পরীক্ষা আর্কাইভ

English Wizard

পরীক্ষাEnglish Wizardতারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন১৬
সিলেবাস
Exam-01 [Video Section-এ ভিডিয়ো লেকচার ০০১, ০০২, ০০৩ (মোট ৯টি ভিডিয়ো) এবং Menu থেকে 'লেকচার ও পিডিএফ' --> English Wizard অপশনে PDF Sheet দেখুন।] Exam Topics: Identifying Parts of Speech: Kinds of Parts of Speech (Only definition and Identification of Eight Types of Parts of Speech. Classification of Noun, Pronoun etc. not needed) [বিসিএস প্রিলি সিলেবাসের Part A] - Transformation of Positive-Comparative-Superlative [Part E] - Identifying Parts of Speech: Meaning of Most Common Words with their Parts of Speech [PDF Sheet দেয়া আছে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

English Wizard

English Wizard · তারিখ অনির্ধারিত · ১৬ প্রশ্ন

.
Rumi is the best boy in the class. (make it comparative)
  1. Rumi is better than all other boy in the class.
  2. Rumi is better than any other boy in the class.
  3. Rumi is better than any other boys in the class.
  4. Rumi is better than many other boy in the class.
ব্যাখ্যা
♦ Superlative to comparative: 

• এক্ষেত্রে কেবল দুটি কাজ করতে হয়:

1. Degree change হয়।
2. Indicator Change হয় (as... as/ so....as --> than).

• The যুক্ত sentence কে comparative করার নিয়ম - 
- প্রথমে subject ও verb বসে 
- the উঠে যায়।
- superlative এর comparative form বসে। 
- (than any other + singular noun) / (than all other + plural noun) বসে।
- বাকি অংশ বসে। 

• Comparative degree + (than any other + singular noun) / (than all other + plural noun) বসে।

Superlative: Rumi is the best boy in the class.
Comparative: Rumi is better than any other boy in the class.

Or, 
Comparative: Rumi is better than all other boys in the class.

অর্থাৎ,
- যদি আমরা 'than any other' ব্যবহার করি তাহলে 'boy' (singular noun) হবে,
- অথবা, 'than all other' ব্যবহার করা হলে 'boys' (plural noun) বসে।

• যেহেতু, অপশনে 'than all other' এর সাথে 'boy' (singular noun) ব্যবহার রয়েছে তাই এটি ভুল।
.
Rohan is one of the best players in the club. (Positive)
  1. No other players in the club is as good as Rohan.
  2. No other players in the club are as good as Rohan.
  3. Very few players in the club is as good as Rohan.
  4. Very few players in the club are as good as Rohan.
ব্যাখ্যা
♦ Superlative to positive:

• Superlative কে positive করতে হলে চারটি কাজ করতে হয়:

1. Subject- Object হয়, Object - Subject হয়।
2. Affirmative -Negative হয়, Negative Affirmative হয়।
3. Degree change হয়।
4. Indicator Change হয় (as... as/ so....as --> than)।

• One of the যুক্ত Superlative Degree কে Positive Degree তে রূপান্তরের নিয়ম:
- প্রথমে very few বসে 
- superlative degree এর পরের অংশ বসে
- verb এর plural form বসে 
- so বসে 
- Superlative degree এর positive from বসে
- as বসে
- প্রদত্ত sentence এর Subject বসে।

Structure: Very few+ positive degree এর পরের Plural Noun + Plural Verb+ as/so + Positive Degree+ as +Subject of Positive Degree.

Superlative: Rohan is one of the best players in the club.
Positive: Very few players in the club are as good as Rohan.
.
Mona is better than Lisa. (Make it positive)
  1. Lisa is not as good as Mona.
  2. Lisa is as good as Mona.
  3. Mona is as good as Lisa.
  4. Mona is less good than Lisa.
ব্যাখ্যা
♦ Comparative to positive:

• Comparative কে positive করতে হলে চারটি কাজ করতে হয়:
1. Subject- Object হয়, Object - Subject হয়।
2. Affirmative -Negative হয়, Negative Affirmative হয়।
3. Degree change হয়।
4. Indicator Change হয় (as... as/ so....as --> than)।

• Than যুক্ত Comparative কে positive করার নিয়ম: 
- প্রদত্ত বাক্যের Than যুক্ত অংশ এর পরের অংশ প্রথমে বসবে।
- verb বসবে।
- not বসে (মূল বাক্যটি affirmative হলে, কিন্তু মূল বাক্যটি negative হলে not উঠে যায়)। 
- as বসে। 
- comparative degree এর positive form বসে। 
- as বসে। 
- প্রদত্ত বাক্যের প্রথম Subject বসে।

Comparative: Mona is better than Lisa. 
Positive: Lisa is not as good as Mona.
.
No other fruit in Bangladesh is as sweet as the Mango. (Make it superlative)
  1. The Mango is sweetest fruit in Bangladesh.
  2. The Mango is one of the sweetest fruit in Bangladesh.
  3. The Mango is the sweetest fruit in Bangladesh.
  4. The Mango are the sweetest fruit in Bangladesh.
ব্যাখ্যা
♦ Positive to superlative:

• Positive কে superlative করতে হলে চারটি কাজ করতে হয়:
1. Subject- Object হয়, Object - Subject হয়।
2. Affirmative -Negative হয়, Negative Affirmative হয়।
3. Degree change হয়।
4. Indicator Change হয় (as... as/ so....as --> than)।

 • No other যুক্ত positive sentence কে Superlative করতে হলে the + superlative degree বসাতে হয়।
- প্রথমে Object 'the Mango', Subject হয়।
- তারপর Indicator Change করতে হবে, 'No other' ও 'as-as' উঠে তার পরিবর্তে the বসে। 
- Positive degree এর superlative form বসে। 
- তারপর Subject 'fruit in Bangladesh' টি Object হিসেবে শেষে বসে।

Positive: No other fruit in Bangladesh is as sweet as the Mango.
Superlative: The Mango is the sweetest fruit in Bangladesh.
.
Silver is not so bright as Diamond. (Make it comparative)
  1. Diamond are more brighter than Silver.
  2. Diamond is brighter then Silver.
  3. Diamond is very brighter than Silver.
  4. Diamond is brighter than Silver.
ব্যাখ্যা
♦ Positive to comparative: 

• Positive to comparative এ চারটি কাজ করতে হয়: 
1. Subject- Object হয়, Object - Subject হয়।
2. Affirmative -Negative হয়, Negative- Affirmative হয়।
3. Degree change হয়।
4. Indicator Change হয় (as... as/ so....as --> than).

• Positive degree তে so-as থাকলে comparative করতে than বসে
- প্রথমে Object 'Diamond', Subject হয়।
- verb বসে।
- not বসে (মূল sentence টি affirmative হলে, কিন্তু মূল sentence টি negative হলে not উঠে যায়)।
- positive degree এর comparative form বসে।
- than বসে।
- প্রদত্ত sentence এর প্রথম subject টি বসে।  

Positive: Silver is not so bright as Diamond. 
Comparative: Diamond is brighter than Silver.
.
My book is new. Here the underlined word is -
  1. Adjective
  2. Double possessive
  3. Pronoun
  4. Noun
ব্যাখ্যা
My book is new. Here the underlined word is - Adjective.

• My book is new.
- এখানে 'My' একটি adjective হিসেবে কাজ করেছে।
- কারণ My, Our, His, Her, Their, Your এই শব্দ গুলো pronoun থেকে উৎপত্তি হলে এরা বাক্যের মধ্যে adjective হিসেবে কাজ করে।
- এখানে 'My book' এর 'My' দ্বারা আমার সম্পর্কে কিছুই বলছে না, বরং বলা হচ্ছে 'book' সম্পর্কে, 'My' কেবল 'book' কে মডিফাই করছে। 
.
Which of the following is an example of double possessive?
  1. My
  2. Mine
  3. Our
  4. Your
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Mine হচ্ছে double possessive.

• Double Possessive:
- mine, ours, yours ইত্যাদি সব সময় Pronoun হিসেবেই ব্যবহৃত হয়।
- আর Its এবং His এ দুটির Possessive এবং Double Possessive এর Form একই।
- তাই এগুলো কোন Noun কে Modify করলে Adjective হবে, নাহলে Pronoun হবে।

• My, Our, Your এগুলো হচ্ছে possessive adjective.
.
Many people walking past him were old. Here 'past' is -
  1. Noun
  2. Preposition
  3. Conjunction
  4. Verb
ব্যাখ্যা
♦ Many people walking past him were old. Here 'past' is - Preposition.

• বাক্যটির অর্থ দাঁড়ায় 'তার পাশ দিয়ে হেঁটে যাওয়া অনেকেই বয়স্ক মানুষ।'

• এখানে Past অতিক্রম বোঝাচ্ছে। 
তাই এটি Preposition.

আবার,
• In the past, people used maps to navigate instead of GPS.
- বাক্যটির অর্থ দাঁড়ায় অতীতে, লোকেরা জিপিএসের পরিবর্তে যাত্রাপথ বা অবস্থান নির্ণয় করার জন্য করার জন্য মানচিত্র ব্যবহার করত।'
- এই বাক্যে past শব্দটি ব্যবহার হচ্ছে noun হিসেবে।

• Past: অতিক্রম: preposition.
• Past: অতীতে: noun.
.
Life is but a walking shadow. Here 'but' is a/an -
  1. Noun
  2. Preposition
  3. Adverb
  4. Adjective
ব্যাখ্যা
♦ Life is but a walking shadow. Here 'but' is a/an - Adverb.

• সাধারণত But, কিন্তু অর্থে Conjunction হিসেবে ব্যবহৃত হলেও এটি ভিন্ন ভিন্ন parts of speech হিসেবে ব্যবহার হয়ে থাকে।

• বাক্যটির অর্থ দাঁড়ায়, 'জীবন কেবলই একটি ছায়া।'
- এখানে 'but'  ব্যবহার হচ্ছে।
- 'but' কেবল অর্থে ব্যবহার হলে তখন এটি Adverb হয়ে যাবে। 

আবার,
• But: ছাড়া: preposition
• But: কিন্তু: Conjunction
• But: কেবল: Adverb.
১০.
Fill in the gap with an appropriate word: The criminal was ______ for murder.
  1. hanged
  2. hung
  3. hang
  4. hunged
ব্যাখ্যা
♦ Hang (ফাসিতে ঝুলানো) - hung (past) - hanged (pp)
 • Hang (ঝুলানো) - hung (past) - hung(pp)

• প্রদত্ত sentence - এ murder word টি থাকায়  hanged হবে।

Complete sentence: The criminal was hanged for murder.
১১.
Choose the noun form of the word 'Alive'.
  1. Live
  2. Life
  3. Lived
  4. Lively
ব্যাখ্যা
♦ Alive: [adjective]
English meaning: living; having life; not dead.
Bangla meaning: জীবিত; জ্যান্ত। 

Options,
- Live: verb
- Life: noun
- Lived: past tense, past participle form of live.
- Lively: adjective

অপশন বিবেচনা করে দেখা যায়, the noun form of the word 'Alive' - Life.

Source: Accessible & Cambridge Dictionary.
১২.
Many believe that English helps them get good jobs. Here 'Many' is -
  1. Adjective
  2. Pronoun
  3. Verb
  4. Adverb
ব্যাখ্যা
♦ Many believe that English helps them get good jobs. Here 'Many' is - Pronoun.

• Pronoun যদি কোন noun কে মডিফাই করে তাহলে তা adjective হয়ে যাবে,
- যেহেতু Many এর পরে কোন noun নেই তাই তা noun কে মডিফাই করছে না তাই এটি Pronoun.

আবার,
• Many people died.
- এখানে ;many' শব্দটি people কে মডিফাই করছে তাই এটি আর Pronoun হবে না এটি adjective এর কাজ করছে।

• Pronoun যখন কেবল Pronoun এর অর্থেই ব্যবহৃত হয় তখন আমরা একে Pronoun হিসেবে identify করবো, কিন্তু অন্য অর্থে ব্যবহৃত হলে তা করা যাবে না।
১৩.
This is the go of the day. Here 'go' is-
  1. Verb
  2. Adverb
  3. Noun
  4. None of them
ব্যাখ্যা
♦ This is the go of the day. Here 'go' is - Noun.

• Noun:
- যে word দ্বারা কোন ব্যক্তি, বস্তু, স্থান, কাল, ধারণা, কাজ বা গুণের নাম প্রকাশ করা হয় তাকেই noun বলে ।

 • Verb:
- যে শব্দ দ্বারা কোন প্রকার কাজ করা/হওয়া বুঝায় তাকেই Verb বলে।
- যেমন, go, eat, sleep, buy, sell, walk, run, see, play, write, give etc.

• This is the go of the day.
- এর অর্থ দাঁড়ায়, 'এটি হলো বর্তমান সময়ের রীতি'।
- সাধারণত go দ্বারা Verb বোঝালেও এখানে তা নয় কারণ এর দ্বারা 'যাওয়া' বোঝাচ্ছে না বরং 'রীতি' অর্থে 'noun;  হিসেবে ব্যবহার হচ্ছে।
- আরেকটি নিয়ম হলো the এবং of এর মাঝে যা বসে তা noun.
- তাই go এখানে noun.
১৪.
The price of fuel is up again. Here the underlined words are -
  1. Preposition, adjective
  2. Conjunction, preposition
  3. Preposition, adverb
  4. Preposition, conjunction
ব্যাখ্যা
The price of fuel is up again. Here the underlined words are - Preposition, adjective.

• Preposition:

- Preposition হলো এমন শব্দ যা কোন noun, pronoun বা noun phrase- এর আগে বসে তার সাথে বাক্যস্থিত অন্য কোন শব্দের সম্পর্ক প্রকাশ করে। যেমন: At, by, with, of, from, after etc.
- কোন শব্দ Preposition হওয়ার দুটি শর্ত রয়েছে।
- যেমন:
1. Noun বা Pronoun এর পূর্বে অবস্থান করবে।
2. এটি বাক্যের অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করবে, সংযোগ নয়। 

• He lives off the town.
- এখানে Off শব্দটি 'the town' noun এর পূর্বে বসেছে, তাই এটি Preposition.

• His hands were cut off.
- এখানে Off শব্দটির পরে আর কিছুই নেই, অর্থাৎ কোন Noun বা Pronoun নেই তাই এটি কোন Noun বা Pronoun কে মডিফাই করছে না।
- Off শব্দটি cut কে মডিফাই করছে। 
- এখানে Off শব্দটি একটি adverb.

• The price of fuel is up again.
- এখানে of, fuel (noun) এর আগে বসে তাই এটি Preposition, আর up হলো বেশী অর্থে ব্যবহৃত হচ্ছে তাই এটি adjective এর কাজ করছে। 
১৫.
He was absent, for he is ill. Here the underlined word is -
  1. Preposition
  2. Conjunction
  3. Adjective
  4. Adverb
ব্যাখ্যা
♦ He was absent, for he is ill. Here the underlined word is - Conjunction.

• Conjunction:
- এটি সাধারণত দুটি শব্দ, শব্দগুচ্ছ (phrase), খন্ডবাক্য(clause) বা বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করে তা হলো Conjunction.
- এর প্রধান কাজ হলো স্থাপন করা।

• For সাধারণত preposition হলেও এখানে এটি Conjunction এর কাজ করছে।
- কারণ For যখন 'জন্য' অর্থে ব্যবহৃত হয়ে থাকে তা হয় preposition, আর যখন 'কারণ' অর্থে ব্যবহার হয়ে থেকে তখন তা Conjunction.

• He was absent, for he is ill.
- 'সে অনুপস্থিত কারণ সে অসুস্থ।'
- এই বাক্যে For 'কারণ' অর্থে ব্যবহার হয়েছে।
- দুটি clause কে জোড়া লাগানোর কারণে এটি Conjunction.
১৬.
Immediate action should be taken. The underlined word is -
  1. Adjective
  2. Noun
  3. Verb
  4. Preposition
ব্যাখ্যা
♦ Immediate action should be taken. The underlined word is - Noun.

• Noun:
- যে word দ্বারা কোন ব্যক্তি, বস্তু, স্থান, কাল, ধারণা, কাজ বা গুণের নাম প্রকাশ করা হয় তাকেই noun বলে ।

• Noun এর function: 

• Subject হিসেবে। 
• Object of a verb হিসেবে:
1. Verb এর object.
2. Preposition এর object.
3. Possessive case এর object.

• Complement হিসেবে:
1. Subject complement হিসেবে। 
2. Object complement হিসেবে।

• Adjective যে parts of speech কে মডিফাই করবে তা অবশ্যই Noun.

• আবার verb এর সাথে suffix like (sion, tion, ness, hood, cy, ce etc) যোগে noun করা হয়। 

• Immediate action should be taken. 
- এখানে 'Immediate' হচ্ছে adjective, 'action' শব্দটিকে adjective মডিফাই করছে তাই এটি noun.
- তাছাড়া action subject হিসেবে Noun,
- আবার 'tion' যোগে এটি Noun.