটারের জনক বলা হয়?
  1. ক) এনালাইজিং ইঞ্জিন
  2. খ) এসেম্বলি লাইনার
  3. গ) ডিফারেন্স ইঞ্জিন
  4. ঘ) এনিগমা ইঞ্জিন
ব্যাখ্যা
চার্লস ব্যাবেজ:

- ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় গণিতবিদ অধ্যাপক চার্লস ব্যাবেজ ১৮২২ সালে ডিফারেন্স ইঞ্জিন আবিষ্কার করেন। এজন্য তাকে কম্পিউটারের জনক বলা হয়।
- ১৮৩৩ সালে এনালিটিক্যাল ইঞ্জিন নামক একটি যান্ত্রিক কম্পিউটার তৈরীর পরিকল্পনা গ্রহণ করেন এবং নকশা করেন।

তথ্যসূত্র - মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
১৩.
ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম নয়?
  1. ক) FAT16
  2. খ) FAT8
  3. গ) FAT32
  4. ঘ) HPFS
ব্যাখ্যা
ফাইল ম্যানেজমেন্ট: 

- FAT8 ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম নয়।
- ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে কম্পিউটার ফাইল এবং ফাইলের ডেটাসমূহের সংগঠন এবং সংরক্ষণ পদ্ধতি।
- অপারেটিং সিস্টেম মূলত ফাইল তৈরি, অ্যাকসেস, কপি, ডিলিট ইত্যাদি কাজ করে থাকে।
- অপারেটিং সিস্টেমের একটি অন্যতম কাজ হচ্ছে প্রধান স্মৃতিতে ফাইল ও অ্যাপ্লিকেশন প্রোগ্রাম নিয়ে আসা ও কাজ করানোর ব্যবস্থা করা এবং ফাইল ও নথির ব্যবস্থাপনা করা।
- বর্তমানে কম্পিউটারের অপারেটিং সিস্টেম চার প্রকার ফাইল সিস্টেমের যেকোনো একটি অবলম্বন করতে পারে।

- ফাইল সিস্টেমগুলো হলো,
FAT16.
FAT32.
HPFS.
• NTFS.

তথ্যসূত্র - মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪.
কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার?
  1. ক) Oracle
  2. খ) Ubuntu
  3. গ) Unix
  4. ঘ) Linux
ব্যাখ্যা
অ্যাপ্লিকেশন সফটওয়্যার:
- অ্যাপ্লিকেশন সফটওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- কাজের প্রকৃতি অনুসারে সাধারণত বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয়। তাই ব্যবহারকারী যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহারিক সফটওয়্যার বলা হয়।
- উদাহারণ: Ms Word, Ms Excel, Oracle, Foxpro, Informix, Adobe Photoshop ইত্যাদি।

সিস্টেম সফটওয়্যার:
- সিস্টেম সফটওয়্যার কম্পিউটারে বিভিন্ন ইনপুট-আউটপুট ডিভাইসের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে ব্যবহারিক প্রোগ্রাম চালনার জন্য কম্পিউটারকে তৈরি রাখে।
- আবার কম্পিউটারের বিভিন্ন ইউনিটের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে।
- Unix, Linux, Ubuntu, Windows, Solaris হলো সিস্টেম সফটওয়্যারের উদাহরণ।

তথ্যসূত্র - মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫.
কোনটি মিডরেঞ্জ কম্পিউটার?
  1. ক) মিনি কম্পিউটার
  2. খ) মেইনফ্রেম কম্পিউটার
  3. গ) সুপার কম্পিউটার
  4. ঘ) মাইক্রো কম্পিউটার
ব্যাখ্যা
মিনি কম্পিউটার:
- মেইনফ্রেম কম্পিউটারের চেয়ে ছোট আকারের কিন্তু পার্সোনাল কম্পিউটারের চেয়ে বড় আকারের কম্পিউটারকে মিনি কম্পিউটার বা মধ্যম সারির কম্পিউটার বা মিডরেঞ্জ কম্পিউটার বলা হয়।

মেইনফ্রেম কম্পিউটার,
- মেইনফ্রেম কম্পিউটার হচ্ছে এমন একটি কম্পিউটার যার সঙ্গে অনেক ছোট ছোট কম্পিউটার যুক্ত করে একসঙ্গে অনেক ব্যবহারকারী কাজ করতে পারে।

সুপার কম্পিউটার,
- এই ধরনের কম্পিউটার আকার ও আকৃতিতে বেশ বড় এবং একই সংগে অসংখ্য কাজ সম্পন্ন করতে পারে। এই কম্পিউটারকে সুপার কম্পিউটার বলে।

মাইক্রো কম্পিউটার,
- মাইক্রো (micro) শব্দটির অর্থ হল ক্ষুদ্র। মূলত মাইক্রো কম্পিউটার বলতে কম্পিউটারের ছোট বা ক্ষুদ্রাকৃতির কম্পিউটারগুলোকেই বোঝায়।
- এই কম্পিউটারগুলো ক্ষুদ্রাকৃতির মাইক্রো প্রসেসর চিপ দিয়ে তৈরি বলে একে মাইক্রো কম্পিউটার বলা হয়।

তথ্যসূত্র - মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।