পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১৮
সিলেবাস
[৯ম - ১৩তম গ্রেড নিয়োগ প্রস্তুতি: পরীক্ষা] সাধারণ জ্ঞান পরীক্ষা টপিক: ১. জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বনাঞ্চল (ম্যানগ্রোভ, রেইন, পাহাড়ি ইত্যাদি), ২. ভৌগোলিক উপনাম, প্রণালি, ৩. দেশীয় ও বৈশ্বিক স্থান ও স্থাপনা (ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ), ৪. দেশীয় ও বৈশ্বিক ভাষা, জনমিতিক বিষয় ইত্যাদি, ৫. জাতীয় ও আন্তর্জাতিক সীমারেখা ইত্যাদি। ------------------------ [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৮ প্রশ্ন

.
’খ্রিস্ট দ্য রিডিমার’ কোথায় অবস্থিত?
  1. ব্রাজিল
  2. তুরস্ক
  3. কানাডা
  4. রাশিয়া
ব্যাখ্যা
• খ্রিস্ট দ্য রিডিমার" (Christ the Redeemer):
- খ্রিস্ট দ্য রিডিমার ব্রাজিলের রিও ডি জেনেইরোর কর্কোভাডো পর্বতের চূড়ায় অবস্থিত।
- ভাস্কর্যটি ভিত্তিসহ প্রায় ৩০ মিটার (৯৮ ফুট) উঁচু এবং এর বাহুগুলোর প্রস্থ প্রায় ২৮ মিটার (৯২ ফুট)।
 - এটি ১৯৩১ সাল নির্মাণ করা হয়।
- এটি ব্রাজিলিয়ান খ্রিস্টান ধর্মবিশ্বাসের প্রতীক এবং শান্তি ও আতিথেয়তার প্রতীক হিসেবেও বিবেচিত।
- বিশ্ব ঐতিহ্য: এটি আধুনিক বিশ্বের নতুন সাতটি আশ্চর্যের একটি হিসেবে গণ্য করা হয়।

উৎস: ব্রিটানিকা।
.
স্পেন এবং আফ্রিকার মধ্যে অবস্থিত কোন প্রণালী?
  1. বাব এল মান্দেব প্রণালী
  2. বেরিং প্রণালী
  3. মালাক্কা প্রণালী
  4. জিব্রাল্টার প্রণালী
ব্যাখ্যা
• জিব্রাল্টার প্রণালী :
- ভূমধ্যসাগরকে আটলান্টিক মহাসাগরের সাথে সংযুক্তকারী চ্যানেল ,
- এটি স্পেন এবং আফ্রিকার মধ্যে অবস্থিত।
- এটি ইউরোপ এবং আফ্রিকা মহাদেশকে বিভক্ত করে।

• বাব এল মান্দেব প্রণালী :
- লোহিত সাগর এবং এডেন সাগরকে যুক্ত করে।
- আফ্রিকা এবং এশিয়া মহাদেশকে বিভক্ত করে।

• বেরিং প্রণালী :
- এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশকে বিভক্ত করে।
- প্রশান্ত মহাসাগর এবং উত্তর মহাসাগরকে যুক্ত করে।

• মালাক্কা প্রণালী :
- আন্দামান সাগর ( ভারত মহাসাগর ) এবং দক্ষিণ চীন সাগর ( প্রশান্ত মহাসাগর ) এর মধ্যে সংযোগকারী জলপথ ।
- এটি সুমাত্রা এবং মালয়েশিয়া পৃথক করে।

উৎস: ব্রিটানিকা।
.
বাফিন উপসাগর এবং ল্যাব্রাডর সাগর কে যুক্ত করেছে-
  1. ফ্লোরিডা প্রণালী
  2. তাতার প্রণালী
  3. বসফরাস প্রণালী
  4. ডেভিস প্রণালী
ব্যাখ্যা
ডেভিস প্রণালী:
• বাফিন উপসাগর এবং ল্যাব্রাডর সাগর কে যুক্ত করেছে ডেভিস প্রণালী।
• ডেভিস প্রণালি উত্তর আটলান্টিক মহাসাগরে, কানাডার বাতুশ দ্বীপপুঞ্জ ও গ্রিনল্যান্ডের মধ্যবর্তী এলাকায় অবস্থিত।
 
• তাতার প্রণালী: জাপান সাগর ও ওখোটস্ক সাগর কে যুক্ত করেছে।

• মেক্সিকো উপসাগর এবং আটলান্টিক মহাসাগর কে যুক্ত করেছে ফ্লোরিডা প্রণালী।

• মর্মর সাগর ও কৃষ্ণ সাগরকে যুক্ত করেছে বসফরাস প্রণালী।

উৎস: ব্রিটানিকা।
.
মেসিনা প্রণালী কোন সাগরে অবস্থিত?
  1. লোহিত সাগর
  2. ভূমধ্যসাগর
  3. আরব সাগর
  4. তিমুর সাগর
ব্যাখ্যা
• মেসিনা প্রণালী (Strait of Messina):
- মেসিনা প্রণালী হচ্ছে ভূমধ্যসাগরের একটি সংকীর্ণ জলপ্রবাহ।
- এটি ইতালির মূলভূখণ্ড (কালাব্রিয়া অঞ্চল) এবং সিসিলি দ্বীপ-এর মধ্যে অবস্থিত।
- এটি তিরেনিয়ান সাগর (Tyrrhenian Sea) ও আয়োনিয়ান সাগর (Ionian Sea)-কে সংযুক্ত করে।

উৎস: ব্রিটানিকা।
.
কোন শহর ’হাজার মিনারের শহর’ নামে পরিচিত?
  1. মক্কা
  2. ঢাকা
  3. কায়রো
  4. জাকার্তা
ব্যাখ্যা
• কায়রো:
- কায়রো কেবল মিশরের বৃহত্তম শহরই নয়, মধ্যপ্রাচ্যের বৃহত্তম শহরগুলির মধ্যে একটি।
- এটি তার সমৃদ্ধ ইতিহাসের জন্য পরিচিত এবং এই অঞ্চলে চলচ্চিত্র ও সঙ্গীত শিল্পের কেন্দ্র হিসেবে কাজ করে। 
- এটি তার সমৃদ্ধ ইতিহাসের জন্য পরিচিত এবং এই অঞ্চলে চলচ্চিত্র ও সঙ্গীত শিল্পের কেন্দ্র হিসেবে কাজ করে।
- কায়রো ইসলামী স্থাপত্যের সমৃদ্ধির জন্যও পরিচিত, যে কারণে আপনি এটিকে "হাজার মিনারের শহর" নামে ডাকতে শুনতে পাবেন।
- ইসলামে মিনারগুলির একটি অনন্য ভূমিকা রয়েছে , কারণ এগুলি ঐতিহ্যগতভাবে সেই মিনার যেখান থেকে মুসলমানদের প্রতিদিন পাঁচবার নামাজের জন্য ডাকা হয়।

উৎস: ব্রিটানিকা।
.
বাউলার চর হিসেবে খ্যাত-
  1. নিঝুম দ্বীপ
  2. সন্দ্বীপ
  3. শাহপরীর দ্বীপ
  4. কুতুবদিয়া
ব্যাখ্যা
নিঝুম দ্বীপ :
- হাতিয়া উপজেলার অন্তর্গত একটি ছোট দ্বীপ ।
- এটি বাংলাদেশের নোয়াখালী জেলায় অবস্থিত ।
- একসময় এটিকে বলা হতো চর ওসমানী, বালুয়ার চর, গোল্ডেন আইল্যান্ড

- 1950 এর দশকের গোড়ার দিকে নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের অগভীর মোহনায় একটি পলিমাটির মতো একটি দ্বীপের গুচ্ছ (প্রধানত বল্লার চর, কমলার চর, চর ওসমান এবং চর মুড়ি) আবির্ভূত হয়। এই নতুন বালুকাটা প্রথমে একদল জেলেদের নোটিশ টেনেছিল, যারা এর নাম দিয়েছিল বাউলার চর (আক্ষরিক অর্থে, বালির পলি) পরে বল্লার চরে রূপান্তরিত হয়। 

- ২০০ 8 সালের 8 এপ্রিল সরকার জহজমারা রেঞ্জের ,০,3০ একর (১,,3৫ হেক্টর) বনকে নিঝুম দ্বীপে ,,৫৫০ একর (8,65৫ হেক্টর) বনভূমি জঙ্গলের জীববৈচিত্র্যের সুরক্ষা ও উন্নয়নের জন্য জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। কিন্তু বাস্তবে, এই ঘোষণার একটি খুব অলস চেহারা আছে।

- প্রাক্তন মন্ত্রী আমিরুল ইসলাম কালাম এর বিচ্ছিন্নতা এবং মৃদু স্বভাব দেখে এটিকে 'নিঝুম দ্বীপ' নামকরণ করেছিলেন।

উৎস: নিঝুমদ্বীপ ইউনিয়ন ওয়েবসাইট।
.
জনসংখ্যা অনুসারে বিশ্বের বৃহত্তম শহর কোনটি? (জুন-২০২৫)
  1. দিল্লি
  2. সাংহাই
  3. কায়রো
  4. টোকিও
ব্যাখ্যা
• জনসংখ্যা অনুসারে বৃহত্তম শহর- টোকিও।
• জনসংখ্যা অনুসারে দ্বিতীয় বৃহত্তম শহর- দিল্লি।
• জনসংখ্যা অনুসারে তৃতীয় বৃহত্তম শহর- সাংহাই।
• জনসংখ্যা অনুসারে ঢাকা শহরের অবস্থান- চতুর্থ।

উৎস: world population review.
.
কার প্রত্যক্ষ তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় কান্তজিউ মন্দিরটি নির্মাণ শুরু হয়?
  1. রাজা গোপাল
  2. মহারাজা প্রাণনাথ
  3. মহারাজা ধর্মপাল
  4. মহারাজা রামনাথ
ব্যাখ্যা
• কান্তজিউ মন্দির: 
- কান্তজিউ মন্দির বাংলাদেশের দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের শ্যামগড় এলাকায়, ঢেপা নদীর তীরে অবস্থিত।
- এটি ইন্দো-পারস্য স্থাপত্য শৈলীতে নির্মিত একটি অসাধারণ টেরাকোটা অলঙ্কৃত মন্দির।
- টেরাকোটার বৈচিত্র্যময় কারুকাজ এবং নিপুণ নির্মাণশৈলীর জন্য মন্দিরটি বিখ্যাত।
- মন্দিরটির নির্মাণ কাজ শুরু হয় ১৭০৪ খ্রিস্টাব্দে, দিনাজপুরের রাজা মহারাজা প্রাণনাথের প্রত্যক্ষ তত্ত্বাবধানে।
- প্রাণনাথের মৃত্যুর (১৭২২ খ্রিঃ) পর তাঁর দত্তক পুত্র রাজা রামনাথ রায় ১৭৫২ খ্রিস্টাব্দে নির্মাণ কাজ সম্পন্ন করেন।

উৎস: দিনাজপুর জেলা ওয়েবসাইট লিংক
.
’অপেরা হাউস’ কোন দেশে অবস্থিত?
  1. কানাডা
  2. অস্ট্রেলিয়া
  3. ফ্রান্স
  4. সুইডেন
ব্যাখ্যা
• সিডনি অপেরা হাউস:
- সিডনি অপেরা হাউস (Sydney Opera House) বিশ্বের অন্যতম স্বীকৃত ও প্রতীকি স্থাপত্যকীর্তি।
- এটি অস্ট্রেলিয়ার সিডনি শহরের বেনলং পয়েন্টে অবস্থিত এবং এটি সিডনি হারবার বা বন্দরের জলরেখার পাশে অবস্থিত।
- সিডনি অপেরা হাউসের সবচেয়ে চোখে পড়ার মতো বৈশিষ্ট্য হলো এর শঙ্খ বা পালতোলা আকৃতির ছাদ, যা জাহাজের পাল বা সমুদ্রের ঢেউয়ের মতো মনে হয়। এই ছাদ নির্মাণের জন্য অত্যন্ত জটিল প্রকৌশল ও প্রযুক্তির প্রয়োজন হয়েছিল।
-২০০৭ সালে অপেরা হাউসকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ইউনেস্কো কর্তৃক মনোনীত করা হয়।

উৎস: ব্রিটানিকা।
১০.
বাবা আদম মসজিদ কোন জেলায় অবস্থিত?
  1. নারায়ণগঞ্জ
  2. নওগা
  3. দিনাজপুর
  4. মুন্সিগঞ্জ
ব্যাখ্যা
• বাবা আদম মসজিদ:
- বাবা আদম মসজিদ মুন্সিগঞ্জ জেলার রামপালের অন্তর্গত রেকাবি বাজার ইউনিয়নের কাজী কসবা গ্রামে অবস্থিত। 
-  মসজিদটি বহু গম্বুজবিশিষ্ট এবং ভূমি পরিকল্পনায় আয়তাকৃতির।
- মসজিদের সম্মুখভাগে কেন্দ্রীয় প্রবেশপথের শীর্ষে উৎকীর্ণ শিলালিপি থেকে জানা যায় যে, মসজিদের নির্মাণ তারিখ ৮৮৮ হিজরি/১৪৮৩ খ্রিস্টাব্দ।
- সুলতান ফতেহ শাহের শাসনকালে মালিক কাফুর এ মসজিদ নির্মাণ করেন।
- বাবা আদমের মসজিদটি বর্তমানে বাংলাদেশ সরকারের অধীনে প্রত্নতত্ত্ব বিভাগের সংরক্ষিত ইমারত।

উৎস: বাংলাপিডিয়া।
১১.
ভিয়েতনাম কে বলা হয়-
  1. অনুগ্রহের ভূমি
  2. আশা ও গৌরবের ভূমি
  3. নীল ড্রাগনের দেশ
  4. সকালের শান্ত ভূমি
ব্যাখ্যা
• ভিয়েতনাম কে বলা হয়- নীল ড্রাগনের দেশ।
• ভেনেজুয়েলাকে বলা হয়- অনুগ্রহের ভূমি।
• যুক্তরাজ্যকে বলা হয়- আশা ও গৌরবের ভূমি।
• দক্ষিণ কোরিয়াকে বলা হয়- সকালের শান্ত ভূমি।

উৎস: world population review.
১২.
কলোসিয়াম নাট্যশালা কোথায় অবস্থিত?
  1. রোম
  2. ইস্তাম্বুল
  3. ফ্লোরেন্স
  4. লারনাকা
ব্যাখ্যা
• রোমান সভ্যতা :
- ইতালিতে টাইবার নদীর তীরে একটি বিশাল সাম্রাজ্য সভ্যতা গড়ে ওঠে, রোমকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সভ্যতা রোমান সভ্যতা নামে পরিচিত।
- রোমান সভ্যতায় স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য ছিল এর বিশালতা।
- সম্রাট হার্ডিয়ানের তৈরি ধর্মমন্দির প্যানথিয়ন রোমানদের স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন।
- ৮০ খ্রিষ্টাব্দে রোমান সম্রাট টিটাস কর্তৃক নির্মিত কলোসিয়াম নাট্যশালা নির্মিত হয়, যেখানে একসঙ্গে ৫৬০০ দর্শক বসতে পারত।
- স্থাপত্যকলার পাশাপাশি রোমান ভাস্কর্যেরও উৎকর্ষ সাধিত হয়েছিল।
- রোমান ভাস্করগণ দেব-দেবী, সম্রাট, দৈত্য, পুরাণের বিভিন্ন চরিত্রের মূর্তি তৈরি করতেন মার্বেল পাথরের।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম ও দশম শ্রেণি।
১৩.
আমাজন বনের কত শতাংশ ব্রাজিলে অবস্থিত?
  1. এক-তৃতীয়াংশ
  2. এক-চতুর্থাংশ
  3. দুই-তৃতীয়াংশ
  4. দুই-চতুর্থাংশ
ব্যাখ্যা
- আমাজনের প্রায় দুই-তৃতীয়াংশ (৬০%) ব্রাজিলে অবস্থিত ।

• আমাজান বন:

- পৃথিবীর সবচেয়ে বড় গ্রীষ্মমণ্ডলীয় রেইনফরেস্ট, যা প্রায় ৫.৫ মিলিয়ন বর্গকিমি জুড়ে বিস্তৃত।
-  এটি দক্ষিণ আমেরিকার ৯টি দেশ জুড়ে বিস্তৃত, যার মধ্যে ব্রাজিলে প্রায় ৬০% অংশ রয়েছে।
-  এখানে ৪০,০০০+ উদ্ভিদ, ১,৩০০+ পাখি, ৪০০+ স্তন্যপায়ী, এবং ৩৭৮ প্রজাতির উভচর প্রাণীর আবাস।
-  এটিকে "পৃথিবীর ফুসফুস" বলা হয়, কারণ এটি বিশাল পরিমাণে অক্সিজেন উৎপন্ন করে এবং কার্বন ডাই-অক্সাইড শোষণ করে।
-  বন উজাড়, কৃষিকাজ, খনি ও অবৈধ লোগিংয়ের কারণে আমাজান বন গুরুতর হুমকির মুখে রয়েছে।
- আমাজান বন বিশ্বের জলবায়ু ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বিশেষ করে বৃষ্টিপাত নিয়ন্ত্রণে।

উৎস: worldrainforests.com
১৪.
বন অধিদপ্তরের তথ্য অনুসারে বর্তমানে বাংলাদেশে মোট বনভূমির পরিমাণ কত? (জুন- ২০২৫)
  1. ৩৫ লক্ষ ৭৬ হাজার হেক্টর
  2. ২৫ লক্ষ ৭৫ হাজার হেক্টর
  3. ২৭ লক্ষ ৭৫ হাজার হেক্টর
  4. ২৫ লক্ষ ৮৫ হাজার হেক্টর
ব্যাখ্যা
• বর্তমানে বাংলাদেশে মোট বনভূমির পরিমাণ ২৫ লক্ষ ৭৫ হাজার হেক্টর।
- যা দেশের মোট আয়তনের ১৫.৫৮%।
- বন অধিদপ্তর নিয়ন্ত্রিত বনভূমির পরিমাণ ১০.৭৪%।

• জলবায়ুর তারতম্যের কারণে বাংলাদেশের বনভূমিকে তিনটি শ্রেণিতে ভাগ করা যায়।
যথা:
•. ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমি।
• ক্রান্তীয় চিরহরিৎ এবং পাতাঝরা গাছের বনভূমি।
• স্রোতজ বনভূমি বা সুন্দরবন।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি এবং বন অধিদপ্তর {লিংক} ।
১৫.
সোমপুর মহাবিহার কে নির্মাণ করেন?
  1. গোপাল
  2. দেবপাল
  3. ধর্মপাল
  4. মহীপাল
ব্যাখ্যা
• সোমপুর মহাবিহার:
- পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার।
- নওগাঁ জেলার পাহাড়পুর নামক স্থানেও ধর্মপাল এ বিশাল বিহার প্রতিষ্ঠা করেন।
- এটি সোমপুর মহাবিহার নামে পরিচিত।
- এই স্থাপত্য জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্বসভ্যতার নিদর্শন হিসেবে (ওয়ার্ল্ড হেরিটেজ)স্বীকৃত হয়েছে।
- দক্ষিণ এশিয়ায় এটি ছিল দ্বিতীয় বৃহত্তম বিহার।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম ও দশম শ্রেণি।
১৬.
'City of Love' হিসেবে পরিচিত-
  1. নিউইর্য়ক
  2. লস অ্যাঞ্জেলেস
  3. প্যারিস
  4. মিলান
ব্যাখ্যা
• প্যারিস :
- শহরটি ভালোবাসার শহর।
- প্যারিস শহরের রাস্তাঘাট, নদীর ধারে হাঁটার পথ, রোমান্টিক রেস্তোরাঁ, এবং ঐতিহাসিক কাঠামোগুলো একটি রোমান্টিক পরিবেশ তৈরি করে।
 - প্যারিস নিজেকে "ভালোবাসার শহর" হিসেবে আলাদা করে তুলেছে।
- প্যারিস দীর্ঘদিন ধরে প্রেমের প্রতি নিবেদিতপ্রাণ ব্যক্তিদের, যেমন লেখক এবং শিল্পীদের, আকর্ষণ করে আসছে।
- প্যারিসে ভালোবাসা সর্বত্রই পাওয়া যায়, এর আরামদায়ক ক্যাফে থেকে শুরু করে আর্টস ব্রিজ পর্যন্ত, যেখানে ২০০০-এর দশকের গোড়ার দিকে দম্পতিরা একে অপরের প্রতি তাদের প্রতিশ্রুতি প্রদর্শনের জন্য তালা লাগিয়েছিলেন।

উৎস: ব্রিটানিকা।
১৭.
"শান্তির রাজধানী" হিসেবে পরিচিত -
  1. জেনেভা
  2. রোম
  3. মন্ট্রিল
  4. টরন্টো
ব্যাখ্যা
• জেনেভা।
- সুইজারল্যান্ডের দ্বিতীয় সর্বাধিক জনবহুল শহর জেনেভা তার কূটনীতির জন্য পরিচিত একটি শহর।
- জেনেভা কেবল জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তরই নয়, বরং রেড ক্রসের মতো আন্তর্জাতিক সংস্থাগুলিও এখানে প্রতিষ্ঠিত হয়েছিল এবং যেখানে সৈন্য ও বেসামরিক নাগরিকদের উপর যুদ্ধের প্রভাব কমানোর জন্য জেনেভা কনভেনশন , চুক্তিগুলির একটি সিরিজ স্বাক্ষরিত হয়েছিল।
- তাই জেনেভাকে "শান্তির রাজধানী" হিসাবে পরিচিত করা উপযুক্ত বলে মনে হয়।

এছাড়াও,
- "মাডি ইয়র্ক’ টরন্টো শহরের ডাকনাম।

উৎস: ব্রিটানিকা।
১৮.
’গর্গানের মহাপ্রাচীর‘ কোথায় অবস্থিত?
  1. চীন
  2. মিশর
  3. ইরান
  4. ব্রাজিল
ব্যাখ্যা
• গর্গানের মহাপ্রাচীর (Great Wall of Gorgan):
-  গর্গানের মহাপ্রাচীর উত্তর ইরানে, কাস্পিয়ান সাগরের দক্ষিণে অবস্থিত।
- এটি "রেড ওয়াল অফ ইরান" (Red Snake) নামেও পরিচিত।
- এটি খ্রিস্টপূর্ব ৫ম শতক থেকে খ্রিস্টীয় ৬ষ্ঠ শতকের মধ্যে নির্মিত হয় বলে ধারণা করা হয়।
- মূলত এটি ছিল আক্রমণকারী নোমাদিক (যাযাবর) গোষ্ঠীগুলোর হাত থেকে পারস্য সাম্রাজ্যকে রক্ষা করার জন্য নির্মিত।
- প্রাচীরটি মূলত পাঁকা ইট এবং পোড়ামাটির ইট দিয়ে তৈরি।
-  এটি চীনের মহাপ্রাচীরের পর বিশ্বের দ্বিতীয় দীর্ঘ প্রতিরক্ষা প্রাচীর হিসেবে বিবেচিত হয়।
-  এটি ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন, এবং এখনও গবেষণাধীন।

উৎস: ব্রিটানিকা।