পরীক্ষা আর্কাইভ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাবিসিএস জব সল্যুশন - রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়45 minutes
মোট প্রশ্ন৪১
সিলেবাস
৪৬তম বিসিএস প্রস্তুতি: বিসিএস জব সল্যুশন রিভিশন পরীক্ষা - ৭ পরীক্ষার টপিক: ১) ৩২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ২) ৩১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ৩) ১১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। Live MCQ অ্যাপের আর্কাইভের "বিসিএস জব সল্যুশন" বাটন থেকে উল্লিখিত বিসিএস পরীক্ষার প্রশ্নগুলোর ব্যাখ্যা এবং রেফারেন্সসহ সমাধান ভালো করে পড়ে পরীক্ষা দিন। উল্লিখিত পরীক্ষাগুলোর প্রশ্ন ও ব্যাখ্যা মডিফাই করে রিভিশন পরীক্ষাটির প্রশ্ন প্রণয়ন করা হবে।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

বিসিএস জব সল্যুশন - রিভিশন · তারিখ অনির্ধারিত · ৪১ প্রশ্ন

.
'দিবারাত্রির কাব্য' কোন ধরনের রচনা?
  1. উপন্যাস
  2. নাটক
  3. গল্পগ্রন্থ
  4. কাব্যগ্রন্থ
সঠিক উত্তর:
উপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
উপন্যাস
ব্যাখ্যা
'দিবারাত্রির কাব্য' উপন্যাস:
- 'দিবারাত্রির কাব্য' উপন্যাসটির লেখক - 'মানিক বন্দ্যোপাধ্যায়'। 
- উপন্যাসটি ১৯৩৫ সালে প্রকাশিত।
- এর প্রধান চরিত্র- হেরম্ব ও আনন্দ প্রমুখ।

মানিক বন্দ্যোপাধ্যায়:
- ১৯০৮ খ্রিস্টাব্দের ২৯ মে পিতার কর্মস্থল বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুরের নিকট মালবদিয়া গ্রামে।
-  মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধকুমার, ‘মানিক’ তাঁর ডাকনাম।
- মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন ত্রিশোত্তর বাংলা কথাসাহিত্যের একজন শক্তিমান লেখক।

তাঁর রচিত উপন্যাস:
- জননী,
- দিবারাত্রির কাব্য,
- পদ্মানদীর মাঝি,
- পুতুলনাচের ইতিকথা,
- শহরতলী,
 - চিহ্ন,
- চতুষ্কোণ,
- সার্বজনীন,
- আরোগ্য ইত্যাদি।

ছোটগল্প:
- অতসী মামী ও অন্যান্য গল্প,
- প্রাগৈতিহাসিক,
- সরীসৃপ,
- সমুদ্রের স্বাদ,
- হলুদ পোড়া,
- আজ কাল পরশুর গল্প,
- মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প,
- ফেরিওয়ালা ইত্যাদি। 

উৎস:
১) বাংলাপিডিয়া।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. অভ্র
  2. অকূল
  3. অরুণ
  4. অচল
সঠিক উত্তর:
অরুণ
উত্তর
সঠিক উত্তর:
অরুণ
ব্যাখ্যা
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ

অন্যদিকে:
- ‘অচল’ শব্দের সমার্থক শব্দ - পর্বত।
- ‘অকূল’ শব্দের সমার্থক শব্দ - সমুদ্র।
- ‘অভ্র’ শব্দের সমার্থক শব্দ - মেঘ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
'জলে-স্থলে' কোন সমাস?
  1. অলুক দ্বন্দ্ব
  2. একশেষ দ্বন্দ্ব
  3. সমার্থক দ্বন্দ্ব
  4. বিপরীতার্থক দ্বন্দ্ব
সঠিক উত্তর:
অলুক দ্বন্দ্ব
উত্তর
সঠিক উত্তর:
অলুক দ্বন্দ্ব
ব্যাখ্যা
অলুক দ্বন্দ্ব:
- যে দ্বন্দ্ব সমাসে কোনো সমস্যমান পদের বিভক্তি লোপ হয় না, তাকে অলুক দ্বন্দ্ব বলে।
যেমন:
- দুধে-ভাতে,
- জলে-স্থলে,
- দেশে-বিদেশে,
- হাতে-কলমে। 

• তিন বা বহু পদে দ্বন্দ্ব সমাস হলে তাকে বহুপদী দ্বন্দ্ব সমাস বলে।
যেমন:
- সাহেব-বিবি-গোলাম,
- হাত- পা-নাক-মুখ-চোখ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
If a person raises his eyebrows, what emotion is he likely not experiencing?
  1. Amusement
  2. Shock
  3. Apathy
  4. Curiosity
সঠিক উত্তর:
Apathy
উত্তর
সঠিক উত্তর:
Apathy
ব্যাখ্যা
• Raise one's eyebrows (idiom)
English Meaning: to (lift one’s eyebrows in order to) show surprise.
Bangla Meaning: অবাক হওয়া/কোনো কিছুতে আগ্রহ দেখানো।

→ If a person raises his eyebrows, the emotion is he likely not experiencing is - Apathy.
→ "Raise one's eyebrows" expresses "Amusement, Shock, Curiosity."

Example Sentence:
1. When she heard the unexpected news, she raised her brows in astonishment.
2. His extravagant outfit caused many people to raise their brows at the formal event.
3. The teacher raised her brows when the usually quiet student delivered a passionate speech.

Source: Cambridge Dictionary.
.
How do you spell the word that means "done without being planned or rehearsed"?
  1. Impromtu
  2. Impromphtu
  3. Impromptoo
  4. Impromptu
সঠিক উত্তর:
Impromptu
উত্তর
সঠিক উত্তর:
Impromptu
ব্যাখ্যা
• The correct spelling is - Impromptu. (অপশন 'ঘ')

• Impromptu (adjective).
English Meaning: done or said without earlier planning or preparation.
Bangla Meaning: প্রত্যুৎপন্ন; অযত্নপূর্ব; অচিন্ত্যপূর্ব; উপস্থিতমতো; প্রত্যুৎপন্নভাবে ইত্যাদি।

Example Sentence:
1. At the family gathering, we decided to have an impromptu picnic in the backyard.
2. The professor made an impromptu announcement about the upcoming field trip during the lecture.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
.
We had better ________ the directions before we leave for the trip.
  1. double-checked
  2. double-checking
  3. doubled-checked
  4. double-check
সঠিক উত্তর:
double-check
উত্তর
সঠিক উত্তর:
double-check
ব্যাখ্যা
Complete Sentence: We had better double-check the directions before we leave for the trip.

• Had better (Modal Auxiliary Verb)

→ Had better is a strong expression. We use it if we think there will be negative results if someone does not do what is desired or suggested.
→ 'Had better' সহ যে কোনো Modal Auxiliary Verb- এর পরে Verb এর base form বসে।

Example Sentence:
1. You had better finish your homework before you go out to play.
2. She had better call her parents to let them know she'll be late.

Source: Cambridge Dictionary.
.
Select the correctly spelt sentence.
  1. The school organized a volentary reading program for students.
  2. She signed up for a voluntarie position at the hospital.
  3. The students participated in a voluntary cleanup campaign.
  4. They offered their time as volountary tutors for underprivileged children.
সঠিক উত্তর:
The students participated in a voluntary cleanup campaign.
উত্তর
সঠিক উত্তর:
The students participated in a voluntary cleanup campaign.
ব্যাখ্যা
• The correctly spelt sentence: The students participated in a voluntary cleanup campaign. (অপশন 'গ')
→ বাকি তিনটি অপশনে voluntary বানান ভুল ভাবে দেয়া আছে।

• Voluntary (adjective)
Bangla Meaning: স্বেচ্ছাপ্রণোদিত কাজ ও দানচালিত; স্বেচ্ছাসেবামূলক।
English Meaning: done, made, or given willingly, without being forced or paid to do it.

Example Sentence:
1. She does voluntary work for the Red Cross two days a week.
2. They chose to take voluntary redundancy.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
.
Choose the synonym for 'Oblige'.
  1. Compel
  2. Disregard
  3. Hinder
  4. Contradict
সঠিক উত্তর:
Compel
উত্তর
সঠিক উত্তর:
Compel
ব্যাখ্যা
• Oblige (verb) 
English Meaning: to force someone to do something, or to make it necessary for someone to do something.
Bangla Meaning: নীতিগত বা আইনগতভাবে বাধ্য বা বাধিত করা।

অন্যদিকে,
→ Disregard - অগ্রাহ্য করা; পাত্তা না-দেওয়া; অমান্য করা।
→ Hinder - ব্যাহত/বিঘ্নিত/বিলম্বিত করা।
→ Contradict -  অস্বীকার করা; প্রতিবাদ করা; বিরুদ্ধ মত প্রকাশ করা।
→ Compel -  বাধ্য করা; বাধ্য করানো;  জোর করে আদায় করা।

• The synonym for 'Oblige' is - Compel.

Example Sentence:
1. The company was happy to oblige the customer's request for a refund.
2. The strict rules obliged everyone to wear safety gear in the construction zone.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
.
Evaluate which sentence is correct.
  1. The victory belong for the team with the most determined players.
  2. The victory belong from the team with the most determined players.
  3. The victory belong of the team with the most determined players.
  4. The victory belongs to the team with the most determined players.
সঠিক উত্তর:
The victory belongs to the team with the most determined players.
উত্তর
সঠিক উত্তর:
The victory belongs to the team with the most determined players.
ব্যাখ্যা
Correct Sentence: The victory belongs to the team with the most determined players.

• Belong to (phrasal verb)
English Meaning: to be the property of (someone): to be owned by.
Bangla Meaning: স্বত্বাধীন হওয়া; অংশস্বরূপ হওয়া বা অঙ্গীভূত অনুভব করা।

Example Sentence:
1. The antique book belongs to my grandmother's collection.
2. The red car parked in the driveway belongs to my brother.
3. This beautiful painting belongs to the renowned artist, not the gallery.
4. The responsibility for handling customer complaints belongs to the customer service department.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১০.
The leader's __________ skills were evident as he fostered positive relations between conflicting nations.
  1. hostile
  2. inconsiderate
  3. diplomatic
  4. pessimistic
সঠিক উত্তর:
diplomatic
উত্তর
সঠিক উত্তর:
diplomatic
ব্যাখ্যা
• Complete Sentence: The leader's diplomatic skills were evident as he fostered positive relations between conflicting nations.

• Diplomatic (adjective)
English Meaning: involving diplomats or the management of the relationships between countries.
Bangla Meaning: কূটনৈতিক;  কুশলী; কূটনীতিকসুলভ; চতুর।

অপশন আলোচনা:
→ hostile (শত্রুপক্ষীয়; বৈরী),
→ inconsiderate (অবিবেচক; অবিমৃশ্যকারী; অপরিণামদর্শী),
→ pessimistic (হতাশাপ্রবণ; দুঃখবাদী)।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১১.
What is the main message conveyed by the proverb "A bird in hand is worth two in the bush"?
  1. Take risks for greater rewards.
  2. Birds in the bush are more valuable than those in hand.
  3. One should always strive for more no matter the consequences.
  4. Appreciate what you have now rather than pursuing uncertain gains.
সঠিক উত্তর:
Appreciate what you have now rather than pursuing uncertain gains.
উত্তর
সঠিক উত্তর:
Appreciate what you have now rather than pursuing uncertain gains.
ব্যাখ্যা
• A bird in hand is worth two in the bush.
→ এটি একটি Proverb.
→  প্রবাদটির বাংলা অর্থ - "হাতের জিনিস ফেলে দূরের জিনিস নিতে নেই।"

• The main message conveyed by the proverb "A bird in hand is worth two in the bush" is to appreciate what you have now rather than pursuing uncertain gains.

Example Sentence:

1. After receiving a job offer, she decided to accept it rather than wait for other potential offers, realizing that a bird in hand is worth two in the bush.
2. Johny decided to sell his car to a reliable buyer instead of waiting for a better offer, understanding the principle that a bird in hand is worth two in the bush.

Source: Cambridge Dictionary.
১২.
Identify the correct sentence.
  1. It's not productive to argue from someone who is not open to different opinions.
  2. It's not productive to argue with someone who is not open to different opinions.
  3. It's not productive to argue on someone who is not open to different opinions.
  4. It's not productive to argue of someone who is not open to different opinions.
সঠিক উত্তর:
It's not productive to argue with someone who is not open to different opinions.
উত্তর
সঠিক উত্তর:
It's not productive to argue with someone who is not open to different opinions.
ব্যাখ্যা
• Correct Sentence: It's not productive to argue with someone who is not open to different opinions.

• Argue with (phrasal verb)
English Meaning: If you argue with someone, you speak angrily to them, telling them that you disagree with them.
Bangla Meaning: মতের অমিল বা ভিন্নমত পোষণ করা; ঝগড়া করা।

Example Sentence:
1. I would rather discuss the issue calmly than argue with my co-worker in the meeting.
2. It's pointless to argue with a stubborn person; they rarely change their mind.
3. She tends to argue with her siblings over trivial matters, causing unnecessary tension in the family.
4. Let's avoid unnecessary conflicts and not argue with each other about insignificant details.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৩.
Choose the synonym for 'Cynical'.
  1. Joyful
  2. Confident
  3. Pessimistic
  4. Innocent
সঠিক উত্তর:
Pessimistic
উত্তর
সঠিক উত্তর:
Pessimistic
ব্যাখ্যা
• Cynical (adjective) 
English Meaning: believing that people are only interested in themselves and are not sincere.
Bangla Meaning: নৈরাশ্যবাদীর আচরণসম্পন্ন।

অন্যদিকে,
→ Joyful - হর্ষোত্ফুল্ল; আনন্দিত; সানন্দ।
→ Confident - আত্মবিশ্বাসী; আস্থাশীল; নিশ্চিত।
→ Pessimistic - হতাশাপ্রবণ; দুঃখবাদী।
→ Innocent - নির্দোষ; নির্মল।

• The synonym for 'Cynical' is - Pessimistic.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৪.
______ contrast ______ her previous experiment, the scientist's latest research reveals a significant deviation in the outcome, prompting a reevaluation of the initial hypothesis.
  1. Of, in
  2. In, of
  3. Of, to
  4. In, to
সঠিক উত্তর:
In, to
উত্তর
সঠিক উত্তর:
In, to
ব্যাখ্যা
• Complete Sentence: In contrast to her previous experiment, the scientist's latest research reveals a significant deviation in the outcome, prompting a reevaluation of the initial hypothesis.

• by contrast/in contrast/in contrast to (phrase)
English Meaning: You say by contrast or in contrast, or in contrast to something, to show that you are mentioning a very different situation from the one you have just mentioned.
Bangla Meaning: তুলনা করা; তুলনামূলক বৈষম্য প্রদর্শনের জন্য বিরুদ্ধে স্থাপন করা।

Example Sentence:
1. The private sector, by contrast, has plenty of money to spend.
2. In contrast, the lives of girls in well-to-do families were often very sheltered.
3. In contrast to similar services in France and Germany, Intercity rolling stock is very rarely idle.

Source:
1. Collins Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৫.
Particles of glass had been introduced ________ the baby food.
  1. in
  2. of
  3. into
  4. from
সঠিক উত্তর:
into
উত্তর
সঠিক উত্তর:
into
ব্যাখ্যা
Complete Sentence: Particles of glass had been introduced into the baby food.

• Introduce (verb)
Meaning: কিছু প্রবর্তন/প্রচলিত/চালু করা; কাউকে কিছুর সঙ্গে পরিচিত করা।

→ introduce something (into something) - (formal) to put something into something.
Example:
1. The professor decided to introduce new concepts into the curriculum to keep the material current and relevant.
2. The company plans to introduce innovative technologies into the market, revolutionizing the way consumers interact with their products.

→ introduce something (to/into something) - to bring a plant, an animal, or a disease to a place for the first time.
 Example: Vegetation patterns changed when goats were introduced to the island.

→ introduce in - to make something available for use, discussion, etc. for the first time.
Example: The new law was introduced in 2007.

Source: Oxford Learners Dictionaries.
১৬.
Who is the poet of the 'Victorian Age'?
  1. Robert Browning
  2. Alexander Pope
  3. Jonathon Swift
  4. William Congreve
সঠিক উত্তর:
Robert Browning
উত্তর
সঠিক উত্তর:
Robert Browning
ব্যাখ্যা
• The time frame known as the “Victorian Period” in English literature is 1832 - 1901.

→ Robert Browning 'Victorian Age' এর poet.

 অন্যদিকে,
→ Alexander Pope 'Augustan Period' এর সাহিত্যিক।
→ Jonathon Swift 'Augustan Period' এর সাহিত্যিক।
→ William Congreve 'Restoration Period' এর সাহিত্যিক।

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.
১৭.
What is the term for a speech or piece of writing that praises someone or something, especially in a formal and elaborate way?
  1. Elegy
  2. Eulogy
  3. Epitaph
  4. Condemnation
সঠিক উত্তর:
Eulogy
উত্তর
সঠিক উত্তর:
Eulogy
ব্যাখ্যা
• The term for a speech or piece of writing that praises someone or something, especially in a formal and elaborate way - Eulogy.

• Eulogy (noun)
English Meaning: a speech, piece of writing, poem, etc. containing great praise, especially for someone who recently died or retired from work.
Bangla Meaning: বক্তৃতায় অথবা লিখিতভাবে উচ্চপ্রশংসা করা।

Example Sentence:
Sarah composed a beautiful eulogy that captured the essence of her grandfather's life, highlighting his wisdom, kindness, and enduring love for his family.

অন্যদিকে,
→ Elegy - শোকগাথা।
→ Epitaph - এপিটাফ; সমাধিলিপি।
→ Condemnation - দোষ দেওয়া; নিন্দা করা; কোনো কিছু বাতিল বা ব্যবহারের অযোগ্য বলে ঘোষণা করা।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৮.
What is the underlying message of "No news is good news"?
  1. Always expect the worst.
  2. Stay uninformed to be happy.
  3. Sharing news is unnecessary.
  4. Positive outcomes often come without warning.
সঠিক উত্তর:
Positive outcomes often come without warning.
উত্তর
সঠিক উত্তর:
Positive outcomes often come without warning.
ব্যাখ্যা
• No news is good news.
→ এটি একটি Proverb.
→ English Meaning: said to make someone feel less worried when they have not received information about someone or something, because if something bad had happened, they would have been told about it.
→ প্রবাদটির বাংলা অর্থ - "কোনো খবর না থাকাটাই সুখবর।"

 • The underlying message of "No news is good news" is Positive outcomes often come without warning.

Example Sentence:
1. I haven't heard anything from the repair shop about my car, but I guess no news is good news.
2. She's been away at college, and I haven't received any calls, so I assume no news is good news.
3. We haven't heard anything from the hospital today, but I suppose no news is good news.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৯.
"Live long Bangladesh." What kind of sentence is this?
  1. Assertive
  2. Exclamatory
  3. Optative
  4. Interrogative
সঠিক উত্তর:
Optative
উত্তর
সঠিক উত্তর:
Optative
ব্যাখ্যা
• Live long Bangladesh.
The sentence is - Optative Sentence.

• Optative Sentence:
যে Sentence দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা করা বুঝায়, তাকে Optative Sentence বা প্রার্থনাসূচক বাক্য বলে।

Example Sentence:
1. May you have a prosperous New Year filled with joy and success.
2. I wish you good health and happiness in the coming year.
3. May the sun shine brightly on your path.
4. I wish you a lifetime of laughter and love.
5. May your days be filled with sunshine and your nights with peace.
6. Let success accompany you in all your endeavours.
২০.
নিচের কোনটি সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহন করে? 
  1. নিউট্রন
  2. অণু
  3. পরমাণু
  4. ইলেকট্রন
সঠিক উত্তর:
পরমাণু
উত্তর
সঠিক উত্তর:
পরমাণু
ব্যাখ্যা
- মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা 'পরমাণু' যা রাসয়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে। 

পরমাণুর বৈশিষ্ট্যসমূহ: 
১. পরমাণু মৌলিক পদার্থের একটি ক্ষুদ্রতম কণা বা একক। 
২. সাধারণত পরমাণু স্বাধীনভাবে মুক্ত অবস্থায় থাকতে পারে না, তবে কিছু কিছু মৌলিক পদার্থের পরমাণু স্বাধীনভাবে থাকতে পারে। যেমন—হিলিয়াম, নিয়ন, আর্গন ইত্যাদি। 
৩. পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। 
৪. বিভিন্ন প্রকার পরমাণুর সংখ্যা সীমিত। 
৫. একটি পরমাণুকে ভাঙলে ওই মৌলের আর কোন অস্তিত্বই থাকে না। 

উৎস: রসায়নবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
২১.
ইস্পাতে কার্বনের পরিমান কত শতাংশ?
  1. ১.০%
  2. ১০.০%
  3. ৫%
  4. ১২%
সঠিক উত্তর:
১.০%
উত্তর
সঠিক উত্তর:
১.০%
ব্যাখ্যা
সংকর ধাতু: 
- একাধিক ধাতুর মিশ্রণকে সংকর ধাতু বলা হয়। 
- একাধিক ধাতুকে গলিত অবস্থায় মিশ্রিত করে সংকর ধাতু তৈরি করা হয়। 
- সাধারণত বিশুদ্ধ ধাতু অপেক্ষা সংকর ধাতু বেশি ব্যবহার উপযোগী হয়ে থাকে। 
যেমন- বিশুদ্ধ স্বর্ণ দিয়ে গয়না তৈরি করা হয় না কারণ বিশুদ্ধ স্বর্ণ নরম হওয়ায় গয়না টেকসই হয় না। স্বর্ণের সাথে সামান্য পরিমান রূপা মিশ্রিত করে গয়না তৈরি করা হয়। 
আবার লোহার সাথে কার্বন, নিকেল ও ক্রোমিয়াম মিশিয়ে মরিচারোধী বা মরিচাবিহীন স্টিল প্রস্তুত করা হয়। মরিচাবিহীন স্টিল লোহার চেয়ে বেশি শক্ত ও টেকসই হয়ে থাকে। 

নিচে কতকগুলো সংকর ধাতুর সংযুক্তি ও ব্যবহার দেওয়া হলো- 

• ইস্পাত: 
- লোহা ৯৯% এবং কার্বন ১%। 
- ব্যবহার: যানবাহনের যন্ত্রাংশ ও ইঞ্জিন, ছুরি, কাচি, কৃষি যন্ত্রাংশ ইত্যাদি। 

• মরিচাবিহীন ইস্পাত:
- লোহা ৭৪%, ক্রোমিয়াম ১৮%, নিকেল ৮%। 
- ব্যবহার: যন্ত্রাংশ ও ইঞ্জিন, ছুরি, কাচি, অস্ত্রোপচারের যন্ত্রপাতি ইত্যাদি। 

• পিতল (ব্রাস):
- কপার ৬৫%, জিংক ৩৫%। 
- ব্যবহার: অলংকার, বৈদ্যুতিক সুইচ, দরজার হাতল, পাতিল, ইত্যাদি। 

• কাসা (ব্রোঞ্জ): 
- কপার ৯০%, টিন ১০%। 
- ব্যবহার: যন্ত্রাংশ, থালা, তৈজসপত্র ইত্যাদি। 

• ডুরালুমিন: 
- অ্যালুমিনিয়াম ৯৫%, কপার ৪%। 
- ডুরালুমিন, ম্যাগনেসিয়াম,ম্যাঙ্গানিজ ও লোহা ১%। 
- ব্যবহার: উড়োজাহাজের কাঠামো (বডি), বাই সাইকেলের যন্ত্রাংশ ইত্যাদি। 

• স্বর্ণ: 
- ২৪ ক্যারেট = ১০০% স্বর্ণ। 
- ২২ ক্যারেট = ৯১.৬৭% স্বর্ণ ও ৮.৩৩% কপারসহ অন্যান্য ধাতু। 
- ২১ ক্যারেট = ৮৭.৫% স্বর্ণ ও ১২.৫% কপারসহ অন্যান্য ধাতু। 
- ব্যবহার: অলংকার প্রস্তুতিতে ব্যবহৃত হয়। 

উৎস: রসায়ন প্রথম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২২.
১, ৩, ৬, ১০, ১৫, ২১........... ধারাটির নবম পদ কত?
  1. ৫৫
  2. ৫১
  3. ৪৫
  4. ৪২
সঠিক উত্তর:
৪৫
উত্তর
সঠিক উত্তর:
৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ৩, ৬, ১০, ১৫, ২১........... ধারাটির নবম পদ কত?

সমাধান:
১ম পদ = ১
২য় পদ = ১ + ২ = ৩
৩য় পদ = ৩ + ৩ = ৬
৪র্থ পদ = ৬ + ৪ = ১০
৫ম পদ = ১০ + ৫ = ১৫
৬ষ্ঠ পদ = ১৫ + ৬ = ২১
৭ম পদ = ২১ + ৭ = ২৮ 
৮ম পদ = ২৮ + ৮ = ৩৬
৯ম পদ = ৩৬ + ৯ = ৪৫
২৩.
টাকায় ৩টি লজেন্স কিনে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ৪৮%
  2. ৫০%
  3. ৫৫%
  4. ৬০%
সঠিক উত্তর:
৫০%
উত্তর
সঠিক উত্তর:
৫০%
ব্যাখ্যা
প্রশ্ন : টাকায় ৩টি লজেন্স কিনে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 
 
সমাধান :
১টি লজেন্স  ক্রয়মূল্য ১/৩ টাকা
এবং বিক্রয়মূল্য ১/২ টাকা

∴ ১টি লজেন্স বিক্রয়ে লাভ = (১/২) - (১/৩) = ১/৬ টাকা

∴ লাভের হার = {(১/৬) × ১০০} / (১/৩) = ৫০ টাকা।
২৪.
(√5 + √5)2 = কত?
  1. 20
  2. 24
  3. 28
  4. 30
সঠিক উত্তর:
20
উত্তর
সঠিক উত্তর:
20
ব্যাখ্যা
প্রশ্ন: (√5 + √5)2 = কত?

সমাধান:
এখানে,
(√5 + √5)2
= (2√5)2
= 4 × 5
= 20
২৫.
9a2 + 18a - 40 এর একটি উৎপাদক (3a + 10) হলে, অপর উৎপাদকটি কত?
  1. a - 4
  2. 3a + 4
  3. 3a - 4
  4. 3a - 2
সঠিক উত্তর:
3a - 4
উত্তর
সঠিক উত্তর:
3a - 4
ব্যাখ্যা
প্রশ্ন: 9a2 + 18a - 40 এর একটি উৎপাদক (3a + 10) হলে, অপর উৎপাদকটি কত?

সমাধান:
9a2 + 18a - 40
= 9a2 + 30a - 12a - 40
= 3a(3a + 10) - 4(3a + 10)
= (3a + 10)(3a - 4)

∴ একটি উৎপাদক (3a + 10) হলে, অপর উৎপাদকটি হবে (3a - 4).
২৬.
(x - 4)2 + (y - 3)2 = 64 বৃত্তের কেন্দ্রীয় স্থানাংক কত?
  1. (- 4, - 3)
  2. (0, 0)
  3. (- 4, 3)
  4. (4, 3)
সঠিক উত্তর:
(4, 3)
উত্তর
সঠিক উত্তর:
(4, 3)
ব্যাখ্যা
প্রশ্ন: (x - 4)2 + (y - 3)2 = 64 বৃত্তের কেন্দ্রীয় স্থানাংক কত?

সমাধান: 
আমরা জানি,
বৃত্তের সমীকরণ,(x - g)2 + (y - f)2 = r2 যেখানে (g, f) বৃত্তের কেন্দ্রীয় স্থানাংক।

প্রদত্ত বৃত্তের সমীকরণ (x - 4)2 + {y - 3}2=82

কেন্দ্রীয় স্থানাংক (4, 3)
২৭.
(15 ÷ 15 × 15)/(15 ÷ 15 এর 15) = কত?
  1. 200
  2. 225
  3. 210
  4. 240
সঠিক উত্তর:
225
উত্তর
সঠিক উত্তর:
225
ব্যাখ্যা
প্রশ্ন: (15 ÷ 15 × 15)/(15 ÷ 15 এর 15) = কত?

সমাধান:
(15 ÷ 15 × 15)/(15 ÷ 15 এর 15)
= (1 × 15)/(15 ÷ 225)
= 15 /(15/225)
= 15/(1/15)
= (15 × 15)
= 225
২৮.
৩ টা ৩০ মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 
  1. ৬৫°
  2. ৭৫°
  3. ৫৫°
  4. ৮৫°
সঠিক উত্তর:
৭৫°
উত্তর
সঠিক উত্তর:
৭৫°
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ টা ৩০ মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 

সমাধান:
উৎপন্ন কোণ = ।(11M - 60 H)/2।°
= । (১১ × ৩০ - ৬০ × ৩) / ২।°
= । ৩৩০ - ১৮০/ ২।°
= । ১৫০/২।°
= ৭৫°
২৯.
একটি ক্রিকেট দল অল আউট হলো। দলটির যতজন ষ্ট্যাম্প আউট হলো তার দেড়গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো। এ দলের কতজন কট আউট হলো?
  1. ২ টি
  2. ৩ টি
  3. ৪ টি
  4. ৫ টি
সঠিক উত্তর:
৩ টি
উত্তর
সঠিক উত্তর:
৩ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্রিকেট দল অল আউট হলো। দলটির যতজন ষ্ট্যাম্প আউট হলো তার দেড়গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো। এ দলের কতজন কট আউট হলো?

সমাধান: 
মোট উইকেট পরে ১০টি
মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলে ষ্ট্যাম্প আউট এবং কট আউট হয় ৫টি।

ধরি,
ষ্ট্যাম্প আউট হয় ক টি
∴ কট আউট হয় ৩ক/২ টি

শর্তমতে,
ক + ৩ক/২ = ৫
বা, ২ক + ৩ক = ১০
বা, ৫ক = ১০
∴ ক = ২

∴ কট আউট হয় (৩ ×২)/২ = ৩ টি
৩০.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়?
  1. ১৩/১৫
  2. ৫/৬
  3. ২৩/৩০
  4. ১৯/২৬
সঠিক উত্তর:
১৩/১৫
উত্তর
সঠিক উত্তর:
১৩/১৫
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়?

সমাধান:
এখানে,
২৩/৩০ = ০.৭৬৬৭
১৩/১৫ = ০.৮৬৬৭
৫/৬ = ০.৮৩৩
১৯/২৬ = ০.৭৩১

∴ ভগ্নাংশগুলোর মধ্যে ১৩/১৫ সবচেয়ে বড়। 
৩১.
a + (2/a) = 3 হলে a3 + (8/a3) এর মান কত?
  1. 2
  2. 8
  3. 9
  4. 12
সঠিক উত্তর:
9
উত্তর
সঠিক উত্তর:
9
ব্যাখ্যা
প্রশ্ন: a + (2/a) = 3 হলে a3 + (8/a3) এর মান কত?

সমাধান:
a3 + 8/a3
= a3 + (2/a)3
= (a + 2/a)3 - 3.a.(2/a).(a + 2/a)
= 33 - 3 × 2 × 3
= 27 - 18
= 9
৩২.
৩০ জন শ্রমিক একটি কাজ ২১ দিনে শেষ করতে পারে। ১৮ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কত জন শ্রমিক লাগবে?
  1. ৩৫ জন
  2. ২০ জন
  3. ১২ জন
  4. ৫ জন
সঠিক উত্তর:
৫ জন
উত্তর
সঠিক উত্তর:
৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ জন শ্রমিক একটি কাজ ২১ দিনে শেষ করতে পারে। ১৮ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কত জন শ্রমিক লাগবে?

সমাধান:
২১ দিনে কাজটি শেষ করে ৩০ জন
১  দিনে কাজটি শেষ করে (৩০ × ২১) জন
∴ ১৮  দিনে কাজটি শেষ করে (৩০ × ২১)/১৮ জন
= ৩৫ জন

∴ নতুন শ্রমিক লাগবে = (৩৫ - ৩০) জন 
= ৫ জন
৩৩.
জাতীয় পতাকার লাল বৃত্তের ব্যাসার্ধ পতাকার মোট দৈর্ঘ্যের কত শতাংশ হতে হবে?
  1. এক-তৃতীয়াংশ
  2. এক-চতুর্থাংশ
  3. এক-পঞ্চমাংশ
  4. এক-ষষ্ঠাংশ
সঠিক উত্তর:
এক-পঞ্চমাংশ
উত্তর
সঠিক উত্তর:
এক-পঞ্চমাংশ
ব্যাখ্যা
জাতীয় পতাকা:

- বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা করেন কামরুল হাসান।
- পতাকা বিধি (১৯৭২) অনুসারে জাতীয় পতাকার রং গাঢ় সবুজ এবং ১০:৬ অনুপাতে আয়তাকার, তাতে থাকবে সবুজ অংশের মাঝখানে একটি লাল বৃত্ত।
- লাল বৃত্তের ব্যাসার্ধ হবে পতাকার মোট দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ।
- প্রথম অবস্থায় পতাকার কেন্দ্রস্থলে বাংলাদেশের মানচিত্র খচিত ছিল।
- ২রা মার্চ বাংলাদেশের জাতীয় পতাকা দিবস।
- ১৯৭১ সালের ২ মার্চ ছাত্রনেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পতাকা উত্তোলন করেন। সে পতাকার আদলে মুজিবনগর সরকার জাতীয় পতাকার নমুনা নির্ধারণ করেন।
- শিবনারায়ণ দাস বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার অন্যতম এবং মূল নকশাকার।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ২ মার্চ ২০২২।
৩৪.
IAEA এর মোট সদস্য সংখ্যা কত?
  1. ১৬৯টি
  2. ১৭০টি
  3. ১৭৫টি
  4. ১৭৮টি
সঠিক উত্তর:
১৭৮টি
উত্তর
সঠিক উত্তর:
১৭৮টি
ব্যাখ্যা
IAEA:

- IAEA এর পূর্ণরূপ International Atomic Energy Agency.
- IAEA ১৯৫৭ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয়।
- IAEA এর সদরদপ্তর ভিয়েনায় অবস্থিত।
- এর মোট সদস্য সংখ্যা বর্তমানে ১৭৮ টি।
- বাংলাদেশ ১৯৭২ সালে IAEA এর সদস্যপদ লাভ করে।
- বর্তমান মহাপরিচালক হলেন আর্জেন্টিনার রাফায়েল মারিয়ানো গ্রসি।
- IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায় লাভ করে।

তথ্যসূত্র - IAEA ওয়েবসাইট।
৩৫.
বিকেএসপির নিয়মিত প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রম চালু হয় কত সালে?
  1. ১৯৭৪ সালে
  2. ১৯৭৬ সালে
  3. ১৯৮৩ সালে
  4. ১৯৮৬ সালে
সঠিক উত্তর:
১৯৮৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৬ সালে
ব্যাখ্যা
বিকেএসপি:

- বাংলাদেশ সরকার ১৯৭৪ সালে জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে প্রকল্প আকারে বাংলাদেশ ইনস্টিটিউট অব স্পোর্টস (বিআইএস) প্রতিষ্ঠার পরিকল্পনা করে।
- ১৯৭৬ সালে এ প্রকল্পের কার্যক্রম শুরু হয়।
- ১৯৮৩ সালে এক অধ্যাদেশের মাধ্যমে এর নাম পরিবর্তন করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) রাখা হয়। 
- বিকেএসপির নিয়মিত প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রম চালু হয় ১৯৮৬ সালে।
- সাভারের জিরানীতে ১১৯ একর জমির উপর প্রতিষ্ঠানটি অবস্থিত।
- বিকেএসপি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠানের ৪টি শাখা রয়েছে।প্রশাসনিক, প্রশিক্ষণ, ক্রীড়া বিজ্ঞান এবং একাডেমিক।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৩৬.
জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষের আসন সংখ্যা কত?
  1. ২৪১ টি
  2. ২৪৭ টি
  3. ২৪৯ টি
  4. ২৫৩ টি
সঠিক উত্তর:
২৪৭ টি
উত্তর
সঠিক উত্তর:
২৪৭ টি
ব্যাখ্যা
জাপানের পার্লামেন্ট:

- জাপানের পার্লামেন্টের নাম- ডায়েট।
- জাপানের পার্লামেন্ট 'ডায়েট' দুই কক্ষ বিশিষ্ট।
- উচ্চকক্ষ হাউস অফ কাউন্সিলর (House of Councillors).
- হাউস অফ কাউন্সিলর ২৪৭ আসন।
- নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ( House of Representatives).
- হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ৪৮০ আসন।

তথ্যসূত্র - Britannica.com (লিংক)
৩৭.
বাংলাদেশের প্রথম নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে আরোহণ করেছেন কে?
  1. ওয়াসফিয়া নাজরীন
  2. নিশীতা চৌধুরী
  3. নিশাত মজুমদার
  4. ইসরাত জাহান
সঠিক উত্তর:
নিশাত মজুমদার
উত্তর
সঠিক উত্তর:
নিশাত মজুমদার
ব্যাখ্যা
এভারেস্ট জয়ী নারী:

- বাংলাদেশের প্রথম নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে আরোহণ করেছেন নিশাত মজুমদার।
- ২০১২ সালের ১৯ মে শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ন’টার সময় তিনি এভারেস্ট শিখরে পা রাখেন।
- নিশাত মজুমদার ও সেই সঙ্গে আর এক বাংলাদেশী এম এ মুহিতের এভারেস্ট শীর্ষে আরোহণ করেন।
- ২০১০ সালের ২৩শে মে প্রথম বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহিম।
- তবে বাংলাদেশের কোনও মহিলা হিসেবে প্রথম সেই কৃতিত্বের অধিকারিণী হলেন নিশাত মজুমদার।
- এভারেস্টজয়ী নিশাত মজুমদার এর আগে ২০০৭ সালের সেপ্টেম্বরে হিমালয়ের মেরা পর্বতশৃঙ্গ (২১ হাজার ৮৩০ ফুট) জয় করেন।

তথ্যসূত্র - বিবিসি নিউজ বাংলা, ১৯ মে ২০১২।
৩৮.
দক্ষিণ আমেরিকা মহাদেশে কয়টি স্বাধীন দেশ রয়েছে?
  1. ১০টি
  2. ১২টি
  3. ১৪টি
  4. ১৬টি
সঠিক উত্তর:
১২টি
উত্তর
সঠিক উত্তর:
১২টি
ব্যাখ্যা
দক্ষিণ আমেরিকা (South America):

- আয়তনে চতুর্থ বৃহত্তম মহাদেশ দক্ষিণ আমেরিকা।
- এ মহাদেশ দেখতে ত্রিকোণোকৃতির ।
- এ মহাদেশের সর্বোচ্চ স্থান আকাঙ্কাগুয়া ।
- দক্ষিণ আমেরিকা মহাদেশে ১২টি স্বাধীন দেশ রয়েছে।
- এর মধ্যে আয়তনে বৃহত্তম ব্রাজিল এবং ক্ষুদ্রতম সুরিনাম।
- ফকল্যান্ড দ্বীপ এ মহাদেশে অবস্থিত।
- দক্ষিণ আমেরিকার দীর্ঘতম এবং পৃথিবীর প্রশস্ততম নদী আমাজান।
- এ মহাদেশের অন্তর্গত ইকুয়েডরকে 'চির বসন্তের দেশ বলা হয়।
- নিরক্ষরেখা দেশটির উপর দিয়ে অতিক্রম করেছে।

তথ্যসূত্র - Worldatlas.com
৩৯.
দেশের প্রথম বাণিজ্যিক চা বাগান কোনটি?
  1. লাক্কাতুরা
  2. সুরমা ভ্যালি
  3. মালনিছড়া
  4. ইস্পাহানি
সঠিক উত্তর:
মালনিছড়া
উত্তর
সঠিক উত্তর:
মালনিছড়া
ব্যাখ্যা
চা ও চা বাগান:

- বাংলাদেশে চায়ের চাষাবাদ প্রথম শুরু হয় চট্টগ্রামে।
- বাণিজ্যিকভাবে বাংলাদেশে প্রথম চা চাষ শুরু হয় ১৮৫৪ সালে।
- বাংলাদেশে চায়ের চাষাবাদ প্রথম শুরু হয় ১৮৪০ সালে।
- সিলেটের মালনিছড়ায় প্রথম বাণিজ্যিক চা বাগান প্রতিষ্ঠা করা হয়।
- বাংলাদেশে সবচেয়ে বেশি চা বাগান মৌলভীবাজার জেলায়।

তথ্যসূত্র - বিবিসি বাংলা, ২১ মে ২০১২, দৈনিক সমকাল, ১০ ফেব্রুয়ারী ২০১৮ ও বাংলাদেশ চা বোর্ড ওয়েবসাইট।
৪০.
উচ্চ ফলনশীল গমের জাত কোনটি?
  1. চমক
  2. কাঞ্চন
  3. ময়না
  4. কার্ডিনাল
সঠিক উত্তর:
কাঞ্চন
উত্তর
সঠিক উত্তর:
কাঞ্চন
ব্যাখ্যা
উচ্চ ফলনশীল গমের জাত:
- কাঞ্চন, আকবর, অঘ্রাণী, প্রতিভা, সৌরভ, গৌরব।

উচ্চ ফলনশীল আলুর জাত:
- আইলসা, ডায়মন্ড, কার্ডিনাল, চমক, মরিনী, সুন্দরী, মুলটা ইত্যাদি।

উচ্চ ফলনশীল ধানের জাত:
- বিপ্লব, হিরা, মালা, ইরাটম, ময়না, চান্দিনা, হরিধান, নারিফা, সুফলা, প্রগতি ইত্যাদি।

উচ্চ ফলনশীল আমের জাত:
- মহানন্দা, ল্যাংড়া, ফজলি, হাড়িভাঙ্গা, আম্রপালি, গোপালভোগ, সূর্যপুরী, হিমসাগর, মোহনভোগ প্রভৃতি।

তথ্যসূত্র - জাতীয় কৃষি বাতায়ন।
৪১.
বাংলাদেশের বৃহত্তম বনভূমি কোনটি?
  1. পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল
  2. ভাওয়াল বনাঞ্চল
  3. মধুপুর বনাঞ্চল
  4. সিলেট বনাঞ্চল
সঠিক উত্তর:
পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল
উত্তর
সঠিক উত্তর:
পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল
ব্যাখ্যা
পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল:

- বাংলাদেশের বৃহত্তম বনভূমি হলো পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল।
- দেশের মোট বনভূমির ৪০ শতাংশ রয়েছে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতে।
- সারা দেশে যে পরিমাণে বৃক্ষ বেড়েছে, তার ৭৮ শতাংশ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে। 
- বৃক্ষের বেশির ভাগই প্রাকৃতিক বন কেটে ও কৃষিজমিতে রোপণ করা ফলবাগান ও কাঠবাগান।
- দেশের মোট বনভূমি ও জীববৈচিত্র্যের বড় অংশ রয়েছে পার্বত্য চট্টগ্রামে।
- হাতি, চিতাসহ দেশের অনেক গুরুত্বপূর্ণ ও বিলুপ্তপ্রায় প্রাণী সেখানে এখনো বাস করে।

তথ্যসুত্র - দৈনিক প্রথম আলো, ২২ মার্চ ২০২২।