উত্তর
ব্যাখ্যা
• ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ: '৯৫০-১২০০ খ্রিঃ'।
অর্থ্যাৎ,
তাঁর মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ শুরু হয় - ৯৫০ খ্রিঃ থেকে।
• বাংলা সাহিত্যের যুগবিভাগ:
গবেষকগণ সময়ের প্রবণতা ও সাহিত্যের বৈশিষ্ট্য অনুসারে বাংলা সাহিত্যের যুগবিভাগকে কয়েকটি ভাগে ভাগ করেছেন। একেই সাহিত্যের যুগবিভাগ বলে।
বাংলার সাহিত্যের শ্রেষ্ঠ ভাষাতাত্ত্বিক ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় এর মতে বাংলা সাহিত্যের যুগবিভাগ এরকম:
প্রাচীন যুগ ৯৫০-১২০০ খ্রি.;
মধ্যযুগ ১২০১- ১৮০০ খ্রি.;
আধুনিক যুগ ১৮০০ খ্রি.- বর্তমান।
উল্লেখ্য,
দীনেশচন্দ্র সেন, সুকুমার সেন, গোপাল হালদার, মুহাম্মদ এনামুল হক প্রমুখের যুগ সম্পর্কিত অভিমত উল্লিখিত যুগ বিভাগকে সমর্থন করে।
তবে মুহাম্মদ শহীদুল্লাহ মধ্য ও আধুনিক যুগের এই সময় মেনে নিলেও, তাঁর মতে, প্রাচীন যুগের সময়সীমা: ৬৫০ খ্রি: থেকে ১২০০ খ্রি: পর্যন্ত।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।