পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন৩৩
সিলেবাস
জাতিসংঘের বিশেষায়িত সংস্থাসমূহ (বিশ্বব্যাংক ও IMF বাদে): FAO, UNESCO, ICAO, IFAD, ILO, IMO, UNIDO, ITU, UNWTO, UPU, WHO, WIPO, WMO. জাতিসংঘের তহবিল ও প্রোগ্রাম: UNDP, UNEP, UNFPA, UNICEF, WFP, UN-HABITAT. জাতিসংঘ সম্পর্কিত অন্যান্য সংস্থা: IAEA, IOM, CTBTO, UNAIDS, UNHCR, UNRWA, UNIDIR, UNITAR, UN WOMEN, UNSSC, UNU, UNOPS, OPCW, ITC. সোর্স: যেকোনো গাইড বই। তবে, সংস্থাগুলোর অফিশিয়াল ওয়েবসাইটগুলো সম্ভব হলে একটু দেখে নিবেন। গাইডে অনেক সময় ভুল থাকে।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩৩ প্রশ্ন

.
নিচের কোন সংস্থাটি সবার আগে প্রতিষ্ঠিত?
  1. ক) WMO
  2. খ) ITU
  3. গ) ILO
  4. ঘ) FAO
ব্যাখ্যা

- ITU (International Telecommunication Union) বর্তমানে অস্তিত্বশীল সবচেয়ে পুরনো সংগঠন। এটি ১৮৬৫ সালের ১৭ মে প্রতিষ্ঠিত হয়।
- শুরুতে এটির নাম ছিলো International Telegraph Union. ১৯৩৪ সালের ১ জানুয়ারি এটি ITU নাম ধারণ করে।
অন্যদিকে,
- WMO ১৯৫০ সালের ২৩শে মার্চ প্রতিষ্ঠিত হয়।
- ILO (International Labour Union) ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- FAO ১৯৪৫ সালের ১৬ অক্টোবর প্রতিষ্ঠিত হয়

তথ্যসূত্র -সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।

.
বাংলাদেশ কত সালে ইউনেস্কোর সদস্যপদ লাভ করে?
  1. ক) ১৯৭৪ সাল
  2. খ) ১৯৭৬ সাল
  3. গ) ১৯৭২ সাল
  4. ঘ) ১৯৭৩ সাল
ব্যাখ্যা

- ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি এবং সহযোগী সদস্য ১১টি।
- ইউনেস্কোর সর্বশেষ সদস্য হলো ফিলিস্তিন (২৩ নভেম্বর ২০১১)।
- ফিলিস্তিনের সদস্যপদ লাভকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ২০১৯ সালের ১ জানুয়ারি ইউনেস্কো ত্যাগ করে।
- বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়।
- ভ্যাটিকান সিটি ইউনেস্কোর সদস্য নয়।

(তথ্যসূত্র: ইউনেস্কো ওয়েবসাইট)

.
জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থার (UNIDO) সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) জেনেভা
  2. খ) প্যারিস
  3. গ) গ্রান্ড
  4. ঘ) ভিয়েনা
ব্যাখ্যা

- জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থার (UNIDO-United Nations Industrial Development Organization) সদরদপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।
- এটি ১৯৬৬ সালের ১৭ নভেম্বর প্রতিষ্ঠিত হয় এবং জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ২১ জুন, ১৯৮৫ সালে।
- বর্তমান মহাপরিচালক গার্ড মুলার (১০ ডিসেঃ ২০২১)।

তথ্যসূত্র - UNIDO এর অফিসিয়াল ওয়েবসাইট।

.
বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এর সদস্য কয়টি?
  1. ক) ১৯৩ টি
  2. খ) ১৮৭ টি
  3. গ) ১২ টি
  4. ঘ) ৬ টি
ব্যাখ্যা

- বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO-World Meteorological Organization) সদস্য ১৯৩টি এর মধ্যে ১৮৭টি দেশ এবং ৬ টি অঞ্চল।
- সর্বশেষ সদস্য - অ্যান্ডোরা।
- এটি ১৯৫০ সালের ২৩শে মার্চ প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত।

তথ্যসূত্র - WMO এর অফিসিয়াল ওয়েবসাইট।

.
WIPO -এর বর্তমান মহাপরিচালক কে?
  1. ক) পেটেরি টালাশ
  2. খ) ডেরেন ট্যাং
  3. গ) ওয়ানি বায়ানিমা
  4. ঘ) ফিলিপ্পো গ্রান্ডি
ব্যাখ্যা

- WIPO -এর বর্তমান মহাপরিচালক সিঙ্গাপুরের ড্যারেন ট্যাং(১ অক্টোঃ, ২০২০)।
- WIPO (World Intellectual Property Organization) হলো জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা।
- এর সদরদপ্তর জেনেভায় অবস্থিত।
- বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) মহাসচিব পেটেরি টালাশ (Petteri Taalas)
- ওয়ানি বায়ানিমা UNAIDS এর নির্বাহী পরিচালক।
- UNHCR এর হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি।

তথ্যসূত্র-WIPO এর অফিসিয়াল ওয়েবসাইট।

.
বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয়?
  1. ক) ১৮ ডিসেম্বর
  2. খ) ১৬ অক্টোবর
  3. গ) ২৭ সেপ্টেম্বর
  4. ঘ) ২৮ সেপ্টেম্বর
ব্যাখ্যা

- ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস।
- ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস।
- ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস।
- ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস।

তথ্যসূত্র - জাতিসংঘ এর অফিসিয়াল ওয়েবসাইট।

.
ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা কত?
  1. ক) ১৮২ টি
  2. খ) ১৯৩ টি
  3. গ) ১১ টি
  4. ঘ) ১৮৫ টি
ব্যাখ্যা

- UNESCO এর পূর্ণরূপ হলো United Nations Educational, Scientific and Cultural Organization.
- ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি এবং সহযোগী সদস্য ১১টি।
- ইউনেস্কোর সর্বশেষ সদস্য হলো ফিলিস্তিন (২৩ নভেম্বর ২০১১)।
- বর্তমান মহাপরিচালক অড্রে আজুঁলে।
- বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর UNESCO তে যোগ দেয়।

তথ্যসূত্র- UNESCO এর অফিসিয়াল ওয়েবসাইট।

.
আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৮৪৩ সালে
  2. খ) ১৮৬৫ সালে
  3. গ) ১৯৭৩ সালে
  4. ঘ) ১৯৩৪ সালে
ব্যাখ্যা

- ১৮৬৫ সালের ১৭ মে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (ITU) প্রতিষ্ঠিত হয়।
- শুরুতে এর নাম ছিলো International Telegraph Union. ১৯৩৪ সালের ১ জানুয়ারি এটি ITU নাম ধারণ করে।
- বাংলাদেশ ১৯৭৩ সালের ৫ সেপ্টেম্বর ITU সদস্যপদ লাভ করে।
- এর সদরদপ্তর জেনেভায় অবস্থিত।
- বর্তমান সদস্য রাষ্ট্র ১৯৩টি।

তথ্যসূত্র- ITU এর অফিসিয়াল ওয়েবসাইট।

.
জাতিসংঘের অধীনস্ত তহবিল ও প্রোগ্রাম কয়টি?
  1. ক) ৫ টি
  2. খ) ৬ টি
  3. গ) ১০ টি
  4. ঘ) ১৫ টি
ব্যাখ্যা

- জাতিসংঘের অধীনস্ত তহবিল ও প্রোগ্রামের সংখ্যা মোট ৬টি , ৬টি প্রধান অঙ্গসংস্থা ও ১৫টি বিশেষায়িত সংস্থা (UN Specialized Agencies) রয়েছে।
তহবিল ও প্রোগ্রাম সমূহ-
১. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা United Nations Development Programme (UNDP)
২. জাতিসংঘ পরিবেশ কর্মসূচী বা United Nations Environment Programme (UNEP)
৩. জাতিসংঘ জনসংখ্যা তহবিল বা United Nations Population Fund (UNFPA)
৪. জাতিসংঘ মানব নিষ্পত্তি কর্মসূচী বা United Nations Human Settlements Programme (UN - Habitat)
৫. জাতিসংঘ শিশু তহবিল বা United Nations Children’s Fund (UNICEF) এবং
৬. বিশ্ব খাদ্য কর্মসূচী বা World Food Programme (WFP)

তথ্যসূত্র- জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট।

১০.
CTBT এর পূর্ণরূপ কী?
  1. ক) Comprehensive Number Test Ban Treaty
  2. খ) Chemical Test Ban treaty
  3. গ) Comprehensive Nuclear Test Ban Treaty
  4. ঘ) Chronic Test Ban Treaty
ব্যাখ্যা

সমন্বিত পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (CTBT)।
- CTBT এর পূর্ণরূপ Comprehensive Nuclear Test Ban Treaty.
- ১৯৯৬ সালের ১০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ সভায় এই চুক্তি গৃহীত হয়।
- বর্তমানে চুক্তিটি স্বাক্ষরকারী দেশ - ১৮৫ ও অনুমোদনকারী দেশ - ১৭০টি।
- সর্বশেষ স্বাক্ষরকারী দেশ: কিউবা (৪ ফেব্রুয়ারি,২০২১), ১৮৫-তম। কিউবা একই দিন ১৬৯-তম দেশ হিসেবে চুক্তি অনুমোদন করে।
- সর্বশেষ অনুমোদনকারী দেশ: কমোরোস (১৯ ফেব্রুয়ারি, ২০২১), ১৭০-তম।

তথ্যসূত্র- CTBTO এর অফিসিয়াল ওয়েবসাইট।

১১.
'জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (UNHCR) নোবেল পুরস্কার লাভ করে-
  1. ক) ১ বার
  2. খ) ২ বার
  3. গ) ৩ বার
  4. ঘ) ৪ বার
ব্যাখ্যা

- জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (UNHCR- United Nations High Commissioner for Refugees) ২ বার নোবেল পুরস্কার লাভ করে।
- প্রথমবার ১৯৫৪ সালে এবং দ্বিতীয় বার ১৯৮১ সালে।
- UNHCR ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- বর্তমান হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি।

তথ্যসূত্র- UNHCR এর অফিসিয়াল ওয়েবসাইট।

১২.
UN Women কার্যক্রম শুরু করে কত সালে?
  1. ক) ২০১০
  2. খ) ২০১১
  3. গ) ২০১২
  4. ঘ) ২০১৩
ব্যাখ্যা

- UN Women প্রতিষ্ঠিত হয় ২০১০ সালে।
- সংস্থাটি কার্যক্রম শুরু করে ২০১১ সালে।
- সদর দপ্তর নিউইয়র্ক,যুক্তরাষ্ট্র।
- বর্তমান নির্বাহী পরিচালক -সিমা সামি বাহাউস।
- ৪৫ টি সদস্য যারা ৪ বছরের জন্য নির্বাচিত হয়।

তথ্যসূত্র - UN Women এর অফিসিয়াল ওয়েবসাইট।

১৩.
আন্তর্জাতিক আণবিক সংস্থা (IAEA) এর বর্তমান মহাপরিচালক কে?
  1. ক) রাফায়েল মারিয়ানো গ্রোসসি
  2. খ) এন্টনিও ভিটোরিনো
  3. গ) ফার্নান্ডো এরিয়াস
  4. ঘ) ফ্রান্সিসকো লা ক্যামেরা
ব্যাখ্যা

- আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বর্তমান মহাপরিচালক হলেন আর্জেন্টিনার নাগরিক রাফায়েল মারিয়ানো গ্রোসসি।
- IAEA (International Atomic Energy Agency) ১৯৫৭ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয়।
- IAEA এর সদরদপ্তর ভিয়েনায় অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৩টি।
- সর্বশেষ সদস্য সামোয়া।
- IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায় লাভ করে।
- বাংলাদেশ ১৯৭২ সালে IAEA এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - IAEA এর অফিসিয়াল ওয়েবসাইট।

১৪.
বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৫১
  2. খ) ১৯৬১
  3. গ) ১৯৮১
  4. ঘ) ১৯৯১
ব্যাখ্যা

- বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর ইতালির রোম শহরে অবস্থিত।
- বর্তমান নির্বাহী পরিচালক ডেভিড এম বিসলি।
- ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে WFP (World Food Programme) বা বিশ্ব খাদ্য কর্মসূচি।
- বিশ্বব্যাপী ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণে অবদানের জন্যে WFP কে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।
- গত বছর সংস্থাটি বিশ্বের ৮৮টি দেশে প্রায় ১০ কোটি মানুষকে খাদ্য সহায়তা প্রদান করেছে।

তথ্যসূত্র - WFP এর অফিসিয়াল ওয়েবসাইট।

১৫.
জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (IOM) INTERNATIONAL ORGANIZATION FOR MIGRATION এর বর্তমান সদস্য কয়টি দেশ?
  1. ক) ১৭০ টি
  2. খ) ১৭১ টি
  3. গ) ১৭৪ টি
  4. ঘ) ১৭৫ টি
ব্যাখ্যা

- জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (IOM) INTERNATIONAL ORGANIZATION FOR MIGRATION ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয়।
- সদস্য ১৭৪টি দেশ এবং পর্যবেক্ষক - ৮টি।
- মহাপরিচালক - এন্টনিও ভিটোরিনো।
- এর সদরদপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।

তথ্যসূত্র - IOM এর অফিসিয়াল ওয়েবসাইট।

১৬.
“United Nations Relief and Works Agency for Palestine Refugees” এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) কায়রো , মিশর
  2. খ) জেনেভা , সুইজারল্যান্ড
  3. গ) জেরুজালেম , ফিলিস্তিন
  4. ঘ) আম্মান , জর্ডান
ব্যাখ্যা

- UNRWA (The United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East) হলো ফিলিস্তিনি শরনার্থীদের সহায়তার লক্ষ্যে ১৯৪৯ সালের ৮ ডিসেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক প্রতিষ্ঠিত একটি মানবিক সহায়তা এজেন্সি।
- এর সদরদপ্তর আমান (জর্ডান)।

তথ্যসূত্র- UNRWA এর অফিসিয়াল ওয়েবসাইট।

১৭.
United Nations University কোথায় অবস্থিত?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) লন্ডন
  3. গ) টোকিও
  4. ঘ) আর্মস্টারডম
ব্যাখ্যা

- United Nations University জাপানের টোকিও শহরে অবস্থিত।
- ১৯৬৯ সালে সাধারণ পরিষদের রিপোর্ট পেশকালে জাতিসংঘের মহাসচিব উথান্ড জাতিসংঘ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে।
- General Assembly বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য একটি প্যানেল গঠণ করার আদেশ করে।
- এই প্যানেল ১৯৭২ সালে রিপোর্ট পেশ করে।
- General Assembly ১৯৭৩ সালের ডিসেম্বরে বিশ্ববিদ্যালয় Charter and Resolution গ্রহণ করে।

তথ্যসূত্র- UNU এর অফিসিয়াল ওয়েবসাইট।

১৮.
জাতিসংঘ প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান UNITAR কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৬০ সালে
  2. খ) ১৯৬১ সালে
  3. গ) ১৯৬২ সালে
  4. ঘ) ১৯৬৩ সালে
ব্যাখ্যা

- জাতিসংঘ প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান (UNITAR - United Nations Institute for Training and Research)।
- ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয় প্রশিক্ষণ ও গবেষণা সংস্থাটি।
- এর সদরদপ্তর - সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।

তথ্যসূত্র- UNITAR ও জাতিসংঘ এর অফিসিয়াল ওয়েবসাইট।

১৯.
জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) এর বর্তমান নির্বাহী পরিচালক-
  1. ক) মাইমনা মোহম্মদ শরীফ
  2. খ) ক্যাথরিন রাসেল
  3. গ) ডেভিড এম. বিসলে
  4. ঘ) ড. নাতালিয়া কানেম
ব্যাখ্যা

- জাতিসংঘ জনসংখ্যা তহবিল(UNFPA) এর বর্তমান নির্বাহী পরিচালক ড. নাতালিয়া কানেম।
- জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) সংস্থাটির পূর্বনাম - United Nations Fund for Population Activities যা ১৯৮৭ সালে পরিবর্তন করে বর্তমান নাম United Nations Population Fund রাখা হয়।
- ১৯৬৯ সাlলে প্রতিষ্ঠিত হয়।
- UNFPA থেকে “বিশ্ব জনসংখ্যা রিপোর্ট” প্রকাশ করা হয়।
- এছাড়া সংস্থাটি “United Nations Population Award” প্রদান করে।

তথ্যসূত্র- জাতিসংঘ ও UNFPA এর অফিসিয়াল ওয়েবসাইট।

২০.
UNAIDS কবে থেকে তাদের কার্যক্রম শুরু করে?
  1. ক) ১৯৬৯ সাল
  2. খ) ১৯৯৫ সাল
  3. গ) ১৯৯৬ সাল
  4. ঘ) ২০০২ সাল
ব্যাখ্যা

- Since the first cases of HIV were reported more than 35 years ago, 78 million people have become infected with HIV and 35 million have died from AIDS-related illnesses. Since it started operations in 1996,
- UNAIDS has led and inspired global, regional, national and local leadership, innovation and partnership to ultimately consign HIV to history.
- UNAIDS is leading the global effort to end AIDS as a public health threat by 2030 as part of the Sustainable Development Goals.

Source - UNAIDS Website.

২১.
শিশুদের অধিকার নিয়ে কাজ করে জাতিসংঘের কোন সংস্থাটি?
  1. ক) UNIDO
  2. খ) UNDP
  3. গ) UNICEF
  4. ঘ) UNESCO
ব্যাখ্যা

- UNICEF(United Nations Children Fund) বা জাতিসংঘ শিশু তহবিল বিশ্বব্যাপী শিশুদের অধিকার নিয়ে কাজ করে।
- এটি ১৯৪৬ সালের ১১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৩ সালে জাতিসংঘ সিস্টেমের স্থায়ী অংশ হিসেবে স্বীকৃতি লাভ করে।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- UNICEF বর্তমানে বিশ্বের ১৯০টি দেশ ও অঞ্চলে কাজ করছে।
- বর্তমান নির্বাহী পরিচালক - ক্যাথরিন রাসেল (১ ফেব্রুঃ, ২০২২)

তথ্যসূত্র- UNICEF এর অফিসিয়াল ওয়েবসাইট।

২২.
OPCW এর সদরদপ্তর কোথায়?
  1. ক) ব্রাসেলস, বেলজিয়াম
  2. খ) ভিয়েনা, অস্ট্রিয়া
  3. গ) মিনস্ক, বেলারুশ
  4. ঘ) হেগ, নেদারল্যান্ড
ব্যাখ্যা

OPCW (Organisations for the Prohibitions of Chemical Weapons) রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ বিষয়ক বৈশ্বিক সংস্থা।
- এটি ১৯৯৭ সালের ২৯ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- এর সদর সদরদপ্তর নেদারল্যান্ডস হেগ শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৩ টি।
- এটি ২০১৩ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায়।
- বর্তমান মহাপরিচালক ফার্নান্দো আরিয়াস।

তথ্যসূত্র- OPCW এর অফিসিয়াল ওয়েবসাইট।

২৩.
বাংলাদেশ কবে IAEA এর সদস্যপদ লাভ করে?
  1. ক) ১৯৭২ সালে
  2. খ) ১৯৭৪ সালে
  3. গ) ১৯৭৫ সালে
  4. ঘ) ২০০৫ শালে
ব্যাখ্যা

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (IAEA-International Atomic Energy Agency) ১৯৫৭ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশ ১৯৭২ সালে IAEA এর সদস্যপদ লাভ করে।
- এটি পারমাণবিক ক্ষেত্রে বিজ্ঞানভিত্তিক ও কারিগরি সহায়তা প্রদানের জন্য গঠিত একটি আন্তঃরাষ্ট্রীয় সংস্থা।
- IAEA এর সদরদপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত।
- IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৩টি।

তথ্যসূত্র - IAEA এর অফিসিয়াল ওয়েবসাইট।

২৪.
United Nations System Staff College (UNSSC)- প্রতিষ্ঠিত হয় কবে?
  1. ক) ১৯৯২
  2. খ) ১৯৯৮
  3. গ) ২০০০
  4. ঘ) ২০০২
ব্যাখ্যা

UNSSC- এর পূর্ণরুপ United Nations System Staff College।
- এটি প্রতিষ্ঠিত হয় ২০০২ সালে।
- এর সদর দপ্তর হলো টরিনো, ইতালি।
- UNSSC- এর বর্তমান Director হলো Jafar Javan।
- The UNSSC is an open, dynamic and engaged community committed to innovative learning and training programmes focused on public policy.

তথ্যসূত্র- UNSSC এর অফিসিয়াল ওয়েবসাইট।

২৫.
UNIDIR এর পূর্ণরুপ কী?
  1. ক) United Nations University Disarmament Research
  2. খ) United Nations Institute for Disastrous Research
  3. গ) United Nations Institute for Disarmament Report
  4. ঘ) United Nations Institute for Disarmament Research
ব্যাখ্যা

UNIDIR এর পূর্ণরুপ হলো United Nations Institute for Disarmament Research.
- UNIDIR is an autonomous institution within the United Nations that conducts independent research on disarmament and related problems; particularly international security issues.
- এর প্রতিষ্ঠা ১৯৮০ সালে।
- সদরদপ্তর জেনেভা , সুইজারল্যান্ড।
- বর্তমান DIRECTOR Dr. Robin Geiss.

তথ্যসূত্র- UNIDIR এর অফিসিয়াল ওয়েবসাইট।

২৬.
The United Nations Office for Project Services- UNOPS এর হেডকোয়াটার কোথায় অবস্থিত?
  1. ক) জেনেভা
  2. খ) বার্ন
  3. গ) কোপেনহেগেন
  4. ঘ) ওয়াশিংটন ডিসি
ব্যাখ্যা

The United Nations Office for Project Services- UNOPS এর হেডকোয়াটার ডেনমার্কের কোপেনহেগেনে অবস্থিত।
- প্রতিষ্ঠা ১৯৭৩ সালে।
- UNOPS provides infrastructure, procurement and project management services for a more sustainable world.
- Grete Faremo - UNOPS Executive Director.

তথ্যসূত্র- UNOPS এর অফিসিয়াল ওয়েবসাইট।

২৭.
“জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন (UNHCR)” কাজ করে না কোন দেশের শরনার্থীদের নিয়ে?
  1. ক) সিরিয়া
  2. খ) লিবিয়া
  3. গ) আফগানিস্তান
  4. ঘ) ফিলিস্তিন
ব্যাখ্যা

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (UNHCR- United Nations High Commissioner for Refugees)।
- ফিলিস্তিন বাদে বাকি সকল দেশের শরনার্থী নিয়ে UNHCR কাজ করে থাকে।
- ফিলিস্তিনের জন্য জাতিসংঘের শরনার্থী সংস্থা - The United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East (UNRWA)।
- সংস্থাটি ২ বার নোবেল পুরস্কার লাভ করে।
- প্রথমবার ১৯৫৪ সালে এবং দ্বিতীয় বার ১৯৮১ সালে।

তথ্যসূত্র - জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার ওয়েবসাইট।

২৮.
বিশ্ব ডাক দিবস পালিত হয় কত তারিখে?
  1. ক) ১৫ সেপ্টেম্বর
  2. খ) ৯ অক্টোবর
  3. গ) ১৬ অক্টোবর
  4. ঘ) ২৪ অক্টোবর
ব্যাখ্যা

- ৯ অক্টোবর ১৮৭৪ বিশ্ব ডাক ইউনিয়ন বা Universal Postal Union গঠিত হয়।
- এর প্রতিষ্ঠার তারিখ ৯ অক্টোবর প্রতিবছর বিশ্ব ডাক দিবস হিসেবে পালিত হয়।
- ১৫ সেপ্টেম্বর বিশ্ব গণতন্ত্র দিবস।
- ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস।
- ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।

২৯.
জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিষয়ক সংস্থা UNIDIR এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) জেনেভা
  3. গ) প্যারিস
  4. ঘ) বার্লিন
ব্যাখ্যা

UNIDIR এর পূর্ণরুপ হলো United Nations Institute for Disarmament Research.
- এর প্রতিষ্ঠা ১৯৮০ সালে।
- সদরদপ্তর জেনেভা , সুইজারল্যান্ড।
- UNIDIR এর বর্তমান DIRECTOR Dr. Robin Geiss.

তথ্যসূত্র: UNIDIR ওয়েবসাইট

৩০.
বিশ্ব পর্যটন সংস্থা (UNWTO) এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. কোপেনহেগেন
  2. ভিয়েনা
  3. প্যারিস
  4. মাদ্রিদ
ব্যাখ্যা

UNWTO এর পূর্ণরূপ- United Nations World Tourism Organisation.
- ১৯৪৬ সালে বিশ্ব পর্যটন সংস্থা প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর স্পেনের রাজধানী মাদ্রিদে অবস্থিত।
- ২০০৩ সালে এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- এ এর বর্তমান সদস্য সংখ্যা ১৫৯ এবং সহযোগী সদস্য ৬ টি।
- বর্তমান মহাসচিব জর্জিয়ার যুরাব পলোকাসভিলি।

তথ্যসূত্র - UNWTO এর অফিসিয়াল ওয়েবসাইট।

৩১.
জাতিসংঘের সমুদ্র চলাচল বিষয়ক সংস্থা IMO এর বর্তমান মহাসচিবের নাম কী?
  1. ক) হাওলিন ঝাও
  2. খ) অড্রে আজুঁলে
  3. গ) কাইটেক লিম
  4. ঘ) গাই রাইডার
ব্যাখ্যা

- International Maritime Organisation (IMO) হলো সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা।
- এর বর্তমান মহাসচিব কাইটেক লিম (১ জানুঃ, ২০১৬ - ২০২০ সালে ২য় বার দায়িত্ব গ্রহণ)।
- IMO প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৮ সালের ৬ মার্চ জেনেভায় একটি কনভেনশন গৃহিত হয় যা ১৭ মার্চ ১৯৫৮ কার্যকর হয়।
- IMO এর সদরদপ্তর যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৪টি এবং সহযোগী সদস্য ৩টি।

তথ্যসূত্র - IMO এর অফিসিয়াল ওয়েবসাইট।

৩২.
নিম্নোক্ত যে স্থানটিতে খাদ্য ও কৃষি সংস্থা (FAO) প্রতিষ্ঠিত হয়?
  1. ক) রোম, ইতালি
  2. খ) স্টকহোম, সুইডেন
  3. গ) লন্ডন , যুক্তরাজ্য
  4. ঘ) কুইবেক, কানাডা
ব্যাখ্যা

- জাতিসংঘের অন্যতম মূলসংস্থা ECOSOC - এর তত্ত্বাবধানে ১৬ অক্টোবর, ১৯৪৫ সালে কানাডার কুইবেকে এক সম্মেলনের মাধ্যমে এটি প্রতিষ্ঠা লাভ করে।
- FAO এর পূর্ণরূপ Food and Agricultural Organization বা খাদ্য ও কৃষি সংস্থা।
- এই সংস্থা গঠনের মূল লক্ষ্য হচ্ছে - বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে ক্ষুধা নির্মুল করা এবং সবাইকে পুষ্টিকর খাদ্য সরবরাহ নিশ্চিত করা।
- সদরদপ্তর - রোম, ইতালি।

তথ্যসূত্র - FAO এর অফিসিয়াল ওয়েবসাইট।

৩৩.
বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) এর বর্তমান নির্বাহী পরিচালক -
  1. ক) ডেভিড এম. বিসলে
  2. খ) হুয়ান কার্লোস সালাজার
  3. গ) গিলবার্ট এফ. হাউংবো
  4. ঘ) সিমা সামি বাহাউস
ব্যাখ্যা

- বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) এর বর্তমান নির্বাহী পরিচালক ডেভিড এম. বিসলে।
- দায়িত্ব গ্রহণ করেন ৪ এপ্রিল, ২০১৭।
- বিশ্বব্যাপী ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণে অবদানের জন্যে WFP কে ২০২০ সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।
- WFP ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটির সদরদপ্তর ইতালির রোম শহরে অবস্থিত।
- আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থা (ICAO) মহাসচিব হুয়ান কার্লোস সালাজার (কলম্বিয়া)।
- IFAD এর প্রেসিডেন্ট গিলবার্ট এফ. হাউংবো।
- UN Women এর বর্তমান নির্বাহী পরিচালক সিমা সামি বাহাউস।

তথ্যসূত্র - সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।