পরীক্ষা আর্কাইভ

অন্যান্য জব সল্যুশন রিভিশন

পরীক্ষাঅন্যান্য জব সল্যুশন রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes৫৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৫৯
সিলেবাস
পূর্বে অনুষ্ঠিত ৫টি জব সল্যুশন প্রশ্নের উপর রিভিশন পরীক্ষা। সিলেবাস: ১) বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড পদের নাম: সহকারী ব্যবস্থাপক (সাধারণ) পরিক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১৬.১০.২০২১ Faculty Name: Business Studies, DU. ২) সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড পদের নাম: কো-অর্ডিনেটর অফিসার (লজিস্টক/প্রশাসন) পরিক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২৭.১১.২০২০ ৩) গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড পদের নাম: সহকারী ব্যবস্থাপক (জেনারেল) পরিক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ:২৬.১১.২০২১ Faculty Name: IBA, DU. ৪) পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড পদের নাম: কম্পিউটার অপারেটর কাম এসিসট্যান্ট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১৫.১২.২০২৩ ৫) বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড পদের নাম: সহকারী ব্যবস্থাপক (সাধারণ) Faculty Name: IBA, DU. পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ৩০.০৩.২০১৭ এই ৫টি জব সল্যুশনের পরীক্ষার প্রশ্ন মডিফাই করে রিভিশন পরীক্ষার প্রশ্ন প্রণীত হবে। তাই এই ৫টি পরীক্ষার প্রশ্ন ও ব্যাখ্যা আর্কাইভ থেকে ভালো করে পড়ে নিন।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অন্যান্য জব সল্যুশন রিভিশন

অন্যান্য জব সল্যুশন রিভিশন · তারিখ অনির্ধারিত · ৫৯ প্রশ্ন

.
ধনাত্মক শব্দদ্বিত্ব কোনটি?
  1. কবি কবি
  2. ঠুকঠুক
  3. ঝাল-টাল
  4. মোটাসোটা
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
ঠুকঠুক
উত্তর
সঠিক উত্তর:
ঠুকঠুক
ব্যাখ্যা
শব্দদ্বিত্ব:
- অভিন্ন বা সামান্য পরিবর্তিত চেহারার কোনো শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে শব্দদ্বিত্ব বলে।
- শব্দদ্বিত্ব তিন ধরণের:
১.অনুকার দ্বিত্ব,
২.ধ্বন্যাত্মক দ্বিত্ব,
৩.পুনরাবৃত্ত দ্বিত্ব।

অনুকার দ্বিত্ব:
- পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে অনুকার দ্বিত্ব বলে।
- এতে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয় এবং প্রথম শব্দের অনুকরণে তৈরি হয়।
- এই অনুকরণ প্রক্রিয়ায় দ্বিতীয় শব্দের শুরুতে ট, ফ, ব, ম, শ প্রভৃতি ধ্বনি যুক্ত থাকতে দেখা যায়।
- তাতে শব্দের খানিকটা অনির্দিষ্ট, সাধারণ বা গুরুত্বহীন করা হয়।
যেমন:
- ঝাল-টাল,
- মোটাসোটা,
- নরম-সরম,
- ব্যাপার-স্যাপার,
- বুঝে-সুঝে,
- অল্পসল্প,
- বুদ্ধিশুদ্ধি,
- গুটিশুটি,
- অঙ্ক-টঙ্ক,
- আম-টাম ।

অন্যদিকে:
ধ্বন্যাত্মক দ্বিত্ব:
- কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, সেগুলোকে ধ্বন্যাত্মক দ্বিত্ব বলে।
যেমন:
- টুং টুং,
- ঠুকঠুক,
- শোঁ শোঁ,
- খক খক,
- দুম দুম।

পুনরাবৃত্ত দ্বিত্ব:
- পুনরায় আবৃত্ত হলে তাকে পুনরাবৃত্ত দ্বিত্ব বলে।
 যেমন:
- জ্বর জ্বর,
- পর পর,
- কবি কবি,
- কথায় কথায়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১সংস্করণ)।
.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. খন্ডিত
  2. নিরস্ত
  3. নির্মান
  4. প্রতারনা
সঠিক উত্তর:
নিরস্ত
উত্তর
সঠিক উত্তর:
নিরস্ত
ব্যাখ্যা
শুদ্ধ বানান: নিরস্ত (বিশেষণ পদ):
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
-বিরত, নিবৃত্ত, খণ্ডিত।

অন্যান্য অপশনের শুদ্ধ বানান:
খন্ডিত - খণ্ডিত, 
নির্মান - নির্মাণ,
প্রতারনা - প্রতারণা। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
‘ধর্মের ষাঁড়’ বাগধারার অর্থ -
  1. স্বেচ্ছাচারী
  2. নিষ্কর্মা
  3. ভণ্ড সাধু
  4. যা সহজে মরে না
সঠিক উত্তর:
নিষ্কর্মা
উত্তর
সঠিক উত্তর:
নিষ্কর্মা
ব্যাখ্যা
• ‘ধর্মের ষাঁড়’ বাগধারার অর্থ - নিষ্কর্মা, নিশ্চিন্ত বেকার, অকর্মণ্য।

ব্যাখ্যা:
- বৌদ্ধযুগে ধর্মের নামে মানত করে ষাঁড় বা ছাগল ছেড়ে দেওয়ার রীতি ছিল, এখনও বাঙালি সমাজে এই রীতি পরিলক্ষিত হয়।
- বিভিন্ন হাটবাজারে মুক্ত অবস্থায় দুয়েকটি ষাঁড় বা পাঁঠা এখনও দেখা যায়, যেগুলো ধর্মের নামে ছেড়ে দেওয়া।
- এরা যত্রতত্র তরিতরকারির ডালা বা খেতের ফসল খেলেও মানুষ তাদের ওপর অত্যাচার করে না।
- তবে ষাঁড়ের বদলে এ ধরনের আচরণ মানুষের মধ্যে পাওয়া গেলে ধর্মের ষাঁড় বলা হয়।
 
অন্যদিকে,
• 'গোকুলের ষাঁড়' বাগধারার অর্থ হচ্ছে - স্বেচ্ছাচারী।
- 'বক ধার্মিক' বাগধারার অর্থ - ভণ্ড সাধু।
- 'কৈ মাছের প্রাণ' বাগধারার অর্থ - যা সহজে মরে না।
 
উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
  1. ধ্বনিতত্ত্ব
  2. বাক্যতত্ত্ব
  3. অর্থতত্ত্ব
  4. রূপতত্ত্ব
সঠিক উত্তর:
ধ্বনিতত্ত্ব
উত্তর
সঠিক উত্তর:
ধ্বনিতত্ত্ব
ব্যাখ্যা
বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়কে ৪ টি ভাগে ভাগ করা হয়:
- ধ্বনিতত্ত্ব,
- রূপতত্ত্ব, 
- বাক্যতত্ত্ব,
- অর্থতত্ত্ব।
 
• ধ্বনিতত্ত্ব: 
ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি। লিখিত ভাষায় ধ্বনি যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয় তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভুক্ত।
ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বাগ্‌যন্ত্র, বাগ্‌যন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি।
 
• রূপতত্ত্ব: 
শব্দ ও পদনির্মানের বিভিন্ন দিক ব্যাকরণের এই অংশে আলোচিত হয়।
যেমন- বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ ইত্যাদি।
 
• বাক্যতত্ত্ব: 
বাক্যের নির্মান ও গঠন এই অংশের আলোচ্য বিষয়। বাক্যের মধ্যে পদ ও বর্গ কীভাবে বিন্যস্ত থাকে, বাক্যতত্ত্ব তা বর্ণনা করে।
তাছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি বাতক্যত্ত্বের আকোচ্য বিষয়। কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন প্রভৃতি বাক্যতত্ত্বে আলোচনা করা হয়।
 
• অর্থতত্ত্ব: 
ব্যকরণের এই অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়। একে বাগর্থও বলে। বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা প্রভৃতি এর আলোচ্য বিষয়।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
নিচের কোনটি তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ?
  1. কাঁদনি
  2. ছাপাখানা
  3. রাঁধনি
  4. দোলনা
সঠিক উত্তর:
ছাপাখানা
উত্তর
সঠিক উত্তর:
ছাপাখানা
ব্যাখ্যা
• ছাপা + খানা = ছাপাখানা, তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ।

অন্যদিকে, 
- কাঁদনি, রাঁধনি ,দোলনা - কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। 
---------------------------
• বাংলা ভাষায় তিন প্রকার তদ্ধিত প্রত্যয় রয়েছে ।
যথা:
• সংস্কৃত তদ্ধিত প্রত্যয়:
সংস্কৃত শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় সেসব প্রত্যয় কে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বলে।
যেমন: অণু + ইক = আণবিক; পুষ্প + ইত = পুষ্পিত।

• বাংলা তদ্ধিত প্রত্যয়:
সংস্কৃত ও বিদেশি প্রত্যয় বাদে বাংলা ভাষার সকল তদ্ধিত প্রত্যয় বাংলা তদ্ধিত প্রত্যয়।
যেমন: থাল + আ = থালা; চোর + আই = চোরাই ।

• বিদেশি তদ্ধিত প্রত্যয়:
শব্দের পরে যেসব বিদেশি প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেসব প্রত্যয়কে বিদেশি তদ্ধিত প্রত্যয় বলে।
যেমন: মুসাফির + খানা = মুসাফিরখানা; বিবি + আনা = বিবিয়ানা।

উৎস : প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
'শকট' শব্দের উৎসমূল -
  1. দেশি
  2. ফারসি
  3. তৎসম
  4. হিন্দি
সঠিক উত্তর:
তৎসম
উত্তর
সঠিক উত্তর:
তৎসম
ব্যাখ্যা
• শকট (বিশেষ্য পদ): 
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = √শক্‌+অট,
অর্থ: 
- গাড়ি, যান। 
- কংসের অনুচর অসুর।
 
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
শামসুর রাহমান রচিত কাব্যগ্রন্থ হচ্ছে -
  1. এলো সে অবেলায়
  2. উদ্ভট উঠের পিঠে চলেছে স্বদেশ
  3. অদ্ভুত আঁধার এক
  4. অক্টোপাস
সঠিক উত্তর:
উদ্ভট উঠের পিঠে চলেছে স্বদেশ
উত্তর
সঠিক উত্তর:
উদ্ভট উঠের পিঠে চলেছে স্বদেশ
ব্যাখ্যা
• শামসুর রাহমান রচিত কাব্যগ্রন্থ হচ্ছে - 'উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ'।

• 'উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ' কাব্যগ্রন্থ:
- ২৩টি কবিতার সমাহারে এই কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯৮২ সালে।
- কবিতাগুলোতে আছে স্বদেশ চেতনার পরিচয়, দুঃসময়ে দীর্ণ হৃদয়ের হাহাকার ও অস্থিরতা।
- গ্রন্থটিতে সামরিক অভ্যুত্থান ও সামরিক শাসনের প্রতিফলন রয়েছে।

এই কাব্যগ্রন্থের কয়েকটি উল্লেখযোগ্য কবিতা:
- চাঁদ সদাগর,
- উদ্ভট উঠের পিঠে চলেছে স্বদেশ,
- খাঁচা,
- একদা তোমাকে আমি,
- তুমি কি আসবে ফের।
-------------
• শামসুর রাহমান:
- তিনি মূলত আধুনিক কবি হিসেবে পরিচিত।
- কবি শামসুর রাহমানের প্রথম কাব্যগ্রন্থ 'প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে' ১৯৬০ সালে প্রকাশিত হয়।
- প্রথম গ্রন্থেই তিনি তাঁর কবিপ্রতিভার স্বাক্ষর রাখেন।
- মুক্তিযুদ্ধ চলাকালে শামসুর রাহমান ‘মজলুম আদিব’ ছদ্মনামে লিখতেন।

• শামসুর রাহমান রচিত উপন্যাস:
- অদ্ভুত আঁধার এক,
- অক্টোপাস,
- নিয়ত মন্তাজ,
- এলো সে অবেলায়।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ :
- প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে,
- রৌদ্র করোটিতে,
- বিধ্বস্ত নীলিমা,
- বন্দী শিবির থেকে,
- নিরালোকে দিব্যরথ,
- নিজ বাসভূমে,
- উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ,
- বুক তাঁর বাংলাদেশের হৃদয়,

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘শুধু শুধু বনে ক্রন্দন করে কাজ হবে না।’- বাক্যে কোন গুণের অভাব পরিলক্ষিত?
  1. আকাঙ্ক্ষা
  2. আসত্তি
  3. যােগ্যতা
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
যােগ্যতা
উত্তর
সঠিক উত্তর:
যােগ্যতা
ব্যাখ্যা
• বাগধারা ভাষার সম্পদ। বিশেষ অর্থে এসব শব্দ ব্যবহৃত হয়। বাগধারার গঠনের একটি সুনির্দিষ্ট নিয়ম থাকে।
- এ গঠনের পরিবর্তন ঘটলে শব্দ তার যােগ্যতা হারায়।

•‘বনে ক্রন্দন করে লাভ নেই।’ বাক্যে বাগ্‌ধারার অপপ্রযোগ ঘটেছে।
[অতএব, বাগ্‌ধারার ভুল প্রয়োগে বাক্যটি তার যোগ্যতা হারিয়েছে।]

• বাক্যটির শুদ্ধরূপ: শুধু শুধু অরণ্যে রোদন করে কাজ হবে না।
- ‘অরণ্যে রোদন’ বাগ্‌ধারার অর্থ: নিষ্ফল আবেদন।

------------------------
• একটি সার্থক বাক্যের তিনটি গুণ থাকতে হয়৷ যথা- আকাঙ্ক্ষা, আসত্তি, ও যোগ্যতা।

• যােগ্যতা:
বাক্যের পদসমূহের অর্থগত ও ভাবগত মেলবন্ধনের নামই যােগ্যতা।
যেমন:
- বর্ষাকালে জলপথে নৌকা চলে। এটি একটি যােগ্যতা সম্পন্ন বাক্য। কারণ বাক্যটিতে পদসমূহের অর্থগত ও ভাবগত মিল রয়েছে।

[কিন্তু যদি বলা হয়- “বর্ষাকালে আকাশ পথে নৌকা চলে” তবে বাক্যটি ভাব প্রকাশের যােগ্যতা হারাবে। কারণ নৌকা আকাশ পথে চলে না। সার্থক বাক্যের জন্য অর্থ সংগতি বা যােগ্যতা থাকতে হবে।]

শব্দের যোগ্যতার সঙ্গে অনেক বিষয় জড়িত থাকতে পারে। তবে প্রধানত সাতটি বিষয় জড়িত থাকে। যেমন:
• রীতিসিদ্ধ অর্থবাচকতা;
• বাহুল্য বর্জন;
• দুর্বোধ্যতা পরিহার;
• উপমা বা অলংকারের সঠিক প্রয়োগ বা ব্যবহার;
• বাগধারার সঠিক প্রয়োগ;
• গুরুচণ্ডলী দোষ পরিহার ও
• যথার্থ শব্দ প্রয়োগ।

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'এখন যেয়ো না' এখানে 'না' শব্দটি কোন পদ হিসেবে ব্যবহৃত হয়েছে?
  1. বিশেষ্য
  2. ক্রিয়া
  3. বিশেষণ
  4. অব্যয়
সঠিক উত্তর:
অব্যয়
উত্তর
সঠিক উত্তর:
অব্যয়
ব্যাখ্যা
• 'এখন যেয়ো না' এখানে 'না' শব্দটি 'অব্যয়' পদ হিসেবে ব্যবহৃত হয়েছে।

না (অব্যয় পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- ক্রিয়ার অঘটন বা নিষেধ (এখন যেয়ো না)।
- অভাব (না আছে বিদ্যা না আছে বুদ্ধি)। 
- অনুরোধ বা অনুজ্ঞা (আমায় করতে দাও না)। আধিক্য (কত না ধন এ জগতে)।
- প্রশ্ন বা সন্দেহ (খাবে না?)।
- বিকল্প (কোনো না কোনো)।
- বিনা (না বুঝে কারে তুমি ভাসালে আঁখিজলে। রবীন্দ্র.)
 
অন্যদিকে,
• না অব্যয় পদ হিসেবে নঞর্থক বাংলা উপসর্গবিশেষ অর্থ প্রকাশ করে।
 
আবার, 
• না বিশেষ্য পদ হিসেবে অঞ্চলিক ভাষায় নৌকা বোঝাতে ব্যবহৃত হয়।
যেমন:
- না নিয়ে গেল বোয়াল-মাছে।
 
তবে ‘না’ শব্দের বহুল ব্যবহার হয় অব্যয় পদ হিসেবেই। তাই অধিক গ্রহণযোগ্য উত্তর হিসেবে অপশন ‘ঘ’ অব্যয় পদ গ্রহণ করা হয়েছে।
 
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১০.
'বিরক্ত'-এর বিপরীত শব্দ -
  1. উক্ত
  2. নিয়ত
  3. অনুরক্ত
  4. দয়া
সঠিক উত্তর:
অনুরক্ত
উত্তর
সঠিক উত্তর:
অনুরক্ত
ব্যাখ্যা
• 'বিরক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে: অনুরক্ত।

 • কিছু গুরত্বপূর্ণ বিপরীত শব্দ:
- 'নিয়ত' এর বিপরীত শব্দ -  বিরত।
- 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ - বিনীত।
- 'ঔদ্ধত্য' শব্দের বিপরীত শব্দ - বিনয়।
- 'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত। 
- 'দরদি' এর বিপরীত শব্দ-নির্দয়।  

অন্যদিকে, 
 • 'উক্ত' শব্দের অর্থ: বলা বা কথিত হয়েছে এমন; ব্যক্ত।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ, অভিগম্য অভিধান- বাংলা একাডেমি।
১১.
বাংলা ভাষায় কতটি মৌলিক ধ্বনি রয়েছে?
  1. ৭টি
  2. ৩৭টি
  3. ৩০টি
  4. ১১টি
সঠিক উত্তর:
৩৭টি
উত্তর
সঠিক উত্তর:
৩৭টি
ব্যাখ্যা
• ভাষার ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে।
- বাংলা ভাষায় ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে।

• এই ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়।
যথা, 
স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি।

• মৌলিক স্বরধ্বনি ৭টি: [ই], [এ], [অ্যা], [আ], [অ], [ও], [উ]।

• মৌলিক ব্যঞ্জনধ্বনি ৩০টি: [প্], [ফ্], [ব্], [ভ্], [ত্], [থ্], [খ্], [দ্], [ধ্], [ট্], [ঠ্], [ড্], [ঢ্], [চ্], [ছ্], [জ্], [ঝ্], [ক্], [খ্], [গ্], [ঘ্], [ঙ্], [ম্], [ন্], [স্], [শ], [হ্], [ল্], [র্], [ড়্], [ঢ়্] । এখানে তৃতীয় বন্ধনী দিয়ে ধ্বনি বা উচ্চারণ নির্দেশ করা হয়েছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২সংস্করণ)।
১২.
বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রচলিত উপভাষার নাম কী?
  1. রাঢ়ি
  2. বরেন্দ্রি
  3. পশ্চিমী
  4. কামরূপি
সঠিক উত্তর:
বরেন্দ্রি
উত্তর
সঠিক উত্তর:
বরেন্দ্রি
ব্যাখ্যা
আঞ্চলিক কথ্য রীতি:
- কথ্য রীতির আঞ্চলিক ভেদ সহজে বােঝা যায়। এই আঞ্চলিক ভেদ সাধারণত অঞ্চলের নামে পরিচিতি পায়।
- যেমন নােয়াখালীর ভাষা, চাপাই নবাবগঞ্জের ভাষা, কিংবা সুন্দরবন অঞ্চলের ভাষা।
- ভাষার এই আঞ্চলিকতা উপভাষা নামে আখ্যায়িত হয়ে থাকে।
- বাঙ্গালি (বাংলাদেশের মধ্য ও দক্ষিণ অঞ্চল)।
- পূর্বি (বাংলাদেশের পূর্ব অঞ্চল, ত্রিপুরা এবং আসামের বরাক অঞ্চল)।
- বরেন্দ্রি (বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চল)।
- কামরূপি (বিহারের পূর্ব অঞ্চল, পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল এবং বাংলাদেশের রংপুর অঞ্চল)।
- রাঢ়ি (পশ্চিমবঙ্গ)।
- ঝাড়খণ্ডি (পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চল ও ঝাড়খণ্ডের পূর্ব অঞ্চল) প্রভৃতি কয়েকটি উপভাষার নাম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১৩.
কোনটি তালব্য বর্ণ?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
• তালব্য ধ্বনি:
জিভের পাতা উঁচু করে অগ্রতালুর সঙ্গে লাগিয়ে যেসব ধ্বনি উচ্চারণ করা হয় তাদের তালব্য ধ্বনি বলা হয়। 
 
'ই' বর্ণ:
- বাংলা স্বরবর্ণমালার তৃতীয় বর্ণ। 
- সংস্কৃতে এটি হ্রস্বস্বর; এর উচ্চারণ-স্থান তালু।

- স্বরবর্ণের মধ্যে তালব্য বর্ণ হচ্ছে - ই, ঈ।
- ব্যঞ্জণ বর্ণে তালব্য ধ্বনি - চ, ছ, জ, ঝ, ঞ।
• এ, ঐ - কণ্ঠ তালব্য ধ্বনি।
• উ, ঊ - ওষ্ঠ্য ধ্বনি।
• ও, ঔ - কণ্ঠৌষ্ঠ ধ্বনি।
 
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৪.
Find out the only error in the sentence. She suffers from chronic back pain, which makes it difficult for her to sit for long periods.
  1. within
  2. make
  3. difficult to
  4. for
অনির্ধারিত
ব্যাখ্যা

প্রশ্নে উল্লিখিত বাক্যে কোনো error নেই। 
অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
--------------------------- 

• উল্লিখিত বাক্যের ভুল অংশটুকু হচ্ছে - within
- within এর স্থলে from বসলে বাক্যটি সঠিক হবে।
- Complete sentence: She suffers from chronic back pain, which makes it difficult for her to sit for long periods. 

• Suffer (verb)
- Bangla Meaning: ভোগা; বরদাস্ত করা।
- suffer এর পর appropriate preposition হিসেবে 'from' বসে যার অর্থ রোগে ভোগা।

Example Sentence:
1. Many people suffer from allergies during the springtime when pollen levels are high.
2. He suffers from a heart disease

Source: merriam-webster.

১৫.
Which of the following sentences is correct?
  1. There were a fewer students in the class than usual.
  2. There were fewest students in the class than usual.
  3. There were fewer students in the class than usual.
  4. There were lesser students in the class than usual.
সঠিক উত্তর:
There were fewer students in the class than usual.
উত্তর
সঠিক উত্তর:
There were fewer students in the class than usual.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হচ্ছে - There were fewer students in the class than usual. 

 Countable noun এর ক্ষেত্রে few/ fewer বসে।
• বাক্যে than থাকাতে adjective এর comparative form বসবে।
- Students যেহেতু countable noun সুতরাং এর পূর্বে countable determiner বসবে।
 
Source: A passage to the English Language by S.M.Zakir Hussain.
১৬.
The beauty of the painting _______ its vibrant use of color.
  1. consists of
  2. consists by
  3. consists in
  4. consists with
সঠিক উত্তর:
consists in
উত্তর
সঠিক উত্তর:
consists in
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - consists in
- Complete sentence: The beauty of the painting consists in its vibrant use of color.

• Consists in - নিহিত থাকা।
- to have something as a main and necessary part or quality.

• Consists of - গঠিত হওয়া।
- to be made of or formed from something:

Source: Cambridge Dictionary and Merriam-Webster Dictionary.
১৭.
What is the synonym of the word 'Inexplicable'?
  1. Obtrusive
  2. Unpleasant
  3. Excess
  4. Perplexing
সঠিক উত্তর:
Perplexing
উত্তর
সঠিক উত্তর:
Perplexing
ব্যাখ্যা
• Inexplicable (adjective) - ব্যাখ্যার অতীত; অব্যাখ্যেয়।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে - 
ক) Obtrusive (adjective)
- অনধিকারচর্চাপ্রবণ।

খ) Unpleasant (adjective) 
- অপ্রীতিকর; অপ্রিয়; অরুচিকর।
 
গ) Excess (adjective) 
- অতিরিক্ত; বাড়তি
 
ঘ) Perplexing (adjective) 
- হতবুদ্ধি; জটিল। জটিল বিষয়, ধাঁধার কারণ।

• সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে Perplexing শব্দটি Inexplicable শব্দটির কাছাকাছি অর্থ প্রকাশ করছে।
 
Source: Accessible Dictionary by Bangla Academy
১৮.
Antonym of 'Semblance' is -
  1. Austere
  2. Disparate
  3. Unanimous
  4. Vagrant
সঠিক উত্তর:
Disparate
উত্তর
সঠিক উত্তর:
Disparate
ব্যাখ্যা
• Semblance [countable noun]
- সাদৃশ্য; আনুরূপ্য; মিল; আপাত প্রতীয়মানতা; আভাস; ছায়া।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে - 
ক) Austere 
-  (ব্যক্তি বা ব্যক্তির আচরণ) নির্মম নীতিপরায়ণ; কঠোর।

খ) Disparate (adjective)
- অসদৃশ; অসম; গুণ বা পরিমাণে তুলনীয় নয় এমন; (দুটি বস্তু সম্বন্ধে) পরস্পরের মধ্যে তুলনাহীনভাবে পৃথক।

গ) Unanimous (adjective) 
- একমত; সর্বসম্মত।

ঘ) Vagrant(adjective)
- যাযাবর; ছন্নছাড়া; ছিন্নমূল; এলোমেলো

• সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে Disparate শব্দটি Semblance শব্দটির বিপরীত অর্থ প্রকাশ করছে।
 
Source: Accessible Dictionary by Bangla Academy
১৯.
Which of the following sentences is correct?
  1. We had the manager arrange a meeting.
  2. We had the house and room cleaned.
  3. Both of these
  4. None of these
সঠিক উত্তর:
Both of these
উত্তর
সঠিক উত্তর:
Both of these
ব্যাখ্যা
Causative verb এর নিয়মানুযায়ী,
- We had the manager arrange a meeting এবং We had the house and room cleaned - এই দুইটি বাক্যই সঠিক।
- তাই সঠিক উত্তর - Both of these.

• Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়। 
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.

• Causative verb হিসাবে 'Have' এর ব্যবহার - 
- Have এরপর কোনো ব্যক্তি থাকলে verb এর base form বসে; বস্তু থাকলে verb এর past participle form বসে।
- Subject + have/has/had+ ব্যক্তি বাচক object + verb এর base form.
- Subject + have/has/had+ বস্তু বাচক object + verb এর past participle form.

• We had the manager arrange a meeting - বাক্যে had এরপর the manager ব্যক্তি বাচক object তাই এরপর verb এর base form বসবে।
• We had the house and room cleaned বাক্যে had এরপর the house and room বস্তু বাচক object তাই এরপর  verb এর past participle form বসে।

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
২০.
What _______ to prepare for the presentation?
  1. you has done
  2. have you done
  3. you had done
  4. has you did
সঠিক উত্তর:
have you done
উত্তর
সঠিক উত্তর:
have you done
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর: have you done.
- Complete sentence: What have you done to prepare for the presentation?

• WH -question-এর structure:
- WH + + auxiliary verb + subject + principal verb + object or others + question mark.
- Why দিয়ে বাক্য শুরু হয়েছে এবং বাক্যটি interrogative এ আছে,
- তাই Why + auxiliary verb (have) + subject (you) + principal verb (done) + object or others + question mark এসেছে।

• Example: 
• Where has she gone for the vacation?
- (WH-word: Where, Auxiliary: has, Subject: she, Principal Verb: gone)

• Why have they not completed their assignments?
- (WH-word: Why, Auxiliary: have, Subject: they, Principal Verb: completed)

• How long have you lived in this city?
- (WH-word: How long, Auxiliary: have, Subject: you, Principal Verb: lived)

• Who has helped you with your project?
- (WH-word: Who, Auxiliary: has, Subject: you, Principal Verb: helped)
২১.
The word 'Humorous' is a/an -
  1. Noun
  2. Adverb
  3. Adjective
  4. Verb
সঠিক উত্তর:
Adjective
উত্তর
সঠিক উত্তর:
Adjective
ব্যাখ্যা
• Humorous (adjective)
English Meaning: Full of or characterized by that quality which appeals to a sense of the ludicrous or absurdly incongruous : full of or characterized by humor
Bangla Meaning: কৌতুকপূর্ণ; রসাত্মক
 
Example Sentence:
1. The comedian delivered a series of humorous anecdotes that had the audience in stitches.
2. Despite the serious topic, the author managed to infuse the book with humorous dialogue and witty remarks.
 
Source:
1. Merriam-webster Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২২.
Find the appropriate meaning of the English word: Aggregate.
  1. সমগ্রীভূত হওয়া বা করা।
  2. অন্যায়ভাবে বা নিষ্ঠুরভাবে শাসন করা.
  3. সংক্ষিপ্ত করা।
  4. দৃঢ়ভাবে লেগে থাকা।
সঠিক উত্তর:
সমগ্রীভূত হওয়া বা করা।
উত্তর
সঠিক উত্তর:
সমগ্রীভূত হওয়া বা করা।
ব্যাখ্যা
Aggregate (noun) / (Adjective) (Verb)
English Meaning: Something formed by adding together several amounts or things; total.
Bangla Meaning:
(১) সমষ্টি; সমাহার; সমূহ; যোগফল; সমষ্টি; সংগ্রহ; সমাহার; সমষ্টিকরণ।
in the aggregate সব মিলিয়ে; সমষ্টিগতভাবে; সামগ্রিকভাবে।
(২) কংক্রিট তৈরি করার জন্য সিমেন্টের সঙ্গে মিশ্রিত উপাদানসমূহ (বালি, নুড়ি ইত্যাদি)।

Other Forms:
- Aggregate (verb transitive, verb intransitive)
(১) সমষ্টীভূত/সমগ্রীভূত হওয়া বা করা।
(২) (নির্দিষ্ট সাকল্যের) মোট পরিমাণ হওয়া।
- Aggregation [Uncountable noun] সমষ্টি; সংগ্রহ; সমাহার; সমষ্টিকরণ।

Example Sentence:
1. The council was an aggregate of three regional assemblies.
2. Raspberries are aggregate fruits

• অন্যদিকে, 
খ) অন্যায়ভাবে বা নিষ্ঠুরভাবে শাসন করা - Oppress.
গ) সংক্ষিপ্ত করা - Concised.
ঘ) দৃঢ়ভাবে লেগে থাকা - Adhere.

Source: Live MCQ Lecture and Accessible Dictionary by Bangla Academy.
২৩.
They held a conference very early. (Make it passive)
  1. A conference was helded by them very early.
  2. A conference was hold by them very early.
  3. A conference is held by them very early.
  4. A conference was held by them very early.
সঠিক উত্তর:
A conference was held by them very early.
উত্তর
সঠিক উত্তর:
A conference was held by them very early.
ব্যাখ্যা
• They held a conference very early.
- এই বাক্যকে passive করতে হলে নিচের structure follow করতে হবে:

• subject কে object করতে হবে,
- was/were বসবে,
- verb এর past participle বসবে, 
- by বসবে,
- Object কে subject + extension.

• সে অনুসারে এর সঠিক passive form হবে -
- A conference was held by them very early.
২৪.
Which one is correct?
  1. We must delay on sending the package until tomorrow.
  2. We must delay of sending the package until tomorrow.
  3. We must delay to send the package until tomorrow.
  4. We must delay sending the package until tomorrow.
সঠিক উত্তর:
We must delay sending the package until tomorrow.
উত্তর
সঠিক উত্তর:
We must delay sending the package until tomorrow.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হবে - We must delay sending the package until tomorrow.

• কিছু কিছু Verb আছে এরপর আরেকটি verb আসলে তা  verb+ing (gerund) রূপে বসে, কোনো preposition বসে না।
- যেমন: admit, appreciate, avoid, can't help, consider, delay, deny, enjoy, finish, mind, miss, postpone, practice, risk, resume, resist, etc.

• Example:
• Admit: She admitted making a mistake in the report.
• Appreciate: I appreciate you helping me with the project.
• Avoid: He avoids eating junk food to stay healthy.
• Can't help: She can't help laughing at his jokes.
• Consider: They are considering moving to a new city.
• Delay: We must delay sending the package until tomorrow.
• Deny: He denied stealing the money from the drawer.
• Enjoy: She enjoys reading books in her free time.
• Finish: He finished writing the essay just before the deadline.
• Mind: Would you mind closing the window?
• Miss: She misses spending time with her family.
• Postpone: They decided to postpone meeting until next week.
• Practice: He practices playing the guitar every evening.
• Risk: She risks losing her job by speaking out.
• Resume: They resumed talking after a brief pause.
• Resist: He couldn't resist eating the chocolate cake.

Source: CLIFFS TOEFL and Cambridge Dictionary.
২৫.
She ______ on the information at _____ before concluding.
  1. deliberated...length
  2. abstracted...depth
  3. delved...height
  4. pondered...long
সঠিক উত্তর:
deliberated...length
উত্তর
সঠিক উত্তর:
deliberated...length
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক)
deliberated - ইচ্ছাকৃত; উদ্দেশ্যপ্রণোদিত; সুচিন্তিত
length - দৈর্ঘ্য।

খ)
abstracted - বিমূর্ত; নির্বস্তুক; ভাবমূলক।
depth - গভীরতা; ঘনতা।

গ)
delved - খনন করা; খোঁড়া।
height - উচ্চতা; উন্নতি; উত্তুঙ্গতা।

ঘ)
pondered - বিবেচনা করা; ভেবে দেখা
long - লম্বা; দীর্ঘ।

• সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে শূন্ম্যস্থানে deliberated, length বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
• Deliberated on - কোনো বিষয়ের উপর আলোচনা করা হয়েছে।
• at length (phrase) - দীর্ঘ সময় ধরে।
- অর্থাৎ, দীর্ঘসময় ধরে বক্তব্য চালিয়ে যাওয়া অর্থে শূন্যস্থানে উক্ত বাক্যদ্বয় বসবে।

Complete Sentence: She deliberated on the information at length before concluding.
Bangla Meaning - তিনি উপসংহার করার আগে দীর্ঘ সময় ধরে এই তথ্য নিয়ে আলোচনা করেছিলেন।

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৬.
You're always _______ on my doings.
  1. throwing hot water
  2. throwing cold water
  3. throwing dirty water
  4. throwing smelly water
সঠিক উত্তর:
throwing cold water
উত্তর
সঠিক উত্তর:
throwing cold water
ব্যাখ্যা
• Throw / Pour cold water on
English Meaning: be discouraging or negative about.
Bangla Meaning: আগ্রহে পানি ঢালা / নিরুৎসাহিত করা

Ex. Sentence: You're always throwing cold water on my doings.
Bangla Meaning: তুমি সবসময়ই আমার কাজ কর্মকে নিরুৎসাহিত করো।

Source: Live MCQ Lecture.
২৭.
He became aware _____his surroundings after waking up from the surgery.
  1. at
  2. on
  3. about
  4. of
সঠিক উত্তর:
of
উত্তর
সঠিক উত্তর:
of
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - of.
- Complete Sentence: He became aware of his surroundings after waking up from the surgery.

• Aware of something
- English Meaning: সচেতন; অবহিত; সাবধান; সতর্ক।
- aware এর পরে preposition হিসেবে সাধারণত 'to' বসে।

• Example Sentence:
1. Are you aware of the impact your words can have on others?
2. Are you aware of the situation in Libya?

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৮.
Faria, two of ______ sisters attend primary school, wishes to be a school teacher after her graduation.
  1. whom
  2. whose
  3. which
  4. them
সঠিক উত্তর:
whose
উত্তর
সঠিক উত্তর:
whose
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত বাক্যে এমন একটি শব্দ বসাতে হবে যা বাক্যটিকে পরিপূর্ণ করবে এবং যা হবে একটি relative pronoun এবং যা Faria ও তার বোনদের মাঝের relationship বা সম্পর্ক বোঝাবে।

• Options,
ক) whom - This is used as the object of a verb or preposition, referring to people.
খ) whose - এটি possessive relative pronoun, এটি ownership বা relationship বোঝাতে ব্যবহার হয়ে থাকে।
গ) which - এটি বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়, ব্যক্তির ক্ষেত্রে নয়।
ঘ) them - এটি personal pronoun, relative pronoun নয়।

The correct answer is:
ঘ) whose
- It shows possession or relationship, connecting Rashed to his brothers.
• Whose শব্দটির অর্থ ‘যার’ । আর এখানে two of whose sister অর্থ যার দুই বোন। 

Complete sentence: Faria, two of whose sisters attend primary school, wishes to be a school teacher after her graduation.
২৯.
A parent become extremely ______ when their girl had not returned by ten o'clock.
  1. anxious
  2. annoyed
  3. angry
  4. disturbed
সঠিক উত্তর:
anxious
উত্তর
সঠিক উত্তর:
anxious
ব্যাখ্যা
• Complete Sentence: A parent become extremely anxious when their son had not returned by eleven O'clock.
- বাক্যের context অনুযায়ী anxious সঠিক।
 
- anxious - চিন্তিত; উদ্বিগ্ন।
- angry - উত্তেজিত; রাগী।
- annoyed - বিরক্ত।
- disturbed - বিরক্ত; সংবিগ্ন।
 
Source:
1. merriam-webster.
2. Bangla Academy Dictionary.
৩০.
Mina has 3 Taka more than Babu has, but 5 Taka less than Shelly has. If Mina has 450 taka, how much money Shelly and Babu have altogether?
  1. 902 taka
  2. 900 taka
  3. 850 taka
  4. 952 taka
সঠিক উত্তর:
902 taka
উত্তর
সঠিক উত্তর:
902 taka
ব্যাখ্যা
Question: Mina has 3 Taka more than Babu has, but 5 Taka less than Shelly has. If Mina has 450 taka, how much money Shelly and Babu have altogether?

Solution:
মিনার কাছে আছে = 450 টাকা
বাবুর কাছে আছে = 450 - 3 টাকা = 447 টাকা
শেলির কাছে আছে = 450 + 5 টাকা = 455 টাকা

বাবু ও শেলির কাছে আছে = 447 + 455 টাকা
= 902 টাকা
৩১.
x2 - (a + b)x + ab = 0; x = ?
  1. a, b
  2. 2a
  3. b/2
  4. a/b
সঠিক উত্তর:
a, b
উত্তর
সঠিক উত্তর:
a, b
ব্যাখ্যা
Question: x2 - (a + b)x + ab = 0; x = ?

Solution:
Given that
x2 - (a + b)x + ab = 0
x2 - ax - bx + ab = 0
x(x - a) - b(x - a) = 0
(x - a)(x - b) = 0

হয় 
x - a = 0
x = a

অথবা
x - b = 0
x = b

নির্ণেয় সমধান x = a, b
৩২.
A worker union contract specifies a 6% salary increase plus a Tk. 450 bonus for each worker. For a worker, this is equivalent to 8% salary increase. What was this worker's salary before the new contract?
  1. 21,500
  2. 22,000
  3. 22,500
  4. 23,500
সঠিক উত্তর:
22,500
উত্তর
সঠিক উত্তর:
22,500
ব্যাখ্যা
Question: A worker union contract specifies a 6% salary increase plus a Tk. 450 bonus for each worker. For a worker, this is equivalent to 8% salary increase. What was this worker's salary before the new contract?

Solution:
ধরি,
পূর্বে কর্মীর বেতন ছিলো = x টাকা

6% বৃদ্ধিতে বেতন = x + x এর 6%
= x + x এর 6/100
= (100x + 6x)/100
= 106x/100

8% বৃদ্ধিতে বেতন = x + x এর 8%
= x + x এর 8/100
= (100x + 8x)/100
= 108x/100

প্রশ্নমতে
(106x/100) + 450 = 108x/100
⇒ 450 = (108x/100) - (106x/100)
⇒ 450 = 2x/100
⇒ 450 = x/50
⇒ x = 50 × 450
∴ x = 22,500
৩৩.
একটি ট্রেন ৭২ কিলোমিটার গতিতে একটি সেতু ১ মিনিটে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য ৬০০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ৫০০
  2. ৬০০
  3. ৭০০
  4. ১২০০
সঠিক উত্তর:
৬০০
উত্তর
সঠিক উত্তর:
৬০০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ৭২ কিলোমিটার গতিতে একটি সেতু ১ মিনিটে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য ৬০০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান: 
১ ঘণ্টা = ৬০ মিনিট 
৭২ কিলোমিটার =(৭২ × ১০০০) মিটার 
= ৭২০০০ মিটার

৬০ মিনিটে ট্রেনটি যায় = ৭২০০০ মিটার
১ মিনিটে ট্রেনটি যায়= ৭২০০০/৬০
= ১২০০ মিটার

 সেতু অতিক্রম করার জন্য ট্রেনকে তার নিজের দৈর্ঘ্যের সমান পথ অতিক্রম করতে হবে।

অতএব, সেতুটির দৈর্ঘ্য = (১২০০ - ৬০০) মিটার
= ৬০০ মিটার
৩৪.
পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা ২ বছর বেশি। ৫ বছর পর পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি ১০২ বছর হলে, পিতার বর্তমান বয়স কত বছর?
  1. ৫৮ বছর
  2. ৬০ বছর
  3. ৬৪ বছর
  4. ৬২ বছর
সঠিক উত্তর:
৬২ বছর
উত্তর
সঠিক উত্তর:
৬২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা ২ বছর বেশি। ৫ বছর পর পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি ১০২ বছর হলে, পিতার বর্তমান বয়স কত বছর?

সমাধান:
ধরি,
পুত্রের বর্তমান বয়স = ক বছর
পিতার বর্তমান বয়স = ২ক + ২ বছর

৫ বছর পর পুত্রের বয়স = ক + ৫ বছর
৫ বছর পর পিতার বয়স = ২ক + ২ + ৫ বছর

প্রশ্নমতে,
ক + ৫ + ২ক + ২ + ৫ = ১০২
⇒ ৩ক = ১০২ - ১২
⇒ ৩ক = ৯০
∴ ক = ৩০

পিতার বর্তমান বয়স = ২ × ৩০ + ২ বছর = ৬২ বছর
৩৫.
The total cost of flooring a room at Tk. 6.50 per square meter is Tk. 390. If the length of the room is 8m, what is its breadth?
  1. 7.5 m
  2. 8.5 m
  3. 10.5 m
  4. 12.5 m
সঠিক উত্তর:
7.5 m
উত্তর
সঠিক উত্তর:
7.5 m
ব্যাখ্যা
Question: The total cost of flooring a room at Tk. 6.50 per square meter is Tk. 390. If the length of the room is 8m, what is its breadth?

Solution:
ঘরের ক্ষেত্রফল = 390/6.50
= 60 বর্গমিটার

প্রশ্নমতে
8 × প্রস্থ = 60
বা, প্রস্থ = 60/8
∴ প্রস্থ =7.5

আয়তাকার ক্ষেত্রের প্রস্থ =7.5 মিটার
৩৬.
A, B and C working individually can complete a task in 30 days, 15 days and 10 days respectively. If A starts working alone and B and C helps A on every 2nd and 3rd day respectively, how long will it take the task to be completed?
  1. 15 days
  2. 10 days
  3. 12 days
  4. 11 days
সঠিক উত্তর:
11 days
উত্তর
সঠিক উত্তর:
11 days
ব্যাখ্যা
Question: A, B and C working individually can complete a task in 30 days, 15 days and 10 days respectively. If A starts working alone and B and C helps A on every 2nd and 3rd day respectively, how long will it take the task to be completed?

Solution:
A একা ১ দিনে করে = ১/৩০ অংশ
B একা ১ দিনে করে = ১/১৫ অংশ
C একা ১ দিনে করে = ১/১০ অংশ

প্রথম ১০ দিনের জন্য হিসেব করে পাই,
প্রথম ১০ দিনে A কাজ করে ১০ দিন তথা = ১০/৩০ অংশ কাজ
প্রথম ১০ দিনে B কাজ করে ৫ দিন তথা = ৫/১৫ অংশ কাজ
প্রথম ১০ দিনে C কাজ করে ৩ দিন তথা = ৩/১০ অংশ কাজ
প্রথম ১০ দিনে A,B,C কাজ করে (১০/৩০) + (৫/১৫) + (৩/১০) = (১০ + ১০ + ৯)/৩০ = ২৯/৩০ অংশ
বাকি ১ - (২৯/৩০) = ১/৩০ অংশ কাজ করতে ১ দিন সময় লাগবে।

∴ মোট দিন = ১০ + ১ = ১১ দিন
৩৭.
A certain amount of money earning simple interest becomes 7/5th of the initial amount in 4 years. What is the interest rate?
  1. 10%
  2. 8%
  3. 6%
  4. 4%
সঠিক উত্তর:
10%
উত্তর
সঠিক উত্তর:
10%
ব্যাখ্যা
Question: A certain amount of money earning simple interest becomes 7/5th of the initial amount in 4 years. What is the interest rate?

Solution:
ধরি,
আসল P = 100 টাকা
মুনফা-আসল A = 100 এর 7/5
= 140 টাকা

মুনাফা I = 140 - 100 = 40 টাকা
সময় n = 4 বছর
মুনাফার হার r = ?

আমরা জানি,
I = Pnr
⇒ r = I/Pn
= (40 × 100)/(100 × 4)
= 10%
৩৮.
A fruit salad is made by mixing 3 kgs of mango costing Tk 120 per kg and 2 kgs of papaya costing Tk 100 per kg and 2 kgs of grapes costing Tk 140 per kg. At what price (in Taka) per kg should the mixture be sold to make profit of 25 percent?
  1. 125
  2. 150
  3. 175
  4. None of these
সঠিক উত্তর:
150
উত্তর
সঠিক উত্তর:
150
ব্যাখ্যা
Question: A fruit salad is made by mixing 3 kgs of mango costing Tk 120 per kg and 2 kgs of papaya costing Tk 100 per kg and 2 kgs of grapes costing Tk 140 per kg. At what price (in Taka) per kg should the mixture be sold to make profit of 25 percent?

Solution:
3 কেজি আমের মূল্য = 120 × 3 = 360 টাকা
2 কেজি পেঁপের মূল্য = 100 × 2 = 200 টাকা
2 কেজি আঙ্গুরের মূল্য = 140 × 2 = 280 টাকা

মোট = 360 + 200 + 280 = 840 টাকা

25% লাভে 
বিক্রয়মূল্য = 840 + 840 এর 25%
= 840 + 840 এর 25/100
= 840 + 210
= 1,050

7 কেজি বিক্রয় করতে হবে = 1050 টাকা 
1 কেজি বিক্রয় করতে হবে = 1050/7 টাকা 
= 150 টাকা
৩৯.
A jar contains only marbles of three colour: red, green and yellow. The red and green marbles are in the ratio of 2 : 5 and the yellow and red marbles are in ration of 5 : 6. Which of the following could be the total number of marbles?
  1. 52
  2. 64
  3. 100
  4. None of these
সঠিক উত্তর:
52
উত্তর
সঠিক উত্তর:
52
ব্যাখ্যা
Question: A jar contains only marbles of three colour: red, green and yellow. The red and green marbles are in the ratio of 2 : 5 and the yellow and red marbles are in ration of 5 : 6. Which of the following could be the total number of marbles?

Solution:
Red : Green = 2 : 5 = 6 : 15
Yellow : Red = 5 : 6 = 5 : 6
Red : Green : Yellow = 6 : 15 : 5

অনুপাতের রাশিগুলোর সমষ্টি = 6 + 15 + 5 = 26
মার্বেল সংখ্যা হবে 26 এর গুণিতক।
মার্বেল সংখ্যা হতে পারে 26, 52, 78, 104,..............
৪০.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৩০% বৃদ্ধি এবং প্রস্থ ৩০% হ্রাস করলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
  1. ৯% হ্রাস
  2. ৯% বৃদ্ধি
  3. ৬% হ্রাস
  4. কোন পরিবর্তন হবে না
সঠিক উত্তর:
৯% হ্রাস
উত্তর
সঠিক উত্তর:
৯% হ্রাস
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৩০% বৃদ্ধি এবং প্রস্থ ৩০% হ্রাস করলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?

সমাধান:
ধরি,
দৈর্ঘ্য = ১০০ একক
এবং প্রস্থ = ১০০ একক
∴ ক্ষেত্রফল = ১০০ × ১০০ = ১০০০০ বর্গ একক

আবার,
৩০% বৃদ্ধিতে দৈর্ঘ্য = ১৩০ একক
এবং ৩০% হ্রাসে প্রস্থ = ৭০ একক
∴ ক্ষেত্রফল = (১৩০ × ৭০) বর্গ একক
= ৯১০০ বর্গ একক

∴ ক্ষেত্রফল হ্রাস = (১০০০০ - ৯১০০) বর্গ একক = ৯০০ বর্গ একক
শতকরা ক্ষেত্রফল হ্রাসের হার = {(৯০০ × ১০০)/১০০০০}% = ৯%
৪১.
একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের চেয়ে ১৩ বেশি। সংখ্যাটি কত?
  1. ১৯
  2. ২৫
  3. ৫২
  4. ৭৮
সঠিক উত্তর:
৭৮
উত্তর
সঠিক উত্তর:
৭৮
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের চেয়ে ১৩ বেশি। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(ক/২) - (ক/৩) = ১৩
⇒ (৩ক - ২ক)/৬ = ১৩
⇒ ক/৬ = ১৩
⇒ ক = ১৩ × ৬
∴ ক = ৭৮
৪২.
2x + 1 = 8x + 1 হলে x এর মান কত?
  1. 1/2
  2. 1
  3. 3/2
  4. - 1
সঠিক উত্তর:
- 1
উত্তর
সঠিক উত্তর:
- 1
ব্যাখ্যা
প্রশ্ন: 2x + 1 = 8x + 1 হলে x এর মান কত?

সমাধান:
2x + 1 = 8x + 1
⇒ 2x + 1 = 23(x + 1)
⇒ 2x + 1 = 23x + 3
⇒ x + 1 = 3x + 3
⇒ 3x - x = 1 - 3
⇒ 2x = - 2
∴ x = - 1
৪৩.
If 0 ≤ x ≤ 4 and y < 6, which of the following cannot be the value of xy?
  1. - 2
  2. 0
  3. 6
  4. None of these
সঠিক উত্তর:
None of these
উত্তর
সঠিক উত্তর:
None of these
ব্যাখ্যা
Question: If 0 ≤ x ≤ 4 and y < 6, which of the following cannot be the value of xy?

Solution:
y < 6 হলে y  এর মান 5, 4, 3, 2, 1, 0, - 1,..............
0 ≤ x ≤ 4 হলে x  এর মান 0, 1, 2, 3, 4

এখন
x = 0, y = 1 হলে xy = 0 × 1 = 0
x = 2, y = - 1 হলে xy = 2 × (- 1) = - 2
x = 3, y = 2 হলে xy = 3 × 2 = 6

সঠিক উত্তর: None of these
৪৪.
In a school, there are 55% students play Cricket, 50% students play Hockey and 25% students play both games. The difference between the number of students who play both games and the number of students who do not play any games is 40. Find the number of students who play only one game.
  1. 490
  2. 400
  3. 440
  4. 390
সঠিক উত্তর:
440
উত্তর
সঠিক উত্তর:
440
ব্যাখ্যা
Question: In a school, there are 55% students play Cricket, 50% students play Hockey and 25% students play both games. The difference between the number of students who play both games and the number of students who do not play any games is 40. Find the number of students who play only one game.

Solution:
Total number of students in a school be N.
Total number of students who play only Cricket = (55/100 - 25/100)N
= 30N/100

Total number of students who play only Hockey = (50/100 - 25/100)N
= 25N/100

Total number of students who do not play any Game = N - 30N/100 - 25N/100 - 25N/100
= 20N/100

ATQ,
25N/100 - 20N/100 = 40
⇒ 5N/100 = 40
⇒ N = (40 × 100)/5
∴ N = 800

Total number of students who play only one game = 30N/100 + 25N/100
= 55N/100
= (55 × 800)/100
= 440
৪৫.
The diameter of a circle is 14 cm. What is the circumference of the circle?
  1. 44 m
  2. 0.44 m
  3. 22 cm
  4. 2.2 cm
সঠিক উত্তর:
0.44 m
উত্তর
সঠিক উত্তর:
0.44 m
ব্যাখ্যা
Question: The diameter of a circle is 14 cm. What is the circumference of the circle?

Solution: 
Radius of the circle r = 14/2 = 7
The circumference of the circle = 2πr
= 2 × (22/7) × 7
= 44 cm
= 44/100 m
= 0.44 m
৪৬.
When a plot is sold for Tk. 18,700, the owner loses 15%. At what price must that plot be sold in order to gain 15%?
  1. Tk. 21,000
  2. Tk. 22,500
  3. Tk. 25,300
  4. Tk. 25,800
সঠিক উত্তর:
Tk. 25,300
উত্তর
সঠিক উত্তর:
Tk. 25,300
ব্যাখ্যা
Question: When a plot is sold for Tk. 18,700, the owner loses 15%. At what price must that plot be sold in order to gain 15%?

Solution:
15% ক্ষতিতে
ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য (100 - 15) টাকা বা 85 টাকা

বিক্রয়মূল্য 85 টাকা হলে ক্রয়মূল্য 100 টাকা
বিক্রয়মূল্য 1 টাকা হলে ক্রয়মূল্য 100/85 টাকা
বিক্রয়মূল্য 18700 টাকা হলে ক্রয়মূল্য (100 × 18700)/85 টাকা
= 22000 টাকা

15% লাভে
ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য (100 + 15) টাকা বা 115 টাকা

ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য 115 টাকা
ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য 115/100 টাকা
ক্রয়মূল্য 22000 টাকা হলে বিক্রয়মূল্য (115 × 22000)/100 টাকা
= 25300 টাকা
৪৭.
ফেব্রুয়ারিতে একটি পণ্যের মূল্য জানুয়ারির মূল্যের চেয়ে ২০% বাড়ানো হলো। মার্চে ঐ পণ্যের মূল্য ফেব্রুয়ারির মূল্যের চেয়ে আরো ১৫% বাড়ানো হলো। মার্চে ঐ পণ্যের মূল্য জানুয়ারির মূল্যের তুলনায় শতকরা কত বৃদ্ধি পেলো?
  1. ৩৫%
  2. ৪৫%
  3. ৪২%
  4. ৩৮%
সঠিক উত্তর:
৩৮%
উত্তর
সঠিক উত্তর:
৩৮%
ব্যাখ্যা
প্রশ্ন: ফেব্রুয়ারিতে একটি পণ্যের মূল্য জানুয়ারির মূল্যের চেয়ে ২০% বাড়ানো হলো। মার্চে ঐ পণ্যের মূল্য ফেব্রুয়ারির মূল্যের চেয়ে আরো ১৫% বাড়ানো হলো। মার্চে ঐ পণ্যের মূল্য জানুয়ারির মূল্যের তুলনায় শতকরা কত বৃদ্ধি পেলো?

সমাধান:
ধরি,
জানুয়ারিতে পণ্যের মূল্য ছিল ১০০ টাকা

ফেব্রুয়ারিতে পণ্যের মূল্য 
= ১০০ + ১০০ এর ২০%
= ১০০ + ১০০ এর ২০/১০০
= ১০০ + ২০
= ১২০ টাকা

মার্চে পণ্যের মূল্য ছিল = ১২০ + ১২০ এর ১৫%
= ১২০ + ১২০ এর ১৫/১০০
= ১২০ + ১৮
= ১৩৮ টাকা

 জানুয়ারির তুলনায় মার্চে পণ্যের মূল্য বাড়ে = ১৩৮ - ১০০ = ৩৮ টাকা

শতকরা মূল্য বাড়ে = (৩৮/১০০) × ১০০%
=৩৮%
৪৮.
For which value of P will the square root of 4x2 - Px + 9 be an integer?
  1. 9
  2. 12
  3. 16
  4. 20
সঠিক উত্তর:
12
উত্তর
সঠিক উত্তর:
12
ব্যাখ্যা
Question: For which value of P will the square root of 4x2 - Px + 9 be an integer?

Solution:
4x2 - px + 9
= (2x)2 - 2 ⋅ 2 ⋅ 3 + 32 - px + 2 ⋅ 2x ⋅ 3
= (2x - 3)2 + 12x - px

রাশিটি পূর্ণবর্গ হলে,
12x - px = 0 
⇒ px = 12x
∴ p = 12
৪৯.
Average of 60 numbers are 42. When 5 more numbers are included, the average of 65 numbers become 45. Find the average of 5 numbers.
  1. 78
  2. 80
  3. 81
  4. 82
সঠিক উত্তর:
81
উত্তর
সঠিক উত্তর:
81
ব্যাখ্যা
Question: Average of 60 numbers are 42. When 5 more numbers are included, the average of 65 numbers become 45. Find the average of 5 numbers.

Solution:
Total of 60 numbers = 60 × 42 = 2520
Now, total of 65 numbers = 65 × 45 = 2925

Hence, sum of 5 numbers = 2925 - 2520 = 405

∴ Average of five numbers = 405/5
 = 81
৫০.
সুইজারল্যান্ডে মোট কতটি ক্যান্টন রয়েছে?
  1. ২৩টি
  2. ২৬টি
  3. ২২টি
  4. ২৪টি
সঠিক উত্তর:
২৬টি
উত্তর
সঠিক উত্তর:
২৬টি
ব্যাখ্যা
সুইজারল্যান্ড:
- পশ্চিম ইউরোপের ছোট একটি দেশ সুইজারল্যান্ড।
- এটি সুইস কনফেডারেশন নামে পরিচিত।
- এর উত্তরে জার্মানি, পূর্বে অস্ট্রিয়া ও লিশটেনস্টাইন, দক্ষিণে ইতালি এবং পশ্চিমে ফ্রান্স।
- সুইজারল্যান্ড একটি ক্ষুদ্র পর্বতময় দেশ।
- এটি কেন্দ্রীয় আল্পস পর্বতমালা এবং উত্তরাঞ্চলীয় প্রাক-আল্পস পর্বতমালা নিয়ে গঠিত।
- রাজধানী: বের্ন।
- বিখ্যাত শহর মধ্যেগুলোর মধ্যে জেনেভা এবং জুরিখ অন্যতম।
- মুদ্রা: সুইস ফ্রাঙ্ক।
- সুইজারল্যান্ডের সবচেয়ে উঁচু পর্বতের নাম মন্টি রোজা।

উল্লেখ্য,
- সুইস সরকারের অন্যতম বৈশিষ্ট্য হলো প্রতিবছর ১ জানুয়ারি তারিখে দেশটির রাষ্ট্রপতি পরিবর্তিত হয়।
- ৬ বছরের জন্য গঠিত মন্ত্রীপরিষদের একেক জন মন্ত্রী এক বৎসরের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

⇒ সুইজারল্যান্ডে একটি ক্যান্টন হলো একটি আঞ্চলিক বিভাগ বা রাজ্য।
- সুইজারল্যান্ডের প্রতিটি ক্যান্টনের নিজস্ব সংবিধান, সরকার এবং সংসদ রয়েছে।
- সুইজারল্যান্ডে মোট ২৬টি ক্যান্টন রয়েছে।
- ঐতিহাসিক কনফেডারেশনের সময় এর প্রতিটি স্বাধীন রাষ্ট্র ছিল।
- তাদের পৃথক সীমানা ও রাষ্ট্রব্যবস্থাও ছিল।
- বর্তমানে এর সবগুলো সুইজারল্যান্ড যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত।

উৎস: Britannica.
৫১.
'The city of flowering trees' বলা হয় -
  1. যুক্তরাষ্ট্রের স্যানফ্রান্সিসকো
  2. জিম্বাবুয়ের হারারে
  3. যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট
  4. ভারতের জয়পুর
সঠিক উত্তর:
জিম্বাবুয়ের হারারে
উত্তর
সঠিক উত্তর:
জিম্বাবুয়ের হারারে
ব্যাখ্যা
The city of flowering trees:
- The city of flowering trees বলা হয় জিম্বাবুয়ের হারারেকে।

অন্যদিকে,
- City of Golden gate: যুক্তরাষ্ট্রের স্যানফ্রান্সিসকো।
- City of light: ফ্রান্সের প্যারিস।
- City of motor cars: যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট।
- Windy City বা বাতাসের শহর: যুক্তরাষ্ট্রের শিকাগো।
- City of canals: ইতালির ভেনিস।
- Pink city: ভারতের জয়পুর।
- Big apple: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক।

উৎস: Britannica.
৫২.
ভারত শাসন বিষয়ে ব্রিটিশ পার্লামেন্টে সর্বপ্রথম প্রণীত আইন কোনটি?
  1. মর্লি-মিন্টু সংস্কার আইন, ১৯০৯
  2. ভারতীয় কাউন্সিল অ্যাক্ট, ১৮৬১
  3. ভারত শাসন আইন, ১৯৩৫
  4. রেগুলেটিং অ্যাক্ট, ১৭৭৩
সঠিক উত্তর:
রেগুলেটিং অ্যাক্ট, ১৭৭৩
উত্তর
সঠিক উত্তর:
রেগুলেটিং অ্যাক্ট, ১৭৭৩
ব্যাখ্যা
রেগুলেটিং এ্যাক্ট (১৭৭৩ খ্রি:):
- উপমহাদেশে কোম্পানির যাবতীয় কাজ প্রথমে ইংল্যান্ডের বোর্ড অব ডাইরেক্টরস পরিচালনা করত।
- কালক্রমে এদেশে রাজ্য বিস্তারের সঙ্গে সঙ্গে শাসন কাজেও নানা বিশৃঙ্খলা দেখা দেয়।
- এ বিশৃংখলা দূর করার জন্য ব্রিটিশ পার্লামেন্ট সর্বপ্রথম উপমহাদেশের শাসন কাজে হস্তক্ষেপ করে।
- তদানীন্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড নর্থ ১৭৭৩ খ্রিস্টাব্দে উপমহাদেশে শাসন আইন নামে একটি আইন পাস করেন যা 'রেগুলেটিং এ্যাক্ট' নামে ইতিহাসে বিখ্যাত।

⇒ ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হওয়ার পর ১৭৭৩ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড নর্থের সরকার সর্বপ্রথম বাংলা তথা ভারত শাসন বিষয়ে ব্রিটিশ পার্লামেন্টে রেগুলেটিং অ্যাক্ট পাস করে।
- ১৭৭৩ সালে প্রণীত রেগুলেটিং অ্যাক্ট ভারতীয় উপমহাদেশের সাংবিধানিক বিকাশের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচিত।
- এই অ্যাক্ট অনুযায়ী বাংলা এবং অন্যান্য প্রেসিডেন্সির শাসনভার ও নিয়ন্ত্রণ একটি কেন্দ্রীয় কর্তৃপক্ষের অধীনে ন্যস্ত হয়, যা ‘বাংলার গভর্নর জেনারেল ও ফোর্ট উইলিয়ম কাউন্সিল’ নামে পরিচিত ছিল।
- ভারতীয় উপমহাদেশে সাংবিধানিক প্রক্রিয়া চূড়ান্ত রূপ লাভ করে ১৯৩৫ সালের ভারত শাসন আইনের মাধ্যমে।
- এই আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ও দায়িত্ব সংজ্ঞায়িত করে দেওয়া হয়।
- বাংলার গভর্নরকে গভর্নর জেনারেল পদে উন্নীত করা হয়।
- এই আইনের মূল উদ্দেশ্য ছিলো কোম্পানি ও তার কর্মচারীদের দূর্নীতি রোধ করা।
- কিন্তু তা সত্ত্বেও দূর্নীতি রোধ হয়নি।

⇒ রেগুিলেটিং এ্যাক্ট এর দ্বারা বোর্ড অব ডাইরেকট্রসকে ব্রিটিশ সরকারের নিকট কোম্পানির শাসন ও রাজস্ব সম্পর্কে সকল তথ্য পাঠাতে হতো।
- বাংলার গভর্নরকে গভর্নর জেনারেল আখ্যা দেয়া হয়।
- গভর্নর জেনারেলকে সাহায্য করার জন্য ৪ সদস্য বিশিষ্ট একটি 'কাউন্সিল' গঠিত হয় এবং সবার সমান অধিকার দেয়া হয়।
- এই রেগুলেটিং এ্যাক্ট অনুসারে বাংলার গভর্নর ওয়ারেন হেস্টিংস প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন।
- এ রেগুলেটিং এ্যাক্ট এর দোষ-ত্রুটি থাকলেও তা উপমহাদেশের শাসনতান্ত্রিক ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে।

উৎস: i) বাংলাপিডিয়া।
ii) ইতিহাস ২য় পত্র, HSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৩.
'আদ্দিস আবাবা' কোন দেশের রাজধানী?
  1. বতসোয়ানা
  2. ইথিওপিয়া
  3. বেনিন
  4. বেলারুশ
সঠিক উত্তর:
ইথিওপিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইথিওপিয়া
ব্যাখ্যা
ইথিওপিয়া:
- আফ্রিকার দেশ ইথিওপিয়া।
- এর উত্তর ও উত্তর-পূর্বে ইরিত্রিয়া, পূর্বে জিবুতি ও সোমালিয়া, পশ্চিমে সুদান ও দক্ষিণে কেনিয়া।
- দেশটি পূর্বে আবিসিনিয়া নামে পরিচিত ছিল।
- দেশটির রাজধানী ও বৃহত্তম শহর: আদ্দিস আবাবা।
- সরকার পদ্ধতি: ফেডারেল পার্লামেন্টারি রিপাবলিক।
- আইনসভা: উচ্চ কক্ষ: হাউজ অব ফেডারেশন।
- নিম্নকক্ষ: হাউজ অব পিপলস রিপ্রেজেন্টেটিভস।
- মুদ্রা: বির।
- ভাষা: আমহারি।

অন্যদিকে,
- বেনিনের রাজধানী পোর্ট-নোভো।
- বতসোয়ানার রাজধানী গ্যাবোরোন।
- বেলারুশের রাজধানী মিনস্ক।

উৎস: i) World Atlas.
ii) Britannica.
৫৪.
কোন চুক্তিকে ইউরোপীয় ইউনিয়নের সংস্কার চুক্তি বলা হয়?
  1. শেনজেন চুক্তি
  2. রোম চুক্তি
  3. লিসবন চুক্তি
  4. ম্যাসট্রিচট চুক্তি
সঠিক উত্তর:
লিসবন চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
লিসবন চুক্তি
ব্যাখ্যা
ইউরোপিয়ান ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপিয়ান ইউনিয়ন (EU)।
- এটি ইউরোপীয় দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ (মাস্ট্রিচ চুক্তি)।
- এটি তখন থেকে বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি।
- ইইউ দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া , স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।

উল্লেখ্য,
- ২০০৭ সালে পর্তুগালের লিসবনে স্বাক্ষরিত চুক্তিকে লিসবন চুক্তি বলে।
- এই চুক্তিকে ইউরোপীয় ইউনিয়নের সংস্কার চুক্তি বলা হয়।
- এই চুক্তির অনুচ্ছেদ-৫০ এ বলা আছে গণভোটের মাধ্যমে কোন দেশ ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করতে পারবে।

উৎস: EU ওয়েবসাইট।
৫৫.
তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করে কোন নদীর সঙ্গে মিলিত হয়েছে?
  1. পদ্মা
  2. মেঘনা
  3. ব্রহ্মপুত্র
  4. সুরমা
সঠিক উত্তর:
ব্রহ্মপুত্র
উত্তর
সঠিক উত্তর:
ব্রহ্মপুত্র
ব্যাখ্যা
তিস্তা নদী:
- তিস্তা নদী বাংলাদেশ-ভারতের একটি আন্তঃসীমান্ত নদী।
- এটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্য ও বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত একটি নদী।
- তিস্তা সিকিম ও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের প্রধান নদী।
- একে সিকিম ও উত্তরবঙ্গের জীবনরেখাও বলা হয়।
- সিকিম ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর বাংলাদেশে প্রবেশ করে তিস্তা ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে।

⇒ হিন্দু পুরাণ অনুসারে এটি দেবী পার্বতীর স্তন থেকে উৎপন্ন হয়েছে।
- প্রকৃতপক্ষে নদীটির বাংলা নাম তিস্তা এসেছে ‘ত্রি-সে্রাতা’ বা ‘তিন প্রবাহ’ থেকে।
- সিকিম হিমালয়ের ৭,২০০ মিটার উচ্চতায় অবস্থিত চিতামু হ্রদ থেকে এই নদীটি সৃষ্টি হয়েছে।
- এটি দার্জিলিং -এ অবস্থিত শিভক গোলা নামে পরিচিত একটি গিরিসঙ্কটের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।
- নদীটি নীলফামারী জেলার কালীগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

⇒ অষ্টাদশ শতকের প্রায় শেষ পর্যন্ত এই ধারাটি বিভিন্ন নদীপ্রবাহের মাধ্যমে গঙ্গা নদীতে প্রবাহিত হতো।
- ১৭৮৭ খ্রিস্টাব্দের অতিবৃষ্টি একটি ব্যাপক বন্যার সৃষ্টি করেছিল এবং সেই সময় নদীটি গতিপথ পরিবর্তন করে লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার মধ্যদিয়ে প্রবাহিত হয়ে চিলমারী নদীবন্দরের দক্ষিণে ব্রহ্মপুত্র নদে পতিত হয়।
- তিস্তা একসময় করতোয়া নদীর মাধ্যমে গঙ্গার সঙ্গে সংযুক্ত ছিল এবং এর অংশবিশেষ এখনও বুড়ি তিস্তা নামে পরিচিত।

⇒ তিস্তার মাসিক গড় পানি অপসারণের পরিমাণ ২,৪৩০ কিউসেক।
- ২০১৪ খ্রিস্টাব্দে তিস্তার ভারতীয় অংশে গজলডোবায় স্থাপিত বাঁধের সবগুলি গেটবন্ধ বন্ধ করে দেয়া হলে তিস্তা নদীর বাংলাদেশ অংশে পানিপ্রবাহ শূন্যে নেমে আসে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৫৬.
কোন প্রতিষ্ঠান 'ক্লাউড কম্পিউটিং' চালু করে?
  1. আমাজন
  2. আইবিএম
  3. অ্যাপল ইনকর্পোরেটেড
  4. ইন্টেল কর্পোরেশন
সঠিক উত্তর:
আমাজন
উত্তর
সঠিক উত্তর:
আমাজন
ব্যাখ্যা
ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।

⇒ ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য:
- On-demand self-service,
- Broad network access,
- Limited customization,
- resource pooling,
- rapid elasticity,
- measured service.

এছাড়াও,
- ক্লাউড কম্পিউটিং সার্বক্ষণিক ব্যবহার করা যায়।
- ক্লাউড কম্পিউটিং - এ নিজস্ব কোন হার্ডওয়্যারের প্রয়োজন নেই।
- ক্লাউড কম্পিউটিং- এ স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৫৭.
কোন প্রণালী দ্বারা তুরস্কের ইস্তানবুল শহর পৃথক হয়েছে?
  1. জাভা প্রণালী
  2. বসফরাস প্রণালী
  3. সুন্দা প্রণালী
  4. জিব্রাল্টার প্রণালী
সঠিক উত্তর:
বসফরাস প্রণালী
উত্তর
সঠিক উত্তর:
বসফরাস প্রণালী
ব্যাখ্যা
তুরস্ক:
- তুরস্ককে বলা হয় ইউরেশিয়ান রাষ্ট্র।
- এর ইস্তানবুল শহরের একাংশ পড়েছে ইউরোপে এবং বাকি অংশ পড়েছে এশিয়ায়।
- এটি বিচ্ছিন্ন হয়েছে বসফরাস প্রণালী দ্বারা।
- তাই ইস্তানবুল শহরকে ইউরেশিয়ান শহর বলা হয়।
- ইস্তানবুল শহরের পূর্বনাম কনস্ট্যান্টিনোপল।

উল্লেখ্য,
- বসফরাস প্রণালি তুরস্কের ইস্তানবুল শহরে অবস্থিত।
- কৃষ্ণসাগর ও ভূমধ্যসাগরকে যুক্ত করেছে বসফরাস প্রণালি।

উৎস: Britannica. 
৫৮.
'NPT' চুক্তি অনুসারে, বর্তমানে বিশ্বের কয়টি দেশ পারমাণবিক অস্ত্রের অধিকারী হিসেবে স্বীকৃত? [সেপ্টেম্বর, ২০২৪]
  1. ৫টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ৮টি
সঠিক উত্তর:
৫টি
উত্তর
সঠিক উত্তর:
৫টি
ব্যাখ্যা
'NPT' চুক্তি:
- NPT-এর পূর্ণরূপ: Nuclear Non- Proliferation Treaty.
- এটি হলো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ১ জুলাই, ১৯৬৮।
- কার্যকর হয়: ৫ই মার্চ, ১৯৭০।
- স্বাক্ষরিত দেশ: ১৯১টি।

উল্লেখ্য,
- পারমাণবিক অস্ত্র উৎপাদক মোট রাষ্ট্রের সংখ্যা ৫টি।
- রাষ্ট্রগুলো হলো: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

⇒ এর মধ্যে আনুষ্ঠানিকভাবে NPT দ্বারা পারমাণবিক অস্ত্রের অধিকারী হিসাবে স্বীকৃত রাষ্ট্র (NWS) হলো ৫টি।
- চুক্তিটি এই দেশগুলির পারমাণবিক অস্ত্রাগারকে স্বীকৃতি দেয়।
- কিন্তু NPT-এর ৬ অনুচ্ছেদের অধীনে তাদের চিরস্থায়ীভাবে এই ধরনের অস্ত্র তৈরি এবং বজায় রাখার উল্লেখ নেই।

অন্যদিকে,
⇒ ভারত, পাকিস্তান এবং ইসরায়েল কখনই NPT-এ যোগ দেয়নি।
- কিন্তু দেশগুলি পারমাণবিক অস্ত্রের অধিকারী বলে পরিচিত।

⇒ উত্তর কোরিয়া একটি অ-পারমাণবিক অস্ত্র রাষ্ট্র হিসাবে NPT-এ যোগদান করেছিল।
- কিন্তু ২০০৩ সালে NPT থেকে প্রত্যাহারের ঘোষণা করেছিল।

এছাড়াও,
- বাংলাদেশ পারমানবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (NPT) স্বাক্ষর করে: ২৭ সেপ্টেম্বর, ১৯৭৯ সালে।

উৎস: i) Arms Control Association ওয়েবসাইট।
ii) UNODA ওয়েবসাইট।
৫৯.
কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস কোন গেরিলা সংগঠনের সাথে শান্তিচুক্তির জন্য নোবেল পুরস্কার লাভ করেন?
  1. ফার্ক
  2. টুপাক আমরু
  3. কন্ট্রা
  4. এলটিটিই
সঠিক উত্তর:
ফার্ক
উত্তর
সঠিক উত্তর:
ফার্ক
ব্যাখ্যা
জুয়ান ম্যানুয়েল সান্তোস:
- জুয়ান ম্যানুয়েল সান্তোস কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট।
- তিনি ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত কলম্বিয়ার রাষ্ট্রপতি ছিলেন।

উল্লেখ্য,
- কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস মার্কসবাদী গেরিলা সংগঠন 'ফার্ক'-এর সাথে ২০১৬ সালের ২৬ সেপ্টেম্বর একটি শান্তিচুক্তি স্বাক্ষর করেছেন।
- দীর্ঘ ৪ বছর ধরে আলোচনার পর তিনি শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন।
- কলম্বিয়ার পার্লামেন্ট ২০১৬ সালের ৩০ নভেম্বর এই শান্তি চুক্তিটি অনুমোদন করেছে।
- তিনি বামপন্থি ফার্ক বিদ্রোহীদের সঙ্গে ৫২ বছরের রক্তক্ষয়ী সংঘর্ষের অবসানের প্রচেষ্টা চালানোর জন্য ২০১৬ দালে শান্তিতে নোবেল পেয়েছেন।

উৎস: Britannica.