পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়19 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
পরীক্ষা - ৯৬ বিগত ৫টি পরীক্ষার উপর রিভিশন পরীক্ষা [পরীক্ষা - ৮৩, ৮৬, ৮৯, ৯২, ৯৫]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
শিশুতোষ গ্রন্থ 'এক পয়সার বাঁশী' রচনা করেন কে?
  1. জসীম উদ্‌দীন
  2. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  3. মীর মশাররফ হোসেন
  4. সুকুমার রায়
সঠিক উত্তর:
জসীম উদ্‌দীন
উত্তর
সঠিক উত্তর:
জসীম উদ্‌দীন
ব্যাখ্যা
জসীম উদ্‌দীন রচিত শিশুতোষ গ্রন্থ - এক পয়সার বাঁশী

জসীম উদ্‌দীন:

- জসীম উদ্‌দীন একজন প্রখ্যাত বাঙালি কবি ও শিক্ষাবিদ।
- তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্ম গ্রহণ করেন।
- জসীম উদ্‌দীনের কর্মজীবন শুরু হয় পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে।

তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- বালুচর,
- রূপবতী,
- রাখালী,
- নক্সী কাঁথার মাঠ,
- ধানখেত,
- সোজন বাদিয়ার ঘাট,
- মাটির কান্না,
- মা যে জননী কান্দে ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক?
  1. চার অধ্যায়
  2. মালঞ্চ
  3. যোগাযোগ
  4. বিসর্জন
সঠিক উত্তর:
বিসর্জন
উত্তর
সঠিক উত্তর:
বিসর্জন
ব্যাখ্যা
'বিসর্জন' নাটক:
- 'বিসর্জন' (১৮৯১) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি নাটক।
- 'রাজর্ষি' উপন্যাসের প্রথমাংশ অবলম্বনে 'বিসর্জন' নাটকটি রচিত হয়।
- রবীন্দ্রনাথ রচিত বিসর্জন নাটকে গোমতী নদীর কথা উল্লেখ আছে।
- এই নাটকের উল্লেখযোগ্য চরিত্র: জয়সিংহ, রঘুপতি, অর্পনা। নাটকটি অমিত্রাক্ষর ছন্দে রচিত।

অন্যদিকে,
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস - যোগাযোগ, মালঞ্চ এবং চার অধ্যায়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'অশনি সংকেত' উপন্যাসের প্রেক্ষাপট কী?
  1. মুক্তিযুদ্ধ
  2. দুর্ভিক্ষ
  3. ভাষা আন্দোলন
  4. দেশভাগ
সঠিক উত্তর:
দুর্ভিক্ষ
উত্তর
সঠিক উত্তর:
দুর্ভিক্ষ
ব্যাখ্যা
'অশনি সংকেত' উপন্যাস:
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস।
- এর পটভূমি দ্বিতীয় মহাযুদ্ধের বিষময় ফল ১৩৫০ বঙ্গাব্দের দুর্ভিক্ষ
- আর এই দুর্ভিক্ষের করাল গ্রাস গ্রাম বাংলায় কীভাবে বিস্তার লাভ করেছে তার নিখুঁত বর্ণনা দিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচনা করেন এই উপন্যাসটি।
- এটা প্রথম প্রকাশ হয় ১৯৫৯ সালে। তবে পুস্তকাকারে প্রকাশের ১৯৪৪-৪৬ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে মাসিক মাতৃভূমি পত্রিকায় প্রকাশিত।
- 'অশনি সংকেত'র পটভূমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্বগ্রাম বারাকপুর ও তার পার্শ্ববর্তী অঞ্চল ও বনগ্রাম মহকুমা শহর।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়:
- তিনি মূলত ঔপন্যাসিক।
- তিনি ১৮৯৪ সালের ১২ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কাঁচরাপাড়ার নিকটবর্তী ঘোষপাড়া-মুরারিপুর গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
- বাংলা কথাসাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ই সর্বাপেক্ষা জনপ্রিয় সাহিত্যিকের মর্যাদা পেয়েছেন।
- তাঁর শ্রেষ্ঠ রচনা 'পথের পাঁচালী'। প্রথম রচিত এই উপন্যাসের মাধ্যমেই তিনি বিপুল খ্যাতি অর্জন করেন।

তাঁর রচিত উপন্যাস:
- পথের পাঁচালী,
- অপরাজিত,
- অশনি সংকেত,
- আরণ্যক,
- আদর্শ হিন্দু হোটেল,
- দেবযান,
- ইছামতী,
- দৃষ্টি প্রদীপ,
- অনুবর্তন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
বাংলা উপন্যাসের জনক বলা হয় কাকে?
  1. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  2. প্যারীচাঁদ মিত্র
  3. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  4. রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়:
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঔপন্যাসিক, সাংবাদিক, বাংলার নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ।
-  তিনি ১৮৩৮ সালে চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে।
- তাঁর রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস 'দুর্গেশনন্দিনী' প্রকাশিত হয় ১৮৬৫। এটি তাঁর রচিত প্রথম বাংলা উপন্যাসও।
- 'কপালকুণ্ডলা' তাঁর রচিত দ্বিতীয় বাংলা উপন্যাস (১৮৬৬)।
- আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম তাঁর ত্রয়ী উপন্যাস।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
.
What does the idiom “Up in the air” mean?
  1. Flying high
  2. Losing control
  3. Celebrating a victory
  4. Uncertain or undecided
সঠিক উত্তর:
Uncertain or undecided
উত্তর
সঠিক উত্তর:
Uncertain or undecided
ব্যাখ্যা
Up in the air:
English meaning: Uncertain and with an unknown result.
Bangla meaning: কোন একটা বিষয় ঝুলে আছে বুঝায় অর্থাৎ বিষয়টি অনিশ্চিত বা সে বিষয়ে এখনো কোন পরিকল্পনা করা হয় নি।

Example:
- The whole future of the project is still up in the air.

Source: Oxford Dictionary, Accessible Dictionary.
.
Which of the following words is the opposite of “Zealous”?
  1. Earnest
  2. Ardent
  3. Indifferent
  4. Enthusiastic
সঠিক উত্তর:
Indifferent
উত্তর
সঠিক উত্তর:
Indifferent
ব্যাখ্যা
• Zealous: 
English meaning: Feeling or showing strong and energetic support for a person, cause, etc.
Bangla meaning: উদ্দীপনাময়; গভীর অনুভূতিবহ; আগ্রহোদ্দীপক

Synonyms: Earnest (অত্যন্ত; উৎসুক; আন্তরিক), Enthusiastic (অত্যুৎসাহী), Ardent (অতিশয় আকুল বা অত্যন্ত উৎসাহী).
Antonyms: Apathetic (সমবেদনা বা আগ্রহহীন; উদাসীন), Passionless (উদাসীন; আবেগহীন), Indifferent (নিঃস্পৃহ; উদাসীন).

Example Sentences: 
1. He is a zealous supporter of the government's policies.
2. He thought the reporters were too zealous in their attempts to get into the event.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
.
"The book on the table belongs to John."
The underlined phrase in the sentence is-
  1. Verb phrase
  2. Noun phrase
  3. Adverbial phrase
  4. Adjective phrase
সঠিক উত্তর:
Adjective phrase
উত্তর
সঠিক উত্তর:
Adjective phrase
ব্যাখ্যা
• Adjective phrase:
- যে phrase গুলো sentence - এ adjective এর মত কাজ করে, অর্থ্যাৎ Noun এর অবস্থা, দোষ-গুণ ইত্যাদি প্রকাশ করে, সেই phrase গুলোকে Adjective Phrase বলে।
- Noun এর পর যদি কোন clause/Phrase বসে তাহলে সেটি Adjective clause/Phrase হবে।

- যেমন: The pond in front of our building is full of garbage.
- এই বাক্যে 'in front of our building' হচ্ছে Adjective phrase.
- কারণ, এটি Subject - The pond -কে modify করছে।

বাক্যটি:
"The book on the table belongs to John."
- এখানে, "on the table" অংশটি বাক্যের Noun "The book" কে Modify করেছে।
- তাই অংশটুকু Adjective phrase.
.
The Term “Yield to” means:
  1. To Refuse
  2. To Attack
  3. To Resist
  4. To Surrender
সঠিক উত্তর:
To Surrender
উত্তর
সঠিক উত্তর:
To Surrender
ব্যাখ্যা
• Yield (verb-transitive), (verb intransitive)
English Meaning:
1. (Of a substance) soft and easy to bend or move when you press it.
2. to give way to something or someone, to surrender or submit.

Bangla Meaning:
(১) প্রাকৃতিক রীতিতে উৎপাদন করা বা উৎপন্ন হওয়া।
(২) আত্মসমর্পণ করা; বিরোধিতা করা থেকে বিরত হওয়া, ত্যাগ করা; বশ্যতা স্বীকার করা।

• Synonyms: Surrender (বশ্যতা স্বীকার করা), Produce, (প্রদান করা), Return (অনুগত), Slavish (দাস সুলভ), Gentle (কমনীয়)।
• Antonyms: Hard (কঠোর), Resistant (বাধা প্রদানকারী), Rigid (দৃঢ়), Strict (কঠোর), Determined (নির্ধারিত)।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
.
Which of the following is an adverbial clause?
  1. Before the sun sets
  2. The book that I read
  3. What you say is true
  4. None of above
সঠিক উত্তর:
Before the sun sets
উত্তর
সঠিক উত্তর:
Before the sun sets
ব্যাখ্যা
Answer: a) Before the sun sets.
- "Before the sun sets" সময় নির্দেশ করছে,
- তাই এটি Adverbial Clause of Time. 

Adverbial Clause:
- Adverbial Clause হলো একটি Subordinate Clause, যা মূলত Verb, Adjective, বা অন্য Adverb-কে modify করে এবং সময়, কারণ, শর্ত, উদ্দেশ্য, তুলনা ইত্যাদি বোঝায়।
- সাধারণত কিছু নির্দিষ্ট Conjunction দিয়ে শুরু হয়:
যেমন: Because, Since, If, When, Although, Until, While, So that, Before, After, As soon as, Even though, Whereas, Where, Wherever, As, In case, Unless, Though ইত্যাদি।

উদাহরণ: He stayed home because he was feeling unwell.

Adverbial Clause চেনার উপায়:
- Adverbial Clause সাধারণত "কখন, কোথায়, কেন, কীভাবে, শর্ত কী, উদ্দেশ্য কী" ইত্যাদির উত্তর দেয়।
- যদি Clause কোনো Verb, Adjective, বা Adverb-এর সাথে সম্পর্কিত হয় এবং বাক্যের মূল বক্তব্যকে সম্পূর্ণ করতে সাহায্য করে, তবে এটি Adverbial Clause.
- Adverbial Clause-এর শুরুতে প্রায়ই Conjunction (Because, Since, When, If, Although) থাকে।

Other options,
খ) The book that I read বাক্যে "that I read" অংশটি "The book" (noun)-কে modify করছে। এটি একটি Adjective Clause.
গ) "What you say is true" বাক্যে "What you say" subject হিসেবে কাজ করে। এটি একটি Noun Clause.
১০.
Every boy likes football. (Make it Negative)
  1. There is a boy who likes football.
  2. There is no boy but likes football.
  3. There is no boy who likes football.
  4. There is not only boy but also likes football.
সঠিক উত্তর:
There is no boy but likes football.
উত্তর
সঠিক উত্তর:
There is no boy but likes football.
ব্যাখ্যা
• Every যুক্ত Affirmative Sentence কে  Negative Sentence এ রূপান্তরের নিয়ম:
- Negative sentnece এ every এর পরিবর্তে There is no বসে।
- Every এর পরের word টি বসে।
- but বসে।
- প্রদত্ত sentence এর বাকী অংশ বসে।

Affirmative Sentence: Every boy likes football.
Negative Sentence: There is no boy but likes football.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১১.
Being tired, he went to bed early. (make it compound)
  1. He was tired and he went to bed early.
  2. Tired and he went to bed early.
  3. He is tired and he went to bed early.
  4. He went to bed early and tired.
সঠিক উত্তর:
He was tired and he went to bed early.
উত্তর
সঠিক উত্তর:
He was tired and he went to bed early.
ব্যাখ্যা
Being যুক্ত Simple Sentence কে Compound sentence কে রূপান্তরের নিয়ম:
- Being এর বাকী অংশে যে tense আছে being- কেও সেই Tense এ গঠন করতে হবে।
- Being যুক্ত অংশে Subject না থাকলে একই Subject টি 'being' অংশের প্রথমে বসে।
- Sentence দুটির মাঝে And বসে।

Simple Sentence: Being tired, he went to bed early.
Compound Sentence: He was tired and he went to bed early.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১২.
What is the Antonym of 'Resist'?
  1. Acute
  2. Oppose
  3. Accede
  4. Quaint
সঠিক উত্তর:
Accede
উত্তর
সঠিক উত্তর:
Accede
ব্যাখ্যা
• Resist (Noun, Verb).
- English meaning: To refuse to accept something and try to stop it from happening.
- Bangla meaning: বিরোধিতা করা; প্রতিরোধ করা।

Synonym: Oppose, Withstand, Fight.
Antonym: Accede, Allow, Relent, Yield.

অন্যদিকে,
Acute - তীক্ষ্ণ, ক্ষিপ্র, সূক্ষ্ম;
Oppose - বিরোধিতা করা, বিরোধী হওয়া;
Accede - রাজি হওয়া, মেনে নেওয়া;
Quaint - উদ্ভট। 

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
১৩.
He told that lie to save his skin. Here, what is the meaning of the phrase 'save his skin'?
  1. কাজে লাগানো
  2. আদেশ অমান্য করা
  3. নিজেকে বাঁচানো
  4. নিম্ফল হওয়া
সঠিক উত্তর:
নিজেকে বাঁচানো
উত্তর
সঠিক উত্তর:
নিজেকে বাঁচানো
ব্যাখ্যা
Save his (one's) skin:
- English meaning: To avoid harm or injury.
- Bangla meaning: নিজেকে বাঁচানো।
Example: He blamed his friend to save his own skin.
Bangla mening: সে নিজের ক্ষতি এড়ানোর জন্য বন্ধুকে দোষ দিল।

উল্লিখিত অপশনগুলো,

কাজে লাগানো - Put into practice,
আদেশ অমান্য করা - Disobey,
নিজেকে বাঁচানো - Save his (one's) skin,
নিম্ফল হওয়া - Come to nothing.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain. Collins Dictionary.
১৪.
The synonym of 'Torment' is -
  1. Agony
  2. Fault
  3. Soothe
  4. Divine
সঠিক উত্তর:
Agony
উত্তর
সঠিক উত্তর:
Agony
ব্যাখ্যা
• Torment (Noun, Verb).
- English meaning: Extreme pain, especially mental pain; a person or thing that causes this.
- Bangla meaning: নিদারুণ যন্ত্রণা দেওয়া; বিরক্ত করা।

Synonym: Agony, Nightmare, Torture, Misery.
• Antonym: Consolation, Comfort, Solace, Relief.

অন্যদিকে,
Agony - তীব্র যন্ত্রণা, মর্মবেদনা;
Fault - ত্রুটি, দোষ;
Soothe - শান্ত বা প্রশমিত করা
Divine - অনুপম, অতীব সুন্দর।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
১৫.
রেখার প্রান্তবিন্দু থাকে কয়টি? 
  1. দুইটি
  2. চারটি
  3. অসংখ্য
  4. প্রান্ত বিন্দু থাকে না
সঠিক উত্তর:
প্রান্ত বিন্দু থাকে না
উত্তর
সঠিক উত্তর:
প্রান্ত বিন্দু থাকে না
ব্যাখ্যা
প্রশ্ন: রেখার প্রান্তবিন্দু থাকে কয়টি? 

সমাধান: 
 - রেখা অসীম এবং রেখার কোনো প্রান্ত বিন্দু নাই। 
- একটি রেখার যদি একদিকে একটি প্রান্ত বিন্দু থাকে এবং অন্যদিকে অসীম হয়, তবে তাকে রশ্মি বলে। 
- রেখাংশের প্রান্তবিন্দু দুইটি।
১৬.
২৫৭° কোণকে কী কোণ বলে?
  1. প্রবৃদ্ধ কোণ
  2. স্থূলকোণ
  3. পূরক কোণ
  4. সূক্ষ্মকোণ
সঠিক উত্তর:
প্রবৃদ্ধ কোণ
উত্তর
সঠিক উত্তর:
প্রবৃদ্ধ কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫৭° কোণকে কী কোণ বলে? 

সমাধান: 
- যে কোণের পরিমাণ ১৮০° থেকে বা দুই সমকোণের চেয়ে বড় কিন্তু ৩৬০° থেকে ছোট তাকে প্রবৃদ্ধ কোণ বলে। 
- তাই ২৫৭° কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।
১৭.
'গ্লোবাল ভিলেজ' -এর প্রবক্তা বা উদ্ভাবক বলা হয় কাকে?
  1. মার্ক জুকারবার্গ
  2. ই. এফ. কড
  3. মার্শাল ম্যাকলুহান
  4. টিম বার্ণারস লী
সঠিক উত্তর:
মার্শাল ম্যাকলুহান
উত্তর
সঠিক উত্তর:
মার্শাল ম্যাকলুহান
ব্যাখ্যা
গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম: 
- গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি পরিবেশ যেখানে পৃথিবীর সকল মানুষই একটি একক সমাজে বসবাস করে এবং ইলেকট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে একে অপরকে সেবা প্রদান করে থাকে।
- কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিখ্যাত দার্শনিক 'মার্শাল ম্যাকলুহান' সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম শব্দটি ব্যবহার করেন।
- মার্শাল ম্যাকলুহান 'দি মিডিয়াম ইজ দি মেসেজ' (the medium is the message) এবং 'গ্লোবাল ভিলেজ' (Global village) এর প্রবক্তা বা উদ্ভাবক হিসাবে পরিচিতি পেয়েছেন
- তিনি ১৯৬২ সালে তার প্রকাশিত গ্রন্থ 'The Gutenberg: The Making of Typographic Man' এবং ১৯৬৪ সালে তার প্রকাশিত গ্রন্থ 'Understanding Media' এ গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম এর ধারণা দেন।
- তাঁর সময়ে ইলেকট্রনিক কমিউনিকেশন প্রযুক্তির ব্যাপক বিস্তার লাভ করেছিল।
- তাঁর মতে, ইলেকট্রনিক কমিউনিকেশন প্রযুক্তির ব্যাপক বিস্তারের ফলে সময় ও দূরত্ব সংকুচিত হয়ে পৃথিবী একটি গ্রামে পরিণত হয়েছে।
- তিনি এ প্রযুক্তির বিস্তৃতিকে 'ইলেকট্রনিক নার্ভাস সিস্টেম' (Electronic Nervous System) নামে আখ্যায়িত করেছেন।
- পৃথিবী এ সিস্টেমের সাহায্যে সংযুক্ত হয়ে বিশ্বগ্রাম (Global village) এ রূপান্তরিত হয়েছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।
১৮.
রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের অন্তর্ভুক্ত সফটওয়্যার নয় কোনটি? 
  1. এসকিউএল সার্ভার
  2. মাইএসকিউএল
  3. মাইক্রোসফট এক্সেস
  4. ক্যাসপারস্কি
সঠিক উত্তর:
ক্যাসপারস্কি
উত্তর
সঠিক উত্তর:
ক্যাসপারস্কি
ব্যাখ্যা
- রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের অন্তর্ভুক্ত সফটওয়্যার নয়- কাসপারেস্কি। এটি একটি এন্টি-ভাইরাস সফটওয়‍্যার। 

রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম: 

- একটি ডাটাবেজে একাধিক টেবিল থাকতে পারে।
- কোন একটি নির্দিষ্ট ফিল্ডের উপর ভিত্তি করে দুই বা ততোধিক টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করাকে রিলেশনশীপ বলা হয়।
- রিলেশন তৈরি করা টেবিল থেকে প্রয়োজনীয় ডাটা নিয়ে আলাদা ডাটা টেবিল তৈরি করা যায়।
- রিলেশন করা ডাটা টেবিলের সমন্বয়ে গঠিত ডাটাবেজকে রিলেশনাল ডাটাবেজ বলা হয়।
- আধুনিক ডাটাবেজ  বলতে সাধারণত রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমকেই বুঝায়। 
- রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সার্ভারে ডাটাবেজ ইঞ্জিন ব্যবহার করার জন্য বাজারে অনেক ধরনের সফট্ওয়্যার রয়েছে।
যথা- মাইক্রোসফ্‌ট একসিস, ওরাকল, মাইএসকিউএল, এসকিউএল সার্ভার, ইনফরমিক্স ইত্যাদি। 
- রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের বৈশিষ্ট্য হল- 
• সহজে টেবিল তৈরি করে ডাটা এন্ট্রি করা যায়। 
• ডাটা টেবিলের সাথে অন্য এক বা একাধিক ডাটা টেবিলের মধ্যে রিলেশন তৈরি করা যায়। 
• অসংখ্য ডাটার মধ্য থেকে প্রয়োজনীয় ডাটাকে খুঁজে বের করা যায়।
• সহজে নানা ফরমেটের রিপোর্ট তৈরি করা যায় ও তা মুদ্রণ করা যায়। 
• প্রয়োজনীয় তথ্য নিয়ে লেবেল তৈরি করা যায় এবং ছাপানো যায়। 
• বিভিন্ন ধরনের চার্ট তৈরি করা যায়।
• আকর্ষণীয় ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৯.
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে দূরবর্তী অবস্থানে থাকা রোগীদেরকে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে সেবা প্রদানকে কী বলে? 
  1. টেলিমেডিসিন
  2. ই-ট্রিটমেন্ট
  3. ই-মেডিসিন
  4. ক্রায়োসার্জারি
সঠিক উত্তর:
টেলিমেডিসিন
উত্তর
সঠিক উত্তর:
টেলিমেডিসিন
ব্যাখ্যা
টেলিমেডিসিন: 
- টেলিমেডিসিন হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে দূরবর্তী অঞ্চলের রোগীদেরকে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান। এর মূল উদ্দেশ্য হলো স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো।
- বর্তমানে বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও গ্রামাঞ্চলের ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে টেলিকনফারেন্স ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এতে জনগণ সুফল ভোগ করছেন।
- বিশ্বব্যাপী এমন অনেক ওয়েবসাইট আছে যেমন- Teladoc, Maven Clinic, iCliniq, MDlive, Amwell, Doctor on Demand, এবং treatmentonline যার মাধ্যমে যে কোনো স্থান থেকে অনলাইনে চিকিৎসা সেবা পাওয়া যায়।
- সঠিক রোগ নির্ণয় হচ্ছে সঠিক চিকিৎসার পূর্বশর্ত।
- বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার রোগ নির্ণয়ে সহায়ক হয়ে উঠছে, এর মাধ্যমে রোগ নির্ণয় আরও নিখুঁতভাবে করা সম্ভব।
- ইলেকট্রনিক হেলথ রেকর্ড (EHR) ব্যবস্থাপনায় রোগীর সব তথ্য একটি ডাটাবেজে সংরক্ষিত থাকে। ফলে রোগী তার EHR ব্যবহার করে যে কোনো স্থানে বসে নিজের রোগ সম্পর্কিত তথ্য, রিপোর্ট বা চিকিৎসার পরামর্শ পেতে পারেন।
- এই ধরনের কাজের জন্য ব্যবহৃত সফটওয়্যারের মধ্যে রয়েছে Therapy Notes, Epic Care, Next Gen Ambulatory EHR, Care 360 ইত্যাদি। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।
২০.
ই-মেইলে @ এর পরের অংশটি কী নির্দেশ করে? 
  1. হোস্ট
  2. প্রোটকল
  3. ডোমেইন নেইম
  4. ইউজার আইডি
সঠিক উত্তর:
ডোমেইন নেইম
উত্তর
সঠিক উত্তর:
ডোমেইন নেইম
ব্যাখ্যা
ই-মেইল: 
- ১৯৭১ সালে রেমন্ড স্যামুয়েল টমলিসন আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনার মাধ্যমে প্রথম ই-মেইল সিস্টেম চালু করেন। 
- ইলেকট্রনিক মেইল বা ই-মেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোন বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি। 
- ই-মেইল ঠিকানায় @ চিহ্নটি অবশ্যই থাকতে হয়। 
- একটি ইমেইল ঠিকানা ইউজার আইডি ও ডোমেইন নেম নিয়ে গঠিত। 
- abc@def.com এ @ অংশের পূর্বে থাকে ইউজার আইডি এবং @ অংশের পরে থাকে ডোমেইন নেম। 
- ই-মেইল সার্ভারে POP বা IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ - দ্বাদশ শ্রেণি।