পরীক্ষা আর্কাইভ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

পরীক্ষাগুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভারতারিখতারিখ অনির্ধারিতসময়35 minutes
মোট প্রশ্ন২১
সিলেবাস
"Award Mania: Season - 13” এর জন্য প্রযোজ্য -------------------------------------------- বিষয়: মানসিক দক্ষতা ------------------- টপিক: i) ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning), ii) সমস্যা সমাধান (Problem Solving), iii) বানান ও ভাষা (Spelling and Language) iv) যান্ত্রিক দক্ষতা (Mechanical Reasoning), v) স্থানাঙ্ক সম্পর্ক (Space Relation), vi) সংখ্যাগত ক্ষমতা (Numerical Ability [নম্বর কাভার - ১৪]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার · তারিখ অনির্ধারিত · ২১ প্রশ্ন

.
মানুষই একমাত্র প্রাণী যে______ ব্যবহার করে।
  1. আগুন
  2. পানি
  3. মাটি
  4. খাদ্য
সঠিক উত্তর:
আগুন
উত্তর
সঠিক উত্তর:
আগুন
ব্যাখ্যা
প্রশ্ন: মানুষই একমাত্র প্রাণী যে______ ব্যবহার করে।

সমাধান:
মানুষই একমাত্র প্রাণী যে আগুন ব্যবহার করতে সক্ষম। এর কারণ হলো-
- আগুন ব্যবহার করার মাধ্যমে মানুষ খাদ্য রান্না করতে পারে, যা খাদ্য সহজপাচ্য এবং নিরাপদ করে তোলে।
- আগুন ব্যবহার করে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি বা সরঞ্জাম তৈরি করা ও সংশোধন করা যায়।
 
পানি, মাটি ও খাদ্য সব প্রাণী ব্যবহার করে। অন্য প্রাণীদের মধ্যে আগুন ব্যবহার করার ক্ষমতা নেই।
.
'বারিদ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. বিভাবরী
  2. অম্বুবাহ
  3. তম
  4. পয়ঃ
সঠিক উত্তর:
অম্বুবাহ
উত্তর
সঠিক উত্তর:
অম্বুবাহ
ব্যাখ্যা
প্রশ্ন: 'বারিদ' শব্দের সমার্থক শব্দ কোনটি?

সমাধান:
'বারিদ' শব্দের সমার্থক শব্দ:
- জলদ, জলধর, নীরদ, মেঘ, ঘন, জীমূত, অভ্র, অম্বুবাহ।

অন্যদিকে,
• 'বিভাবরী' শব্দের সমার্থক শব্দ:
- রাত, রাত্রি, রজনী, নিশি, নিশা, নিশীথ, নিশীথিনী, যামী, যামিনী, শর্বরী।

• ‘অন্ধকার’ শব্দের সমার্থক শব্দ:
- তিমির, তম, আঁধারি, তম্রিস, তমস, তমসা, তমিস্রা, শর্বর, আলোকহীনতা ইত্যাদি।

• 'পানি' সমার্থক শব্দ হলো:
- জল, বারি, সলিল, উদক, অম্বু, নীর, পয়ঃ, তোয়, অপ, জীবন, পানীয়। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

.
ধারাটির পরবর্তী বর্ণটি কী হবে?
ঘ, জ, ঠ, ত, .......
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ধারাটির পরবর্তী বর্ণটি কী হবে?
ঘ, জ, ঠ, ত, ....


সমাধান:

এখানে,
ঘ = ৪, জ = ৮, ঠ = ১২, ত = ১৬
অর্থাৎ, ৪ এর গুণিতক অনুসারে ধারাটির পরবর্তী বর্ণটি হবে
.
নিচের সংখ্যা সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?
৫, ৮, ১১, ১৫, ১৭, ২২, ২৩, ?
  1. ৩৫
  2. ২৭
  3. ৩২
  4. ২৯
সঠিক উত্তর:
২৯
উত্তর
সঠিক উত্তর:
২৯
ব্যাখ্যা
প্রশ্ন: নীচের সংখ্যা সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?
৫, ৮, ১১, ১৫, ১৭, ২২, ২৩, ?

সমাধান:
নিচের সংখ্যা সিরিজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
৫, ৮, ১১, ১৫, ১৭, ২২, ২৩, ?

এখানে,
বিজোড় স্থানীয় সংখ্যা ৫, ১১, ১৭, ২৩,
প্রতিটি সংখ্যা পূর্ববর্তী সংখ্যার চেয়ে ৬ বেশি।

জোড় স্থানীয় সংখ্যা ৮, ১৫, ২২, ?
প্রতিটি সংখ্যা পূর্ববর্তী সংখ্যার চেয়ে ৭ বেশি।

'?' স্থানের সংখ্যাটি হবে জোড় স্থানীয়। যা ২২ এর চেয়ে ৭ বেশি অর্থাৎ, ২২ + ৭ = ২৯।
.
My presence to him was like a red-rag to a_____
  1. horse
  2. bull
  3. bee
  4. monkey
সঠিক উত্তর:
bull
উত্তর
সঠিক উত্তর:
bull
ব্যাখ্যা
প্রশ্ন: My presence to him was like a red-rag to a_____

সমাধান:
red-rag to a bull একটি Idioms যা অর্থ ক্রোধের উদ্রেক করা।
.
'Forensic Science' এর বাংলা পরিভাষা -
  1. দুষ্ক্রিয়াবিদ্যা
  2. ফৌজদারি মামলা
  3. দণ্ডপ্রণালী
  4. বিচারসহায়ক বিজ্ঞান
সঠিক উত্তর:
বিচারসহায়ক বিজ্ঞান
উত্তর
সঠিক উত্তর:
বিচারসহায়ক বিজ্ঞান
ব্যাখ্যা
প্রশ্ন: 'Forensic Science' এর বাংলা পরিভাষা -


সমাধান:
Forensic Science - আদালতি বিজ্ঞান/ বিচারসহায়ক বিজ্ঞান।

অন্যদিকে,
• Criminal procedure- দণ্ডপ্রণালী;
• Criminal prosecution - ফৌজদারি মামলা ;
• 'Criminology' এর বাংলা পরিভাষা — 'দুষ্ক্রিয়াবিদ্যা'।

উৎস: প্রশাসনিক পরিভাষা- বাংলা একাডেমি।
.
যদি A অর্থ ÷, B অর্থ +, C অর্থ - এবং D অর্থ × হয়, তাহলে -
10 B 17 C 24 A 6 D 8 =?
  1. 12
  2. - 5
  3. 4
  4. - 3
সঠিক উত্তর:
- 5
উত্তর
সঠিক উত্তর:
- 5
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A অর্থ ÷, B অর্থ +, C অর্থ - এবং D অর্থ × হয়, তাহলে -
10 B 17 C 24 A 6 D 8 =?

সমাধান:
10 B 17 C 24 A 6 D 8
= 10 + 17 - 24 ÷ 6 × 8
= 10 + 17 - 4 × 8
= 27 - 32
= - 5
.
বীজ বপনের উপযুক্ত সময়কে এক কথায় কী বলা হয়?
  1. জো
  2. উদ্বায়ী
  3. উক্ত
  4. উপ্ত
সঠিক উত্তর:
জো
উত্তর
সঠিক উত্তর:
জো
ব্যাখ্যা
প্রশ্ন: বীজ বপনের উপযুক্ত সময়কে এক কথায় কী বলা হয়?

সমাধান:
বীজ বপনের উপযুক্ত সময় - জো

অন্য অপশন গুলো হলো-
- বপন করা হয়েছে - উপ্ত
- বলা হয়েছে যা - উক্ত
- বাতাসে উঠে যায় যা - উদ্বায়ী


উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
.
The antonym of 'Abysmal' is -
  1. Summit
  2. Ambition
  3. Extreme
  4. Deceive
সঠিক উত্তর:
Summit
উত্তর
সঠিক উত্তর:
Summit
ব্যাখ্যা
প্রশ্ন: The antonym of 'Abysmal' is -

সমাধান:
- Abysmal শব্দটির অর্থ অতি গভীর, অতল, অত্যন্ত খারাপ বা নিকৃষ্ট, সর্বনিম্ন পর্যায়ের।

- Summit এর অর্থ শিখর, চূড়া, সর্বোচ্চ পর্যায়, উন্নতির চরম বিন্দু।
- Deceive এর অর্থ প্রতারণা করা, যা abysmal এর বিপরীত নয়।
- Extreme এর অর্থ চরম, কিন্তু এটি abysmal এর সরাসরি বিপরীত নয়।
- Ambition এর অর্থ উচ্চাশা, যা abysmal এর বিপরীত শব্দ নয়।
১০.
০.০৪, ০.২৪, ১.৪৪, ৮.৬৪, _______, শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ৪২.৮৪
  2. ৬০.৭৪
  3. ৩১.৬৪
  4. ৫১.৮৪
সঠিক উত্তর:
৫১.৮৪
উত্তর
সঠিক উত্তর:
৫১.৮৪
ব্যাখ্যা
প্রশ্ন: ০.০৪, ০.২৪, ১.৪৪, ৮.৬৪, _______,  শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
এখানে,
১ম পদ = ০.০৪
২য় পদ = ০.০৪ × ৬ = ০.২৪
৩য় পদ = ০.২৪ × ৬ = ১.৪৪
৪র্থ পদ = ১.৪৪ × ৬ = ৮.৬৪
৫ম পদ = ৮.৬৪ × ৬ = ৫১.৮৪

∴ ধারাটি হবে ০.০৪, ০.২৪, ১.৪৪, ৮.৬৪, ৫১.৮৪
১১.
চত্বর : আঙ্গিনা : : পান্থশালা :
  1. গোশালা
  2. বারান্দা
  3. অথিতিশালা
  4. বাগান
সঠিক উত্তর:
অথিতিশালা
উত্তর
সঠিক উত্তর:
অথিতিশালা
ব্যাখ্যা
প্রশ্ন: চত্বর : আঙ্গিনা : : পান্থশালা :

সমাধান:
চত্বর ও আঙ্গিনা পরস্পর সমার্থক এবং পান্থশালা ও অথিতিশালা পরস্পর সমার্থক।
১২.
Which word has correct spelling?
  1. Hipopotamus
  2. Hippopotamus
  3. Hipopotomus
  4. Hippoppotamus
সঠিক উত্তর:
Hippopotamus
উত্তর
সঠিক উত্তর:
Hippopotamus
ব্যাখ্যা
প্রশ্ন: Which word has correct spelling?

সমাধান:
'Hippopotamus' শব্দটির বাংলা অর্থ হলো- জলহস্তী (জলে বাস করে এমন বড় স্তন্যপায়ী প্রাণী)
এটি একটি বড় আকারের জলচর তৃণভোজী স্তন্যপায়ী প্রাণী, যেটি মূলত আফ্রিকার নদী ও হ্রদে বাস করে।
১৩.
সাকিব তার বাড়ি থেকে রওয়ানা করে ৭ কি.মি. পূর্বে যায়। এরপর বামে ঘুরে ৪ কি.মি. যায় ও পরে আবার বামে ঘুরে ৩ কি.মি. যায়। এখন বাম দিকে ঘুরে হাঁটলে, কোন দিকে হাঁটবে?
  1. পশ্চিম
  2. দক্ষিণ
  3. পুর্ব
  4. উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ
ব্যাখ্যা
প্রশ্ন: সাকিব তার বাড়ি থেকে রওয়ানা করে ৭ কি.মি. পূর্বে যায়। এরপর বামে ঘুরে ৪ কি.মি. যায় ও পরে আবার বামে ঘুরে ৩ কি.মি. যায়। এখন বাম দিকে ঘুরে হাঁটলে, কোন দিকে হাঁটবে?

সমাধান:

বাম দিকে ঘুরে হাঁটলে, দক্ষিণ দিকে হাঁটবে।
১৪.
প্রদত্ত ধারার পরবর্তী সংখ্যাটি কত হবে?
৮, ১৮, ৩৮, ৭৮, ১৫৮, ____
  1. ৪১৮
  2. ৩১৮
  3. ২৮৮
  4. ৩৮০
সঠিক উত্তর:
৩১৮
উত্তর
সঠিক উত্তর:
৩১৮
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত ধারার পরবর্তী সংখ্যাটি কত হবে?
৮, ১৮, ৩৮, ৭৮, ১৫৮, ____

সমাধান:
১ম পদ = ৮
২য় পদ = ৮ × ২ + ২ = ১৮
৩য় পদ = ১৮ × ২ + ২ = ৩৮
৪র্থ পদ = ৩৮ × ২ + ২ = ৭৮
৫ম পদ = ৭৬ × ২ + ২ = ১৫৮
৬ষ্ঠ পদ = ১৫৮ × ২ + ২ = ৩১৮
১৫.
Dawn : day : : 
  1. star : sun
  2. beginning : end
  3. birth : life
  4. moon : light
সঠিক উত্তর:
birth : life
উত্তর
সঠিক উত্তর:
birth : life
ব্যাখ্যা
প্রশ্ন: Dawn : day : : 

সমাধান:
Dawn (ভোর) হলো Day (দিন) এর শুরু।
আর,
birth (জন্ম) হলো life (জীবন) জীবনের শুরু।
১৬.
শুদ্ধ বানান কোনটি?
  1. চাতুর্য
  2. গন্যমান্য
  3. ঘনিষ্ট
  4. মূমুর্ষু
সঠিক উত্তর:
চাতুর্য
উত্তর
সঠিক উত্তর:
চাতুর্য
ব্যাখ্যা
প্রশ্ন: শুদ্ধ বানান কোনটি?

সমাধান:
• শুদ্ধ বানান: চাতুর্য।

অশুদ্ধ বানানগুলোর শুদ্ধরূপ হলো:
অশুদ্ধ - শুদ্ধ:
• গন্যমান্য - গণ্যমান্য।
• ঘনিষ্ট - ঘনিষ্ঠ।
• মূমুর্ষু - মুমূর্ষু ।


উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং অভিগম্য অভিধান।
১৭.
200 পাউন্ড ওজনের একটি বলকে 12 ফুট উঁচুতে তোলার জন্য রাসেল 48 ফুট লম্বা একটি হেলানো তল ব্যবহার করল। বলটিকে তোলতে রাসেলকে কমপক্ষে কী পরিমাণ বল প্রয়োগ করতে হবে?
  1. 750 পাউন্ড
  2. 80 পাউন্ড
  3. 320 পাউন্ড
  4. 50 পাউন্ড
সঠিক উত্তর:
50 পাউন্ড
উত্তর
সঠিক উত্তর:
50 পাউন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: 200 পাউন্ড ওজনের একটি বলকে 12 ফুট উঁচুতে তোলার জন্য রাসেল 48 ফুট লম্বা একটি হেলানো তল ব্যবহার করল। বলটিকে তোলতে রাসেলকে কমপক্ষে কী পরিমাণ বল প্রয়োগ করতে হবে?

সমাধান:

হেলানো তলের যান্ত্রিক সুবিধা = ভার/বল = হেলানো তলের দৈর্ঘ্য / হেলানো তলের উচ্চতা
ভার/বল = হেলানো তলের দৈর্ঘ্য/হেলানো তলের উচ্চতা
⇒ বল/ভার = হেলানো তলের উচ্চতা/হেলানো তলের দৈর্ঘ্য
⇒ বল = (হেলানো তলের উচ্চতা/হেলানো তলের দৈর্ঘ্য) × ভার
= (12/48) × 200
= 50 পাউন্ড

∴ রাসেলকে কমপক্ষে 50 পাউন্ড বল প্রয়োগ করতে হবে।
১৮.
যদি PLANT = QMBOU হয় তবে, RIVER = ?
  1. SJWFS
  2. SKWFT
  3. SJWET
  4. RKXFS
সঠিক উত্তর:
SJWFS
উত্তর
সঠিক উত্তর:
SJWFS
ব্যাখ্যা
প্রশ্ন: যদি PLANT = QMBOU হয় তবে, RIVER = ?

সমাধান:

PLANT এর একটি করে পরের বর্ণ বসিয়ে হয় QMBOU
তাহলে,
RIVER এর একটি করে পরের বর্ণ বসিয়ে হয় SJWFS
১৯.
প্রদত্ত শব্দগুলোর আলোকে যৌক্তিক ক্রম নিচের কোনটি?
1. Cloud Formation 2. Evaporation 3. Precipitation 4. Water Collection 5. Sun's Heat
  1. 5, 1, 2, 3, 4
  2. 2, 5, 1, 3, 4
  3. 5, 2, 1, 3, 4
  4. 2, 5, 3, 1, 4
সঠিক উত্তর:
5, 2, 1, 3, 4
উত্তর
সঠিক উত্তর:
5, 2, 1, 3, 4
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত শব্দগুলোর আলোকে যৌক্তিক ক্রম নিচের কোনটি?
1. Cloud Formation 2. Evaporation 3. Precipitation 4. Water Collection 5. Sun's Heat

সমাধান:
Cloud Formation – মেঘ গঠন
Evaporation – বাষ্পীভবন
Precipitation – বৃষ্টিপাত
Water Collection – পানির জমা হওয়া
Sun's Heat – সূর্যের তাপ

সঠিক ক্রম:
Sun's Heat → Evaporation → Cloud Formation → Precipitation → Water Collection
5 → 2 → 1 → 3 → 4
২০.
রাহুল, সোহেল ও বশিরের মা তাদেরকে কিছু টাকা ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করে দিলেন। বশির ২০০ টাকা পেলে, রাহুল ও সোহেল মোট কত টাকা পাবে?
  1. ২৫০ টাকা
  2. ৩২০ টাকা
  3. ২৬০ টাকা
  4. ২৮০ টাকা
সঠিক উত্তর:
২৮০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রাহুল, সোহেল ও বশিরের মা তাদেরকে কিছু টাকা ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করে দিলেন। বশির ২০০ টাকা পেলে, রাহুল ও সোহেল মোট কত টাকা পাবে?

সমাধান:
ধরি,
রাহুল, সোহেল ও বশির যথাক্রমে পায় ৩ক, ৪ক ও ৫ক টাকা

প্রশ্নমতে,
৫ক = ২০০
⇒ ক = ২০০/৫
∴ ক = ৪০

∴ রাহুল পায় = ৩ক
= (৩ × ৪০) = ১২০ টাকা

∴ সোহেল পায় = ৪ক
= (৪ × ৪০) = ১৬০ টাকা

∴ রাহুল ও সোহেল মোট টাকা পায় = (১২০ + ১৬০) = ২৮০ টাকা
২১.
বাংলা সাহিত্যে দাঁড়ি, কমা, কোলন ইত্যাদির ব্যবহার সর্বপ্রথম কে করেন?
  1. প্যারীচাঁদ মিত্র
  2. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  3. মাইকেল মধুসূদন দত্ত
  4. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর
সঠিক উত্তর:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা
প্রশ্ন: বাংলা সাহিত্যে দাঁড়ি, কমা, কোলন ইত্যাদির ব্যবহার সর্বপ্রথম কে করেন?

সমাধান:
বাংলা সাহিত্যে দাঁড়ি, কমা, কোলন ইত্যাদি চিহ্নের ব্যবহার বা বাক্যছন্দে যতিচিহ্ন ব্যবহারের সূচনা করেন -  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর