পরীক্ষা আর্কাইভ

Science Expert

পরীক্ষাScience Expertতারিখতারিখ অনির্ধারিতসময়08 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
পরীক্ষা – ১০: আধুনিক পদার্থ বিজ্ঞান, শক্তির উৎস ও প্রয়োগ নবায়ন যোগ্য/পারমাণবিক/খনিজ শক্তির উৎস, শক্তির রূপান্তর, জারণ, বিজারণ, তড়িৎ কোষ, জৈব ও অজৈব যৌগ (Live Interactive Class –19, 20)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Science Expert

Science Expert · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
কোনটি এক্সরে রশ্মির বৈশিষ্ট?
  1. ক) বক্রপথে চলে
  2. খ) সরল পথে চলে
  3. গ) ধনাত্মক আধান বিশিষ্ট
  4. ঘ) তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি
ব্যাখ্যা
এক্সরের ধর্মগুলি;
এরশ্মি সরলরেখায় গমন করে।
এক্স-রে তাড়িতচৌম্বক তরঙ্গ। তাড়িতক্ষেত্র বা চৌম্বকক্ষেত্র দ্বারা এটি বিচ্যুত হয় না।
এর তরঙ্গদৈর্ঘ্য খুব ছোট, প্রায় 10-10 m এর কাছাকাছি। এটি আধান নিরপেক্ষ।

source: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এসএসসি প্রোগ্রাম 
.
নিচের কোনটি এক্সরের তরঙ্গ দৈর্ঘ্য
  1. ক) 10-25 m
  2. খ) 10-20 m
  3. গ) 10-15 m
  4. ঘ) 10-10 m
ব্যাখ্যা
এক্সরের ধর্মগুলি;
এরশ্মি সরলরেখায় গমন করে।
এক্স-রে তাড়িতচৌম্বক তরঙ্গ। তাড়িতক্ষেত্র বা চৌম্বকক্ষেত্র দ্বারা এটি বিচ্যুত হয় না।
এর তরঙ্গদৈর্ঘ্য খুব ছোট, প্রায় 10-10 m এর কাছাকাছি। এটি আধান নিরপেক্ষ।

source: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এসএসসি প্রোগ্রাম
.
পদার্থ বিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার পান কে?
  1. ক) গ্যালিলিও
  2. খ) নিউটন
  3. গ) আইন্সটাইন
  4. ঘ) রন্টজেন
ব্যাখ্যা
এক্সরে হলো এক ধরনের তাড়িত চৌম্বক বিকিরণ যা দ্রুতগতি সম্পন্ন ইলেকট্রন দ্বারা কোনো ধাতব পাতকে আঘাত করে উৎপন্ন করা যায়।
এক্স-রে আবিষ্কার করেন উইলিয়াম রন্টজেন ১৮৯৫ সালে এবং এক্স-রে আবিষ্কারের জন্য ১৯০১ সালে পদার্থবিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন।

source: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এসএসসি প্রোগ্রাম
.
এক্সরেতে কোন ধাতুর কুন্ডলী থাকে যা থেকে ইলেকট্রন নির্গত হয়?
  1. ক) মলিবডেনাম
  2. খ) টাংস্টেন
  3. গ) প্লাটিনাম
  4. ঘ) ইরিডিয়াম
ব্যাখ্যা
এক্সরে হলো এক ধরনের তাড়িত চৌম্বক বিকিরণ যা দ্রুতগতি সম্পন্ন ইলেকট্রন দ্বারা কোনো ধাতব পাতকে আঘাত করে উৎপন্ন করা যায়। এতে টাংস্টেন ধাতুর কুন্ডলী ব্যবহার করা হয়।

source: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এসএসসি প্রোগ্রাম
.
পৃথিবীর প্রতি বর্গমিটার আয়তনে পতিত সৌরশক্তির পরিমাণ
  1. ক) 5.56 KW
  2. খ) 2.56 KW
  3. গ) 1.36 KW
  4. ঘ) 2.00 KW
ব্যাখ্যা
তড়িৎশক্তির সাথে তুলনা করলে পৃথিবীতে আসা শক্তির পরিমাণ (১৮×১০) ওয়াট। পৃথিবীর প্রতি বর্গমিটার আয়তনে যে পরিমাণ সৌরশক্তি নিয়ত পতিত হয় তার পরিমাণ ১.৩৬ কিলোওয়াট তড়িতের সমান।

সৌরশক্তি ব্যবহারে পরিবেশের কোনো দুষণ হয়না এবং বিপদের সম্ভাবনা কম। প্রকৃতপক্ষে সূর্যের শক্তির উৎস পারমাণবিক শক্তি, কারণ সূর্যে ফিউশন বিক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন হয়। এ শক্তি পৃথিবীতে বিকিরিত হয়। সৌরশক্তির সকল উৎস ফিউশন বিক্রিয়া।

source: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এসএসসি প্রোগ্রাম
.
কোনটি আইন্সটাইনের ভর শক্তি সূত্র?
  1. ক) E = mC2
  2. খ) E = 1/2 mv2
  3. গ) F = ma
  4. ঘ) w = mg
ব্যাখ্যা
১৯০৫ সালে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তাঁর বিখ্যাত আপেক্ষিক তত্ত্বে পদার্থের ভর ও শক্তির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক দেখিয়েছেন। পদার্থকে সম্পূর্ণরূপে শক্তিতে (তাপে) রূপান্তরিত করা যায়। বাস্তবপক্ষে পদার্থ ও শক্তি পরস্পর রূপান্তর যোগ্য। কোনো নির্দিষ্ট পরিমাণ ভরকে (m) সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তরিত করলে যে শক্তি পাওয়া যায় তার পরিমাণ হল E=mC2

source: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এসএসসি প্রোগ্রাম
.
জামালপুরের মাদারগঞ্জে দেশের সবচেয়ে বড় যে সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মিত হবে তার ক্ষমতা
  1. ক) 100 MW
  2. খ) 200 MW
  3. গ) 250 MW
  4. ঘ) 1200 MW
ব্যাখ্যা
নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে জামালপুরের মাদারগঞ্জে দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ পরিকল্পনা করছে সরকার। ১০০ মেগাওয়াট সোলার পার্কটি নির্মাণ করবে রাষ্ট্রায়ত্ত রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল)। ২০২৩ সালের মধ্যে এ সোলার পার্ক তৈরি করবে সংস্থাটি। এরই মধ্যে প্রকল্প প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে।

source: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এসএসসি প্রোগ্রাম
.
নিউমোনিয়া সনাক্তকরনে ব্যবহৃত হয়-
  1. ক) এক্সরে
  2. খ) গামা রে
  3. গ) সিটিস্ক্যান
  4. ঘ) আলট্রাসনোগ্রাফ
ব্যাখ্যা
এক্সরের ব্যবহার
এক্সরে এর ব্যবহারগুলো নিচে তুলে ধরা হলো :
মুখমণ্ডলের যে কোনো ধরনের রোগ নির্ণয়ে এক্সরের এর ব্যবহার অনেক যেমন—দাঁতের গোড়ায় ঘা এবং ক্ষয় নির্ণয়ে এক্সরে ব্যবহৃত হয়।
পেটের এক্সরের সাহায্যে অন্ত্রের প্রতিবন্ধকতা সনাক্ত করা যায়৷
এক্সরের সাহায্যে পিত্তথলি ও কিডনির পাথরকে শনাক্ত করা যায়।
বুকের এক্সরের সাহায্যে ফুসফুসের রোগ যেমন— নিউমোনিয়া, ফুসফুসের ক্যান্সার ইত্যাদি নির্ণয় করা যায়৷
চিকিৎসার কাজেও এক্সরে ব্যবহার করা যায়। এটি ক্যান্সার কোষকে মেরে ফেলতে পারে।

source: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এসএসসি প্রোগ্রাম
.
ভারী পরমাণুর নিউক্লিয়াস শক্তিশালী কণিকার আঘাতের ফলে প্রায় সমান দুটি খন্ডে বিভক্ত হয় এবং বিপুল পরিমাণ শক্তি নির্গত হয় এই ঘটনাকে বলে?
  1. ক) ফিশন
  2. খ) ফিউশন
  3. গ) ব্যাপন
  4. ঘ) আপেক্ষিকতা
ব্যাখ্যা
পরমাণুর নিউক্লিয়াস হতে দুটি প্রক্রিয়ায় প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন করা যায়। প্রক্রিয়া দুটি হল :

• নিউক্লিয়ার ফিশন বা নিউক্লীয় বিভাজন (Nuclear Fission)

• নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লীয় সংযোজন (Nuclear Fusion)

নিউক্লিয়ার ফিশন : যে প্রক্রিয়ায় ভারী পরমাণুর নিউক্লিয়াস শক্তিশালী কণিকার আঘাতের ফলে প্রায় সমান দুটি খন্ডে বিভক্ত হয় এবং বিপুল পরিমাণ শক্তি নির্গত হয় তাকে নিউক্লিয়ার ফিশন বলে। উচ্চ শক্তিসম্পন্ন প্রোটন, নিউট্রন বা ডিউটেরনের আঘাতের ফলে ইউরেনিয়াম নিউক্লিয়াস ৩টি নিউট্রনসহ দুটি তেজস্ক্রিয় নিউক্লিয়াসে ভেঙ্গে পড়ে।

source: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এসএসসি প্রোগ্রাম
১০.
একাধিক হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি ভারী নিউক্লিয়াসে পরিণত হয় এবং তাতে প্রচুর শক্তি নির্গত হয় এই ঘটনাকে বলে?
  1. ক) ফিশন
  2. খ) ফিউশন
  3. গ) ব্যাপন
  4. ঘ) আপেক্ষিকতা
ব্যাখ্যা
যে প্রক্রিয়ায় একাধিক হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি ভারী নিউক্লিয়াসে পরিণত হয় এবং তাতে প্রচুর শক্তি নির্গত হয় তাকে নিউক্লিয়ার ফিউশন বলে। অত্যধিক উচ্চ তাপে ফিউশন সংঘটিত হয়।

source: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এসএসসি প্রোগ্রাম
১১.
“Imagination is more important than Knowledge”-কে বলেছেন?
  1. ক) নিউটন
  2. খ) প্লেটো
  3. গ) সক্ত্রেটিস
  4. ঘ) আইনস্টাইন
ব্যাখ্যা
জার্মান বিজ্ঞানী আইনস্টাইন বিশ্বাস করতেন, “Imagination is more important than Knowledge (কল্পনা শক্তি জ্ঞান অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ)”। ১৯০৫ সালে তিনি দেখান যে পদার্থ এবং শক্তি প্রকৃতপক্ষে অভিন্ন। পদার্থকে শক্তিতে রূপান্তরিত করা যায় m ভর বিশিষ্ট কোনো পদার্থকে সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তরিত করলে শক্তির পরিমাণ হবে E = mc2, এখানে c হলো আলোর বেগ একে আইনস্টাইনের পদার্থ ও শক্তির অভিন্নতা বিষয়ক সূত্র বলা  হয়।

source: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এসএসসি প্রোগ্রাম
১২.
চারটি হাইড্রোজেন নিউক্লিয়াস ফিউশন প্রক্রিয়াতে জড়িত হয়ে কোনটি গঠিত হয়?
  1. ক) হিলিয়াম নিউক্লিয়াস
  2. খ) হাইড্রোজেন
  3. গ) ডিউটেরিয়াম
  4. ঘ) নাইট্রোজেন
ব্যাখ্যা
যে প্রক্রিয়ায় একাধিক হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি ভারী নিউক্লিয়াসে পরিণত হয় এবং তাতে প্রচুর শক্তি নির্গত হয় তাকে নিউক্লিয়ার ফিউশন বলে। অত্যধিক উচ্চ তাপে ফিউশন সংঘটিত হয়। চারটি হাইড্রোজেন নিউক্লিয়াস ফিউশন প্রক্রিয়াতে জড়িত হয়ে একটি করে হিলিয়াম নিউক্লিয়াস গঠিত হয়।

source: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এসএসসি প্রোগ্রাম
১৩.
তড়িৎ রাসায়নিক কোষে ইলেকট্রোড থাকে?
  1. ক) ছয়টি ইলেকট্রোড
  2. খ) চারটি
  3. গ) দু'টি ইলেকট্রোড
  4. ঘ) তিনটি ইলেকট্রোড
ব্যাখ্যা
তড়িৎ রাসায়নিক কোষ এমন একটি ব্যবস্থা যেখানে দু'টি ইলেকট্রোড আয়নে নিমজ্জিত থাকে এবং রাসায়নিক বিক্রিয়ার দরুন ইলেকট্রনের উৎপাদন বা শোষন ঘটে ।

source: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এসএসসি প্রোগ্রাম
১৪.
বৈজ্ঞানিক ভোল্টা কত সালে ভোল্টার কোষ তৈরি করেন?
  1. ক) ১৯০০
  2. খ) ১৮০০
  3. গ) ১৯০৫
  4. ঘ) ১৮১০
ব্যাখ্যা
বৈজ্ঞানিক ভোল্টা (১৮০০ খৃ:) সর্বপ্রথম দেখান যে দু'টি ভিন্ন ধাতুর পাতকে একটি তরল পরিবাহীতে আংশিক নিমজ্জিত করে পাত দুটির উপরের দিকে তার দিয়ে সংযুক্ত করলে বিদ্যুত প্রবাহিত হয়। এই তথ্যের উপর ভিত্তি করে ড্যানিয়েল (১৮৩৬ খৃ:) একটি ব্যাটারী বা কোষ তৈরী করেন। একটি জিঙ্কের পাতকে জিঙ্কের লবণের দ্রবণে (Zn++) ও একটি কপার বা তামার পাতকে কপারের লবণের দ্রবণে (Cu++) আংশিক নিমজ্জিত রেখে উপর  দিক দিয়ে একটি তার সংযোগ করলে একটি রাসায়নিক কোষ তৈরী হয় এবং তারের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে দেখা যায়

source: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এসএসসি প্রোগ্রাম
১৫.
তড়িৎ কোষের মধ্যে একটি ধাতুর পাত ও সেই ধাতু আয়ন নিয়ে গঠিত হয়
  1. ক) একটি অর্ধকোষ
  2. খ) দুইটি অর্ধকোষ
  3. গ) একটি পূর্ণকোষ
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
একটি ধাতুর পাত ও সেই ধাতু আয়নের গঠনকে একটি অর্ধকোষ বা half cell বলা হয়। যেমন এখানে Zn |Zn২+  ও Cu|Cu২- এ দুটির প্রত্যেকে একটি অর্ধকোষ। তড়িৎদ্বারে সংঘটিত বিক্রিয়াকে অর্ধকোষ বিক্রিয়া বলা হয় ।

source: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এসএসসি প্রোগ্রাম
১৬.
কোনটি দ্রবণের সরাসরি মিশ্রণ কে বাধা দেয়?
  1. ক) সল্ট ব্রিজ
  2. খ) হাইড্রোজেন
  3. গ) অক্সিজেন
  4. ঘ) নাইট্রোজেন
ব্যাখ্যা
দুটি দ্রবণ একটি ছিদ্রযুক্ত সিরামিকের প্রাচীর দিয়ে আলাদা রাখা হয়।

সিরামিক প্রাচীরের পরিবর্তে একটি লবণ সেতু বা Salt bridgeও ব্যবহার করা যায়। Salt bridge বা লবণ সেতু একটি জেল (gel) এর মধ্যে অবস্থিত ইলেকট্রোলাইট যা ভোল্টাইক কোষকে সংযুক্ত করে কিন্তু দ্রবণের সরাসরি মিশ্রণ ঘটতে দেয় না।

source: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এসএসসি প্রোগ্রাম
১৭.
যে বিদ্যুৎ কোষ নিজেই নিজের রাসায়নিক শক্তি থেকে সরাসরি বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে বিদ্যুৎ প্রবাহ বজায় রাখে তাকে বলে।
  1. ক) সেকেন্ডারী কোষ
  2. খ) প্রাইমারী কোষ
  3. গ) উভয়
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
যে বিদ্যুৎ কোষ নিজেই নিজের রাসায়নিক শক্তি থেকে সরাসরি বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে বিদ্যুৎ প্রবাহ বজায় রাখে তাকে প্রাইমারী বা প্রাথমিক কোষ বলে। এ ধরনের কোষে রাসায়নিক বিক্রিয়া সংঘটনের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয় এবং একবার ব্যবহারে এ কোষগুলো ডিসচার্জ হয়ে পড়ে, সে কারণে একে পুনরায় চার্জিত করে ব্যবহার করা যায় না।

source: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এসএসসি প্রোগ্রাম