পরীক্ষা আর্কাইভ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

পরীক্ষাব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্সতারিখতারিখ অনির্ধারিতসময়18 minutes
মোট প্রশ্ন২৮
সিলেবাস
[বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক নিয়োগ প্রস্তুতি - ২০২৩] বিষয়ভিত্তিক সম্পূর্ণ সিলেবাস: সাধারণ জ্ঞান (৫০)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স · তারিখ অনির্ধারিত · ২৮ প্রশ্ন

.
The capital city of Malawi is -
  1. Tegucigalpa
  2. Lilongwe
  3. Managua
  4. San Salvador
ব্যাখ্যা
• Malawi এর রাজধানী Lilongwe. 

অন্যদিকে: 
- Honduras এর রাজধানী Tegucigalpa. 
- Nicaragua এর রাজধানী Managua. 
- El Salvador এর রাজধানী San Salvado. 

সূত্র: ব্রিটানিকা। 
.
Who was the founding president of Bangladesh Awami League?
  1. Sheikh Mujibur Rahman
  2. Maulana Abdul Hamid Khan
  3. Ataur Rahman Khan
  4. Shamsul Haq
ব্যাখ্যা
• বাংলাদেশ আওয়ামী লীগ:
- বাংলাদেশ আওয়ামী লীগ  বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বৃহৎ রাজনৈতিক দলের অন্যতম বাংলাদেশ আওয়ামী লীগ।
- বাংলাদেশের স্বাধীনতা অর্জনে আওয়ামী লীগ মুখ্য ভূমিকা পালন করে।
- ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার কে.এম দাস লেনের রোজ গার্ডেনে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশিমের নেতৃত্বাধীন বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের একটি অংশের নেতা-কর্মীদের কনভেনশনে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়।
- নতুন এই দলের নামকরণ হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ।
⇒ মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে সভাপতি, আতাউর রহমান খান, শওকত হোসেন ও আলী আহমদ খানকে সহ-সভাপতি, শামসুল হককে সাধারণ সম্পাদক, শেখ মুজিবুর রহমান (তখন কারাবন্দি), খোন্দকার মোশতাক আহমদ ও এ.কে রফিকুল হোসেনকে যুগ্ম-সম্পাদক, এবং ইয়ার মোহাম্মদ খানকে কোষাধ্যক্ষ করে আওয়ামী লীগ গঠিত হয়।
- জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক দল ছিল।
- ১৯৫৫ সালের ২১-২৩ অক্টোবরের তৃতীয় কাউন্সিল সভায় ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গির অধিকারী হিসেবে দলের নাম থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দেয়া হয়।
- দলটি কল্যাণমূলক অর্থনীতিতে বিশ্বাস করে। ছাত্র, শ্রমিক, কৃষক, যুবক ও মহিলাদের মধ্যে এই দলের অঙ্গ-সংগঠন রয়েছে।

সূত্র: বাংলাপিডিয়া। 
.
Where is the Mojave Desert located?
  1. Afghanistan
  2. China
  3. USA
  4. South Africa
ব্যাখ্যা
- মোজাবে মরুভূমি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্বাংশ জুড়ে অবস্থিত।
- কিছু অংশ নেবাদা, এরিজোনা, উতাহ অঙ্গরাজ্যে জুড়ে বিস্তৃত। 
- মোজাবে মরুভূমির আয়তন ২৫০০০ বর্গ মাইল (৬৫০০০বর্গ কিমি)। 
 
• বিখ্যাত কিছু মরুভূমির অবস্থান:
- থর মরুভূমি : ভারত ও পাকিস্তান। 
- গোবি মরুভূমি : চীন ও মঙ্গোলিয়া। 
- সাহারা মরুভূমি : আফ্রিকা। 

সূত্র: ব্রিটানিকা।
.
The currency of Ecuador is -
  1. US Dollar
  2. Pound
  3. Peso
  4. Lira
ব্যাখ্যা
• ইকুয়েডর এর মুদ্রা US Dollar. 
- ২০০০ সাল থেকে ইকুয়েডর US Dollar ব্যবহার করে আসছে। 

• গুরুত্বপূর্ণ কিছু দেশের মুদ্রা:
- রিয়েল - ব্রাজিলের মুদ্রা,
- রিঙ্গিত - মালয়েশিয়ার মুদ্রা,
- কিয়াট- মিয়ানমারের মুদ্রা,
- লিরা- তুরস্কের মুদ্রা।

উৎস: ব্রিটানিকা। 
.
Which of the following Sustainable Development Goals (SDGs) specifically focuses on the empowerment of women?
  1. Goal 4
  2. Goal 5
  3. Goal 13
  4. Goal 17
ব্যাখ্যা
• টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
- SDGs-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে।
- বিশ্বের সকল দেশের সকল নাগরিকের জন্য একটি অধিকতর উন্নত ভবিষ্যৎ নিশ্চিতের জন্য জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্য প্রণয়ন করে।
- UNDP - এর প্রত্যক্ষ সহযোগীতায় এবং জাতিসংঘের অন্যান্য সকল অঙ্গ ও বিশেষ সংস্থার সহযোগীতায় ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্য ও টার্গেট সমূহ বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়।
- ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার জন্য প্রাকৃতিক ও খনিজ সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা জরুরী।
- ৫ নং লক্ষ্যমাত্রা লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন। 

অন্যদিকে,
- ৪ নং লক্ষ্যমাত্রা : মানসম্মত শিক্ষা। 
- ১৩ নং লক্ষ্যমাত্রা : ক্লাইমেট অ্যাকশন। 
- ১৭ নং লক্ষ্যমাত্রা : অভীষ্ট অর্জনের জন্যে অংশীদারিত্ব।

উৎস: জাতিসংঘ ও UNDP ওয়েবসাইট। 
.
What is the name of the country's current finance secretary?
  1. Md. Khairuzzaman Majumdar
  2. Muzaffar Ahmad Chowdhury
  3. Kazi Ghulam Mahbub
  4. Fatima Yasmin
ব্যাখ্যা
• দেশের বর্তমান অর্থসচিব:
- অর্থ বিভাগের সচিবের পদটিকে অর্থসচিব বলা হয়ে থাকে।
- অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার।
- খায়েরুজ্জামান মজুমদার বর্তমান অর্থসচিব ফাতিমা ইয়াসমিনের স্থলাভিষিক্ত হয়েছেন।
- খায়েরুজ্জামান আগে অর্থ বিভাগের সামষ্টিক অর্থনীতি অনুবিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
- ১১তম বিসিএসের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা ১৯৯৩ সালে কর্মজীবন শুরু করেন।
- পরে তিনি বিসিএস (শুল্ক ও আবগারি) কর্মকর্তা হিসেবে অর্থ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য,
- ফাতিমা ইয়াসমিন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন। 
- তিনিই প্রথম কোনো বাংলাদেশি, যিনি এই পদে নিয়োগ পেলেন।
- তিন বছরের জন্য আন্তর্জাতিক এই সংস্থার ‘সেক্টরস ও থিম’বিষয়ক ভাইস প্রেসিডেন্ট হবেন তিনি।

উৎস: ২৩ আগস্ট ২০২৩, প্রথম আলো।
.
The 'Line of Control' is the boundary line between which two countries?
  1. Syria and Israel
  2. India and Pakistan
  3. Lebanon and Israel
  4. Mexico and the United States
ব্যাখ্যা
• লাইন অফ কন্ট্রোল:
- LOC এর পূর্ণরূপ হলো লাইন অফ কন্ট্রোল। 
- LOC হলো ভারত ও পাকিস্তান দ্বারা শাসিত প্রাক্তন রাজ্য জম্মু ও কাশ্মীরের অংশগুলির মধ্যে সামরিক কমান্ড লাইন। 
- ভারত ও পাকিস্তান উভয়ের জন্য, নিয়ন্ত্রণ রেখা আইনত স্বীকৃত আন্তর্জাতিক সীমানা নয়, বরং একটি বাস্তব সীমান্ত।
- LOC একটি ৭৪০ কিলোমিটার দীর্ঘ সীমানা বা সামরিক নিয়ন্ত্রণ রেখা যা জম্মু ও কাশ্মীর অঞ্চলে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্তকে বিভক্ত করে।

উৎস: The British Academy, World atlas.
.
What is the name of the world's largest office building?
  1. The Pentagon
  2. Surat Diamond Bourse
  3. Willis Tower
  4. Petronas Twin Towers
ব্যাখ্যা
• সুরাট ডায়মন্ড বোর্স:
- সুরাট ডায়মন্ড বোর্স হলো একটি অলাভজনক সংস্থা যা SDB ডায়মন্ড বোর্স দ্বারা প্রচারিত।
- এটি কোম্পানি আইন, ২০১৩ এর ধারা ৮ এর অধীনে নিবন্ধিত একটি সংস্থা।
- বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবন ছিল পেন্টাগন।
- ভার্জিনিয়াতে বিশাল এলাকা জুড়ে বিস্তৃত আমেরিকার প্রতিরক্ষা দফতরের এই অফিস।
- পেন্টাগনকে ছাপিয়ে বিশ্বের বৃহত্তম অফিস ভবন ভারতের গুজরাটের সুরাট ডায়মন্ড বোর্স।
- হিরে তৈরির যাবতীয় কাজ এই অফিসে হয়।
- এটি ১৫ তলা অফিস ভবন।
- ৩৫ একর এলাকা জুড়ে এই অফিসটি তৈরি করা হয়েছে।
- আকারে এটি পেন্টাগনের চেয়েও বড়।

উৎস: ২০ জুলাই ২০২৩, আনন্দ বাজার পত্রিকা।
.
What is the name of the documentary that was made about the theft of Bangladesh Bank's reserves?
  1. Billion Dollar Reserves
  2. Billion Dollar Heist
  3. Reserve Stolen
  4. Hacking Story of Bangladesh
ব্যাখ্যা
• বিলিয়ন ডলার হাইস্ট: 
- বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত হলিউড তথ্যচিত্র ‘বিলিয়ন ডলার হেইস্ট’।
- তথ্যচিত্রটি ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। 
-তথ্যচিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন ড্যানিয়েল গর্ডন, ব্রেন্ডন ডনোভান ও ব্রায়ান ইভানস।

উল্লেখ্য যে,
- ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি হ্যাকিংয়ের মাধ্যমে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লাখ ১ হাজার ৬২৩ ডলার চুরি হয়।সেখান থেকে টাকা চুরি করে ফিলিপাইনে নিয়ে যাওয়া হয়।

উৎস: বণিক বার্তা পত্রিকা রিপোর্ট।
১০.
What is the full form of the GDP?
  1. Gross Domestic Product
  2. General Domestic Product
  3. Good Domestic Product
  4. Growing Domestic Product
ব্যাখ্যা
• Gross Domestic Product (GDP):
-  GDP বা মোট দেশজ উৎপাদন হলো একটি দেশের ভৌগোলিক ও রাজনৈতিক সীমারেখার মধ্যে দেশে অবস্থিত সকল দেশি ও বিদেশি প্রাপ্ত সম্পদ ব্যবহার করে যে পরিমাণ দ্রব্য ও সেবাসামগ্রী উৎপাদন করে তার আর্থিক মূল্য।
- একটি আর্থিক বছরে কোন দেশের ভৌগোলিক সীমারেখার অভ্যন্তরে উৎপাদিত মোট চূড়ান্ত দ্রব্য ও সেবার বাজার মূল্য হলো জিডিপি।
- জিডিপিতে দেশের অভ্যন্তরে উৎপাদিত সকল দ্রব্যসামগ্রী ও সেবাকর্মের মূল্য হিসাব করা হয়।
- সুতরাং একটি দেশের জিডিপি থেকে ঐ দেশের মোট উৎপাদন ক্ষমতা তথা অর্থনীতির চিত্র সম্পর্কে ধারণা পাওয়া যায়।

উৎস: বাংলাদেশ স্টাডিজ, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১.
When Bangabandhu Sheikh Mujibur Rahman Tunnel will be inaugurated?
  1. October 01, 2023
  2. October 28, 2023
  3. October 23, 2023
  4. October 06, 2023
ব্যাখ্যা
• বঙ্গবন্ধু টানেল:
- দেশের ফাস্ট ট্র্যাক মেগাপ্রকল্পের একটি বঙ্গবন্ধু টানেল নির্মাণ।
- চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত হচ্ছে দেশের প্রথম টানেল।
- জাপানি সংস্থা জাইকা প্রথম কর্ণফুলী নদীতে টানেল নির্মাণের সুপারিশ করে।
- মূল টানেলের দৈর্ঘ্য ৩.৪ কিমি।
- চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম টানেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মিত হচ্ছে।
- এটি চট্টগ্রাম শহরের পতেঙ্গা ও আনোয়ারা উপজেলাকে সংযুক্ত করবে।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করা হবে - ২৮ অক্টোবর, ২০২৩। 

সূত্র: বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, দৈনিক ইত্তেফাক ও প্রথম আলো। 
১২.
Which country welcomes the highest number of refugees in Europe?
  1. Turkey
  2. USA
  3. Germany
  4. Pakistan
ব্যাখ্যা
• তুরস্ক সবচেয়ে বেশি সংখ্যক শরণার্থী গ্রহণ করেছে।
- ইসলামী প্রজাতন্ত্র ইরান শরণার্থী গ্রহণে ২য় অবস্থানে আছে। 

- তুর্কিয়ে - ৩.৬ মিলিয়ন, 
- ইসলামী প্রজাতন্ত্র ইরান - ৩.৪ মিলিয়ন, 
- কলম্বিয়া - ২.৫ মিলিয়ন, 
- জার্মানি - ২.১ মিলিয়ন, 
- পাকিস্তান - ১.৭ মিলিয়ন। 

সূত্র: UNHCR ওয়েবসাইট (লিঙ্ক)।
১৩.
Which of the following is a dormant volcano?
  1. Stromboli
  2. Vesuvius
  3. Lipari
  4. Fujiyama
ব্যাখ্যা
• আগ্নেয়গিরির শ্রেণিবিভাগ: 
- পৃথিবীর আগ্নেয়গিরিসমূহকে প্রধানত তিনটি ভাগে বিভক্ত করা যায়। যেমন:
ক. সক্রিয় আগ্নেয়গিরি (Active Volcano),
খ. সুপ্ত আগ্নেয়গিরি (Dormant Volcano) এবং
গ. মৃত আগ্নেয়গিরি (Extinct Volcano). 

ক. সক্রিয় আগ্নেয়গিরি হলো সেই সব আগ্নেয়গিরি যেখান থেকে এখনও অগ্ন্যুৎপাত হয়।
- সক্রিয় আগ্নেয়গিরি দুই ধরনের।
- যেমন- যে সকল আগ্নেয়গিরি থেকে অবিরত লাভা নির্গত হয় সেগুলো অবিরাম আগ্নেয়গিরি।
- অন্যদিকে যে সকল আগ্নেয়গিরি থেকে সাময়িকভাবে বন্ধ থাকার পর মাঝে মাঝে অগ্ন্যুৎপাত হয়, তাকে সবিরাম আগ্নেয়গিরি বলে।
- যেমন: ইতালির ভিসুভিয়াস আগ্নেয়গিরি।

খ. সুপ্ত আগ্নেয়গিরি সমূহ থেকে বহু বছর অগ্ন্যুৎপাত না হলেও যে কোনো সময়ে অগ্ন্যুৎপাত হবার সম্ভাবনা থাকে।
⇒ যেমন : জাপানের ফুজিয়ামা।

গ. মৃত আগ্নেয়গিরিসমূহ থেকে পুনরায় অগ্ন্যুৎপাত হবার সম্ভাবনা থাকে না।
- যেমন: পোপো আগ্নেয়গিরি।
- মৃত আগ্নেয়গিরির জ্বালামুখে বৃষ্টির পানি জমে হ্রদ সৃষ্টি হলে, তাকে আগ্নেয় হ্রদ (Vent) বলে।

উৎস: ভূগোল ও পরিবেশ, এস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪.
What is the name of the Central Bank of China?
  1. People's Bank of China
  2. Central Bank of China Federation
  3. National Bank of China
  4. Monetary Authority of China
ব্যাখ্যা
• চীনের কেন্দ্রীয় ব্যাংকের নাম: People's Bank of China. 

• কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাংক:
- সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের নাম: Sveriges Riksbank.
- ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম: Reserve Bank of India (RBI).
- ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের নাম: Bank of England.

Source: respective bank website.  
১৫.
Who is the publisher of the Human Development Report?
  1. UNDP
  2. UNFCCC
  3. IUCN
  4. WIPO
ব্যাখ্যা
• জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP):
- UNDP এর পূর্ণরূপ United Nations Development Programme বা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী।
- UNDP - এর সদস্য দেশ সমূহের সকল প্রকার দারিদ্র্য দূর করা, অবকাঠামোগত উন্নয়ন, দুর্যোগ প্রতিরোধ ইত্যাদি লক্ষ্য নিয়ে এটি কাজ করে যাচ্ছে।
- প্রতিষ্ঠাকাল - ২২ নভেম্বর, ১৯৬৫ সাল। 
- কর্মক্ষেত্র - ১৭০টি দেশে কার্যক্রম পরিচালনা করে।
- সদর দপ্তর - নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- বর্তমান প্রধান (প্রশাসক) - Achim Steiner (১৯ এপ্রিল, ২০১৭ - বর্তমান)। (১১ সেপ্টেম্বর ২০২৩)
- প্রতিবছর সংস্থাটি Human Development Report বা মানব উন্নয়ন সূচক প্রকাশ করে।

সূত্র: UNDP ওয়েবসাইট (link)।
১৬.
Where is the 'Bengal Fan' landform located?
  1. Bay of Bengal
  2. Indian Ocean
  3. Madhupur region
  4. Atlantic Ocean
ব্যাখ্যা
• গঙ্গা গিরিখাত (Ganga Trench):
- বঙ্গোপসাগরের সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিরূপ হলো গঙ্গা অব নো গ্রাউন্ড (Swatch of no Ground) নামে পরিচিত।
- এটি একটি অত্যন্তখাড়া তীর বিশিষ্ট সামুদ্রিক গিরিখাত, যা উত্তর-পূর্ব দিক থেকে দক্ষিণ-পশ্চিম দিকে প্রলম্বিত হয়ে বঙ্গোপসাগরের গভীর তলদেশের সাথে মিশেছে।
- সোয়াচ অব নো গ্রাউন্ড জোয়ার- ভাটা, পললের গতিবিধি ও অবক্ষেপন, পানির গতি-প্রকৃতি প্রভৃতির উপর প্রভাব বিস্তার করে।
- গঙ্গা-ব্রহ্মপুত্র নদীবাহিত পলি সোয়াচ অব নো গ্রাউন্ডের মধ্য দিয়ে টারবিডিটি স্রোতের মাধ্যমে প্রায় ৩,০০০ কিলোমিটার দক্ষিণে নিয়ে আসে।
⇒ এ পলি মিশ্রিত স্রোত বঙ্গোপসাগরের তলদেশে অগভীর খাতের সৃষ্টি করে শিরা- উপশিরার ন্যায় বেষ্টনি তৈরি করেছে। যা ‘বেঙ্গল ফ্যান’ (Bengal Fan) বা ‘গাঙ্গেয় ফ্যান' (Ganges Fan) নামে পরিচিত।


উৎস: ভূগোল ও পরিবেশ, এস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৭.
Which country ratified the CTBT treaty as the 178th country?
  1. Comoros
  2. Sri Lanka
  3. South Sudan
  4. North Korea
ব্যাখ্যা
• CTBT:
-  সিটিবিটি বা Comprehensive Nuclear Test Bam Treaty হচ্ছে একটি চুক্তি, যাতে সব ধরনের পারমাণবিক বিস্ফোরণ নিষিদ্ধ করা হয়েছে।
- জাতিসংঘের সাধারণ পরিষদ সিটিবিটি চুক্তিটি গ্রহণ করে ১৯৯৬ সালের ১০ সেপ্টেম্বর ।
- এর পর এটি সদস্যদেশগুলোর স্বাক্ষরের জন্য তা উন্মুক্ত করা হয় ১৯৯৬ সালের ২৪ সেপ্টেম্বর।
- ওই সময় পারমাণবিক শক্তিধর ৫টি দেশ সিটিবিটি চুক্তিতে স্বাক্ষর করে।
- চীন, মিশর, ইরান, ইসরাইল, যুক্তরাষ্ট্র চুক্তিতে স্বাক্ষর করলেও তা অনুমোদন করেনি।
- অন্যদিকে ভারত, উত্তর কোরিয়া এবং পাকিস্তান আদৌ চুক্তিতে স্বাক্ষর করেনি।
- ২৫ জুলাই, ২০২৩ শ্রীলংকা ১৭৮তম দেশ হিসেবে অনুমোদন করে - CTBT চুক্তি।

সূত্র: বিশ্বরাজনীতির ১০০ বছর- তারেক শামসুর রেহমান ও CTBTO (link). 
১৮.
Which forests are constantly flooded by salt water?
  1. Madhupur forest
  2. Mangrove forest
  3. Hill forest
  4. Shalban forest
ব্যাখ্যা
- ম্যানগ্রোভ বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়। 
- ম্যানগ্রোভ (Mangrove)  বলতে সাধারণভাবে জোয়ারভাটায় প্লাবিত বিস্তির্ণ জলাভূমিকে বোঝায়।
- ম্যানগ্রোভ বন (Mangrove Forest), জোয়ারভাটায় বিধৌত লবনাক্ত সমতলভূমি।
- উষ্ণমন্ডলীয় ও উপ-উষ্ণমন্ডলীয় অক্ষাংশের আন্তপ্লাবিত আবাসস্থলের সমন্বয়ে ম্যানগ্রোভ ইকোসিস্টেম গঠিত।
- এ আন্তপ্লাবিত জলাভূমি বিভিন্ন স্তরের পারষ্পরিক নির্ভরশীল উপাদানসমূহ যেমন- পানি প্রবাহ, পলি, পুষ্টি উপাদান, জৈব পদার্থ এবং জীবজন্তুর সমন্বয়ে গঠিত।

উৎস: বাংলাপিডিয়া।
১৯.
Where will the 19th G20 summit be held in 2024?
  1. India
  2. Brazil
  3. Canada
  4. Indonesia
ব্যাখ্যা
জি-২০ সম্মেলন:
- বিশ্বের শিল্পোন্নত দেশের সরকার ও গভর্নরদের জোট জি-২০।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে।
- জি২০ ভুক্ত দেশগুলোর আওতায় বিশ্ব অর্থনীতির ৮৫ শতাংশ এবং বিশ্ব বাণিজ্যের ৭৫ শতাংশ।
- বিশ্বের দুই-তৃতীয়াংশ জনগণও রয়েছে এসব দেশে।
- এর সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন এবং আরো ১৯টি দেশ।
- এসব দেশ হচ্ছে - আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র।
- স্পেন সব সময়ই অতিথি রাষ্ট্র হিসেবে আমন্ত্রণ পায়।
- ২০২৪ সালে ১৯তম G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে - রিও ডি জেনেরিও, ব্রাজিল।

উৎস: জি-২০ ওয়েবসাইট। [লিঙ্ক] ও বিবিসি বাংলা রিপোর্ট। 
২০.
Where is the Salinity Management and Research Center located?
  1. Patuakhali
  2. Khulna
  3. Barisal
  4. Bagerhat
ব্যাখ্যা
• লবণাক্ততা ব্যবস্থাপনা ও গবেষণা কেন্দ্রে (SMRC):
- লবণাক্ততা ব্যবস্থাপনা ও গবেষণা কেন্দ্রে (SMRC) হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (SRDI) এর একটি সরকারী প্রতিষ্ঠান।
- মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (SRDI)  কৃষি, মৃত্তিকা ও সার নিয়ে গবেষণায় নিয়োজিত রয়েছে বিধায় প্রতিষ্ঠানটি NARS (National Agricultural Research System) ভুক্ত।
- ১৯৬১ সালে সয়েল সার্ভে প্রজেক্ট অব পাকিস্থান নামে কার্যক্রম শুরু।
- ১৯৭২ সালে সয়েল সার্ভে অব বাংলাদেশ নামে কার্যক্রম অব্যাহত থাকে।
- ১৯৮৩ সাল থেকে উক্ত নাম পরিবর্তিত হয়ে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট নামে কার্যক্রম পরিচালনা করে আসছে।
- লবণাক্ততা ব্যবস্থাপনা ও গবেষণা কেন্দ্র, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর একটি গবেষণা প্রতিষ্ঠান যা খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ঘাগরামারী মৌজায় অবস্থিত।

সূত্র: লবণাক্ততা ব্যবস্থাপনা ও গবেষণা কেন্দ্র, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (লিঙ্ক)। 
২১.
Where was the 15th BRICS summit held?
  1. China
  2. South Africa
  3. India
  4. France
ব্যাখ্যা
ব্রিকস:
- ২০০৮ সালের ১৬ মে ব্রিকস (BRICS) গঠিত হয়।
- এটি একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- ব্রিকসের কোনো সদরদপ্তর নেই।
- ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে।
- ব্রিকস কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংক হলো - 'নিউ ডেভেলপমেন্ট ব্যাংক'।
- ব্রিকসের সম্মেলনে আমন্ত্রণ পাওয়া দেশ ছয়টি হলো - আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

উৎস: ব্রিকসের ওয়েবসাইট ও প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
২২.
Who won the Golden Ball in "FIFA Women's World Cup 2023"?
  1. Henifer Hermoso
  2. Aitana Bonmati
  3. Amanda Illested
  4. Mary Earps
ব্যাখ্যা
• ফিফা নারী বিশ্বকাপ ২০২৩:
- আয়োজনকারী দেশ - অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
- খেলা শুরু হয় - ২০ জুলাই, ২০২৩ এবং ফাইনাল অনুষ্ঠিত হয় - ২০ আগস্ট, ২০২৩ সিডনিতে।
- ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন।
- বিশ্ব ফুটবল ইতিহাসে স্পেনই একমাত্র দেশ, যাদের নারী ও পুরুষ উভয় দল বিশ্বকাপ জিতেছে।
- নারী বিশ্বকাপ ফুটবল ২০২৩ এর রানার্স আপ ইংল্যান্ড এবং তৃতীয় স্থান অধিকার করেছে সুইডেন।
- গোল্ডেন বল পান - আইতানা বোনমাতি (স্পেন)।
- সিলভার বল পান - হেনিফার হেরমোসো (স্পেন)।
- ব্রোঞ্জ বল পান - আমান্দা ইলেসটেড (সুইডেন)। 

সূত্র: ফিফা ওয়েবসাইট (লিঙ্ক) ও লাইভ এম সি কিউ সাম্প্রতিক সমাচার। 
২৩.
The Concert for Bangladesh was held in -
  1. London
  2. Paris
  3. New York
  4. Washington
ব্যাখ্যা
• ১৯৭১ সালের ১ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ারে 'কনসার্ট ফর বাংলাদেশ' অনুষ্ঠিত হয়।
- এর উদ্দেশ্য ছিলো কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ দিয়ে বাংলাদেশের শরনার্থীদের সহায়তা করা।
- কনসার্ট ফর বাংলাদেশের মূল উদ্যোক্তা ছিলেন বিখ্যাত ভারতীয় সেতারবাদক পণ্ডিত রবিশংকর।
- এই অনুষ্ঠানে মার্কিন ব্যান্ডদল বিটলস পারফর্ম করে।
- এতে জর্জ হ্যারিসন, বব ডিলান, রিঙ্গো স্টার প্রমুখ অংশগ্রহণ করেন।
- বাংলাদেশর আকবর আলী খাঁ, তবলাবাদক ওস্তাদ আল্লারাখা প্রমুখ এতে যুক্ত ছিলেন।

সূত্র: মুক্তিযুদ্ধ জাদুঘর ওয়েবসাইট ও দৈনিক জনকণ্ঠ। 
২৪.
'El Nino' is a -
  1. Spanish word
  2. French word
  3. Latine word
  4. English word
ব্যাখ্যা
• এল নিনো:
- এল নিনো এক প্রকার উষ্ণ স্রোত।
- এটি স্পেনিশ শব্দ। 
- আবহাওয়া পরিবর্তনকারী এল নিনো আবারও প্রশান্ত মহাসাগরে।
- এর কারণে ২০২৪ হতে চলছে বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর।
- এর ফলে প্রশান্ত মহাসাগরে মধ্য ও পূর্ব গ্রীষ্মমন্ডলীয় সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বা গড় তাপমাত্রা বৃদ্ধি পায় এবং বায়ুমণ্ডলে উল্লেখযোগ্য পরিমাণে তাপ ঠেলে দেয়।
- এল নিনো প্রতি দুই থেকে সাত বছর অন্তর ঘটে।

সূত্র: ন্যাশনাল জিওগ্রাফিক ও ব্রিটানিকা।
২৫.
According to the National River Conservation Commission, what is the total number of rivers in the country?
  1. 972
  2. 709
  3. 907
  4. 826
ব্যাখ্যা
• দেশে নদ-নদীর সংখ্যা:
- দেশের সব নদ-নদীর একটি তালিকা ১০ আগস্ট জাতীয় নদী রক্ষা কমিশন তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। 
- তালিকায় থাকা সব নদী জীবন্ত, অর্থাৎ এসব নদী মরে যায়নি।
- দেশে মোট নদ-নদীর সংখ্যা ৯০৭।
- সবচেয়ে বেশি নদ-নদী সিলেট বিভাগে (নদীর সংখ্যা ১৫৭)। 
- নদ-নদীর সংখ্যার দিক থেকে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে ময়মনসিংহ ও খুলনা বিভাগ।
- এই দুই বিভাগে নদীর সংখ্যা যথাক্রমে ১৩৫ ও ১২৪। 
- সবচেয়ে কম নদী চট্টগ্রাম বিভাগে (নদীর সংখ্যা ৬০)।

উৎস: ২৬ আগস্ট ২০২৩, প্রথম আলো।
২৬.
Who is the director of the movie 'Bangamata'?
  1. Tanvir Mokammel
  2. Gautam Kairi
  3. Raisul Islam Asad
  4. Delwar Jahan Jhantu
ব্যাখ্যা
•  বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বঙ্গমাতা’। 
- ‘বঙ্গমাতা' চলচ্চিত্রের পরিচালক - গৌতম কৈরী।
- লেখক খোরশেদ বাহারের বঙ্গমাতা, ইতিহাসের নিভৃত সৈনিক উপন্যাস অবলম্বনে সিনেমার চিত্রনাট্য লিখেছেন নাসরীন মুস্তাফা এবং
- সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় চলচ্চিত্রটি নির্মাণ করেছেন গৌতম কৈরী। 
- ছবিতে ‘বঙ্গমাতা’র চরিত্রে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি।
- ‘বঙ্গবন্ধু’ চরিত্রে অভিনয় করেছেন মনির আহমেদ,
- শেখ হাসিনার কিশোরীবেলার চরিত্রে আছেন লাবণ্য চৌধুরী।

সূত্র: প্রথম আলো। 
২৭.
Where is the Bangladesh-United States Ninth Security Dialogue held?
  1. Dhaka
  2. Washington, D.C.
  3. Geneva
  4. New Delhi
ব্যাখ্যা
• বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নিরাপত্তা সংলাপ:
- বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নবম নিরাপত্তা সংলাপ ৫ সেপ্টেম্বর, ২০২৩-এ ঢাকায় অনুষ্ঠিত হয়। 
- এতে বেসামরিক নিরাপত্তা ও মানবাধিকার, প্রতিরক্ষা, সন্ত্রাসবাদ দমন ও শান্তিরক্ষা কার্যক্রমে সহায়তার বিষয়টি স্থান পায়।
- একই সঙ্গে অবাধ, উন্মুক্ত ও নিরাপদ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠা নিয়ে দুই দেশের বেসামরিক পর্যায়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়।
- বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম।
- যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিল দেশটির রাজনৈতিক সামরিক বিষয়ক দপ্তরের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী মিরা রেজনিক। 
- যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের নিরাপত্তাবিষয়ক অংশীদারত্ব অত্যন্ত শক্তিশালী এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দুটি দেশের স্বার্থ অভিন্ন। 

উৎস: ৪ সেপ্টেম্বর ২০২৩, প্রথম আলো।
২৮.
Who is the father of the euro currency?
  1. Robert Gibson
  2. Robert Malpass
  3. Robert Mundell
  4. Robert Baden
ব্যাখ্যা
• বর্তমানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ২০ টি দেশে ইউরো মুদ্রা চালু আছে।
- সম্প্রতি ক্রোয়েশিয়া ২০তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে।
- এর সদর দপ্তর - বেলজিয়ামের ব্রাসেলস।
- ইউরোপিয় ইউনিয়নের একক মুদ্রা - ইউরো।
- ইউরো মুদ্রার জনক - রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় ইউয়নিয়নের ইউরোপিয় মুদ্রা প্রচলন শুরু  হয় -১ জানুয়ারি, ১৯৯৯ সালে।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ - ২৭ টি।

উৎস: EU-এর ওয়েবসাইট।