পরীক্ষা আর্কাইভ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৫৪
সিলেবাস
ফুল মডেল টেস্ট -------------- [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২৪০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৫৪ প্রশ্ন

.
নিচের কোনটি ঘোষ ব্যঞ্জনধ্বনি?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
'ঝ'  একটি ঘোষ ব্যঞ্জনধ্বনি।

• ঘোষ ব্যঞ্জনধ্বনি:
- যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত বেশি, সেসব ধ্বনিকে বলা হয় ঘোষধ্বনি। যথা: ব, ভ, ম, দ, ধ, ন, র, ল, ড, ঢ, ড়, ঢ়, জ, , গ, ঘ, ঙ, হ।

অঘোষ ব্যঞ্জনধ্বনি:
- যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত কম, সেসব ধ্বনিকে বলা হয় অঘোষধ্বনি, যথা: প, ফ, ত, থ, স, ট, ঠ, চ, ছ, শ, ক, খ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
.
জন্ম > জনম - কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
  1. আদি স্বরাগম
  2. বিপ্রকর্ষ
  3. অপিনিহিতি
  4. অন্ত্যস্বরাগম
সঠিক উত্তর:
বিপ্রকর্ষ
উত্তর
সঠিক উত্তর:
বিপ্রকর্ষ
ব্যাখ্যা
জন্ম > জনম - 'বিপ্রকর্ষ' এর উদাহরণ।

মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি (Anaptyxis):
- অনেক সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন- ধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে। একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি।
যেমন-
অ -  রত্ন > রতন, ধর্ম > ধরম, স্বপ্ন > স্বপন, হর্ষ > হরষ ইত্যাদি।
ই -  প্রীতি > পিরীতি, ক্লিপ > কিলিপ, ফিল্ম  > ফিলিম ইত্যাদি।
উ -  মুক্তা > মুকুতা, তুর্ক > তুরুক, ভূ >ভুরু ইত্যাদি।
এ -  গ্রাম > গেরাম, প্রেক> পেরেক, স্রেফ > সেরেফ ইত্যাদি।
ও -  শ্লোক > শোলোক, মুরগ > মুরোগ >মোরগ ইত্যাদি।

অন্যদিকে,
আদি স্বরাগম (Prothesis):
- উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আদিতে স্বরধ্বনি এলে তাকে বলে আদি স্বরাগম (Prothesis)।
- যেমন স্কুল > ইস্কুল, স্টেশন > ইস্টিশন। 

অন্ত্যস্বরাগম (Apothesis):
- কোনো কোনো সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে। এরূপ স্বরাগমকে বলা হয় অন্ত্যস্বরাগম।
- যেমন- দিশ > দিশা, পোখত্ >পোক্ত, বেঞ্চ > বেঞ্চি, সত্য >  সত্যি ইত্যাদি।

অপিনিহিতি (Apenthesis):
- পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।
- যেমন আজি > আইজ, সাধু > সাউধ, রাখিয়া > রাইখ্যা, বাক্য > বাইক্য, সত্য > সইত্য, চারি > চাইর, মারি > মাইর ইত্যাদি।

উৎস:বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
.
নিচের কোনটি শুদ্ধ বাক্য?
  1. সূর্য পূর্বদিকে উদিত হয়
  2. সূর্য পূর্বদিকে উদয় হয়
  3. সূর্য পূর্বদিকে উদয়মান হয়
  4. সূর্য পূর্বদিকে উদিয়ামান হয়
সঠিক উত্তর:
সূর্য পূর্বদিকে উদিত হয়
উত্তর
সঠিক উত্তর:
সূর্য পূর্বদিকে উদিত হয়
ব্যাখ্যা
'সূর্য পূর্বদিকে উদিত হয়'  বাক্যটি শুদ্ধ।
- বাক্যটি ব্যাকরণগতভাবে শুদ্ধ ।
- কারণ, এখানে "পূর্বদিকে" শব্দের পরে "উদিত হয়" বলা হয়েছে, যা ক্রিয়া এবং ক্রিয়া বিশেষণের সঠিক ব্যবহার । 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
.
কোনটি স্বরসন্ধির উদাহরণ?
  1. অনু +ছেদ = অনুচ্ছেদ
  2. বাক্‌ + দান = বাগদান
  3. সিংহ + আসন = সিংহাসন
  4. উৎ + লাস = উল্লাস
সঠিক উত্তর:
সিংহ + আসন = সিংহাসন
উত্তর
সঠিক উত্তর:
সিংহ + আসন = সিংহাসন
ব্যাখ্যা
সিংহ + আসন = সিংহাসন; স্বরসন্ধির উদাহরণ।
এখানে , অ + আ = আ (অ লোপ)।

• স্বরসন্ধি:
- স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে।
- যেমন- অ + এ = এ (অ লোপ), যেমন শত + এক = শতেক। এরূপ কতেক।

অন্যদিকে,
অনু + ছেদ = অনুচ্ছেদ; বাক্‌ + দান = বাগদান; উৎ + লাস = উল্লাস; ব্যঞ্জনসন্ধির উদাহরণ।

• ব্যঞ্জন সন্ধি:
স্বরে আর ব্যঞ্জনে, ব্যঞ্জনে আর ব্যঞ্জনে এবং ব্যঞ্জনে আর স্বরে মিলিত হয়ে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'দুষ্কর' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. দু + কর
  2. দুঃ + কর
  3. দুঃ + কার
  4. দুষ + কর
সঠিক উত্তর:
দুঃ + কর
উত্তর
সঠিক উত্তর:
দুঃ + কর
ব্যাখ্যা
• 'দুষ্কর' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ - দুঃ + কর। 
- এটি একটি বিসর্গ সন্ধি।

সন্ধির নিয়ম:

- অঘোষ অল্পপ্রাণ ও অঘোষ মহাপ্রাণ কণ্ঠ্য কিংবা ওষ্ঠ্য ব্যঞ্জন (ক, খ, প, ফ) পরে থাকলে অ বা আ ধ্বনির পরস্থিত বিসর্গ স্থলে অঘোষ দন্ত্য শিশ ধ্বনি (স্) হয় এবং অ বা আ ব্যতীত অন্য স্বরধ্বনির পরস্থিত বিসর্গ স্থলে অঘোষ মূর্ধন্য শিশু ধ্বনি (য) হয়।

যেমন:
- নমঃ + কার = নমস্কার,
- পদঃ + খলন = পদস্খলন,
- নিঃ + কর = নিষ্কর,
- দুঃ + কর = দুষ্কর ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
  1. বিবি
  2. গুণবতী
  3. দাই
  4. ননদ
সঠিক উত্তর:
দাই
উত্তর
সঠিক উত্তর:
দাই
ব্যাখ্যা
'দাই'  নিত্য স্ত্রীবাচক শব্দ

• নিত্য স্ত্রীবাচক শব্দ:
সতিন, ডাইনি, বাইজি, শাঁখচুন্নী, সৎমা , দাই, এয়ো, কুলতা, অরক্ষণীয়া, সধবা, সজনী, অন্ত:সত্ত্বা ইত্যাদি।

অন্যদিকে,
- বিবি - সাহেব,
- গুণবতী - গুণবান,
- ননদ -দেবর।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
.
নিচের শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়েছে?
  1. শীতার্ত
  2. উপকূল
  3. পাঠক
  4. পকেটমার
সঠিক উত্তর:
পাঠক
উত্তর
সঠিক উত্তর:
পাঠক
ব্যাখ্যা
• 'পাঠক' প্রত্যয়যোগে গঠিত শব্দ।

- পাঠ্‌ + ণক/ অক = পাঠক। এখানে 'পঠ্‌' ধাতুর সাথে 'অক'  প্রত্যয়যোগে 'পাঠক' শব্দটি গঠিত  হয়েছে।

অন্যদিকে,
- শীত + ঋত =শীতার্ত সন্ধি সাধিত শব্দ।
- উপকূল( কূলের সমীপে) এবং পকেটমার( পকেট মারে যে) সমাস সাধিত শব্দ।

উৎস:বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
'কল্লোল'- এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. সুর
  2. লহরী
  3. বীচি
  4. ঊর্মি
সঠিক উত্তর:
সুর
উত্তর
সঠিক উত্তর:
সুর
ব্যাখ্যা
'সুর' -'কল্লোল' এর সমার্থক শব্দ নয়

'কল্লোল' এর সমার্থক শব্দ:
জোয়ার, ঢেউ,তরঙ্গ, বিচি, ঊর্মি লহর, লহরী, হিল্লোল।

অন্যদিকে,
'সুর' এর সমার্থক শব্দ: রাগ, তাল, লয়।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
"সাপকে প্রচণ্ড ভয় পাই" এই বাক্যে 'সাপকে' কোন কারকে কোন বিভক্তি?
  1. কর্মে ২য়া
  2. করণে ২য়া
  3. অপাদানে ২য়া
  4. কর্তায় ৪র্থী
সঠিক উত্তর:
অপাদানে ২য়া
উত্তর
সঠিক উত্তর:
অপাদানে ২য়া
ব্যাখ্যা
• "সাপকে প্রচণ্ড ভয় পাই।" এখানে 'সাপকে' - অপাদান কারকে ২য়া বিভক্তি।
- এখানে সাপ দেখে,  ভীত হওয়া বুঝাচ্ছে তাই অপাদান কারক।
- এবং 'কে' বিভক্তি যুক্ত আছে যা '২য়া' বিভক্তির অন্তর্গত।

• অপাদান কারক:
- যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।
যেমন-
- বিচ্যুত: গাছ থেকে পাতা পড়ে। মেঘ থেকে বৃষ্টি পড়ে।
- গৃহীত: সুক্তি থেকে মুক্তো মেলে। দুধ থেকে দই হয়।
- জাত: জমি থেকে ফসল পাই। খেজুর রসে গুড় হয়।
- বিরত: পাপে বিরত হও।
- দূরীভূত: দেশ থেকে পঙ্গপাল চলে গেছে।
- রক্ষিত: বিপদ থেকে বাঁচাও।
- আরম্ভ: সোমবার থেকে পরীক্ষা শুরু।
- ভীত: বাঘকে ভয় পায় না কে?

উৎস:বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
১০.
'ডাকাবুকো' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. একগুঁয়ে
  2. চাটুকারিতা
  3. দুরন্ত
  4. ভন্ডসাধু
সঠিক উত্তর:
দুরন্ত
উত্তর
সঠিক উত্তর:
দুরন্ত
ব্যাখ্যা
'ডাকাবুকো' বাগ্‌ধারাটির অর্থ দুরন্ত

অন্যদিকে,
- ঠ্যাটা = একগুঁয়ে ।
- ধামাধরা = চাটুকারিতা।
- বিড়াল তপস্বী = ভণ্ড সাধু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
'ঘরে বাইরে' উপন্যাসের মূল চরিত্র-
  1. মধুদূদন, কুমোদিনী
  2. মহেন্দ্র, বিনোদিনী
  3. নিখিলেশ, বিমলা
  4. অমিত, লাবণ্য
সঠিক উত্তর:
নিখিলেশ, বিমলা
উত্তর
সঠিক উত্তর:
নিখিলেশ, বিমলা
ব্যাখ্যা
ঘরে-বাইরে উপন্যাস:
- রবীন্দ্রনাথ ঠাকুরের চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাস।
- ১৯১৬ সালে উপন্যাসটি প্রকাশিত হয়।
- উপন্যাসটি স্বদেশি আন্দোলনের পটভূমিকায় রচিত।
- ঘরে-বাইরে উপন্যাসের সাথে পাশ্চাত্য ঔপন্যাসিক স্টিভেনসনের 'প্রিন্স অটো' উপন্যাসের ভাবসাদৃশ্য আছে।
- স্টিভেনসনের সেরাফিনা, অটো ও গোনড্রেমাক যথাক্রমে রবীন্দ্রনাথের বিমলা, নিখিলেশ ও সন্দীপ।
- তবে স্টিভেনসনের উপস্থাপনা ব্যঙ্গাত্মক, সমাপ্তি মিলনাত্মক কিন্তু রবীন্দ্রনাথের কাহিনী সকরুণ, সিরিয়াস।

অন্যদিকে,
- মধুদূদন, কুমোদিনী -যোগাযোগ উপন্যাসের চরিত্র।
- মহেন্দ্র, বিনোদিনী - চোখেরবালি  উপন্যাসের চরিত্র।
- অমিত, লাবণ্য - শেষের কবিতা  উপন্যাসের চরিত্র।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
Choose the best expression of the meaning: 'Officious'
  1. Intrusive
  2. Self-effacing
  3. Reserved
  4. Reclusive
সঠিক উত্তর:
Intrusive
উত্তর
সঠিক উত্তর:
Intrusive
ব্যাখ্যা
• The correct answer is: Intrusive.

Officious (adjective)
- English Meaning: Too eager to tell people what to do and having too high an opinion of your own importance.
- Bangla Meaning: গায়েপড়ে সাহায্য করতে বা পরামর্শ দেয় এমন; কর্তৃত্বপরায়ণ।

Synonyms: Interfering (হস্তক্ষেপ), Intrusive (পরাধিকারচর্চাকারী), Meddling (অনধিকারচর্চা), Obtrusive (গায়ে পড়া), Snoopy (অতিরিক্ত কৌতুহলী)।

Antonyms: Self-effacing (নিজেকে লোকচক্ষুর আড়ালে রাখে এমন; আত্মবিলোপী), Haughty (উদ্ধত), Unsympathetic (অপ্রয়োজনীয় সহানুভূতিহীন), Timid (সচকিত), Reserved (আত্মকেন্দ্রিক), Reclusive ( একান্তবাসী; সন্ন্যাসী)।

Other Forms:
- Officiously (adverb)
- Officiousness (noun)

Example Sentence:
1. I was stopped at the University gates by an officious guard who asked me for my faculty card.
2. An officious little man who was always telling everyone else how to do their jobs.

Source: Live MCQ Lecture.
১৩.
Iron is used to make strong structures.
What type of noun is 'Iron' in this sentence?
  1. Abstract
  2. Material
  3. Proper
  4. Common
সঠিক উত্তর:
Material
উত্তর
সঠিক উত্তর:
Material
ব্যাখ্যা
Iron is used to make strong structures.
- এখানে 'Iron' শব্দটি হচ্ছে Material noun.

Material Noun:
- যে Noun দ্বারা কোন বস্তু বা পদার্থকে নির্দেশ করে তাকে Material noun বলে।
- Material noun সাধারণত uncountable noun হয়।
- একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়।

- Iron (লৌহ; লোহা) হলো Material noun, কারণ এটি পদার্থ বা বস্তু বাচক।

- Material noun -এর আরো কিছু উদাহরণ:
- Silver, Mutton, Cotton, Diamond, Milk, Paint, Rubber, Paper, Steel, Sand, Wood, Mutton, Sugar, Oil etc.

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
১৪.
Fill in the blank: He has ______ friends than I realized.
  1. less
  2. lesser
  3. few
  4. fewer
সঠিক উত্তর:
fewer
উত্তর
সঠিক উত্তর:
fewer
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক word হবে - fewer.

Complete Sentence - He has fewer friends than I realized.
- Bangla Meaning: আমি যতটা ধারণা করেছিলাম, তারচেয়ে তার বন্ধুর সংখ্যা কম।

• Countable noun এর ক্ষেত্রে few/fewer বসে।
- এক্ষেত্রে শূন্যস্থানে fewer বসবে।

• বাক্যে than থাকাতে শূন্যস্থানে adjective এর comparative form বসবে।
- friends যেহেতু countable noun সুতরাং, এর পূর্বে countable determiner বসবে।
- অপশনে একমাত্র countable determiner -এর comparative form রয়েছে fewer.
- সুতরাং সঠিক উত্তর fewer.

অন্যদিকে,
- lesser হচ্ছে less -এর comparative form.
- এরা uncountable noun -এর পূর্বে বসে।

Source: A passage to the English Language by S.M. Zakir Hussain.
১৫.
He is a faster runner than I am. Here the word 'faster' is-
  1. Noun
  2. Adverb
  3. Adjective
  4. Verb
সঠিক উত্তর:
Adjective
উত্তর
সঠিক উত্তর:
Adjective
ব্যাখ্যা
He is a faster runner than I am.

- Here faster is- Adjective.
- Faster হলো fast -এর comparative form.
- Faster শব্দটি 'runner' noun কে modify করায় faster হচ্ছে একটি adjective.

Adjective:
- বাক্যের মধ্যে যে word - Noun বা pronoun -কে modify (বিশেষায়িত) করে তাকে adjective বলে।
- Adjective সাধারণত Noun বা pronoun কে modify করে।
- Most adjectives are used before a noun.
- এসব word দ্বারা Noun বা pronoun এর অতিরিক্ত information দেয়া হয়।

Note: বাক্যে ব্যবহার অনুযায়ী বিভিন্ন word গুলো বিভিন্ন parts of speech হয়ে থাকে।
- Article এবং Noun -এর মাঝে কেবল একটি word থাকলে সেটি Adjective হবে।

• সুতরাং, সঠিক উত্তর হবে - Adjective.

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
১৬.
If they had more resources, they _________ the business.
  1. could have expanded
  2. could expand
  3. could expanded
  4. could be expanded
সঠিক উত্তর:
could expand
উত্তর
সঠিক উত্তর:
could expand
ব্যাখ্যা
• The correct answer is: could expand.

• উল্লিখিত বাক্যটি 2nd conditional sentence এর উদাহরণ।

• Second Conditional এর নিয়মানুযায়ী -
- If + past indefinite + subject + would/could/might + verb এর base form + ext.
- অর্থাৎ, If + past indefinite যুক্ত clause এর পরবর্তী clause টিতে subject এর পর would/could/might এর সাথে verb এর base form বসে।

• Complete sentence: If they had more resources, they could expand the business.
- Bangla meaning: যদি তাদের আরও সম্পদ থাকত, তবে তারা ব্যবসাটি সম্প্রসারিত করতে পারত।

• উল্লেখ্য যে,
- এখানে had, main verb হিসেবে বসেছে। সেই হিসেবে অন্য অপশন গুলো ভুল।

Source: A passage to the English Language by S.M. Zakir Hussain.
১৭.
Which one is a correctly spelt word?
  1. Encyclopadea
  2. Encyclopedya
  3. Encyclopaedia
  4. Encyclopeadea
সঠিক উত্তর:
Encyclopaedia
উত্তর
সঠিক উত্তর:
Encyclopaedia
ব্যাখ্যা
• The correctly spelt word is - Encyclopaedia.

Encyclopaedia (Noun)
- English Meaning: A book or set of books containing many articles arranged in alphabetical order that deal either with the whole of human knowledge or with a particular part of it.
- Bangla Meaning: বিশ্বকোষ; জ্ঞানকোষ; বিদ্যাকোষ; তথ্যকোষ।

Encyclopedia: American spelling of Encyclopaedia.

• Example Sentence: 
1. His knowledge of cricket could fill a whole set of encyclopaedias.
2. The library was full of dictionaries, encyclopaedias, poetry, and plays.

Source:
1. English-Bangla Dictionary.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
১৮.
Identify the plural number-
  1. Children
  2. Luggage
  3. Information
  4. None of these
সঠিক উত্তর:
Children
উত্তর
সঠিক উত্তর:
Children
ব্যাখ্যা
The plural number is - Children. 

• Number 
- কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যাকে number বলে।
• Number দুই প্রকার। যেমন:
1. Singular Number (একটি মাত্র ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যাকে বোঝায়)
2. Plural Number (একের অধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যাকে বোঝায়)

কিছু শব্দ আছে যেগুলো সবসময় Singular হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।
- যেমন:
- Information,
- Scenery,
- Machinery,
- Advice,
- Hair,
- Alphabet,
- Luggage,
- Politics,
- Physics,
- Economics,
- The United States of America,
- Gulliver's Travels etc.

আবার কিছু শব্দ আছে যেগুলো সবসময় Plural হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। যেমন:
- Children
- People,
- Police,
- Cattle etc.

Source: Applied English Grammar and Composition by P C Das.
১৯.
Identify the correct passive form: "Do you know Rajib?"
  1. Does Rajib known by you?
  2. Is Rajib known to you?
  3. Is Rajib known with you?
  4. Would Rajib be known to you?
সঠিক উত্তর:
Is Rajib known to you?
উত্তর
সঠিক উত্তর:
Is Rajib known to you?
ব্যাখ্যা
• The correct passive form is: Is Rajib known to you?

• Auxiliary verb যুক্ত Interrogative sentence -এর passive voice করার নিয়ম:
- Auxiliary verb যুক্ত Interrogative sentence কে passive করতে গেলে দুই ধাপে করতে হয়।

• প্রথমেই বাক্যটিকে Assertive এ রূপান্তরিত করে নিতে হয়।
- এরপর passive voice এর Assertive sentence টি কে Interrogative sentence এ পরিণত করতে হয়।
- যেমন-  "Do you know Rajib?" -এর Assertive হচ্ছে - You know Rajib.

• Assertive sentence এর active voice কে passive করার নিয়ম -
- Active voice এর object টি Passive voice এর Subject হবে,
- Tense অনুযায়ী Auxiliary Verb বসবে তারপর মূল verb এর past participle form বসবে,
- তারপর Active voice এর subject টি passive এ object হিসাবে বসে এবং তার পূর্বে preposition by বসে।
- তবে passive voice -এ সবসময় 'by' না বসে অন্যান্য preoposition , যেমন: to, at, with, in etc. বসতে পারে।
- যেমন know এর সাথে by বসে না। Know +to হয়।

- যেমন:
- Active voice: You know Rajib.
- Passive voice: Rajib is known to you.


তারপর Passive voice এর Assertive sentence কে পুনরায় Interrogative sentence এ রূপান্তরিত করতে হবে।
- অর্থাৎ, Auxiliary verb টিকে subject -এর আগে নিয়ে এসে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে।
- যেমন, Rajib is known to you. এর Interrogative sentence হচ্ছে - Is Rajib known to you?

- তবে স্বতন্ত্র বৈশিষ্ট্য বোঝাতে Passive voice -এ known -এর পরে by ও বসে।
- যেমন: A man is known by the company he keeps.

• সুতরাং নিয়মানুযায়ী - "Do you know Rajib?"
- বাক্যটির passive হচ্ছে - Is Rajib known to you?

Source:
1. A passage to the English Language by S M Zakir Hussain.
2. Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain.
২০.
Hand me the salt, ______?
  1. won't you
  2. can't you
  3. can you
  4. None of the above
সঠিক উত্তর:
None of the above
উত্তর
সঠিক উত্তর:
None of the above
ব্যাখ্যা
• The correct answer is: None of the above.

• নিয়মানুযায়ী, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - will you?

Complete sentence: Hand me the salt, will you?
- অপশন গুলোতে "will you" না থাকায় None of the above উত্তর হবে।

Tag question করার নিয়ম -
- সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য।
- Statement positive হলে tag question টা negative হবে। আবার statement negative হলে tag question positive হবে।

• সাধারণত Imperative Sentence -এর Tag question - এ will you বসে।
- যেমন: Open the door, will you?

• Let's বা Let us থাকলে (Let us দ্বারা প্রস্তাব বোঝালে) Tag -এ shall we বসাতে হয়। 
- যেমন:
- Let's play football, shall we?
- Let's play a chess match, shall we?

Source: Advanced Learners Communicative English Grammar and Composition (For Class 9-10).
২১.
Change the narration: The teacher says, "The flowers are blooming."
  1. The teacher said that the flowers are blooming.
  2. The teacher says that the flowers are blooming.
  3. The teacher says that the flowers were blooming.
  4. The teacher said that the flowers were blooming.
সঠিক উত্তর:
The teacher says that the flowers are blooming.
উত্তর
সঠিক উত্তর:
The teacher says that the flowers are blooming.
ব্যাখ্যা
• The correct answer is: The teacher says that the flowers are blooming.

• Direct narration: The teacher says, "The flowers are blooming.
-
প্রদত্ত বাক্যটি Direct narration -এ present tense -এ আছে।

• Narration -এর নিয়মানুযায়ী,
- Reporting verb -এর tense - present বা future -এ থাকলে reported speech -এর verb -এর tense -এর কোন পরিবর্তন হয় না।
- অর্থাৎ, present tense -এ থাকলে present tense -ই হবে; future tense থাকলে future tense -ই হবে।

- তাই, প্রথমে Reporting verb - এর subject এবং Reporting verb বসবে।
- তারপর Inverted comma তুলে দিয়ে linker হিসেবে that বসবে।
- তারপর Reported speech - এর subject বসে verb + বাকি অংশ বসবে।

- প্রশ্নে উল্লিখিত বাক্যটির Reporting verb 'says' - present tense -এ আছে, তাই Indirect narration -এ তা অপরিবর্তিত থাকবে।

• তাই নিয়মানুযায়ী,
- Direct narration: The teacher says, "The flowers are blooming.
- Indirect narration: The teacher says that the flowers are blooming.

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
২২.
Which word is not synonymous with the word 'Sage'?
  1. Expert
  2. Prudent
  3. Obtuse
  4. Wizard
সঠিক উত্তর:
Obtuse
উত্তর
সঠিক উত্তর:
Obtuse
ব্যাখ্যা
The correct answer is -  Obtuse.

• Sage (Noun, Verb)
- English Meaning: Wise, especially as a result of great experience; a mature or venerable person of sound judgment.
- Bangla Meaning:
- 1. জ্ঞানী লোক; মহাপ্রাজ্ঞ; ঋষি; প্রজ্ঞী।
- 2. খাবারের স্বাদগন্ধ বাড়াতে ব্যবহৃত অনুজ্জ্বল ধূসর-হরিৎ পত্রবিশিষ্ট উদ্ভিদবিশেষ।


Synonyms: Expert (বিশেষজ্ঞ বা দক্ষ ব্যক্তি),  Experienced (অভিজ্ঞ), Knowledgeable (জ্ঞানী), Scholarly (পন্ডিত), Insightful (অন্তদৃষ্টিসম্পন্ন), Prudent (বিচক্ষণ)

Antonyms: Obtuse (বোকা; ভোঁতা), Unintelligent (বোকা), Unwise (মূর্খ), Stupid (বেকুব), Dull (নিষ্প্রভ), Idiot (বোকা)।

• অন্যদিকে,
- Wizard (noun, adjective) - ১) জাদুকর। (২) বিস্ময়কর ক্ষমতাসম্পন্ন ব্যক্তি
- এই শব্দটিও Sage  -এর কাছাকাছি Synonym.

• সুতরাং, সঠিক উত্তর হবে - Obtuse.

Example Sentence:
1. The sage of the Indian tribe was able to heal the badly wounded man.
2. A sage suggests that she thinks long and hard before deciding to marry at such a young age.

Source: Live MCQ Lecture.
২৩.
I will inform you when I _____ the details.
  1. know
  2. would know
  3. will know
  4. knew
সঠিক উত্তর:
know
উত্তর
সঠিক উত্তর:
know
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - know.

• Complete sentence: I will inform you when I know the details.

• When দ্বারা দুইটি বাক্যাংশ যুক্ত হলে -
• When যুক্ত complex sentence এ যদি ভবিষ্যতের কোনো কথা নির্দেশ করা হয় তাহলে when যুক্ত clause টি present indefinite এবং অপর clause টি future indefinite tense হয়।

- আবার,
• যদি দুইটি Clause, When দ্বারা যুক্ত হয়, তখন দুইটি clause -এর মধ্যে 'result' -এর clause টি যদি present indefinite tense হয়, তখন এর আগের when যুক্ত clause টিও present indefinite tense হবে।
- Example: When water freezes it turns into ice.

• Note:
- When দ্বারা অতীতকালের দুইটি বাক্যাংশ যুক্ত হলে -
- When দ্বারা যুক্ত দুটি Clause এর একটি যদি past continuous হয় তবে অন্য clause টি past indefinite হবে।
- Example: When you called, I was in a meeting.

Source: Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain.
২৪.
Prevention is better than cure. (make it positive)
  1. Cure is as good as prevention.
  2. Cure is not as good as prevention.
  3. Cure is not as less good as prevention.
  4. Prevention is as good as cure.
সঠিক উত্তর:
Cure is not as good as prevention.
উত্তর
সঠিক উত্তর:
Cure is not as good as prevention.
ব্যাখ্যা
• The correct positive form is: Cure is not as good as prevention.

• Comparative: Prevention is better than cure.

• Positive: Cure is not as good as prevention.

• Comparative কে positive করতে হলে চারটি কাজ করতে হয়:
1. Subject Object হয়, Object - Subject হয়।
2. Affirmative Negative হয়, Negative Affirmative হয়।
3. Degree change হয়।
4. Indicator Change হয়। (as... as/ so....as --> than).

- Than যুক্ত Comparative Degree কে Positive Degree তে রুপান্তর করার নিয়ম:
- Than এর পরের অংশ + verb + not + so/as + Comparative এর Positive form + as + প্রদত্ত sentence এর subject.

• এ জাতীয় আরোও একটি উদাহরণ হচ্ছে -
- Comparative: Rony is bigger than Bony.
- Positive: Bony is not as big as Rony.

- Comparative: He is stronger than I.
- Positive: I am not as strong as he.

Source:
1. Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain.
2. Live MCQ English Wizard by Saleh Ahmed
২৫.
Choose the correct translation: "একতায় উত্থান, বিভেদে পতন" -
  1. United we stand, divide we fall.
  2. Unite we stand, divided we fall.
  3. Unite we stand, divide we fall.
  4. United we stand, divided we fall.
সঠিক উত্তর:
United we stand, divided we fall.
উত্তর
সঠিক উত্তর:
United we stand, divided we fall.
ব্যাখ্যা
• The correct translation is: United we stand, divided we fall.

• উল্লিখিত বাক্যটি একটি প্রবাদ বাক্য।

• প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না।
- তাই যেটি প্রচলিত প্রবাদ সেটিই সঠিক হবে।

সঠিক প্রবাদটি হলো - United we stand, divided we fall.

Source: Live MCQ lecture.
২৬.
The girl is trembling _____ cold.
  1. to
  2. for
  3. with
  4. of
সঠিক উত্তর:
with
উত্তর
সঠিক উত্তর:
with
ব্যাখ্যা
• The correct preposition is with.

Tremble (with something):
- English Meaning: To shake slightly in a way that you cannot control, for example, because you are frightened, angry, or excited, or because of illness.
- Bangla Meaning: (ভয়ে, রাগে, ঠাণ্ডায়, শারীরিক দুর্বলতায়) কেঁপে ওঠা; শিউরে ওঠা।

Tremble with cold - ঠাণ্ডায় কেঁপে উঠা।

Complete Sentence - The girl is trembling with cold.
- Bangla Meaning: মেয়েটি ঠাণ্ডায় কাঁপছে।

Example Sentences:
- The man was trembling with cold.
- Her voice trembled with excitement.
- The kid is trembling with fear.

Source:
1. Oxford Learner's Dictionary.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
২৭.
The book 'Treasure Island' is written by -
  1. Robert Stevenson
  2. Thomas Hardy
  3. James Joyce
  4. Arthur Miler
সঠিক উত্তর:
Robert Stevenson
উত্তর
সঠিক উত্তর:
Robert Stevenson
ব্যাখ্যা
• The book 'Treasure Island' is written by R.L Stevenson.

Treasure Island:
- It is a classic adventure novel.
- The original title of this novel was. "The Sea Cook: A Story for Boys."
- জলদস্যুদের নিয়ে লেখা বিশ্ব সাহিত্যের অন্যতম adventure novel এটি।
- প্রথম প্রকাশিত হয় ১৮৮৩ সালে।
- কেন্দ্রীয় চরিত্রের নাম Jim Hawkins.

Robert Louis Stevenson
- Popularly known as: R. L. Stevenson was a Scottish essayist, poet, and author of fiction and travel books.
- He is best known for his works Treasure Island and Strange Case of Dr. Jekyll and Mr. Hyde.

• Best Works:
- Treasure Island
- Kidnapped
- The New Arabian Night
- The Black Arrow, Prince Otto.

Source: Britannica
২৮.
একটি ৩০ ফুট লম্বা বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হল যেন ছোট অংশ বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত? 
  1. ৮ ফুট
  2. ১৬ ফুট
  3. ১২ ফুট
  4. ২০ ফুট
সঠিক উত্তর:
১২ ফুট
উত্তর
সঠিক উত্তর:
১২ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ৩০ ফুট লম্বা বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হল যেন ছোট অংশ বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত?

সমাধান: 
মনে করি,
বড় অংশ = ক ফুট
∴ ছোট অংশ = (ক এর ২/৩)
= ২ক/৩ ফুট

প্রশ্নমতে,
ক + (২ক/৩) = ৩০
বা, (৩ক + ২ক)/৩ = ৩০
বা, ৫ক = ৩০ × ৩
বা, ক = ৯০/৫
∴ ক = ১৮

∴ ছোট অংশের দৈর্ঘ্য = (২ × ১৮)/৩
= ১২ ফুট ।
২৯.
x + 2y = 4 এবং xy = 2 হয়, তবে x = কত? 
  1. 0
  2. 2
  3. 1
  4. 3
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: x + 2y = 4 এবং xy = 2 হয়, তবে x = কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
xy = 2 
বা, y = 2/x 

এখন, 
x + 2y = 4
বা, x + 2 × 2/x = 4 
বা, x + 4/x = 4 
বা, x2 + 4 = 4x
বা, x2 - 4x + 4 = 0
বা, (x)2 - 2. x. 2 + (2)2 = 0
বা, (x - 2)2 = 0
বা, x - 2 = 0
বা, x = 2
∴ x = 2
৩০.
'ক' যে কাজ ১২ দিনে করে, 'খ' সে কাজ ১৮ দিনে করে। 'ক' কাজটির ২/৩ অংশ করার পর 'খ' বাকি অংশ একা সম্পন্ন করল। কাজটি মোট কত দিনে শেষ হয়েছে?
  1. ১২ দিনে
  2. ১৪ দিনে
  3. ১৬ দিনে
  4. ১৮ দিনে
সঠিক উত্তর:
১৪ দিনে
উত্তর
সঠিক উত্তর:
১৪ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: 'ক' যে কাজ ১২ দিনে করে, 'খ' সে কাজ ১৮ দিনে করে। 'ক' কাজটির ২/৩ অংশ করার পর 'খ' বাকি অংশ একা সম্পন্ন করল। কাজটি মোট কত দিনে শেষ হয়েছে? 

সমাধান: 
'ক' ১ অংশ কাজ করে = ১২ দিনে
∴ 'ক' ২/৩ অংশ কাজ করে = (১২ × ২)/৩ দিনে
= ৮ দিনে
∴ বাকি কাজ = {১- (২/৩)} অংশ
= ১/৩ অংশ

আবার,
'খ' ১ অংশ কাজ করে = ১৮ দিনে
∴ 'খ' ১/৩ অংশ কাজ করে = (১৮ × ১)/৩ দিনে
= ৬ দিনে

∴ মোট সময় = (৮ + ৬) দিনে
= ১৪ দিনে

∴ কাজটি মোট ১৪ দিনে শেষ হয়েছে।
৩১.
x এর মান কত হলে, 72.33x - 5 = 23 হবে?
  1. 0
  2. 2
  3. 1
  4. 2/3
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: x এর মান কত হলে, 72.33x - 5 = 23 হবে?

সমাধান:
72.33x - 5 = 23
বা, 23.32.33x - 5 = 23
বা, 32.33x - 5 = 23/23
বা, 32 + 3x - 5 = 1
বা, 33x - 3 = 30
বা, 3x - 3 = 0
বা, 3x = 3
বা, x = 3/3
∴ x = 1
৩২.
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ২৮ মিটার এবং প্রস্থ ২০ মিটার। এর ভিতরের চারদিকে ২ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?
  1. ১৭৬ বর্গমিটার
  2. ১৮০ বর্গমিটার
  3. ২২০ বর্গমিটার
  4. ২৪৮ বর্গমিটার
সঠিক উত্তর:
১৭৬ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
১৭৬ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ২৮ মিটার এবং প্রস্থ ২০ মিটার। এর ভিতরের চারদিকে ২ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?

সমাধান: 
দেওয়া আছে,
আয়তাকার বাগানের দৈর্ঘ্য = ২৮ মিটার
∴ আয়তাকার বাগানের প্রস্থ = ২০ মিটার
∴ আয়তাকার বাগানের ক্ষেত্রফল = (২৮ × ২০) বর্গমিটার
= ৫৬০ বর্গমিটার 

আবার,
রাস্তাবাদে আয়তাকার বাগানের দৈর্ঘ্য = {২৮ - (২ × ২)} মিটার
= ২৪ মিটার 
∴ রাস্তাবাদে আয়তাকার বাগানের প্রস্থ = {২০ - (২ × ২)} মিটার
= ১৬ মিটার
∴ রাস্তাবাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল = (২৪ × ১৬) বর্গমিটার
= ৩৮৪ বর্গমিটার

∴ রাস্তাটির ক্ষেত্রফল = (৫৬০ - ৩৮৪) বর্গমিটার 
= ১৭৬ বর্গমিটার। 
৩৩.
৪৯৫ টাকাকে ২ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে? 
  1. ১২৫ টাকা
  2. ১৩০ টাকা
  3. ১৩৫ টাকা
  4. ১৪০ টাকা
সঠিক উত্তর:
১৩৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৩৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৯৫ টাকাকে ২ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে? 

সমাধান: 
অনুপাতসমূহের যোগফল = ২ + ৪ + ৫
= ১১

∴ বৃহত্তম অংশ = (৫/১১) × ৪৯৫ টাকা = ২২৫ টাকা
এবং
ক্ষুদ্রতম অংশ = (২/১১) × ৪৯৫ টাকা = ৯০ টাকা

∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য = (২২৫ - ৯০) টাকা
= ১৩৫ টাকা ।
৩৪.
9x2 + 16y2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে?
  1. 24xy
  2. 6xy
  3. 12xy
  4. 144xy
সঠিক উত্তর:
24xy
উত্তর
সঠিক উত্তর:
24xy
ব্যাখ্যা
প্রশ্ন: 9x2 + 16y2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে? 

সমাধান: 
মনে করি, 
a যোগ করতে হবে
9x2 + 16y2 + a
= (3x)2 + (4y)2 + 2.3x.4y
= (3x)2 + (4y)2 + 24xy
= 9x2 + 16y2 + 24xy 
∴ a = 24xy

∴ 24xy যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে।
৩৫.
একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত? 
  1. ৪৫°
  2. ৬০°
  3. ৯০°
  4. ৩০°
সঠিক উত্তর:
৬০°
উত্তর
সঠিক উত্তর:
৬০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত?

সমাধান: 
আমরা জানি,
দুইটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণের সমান বা ১৮০° হলে, একটি কোণকে অপরটির সম্পূরক কোণ বলে।

ধরি,
কোণটির মান = x°
তাহলে, কোণটির সম্পূরক কোণ = ১৮০° - x°

প্রশ্নমতে,
x° = (১৮০° - x°)/২
বা, ২x° = ১৮০° - x°
বা, ২x° + x° = ১৮০°
বা, ৩x° = ১৮০°
বা, x° = ১৮০°/৩
∴ x° = ৬০°

∴ কোণটির মান ৬০° ।
৩৬.
কোনো পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে ফেলের মোট সংখ্যা ৭৫ জন হলে, পরীক্ষার্থীর সংখ্যা কত? 
  1. ২০০ জন
  2. ৩০০ জন
  3. ৪০০ জন
  4. ৫০০ জন
সঠিক উত্তর:
৫০০ জন
উত্তর
সঠিক উত্তর:
৫০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে ফেলের মোট সংখ্যা ৭৫ জন হলে, পরীক্ষার্থীর সংখ্যা কত?

সমাধান: 
মোট পরীক্ষার্থী ১০০ জন হলে,
ফেল করে = (১০০ - ৮৫) জন
= ১৫ জন

১৫ জন ইংরেজিতে ফেল করলে পরীক্ষার্থী = ১০০ জন
∴ ১ জন ইংরেজিতে ফেল করলে পরীক্ষার্থী = ১০০/১৫ জন
∴ ৭৫ জন ইংরেজিতে ফেল করলে পরীক্ষার্থী = (১০০ × ৭৫)/১৫ জন
= ৫০০ জন

∴ পরীক্ষার্থীর সংখ্যা = ৫০০ জন।
৩৭.
1 + 2 + 4 +................. ধারার প্রথম 6টি পদের সমষ্টি কত? 
  1. 72
  2. 36
  3. 63
  4. 68
সঠিক উত্তর:
63
উত্তর
সঠিক উত্তর:
63
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 2 + 4 +................. ধারার প্রথম 6টি পদের সমষ্টি কত? 

সমাধান: 
ধারাটির-
১ম পদ, a = 1 
সাধারণ অনুপাত, r = 2/1 = 2 
এখানে, r এর মান 1 থেকে বড় তাই
সমষ্টি, Sn = a.(rn - 1)/r - 1
= 1. (26 - 1)/2 - 1
= (64 - 1)/1
= 63

∴ 6টি পদের সমষ্টি = 63 ।
৩৮.
৩০টি আম ও ৩৬টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করা যেতে পারে? 
  1. ৬ জন
  2. ৫ জন
  3. ৩ জন
  4. ৪ জন
সঠিক উত্তর:
৬ জন
উত্তর
সঠিক উত্তর:
৬ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০টি আম ও ৩৬টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করা যেতে পারে?

সমাধান: 
নির্ণেয় বালকের সংখ্যা হবে ৩০ ও ৩৬ এর গ. সা. গু
∴ ৩০ ও ৩৬ এর গ. সা. গু. = ৬

∴ নির্ণেয় বালকের সংখ্যা = ৬ জন।
৩৯.
a = 1, b = - 1, c = 2, d = - 2 হলে, a - ( - b) - (- C) - ( - d) এর মান কত? 
  1. 1
  2. 0
  3. 2
  4. - 1
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: a = 1, b = - 1, c = 2, d = - 2 হলে, a - (- b) - (- C) - ( - d) এর মান কত? 

সমাধান: 
a - ( - b) - ( - c) - ( - d)
= a + b + c + d
= 1 + ( - 1) + (2) + ( - 2)
= 1 - 1 + 2 - 2
= 0
৪০.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৮ সে. মি. ও ৯ সে. মি.। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফলবিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত?
  1. ১২ সে. মি.
  2. ১৮ সে. মি.
  3. ২৪ সে. মি.
  4. ৩৬ সে. মি.
সঠিক উত্তর:
২৪ সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
২৪ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৮ সে. মি. ও ৯ সে. মি.। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফলবিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত?

সমাধান: 
আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ৮ × ৯ বর্গ সে.মি.
= ৩৬ বর্গ সে.মি.

ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = ক সে.মি.
∴ ক = ৩৬ বর্গ সে.মি.
∴ ক = ৬ সে.মি.

∴ বর্গক্ষেত্রের পরিসীমা = ৪ ক সে.মি.
= ৪ × ৬ সে.মি.
= ২৪ সে.মি.।
৪১.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম? 
  1. ৫/৬
  2. ৩/৪
  3. ৭/৯
  4. ৯/১৩
সঠিক উত্তর:
৯/১৩
উত্তর
সঠিক উত্তর:
৯/১৩
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম? 

সমাধান: 
৫/৬ = ০.৮৩৩ (বৃহত্তম),
৩/৪ = ০.৭৫০ (বৃহত্তম),
৭/৯ = ০.৭৭৭ (বৃহত্তম) এবং 
৯/১৩ = ০.৬৯২ (ক্ষুদ্রতম) । 

∴ ভগ্নাংশগুলোর মধ্যে ৯/১৩ ভগ্নাংশটি ক্ষুদ্রতম।
৪২.
কোনো ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার আছে। ৫ দিন পর আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কত দিন চলবে? 
  1. ১২ দিন
  2. ১৫ দিন
  3. ২০ দিন
  4. ২৫ দিন
সঠিক উত্তর:
২০ দিন
উত্তর
সঠিক উত্তর:
২০ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার আছে। ৫ দিন পর আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কত দিন চলবে? 

সমাধান: 
অবশিষ্ট দিন = (৩০ - ৫) দিন
= ২৫ দিন
মোট লোক = (৪০ + ১০) জন
= ৫০ জন

৪০ জন ছাত্রের খাবার আছে = ২৫ দিনের
∴ ১ জন ছাত্রের খাবার আছে = (৪০ × ২৫) দিনের
∴ ৫০ জন ছাত্রের খাবার আছে = (৪০ × ২৫)/৫০ দিনের
= ২০ দিনের

∴ অবশিষ্ট খাদ্যে তাদের ২০ দিন চলবে।
৪৩.
∠ABC = কত?
  1. 40°
  2. 50°
  3. 60°
  4. 90°
সঠিক উত্তর:
50°
উত্তর
সঠিক উত্তর:
50°
ব্যাখ্যা
প্রশ্ন: ∠ABC = কত? 

সমাধান: 
দেওয়া আছে,
∠ACD = 120°
∠BAC = 70°

আমরা জানি,
বহিঃস্থ কোণের মান বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের মানের সমষ্টির সমান।
∴ ∠ABC + ∠BAC = ∠ACD
বা, ∠ABC = ∠ACD - ∠BAC
বা, ∠ABC = 120° - 70°
= 50°
৪৪.
কোনো শ্রেণীতে ২০ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১২ বছর হলে, শিক্ষকের বয়স কত? 
  1. ৪০ বছর
  2. ৪২ বছর
  3. ৫২ বছর
  4. ৬০ বছর
সঠিক উত্তর:
৫২ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো শ্রেণীতে ২০ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১২ বছর হলে, শিক্ষকের বয়স কত? 

সমাধান: 
২০ জন ছাত্রের মোট বয়স = (২০ × ১০) বছর
= ২০০ বছর

আবার,
শিক্ষকসহ ২০ জন ছাত্রের মোট বয়স = (২১ × ১২) বছর
= ২৫২ বছর

∴ শিক্ষকের বয়স = (২৫২ - ২০০) বছর
= ৫২ বছর।
৪৫.
p + q = 5 এবং p - q = 3 হলে, p2 + q2 এর মান কত?
  1. 17
  2. 8
  3. 19
  4. 34
সঠিক উত্তর:
17
উত্তর
সঠিক উত্তর:
17
ব্যাখ্যা
প্রশ্ন: p + q = 5 এবং p - q = 3 হলে, p2 + q2 এর মান কত? 

সমাধান: 
আমরা জানি,
2(p2 + q2) = (p + q)2 + (p - q)2
বা, (p2 + q2) = {(p + q)2 + (p - q)2}/2
= {(5)2 + (3)2}/2
= (25 + 9)/2
= 34/2
= 17
∴ (p2 + q2) = 17.
৪৬.
মুসলিম বিশ্বের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী কে?
  1. ইসাবেলা পেরন
  2. বেনজির ভুট্টো
  3. মেঘবর্তী সুকর্নপুত্রী
  4. শ্রীমাভো বন্দরানায়েক
সঠিক উত্তর:
বেনজির ভুট্টো
উত্তর
সঠিক উত্তর:
বেনজির ভুট্টো
ব্যাখ্যা
বেনজির ভুট্টো:
- মুসলিম বিশ্বের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো।
- তিনি পাকিস্তানের পুরুষশাসিত রাজনীতিতে নিজেকে সফল নারী নেত্রী হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন।
- বেনজির ভুট্টোর জন্ম ১৯৫৩ সালের ২১ জুন, করাচিতে।
- তাঁর বাবা জুলফিকার আলী ভুট্টো ১৯৭১ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
- প্রতিপক্ষের এক নেতাকে খুনের অভিযোগে ১৯৭৯ সালে জুলফিকার আলী ভুট্টোর মৃত্যুদণ্ড কার্যকর হলে বেনজির ভুট্টো মাত্র ২৬ বছর বয়সে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) দায়িত্ব গ্রহণ করেন।
- ১৯৮৮ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বেনজির ভুট্টোর নেতৃত্বাধীন পিপিপি জয়ী হলে তিনি মাত্র ৩৫ বছর বয়সে প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
- ২০০৭ সালের ২৭ ডিসেম্বর এক আত্মঘাতী বোমা হামলায় বেনজির ভুট্টো নিহত হন।

অন্যদিকে -
- বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট ইসাবেলা পেরন।
- মুসলিম বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট মেঘবর্তী সুকর্নপুত্রী।
- বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমাভো বন্দরানায়েক।

উৎস: ২৭ ডিসেম্বর ২০২২, প্রথম আলো।
৪৭.
তারামন বিবি কোন সেক্টরে যুদ্ধ করেন?
  1. ২ নং
  2. ৯ নং
  3. ১১ নং
  4. ১২ নং
সঠিক উত্তর:
১১ নং
উত্তর
সঠিক উত্তর:
১১ নং
ব্যাখ্যা
তারামন বিবি:
- বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাব প্রাপ্ত মহিলা ২ জন‌।
- একজন ডা. সেতারা বেগম এবং অপরজন তারামন বিবি।
- তারামন বিবি ১১ নং সেক্টরে কর্নেল তাহেরের অধীনে যুদ্ধে অংশ নেন এবং পাকবাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের হয়ে গুপ্তচরবৃত্তি করেন।
- তিনি ১ ডিসেম্বর, ২০১৮ সালে মৃত্যুবরণ করেন।
- তাঁর নিজ জেলা ছিল কুড়িগ্রাম।

উৎস: দৈনিক প্রথম আলো।
৪৮.
মাও সেতুং কত সালে গণচীন প্রতিষ্ঠা করে?
  1. ১৯৪৮ সালে
  2. ১৯৪৯ সালে
  3. ১৯৫২ সালে
  4. ১৯৫৩ সালে
সঠিক উত্তর:
১৯৪৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৯ সালে
ব্যাখ্যা
মাও সেতুং:
- তিনি ২৬ ডিসেম্বর ১৮৯৩ সালে চীনের হুনান প্রদেশে জন্মগ্রহন করেন।
- মাও সেতুং একজন মার্কসবাদী তাত্ত্বিক ও বিপ্লবী।
- চীনা কমিউনিষ্ট আন্দোলনের অন্যতম নেতা মাও সেতুং।
- ১৯৪৯ সালের ১ অক্টোবর, এক রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে কমিউনিস্ট বিপ্লবী মাও সেতুং এর নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী চীন (People's Republic of China) বা গণচীন প্রতিষ্ঠিত হয়।
- মাও সেতুং কে গণচীনের জনক বলা হয়।
- তিনি চীনে এক দলের শাসন শুরু করেন যা বর্তমানে চলমান রয়েছে।

উৎস: Britannica & history.com
৪৯.
দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে?
  1. এ কে ফজলুল হক
  2. জওহরলাল নেহরু
  3. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  4. মোহাম্মদ আলী জিন্নাহ
সঠিক উত্তর:
মোহাম্মদ আলী জিন্নাহ
উত্তর
সঠিক উত্তর:
মোহাম্মদ আলী জিন্নাহ
ব্যাখ্যা
জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব: 
- জাতিতত্ত্বের বিশ্লেষণে একটি জনগোষ্ঠীকে তখনই জাতি বলা যায়, যার ভাষা, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, মনন, কৃষ্টি, ধর্ম এমনকি অর্থনীতি একটি একক সত্তায় পরিণতি লাভ করে।
- তবে মুসলিম লীগ সভাপতি এবং পরবর্তীতে পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ ভারতের হিন্দু ও মুসলমান এ দুটি ধর্মীয় সম্প্রদায়কে দুটি পৃথক জাতি হিসেবে চিহ্নিত করেছিলেন। এটিই মূলত জিন্নাহর ‘দ্বিজাতি তত্ত্ব’ বা 'Two Nations Theory' র মূলকথা।
- জিন্নাহর ‘দ্বিজাতি তত্ত্ব’ ছিল ১৯৪০ সালের লাহোর প্রস্তাব বা পাকিস্তান প্রস্তাবের মূলভিত্তি। যদিও লাহোর প্রস্তাবে ‘পাকিস্তান’ কিংবা ‘দ্বিজাতি তত্ত্বের’ কথা উল্লেখ ছিল না।

উৎস: পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫০.
হাজং উপজাতি কোন ধর্মাবলম্বী?
  1. বৈষ্ণব
  2. ইসলাম
  3. সনাতন
  4. বৌদ্ধ
সঠিক উত্তর:
সনাতন
উত্তর
সঠিক উত্তর:
সনাতন
ব্যাখ্যা
উপজাতির ধর্ম:
- বাংলাদেশে লুসাই, খাসিয়া ও মাহালী, গারো উপজাতির ধর্ম খ্রিস্টান।
- মণিপুরীদের ধর্ম বৈষ্ণব।
- ত্রিপুরা, হাজংদের ধর্ম সনাতন।
- রাখাইন, চাকমা, মারমা, চাক, খুমি, খিয়াং ইত্যাদি উপজাতির ধর্ম বৌদ্ধ।
- পাঙন উপজাতির ধর্ম ইসলাম।

উৎস: বান্দরবান জেলার সরকারি ওয়েবসাইট, বাংলাপিডিয়া।
৫১.
ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন কে?
  1. পঞ্চদশ লুই
  2. ষোড়শ লুই
  3. ষোড়শ টুইডর
  4. দ্বাদশ লুই
সঠিক উত্তর:
ষোড়শ লুই
উত্তর
সঠিক উত্তর:
ষোড়শ লুই
ব্যাখ্যা
ফরাসি বিপ্লব:
- ফরাসি বিপ্লব আধুনিক ইউরোপের রাজনৈতিক, সামাজিক ও চিন্তার জগতে নতুন দিগন্তের সূচনা করে। 
- 'স্বাধীনতা, সাম্য, মৈত্রী'- ফরাসি বিপ্লবের মূল স্লোগান।
- ১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে ফরাসী বিপ্লব শুরু হয়।
- এই বিপ্লব ১০ বছর স্থায়ী হয়েছিল।
- রাজধানী প্যারিসে শ্রমিক ও সাধারণ জনগণ খাদ্যের দাবিতে রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক বাস্তিল দুর্গ আক্রমণ করে।
- ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।
- ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ন বোনাপার্টকে।
- বিখ্যাত দার্শনিক রুশো ও ভলতেয়ার লেখনীর মাধ্যমে ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা যুগিয়েছিলেন।

উৎস: Britannica.
৫২.
'লাইন অব একচুয়াল কন্ট্রোল' কোন দুটি দেশের মধ্যাকার সীমারেখা?
  1. ভারত - পাকিস্তান
  2. ভারত - নেপাল
  3. পাকিস্তান - চীন
  4. ভারত - চীন
সঠিক উত্তর:
ভারত - চীন
উত্তর
সঠিক উত্তর:
ভারত - চীন
ব্যাখ্যা
গুরুত্বপূর্ণ কিছু সীমারেখা:
- লাইন অব একচুয়াল কন্ট্রোল - ভারত ও চীন।
- আলপাইন লাইন - ইতালি - ফ্রান্স।
- লাইন অব কন্ট্রোল - ভারত-পাকিস্তান।
- ম্যাকমোহন লাইন - ভারত- চীন এর মধ্যবর্তী লাইন।
- ওডারনিস লাইন - জার্মানি ও পোল্যান্ড।
- ম্যাজিনো লাইন - জার্মানি ও ফ্রান্স।

উৎস: ব্রিটানিকা।
৫৩.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, বাংলাদেশের অর্থনীতিতে সেবা খাতের অবদান কত শতাংশ?
  1. ৫০.৩২%
  2. ৫১.০৮%
  3. ৫২.২৮%
  4. ৩৫.৫৬%
সঠিক উত্তর:
৫১.০৮%
উত্তর
সঠিক উত্তর:
৫১.০৮%
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের অবদান = ১১.০২%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতের অবদান = ৩৭.৯৫%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতের অবদান= ৫১.০৮%।

অন্যদিকে,
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৪৫%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ১৭%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৩৮%।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।

৫৪.
ইউরোপের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে?
  1. বার্ন
  2. মস্কো
  3. ভিয়েনা
  4. প্যারিস
সঠিক উত্তর:
ভিয়েনা
উত্তর
সঠিক উত্তর:
ভিয়েনা
ব্যাখ্যা
ভৌগোলিক প্রবেশদ্বার সমূহ:
- ভিয়েনা শহরকে 'ইউরোপের প্রবেশদ্বার' বলা হয়।
- বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রামকে।
- ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে।
- পাকিস্তানের প্রবেশদ্বার বলা হয় করাচিকে।
- ভূমধ্যসাগরের প্রবেশদ্বার বলা হয় জিব্রাল্টারকে।

উৎস: worldatlus.