পরীক্ষা আর্কাইভ

মানসিক দক্ষতা

পরীক্ষামানসিক দক্ষতাতারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন১২
সিলেবাস
পরীক্ষা - ৫ স্থানাঙ্ক সম্পর্ক টপিক: বিন্যাস ও পুনর্বিন্যাস; ভাঁজকরা বস্তুর আকার গঠন ও নির্ণয়; বর্ণমিলকরণ ও বর্ণক্রমিক ধারা; দিক ও দুরত্ব নির্ণয়; সংখ্যাগত দক্ষতা টপিক: সংখ্যার ধারণা বিভিন্ন সিরিজ যৌক্তিক সংখ্যা ব্যতিক্রম সংখ্যা ব্যতিক্রম সংখ্যা সংখ্যার সাদৃশ্য ও বৈসাদৃশ্য; সংখ্যার অনুমান ও তাৎক্ষনিক সমাধান; ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা; [Live Class: 08, 09 & 10]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

মানসিক দক্ষতা · তারিখ অনির্ধারিত · ১২ প্রশ্ন

.
করিম উত্তর দিকে ১৫ মাইল হেঁটে ডানদিকে ঘুরে ৭ মাইল হাঁটেন। তারপর ডানদিকে ঘুরে ৩ মাইল হাঁটেন। তিনি কোনদিকে হাঁটছেন?
  1. উত্তরে
  2. পূর্বে
  3. দক্ষিণে
  4. পশ্চিমে
ব্যাখ্যা
প্রশ্ন: করিম উত্তর দিকে ১৫ মাইল হেঁটে ডানদিকে ঘুরে ৭ মাইল হাঁটেন। তারপর ডানদিকে ঘুরে ৩ মাইল হাঁটেন। তিনি কোনদিকে হাঁটছেন?

সমাধান:

করিম প্রথমে উত্তর দিকে ১৫ মাইল হাঁটে। তারপর ডানদিকে ঘুরে ৭ মাইল হাঁটে। উত্তর দিকে মুখ করে ডানদিকে ঘুরলে পূর্ব দিক হয়। এরপর আবার ডানদিকে ঘুরে ৩ মাইল হাঁটে। পূর্ব দিকে মুখ করে ডানদিকে ঘুরলে দক্ষিণ দিক হয়। 
সুতরাং, তিনি এখন দক্ষিণ দিকে হাঁটছেন। 

সঠিক উত্তর: দক্ষিণ দিক।
.
১, ৩, ৬, ১০, ১৫,........... ধারাটির নবম পদ কত?
  1. ৪৫
  2. ৬৫
  3. ৫৫
  4. ৫৯
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ৩, ৬, ১০, ১৫,........... ধারাটির নবম পদ কত?

সমাধান:
দেওয়া আছে, 
প্রদত্ত ধারা, ১, ৩, ৬, ১০, ১৫,...........

প্রথম পদ = ১
দ্বিতীয় পদ = ১ + ২ = ৩
তৃতীয় পদ = ৩ + ৩ = ৬
চতুর্থ পদ = ৬ + ৪ = ১০
পঞ্চম পদ = ১০ + ৫ = ১৫
ষষ্ঠ পদ = ১৫ + ৬ = ২১
সপ্তম পদ = ২১ + ৭ = ২৮
অষ্টম পদ = ২৮ + ৮ = ৩৬
নবম পদ = ৩৬ + ৯ = ৪৫

সুতরাং, ধারাটির নবম পদ হলো ৪৫।
.
প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
৩, ১৮, ৯, ১৫, ২৭, ১২, ৮১, ৯, ২৪৩, ?
  1. ১০
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
৩, ১৮, ৯, ১৫, ২৭, ১২, ৮১, ৯, ২৪৩, ?

সমাধান:
এখানে দুইটি ধারা পাশাপাশি লিখা হয়েছে।
যেখানে আগের সংখ্যার সাথে তিন গুণ করে পরবর্তী সংখ্যা বের করা হয়েছে।
∴ ১ম ধারাটি : ৩, ৯, ২৭, ৮১, ২৪৩, …

আবার,
যেখানে আগের সংখ্যা থেকে ৩ বিয়োগ করে পরবর্তি সংখ্যা বের করা হয়েছে।
∴ ২য় ধারাটি : ১৮, ১৫, ১২, ৯, , …

∴ প্রশ্নবোধক স্থানে ৬ বসবে।
.
এই সিরিজটিতে পরের সংখ্যাটি কত?
৫, ৮, ১৩, ২১, ৩৪, ৫৫
  1. ৮৯
  2. ৬৯
  3. ৭৮
  4. ৯৯
ব্যাখ্যা
প্রশ্ন: এই সিরিজটিতে পরের সংখ্যাটি কত?
৫, ৮, ১৩, ২১, ৩৪, ৫৫

সমাধান:
ফিবোনাচ্চি ক্রম: যেখানে প্রতিটি সংখ্যা পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফলের সমান।

এখানে,
প্রথম সংখ্যা = ৫
দ্বিতীয় সংখ্যা = ৮
তৃতীয় সংখ্যা = ৫ + ৮ = ১৩
চতুর্থ সংখ্যা = ৮ + ১৩ = ২১
পঞ্চম সংখ্যা = ১৩ + ২১ = ৩৪
ষষ্ঠ সংখ্যা = ২১ + ৩৪ = ৫৫

সুতরাং, পরের সংখ্যাটি হবে = ৩৪ + ৫৫ = ৮৯
.
১ + ৫ + ৯ + ..........+ ৭৭ = ?
  1. ৭৩০
  2. ৯৫৬
  3. ৭৮০
  4. ১২৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ + ৫ + ৯ + ..........+ ৭৭ = ?

সমাধান:
১ম পদ, a = ১
সাধারন অন্তর, d = ৪

আমরা জানি,
সমান্তর ধারার, n তম পদ = a + (n-1)d
⇒ ৭৭ = ১ + (n - ১)৪
⇒ ৭৭ = ১ + ৪n - ৪
⇒ ৪n = ৮০
⇒ n = ২০

∴ সমষ্টি Sₙ = (n/২){২a + (n - ১)d}
= (২০/২) {২ × ১ + (২০ - ১)৪}
= ১০ × ৭৮
= ৭৮০
.
If LOYAL is coded as 'JOWAJ', then PRONE is coded as-
  1. MRMOC
  2. NQMOC
  3. NRMNC
  4. NRMND
ব্যাখ্যা
প্রশ্ন: If LOYAL is coded as 'JOWAJ', then PRONE is coded as-

সমাধান:

পার্থক্য ২ করে কমে।
L - J  (পার্থক্য ২)
O - O (অপরিবর্তিত)
Y - W(পার্থক্য ২)
A - A (অপরিবর্তিত)
L - J (পার্থক্য ২) হলে,

এবং
পার্থক্য ২ করে কমে।
P - N (পার্থক্য ২)
R - R (অপরিবর্তিত)
O - M (পার্থক্য ২)
N - N (অপরিবর্তিত)
E - C (পার্থক্য ২)

Therefore, if LOYAL is coded as JOWAJ, then PRONE is coded as NRMNC
.
যদি ঙ × N = 70 হয়, তবে ট × J = ?
  1. 108
  2. 152
  3. 110
  4. 120
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ঙ × N = 70 হয়, তবে ট × J = ?

সমাধান:


ঙ × N = 5 × 14 = 70
এবং ট × J = 11 × 10 = 110
.
যদি FIND = 69144 হয়, তবে KING = ?
  1. 119147
  2. 119714
  3. 119417
  4. 111947
ব্যাখ্যা
প্রশ্ন: যদি FIND = 69144 হয়, তবে KING = ?

সমাধান:

ইংরেজি বর্ণমালার অবস্থান অনুসারে, F I N D = 6 9 14 4

একই ভাবে, K I N G = 11 9 14 7
.
বাংলা ব্যঞ্জনবর্ণ মালায় 'ভ' বর্ণটির পূর্বের পঞ্চম বর্ণ কোনটি?
ব্যাখ্যা
প্রশ্ন: বাংলা ব্যঞ্জনবর্ণ মালায় 'ভ' বর্ণটির পূর্বের পঞ্চম বর্ণ কোনটি?

সমাধান:

বাংলা ব্যঞ্জনবর্ণ মালা অনুসারে, 'ভ' বর্ণটির পূর্বের পঞ্চম বর্ণ হলো 'ধ'
১০.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
        18  (116) 40
        26  (  ? ) 48
  1. 148
  2. 126
  3. 162
  4. 156
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
        18  (116) 40
        26  (  ? ) 48

সমাধান:
বন্ধনীর দুই পাশের সংখ্যার যোগফলের দ্বিগুণ বন্ধনীতে বসবে।
18 + 40 = 58 ⇒ 58 × 2 = 116
26 + 48 = 74 ⇒ 74 × 2 = 148
১১.
A চিত্রটিকে ডটেট লাইন বরাবর ভাঁজ করলে কোন চিত্রটি পাওয়া যায়?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: A চিত্রটিকে ডটেট লাইন বরাবর ভাঁজ করলে কোন চিত্রটি পাওয়া যায়?
 
সমাধান:

3 নং চিত্রটি পাওয়া যাবে।
১২.
0.75 × 0.8 × 1.2 = ?
  1. 0.56
  2. 3.02
  3. 0.67
  4. 0.72
ব্যাখ্যা
প্রশ্ন: 0.75 × 0.8 × 1.2 = ?

সমাধান:
দেওয়া আছে,
0.75 × 0.8 × 1.2
= (75/100) × (8/10) × (12/10)
= (75 × 8 × 12)/(100 × 10 × 10)
= 7200/10000
= 72/100
= 0.72