পরীক্ষা আর্কাইভ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

পরীক্ষা৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়40 minutes
মোট প্রশ্ন৩০
সিলেবাস
পরীক্ষা - ১৮ পার্ট-১) ১) যান্ত্রিক দক্ষতা। ২) স্থানাঙ্ক সম্পর্ক। ৩) সংখ্যাগত ক্ষমতা। পার্ট-২) EU, Commonwealth, NAM, OIC, African Union, APEC, Arab League, ASEAN, BENELUX, BIMSTEC, BRICS, CIRDAP, G-7, D-8, G-20, G-77, GCC, OPEC, SAARC, ECO, OECD, ADB, AIIB, NDB, IDB, RCEP, WEF, ICC, AFTA, EFTA, NAFTA, APTA, COMESA, MERCOSUR. Red Cross, Rotary International, অক্সফাম, Amnesty Int., অরবিস, TI, হিম্যান রাইটস্‌ ওয়াচ, Boy Scouts, CARE, স্মাইল ট্রেন, সেইভ দ্যা চিলড্রেন, Lions Club - সহ বিখ্যাত এন.জি.ও এবং স্বেচ্ছাসেবী সংস্থা। পার্ট–১ সোর্স: যেকোনো গাইড বই, আর্কাইভ থেকে Live MCQ এর আগের সকল প্রশ্ন দেখে নিতে পারেন। পার্ট–২ সোর্স: যেকোনো গাইড বই। তবে, সংস্থাগুলোর অফিশিয়াল ওয়েবসাইটগুলো সম্ভব হলে একটু দেখে নিবেন। গাইডে অনেক তথ্য ভুল থাকে।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived · তারিখ অনির্ধারিত · ৩০ প্রশ্ন

.
ন্যামের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
  1. জওহরলাল নেহরু
  2. আখমেদ সোয়েকার্নো
  3. ইয়োসিপ ব্রোজ টিটো
  4. উপরের সবাই
ব্যাখ্যা
NAM:
- NAM-এর পূর্ণরূপ: Non-Aligned Movement বা জোট-নিরপেক্ষ আন্দোলন।
- এটি উন্নয়নশীল দেশগুলির স্বার্থ এবং আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করার জন্য নিবেদিত আন্তর্জাতিক সংস্থা। 
- এটি একটি আন্তর্জাতিক সংগঠন যা তৃতীয় বিশ্বের দেশগুলোর স্বার্থ এবং আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করার জন্য গঠিত হয়। 
- এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধকালীন পুঁজিবাদী দেশসমূহের জোট ন্যাটো এবং সমাজতান্ত্রিক দেশসমূহের জোট ওয়ারশ থেকে নিরপেক্ষ হিসাবে আন্দোলনের জন্য প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল বান্দুং কনফারেন্সের প্রেক্ষিতে ন্যাম গঠিত হয়।
- ১৯৬১ সালে পুরোনো যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেড-এ জন্ম হয় জোটনিরপেক্ষ আন্দোলনের।
- প্রথম কনফারেন্স হয় বেলগ্রেড, ১৯৬১ সালের ১ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।
- প্রতিষ্ঠিত হয়: ১ সেপ্টেম্বর, ১৯৬১।
- বর্তমান সদস্য: ১২০টি।
- চেয়ারম্যান: ইলহাম ইলিয়েভ।

উল্লেখ্য,
- ন্যামের প্রতিষ্ঠাতা ছিলেন সেই সময়কার পাঁচ বিশ্ব রাজনৈতিক ব্যক্তিত্ব:
১. ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট- আখমেদ সোয়েকার্নো।
২. ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু।
৩. যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট ইয়োসিপ ব্রোজ টিটো।
৪. মিসরের দ্বিতীয় প্রেসিডেন্ট গামাল আবদুল নাসের।
৫. ঘানার প্রেসিডেন্ট ড. কোয়ামো ন্ক্রুমা।

উৎস: NAM ওয়েবসাইট।
.
বিশ্বের মোট জিডিপির কত শতাংশ বর্তমানে 'জি-২০' জোটের অন্তর্ভুক্ত?
  1. ৬৫ শতাংশ
  2. ৭৫ শতাংশ
  3. ৮৫ শতাংশ
  4. ৯৫ শতাংশ
ব্যাখ্যা
জি-২০:
- গ্রুপ অফ টুয়েন্টি (G-20) হলো আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম।
- বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক সমস্যা নিয়ে আলোচনার জন্য এটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 
- জি-২০ জোটের সদস্য: আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব,  দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন।
- বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮৫ শতাংশই এই জোটের দখলে।
- আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫ শতাংশের সঙ্গে জড়িত জি-২০ দেশগুলো।

উল্লেখ্য,
- ২০২৪ সালে ১৯তম সম্মেলন জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রাজিলের রিও ডি জেনিরোতে।

উৎস: Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট।
.
বর্তমানে African Union-এর সদস্য সংখ্যা -
  1. ৫৪টি
  2. ৫৫টি
  3. ৫৬টি
  4. ৫৭টি
ব্যাখ্যা
আফ্রিকান ইউনিয়ন (African Union):
- আফ্রিকান ইউনিয়ন একটি আন্তর্জাতিক সংস্থা, যা আফ্রিকান দেশ সমূহ নিয়ে গঠিত। 
- প্রতিষ্ঠিত হয়: ২৫ মে, ১৯৬৩।
- সদস্য সংখ্যা: ৫৫টি।
- সদর দপ্তর: আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
- সর্বশেষ সদস্য দেশ: মরক্কো।

উৎস: আফ্রিকান ইউনিয়ন ওয়েবসাইট। 
.
বিমসটেক এর বর্তমান মহাসচিব -
  1. ইন্দ্রমণি পান্ডে
  2. রাফাল মার্সিন ওয়াসিক
  3. রেবেকা গ্রিন্সপান
  4. ঝাং মিং
ব্যাখ্যা
BIMSTEC:
- BIMSTEC এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co- Operation.
- এটি বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- এটি ৬ জুন, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।
- এগুলো হলো: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান।
- এর সদর দপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত।
- বিমসটেক এর বর্তমান মহাসচিব ইন্দ্রমণি পান্ডে।

উল্লেখ্য,
- BIMSTEC এর সর্বশেষ সদস্য দেশ নেপাল ও ভুটান।
- ২০০৪ সালের ফেব্রুয়ারিতে নেপাল ও ভুটান পূর্ণ সদস্য হয়।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।
.
BRICS-এর ক্ষেত্রে নিচের কোনটি সত্য নয়?
  1. বর্তমান সদস্য ১০টি
  2. সদরদপ্তর সাংহাইতে অবস্থিত
  3. ২০০৮ সালে গঠিত হয়
  4. ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন জোহানেসবার্গে অনুষ্ঠিত হয়
ব্যাখ্যা
BRICS:
- ব্রিকস একটি অর্থনৈতিক জোট।
- ২০০৮ সালের ১৬ মে ব্রিকস (BRICS) গঠিত হয়।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- এর কোনো সদরদপ্তর নেই।
- এর বর্তমান সদস্য: ১০টি।
- সদস্যগুলো হলো: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ও ইথিওপিয়া।

উল্লেখ্য,
- ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২৩ সালে দক্ষিন আফ্রিকার জোহানেসবার্গে।
- উক্ত সম্মেলনে তিন মহাদেশের ছয়টি দেশকে এই জোটে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
- তন্মধ্যে BRICS-এর যোগদানের আমন্ত্রন প্রত্যাখান করেছে আর্জেন্টিনা।
- বাকি পাঁচটি সদস্যদেশ ২০২৪ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ব্রিকসে যোগ দেয়। 

উৎস: i) ৩১ ডিসেম্বর ২০২৩, প্রথম আলো।
         ii) Investopedia.
.
নিচের কোন দেশ বেনেলাক্সের সদস্য নয়?
  1. বেলজিয়াম
  2. নেদারল্যান্ড
  3. নিউজিল্যান্ড
  4. লুক্সেমবার্গ
ব্যাখ্যা
BENELUX: 
- BENELUX-এর পূর্ণনাম: ‘Benelux Economic Union’।  
- পশ্চিম ইউরোপের ৩টি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক সংগঠন বেনেলাক্স।
- চুক্তি স্বাক্ষর: ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮ সাল।
- চুক্তি কার্যকর: ১৯৬০ সাল।
- সদস্য সংখ্যা: ৩টি দেশ (বেলজিয়াম, নেদারল্যান্ড ও লুক্সেমবার্গ)। 
- সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম। 

উৎস: Britannica.
.
জাতিসংঘের কোন সংস্থার উদ্যোগে CIRDAP প্রতিষ্ঠিত হয়?
  1. UNCLOS
  2. FAO
  3. WHO
  4. UNDP
ব্যাখ্যা
CIRDAP:
- CIRDAP এর পূর্ণরূপ The Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- CIRDAP একটি আঞ্চলিক, আন্তঃসরকারি এবং স্বায়ত্তশাসিত একটি সংস্থা।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) উদ্যোগে CIRDAP প্রতিষ্ঠিত হয়।
- ৬ জুলাই, ১৯৭৯ সালে CIRDAP গঠিত হয়।
- এর সদর দপ্তর ঢাকার অবস্থিত।
- CIRDAP এর সদস্য সংখ্যা ১৫টি।
- সদস্য দেশগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।

উৎস: CIRDAP ওয়েবসাইট।
.
Gulf Cooperation Council-এর সদস্য দেশ কোনটি?
  1. সৌদি আরব
  2. ওমান
  3. তুরস্ক
  4. ক ও খ
ব্যাখ্যা
Gulf Cooperation Council (GCC):
- Gulf Cooperation Council হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- এটি ১৯৮১ সালের ২৫মে গঠিত হয়।
- এর সদরদপ্তর: রিয়াদ, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব জাসেম মোহাম্মদ আল বুদাইউই।
- এর সদস্য সংখ্যা ৬টি।

- সদস্যগুলো হলো:
• সৌদি আরব,
• সংযুক্ত আরব আমিরাত,
• কাতার,
• কুয়েত,
• বাহরাইন এবং
• ওমান।

উৎস: GCC ওয়েবসাইট।
.
নিচের কোন দেশ OPEC-এর সদস্য নয়?
  1. আলজেরিয়া
  2. গ্যাবন
  3. নাইজেরিয়া
  4. অ্যাঙ্গোলা
ব্যাখ্যা
OPEC:
-  OPEC এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries. 
- এটি পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: বাগদাদ, ইরাক।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫ টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)।
- ১৯৬০ সালে OPEC গঠিত হয়।
- বর্তমান সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া। 
- ১৯৬৫ সালের পূর্বে এর সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়।
- সদস্য দেশগুলো হলো: আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনিজুয়েলা।

উল্লেখ্য,
- ১ জানুয়ারি, ২০২৪ তারিখে আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী অ্যাঙ্গোলা উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে মত বিরোধের পর OPEC থেকে বেরিয়ে এসেছে।

উৎস: i) OPEC এর ওয়েবসাইট। 
         ii) ২১ ডিসেম্বর ২০২৩, রয়টার্স।
১০.
SAPTA-এর পূর্ণরূপ -
  1. SAARC Preferential Trading Arrangement
  2. SAARC Preferential Trading Area
  3. South Asian Preferential Trading Arrangement
  4. South Asian Preferential Trading Area
ব্যাখ্যা
SAPTA:
- SAPTA-এর পূর্ণরূপ: SAARC Preferential Trading Arrangement।
- সার্কের সদস্য দেশসমূহের মধ্যে বাণিজ্যিক সমতা ও সহযোগিতা বৃদ্ধির জন্য এই চুক্তিটি করা হয়।
- কলম্বোয় অনুষ্ঠিত সার্কের ষষ্ঠ সম্মেলনে চুক্তিটির বিষয়ে সম্মতি প্রদান করা হয়।
- এপ্রিল, ১৯৯৩ সালে এটি ঢাকায় স্বাক্ষরিত হয়।
- কার্যকর হয়: ১৯৯৫ সালে।

অন্যদিকে -
- SAFTA এর পূর্ণরূপ: South Asian Free Trade Area।
- SAPTA চুক্তির সীমাবদ্ধতাগুলোকে মিটিয়ে ৬ জানুয়ারি ২০০৪ সালে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত সম্মেলনে এটি স্বাক্ষরিত হয়।
- কার্যকর হয়: ১ জানুয়ারি, ২০০৬।

উৎস: SAARC ওয়েবসাইট।
১১.
কোন পরিকল্পনার অংশ হিসেবে OECD প্রতিষ্ঠিত হয়?
  1. মার্শাল প্ল্যান
  2. ট্রুম্যান পরিকল্পনা
  3. ডাম্বলিন পরিকল্পনা
  4. জনসন পরিকল্পনা
ব্যাখ্যা
OECD:
 OECD-এর পূর্ণরূপ: Organisation for Economic Co-operation and Development।
- এ সংস্থার উদ্দেশ্য সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন।
- প্রতিষ্ঠিত হয়: ৩০ সেপ্টেম্বর, ১৯৬১ সালে।
- এটি একটি অর্থনৈতিক জোট।
- এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- OECD এর প্রতিষ্ঠাতা দেশ: ২০ টি।
- বর্তমান সদস্য: ৩৮ টি।
- সর্বশেষ সদস্য কোস্টারিকা (২৫ মে, ২০২১)।

উল্লেখ্য,
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ পুনর্গঠনের জন্য 'মার্শাল প্ল্যান' অনুযায়ী ১৯৪৮ সালে The Organisation for European Economic Cooperation (OEEC) গঠিত হয়।
- OEEC যা OECD এর পূর্বসূরী সংস্থা।
- ১৯৬০ সালে ‘OECD Convention’ স্বাক্ষরের মাধ্যমে The Organisation for European Economic Cooperation (OEEC) এর সদস্য সহ ইউরোপের আরো কয়েকটি দেশ মিলে The Organisation for Economic Co-operation and Development (OECD) গঠন করে। 
- যুদ্ধবিদ্ধস্থ ইউরোপের পুনর্গঠন ও সদস্য দেশগুলোর অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে এটি প্রতিষ্ঠিত হয়।
- বর্তমানে এটি সারা বিশ্বব্যাপী শিক্ষা, স্বাস্থ্য, শুল্ক ব্যবস্থা উন্নয়ন ইত্যাদি খাত নিয়ে কাজ করছে।

উৎস: OECD ওয়েবসাইট।
১২.
একটি লিফট যখন মুক্তভাবে নিচে পড়ে, তখন সেই লিফটে থাকা ব্যক্তি অবশ্যই কী অনুভব করবে?
  1. ওজনহীনতা
  2. ওজন বেড়ে যাওয়া
  3. উচ্ছ্বাস
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি লিফট যখন মুক্তভাবে নিচে পড়ে, তখন সেই লিফটে থাকা ব্যক্তি অবশ্যই কী অনুভব করবে?

সমাধান:

লিফট যদি মুক্তভাবে নিচে পড়ে অর্থাৎ, লিফটেরও যদি g ত্বরণ হয়, তবে লিফটের সাপেক্ষে ব্যক্তির ত্বরণ হবে (g - g) অর্থাৎ শূন্য। ফলে ব্যক্তিটি লিফটের উপর কোনাে বল প্রয়ােগ করবে না।
এতে করে ব্যক্তিটি ওজনহীনতা অনুভব করবে।

উৎস: অষ্টম শ্রেণির সাধারণ বিজ্ঞান।
১৩.
বন্ধনীতে কোন সংখ্যা বসবে?
  1. 39
  2. 27
  3. 49
  4. 31
ব্যাখ্যা
প্রশ্ন: বন্ধনীতে কোন সংখ্যা বসবে?

সমাধান:
১ম লাইনে,
43 - 16 = 27 যা বন্ধনীতে বসেছে।

২য় লাইনে,
56 - 29 = 27

∴ বন্ধনীতে 27 বসবে। 
১৪.
তৃতীয় শ্রেণির লিভারের অন্তর্ভুক্ত কোনটি?
  1. কাঁচি
  2. এক চাকার ঠেলা গাড়ি
  3. চিমটা
  4. ঢেঁকি
ব্যাখ্যা
সরল যন্ত্র:
যেসব যন্ত্রের সাহায্যে বিশেষ কৌশল অবলম্বন করে কম বল প্রয়োগে অধিক কাজ করা সম্ভব হয়, তাদের সরল যন্ত্র বলে।

লিভার যন্ত্র:
লিভার হলো এমন একটি দণ্ড বা অবলম্বন, যা কোনো বস্তুর ওপর ভর করে মুক্তভাবে ওঠানামা করে।
- লিভারের যান্ত্রিক সুবিধা নির্ণয়ের সূত্রটি হলো: যান্ত্রিক সুবিধা = ভার/প্রযুক্ত বল
 
- লিভারের দন্ডটি যে বিন্দুতে ওঠানামা করে তাকে ফালক্রাম বলে।
- বল যে বিন্দুতে প্রযুক্ত হয় তা থেকে ফালক্রাম পর্যন্ত দূরত্ব হলো বলবাহুর দৈর্ঘ্য।
- ভার থেকে ফালক্রাম পর্যন্ত দূরত্ব হলো ভারবাহুর দৈর্ঘ্য।

লিভারের নীতি মালা: 
বল × বলবাহুর দৈর্ঘ্য = ভার × ভারবাহুর দৈর্ঘ্য
বা, ভার/বল = বলবাহুর দৈর্ঘ্য/ ভারবাহুর দৈর্ঘ্য 

• প্রযুক্ত বল, ভার ও ফালক্রামের অবস্থানের ওপর ভিত্তি করে লিভারকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:-
প্রথম শ্রেণির লিভার:
এই ক্ষেত্রে ফালক্রামের অবস্থান প্রযুক্ত বল ও ভারের মাঝখানে থাকে।
যেমন: কাঁচি, সাঁড়াশি, নিক্তি, নলকূপের হাতল, পানি সেচের দোন, ঢেঁকি ইত্যাদি।

দ্বিতীয় শ্রেণির লিভার:
এই ক্ষেত্রে ভার থাকে মাঝখানে এবং প্রযুক্ত বল ও ফালক্রাম দুই প্রান্তে অবস্থান করে।
যেমন: যাঁতি, এক চাকার ঠেলা গাড়ি, বোতল খোলার যন্ত্র ইত্যাদি।

তৃতীয় শ্রেণির লিভার:
এই ক্ষেত্রে প্রযুক্ত বলটি মাঝখানে কার্যকর হয়। ভার ও ফালক্রাম থাকে দুই প্রান্তে।
যেমন: চিমটা
১৫.
6, 11, ?, 27, 38
Insert the missing number.
  1. 14
  2. 16
  3. 18
  4. 20
ব্যাখ্যা
প্রশ্ন: 6, 11, ?, 27, 38
Insert the missing number.

সমাধান:
22 + 2 = 4 + 2 = 6
32 + 2 = 9 + 2 = 11
42 + 2 = 16 + 2 = 18
52 + 2 = 25 + 2 = 27
62 + 2 = 36 + 2 = 38
১৬.
কোন ব্যক্তি কম ভার বহন করে?
  1. A
  2. B
  3. উভয়ে সমান
  4. নির্ণয় করা সম্ভব নয়
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ব্যক্তি কম ভার বহন করে?

 
সমাধান:
যদি ভারটি দুই ব্যক্তির থেকে সমান দূরে থাকত তাহলে তারা সমান ভর অনুভব করত। 
ভারটি B এর নিকটবর্তী হওয়ায় B ব্যক্তি বেশি ভার বহন করবে।
ভারটি A এর দূরবর্তী হওয়ায় কম ভার বহন করবে।
১৭.
বস্তুটিকে উঠাতে কোন ক্ষেত্রে বেশি বল প্রয়োগ করতে হবে?
  1. A
  2. B
  3. উভয় ক্ষেত্রে সমান বল লাগে
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: বস্তুটিকে উঠাতে কোন ক্ষেত্রে বেশি বল প্রয়োগ করতে হবে?

সমাধান:
A এর ক্ষেত্রে বল লাগবে 50 পাউন্ড

B  এর ক্ষেত্রে বল লাগবে 100/2 = 50 পাউন্ড

∴ উভয় ক্ষেত্রে সমান বল লাগবে।
১৮.
8, 12, 24, 60, ?
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. 162
  2. 164
  3. 165
  4. 168
ব্যাখ্যা
প্রশ্ন: 8, 12, 24, 60, ?
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

সমাধান:
8
8 × 3 - 12 = 24 - 12 = 12
12 × 3 - 12 = 36 - 12 = 24
24 × 3 - 12 = 72 - 12 = 60
60 × 3 - 12 = 180 - 12 = 168
১৯.
Insert the missing letters.
  1. P, T
  2. P, I
  3. E, S
  4. S, U
ব্যাখ্যা
প্রশ্ন: Insert the missing letters.

সমাধান:
DEPOSITS
বর্ণ দুটি হবে P, I.
২০.
বস্তুটি তোলতে ওজনের কত গুণ বল প্রয়োগ করতে হবে?
  1. 4 গুণ
  2. 2 গুণ
  3. 1/4 গুণ
  4. 1/2 গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: বস্তুটি তোলতে ওজনের কত গুণ বল প্রয়োগ করতে হবে?

সমাধান:
এখানে ওজনের সাথে দুটি কপিকল যুক্ত, যার সাহায্যে চারটি রশি দিয়ে বস্তুটি উপরে টানা হচ্ছে এমন অনুভূত হয়।
তাই বস্তুটি তোলতে মোট ওজনের ৪ ভাগের এক ভাগ বল প্রয়োগ করতে হবে।
২১.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. 16
  2. 15
  3. 14
  4. 13
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

সমাধান:
১ম ও ৩য় কলামের সংখ্যা গুণ করে গুণফলের সাথে ২ যোগ করে ২য় কলামের সংখ্যা পাওয়া যায়। 
2 × 4 + 2 = 8 + 2 = 10

3 × 5 + 2 = 15 + 2 = 17

3 × 4 + 2 = 12 + 2 = 14
২২.
৮টি খুঁটি পরস্পর ১৮ ফুট দূরত্বে আছে। ১ম ও শেষ খুঁটির মধ্যে দূরত্ব কত? 
  1. ১২৬ ফুট
  2. ১৪৪ ফুট
  3. ১৪০ ফুট
  4. ১৩২ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: ৮টি খুঁটি পরস্পর ১৮ ফুট দূরত্বে আছে। ১ম ও শেষ খুঁটির মধ্যে দূরত্ব কত?  

সমাধান:
১ম ও ৮ম খুঁটির মধ্যে দূরত্ব হবে ৭টি খুঁটির দূরত্ব
মোট দূরত্ব = ১৮ × ৭ = ১২৬ ফুট 
২৩.
১৫, ২৩, ৩৯, ৭১ … ধারার পরবর্তী পদ কত?
  1. ৯৩
  2. ১০৫
  3. ১৩৫
  4. ১৪১
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫, ২৩, ৩৯, ৭১ … ধারার পরবর্তী পদ কত?

সমাধান: 
২৩ - ১৫ = ৮ 
৩৯ - ২৩ = ১৬ = ৮ × ২
৭১ - ৩৯ = ৩২ = ১৬ × ২

∴ ধারায় ৭১ এর পরের সংখ্যা হবে ৭১ + ৩২ × ২ 
= ৭১ + ৬৪ 
= ১৩৫ 
২৪.
একটি সারিতে টিটু বামদিক থেকে ২১ তম এবং ডান দিক থেকে ১৫ তম হলে ঐ সারিতে কত জন মানুষ আছে?
  1. ৩৪ জন
  2. ২৫ জন
  3. ৩৬ জন
  4. ৩৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সারিতে টিটু বামদিক থেকে ২১ তম এবং ডান দিক থেকে ১৫ তম হলে ঐ সারিতে কত জন মানুষ আছে?

সমাধান:
টিটুর বাম দিকে আছে = ২০ জন
টিটুর ডান দিকে আছে = ১৪ জন

∴ ঐ সারিতে মানুষের সংখ্যা = (২০ + ১ + ১৪) জন
= ৩৫ জন
২৫.
A স্ক্রু-ড্রাইভারের হাতলের ব্যাস 4 সে.মি. এবং B স্ক্রু-ড্রাইভারের হাতলের ব্যাস 2 সে.মি.। দুই জন ব্যাক্তি দুইটি স্ক্রু-ড্রাইভার দিয়ে একই মাপের দুইটি স্ক্রু একটি কাঠবোর্ডের ভিতর সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে-
  1. A কে বেশি সংখ্যকবার ঘুরাতে হবে
  2. A স্ক্রু-ড্রাইভারটিতে বেশি বল প্রয়োগ করতে হবে
  3. দুইটিকে সমান সংখ্যকবার ঘুরাতে হবে
  4. B কে A এর দ্বিগুণ সংখ্যকবার ঘুরাতে হবে
ব্যাখ্যা
প্রশ্ন: A স্ক্রু-ড্রাইভারের হাতলের ব্যাস 4 সে.মি. এবং B স্ক্রু-ড্রাইভারের হাতলের ব্যাস 2 সে.মি.। দুই জন ব্যাক্তি দুইটি স্ক্রু-ড্রাইভার দিয়ে একই মাপের দুইটি স্ক্রু একটি কাঠবোর্ডের ভিতর সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে-

সমাধান:
দুইটিকে স্ক্রু-ড্রাইভারকেই সমান সংখ্যকবার ঘুরাতে হবে।
কারণ হাতলের ব্যাস যা-ই হোক না কেন সেটা একবার ঘুরলে ৩৬০ ডিগ্রি ঘোরে এবং সেই সাথে স্ক্রুটিও ৩৬০ ডিগ্রি ঘোরবে।
কিন্তু A স্ক্রু এর হাতল মোটা হওয়ায় এটিতে কম বল প্রয়োগ করতে হবে।
২৬.
নিচের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি যথার্থ?
৫/৯ = ৫৫/?
  1. ৪৫
  2. ১১
  3. ৯৯
  4. ৫৫/৯৯
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি যথার্থ?
৫/৯ = ৫৫/?

সমাধান:
৫/৯ = ৫৫/?
প্রশ্নবোধক চিহ্নের স্থানের সংখ্যাটি ক হলে, 
৫/৯ = ৫৫/ক
⇒ ৫ক = ৯ × ৫৫
⇒ ক = (৯ × ৫৫)/৫
⇒ ক = ৯৯
২৭.
যদি DHAKA দিয়ে EIBLB বোঝায়, তাহলে NEPAL দিয়ে নিচের কোনটি বোঝাবে?
  1. OFMQB
  2. OFQBM
  3. OBMFQ
  4. OQBMF
ব্যাখ্যা

প্রশ্ন: যদি DHAKA দিয়ে EIBLB বোঝায়, তাহলে NEPAL দিয়ে নিচের কোনটি বোঝাবে?

সমাধান:
D → E
H → I
A → B
K → L
A → B

N → O
E → F
P → Q
A → B
L → M

NEPAL → OFQBM

২৮.
একটি বাল্বে '60 W- 120 V' লেখা আছে। বাল্বটির রোধ কত ওহম (Ohm)?
  1. 760
  2. 806.67
  3. 240
  4. 249
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাল্বে '60 W- 120 V' লেখা আছে। বাল্বটির রোধ কত ওহম (Ohm)?

সমাধান: 
এখানে,
বিভব পার্থক্য, V = 120 V
ক্ষমতা, P = 60 W
রােধ, R = ?

আমরা জানি,
P = V2/R
বা, R = V2/P
বা, R = (120×120)/60
∴ R = 240 ওহম
২৯.
17 : 53 : :  1 : ?
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 4
  2. 5
  3. 6
  4. 7
ব্যাখ্যা
প্রশ্ন: 17 : 53 : :  1 : ?
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 

সমাধান:
(17 × 3) + 2 = 53
অনরূপভাবে
(1 × 3) + 2 = 5
৩০.
যদি HOLY = SLOB হয়, তাহলে LOW =?
  1. ONE
  2. OLD
  3. GLOW
  4. BOW
ব্যাখ্যা
প্রশ্ন: যদি HOLY = SLOB হয়, তাহলে LOW =?

সমাধান:

 HOLY = SLOB
∴ LOW = OLD