পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়34 minutes
মোট প্রশ্ন৩৪
সিলেবাস
৪৪তম বি.সি.এস. সাবজেক্ট ফাইনাল - বাংলাদেশ বিষয়াবলী-২ (টপিকগুলোর বিস্তারিত সিলেবাস বাটনে বা পিএসসির সিলেবাসেই পাবেন।) [১০০ নাম্বার] ১) বাংলাদেশের সংবিধান ২) বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা ও সরকার ব্যবস্থা ৩) বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতি, গোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি। ৪) বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলাসহ চলচ্চিত্র, গণমাধ্যম-সংশ্লিষ্ট বিষয়াদি।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ৩৪ প্রশ্ন

.
বাংলাদেশে আধুনিক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারকারীর হার কত শতাংশ?
  1. ক) ৬২.৩ শতাংশ
  2. খ) ৬৩.৯ শতাংশ
  3. গ) ৬৪.৫ শতাংশ
  4. ঘ) ৬৬.২ শতাংশ
ব্যাখ্যা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত SVRS Report-2020 অনুসারে বাংলাদেশে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারকারীর হার

জাতীয় পর্যায়ে : ৬৩.৯ শতাংশ
আধুনিক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারকারী : ৬২.৩ শতাংশ
গ্রামাঞ্চলে : ৬৩.১ শতাংশ
শহরাঞ্চলে : ৬৪.৭ শতাংশ।

(তথ্যসূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর SVRS Report-2020)
.
বিরিশিরি কালচারাল একাডেমি কোন জেলায় অবস্থিত?
  1. ক) ময়মনসিংহ
  2. খ) নেত্রকোনা
  3. গ) মৌলভীবাজার
  4. ঘ) সুনামগঞ্জ
ব্যাখ্যা
- বিরিশিরি কালচারাল একাডেমি হলো একটি সরকারি উপজাতি সাংস্কৃতিক প্রতিষ্ঠান যা নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরিতে অবস্থিত।
- এটি ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- বিরিশিরি ব্যতীত কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও রাজশাহী জেলায় সরকারি উপজাতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে।

(তথ্যসূত্র: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়)
.
বর্তমানে দেশে শিক্ষা বোর্ডের সংখ্যা কতটি?
  1. ক) ১০টি
  2. খ) ১১টি
  3. গ) ১২টি
  4. ঘ) ১৩টি
ব্যাখ্যা
- বাংলাদেশে মোট ১১টি শিক্ষা বোর্ড রয়েছে।
এগুলো হলো:
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, ঢাকা (৭ মে ১৯২১)
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, রাজশাহী (১৯৬১)
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, কুমিল্লা (১৯৬২)
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, যশোর (১৯৬৫)
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, চট্টগ্রাম (১৯৯৫)
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, বরিশাল (১৯৯৯)
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, সিলেট (১৯৯৯)
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, দিনাজপুর (স্থাপিত : ২০০৬ সালে; কার্যক্রম শুরু ২০০৯ সালে)
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, ময়মনসিংহ (২৮ আগস্ট ২০১৭)
- বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (১৯৫৪)
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (১৯৭৮)।
(তথ্যসূত্র: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়)
.
নিচের কোন উপজাতিটি বাংলাদেশে বাস করে না?
  1. ক) খুমি
  2. খ) তঞ্চঙ্গা
  3. গ) মাহালি
  4. ঘ) টোডা
ব্যাখ্যা
- টোডা উপজাতি বাংলাদেশে বসবাস করে না।
- এরা ভারতের নীরগিরি পাহাড়ে বসবাস করে।
- টোডা সমাজে বহুপতি প্রথা প্রচলন রয়েছে।

বাংলাদেশে মোট ৫০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস রয়েছে।
এগুলো হলো:
- ওরাওঁ
- কোচ
- কোল
- খাসিয়া/খাসি
- খিয়াং
- খুমি
- গারো
- চাক
- চাকমা
- ডালু
- তঞ্চঙ্গা
- ত্রিপুরা
- পাংখোয়া/পাংখো
- বম
- বর্মণ
- মণিপুরী
- মারমা
- পাহাড়ী/মালপাহাড়ী
- মুন্ডা
- ম্রো/মুরং
- রাখাইন
- লুসাই
- সাঁওতাল
- হাজং
- মাহাতো/কুর্মি মাহাতো/বেদিয়া মাহাতো
- কন্দ
- কড়া
- গঞ্জু
- গড়াইত
- গুর্খা
- তেলী
- তুরি
- পাত্র
- বাগদী
- বানাই
- বড়াইক/বাড়াইক
- বেদিয়া
- ভিল
- ভূমিজ
- ভূঁইমালী
- মালো/ঘাসিমালো
- মাহালী
- মুসহর
- রাজোয়াড়
- লোহার
- শবর
- হুদি
- হো
- খারিয়া/খাড়িয়া
- খারওয়ার/খেড়োয়ার।

(তথ্যসূত্র: বাংলাদেশ গেজেট ও ব্রিটানিকা)
.
নিচের কোনটি শিক্ষা বিভাগের ট্রেনিংয়ের শীর্ষ প্রতিষ্ঠান?
  1. ক) ডিপিই
  2. খ) ইউজিসি
  3. গ) নায়েম
  4. ঘ) ব্যান্সডক
ব্যাখ্যা
- National Academy for Educational Management (NAEM-নায়েম) হলো দেশের শিক্ষা বিভাগের ট্রেনিংয়ের শীর্ষ প্রতিষ্ঠান।
- এটি ১৯৫৯ সালে স্থাপিত হয়।
- এর অবস্থান ঢাকার নিউমার্কেটে ঢাকা কলেজের পাশে।
- এখানে সর্বস্তরের শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণ প্রদান করা হয়।

অন্যদিকে,
- DPE (Directorate of Primary Education) হলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
- BANSDOC হলো বাংলাদেশ জাতীয় বিজ্ঞান ও কারিগরি তথ্য নথিকরণ কেন্দ্র।
- UGC (University Grant Commission) হলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।

(তথ্যসূত্র: নায়েম ও সংস্থাগুলোর ওয়েবসাইট)
.
নিচের কোন নৃগোষ্ঠী সম্প্রদায়ের মাঝে কুঁড়ুখ ভাষা প্রচলিত রয়েছে?
  1. ক) ওরাঁও
  2. খ) রাখাইন
  3. গ) গারো
  4. ঘ) ত্রিপুরা
ব্যাখ্যা
- বাংলাদেশের রংপুর ও দিনাজপুর অঞ্চলে বসবাসকারী ওরাঁও জনগোষ্ঠী কুঁড়ুখ ভাষায় কথা বলে।
- এটি দ্রাবিড় ভাষা পরিবারের অন্তর্গত একটি আদি ও কথ্য ভাষা।
- এ ভাষার নিজস্ব বর্ণমালা নেই।
- ওরাঁও জনগোষ্ঠীর মধ্যে কুঁড়ুখ ভাষা ব্যতীত সাদরি ভাষাও প্রচলিত রয়েছে।

অন্যদিকে,
- ককবোরক : ত্রিপুরা নৃগোষ্ঠীর ভাষা।
- আচিক খুসিক : গারোদের ভাষা।

(তথ্যসূত্র: ক্ষুদ্র নৃগোষ্ঠী ভাষা ও সংস্কৃতি : ষষ্ঠ শ্রেণী)
.
রোয়া কী?
  1. ক) খাসিয়াদের গ্রাম
  2. খ) মারমাদের গ্রাম
  3. গ) সাঁওতালদের গ্রাম
  4. ঘ) চাকমাদের গ্রাম
ব্যাখ্যা
রোয়া হলো মারমাদের গ্রাম।

অন্যদিকে,
খাসিয়াদের গ্রামকে বলা হয় পুঞ্জি
চাকমাদের গ্রামের নাম আদাম
সাঁওতালদের গ্রামকে বলা হয় দিশাম।

(তথ্যসূত্র: ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : সপ্তম শ্রেণী)
.
জাতীয় সংসদে সংবিধানের দ্বাদশ সংশোধনী পাশ হয় কত সালে?
  1. ক) ১৯৯০ সালে
  2. খ) ১৯৯১ সালে
  3. গ) ১৯৯২ সালে
  4. ঘ) ১৯৯৩ সালে
ব্যাখ্যা
- ১৯৯১ সালের ৬ আগস্ট জাতীয় সংসদে সংবিধানের দ্বাদশ সংশোধনী গৃহীত হয়।
- এই সংশোধনীর মাধ্যমে দেশে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হয়।
- এই লক্ষ্যে ১৯৯১ সালের ১৫ সেপ্টেম্বর দেশে গণভোট অনুষ্ঠিত হয়।
- এতে সংশোধনীর পক্ষে অধিকাংশের রায় পড়লে ১৮ সেপ্টেম্বর রাষ্ট্রপতি সংশোধনী বিলে স্বাক্ষর করেন।

- এর আগে ১৯৭৫ সালের ২৫ জানুয়ারী চতুর্থ সংশোধনীর মাধ্যমে দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়।

(তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান : আরিফ খান)
.
সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রের অনগ্রসর নাগরিকদের জন্যে বিশেষ বিধান প্রণয়নের কথা বলা হয়েছে?
  1. ক) ১৯(৩) নং অনুচ্ছেদ
  2. খ) ২৮(২) নং অনুচ্ছেদ
  3. গ) ২৮(৪) নং অনুচ্ছেদ
  4. ঘ) ২৯(১) নং অনুচ্ছেদ
ব্যাখ্যা
বাংলাদেশ সংবিধানের ২৮(৪) নং অনুচ্ছেদে রাষ্ট্রের অনগ্রসর নাগরিকদের জন্যে বিশেষ বিধান গ্রহণের কথা বলা হয়েছে।
এতে বলা হয়,

“নারী বা শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যে কোন অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান-প্রণয়ন হইতে এই অনুচ্ছেদের কোন কিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না।”

(তথ্যসূত্র: বাংলাদেশ সংবিধান)
১০.
বাংলাদেশের সংবিধানে বর্তমান পর্যন্ত মোট কতটি সংশোধনী গৃহীত হয়েছে?
  1. ক) ১৬টি
  2. খ) ১৭টি
  3. গ) ১৮টি
  4. ঘ) ১৯টি
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানে বর্তমান পর্যন্ত মোট ১৭টি সংশোধনী গৃহীত হয়েছে।
এর মধ্যে ১৯৭৩ সালের ১৫ জুলাই সংবিধানের প্রথম সংশোধনী গৃহীত হয় এবং সর্বশেষ ১৭তম সংশোধনী গৃহীত হয় ২০১৮ সালের ৮ জুলাই।

(তথ্যসূত্র: আইন মন্ত্রণালয়)
১১.
জরুরি অবস্থার সময় সংবিধানে উল্লেখিত নিচের কোন মৌলিক অধিকারটি রহিত করা যায় না?
  1. ক) চলাফেরার স্বাধীনতা
  2. খ) সংগঠনের স্বাধীনতা
  3. গ) বৃত্তির স্বাধীনতা
  4. ঘ) ধর্মীয় স্বাধীনতা
ব্যাখ্যা
সংবিধানের ১৪১(খ) নং উপদফায় জরুরি অবস্থার সময় সরকারকে সংবিধানের ৩৬ (চলাফেরার স্বাধীনতা), ৩৭ (সমাবেশের স্বাধীনতা), ৩৮ (সংগঠনের স্বাধীনতা), ৩৯ (চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতা), ৪০ (পেশা বা বৃত্তির স্বাধীনতা) এবং ৪২ (সম্পত্তির অধিকার) নং অনুচ্ছেদ অকার্যকর রাখার ক্ষমতা প্রদান করা হয়েছে।

৪১ নং অনুচ্ছেদে বর্ণিত ধর্মীয় স্বাধীনতা এর আওতাধীন নয়।

(তথ্যসূত্র: বাংলাদেশ সংবিধান)
১২.
নির্বাচিত হবার পর কোন সংসদ সদস্যের অযোগ্যতা প্রকাশ পেলে তার সংসদ সদস্য পদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে-
  1. ক) জাতীয় সংসদ
  2. খ) নির্বাচন কমিশন
  3. গ) সুপ্রিমকোর্ট
  4. ঘ) মন্ত্রিপরিষদ বিভাগ
ব্যাখ্যা
সংবিধানের ৬৬ নং অনুচ্ছেদের ৪ নং দফা অনুযায়ী সংসদ নির্বাচনে বিজয়ী হবার পর যদি কোন সংসদ সদস্যের ৬৬ (২) দফায় বর্ণিত কোন অযোগ্যতা প্রকাশ পায়, সেক্ষেত্রে তা নিষ্পত্তির জন্যে নির্বাচন কমিশনে প্রেরণ করা হয় এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তই এক্ষেত্রে চূড়ান্ত বলে গণ্য।

(তথ্যসূত্র: বাংলাদেশ সংবিধান)
১৩.
আপিল বিভাগের বিচারপতিদের শপথবাক্য পাঠ করান কে?
  1. ক) প্রধান বিচারপতি
  2. খ) রাষ্ট্রপতি
  3. গ) স্পিকার
  4. ঘ) প্রধানমন্ত্রী
ব্যাখ্যা
সংবিধানের তৃতীয় তফসিল অনুসারে,
প্রধান ‍বিচারপতি যাদের শপথ বাক্য করান:
- আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ
- পিএসসির সদস্যবৃন্দ
- মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক
- নির্বাচন কমিশনারবৃন্দ।

রাষ্ট্রপতি যাদের শপথ বাক্য পাঠ করান:
-প্রধানমন্ত্রী
- মন্ত্রিসভার সদস্যবৃন্দ
- স্পিকার
- ডেপুটি স্পিকার
- প্রধান বিচারপতি।

স্পিকার যাদের শপথবাক্য পাঠ করান:
- রাষ্ট্রপতি
- সংসদ সদস্যবৃন্দ।

(তথ্যসূত্র: বাংলাদেশ সংবিধান)
১৪.
ন্যাপ গঠন করেন কে?
  1. ক) শেরে বাংলা এ কে ফজলুল হক
  2. খ) হোসেন শহিদ সোহরাওয়ার্দী
  3. গ) মাওলানা ভাসানী
  4. ঘ) আব্দুর রহমান তর্কবাগীশ
ব্যাখ্যা
১৯৫৭ সালের ২৪-২৫ জুলাই ঢাকার রূপমহল সিনেমা হলে আয়োজিত গণতান্ত্রিক কর্মী সম্মেলনের মাধ্যমে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠিত হয়।

ন্যাপের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন মাওলানা ভাসানী ও সাধারণ সম্পাদক ছিলেন পশ্চিম পাকিস্তানের মাহমুদুল হক ওসমানী।

এর আগে ১৯৫৭ সালের ৬-১০ ফেব্রুয়ারি টাঙ্গাইলে অনুষ্ঠিত আওয়ামী লীগের কাগমারি সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রনীতি প্রশ্নে বিরোধের জের ধরে ১৮ই মার্চ ১৯৫৭ মাওলানা ভাসানী আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন।

(তথ্যসূত্র: বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
১৫.
নিচের কোন জেলায় জাতীয় সংসদের কেবল একটি আসন রয়েছে?
  1. ক) বরগুনা
  2. খ) মুন্সিগঞ্জ
  3. গ) মেহেরপুর
  4. ঘ) খাগড়াছড়ি
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা ৩৫০টি। এর মধ্যে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আসন সংখ্যা ৩০০টি।

বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি জেলায় মাত্র একটি করে সংসদীয় আসন রয়েছে।
সর্বোচ্চ ২০টি আসন রয়েছে ঢাকা জেলায়।

জাতীয় সংসদের ১ নং আসন হলো পঞ্চগড়-১ এবং ৩০০ নং আসন হলো বান্দরবান।

(তথ্যসূত্র: জাতীয় সংসদ সচিবালয় ওয়েবসাইট)
১৬.
স্থানীয় সরকার কাঠামোর সর্বোচ্চ স্তর কোনটি?
  1. ক) সিটি কর্পোরেশন
  2. খ) জেলা পরিষদ
  3. গ) বিভাগীয় প্রশাসন
  4. ঘ) পৌরসভা
ব্যাখ্যা
স্থানীয় সরকার হলো এমন সরকার ব্যবস্থা যা ছোট ছোট এলাকার স্থানীয় প্রয়োজন মেটাবার জন্যে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত ও আইনের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত।

বাংলাদেশে বর্তমানে তিন স্তরবিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো রয়েছে।
স্থানীয় সরকারের স্তরসমূহ:
- ইউনিয়ন পরিষদ
- উপজেলা প্রশাসন
- জেলা পরিষদ।
এছাড়া, শহরাঞ্চলে পৌরসভা ও ১২টি শহরে সিটি কর্পোরেশন এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলায় তিনটি স্থানীয় পার্বত্য জেলা পরিষদ রয়েছে।

স্থানীয় সরকার কাঠামোর সর্বোচ্চ স্তর হলো জেলা পরিষদ। জেলা পরিষদ ১জন চেয়ারম্যান, ১৫ জন সাধারণ সদস্য ও পাঁচজন মহিলা সদস্যসহ মোট ২১জন সদস্য নিয়ে গঠিত।

স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন ও সবচেয়ে কার্যকরি ইউনিট হলো ইউনিয়ন পরিষদ।

(তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
১৭.
মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ দেয় কে?
  1. ক) রাষ্ট্রপতি
  2. খ) জাতীয় সংসদ
  3. গ) প্রধানমন্ত্রী
  4. ঘ) সুপ্রিমকোর্ট
ব্যাখ্যা
বাংলাদেশ সংবিধানের ৫৬ নং অনুচ্ছেদ অনুসারে প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী এবং প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদেরকে মহামান্য রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন।

প্রধানমন্ত্রীকে নিয়োগদানের ক্ষেত্রে রাষ্ট্রপতি কারো পরামর্শ গ্রহণ না করলেও অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সুপারিশ গ্রহণ করে থাকেন।

মন্ত্রীসভা প্রধানমন্ত্রীর ইচ্ছাধীন থাকে। মন্ত্রিসভার সদস্য সংখ্যা নির্ধারণ, দপ্তর বন্টন, নিয়োগ ও অব্যাহতি প্রভৃতি প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত। প্রধানমন্ত্রী পদত্যাগ করলে মন্ত্রিসভাও ভেঙে যায়।

মন্ত্রিসভার সদস্যগণ একক ও যৌথভাবে জাতীয় সংসদের নিকট দায়ী থাকেন। মন্ত্রিসভার সদস্যগণ জাতীয় সংসদের সদস্যদের থেকে নিয়োগ দেওয়া হয়। তবে মন্ত্রিসভার এক-দশমাংশ সদস্য সাংসদ নয় এমন ব্যক্তিদের মধ্য থেকে নিয়োগ দেওয়া যায়।

(তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
১৮.
প্রধানমন্ত্রী পদে নিয়োগ লাভের জন্যে ন্যূনতম কত বছর বয়স্ক হতে হয়?
  1. ক) ২৫ বছর
  2. খ) ৩০ বছর
  3. গ) ৩৫ বছর
  4. ঘ) ৪০ বছর
ব্যাখ্যা
সংবিধানের ৬৬(১) নং অনুচ্ছেদ অনুসারে সংসদ সদস্য, প্রধানমন্ত্রী ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহে নির্বাচিত হওয়ার জন্যে ন্যূনতম ২৫ বছর হতে হয়।
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্যে ন্যূনতম ৩৫ বছর বয়স্ক হতে হয়।

(তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী ও নির্বাচন কমিশন)
১৯.
আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ কোনটি?
  1. ক) বরিশাল
  2. খ) সিলেট
  3. গ) রংপুর
  4. ঘ) ময়মনসিংহ
ব্যাখ্যা
বাংলাদেশে মোট ৮টি বিভাগ রয়েছে।

আয়তনে:
- সবচেয়ে বড় : চট্টগ্রাম বিভাগ (৩৩,৯০৪ বর্গ কিমি)
- সবচেয়ে ছোট : ময়মনসিংহ বিভাগ (১০,৫৫২ বর্গ কিমি)।

জনসংখ্যায়:
- সবচেয়ে বড় : ঢাকা বিভাগ
- সবচেয়ে ছোট : বরিশাল বিভাগ

সবচেয়ে বেশি জেলা রয়েছে ঢাকা বিভাগে ১৩টি এবং সবচেয়ে কম ৪টি করে জেলা রয়েছে সিলেট ও ময়মনসিংহ বিভাগে।

(তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন ওয়েবসাইট)
২০.
নিচের কোনটি সরকার কাঠামোর অংশ নয়?
  1. ক) বাংলাদেশ পুলিশ
  2. খ) আপিল বিভাগ
  3. গ) সুশীল সমাজ
  4. ঘ) দুর্নীতি দমন কমিশন
ব্যাখ্যা
সিভিল সোসাইটি বা সুশীল সমাজ আনুষ্ঠানিকভাবে সরকার কাঠামোর অংশ নয়। সিভিল সোসাইটি হলো বেসরকারি স্বেচ্ছামূলক সংগঠিত গোষ্ঠী।
এই গোষ্ঠী সরকারি কাঠামোর বাহিরে অবস্থান করে সরকারি সিদ্ধান্ত ও নীতি গ্রহণ, পরিচালনা ও নির্ধারণে প্রভাব বিস্তার করে।

অন্যদিকে,
- বাংলাদেশ পুলিশ, আপিল বিভাগ এবং দুর্নীতি দমন কমিশন সরকার কাঠামোর অংশ।

(তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক)
২১.
জাতীয় সংসদের সভাপতি কে?
  1. ক) প্রধানমন্ত্রী
  2. খ) স্পিকার
  3. গ) সংসদ উপনেতা
  4. ঘ) রাষ্ট্রপতি
ব্যাখ্যা
জাতীয় সংসদের সভাপতি হলেন স্পিকার। তিনি জাতীয় সংসদের প্রধান নির্বাহী কর্মকর্তা।
স্পিকার ও ডেপুটি স্পিকার সংসদ সদস্যদের মধ্য থেকে সদস্যদের ভোটে নির্বাচিত হন। সংসদ অধিবেশনে তিনি সভাপতিত্ব করেন।
তবে সংসদ নেতা হলেন প্রধানমন্ত্রী।

(তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেনী)
২২.
নিচের কোন ক্ষেত্রে রাষ্ট্রপতি কারো পরামর্শ গ্রহণে বাধ্য নয়?
  1. ক) সংসদ অধিবেশন আহবান
  2. খ) জরুরি অবস্থা ঘোষণা
  3. গ) প্রধান বিচারপতি নিয়োগ
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ও শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি। কিন্তু সাংবিধানিকভাবে তার ক্ষমতা খুবই সীমিত।
তিনি প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ব্যতীত অন্যান্য সকল ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করে থাকেন।
শাসন বিভাগের প্রকৃত ক্ষমতার অধিকারি প্রধানমন্ত্রী ও তার নেতৃত্বাধীন মন্ত্রিসভা।

(তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
২৩.
পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে নির্বাচিত হয়ে থাকেন কে?
  1. ক) টেকনোক্র্যাট মন্ত্রীবৃন্দ
  2. খ) সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্যবৃন্দ
  3. গ) উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান
  4. ঘ) ইউপি’র সংরক্ষিত নারী সদস্যবৃন্দ
ব্যাখ্যা
জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিগণ কর্তৃক ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন প্রক্রিয়া হলো পরোক্ষ নির্বাচন পদ্ধতি।
বাংলাদেশে পরোক্ষ পদ্ধতিতে নির্বাচিত পদসমূহ হলো:
- সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্যবৃন্দ
- রাষ্ট্রপতি
- স্পিকার ও ডেপুটি স্পিকার
- জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ প্রভৃতি।

অন্যদিকে,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যবৃন্দ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন।
টেকনোক্র্যাট মন্ত্রীবৃন্দ প্রধানমন্ত্রীর সুপারিশে নিয়োগ পেয়ে থাকেন।

(তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
২৪.
বাংলাদেশ টেলিভিশন কত সালে রামপুরায় স্থানান্তর করা হয়?
  1. ক) ১৯৬৪ সালে
  2. খ) ১৯৭২ সালে
  3. গ) ১৯৭৫ সালে
  4. ঘ) ১৯৮০ সালে
ব্যাখ্যা
বাংলাদেশ টেলিভিশন বাংলা ভাষায় বিশ্বের প্রথম টেলিভিশন। ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর ঢাকার ডিআইটি ভবন (বর্তমান রাজউক ভবন) থেকে পাইলট প্রকল্প হিসেবে বিটিভি সম্প্রচার শুরু করে।

১৯৭৫ সালের ৯ ফেব্রুয়ারি এটিকে রামপুরায় নিজস্ব ভবনে স্থানান্তর করা হয় এবং ৬ মার্চ থেকে পুনরায় সম্প্রচার শুরু করে।

১৯৮০ সাল থেকে বিটিভি রঙিন সম্প্রচার শুরু করে। ১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর বিটিভি চট্টগ্রামকেন্দ্র চালু হয়। ২০০৪ সালের ১১ই এপ্রিল বিটিভি ওয়ার্ল্ড চালু হয়।

২০১৯ সালের ২ সেপ্টেম্বর থেকে সমগ্র ভারতে বিটিভি ওয়ার্ল্ডের সম্প্রচার শুরু হয়। ২০১৯ সালের ১ জুলাই থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে বিটিভি সম্প্রচার শুরু করে।

বিটিভি তার ১৪টি উপ/রিলে কেন্দ্রের মাধ্যমে দেশের প্রায় ৯৫ ভাগ এলাকায় টেরিস্ট্রিয়াল সম্প্রচার বজায় রেখেছে।

(তথ্যসূত্র: বিটিভি ওয়েবসাইট)
২৫.
Liberation Fighters প্রামাণ্যচিত্রের নির্মাতা কে?
  1. ক) আলমগীর কবির
  2. খ) জহির রায়হান
  3. গ) বাবুল চৌধুরী
  4. ঘ) তারেক মাসুদ
ব্যাখ্যা
Liberation Fighters হলো মুক্তিযুদ্ধভিত্তিক একটি প্রামাণ্যচিত্র। এটির পরিচালক আলমগীর কবির। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালেই এটি নির্মিত হয়।

মুক্তিযুদ্ধভিত্তিক অন্যান্য প্রামাণ্যচিত্রের মধ্যে রয়েছে:
- Stop Genocide (জহির রায়হান)
- Innocent Millions (বাবুল চৌধুরী)
- A State Is Born (জহির রায়হান)
- মুক্তির গান (তারেক মাসুদ)
- Nine Months To Freedom (এস সুখদেব)
- ১৯৭১ (তানভীর মোকাম্মেল)
- স্মৃতি একাত্তর (তানভীর মোকাম্মেল)
- Deadline Bangladesh (গীতা মেহতা)।

(তথ্যসূত্র: প্রথম আলো)
২৬.
বাংলাদেশ কবে আইসিসি’র পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ করে?
  1. ক) ১৯৭৭ সালে
  2. খ) ১৯৮৬ সালে
  3. গ) ১৯৯৭ সালে
  4. ঘ) ২০০০ সালে
ব্যাখ্যা
বাংলাদেশ ১৯৭৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর সহযোগী সদস্যপদ লাভ করে। ১৯৯৭ সালের ১৫ জুন ওয়ানডে স্ট্যাটাস লাভ করে
২০০০ সালের ২৬ জুন দশম দেশ হিসেবে আইসিসির টেস্ট স্ট্যাটাস লাভের মাধ্যমে সংস্থাটির পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ করে।
বাংলাদেশ নারী ক্রিকেট দল ২০১১ সালে ওয়ানডে স্ট্যাটাস এবং ২০২১ সালের ২ এপ্রিল টেস্ট স্ট্যাটাস লাভ করে।

(তথ্যসূত্র: আইসিসি ও বিসিবি ওয়েবসাইট)
২৭.
বঙ্গীয় সাহিত্য পরিষদ কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৮৭২ সালে
  2. খ) ১৮৯৩ সালে
  3. গ) ১৯০২ সালে
  4. ঘ) ১৯১৪ সালে
ব্যাখ্যা
বঙ্গীয় সাহিত্য পরিষদ ১৮৯৩ সালের ২৩শে জুলাই ‘বেঙ্গল একাডেমী অব লিটারেচার’ নামে প্রতিষ্ঠিত হয়। ১৮৯৪ সালের ২৯ এপ্রিল এটি বঙ্গীয় সাহিত্য পরিষদ নামধারণ করে।

এল লিওটার্ড ও ক্ষেত্রপাল চক্রবর্তীর উদ্যোগে কলকাতার শোভাবাজারের বিনয়কৃষ্ণ দেব এর বাসভবন থেকে বঙ্গীয় সাহিত্য পরিষদ যাত্রা শুরু করে।

এটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিলো বাংলা সাহিত্যের উন্নতি সাধন। পরিষদের মুখপত্র ‘সাহিত্য পরিষদ পত্রিকা’ নামে ত্রৈমাসিক পত্রিকা হিসেবে বাংলায় প্রকাশিত হতো।

১৮৯৪ সালে পরিষদের সভাপতি ছিলেন রমেশচন্দ্র দত্ত, সহ-সভাপতি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ও নবীনচন্দ্র সেন এবং সম্পাদক ছিলেন এল লিওটার্ড, দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় ও রামেন্দ্রসুন্দর ত্রিবেদী।

(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)
২৮.
নিচের কোন সংস্থাটির সদরদপ্তর ঢাকায় অবস্থিত?
  1. ক) এসকাপ
  2. খ) সার্ক
  3. গ) বিমসটেক
  4. ঘ) ডি-৮
ব্যাখ্যা
ঢাকায় যেসব আন্তর্জাতিক সংস্থার সদরদপ্তর অবস্থিত:
- BIMSTEC
- IJSG
- CIRDAP
- SAARC Agricultural Centre প্রভৃতি।

অন্যদিকে,
ESCAP : সদরদপ্তর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে
ডি-৮ সদরদপ্তর : ইস্তানবুল (তুরস্ক)
সার্ক সদরদপ্তর : কাঠমুণ্ডু (নেপাল)।

(তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থাগুলোর ওয়েবসাইট)
২৯.
বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা কোনটি?
  1. ক) সমাচার দর্পণ
  2. খ) ঢাকা প্রকাশ
  3. গ) সংবাদ প্রভাকর
  4. ঘ) রঙ্গপুর বার্তাবহ
ব্যাখ্যা
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা হলো সংবাদ প্রভাকর। ১৮৩৯ সালের ১৪ জুন ঈশ্বরচন্দ্র গুপ্ত এর সম্পাদনায় সংবাদ প্রভাকর দৈনিক পত্রিকা হিসেবে প্রথম প্রকাশিত হয়।
এর পূর্বে এটি ১৮৩১ সালে সাপ্তাহিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়।

অন্যদিকে,
সমাচার দর্পণ (২৩ মে ১৮১৮) হলো বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক পত্রিকা।
রঙ্গপুর বার্তাবহ (আগস্ট ১৮৪৭) হলো বাংলাদেশ ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম পত্রিকা
ঢাকা প্রকাশ (৭ মার্চ ১৮৬১) হলো ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা পত্রিকা।

(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)
৩০.
গবেষণা ও প্রশিক্ষণে অবদানের জন্যে কোন প্রতিষ্ঠানটি ২০২২ সালে স্বাধীনতা পদক লাভ করে?
  1. ক) বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট
  2. খ) বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট
  3. গ) বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট
  4. ঘ) বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট
ব্যাখ্যা
গবেষণা ও প্রশিক্ষণে অবদানের জন্যে ২০২২ সালে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদক লাভ করে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট। এটি দিনাজপুর জেলার নশিপুরে অবস্থিত।

স্বাধীনতা পদক ২০২২ বিজয়ী:

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ:
- বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী
- শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম)
- আব্দুল জলিল
- সিরাজ উদ্দীন আহমেদ
- মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস (মরণোত্তর) ও
- সিরাজুল হক (মরণোত্তর)

চিকিৎসাবিদ্যায়:
- অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া
- অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম

সাহিত্যে
- মরহুম মো. আমির হামজা

স্থাপত্য:
- মরহুম স্থপতি সৈয়দ মাইনুল হোসেন

গবেষণা ও প্রশিক্ষণে

- বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট।

(তথ্যসূত্র: মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট ও কালেরকণ্ঠ)
৩১.
শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ লাভ করে কোন সিনেমাটি?
  1. ক) গোর
  2. খ) বীর
  3. গ) বিশ্বসুন্দরী
  4. ঘ) ক + গ
ব্যাখ্যা
শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ লাভ করেছে চয়নিকা চৌধুরী পরিচালিত বিশ্বসুন্দরী ও গাজী রাকায়েত পরিচালিত গোর চলচ্চিত্র দুটি। গত ২৩শে মার্চ ২০২২ জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ প্রদান করা হয়।

পুরস্কার প্রাপ্তরা হলো:
- শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক : গাজী রাকায়েত হোসেন (গোর)
- সেরা অভিনেতা : সিয়াম (বিশ্বসুন্দরী)
- সেরা অভিনেত্রী : দীপান্বিতা মার্টিন (গোর)
- শ্রেষ্ঠ খল-অভিনেতা - মো. সাহিদ হাসান মিশা সওদাগর (বীর) ।

(তথ্যসূত্র: দৈনিক কালেরকণ্ঠ)
৩২.
‘খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়’ গানটির রচয়িতা কে?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) হাছন রাজা
  3. গ) লালন শাহ
  4. ঘ) শাহ আব্দুল করিম
ব্যাখ্যা
‘খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়’ গানটির রচয়িতা বাউল সম্রাট খ্যাত লালন শাহ।
তার অন্যান্য গানের মধ্যে রয়েছে:
- ‘বাড়ির কাছে আরশী নগর’
- ‘আমার ঘরখানায় কে বিরাজ করে’
- ‘মিলন হবে কত দিনে’
- ‘কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়’
- ‘তিন পাগলের মেলা’
- ‘সময় গেলে সাধন হবে না’।

(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)
৩৩.
সম্প্রতি কোন আন্তর্জাতিক সংস্থা ১৯৭১ সালে পাকিস্তানী বাহিনীর হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে স্বীকৃতি প্রদান করে?
  1. ক) আন্তর্জাতিক অপরাধ আদালত
  2. খ) জেনোসাইট ওয়াচ
  3. গ) জাতিসংঘ মানবাধিকার কমিশন
  4. ঘ) হিউম্যান রাইটস ওয়াচ
ব্যাখ্যা
গত ৩ ফেব্রুয়ারি ২০২২ যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বে গণহত্যা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা জেনোসাইট ওয়াচ ১৯৭১ সালে বাংলাদেশিদের উপর পাকিস্তানি বাহিনীর সংঘটিত হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে স্বীকৃতি প্রদান করে।
স্বাধীনতার ৫০ বছর উপলক্ষ্যে শহীদ সাংবাদিক সিরাজউদ্দিনের হোসেনের ছেলে তৌহিদ রেজা নূর এর আবেদনের প্রেক্ষিতে জোনোসাইট ওয়াচ এই স্বীকৃতি প্রদান করে।

(তথ্যসূত্র: দৈনিক যুগান্তর)
৩৪.
হোসেন শহীদ সোহরাওয়ার্দী কত সালে মৃত্যুবরণ করেন?
  1. ক) ১৯৫৯ সালে
  2. খ) ১৯৬২ সালে
  3. গ) ১৯৬৩ সালে
  4. ঘ) ১৯৬৪ সালে
ব্যাখ্যা
‘গণতন্ত্রের মানসপুত্র’ হিসেবে পরিচিত হোসেন শহীদ সোহরাওয়ার্দী ১৯৬৩ সালের ৫ ডিসেম্বর লেবাননের বৈরুত শহরে মারা যান।
তিনি ১৮৯২ সালে পশ্চিমবঙ্গের মেদিনীপুরে জন্মগ্রহণ করেন। ১৯৪৬-৪৭ সালে তিনি অবিভক্ত বাংলার সর্বশেষ মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৫৬-৫৭ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
এছাড়া বিভিন্ন সময় সময় তিনি ব্রিটিশ ভারত ও পাকিস্তান সরকারের কেন্দ্রীয় ও প্রাদেশিক মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)